সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 23

পারা 23

357 আয়াত · 4টি সূরা

সূরা ইয়াসীন 28-83, সূরা আস-সাফফাত, সূরা সোয়াদ, সূরা আয-যুমার 1-31

পারা 23 সূরা ইয়াসীন, আয়াত 28 থেকে শুরু হয়ে সূরা আয-যুমার, আয়াত 31 পর্যন্ত বিস্তৃত। নিচে সূরা অনুযায়ী এর সব 357টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা ইয়াসীন, আয়াত 28-83

  1. 28

    ۞ وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ ﴿٢٨﴾

    ওয়া মা আনযালনা আলা কাওমিহী মিম বাদিহী মিন জুনদিম মিনাস সামাই ওয়া মা কুন্না মুনযিলীন।

    আর আমি তার (মৃত্যুর) পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য (ফিরিশতা) পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।

  2. 29

    إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ ﴿٢٩﴾

    ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা ইযা হুম খামিদূন।

    তা কেবল একটি বিকট আওয়াজ ছিল, ফলে তারা নিথর-নিস্তব্ধ হয়ে পড়ল।

  3. 30

    يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ ﴿٣٠﴾

    ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতীহিম মির রাসূলিন ইল্লা কানূ বিহী ইয়াসতাহযিঊন।

    হায় আফসোস বান্দাদের জন্য! যখনই তাদের কাছে কোন রাসূল এসেছে তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

  4. 31

    أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ ﴿٣١﴾

    আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরূনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিঊন।

    তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি। নিশ্চয় তারা তাদের কাছে ফিরে আসবে না।

  5. 32

    وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ﴿٣٢﴾

    ওয়া ইন কুল্লুল লাম্মা জামীউল লাদাইনা মুহদারূন।

    আর তাদের সকলকে একত্রে আমার কাছে উপস্থিত করা হবে।

  6. 33

    وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ ﴿٣٣﴾

    ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলূন।

    আর মৃত জমিন তাদের জন্য একটি নিদর্শন, আমি এটিকে (বৃষ্টি বর্ষণ করে) জীবিত করেছি এবং তা থেকে শস্যদানা উৎপন্ন করেছি। অতঃপর তা থেকেই তারা আহার করে।

  7. 34

    وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ ﴿٣٤﴾

    ওয়া জাআলনা ফীহা জান্নাতিম মিন নাখীলিও ওয়া আনাবিও ওয়া ফাজ্জারনা ফীহা মিনাল উয়ূন।

    আর আমি তার মাঝে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং সেখানে প্রবাহিত করেছি কিছু ঝর্ণাধারা।

  8. 35

    لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴿٣٥﴾

    লিয়াকুলূ মিন ছামারিহী ওয়া মা আমিলাতহু আইদীহিম আফালা ইয়াশকুরূন।

    যাতে তারা তার ফল খেতে পারে; অথচ তাদের হাত তা বানায়নি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না!

  9. 36

    سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ ﴿٣٦﴾

    সুবহানাল লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামূন।

    পবিত্র ও মহান সে সত্তা, যিনি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, জমিনের উৎপন্ন উদ্ভিদের মধ্যে হোক, কিংবা মানুষের নিজেদের মধ্যে বা এমন সৃষ্টির মধ্যে হোক, যাদের সম্পর্কে তারা (এখনও) জানে না ।

  10. 37

    وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ ﴿٣٧﴾

    ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফা ইযা হুম মুযলিমূন।

    আর রাত তাদের জন্য একটি নিদর্শন; আমি তা থেকে দিনকে সরিয়ে নেই, ফলে তখনই তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

  11. 38

    وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴿٣٨﴾

    ওয়াশ শামসু তাজরী লিমুসতাকার্রিল লাহা যালিকা তাকদীরুল আযীযিল আলীম।

    আর (আল্লাহর তাওহীদের আরেকটি নিদর্শন হলো) সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট কক্ষপথে, এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞ (আল্লাহ) কর্তৃক নির্ধারণ।

  12. 39

    وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ ﴿٣٩﴾

    ওয়াল কামারা কাদ্দারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরজূনিল কাদীম।

    আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ, অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।

  13. 40

    لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ ﴿٤٠﴾

    লাশ শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাল লাইলু সাবিকুন নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকিই ইয়াসবাহূন।

    সূর্যের জন্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের জন্য সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে ভেসে বেড়ায়।

  14. 41

    وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿٤١﴾

    ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুর্রিয়্যাতাহুম ফিল ফুলকিল মাশহূন।

    আর তাদের জন্য একটি নিদর্শন হল, (নূহ নবীর যুগে) অবশ্যই আমি তাদের বংশধরদেরকে ভরপুর নৌযানে আরোহণ করিয়েছিলাম।

  15. 42

    وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ ﴿٤٢﴾

    ওয়া খালাকনা লাহুম মিম মিছলিহী মা ইয়ারকাবূন।

    আর তাদের জন্য তার অনুরূপ সৃষ্টি করেছি, যাতে তারা আরোহণ করে।

  16. 43

    وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ ﴿٤٣﴾

    ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারীখা লাহুম ওয়া লা হুম ইউনকাযূন।

    আর আমি তাদেরকে ডুবাতে চাইলে তা করতে পারি, তখন তাদের জন্য কোন সাহায্যকারী থাকে না এবং তাদেরকে উদ্ধারও করা হয় না।

  17. 44

    إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ ﴿٤٤﴾

    ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হীন।

    হ্যাঁ, যদি আমার পক্ষ থেকে রহমত হয় এবং কিছু সময়ের জন্য (দুনিয়াকে) উপভোগের সুযোগ দেয়া হয়।

  18. 45

    وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ ﴿٤٥﴾

    ওয়া ইযা কীলা লাহুমুত তাকূ মা বাইনা আইদীকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামূন।

    আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যা আছে (পরকাল) এবং তোমাদের পিছনে যা আছে (ইহকাল) সে বিষয়ে ভয় করো, যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা যায়।

  19. 46

    وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ ﴿٤٦﴾

    ওয়া মা তাতীহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানূ আনহা মুরিদীন।

    আর তাদের রবের (একত্ববাদের) নিদর্শনসমূহ থেকে তাদের কাছে কোন নিদর্শন আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।

  20. 47

    وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٤٧﴾

    ওয়া ইযা কীলা লাহুম আনফিকূ মিম্মা রাযাকাকুমুল্লাহু কালাল লাযীনা কাফারূ লিল লাযীনা আমানূ আনুতইমু মাল লাও ইয়াশাউল্লাহু আতআমাহূ ইন আনতুম ইল্লা ফী দালালিম মুবীন।

    আর যখন তাদেরকে বলা হয়: ‘আল্লাহ তোমাদেরকে যে রিযক দিয়েছেন, তা থেকে তোমরা ব্যয় কর।’ তখন কাফিররা মু’মিনদেরকে বলে: ‘আমরা কি তাদেরকে খাওয়াবো, যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতে পারেন। ওহে মু’মিনগণ! তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছ।’

  21. 48

    وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٤٨﴾

    ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।

    আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো (কিয়ামত সংঘটিত হওয়ার) এ প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে?

  22. 49

    مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ ﴿٤٩﴾

    মা ইয়ানযুরূনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিস্সিমূন।

    তারা তো কেবল এক বিকট আওয়াজের (শিঙ্গায় প্রথম ফুৎকারের) অপেক্ষা করছে, যা তাদেরকে বাক-বিতণ্ডায় লিপ্ত অবস্থায় পাকড়াও করবে।

  23. 50

    فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ ﴿٥٠﴾

    ফালা ইয়াসতাতীঊনা তাওসিয়াতাও ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিঊন।

    সুতরাং তারা কোনো (শেষ) ওসিয়ত করারও সুযোগ পাবে না এবং নিজেদের পরিবার-পরিজনের কাছেও আর ফিরে যেতে পারবে না।

  24. 51

    وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ ﴿٥١﴾

    ওয়া নুফিখা ফিস সূরি ফা ইযা হুম মিনাল আজদাছি ইলা রাব্বিহিম ইয়ানসিলূন।

    আর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে।

  25. 52

    قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ ﴿٥٢﴾

    কালূ ইয়া ওয়াইলানা মাম বাআছানা মিম মারকাদিনা, হাযা মা ওয়াআদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালূন।

    তারা বলবে, ‘হায় আমাদের সর্বনাশ! কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল (কবর) থেকে জাগিয়ে তুলল?’ (তখন তাদেরকে বলা হবে,) ‘এটাই তো সেই প্রতিশ্রুতি, যা পরম করুণাময় (আল্লাহ) দিয়েছিলেন; আর রাসূলগণ সত্যই বলেছিলেন।’

  26. 53

    إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ ﴿٥٣﴾

    ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফা ইযা হুম জামীউল লাদাইনা মুহদারূন।

    এটা হবে শুধু এক বিকট আওয়াজ; তখনই তাদের সকলকে আমার সামনে উপস্থিত করা হবে ।

  27. 54

    فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٥٤﴾

    ফাল ইয়াওমা লা তুযলামু নাফসুন শাইআও ওয়া লা তুজযাওনা ইল্লা মা কুনতুম তামালূন।

    সুতরাং, হে বান্দারা! আজ কাউকেই কোন যুলম করা হবে না এবং তোমরা (দুনিয়ার জীবনে) যা আমল করছিলে, শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে।

  28. 55

    إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ ﴿٥٥﴾

    ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগুলিন ফাকিহূন।

    নিশ্চয় (কিয়ামতের) এ দিনে জান্নাতবাসীরা আনন্দে মশগুল থাকবে।

  29. 56

    هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ ﴿٥٦﴾

    হুম ওয়া আযওয়াজুহুম ফী যিলালিন আলাল আরাইকি মুত্তাকিঊন।

    তারা ও তাদের স্ত্রীগণ (জান্নাতের) সুশীতল ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসে থাকবে।

  30. 57

    لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ ﴿٥٧﴾

    লাহুম ফীহা ফাকিহাতুও ওয়া লাহুম মা ইয়াদ্দাঊন।

    সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।

  31. 58

    سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ ﴿٥٨﴾

    সালামুন কাওলাম মির রাব্বির রাহীম।

    পরম দয়ালু রবের পক্ষ থেকে তাদেরকে বলা হবে ’সালাম’ ।

  32. 59

    وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ ﴿٥٩﴾

    ওয়ামতাযুল ইয়াওমা আয়্যুহাল মুজরিমূন।

    ‘হে অপরাধীরা! আজ তোমরা (মু’মিনদের থেকে) পৃথক হয়ে যাও।’

  33. 60

    ۞ أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ ﴿٦٠﴾

    আলাম আহাদ ইলাইকুম ইয়া বানী আদামা আল লা তাবুদুশ শাইতানা ইন্নাহূ লাকুম আদুওওয়ুম মুবীন।

    হে বানূ আদম! আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরাশয়তানের ইবাদাত করো না? নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।

  34. 61

    وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴿٦١﴾

    ওয়া আনি বুদূনী হাযা সিরাতুম মুসতাকীম।

    আর আমারই ইবাদাত কর, এটাই সরল-সঠিক পথ।

  35. 62

    وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ ﴿٦٢﴾

    ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাছীরান আফালাম তাকূনূ তাকিলূন।

    আর অবশ্যই শয়তান তোমাদের বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বোঝনি?

  36. 63

    هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ﴿٦٣﴾

    হাযিহী জাহান্নামুল লাতী কুনতুম তূআদূন।

    এটি সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে (বারবার) দেওয়া হয়েছিল।

  37. 64

    ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ ﴿٦٤﴾

    ইসলাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরূন।

    তোমরা যে কুফরী করতে, সে কারণে আজ তোমরা এখানে প্রবেশ কর (এবং দগ্ধ হও)।

  38. 65

    ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿٦٥﴾

    আলয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদীহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবূন।

    আজ আমি তাদের মুখে মোহর মেরে দিবো এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে, যা তারা অর্জন করত।

  39. 66

    وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ ﴿٦٦﴾

    ওয়া লাও নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকুস সিরাতা ফা আন্না ইউবসিরূন।

    আর আমি চাইলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারতাম। তখন তারা (জান্নাতের) পথ খুঁজে পাওয়ার জন্য এগিয়ে যেত, কিন্তু তারা দেখবে কীভাবে (তাদের দৃষ্টিশক্তি তো কেড়ে নেওয়া হয়েছে)?

  40. 67

    وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ ﴿٦٧﴾

    ওয়া লাও নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস তাতাঊ মুদিয়্যাও ওয়া লা ইয়ারজিঊন।

    আর আমি যদি চাইতাম তবে তাদের নিজ নিজ স্থানে তাদের আকৃতি বিকৃত করে (পায়ের ওপর বসিয়ে) দিতাম। ফলে তারা সামনেও এগিয়ে যেতে পারত না এবং পিছনেও ফিরে আসতে পারত না।

  41. 68

    وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ ﴿٦٨﴾

    ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলূন।

    আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি-অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই। তবুও কি তারা বুঝবে না?

  42. 69

    وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ ﴿٦٩﴾

    ওয়া মা আল্লামনাহুশ শিরা ওয়া মা ইয়ামবাগী লাহূ ইন হুওয়া ইল্লা যিকরুও ওয়া কুরআনুম মুবীন।

    আমি রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটি তার জন্য শোভনীয়ও নয়। এ তো শুধু এক উপদেশ ও সুস্পষ্ট আল কুরআন মাত্র।

  43. 70

    لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٧٠﴾

    লিয়ুনযিরা মান কানা হায়্যাও ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরীন।

    যাতে তা সতর্ক করতে পারে ঐ ব্যক্তিকে, যে জীবিত এবং যাতে কাফিরদের জন্য শাস্তির কথা অবধারিত হয়।

  44. 71

    أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ ﴿٧١﴾

    আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদীনা আনআমান ফাহুম লাহা মালিকূন।

    তারা কি লক্ষ্য করে না যে, আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। অতঃপর তারা হল এগুলোর মালিক।

  45. 72

    وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ ﴿٧٢﴾

    ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকূবুহুম ওয়া মিনহা ইয়াকুলূন।

    আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।

  46. 73

    وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ ﴿٧٣﴾

    ওয়া লাহুম ফীহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরূন।

    আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরও বহু উপকারিতা ও পানীয় উপাদান। তবুও কি তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে না?

  47. 74

    وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ ﴿٧٤﴾

    ওয়াত্তাখাযূ মিন দূনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারূন।

    অথচ তারা (মুশরিকরা) আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।

  48. 75

    لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ ﴿٧٥﴾

    লা ইয়াসতাতীঊনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারূন।

    কিন্তু এরা তাদের কোন সাহায্য করতে সক্ষম হবে না; বরং (কিয়ামতের দিন) এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনীরূপে উপস্থিত করা হবে।

  49. 76

    فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ ﴿٧٦﴾

    ফালা ইয়াহযুনকা কাওলুহুম, ইন্না নালামু মা ইউসির্রূনা ওয়া মা ইউলিনূন।

    অতএব, হে রাসূল! তাদের (অপবাদের) কথা তোমাকে যেন চিন্তিত না করে। নিশ্চয় আমি জানি, তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে।

  50. 77

    أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ ﴿٧٧﴾

    আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফা ইযা হুওয়া খাসীমুম মুবীন।

    (আচ্ছা, পুনরুত্থানকে অস্বীকারকারী) মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে এক ফোঁটা শুক্র থেকে সৃষ্টি করেছি? অথচ এরপরই সে প্রকাশ্য এক বিতণ্ডাকারী হয়ে যায়।

  51. 78

    وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ ﴿٧٨﴾

    ওয়া দারাবা লানা মাছালাও ওয়া নাসিয়া খালকাহূ কালা মাই ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম।

    আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে; অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, ‘হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলো জীবিত করবে?’

  52. 79

    قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ ﴿٧٩﴾

    কুল ইউহয়ীহাল লাযী আনশাআহা আওওয়ালা মার্রাতিও ওয়া হুওয়া বিকুল্লি খালকিন আলীম।

    হে রাসূল! তুমি বল: ‘যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই সেগুলো পুনরায় জীবিত করবেন। আর তিনি সকল সৃষ্টি সম্পর্কেই সম্যক পরিজ্ঞাত।’

  53. 80

    ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ ﴿٨٠﴾

    আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফা ইযা আনতুম মিনহু তূকিদূন।

    যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন সৃষ্টি করেছেন। ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও।

  54. 81

    أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ ﴿٨١﴾

    আওয়ালাইসাল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আই ইয়াখলুকা মিছলাহুম বালা ওয়া হুওয়াল খাল্লাকুল আলীম।

    যিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনিই মহাস্রষ্টা, সর্বজ্ঞানী।

  55. 82

    إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ ﴿٨٢﴾

    ইন্নামা আমরুহূ ইযা আরাদা শাইআন আই ইয়াকূলা লাহূ কুন ফায়াকূন।

    নিশ্চয়ই তাঁর (আল্লাহর) কাজ হলো, যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন, তখন তিনি শুধু বলেন, ‘হও’, আর তা হয়ে যায়।

  56. 83

    فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٨٣﴾

    ফাসুবহানাল লাযী বিয়াদিহী মালাকূতু কুল্লি শাইইও ওয়া ইলাইহি তুরজাঊন।

    অতএব, পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

পুরো সূরা পড়ুন: সূরা ইয়াসীন · সূরা ইয়াসীন তিলাওয়াত শুনুন

সূরা আস-সাফফাত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلصَّٰٓفَّٰتِ صَفّٗا ﴿١﴾

    ওয়াস সাফ্ফাতি সাফ্ফা।

    শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।

  2. 2

    فَٱلزَّٰجِرَٰتِ زَجۡرٗا ﴿٢﴾

    ফায যাজিরাতি যাজরা।

    অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।

  3. 3

    فَٱلتَّٰلِيَٰتِ ذِكۡرًا ﴿٣﴾

    ফাত তালিয়াতি যিকরা।

    অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।

  4. 4

    إِنَّ إِلَٰهَكُمۡ لَوَٰحِدٞ ﴿٤﴾

    ইন্না ইলাহাকুম লাওয়াহিদ।

    নিশ্চয়ই তোমাদের ইলাহ (উপাস্য) অবশ্যই এক।

  5. 5

    رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ ٱلۡمَشَٰرِقِ ﴿٥﴾

    রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রাব্বুল মাশারিক।

    তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।

  6. 6

    إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ ﴿٦﴾

    ইন্না যায়্যান্নাস সামাআদ দুনয়া বিযীনাতিনিল কাওয়াকিব।

    নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।

  7. 7

    وَحِفۡظٗا مِّن كُلِّ شَيۡطَٰنٖ مَّارِدٖ ﴿٧﴾

    ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ।

    আর আমি ( আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকেহিফাযত করেছি।

  8. 8

    لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰ وَيُقۡذَفُونَ مِن كُلِّ جَانِبٖ ﴿٨﴾

    লা ইয়াস্সাম্মাঊনা ইলাল মালাইল আলা ওয়া ইউকযাফূনা মিন কুল্লি জানিব।

    ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।

  9. 9

    دُحُورٗاۖ وَلَهُمۡ عَذَابٞ وَاصِبٌ ﴿٩﴾

    দুহূরাও ওয়া লাহুম আযাবুও ওয়াসিব।

    তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।

  10. 10

    إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ ﴿١٠﴾

    ইল্লা মান খাতিফাল খাতফাতা ফা আতবাআহূ শিহাবুন ছাকিব।

    তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।

  11. 11

    فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ ﴿١١﴾

    ফাসতাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তীনিল লাযিব।

    সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’ নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।

  12. 12

    بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُونَ ﴿١٢﴾

    বাল আজিবতা ওয়া ইয়াসখারূন।

    বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।

  13. 13

    وَإِذَا ذُكِّرُواْ لَا يَذۡكُرُونَ ﴿١٣﴾

    ওয়া ইযা যুক্কিরূ লা ইয়াযকুরূন।

    আর যখন তাদেরকে ‍(উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।

  14. 14

    وَإِذَا رَأَوۡاْ ءَايَةٗ يَسۡتَسۡخِرُونَ ﴿١٤﴾

    ওয়া ইযা রাআও আয়াতাই ইয়াসতাসখিরূন।

    আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে। নবীর সত্যতার প্রমাণবাহী।

  15. 15

    وَقَالُوٓاْ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ مُّبِينٌ ﴿١٥﴾

    ওয়া কালূ ইন হাযা ইল্লা সিহরুম মুবীন।

    আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’

  16. 16

    أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبۡعُوثُونَ ﴿١٦﴾

    আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবঊছূন।

    ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’

  17. 17

    أَوَءَابَآؤُنَا ٱلۡأَوَّلُونَ ﴿١٧﴾

    আওয়াআবাউনাল আওওয়ালূন।

    ‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’

  18. 18

    قُلۡ نَعَمۡ وَأَنتُمۡ دَٰخِرُونَ ﴿١٨﴾

    কুল নাআম ওয়া আনতুম দাখিরূন।

    হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’

  19. 19

    فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ فَإِذَا هُمۡ يَنظُرُونَ ﴿١٩﴾

    ফা ইন্নামা হিয়া যাজরাতুও ওয়াহিদাতুন ফা ইযা হুম ইয়ানযুরূন।

    তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা দেখতে পাবে।

  20. 20

    وَقَالُواْ يَٰوَيۡلَنَا هَٰذَا يَوۡمُ ٱلدِّينِ ﴿٢٠﴾

    ওয়া কালূ ইয়া ওয়াইলানা হাযা ইয়াওমুদ দীন।

    আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এতাই তো প্রতিদান সেই দিবস!'

  21. 21

    هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢١﴾

    হাযা ইয়াওমুল ফাসলিল লাযী কুনতুম বিহী তুকায্যিবূন।

    এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।

  22. 22

    ۞ ٱحۡشُرُواْ ٱلَّذِينَ ظَلَمُواْ وَأَزۡوَٰجَهُمۡ وَمَا كَانُواْ يَعۡبُدُونَ ﴿٢٢﴾

    উহশুরুল লাযীনা যালামূ ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানূ ইয়াবুদূন।

    (সেদিন ফিরিশতাদেরকে বলা হবেঃ) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,

  23. 23

    مِن دُونِ ٱللَّهِ فَٱهۡدُوهُمۡ إِلَىٰ صِرَٰطِ ٱلۡجَحِيمِ ﴿٢٣﴾

    মিন দূনিল্লাহি ফাহদূহুম ইলা সিরাতিল জাহীম।

    ‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’

  24. 24

    وَقِفُوهُمۡۖ إِنَّهُم مَّسۡـُٔولُونَ ﴿٢٤﴾

    ওয়াকিফূহুম ইন্নাহুম মাসঊলূন।

    ‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’

  25. 25

    مَا لَكُمۡ لَا تَنَاصَرُونَ ﴿٢٥﴾

    মা লাকুম লা তানাসারূন।

    ‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’

  26. 26

    بَلۡ هُمُ ٱلۡيَوۡمَ مُسۡتَسۡلِمُونَ ﴿٢٦﴾

    বাল হুমুল ইয়াওমা মুসতাসলিমূন।

    বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।

  27. 27

    وَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٢٧﴾

    ওয়া আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।

    আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,

  28. 28

    قَالُوٓاْ إِنَّكُمۡ كُنتُمۡ تَأۡتُونَنَا عَنِ ٱلۡيَمِينِ ﴿٢٨﴾

    কালূ ইন্নাকুম কুনতুম তাতূনানা আনিল ইয়ামীন।

    তারা বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’ অনুসারিরা নেতাদের উদ্দেশ্য করে।

  29. 29

    قَالُواْ بَل لَّمۡ تَكُونُواْ مُؤۡمِنِينَ ﴿٢٩﴾

    কালূ বাল লাম তাকূনূ মুমিনীন।

    প্রতিউত্তরে তারা বলবে: ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’

  30. 30

    وَمَا كَانَ لَنَا عَلَيۡكُم مِّن سُلۡطَٰنِۭۖ بَلۡ كُنتُمۡ قَوۡمٗا طَٰغِينَ ﴿٣٠﴾

    ওয়া মা কানা লানা আলাইকুম মিন সুলতানিম বাল কুনতুম কাওমান তাগীন।

    ‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’

  31. 31

    فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآۖ إِنَّا لَذَآئِقُونَ ﴿٣١﴾

    ফাহাক্কা আলাইনা কাওলু রাব্বিনা ইন্না লাযাইকূন।

    ‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’

  32. 32

    فَأَغۡوَيۡنَٰكُمۡ إِنَّا كُنَّا غَٰوِينَ ﴿٣٢﴾

    ফা আগওয়াইনাকুম ইন্না কুন্না গাওয়ীন।

    ‘আর আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’

  33. 33

    فَإِنَّهُمۡ يَوۡمَئِذٖ فِي ٱلۡعَذَابِ مُشۡتَرِكُونَ ﴿٣٣﴾

    ফা ইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকূন।

    নিশ্চয় তারা সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।

  34. 34

    إِنَّا كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿٣٤﴾

    ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমীন।

    অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।

  35. 35

    إِنَّهُمۡ كَانُوٓاْ إِذَا قِيلَ لَهُمۡ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسۡتَكۡبِرُونَ ﴿٣٥﴾

    ইন্নাহুম কানূ ইযা কীলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াসতাকবিরূন।

    নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।

  36. 36

    وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓاْ ءَالِهَتِنَا لِشَاعِرٖ مَّجۡنُونِۭ ﴿٣٦﴾

    ওয়া ইয়াকূলূনা আইন্না লাতারিকূ আলিহাতিনা লিশাইরিম মাজনূন।

    আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’

  37. 37

    بَلۡ جَآءَ بِٱلۡحَقِّ وَصَدَّقَ ٱلۡمُرۡسَلِينَ ﴿٣٧﴾

    বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালীন।

    বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।

  38. 38

    إِنَّكُمۡ لَذَآئِقُواْ ٱلۡعَذَابِ ٱلۡأَلِيمِ ﴿٣٨﴾

    ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম।

    হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।

  39. 39

    وَمَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٣٩﴾

    ওয়া মা তুজযাওনা ইল্লা মা কুনতুম তামালূন।

    আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।

  40. 40

    إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿٤٠﴾

    ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।

    অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);

  41. 41

    أُوْلَٰٓئِكَ لَهُمۡ رِزۡقٞ مَّعۡلُومٞ ﴿٤١﴾

    উলাইকা লাহুম রিযকুম মালূম।

    তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,

  42. 42

    فَوَٰكِهُ وَهُم مُّكۡرَمُونَ ﴿٤٢﴾

    ফাওয়াকিহু ওয়া হুম মুকরামূন।

    ফলমূল; আর তারা সম্মানিত হবে,

  43. 43

    فِي جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٤٣﴾

    ফী জান্নাতিন নাঈম।

    নি‘আমত-পূর্ণ জান্নাতে,

  44. 44

    عَلَىٰ سُرُرٖ مُّتَقَٰبِلِينَ ﴿٤٤﴾

    আলা সুরুরিম মুতাকাবিলীন।

    তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।

  45. 45

    يُطَافُ عَلَيۡهِم بِكَأۡسٖ مِّن مَّعِينِۭ ﴿٤٥﴾

    ইউতাফু আলাইহিম বিকাসিম মিম মাঈন।

    তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।

  46. 46

    بَيۡضَآءَ لَذَّةٖ لِّلشَّٰرِبِينَ ﴿٤٦﴾

    বাইদাআ লায্যাতিল লিশ শারিবীন।

    তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।

  47. 47

    لَا فِيهَا غَوۡلٞ وَلَا هُمۡ عَنۡهَا يُنزَفُونَ ﴿٤٧﴾

    লা ফীহা গাওলুও ওয়া লা হুম আনহা ইউনযাফূন।

    তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।

  48. 48

    وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ عِينٞ ﴿٤٨﴾

    ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি ঈন।

    (জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা (হূর)।

  49. 49

    كَأَنَّهُنَّ بَيۡضٞ مَّكۡنُونٞ ﴿٤٩﴾

    কাআন্নাহুন্না বাইদুম মাকনূন।

    তারা যেন সুরক্ষিত ডিম।

  50. 50

    فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَسَآءَلُونَ ﴿٥٠﴾

    ফা আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতাসাআলূন।

    অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।

  51. 51

    قَالَ قَآئِلٞ مِّنۡهُمۡ إِنِّي كَانَ لِي قَرِينٞ ﴿٥١﴾

    কালা কাইলুম মিনহুম ইন্নী কানা লী কারীন।

    তাদের একজন বলবে, (‘পৃথিবীতে ) আমার একজন সঙ্গী ছিল’,

  52. 52

    يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلۡمُصَدِّقِينَ ﴿٥٢﴾

    ইয়াকূলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকীন।

    সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে।’

  53. 53

    أَءِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابٗا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ ﴿٥٣﴾

    আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাদীনূন।

    ‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?

  54. 54

    قَالَ هَلۡ أَنتُم مُّطَّلِعُونَ ﴿٥٤﴾

    কালা হাল আনতুম মুত্তালিঊন।

    সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে দেখতে চাও?’

  55. 55

    فَٱطَّلَعَ فَرَءَاهُ فِي سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿٥٥﴾

    ফাত্তালাআ ফারাআহু ফী সাওয়াইল জাহীম।

    অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।

  56. 56

    قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرۡدِينِ ﴿٥٦﴾

    কালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদীন।

    সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’.২১)

  57. 57

    وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّي لَكُنتُ مِنَ ٱلۡمُحۡضَرِينَ ﴿٥٧﴾

    ওয়া লাওলা নিমাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারীন।

    ‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’

  58. 58

    أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ ﴿٥٨﴾

    আফামা নাহনু বিমায়্যিতীন।

    ‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?

  59. 59

    إِلَّا مَوۡتَتَنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُعَذَّبِينَ ﴿٥٩﴾

    ইল্লা মাওতাতানাল ঊলা ওয়া মা নাহনু বিমুআয্যাবীন।

    ‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’

  60. 60

    إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٦٠﴾

    ইন্না হাযা লাহুওয়াল ফাওযুল আযীম।

    ‘নিশ্চয় এটি মহাসাফল্য!’

  61. 61

    لِمِثۡلِ هَٰذَا فَلۡيَعۡمَلِ ٱلۡعَٰمِلُونَ ﴿٦١﴾

    লিমিছলি হাযা ফালয়ামালিল আমিলূন।

    এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।

  62. 62

    أَذَٰلِكَ خَيۡرٞ نُّزُلًا أَمۡ شَجَرَةُ ٱلزَّقُّومِ ﴿٦٢﴾

    আযালিকা খাইরুন নুযুলান আম শাজারাতুয যাক্কূম।

    আপ্যায়নের জন্য এগুলো উত্তম না যাক্কূম বৃক্ষ?

  63. 63

    إِنَّا جَعَلۡنَٰهَا فِتۡنَةٗ لِّلظَّٰلِمِينَ ﴿٦٣﴾

    ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয যালিমীন।

    নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।

  64. 64

    إِنَّهَا شَجَرَةٞ تَخۡرُجُ فِيٓ أَصۡلِ ٱلۡجَحِيمِ ﴿٦٤﴾

    ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফী আসলিল জাহীম।

    নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।

  65. 65

    طَلۡعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ ﴿٦٥﴾

    তালউহা কাআন্নাহূ রুঊসুশ শায়াতীন।

    এর ফল যেন শয়তানের মাথা;

  66. 66

    فَإِنَّهُمۡ لَأٓكِلُونَ مِنۡهَا فَمَالِـُٔونَ مِنۡهَا ٱلۡبُطُونَ ﴿٦٦﴾

    ফা ইন্নাহুম লাআকিলূনা মিনহা ফামালিঊনা মিনহাল বুতূন।

    নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।

  67. 67

    ثُمَّ إِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبٗا مِّنۡ حَمِيمٖ ﴿٦٧﴾

    ছুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামীম।

    অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

  68. 68

    ثُمَّ إِنَّ مَرۡجِعَهُمۡ لَإِلَى ٱلۡجَحِيمِ ﴿٦٨﴾

    ছুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহীম।

    তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।

  69. 69

    إِنَّهُمۡ أَلۡفَوۡاْ ءَابَآءَهُمۡ ضَآلِّينَ ﴿٦٩﴾

    ইন্নাহুম আলফাও আবাআহুম দাল্লীন।

    নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;

  70. 70

    فَهُمۡ عَلَىٰٓ ءَاثَٰرِهِمۡ يُهۡرَعُونَ ﴿٧٠﴾

    ফাহুম আলা আছারিহিম ইউহরাঊন।

    ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।

  71. 71

    وَلَقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ أَكۡثَرُ ٱلۡأَوَّلِينَ ﴿٧١﴾

    ওয়া লাকাদ দাল্লা কাবলাহুম আকছারুল আওওয়ালীন।

    আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।

  72. 72

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا فِيهِم مُّنذِرِينَ ﴿٧٢﴾

    ওয়া লাকাদ আরসালনা ফীহিম মুনযিরীন।

    আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী (রাসূল)দেরকে পাঠিয়েছিলাম;

  73. 73

    فَٱنظُرۡ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلۡمُنذَرِينَ ﴿٧٣﴾

    ফানযুর কাইফা কানা আকিবাতুল মুনযারীন।

    সুতরাং হে রাসূল! ‍তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!

  74. 74

    إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿٧٤﴾

    ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।

    তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।

  75. 75

    وَلَقَدۡ نَادَىٰنَا نُوحٞ فَلَنِعۡمَ ٱلۡمُجِيبُونَ ﴿٧٥﴾

    ওয়া লাকাদ নাদানা নূহুন ফালানিমাল মুজীবূন।

    আর অবশ্যই নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!

  76. 76

    وَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿٧٦﴾

    ওয়া নাজ্জাইনাহু ওয়া আহলাহূ মিনাল কারবিল আযীম।

    আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।

  77. 77

    وَجَعَلۡنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلۡبَاقِينَ ﴿٧٧﴾

    ওয়া জাআলনা যুর্রিয়্যাতাহূ হুমুল বাকীন।

    আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,

  78. 78

    وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿٧٨﴾

    ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।

    আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।

  79. 79

    سَلَٰمٌ عَلَىٰ نُوحٖ فِي ٱلۡعَٰلَمِينَ ﴿٧٩﴾

    সালামুন আলা নূহিন ফিল আলামীন।

    সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।

  80. 80

    إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٨٠﴾

    ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।

    নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।

  81. 81

    إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿٨١﴾

    ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।

    নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।

  82. 82

    ثُمَّ أَغۡرَقۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿٨٢﴾

    ছুম্মা আগরাকনাল আখারীন।

    তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।

  83. 83

    ۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبۡرَٰهِيمَ ﴿٨٣﴾

    ওয়া ইন্না মিন শীআতিহী লাইবরাহীম।

    আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।

  84. 84

    إِذۡ جَآءَ رَبَّهُۥ بِقَلۡبٖ سَلِيمٍ ﴿٨٤﴾

    ইয জাআ রাব্বাহূ বিকালবিন সালীম।

    হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।

  85. 85

    إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَاذَا تَعۡبُدُونَ ﴿٨٥﴾

    ইয কালা লিআবীহি ওয়া কাওমিহী মাযা তাবুদূন।

    যখন সে তার পিতা ও তার সম্পপ্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’

  86. 86

    أَئِفۡكًا ءَالِهَةٗ دُونَ ٱللَّهِ تُرِيدُونَ ﴿٨٦﴾

    আইফকান আলিহাতান দূনাল্লাহি তুরীদূন।

    ‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’

  87. 87

    فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٨٧﴾

    ফামা যান্নুকুম বিরাব্বিল আলামীন।

    ‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’

  88. 88

    فَنَظَرَ نَظۡرَةٗ فِي ٱلنُّجُومِ ﴿٨٨﴾

    ফানাযারা নাযরাতান ফিন নুজূম।

    অতঃপর সে তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।

  89. 89

    فَقَالَ إِنِّي سَقِيمٞ ﴿٨٩﴾

    ফাকালা ইন্নী সাকীম।

    তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’

  90. 90

    فَتَوَلَّوۡاْ عَنۡهُ مُدۡبِرِينَ ﴿٩٠﴾

    ফাতাওয়াল্লাও আনহু মুদবিরীন।

    অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।

  91. 91

    فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمۡ فَقَالَ أَلَا تَأۡكُلُونَ ﴿٩١﴾

    ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলূন।

    তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি খাবে না?’

  92. 92

    مَا لَكُمۡ لَا تَنطِقُونَ ﴿٩٢﴾

    মা লাকুম লা তানতিকূন।

    ‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’

  93. 93

    فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبَۢا بِٱلۡيَمِينِ ﴿٩٣﴾

    ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামীন।

    অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।

  94. 94

    فَأَقۡبَلُوٓاْ إِلَيۡهِ يَزِفُّونَ ﴿٩٤﴾

    ফা আকবালূ ইলাইহি ইয়াযিফ্ফূন।

    তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।

  95. 95

    قَالَ أَتَعۡبُدُونَ مَا تَنۡحِتُونَ ﴿٩٥﴾

    কালা আতাবুদূনা মা তানহিতূন।

    সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোেই উপাসনা কর?’

  96. 96

    وَٱللَّهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُونَ ﴿٩٦﴾

    ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তামালূন।

    ‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন?’

  97. 97

    قَالُواْ ٱبۡنُواْ لَهُۥ بُنۡيَٰنٗا فَأَلۡقُوهُ فِي ٱلۡجَحِيمِ ﴿٩٧﴾

    কালুব নূ লাহূ বুনয়ানান ফা আলকূহু ফিল জাহীম।

    তারা বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’

  98. 98

    فَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَسۡفَلِينَ ﴿٩٨﴾

    ফা আরাদূ বিহী কাইদান ফাজাআলনাহুমুল আসফালীন।

    অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল; কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।

  99. 99

    وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهۡدِينِ ﴿٩٩﴾

    ওয়া কালা ইন্নী যাহিবুন ইলা রাব্বী সায়াহদীন।

    আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’

  100. 100

    رَبِّ هَبۡ لِي مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿١٠٠﴾

    রাব্বি হাব লী মিনাস সালিহীন।

    ‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’

  101. 101

    فَبَشَّرۡنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٖ ﴿١٠١﴾

    ফাবাশ্শারনাহু বিগুলামিন হালীম।

    অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।

  102. 102

    فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعۡيَ قَالَ يَٰبُنَيَّ إِنِّيٓ أَرَىٰ فِي ٱلۡمَنَامِ أَنِّيٓ أَذۡبَحُكَ فَٱنظُرۡ مَاذَا تَرَىٰۚ قَالَ يَٰٓأَبَتِ ٱفۡعَلۡ مَا تُؤۡمَرُۖ سَتَجِدُنِيٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ ﴿١٠٢﴾

    ফালাম্মা বালাগা মাআহুস সায়া কালা ইয়া বুনায়্যা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা কালা ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনী ইন শাআল্লাহু মিনাস সাবিরীন।

    অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’

  103. 103

    فَلَمَّآ أَسۡلَمَا وَتَلَّهُۥ لِلۡجَبِينِ ﴿١٠٣﴾

    ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহূ লিল জাবীন।

    অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।

  104. 104

    وَنَٰدَيۡنَٰهُ أَن يَٰٓإِبۡرَٰهِيمُ ﴿١٠٤﴾

    ওয়া নাদাইনাহু আই ইয়া ইবরাহীম।

    তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!

  105. 105

    قَدۡ صَدَّقۡتَ ٱلرُّءۡيَآۚ إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٠٥﴾

    কাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।

    তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।

  106. 106

    إِنَّ هَٰذَا لَهُوَ ٱلۡبَلَٰٓؤُاْ ٱلۡمُبِينُ ﴿١٠٦﴾

    ইন্না হাযা লাহুওয়াল বালাউল মুবীন।

    ‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’

  107. 107

    وَفَدَيۡنَٰهُ بِذِبۡحٍ عَظِيمٖ ﴿١٠٧﴾

    ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।

    আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম।

  108. 108

    وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿١٠٨﴾

    ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।

    আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

  109. 109

    سَلَٰمٌ عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ ﴿١٠٩﴾

    সালামুন আলা ইবরাহীম।

    ইবরাহীমের প্রতি সালাম।

  110. 110

    كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١١٠﴾

    কাযালিকা নাজযিল মুহসিনীন।

    এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

  111. 111

    إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١١١﴾

    ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।

    নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

  112. 112

    وَبَشَّرۡنَٰهُ بِإِسۡحَٰقَ نَبِيّٗا مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿١١٢﴾

    ওয়া বাশ্শারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহীন।

    আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।

  113. 113

    وَبَٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلَىٰٓ إِسۡحَٰقَۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٞ وَظَالِمٞ لِّنَفۡسِهِۦ مُبِينٞ ﴿١١٣﴾

    ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাকা ওয়া মিন যুর্রিয়্যাতিহিমা মুহসিনুও ওয়া যালিমুল লিনাফসিহী মুবীন।

    আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক) নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।

  114. 114

    وَلَقَدۡ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١١٤﴾

    ওয়া লাকাদ মানান্না আলা মূসা ওয়া হারূন।

    আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,

  115. 115

    وَنَجَّيۡنَٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ ﴿١١٥﴾

    ওয়া নাজ্জাইনাহুমা ওয়া কাওমাহুমা মিনাল কারবিল আযীম।

    আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

  116. 116

    وَنَصَرۡنَٰهُمۡ فَكَانُواْ هُمُ ٱلۡغَٰلِبِينَ ﴿١١٦﴾

    ওয়া নাসারনাহুম ফাকানূ হুমুল গালিবীন।

    আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

  117. 117

    وَءَاتَيۡنَٰهُمَا ٱلۡكِتَٰبَ ٱلۡمُسۡتَبِينَ ﴿١١٧﴾

    ওয়া আতাইনাহুমাল কিতাবাল মুসতাবীন।

    আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম। মূসা ও তার ভাই হারূনকে।

  118. 118

    وَهَدَيۡنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ﴿١١٨﴾

    ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুসতাকীম।

    আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।

  119. 119

    وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِي ٱلۡأٓخِرِينَ ﴿١١٩﴾

    ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরীন।

    আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

  120. 120

    سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ ﴿١٢٠﴾

    সালামুন আলা মূসা ওয়া হারূন।

    মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।

  121. 121

    إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٢١﴾

    ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।

    আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

  122. 122

    إِنَّهُمَا مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٢٢﴾

    ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনীন।

    নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

  123. 123

    وَإِنَّ إِلۡيَاسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٢٣﴾

    ওয়া ইন্না ইলয়াসা লামিনাল মুরসালীন।

    আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।

  124. 124

    إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ أَلَا تَتَّقُونَ ﴿١٢٤﴾

    ইয কালা লিকাওমিহী আলা তাত্তাকূন।

    যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি ( ভয় করবে না?’

  125. 125

    أَتَدۡعُونَ بَعۡلٗا وَتَذَرُونَ أَحۡسَنَ ٱلۡخَٰلِقِينَ ﴿١٢٥﴾

    আতাদঊনা বালাও ওয়া তাযারূনা আহসানাল খালিকীন।

    তোমরা কি ‘বা’ল’ ( নামক দেবতা) কেই ডাকবে আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?

  126. 126

    ٱللَّهَ رَبَّكُمۡ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿١٢٦﴾

    আল্লাহা রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আওওয়ালীন।

    ‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’

  127. 127

    فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿١٢٧﴾

    ফাকায্যাবূহু ফা ইন্নাহুম লামুহদারূন।

    কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।

  128. 128

    إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٢٨﴾

    ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।

    আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।

  129. 129

    وَتَرَكۡنَا عَلَيۡهِ فِي ٱلۡأٓخِرِينَ ﴿١٢٩﴾

    ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরীন।

    আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।

  130. 130

    سَلَٰمٌ عَلَىٰٓ إِلۡ يَاسِينَ ﴿١٣٠﴾

    সালামুন আলা ইল ইয়াসীন।

    ইলইয়াসের প্রতি সালাম ।

  131. 131

    إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿١٣١﴾

    ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।

    নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।

  132. 132

    إِنَّهُۥ مِنۡ عِبَادِنَا ٱلۡمُؤۡمِنِينَ ﴿١٣٢﴾

    ইন্নাহূ মিন ইবাদিনাল মুমিনীন।

    নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।

  133. 133

    وَإِنَّ لُوطٗا لَّمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٣٣﴾

    ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালীন।

    আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।

  134. 134

    إِذۡ نَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥٓ أَجۡمَعِينَ ﴿١٣٤﴾

    ইয নাজ্জাইনাহু ওয়া আহলাহূ আজমাঈন।

    হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে ( শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।

  135. 135

    إِلَّا عَجُوزٗا فِي ٱلۡغَٰبِرِينَ ﴿١٣٥﴾

    ইল্লা আজূযান ফিল গাবিরীন।

    পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।

  136. 136

    ثُمَّ دَمَّرۡنَا ٱلۡأٓخَرِينَ ﴿١٣٦﴾

    ছুম্মা দাম্মারনাল আখারীন।

    অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।

  137. 137

    وَإِنَّكُمۡ لَتَمُرُّونَ عَلَيۡهِم مُّصۡبِحِينَ ﴿١٣٧﴾

    ওয়া ইন্নাকুম লাতামুর্রূনা আলাইহিম মুসবিহীন।

    আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে

  138. 138

    وَبِٱلَّيۡلِۚ أَفَلَا تَعۡقِلُونَ ﴿١٣٨﴾

    ওয়া বিল লাইলি আফালা তাকিলূন।

    এবং রাতে। তবুও কি তোমরা বুঝবে না?

  139. 139

    وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ ﴿١٣٩﴾

    ওয়া ইন্না ইঊনুসা লামিনাল মুরসালীন।

    আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।

  140. 140

    إِذۡ أَبَقَ إِلَى ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ ﴿١٤٠﴾

    ইয আবাকা ইলাল ফুলকিল মাশহূন।

    হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।

  141. 141

    فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلۡمُدۡحَضِينَ ﴿١٤١﴾

    ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদীন।

    অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।

  142. 142

    فَٱلۡتَقَمَهُ ٱلۡحُوتُ وَهُوَ مُلِيمٞ ﴿١٤٢﴾

    ফালতাকামাহুল হূতু ওয়া হুওয়া মুলীম।

    অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন তিনি ছিলেন তিরস্কারযোগ্য অবস্থায়।

  143. 143

    فَلَوۡلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلۡمُسَبِّحِينَ ﴿١٤٣﴾

    ফালাওলা আন্নাহূ কানা মিনাল মুসাব্বিহীন।

    অতঃপর সে যদি আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,

  144. 144

    لَلَبِثَ فِي بَطۡنِهِۦٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿١٤٤﴾

    লালাবিছা ফী বাতনিহী ইলা ইয়াওমি ইউবআছূন।

    তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।

  145. 145

    ۞ فَنَبَذۡنَٰهُ بِٱلۡعَرَآءِ وَهُوَ سَقِيمٞ ﴿١٤٥﴾

    ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুওয়া সাকীম।

    অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (নদীর তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।

  146. 146

    وَأَنۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةٗ مِّن يَقۡطِينٖ ﴿١٤٦﴾

    ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিই ইয়াকতীন।

    আর আমি একটি ইয়াকতীন গাছ তার ওপর উদগত করলাম।

  147. 147

    وَأَرۡسَلۡنَٰهُ إِلَىٰ مِاْئَةِ أَلۡفٍ أَوۡ يَزِيدُونَ ﴿١٤٧﴾

    ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াযীদূন।

    এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।

  148. 148

    فَـَٔامَنُواْ فَمَتَّعۡنَٰهُمۡ إِلَىٰ حِينٖ ﴿١٤٨﴾

    ফা আমানূ ফামাত্তানাহুম ইলা হীন।

    অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।

  149. 149

    فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ﴿١٤٩﴾

    ফাসতাফতিহিম আলিরাব্বিকাল বানাতু ওয়া লাহুমুল বানূন।

    অতএব, হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা কর: ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?’

  150. 150

    أَمۡ خَلَقۡنَا ٱلۡمَلَٰٓئِكَةَ إِنَٰثٗا وَهُمۡ شَٰهِدُونَ ﴿١٥٠﴾

    আম খালাকনাল মালাইকাতা ইনাছাও ওয়া হুম শাহিদূন।

    নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?

  151. 151

    أَلَآ إِنَّهُم مِّنۡ إِفۡكِهِمۡ لَيَقُولُونَ ﴿١٥١﴾

    আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকূলূন।

    জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,

  152. 152

    وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١٥٢﴾

    ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবূন।

    ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।

  153. 153

    أَصۡطَفَى ٱلۡبَنَاتِ عَلَى ٱلۡبَنِينَ ﴿١٥٣﴾

    আসতাফাল বানাতি আলাল বানীন।

    আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?

  154. 154

    مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿١٥٤﴾

    মা লাকুম কাইফা তাহকুমূন।

    হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ!

  155. 155

    أَفَلَا تَذَكَّرُونَ ﴿١٥٥﴾

    আফালা তাযাক্কারূন।

    তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

  156. 156

    أَمۡ لَكُمۡ سُلۡطَٰنٞ مُّبِينٞ ﴿١٥٦﴾

    আম লাকুম সুলতানুম মুবীন।

    নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?

  157. 157

    فَأۡتُواْ بِكِتَٰبِكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿١٥٧﴾

    ফাতূ বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকীন।

    অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।

  158. 158

    وَجَعَلُواْ بَيۡنَهُۥ وَبَيۡنَ ٱلۡجِنَّةِ نَسَبٗاۚ وَلَقَدۡ عَلِمَتِ ٱلۡجِنَّةُ إِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴿١٥٨﴾

    ওয়া জাআলূ বাইনাহূ ওয়া বাইনাল জিন্নাতি নাসাবাও ওয়া লাকাদ আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারূন।

    আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।

  159. 159

    سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ ﴿١٥٩﴾

    সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফূন।

    তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে, তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।

  160. 160

    إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٦٠﴾

    ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসীন।

    তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।

  161. 161

    فَإِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ ﴿١٦١﴾

    ফা ইন্নাকুম ওয়া মা তাবুদূন।

    সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,

  162. 162

    مَآ أَنتُمۡ عَلَيۡهِ بِفَٰتِنِينَ ﴿١٦٢﴾

    মা আনতুম আলাইহি বিফাতিনীন।

    তোমরা তার বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।

  163. 163

    إِلَّا مَنۡ هُوَ صَالِ ٱلۡجَحِيمِ ﴿١٦٣﴾

    ইল্লা মান হুওয়া সালিল জাহীম।

    শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া।

  164. 164

    وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٞ مَّعۡلُومٞ ﴿١٦٤﴾

    ওয়া মা মিন্না ইল্লা লাহূ মাকামুম মালূম।

    আর (ফিরিশতাগণ বললেনঃ) আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।

  165. 165

    وَإِنَّا لَنَحۡنُ ٱلصَّآفُّونَ ﴿١٦٥﴾

    ওয়া ইন্না লানাহনুস সাফ্ফূন।

    ‘আর আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান

  166. 166

    وَإِنَّا لَنَحۡنُ ٱلۡمُسَبِّحُونَ ﴿١٦٦﴾

    ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহূন।

    এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’

  167. 167

    وَإِن كَانُواْ لَيَقُولُونَ ﴿١٦٧﴾

    ওয়া ইন কানূ লায়াকূলূন।

    আর তারা অবশ্যই বলে আসছিল,

  168. 168

    لَوۡ أَنَّ عِندَنَا ذِكۡرٗا مِّنَ ٱلۡأَوَّلِينَ ﴿١٦٨﴾

    লাও আন্না ইনদানা যিকরাম মিনাল আওওয়ালীন।

    ‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,

  169. 169

    لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلۡمُخۡلَصِينَ ﴿١٦٩﴾

    লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসীন।

    ‘তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’

  170. 170

    فَكَفَرُواْ بِهِۦۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿١٧٠﴾

    ফাকাফারূ বিহী ফাসাওফা ইয়ালামূন।

    অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে ।

  171. 171

    وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلۡمُرۡسَلِينَ ﴿١٧١﴾

    ওয়া লাকাদ সাবাকাত কালিমাতুনা লিইবাদিনাল মুরসালীন।

    আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,

  172. 172

    إِنَّهُمۡ لَهُمُ ٱلۡمَنصُورُونَ ﴿١٧٢﴾

    ইন্নাহুম লাহুমুল মানসূরূন।

    নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।

  173. 173

    وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلۡغَٰلِبُونَ ﴿١٧٣﴾

    ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবূন।

    আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।

  174. 174

    فَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿١٧٤﴾

    ফাতাওয়াল্লা আনহুম হাত্তা হীন।

    অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত মুখ ফিরিয়ে থাক।

  175. 175

    وَأَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿١٧٥﴾

    ওয়া আবসিরহুম ফাসাওফা ইউবসিরূন।

    আর তাদেরকে পর্যবেক্ষণ কর, অচিরেই তারাও দেখবে (শাস্তি)।

  176. 176

    أَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُونَ ﴿١٧٦﴾

    আফাবিআযাবিনা ইয়াসতাজিলূন।

    তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?

  177. 177

    فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ ٱلۡمُنذَرِينَ ﴿١٧٧﴾

    ফা ইযা নাযালা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনযারীন।

    আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!

  178. 178

    وَتَوَلَّ عَنۡهُمۡ حَتَّىٰ حِينٖ ﴿١٧٨﴾

    ওয়া তাওয়াল্লা আনহুম হাত্তা হীন।

    হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।

  179. 179

    وَأَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُونَ ﴿١٧٩﴾

    ওয়া আবসির ফাসাওফা ইউবসিরূন।

    আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।

  180. 180

    سُبۡحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلۡعِزَّةِ عَمَّا يَصِفُونَ ﴿١٨٠﴾

    সুবহানা রাব্বিকা রাব্বিল ইয্যাতি আম্মা ইয়াসিফূন।

    তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।

  181. 181

    وَسَلَٰمٌ عَلَى ٱلۡمُرۡسَلِينَ ﴿١٨١﴾

    ওয়া সালামুন আলাল মুরসালীন।

    আর রাসূলদের প্রতি সালাম ।

  182. 182

    وَٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٨٢﴾

    ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।

    আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।

পুরো সূরা পড়ুন: সূরা আস-সাফফাত · সূরা আস-সাফফাত তিলাওয়াত শুনুন

সূরা সোয়াদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    صٓۚ وَٱلۡقُرۡءَانِ ذِي ٱلذِّكۡرِ ﴿١﴾

    সোয়াদ, ওয়াল কুরআনি যিয যিকর।

    সোয়াদ; উপদেশপূর্ণ কুরআনের শপথ।

  2. 2

    بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي عِزَّةٖ وَشِقَاقٖ ﴿٢﴾

    বালিল লাযীনা কাফারূ ফী ইয্যাতিও ওয়া শিকাক।

    বরং যারা কুফরি করেছে, তারা অহংকার ও সত্যের বিরোধিতায় নিমজ্জিত রয়েছে।

  3. 3

    كَمۡ أَهۡلَكۡنَا مِن قَبۡلِهِم مِّن قَرۡنٖ فَنَادَواْ وَّلَاتَ حِينَ مَنَاصٖ ﴿٣﴾

    কাম আহলাকনা মিন কাবলিহিম মিন কারনিন ফানাদাও ওয়া লাতা হীনা মানাস।

    তাদের পূর্বে আমি কত বংশধরকে ধ্বংস করেছি। তখন তারা আর্তচিৎকার করেছিল; কিন্তু তখন (শাস্তি থেকে) পলায়নের কোন সময় ছিল না।

  4. 4

    وَعَجِبُوٓاْ أَن جَآءَهُم مُّنذِرٞ مِّنۡهُمۡۖ وَقَالَ ٱلۡكَٰفِرُونَ هَٰذَا سَٰحِرٞ كَذَّابٌ ﴿٤﴾

    ওয়া আজিবূ আন জাআহুম মুনযিরুম মিনহুম ওয়া কালাল কাফিরূনা হাযা সাহিরুন কায্যাব।

    আর তারা আশ্চার্যান্বিত হয়েছে যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী (রাসূল) এসেছে এবং কাফিররা বলে: ‘এ তো জাদুকর, মিথ্যাবাদী।’

  5. 5

    أَجَعَلَ ٱلۡأٓلِهَةَ إِلَٰهٗا وَٰحِدًاۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٌ عُجَابٞ ﴿٥﴾

    আজাআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন উজাব।

    ‘সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয়!’

  6. 6

    وَٱنطَلَقَ ٱلۡمَلَأُ مِنۡهُمۡ أَنِ ٱمۡشُواْ وَٱصۡبِرُواْ عَلَىٰٓ ءَالِهَتِكُمۡۖ إِنَّ هَٰذَا لَشَيۡءٞ يُرَادُ ﴿٦﴾

    ওয়ানতালাকাল মালাউ মিনহুম আনিম শূ ওয়াসবিরূ আলা আলিহাতিকুম ইন্না হাযা লাশাইউই ইউরাদ।

    আর তাদের গণ্যমান্য ও মোড়লরা চলে গেল একথা বলে যে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যগুলোর ওপর অবিচল থাক। নিশ্চয় (মুহাম্মাদের এক ইলাহের ইবাদাতের) এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।’

  7. 7

    مَا سَمِعۡنَا بِهَٰذَا فِي ٱلۡمِلَّةِ ٱلۡأٓخِرَةِ إِنۡ هَٰذَآ إِلَّا ٱخۡتِلَٰقٌ ﴿٧﴾

    মা সামিনা বিহাযা ফিল মিল্লাতিল আখিরাতি ইন হাযা ইল্লাখ তিলাক।

    আমরা তো সাম্প্রতিক ধর্মমতে ((মুহাম্মাদের তাওহীদের) এ কথা শুনিনি। এটি তো নিছক মিথ্যা-বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়।

  8. 8

    أَءُنزِلَ عَلَيۡهِ ٱلذِّكۡرُ مِنۢ بَيۡنِنَاۚ بَلۡ هُمۡ فِي شَكّٖ مِّن ذِكۡرِيۚ بَل لَّمَّا يَذُوقُواْ عَذَابِ ﴿٨﴾

    আউনযিলা আলাইহিয যিকরু মিম বাইনিনা বাল হুম ফী শাক্কিম মিন যিকরী বাল লাম্মা ইয়াযূকূ আযাব।

    (মুশরিকরা বলল:) ‘আমাদের মধ্য থেকে শুধু তার ওপরই কি যিক্‌র (আল কুরআন) নাযিল করা হল? বরং তারা আমার যিকরের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি।

  9. 9

    أَمۡ عِندَهُمۡ خَزَآئِنُ رَحۡمَةِ رَبِّكَ ٱلۡعَزِيزِ ٱلۡوَهَّابِ ﴿٩﴾

    আম ইনদাহুম খাযাইনু রাহমাতি রাব্বিকাল আযীযিল ওয়াহ্হাব।

    নাকি তোমার পরাক্রমশালী, মহাদাতা রবের রহমতের ভাণ্ডারসমূহ তাদের কাছেই রয়েছে?

  10. 10

    أَمۡ لَهُم مُّلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَاۖ فَلۡيَرۡتَقُواْ فِي ٱلۡأَسۡبَٰبِ ﴿١٠﴾

    আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফালয়ারতাকূ ফিল আসবাব।

    নাকি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব তাদের? তাহলে তারা উপায়-উপকরণে আরোহণ করুক।

  11. 11

    جُندٞ مَّا هُنَالِكَ مَهۡزُومٞ مِّنَ ٱلۡأَحۡزَابِ ﴿١١﴾

    জুনদুম মা হুনালিকা মাহযূমুম মিনাল আহযাব।

    এ বাহিনী অবশ্যই সেখানে দলসমূহের মত পরাজিত হবে। পূর্বে অতিবাহিত নবীদেরকে অস্বীকারকারীরা যেমন পরাজিত হয়েছে তেমনি মুহাম্মাদের অস্বীকারকারীরাও পরাভূত হবে।

  12. 12

    كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ ﴿١٢﴾

    কায্যাবাত কাবলাহুম কাওমু নূহিও ওয়া আদুও ওয়া ফিরআওনু যুল আওতাদ।

    তাদের পূর্বেও নূহের জাতি, ‘আদ সম্প্রদায় ও প্রতাপশালী অধিপতি ফির‘আউন (নবীদেরকে) অস্বীকার করেছিল।

  13. 13

    وَثَمُودُ وَقَوۡمُ لُوطٖ وَأَصۡحَٰبُ لۡـَٔيۡكَةِۚ أُوْلَٰٓئِكَ ٱلۡأَحۡزَابُ ﴿١٣﴾

    ওয়া ছামূদু ওয়া কাওমু লূতিও ওয়া আসহাবুল আইকাতি উলাইকাল আহযাব।

    ছামূদ, লুত সম্প্রদায় ও আইকার অধিবাসীরা (শুআইবের জাতি)ও। এরাই ছিল ( মিথ্যারোপকারী) দলসমূহ।

  14. 14

    إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿١٤﴾

    ইন কুল্লুন ইল্লা কায্যাবার রুসুলা ফাহাক্কা ইকাব।

    তাদের প্রত্যেকেই রাসূলদেরকে অস্বীকার করেছিল। ফলে আমার শাস্তি অবধারিত হয়েছিল।

  15. 15

    وَمَا يَنظُرُ هَٰٓؤُلَآءِ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ مَّا لَهَا مِن فَوَاقٖ ﴿١٥﴾

    ওয়া মা ইয়ানযুরু হাউলাই ইল্লা সাইহাতাও ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক।

    আর এরা তো কেবল (শিঙ্গায় ফুৎকারের) একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোন বিরাম থাকবে না।

  16. 16

    وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبۡلَ يَوۡمِ ٱلۡحِسَابِ ﴿١٦﴾

    ওয়া কালূ রাব্বানা আজ্জিল লানা কিত্তানা কাবলা ইয়াওমিল হিসাব।

    আর তারা বলে: হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই (পার্থিব জীবনে) আমাদের প্রাপ্য অংশটুকু আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন।’

  17. 17

    ٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذۡكُرۡ عَبۡدَنَا دَاوُۥدَ ذَا ٱلۡأَيۡدِۖ إِنَّهُۥٓ أَوَّابٌ ﴿١٧﴾

    ইসবির আলা মা ইয়াকূলূনা ওয়াযকুর আবদানা দাওয়ূদা যাল আইদি ইন্নাহূ আওওয়াব।

    (হে রাসূল!) তারা যা বলে, সে বিষয়ে ধৈর্য ধারণ কর এবং আমার (আনুগত্যে ও শত্রুর বিরোধিতায়) শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ কর। নিশ্চয় সে ছিল আল্লাহর প্রতি সদা প্রত্যাবর্তনশীল।

  18. 18

    إِنَّا سَخَّرۡنَا ٱلۡجِبَالَ مَعَهُۥ يُسَبِّحۡنَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِشۡرَاقِ ﴿١٨﴾

    ইন্না সাখ্খারনাল জিবালা মাআহূ ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক।

    নিশ্চয় আমি (দাঊদের সাথে) পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল-সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত।

  19. 19

    وَٱلطَّيۡرَ مَحۡشُورَةٗۖ كُلّٞ لَّهُۥٓ أَوَّابٞ ﴿١٩﴾

    ওয়াত তাইরা মাহশূরাতান কুল্লুল লাহূ আওওয়াব।

    আর সমবেত পাখীদেরকেও ; প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী।

  20. 20

    وَشَدَدۡنَا مُلۡكَهُۥ وَءَاتَيۡنَٰهُ ٱلۡحِكۡمَةَ وَفَصۡلَ ٱلۡخِطَابِ ﴿٢٠﴾

    ওয়া শাদাদনা মুলকাহূ ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব।

    আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত (নবুওয়াত) ও ফয়সালাকারী বাগ্মিতা দিয়েছিলাম।

  21. 21

    ۞ وَهَلۡ أَتَىٰكَ نَبَؤُاْ ٱلۡخَصۡمِ إِذۡ تَسَوَّرُواْ ٱلۡمِحۡرَابَ ﴿٢١﴾

    ওয়া হাল আতাকা নাবাউল খাসমি ইয তাসাওওয়ারুল মিহরাব।

    আর হে রাসূল! তোমার কাছে কি ঝগড়াকারী লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে (দাঊদ এর ইবাদাতখানায়) আসল।

  22. 22

    إِذۡ دَخَلُواْ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنۡهُمۡۖ قَالُواْ لَا تَخَفۡۖ خَصۡمَانِ بَغَىٰ بَعۡضُنَا عَلَىٰ بَعۡضٖ فَٱحۡكُم بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَٱهۡدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ ﴿٢٢﴾

    ইয দাখালূ আলা দাওয়ূদা ফাফাযিআ মিনহুম কালূ লা তাখাফ খাসমানি বাগা বাদুনা আলা বাদিন ফাহকুম বাইনানা বিল হাক্কি ওয়া লা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত।

    যখন তারা (উভয়ে আকস্মিকভাবে) দাঊদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা (দাঊদকে) বলল: ‘আপনি ভয় করবেন না, আমরা বিবদমান দু’পক্ষ। আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আর আমাদেরকে সরল-সঠিক পথের নির্দেশনা দিন।’

  23. 23

    إِنَّ هَٰذَآ أَخِي لَهُۥ تِسۡعٞ وَتِسۡعُونَ نَعۡجَةٗ وَلِيَ نَعۡجَةٞ وَٰحِدَةٞ فَقَالَ أَكۡفِلۡنِيهَا وَعَزَّنِي فِي ٱلۡخِطَابِ ﴿٢٣﴾

    ইন্না হাযা আখী লাহূ তিসউও ওয়া তিসঊনা নাজাতাও ওয়া লিয়া নাজাতুও ওয়াহিদাতুন ফাকালা আকফিলনীহা ওয়া আয্যানী ফিল খিতাব।

    (বিবাদকারীদের একজন বললো:) ‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর (প্রমাণ উপস্থাপনে) তর্কে সে আমার ওপর প্রাধান্য বিস্তার করেছে।’

  24. 24

    قَالَ لَقَدۡ ظَلَمَكَ بِسُؤَالِ نَعۡجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦۖ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلۡخُلَطَآءِ لَيَبۡغِي بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَقَلِيلٞ مَّا هُمۡۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّٰهُ فَٱسۡتَغۡفَرَ رَبَّهُۥ وَخَرَّۤ رَاكِعٗاۤ وَأَنَابَ۩ ﴿٢٤﴾

    কালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজিহী ওয়া ইন্না কাছীরাম মিনাল খুলাতাই লায়াবগী বাদুহুম আলা বাদিন ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলুম মা হুম ওয়া যান্না দাওয়ূদু আন্নামা ফাতান্নাহু ফাসতাগফারা রাব্বাহূ ওয়া খার্রা রাকিআও ওয়া আনাব।

    দাঊদ বলল: ‘তোমার ভেড়ীকে তার ভেড়ীর পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি যুলম করেছে। আর শরীকদের অনেকেই একে অন্যের উপর সীমালঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আর এরা সংখ্যায় খুবই কম।’ আর দাঊদ বুঝতে পারল যে, (এই দুজনের ঝগড়া দ্বারা) আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সাজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর অভিমুখী হল।

  25. 25

    فَغَفَرۡنَا لَهُۥ ذَٰلِكَۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ﴿٢٥﴾

    ফাগাফারনা লাহূ যালিকা ওয়া ইন্না লাহূ ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব।

    তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তনস্থল।

  26. 26

    يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلۡنَٰكَ خَلِيفَةٗ فِي ٱلۡأَرۡضِ فَٱحۡكُم بَيۡنَ ٱلنَّاسِ بِٱلۡحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلۡهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمۡ عَذَابٞ شَدِيدُۢ بِمَا نَسُواْ يَوۡمَ ٱلۡحِسَابِ ﴿٢٦﴾

    ইয়া দাওয়ূদু ইন্না জাআলনাকা খালীফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিইল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবীলিল্লাহি ইন্নাল লাযীনা ইয়াদিল্লূনা আন সাবীলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসূ ইয়াওমাল হিসাব।

    হে দাঊদ! নিশ্চয় আমি তোমাকে জমিনে খলীফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।

  27. 27

    وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا بَٰطِلٗاۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُواْۚ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِنَ ٱلنَّارِ ﴿٢٧﴾

    ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলান যালিকা যান্নুল লাযীনা কাফারূ ফাওয়াইলুল লিল লাযীনা কাফারূ মিনান নার।

    আর আসমান, জমিন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণাটি কেবল কাফিরদের। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

  28. 28

    أَمۡ نَجۡعَلُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ كَٱلۡمُفۡسِدِينَ فِي ٱلۡأَرۡضِ أَمۡ نَجۡعَلُ ٱلۡمُتَّقِينَ كَٱلۡفُجَّارِ ﴿٢٨﴾

    আম নাজআলুল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদীনা ফিল আরদি আম নাজআলুল মুত্তাকীনা কাল ফুজ্জার।

    যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?

  29. 29

    كِتَٰبٌ أَنزَلۡنَٰهُ إِلَيۡكَ مُبَٰرَكٞ لِّيَدَّبَّرُوٓاْ ءَايَٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٢٩﴾

    কিতাবুন আনযালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারূ আয়াতিহী ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব।

    আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব (আল কুরআন), যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ (তা থেকে) উপদেশ গ্রহণ করে।

  30. 30

    وَوَهَبۡنَا لِدَاوُۥدَ سُلَيۡمَٰنَۚ نِعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٌ ﴿٣٠﴾

    ওয়া ওয়াহাবনা লিদাওয়ূদা সুলাইমানা নিমাল আবদু ইন্নাহূ আওওয়াব।

    আর আমি দাঊদকে (পুত্র হিসাবে) সুলাইমানকে দান করলাম। সে কতই না উত্তম বান্দা! নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।

  31. 31

    إِذۡ عُرِضَ عَلَيۡهِ بِٱلۡعَشِيِّ ٱلصَّٰفِنَٰتُ ٱلۡجِيَادُ ﴿٣١﴾

    ইয উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ।

    যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হল, দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ।

  32. 32

    فَقَالَ إِنِّيٓ أَحۡبَبۡتُ حُبَّ ٱلۡخَيۡرِ عَن ذِكۡرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتۡ بِٱلۡحِجَابِ ﴿٣٢﴾

    ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বী হাত্তা তাওয়ারাত বিল হিজাব।

    তখন সে (সুলাইমান) বলল: ‘আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি, এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে।

  33. 33

    رُدُّوهَا عَلَيَّۖ فَطَفِقَ مَسۡحَۢا بِٱلسُّوقِ وَٱلۡأَعۡنَاقِ ﴿٣٣﴾

    রুদ্দূহা আলায়্যা ফাতাফিকা মাসহাম বিস সূকি ওয়াল আনাক।

    তিনি বললেন, ‘ঘোড়াগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো।’ অতঃপর তিনি তাদের পা ও গলদেশে হাত বুলাতে লাগলেন।

  34. 34

    وَلَقَدۡ فَتَنَّا سُلَيۡمَٰنَ وَأَلۡقَيۡنَا عَلَىٰ كُرۡسِيِّهِۦ جَسَدٗا ثُمَّ أَنَابَ ﴿٣٤﴾

    ওয়া লাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহী জাসাদান ছুম্মা আনাব।

    আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের ওপর রেখেছিলাম (অপূর্ণাঙ্গ) একটি দেহ, অতঃপর সে (তাওবা করে) আমার অভিমুখী হল।

  35. 35

    قَالَ رَبِّ ٱغۡفِرۡ لِي وَهَبۡ لِي مُلۡكٗا لَّا يَنۢبَغِي لِأَحَدٖ مِّنۢ بَعۡدِيٓۖ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ ﴿٣٥﴾

    কালা রাব্বিগ ফির লী ওয়া হাব লী মুলকাল লা ইয়ামবাগী লিআহাদিম মিম বাদী ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।

    সুলাইমান বলল: ‘হে আমার রব! আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারও জন্যই প্রযোজ্য হবে না। নিশ্চয়ই আপনি বড়ই দানশীল।

  36. 36

    فَسَخَّرۡنَا لَهُ ٱلرِّيحَ تَجۡرِي بِأَمۡرِهِۦ رُخَآءً حَيۡثُ أَصَابَ ﴿٣٦﴾

    ফাসাখ্খারনা লাহুর রীহা তাজরী বিআমরিহী রুখাআন হাইছু আসাব।

    ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে যেখানে সে পৌঁছাতে চাইত প্রবাহিত হত।

  37. 37

    وَٱلشَّيَٰطِينَ كُلَّ بَنَّآءٖ وَغَوَّاصٖ ﴿٣٧﴾

    ওয়াশ শায়াতীনা কুল্লা বান্নাইও ওয়া গাওওয়াস।

    আর (তার অনুগত করে দিলাম) প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরী শয়তান (জিন)সমূহকেও।

  38. 38

    وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ ﴿٣٨﴾

    ওয়া আখারীনা মুকার্রানীনা ফিল আসফাদ।

    আর শেকলে আবদ্ধ আরও অনেককে ।

  39. 39

    هَٰذَا عَطَآؤُنَا فَٱمۡنُنۡ أَوۡ أَمۡسِكۡ بِغَيۡرِ حِسَابٖ ﴿٣٩﴾

    হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব।

    ‘এসব আমার অনুগ্রহ। অতএব তুমি এ থেকে অন্যের জন্য খরচ করো অথবা নিজের জন্য রেখে দাও, এর কোন হিসাব নেওয়া হবে না।

  40. 40

    وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلۡفَىٰ وَحُسۡنَ مَـَٔابٖ ﴿٤٠﴾

    ওয়া ইন্না লাহূ ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব।

    আর নিশ্চয় আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তনস্থল।

  41. 41

    وَٱذۡكُرۡ عَبۡدَنَآ أَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلشَّيۡطَٰنُ بِنُصۡبٖ وَعَذَابٍ ﴿٤١﴾

    ওয়াযকুর আবদানা আয়্যূবা ইয নাদা রাব্বাহূ আন্নী মাস্সানিয়াশ শাইতানু বিনুসবিও ওয়া আযাব।

    হে রাসূল! স্মরণ কর আমার বান্দা আইউবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল: ‘শয়তান তো আমাকে অনেক যন্ত্রণা ও কষ্টে ফেলেছে।’

  42. 42

    ٱرۡكُضۡ بِرِجۡلِكَۖ هَٰذَا مُغۡتَسَلُۢ بَارِدٞ وَشَرَابٞ ﴿٤٢﴾

    উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুও ওয়া শারাব।

    ‘তুমি তোমার পা দিয়ে (ভূমিতে) আঘাত কর , এ হচ্ছে গোসলের সুশীতল পানি আর পান করার পানীয়।’ ফলে পানির ঝর্ণা সৃষ্টি হলে বললাম:

  43. 43

    وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٤٣﴾

    ওয়া ওয়াহাবনা লাহূ আহলাহূ ওয়া মিছলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব।

    আর (তার ধৈর্যের প্রতিদান হিসেবে) আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে দান করলাম ।

  44. 44

    وَخُذۡ بِيَدِكَ ضِغۡثٗا فَٱضۡرِب بِّهِۦ وَلَا تَحۡنَثۡۗ إِنَّا وَجَدۡنَٰهُ صَابِرٗاۚ نِّعۡمَ ٱلۡعَبۡدُ إِنَّهُۥٓ أَوَّابٞ ﴿٤٤﴾

    ওয়া খুয বিয়াদিকা দিগছান ফাদরিব বিহী ওয়া লা তাহনাছ ইন্না ওয়াজাদনাহু সাবিরান নিমাল আবদু ইন্নাহূ আওওয়াব।

    আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা দিয়ে (স্বীয় স্ত্রীকে একশ) বেত্রাঘাত কর। আর শপথ ভঙ্গ করো না। নিশ্চয় আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আমার অভিমুখী।

  45. 45

    وَٱذۡكُرۡ عِبَٰدَنَآ إِبۡرَٰهِيمَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ أُوْلِي ٱلۡأَيۡدِي وَٱلۡأَبۡصَٰرِ ﴿٤٥﴾

    ওয়াযকুর ইবাদানা ইবরাহীমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকূবা উলিল আইদী ওয়াল আবসার।

    আর (হে রাসূল!) আমার বান্দা ইবরাহীম, ইসহাক ও ইয়া‘কূবকে স্মরণ কর। তারা ছিল (আল্লাহর আনুগত্যে) শক্তিমান এবং সত্য উপলব্ধিতে প্রখর।

  46. 46

    إِنَّآ أَخۡلَصۡنَٰهُم بِخَالِصَةٖ ذِكۡرَى ٱلدَّارِ ﴿٤٦﴾

    ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার।

    নিশ্চয় আমি তাদেরকে এক বিশেষ গুণে বিশিষ্ট করেছি, আখিরাতের আবাসের স্মরণে।

  47. 47

    وَإِنَّهُمۡ عِندَنَا لَمِنَ ٱلۡمُصۡطَفَيۡنَ ٱلۡأَخۡيَارِ ﴿٤٧﴾

    ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুসতাফাইনাল আখয়ার।

    আর নিশ্চয় তারা ছিল আমার মনোনীত, সর্বোত্তম বান্দাদের অন্তর্ভুক্ত।

  48. 48

    وَٱذۡكُرۡ إِسۡمَٰعِيلَ وَٱلۡيَسَعَ وَذَا ٱلۡكِفۡلِۖ وَكُلّٞ مِّنَ ٱلۡأَخۡيَارِ ﴿٤٨﴾

    ওয়াযকুর ইসমাঈলা ওয়াল ইয়াসাআ ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখয়ার।

    হে রাসূল! স্মরণ কর ইসমাঈল, আল-ইয়াসা‘আ ও যুল-কিফলের কথা। এরা প্রত্যেকেই ছিল (আল্লাহর মনোনীত) সর্বোত্তমদের অন্তর্ভুক্ত।

  49. 49

    هَٰذَا ذِكۡرٞۚ وَإِنَّ لِلۡمُتَّقِينَ لَحُسۡنَ مَـَٔابٖ ﴿٤٩﴾

    হাযা যিকরুও ওয়া ইন্না লিল মুত্তাকীনা লাহুসনা মাআব।

    এ আল কুরআন হলো এক স্মরণ। আর মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস-

  50. 50

    جَنَّٰتِ عَدۡنٖ مُّفَتَّحَةٗ لَّهُمُ ٱلۡأَبۡوَٰبُ ﴿٥٠﴾

    জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব।

    চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে।

  51. 51

    مُتَّكِـِٔينَ فِيهَا يَدۡعُونَ فِيهَا بِفَٰكِهَةٖ كَثِيرَةٖ وَشَرَابٖ ﴿٥١﴾

    মুত্তাকিঈনা ফীহা ইয়াদঊনা ফীহা বিফাকিহাতিন কাছীরাতিও ওয়া শারাব।

    সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে, সেখানে তারা বহু ফলমূল ও পানীয় চাইবে।

  52. 52

    ۞ وَعِندَهُمۡ قَٰصِرَٰتُ ٱلطَّرۡفِ أَتۡرَابٌ ﴿٥٢﴾

    ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি আতরাব।

    আর তাদের পাশে থাকবে আনতনয়না সমবয়ষ্কা (হূর)।

  53. 53

    هَٰذَا مَا تُوعَدُونَ لِيَوۡمِ ٱلۡحِسَابِ ﴿٥٣﴾

    হাযা মা তূআদূনা লিয়াওমিল হিসাব।

    এসব (নি‘আমত) হচ্ছে, হিসাব দিবসের জন্যে তোমাদেরকে দেয়া প্ৰতিশ্রুতি।

  54. 54

    إِنَّ هَٰذَا لَرِزۡقُنَا مَا لَهُۥ مِن نَّفَادٍ ﴿٥٤﴾

    ইন্না হাযা লারিযকুনা মা লাহূ মিন নাফাদ।

    নিশ্চয় এটি আমার দেয়া রিযক, যা নিঃশেষ হবার নয়।

  55. 55

    هَٰذَاۚ وَإِنَّ لِلطَّٰغِينَ لَشَرَّ مَـَٔابٖ ﴿٥٥﴾

    হাযা ওয়া ইন্না লিত তাগীনা লাশার্রা মাআব।

    এটাই (মুমিনদের প্রতিদান)। আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।

  56. 56

    جَهَنَّمَ يَصۡلَوۡنَهَا فَبِئۡسَ ٱلۡمِهَادُ ﴿٥٦﴾

    জাহান্নামা ইয়াসলাওনাহা ফাবিসাল মিহাদ।

    জাহান্নাম, তারা সেখানে অগ্নিদগ্ধ হবে। কতই না নিকৃষ্ট সে নিবাস!

  57. 57

    هَٰذَا فَلۡيَذُوقُوهُ حَمِيمٞ وَغَسَّاقٞ ﴿٥٧﴾

    হাযা ফালয়াযূকূহু হামীমুও ওয়া গাস্সাক।

    এটাই (তাদের শাস্তি)। সুতরাং তারা এটি আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

  58. 58

    وَءَاخَرُ مِن شَكۡلِهِۦٓ أَزۡوَٰجٌ ﴿٥٨﴾

    ওয়া আখারু মিন শাকলিহী আযওয়াজ।

    (তাদের জন্য) আরও রয়েছে এ জাতীয় বিভিন্ন ধরনের শাস্তি।

  59. 59

    هَٰذَا فَوۡجٞ مُّقۡتَحِمٞ مَّعَكُمۡ لَا مَرۡحَبَۢا بِهِمۡۚ إِنَّهُمۡ صَالُواْ ٱلنَّارِ ﴿٥٩﴾

    হাযা ফাওজুম মুকতাহিমুম মাআকুম লা মারহাবাম বিহিম ইন্নাহুম সালুন নার।

    (জাহান্নামীরা বিবাদ করে একে অপরকে বলবে:) এই তো এক দল তোমাদের সাথেই প্রবেশ করছে, (প্রতিউত্তরে অপর দল বলবে:) তাদের জন্য নেই কোন অভিনন্দন। নিশ্চয় তারা (জাহান্নামের) আগুনে জ্বলবে।

  60. 60

    قَالُواْ بَلۡ أَنتُمۡ لَا مَرۡحَبَۢا بِكُمۡۖ أَنتُمۡ قَدَّمۡتُمُوهُ لَنَاۖ فَبِئۡسَ ٱلۡقَرَارُ ﴿٦٠﴾

    কালূ বাল আনতুম লা মারহাবাম বিকুম আনতুম কাদ্দামতুমূহু লানা ফাবিসাল কারার।

    অনুসারীরা (অনুসরণীয় নেতাদের উদ্দেশ্যে) বলবে: ‘বরং তোমরাও, তোমাদের জন্যও তো নেই কোন অভিনন্দন। তোমরাই আমাদের জন্য এ বিপদ এনেছ। অতএব কতই না নিকৃষ্ট এ আবাসস্থল’!

  61. 61

    قَالُواْ رَبَّنَا مَن قَدَّمَ لَنَا هَٰذَا فَزِدۡهُ عَذَابٗا ضِعۡفٗا فِي ٱلنَّارِ ﴿٦١﴾

    কালূ রাব্বানা মান কাদ্দামা লানা হাযা ফাযিদহু আযাবান দিফান ফিন নার।

    অনুসারীরা বলবে: ‘হে আমাদের রব, যে আমাদের জন্য এ বিপদ এনেছে, জাহান্নামে তুমি তার শাস্তিকে দ্বিগুণ বাড়িয়ে দাও।’

  62. 62

    وَقَالُواْ مَا لَنَا لَا نَرَىٰ رِجَالٗا كُنَّا نَعُدُّهُم مِّنَ ٱلۡأَشۡرَارِ ﴿٦٢﴾

    ওয়া কালূ মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার।

    আর তারা (সীমালঙ্ঘনকারীরা) বলবে: ‘আমাদের কী হল যে, আমরা যাদেরকে হতভাগা গণ্য করতাম সে সকল লোককে এখানে দেখছি না।’

  63. 63

    أَتَّخَذۡنَٰهُمۡ سِخۡرِيًّا أَمۡ زَاغَتۡ عَنۡهُمُ ٱلۡأَبۡصَٰرُ ﴿٦٣﴾

    আত্তাখাযনাহুম সিখরিয়্যান আম যাগাত আনহুমুল আবসার।

    ‘তবে কি আমরা তাদেরকে অহেতুকই ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম, নাকি তাদের ব্যাপারে (আমাদের) দৃষ্টি বিভ্রম ঘটেছে?’

  64. 64

    إِنَّ ذَٰلِكَ لَحَقّٞ تَخَاصُمُ أَهۡلِ ٱلنَّارِ ﴿٦٤﴾

    ইন্না যালিকা লাহাক্কুন তাখাসুমু আহলিন নার।

    নিশ্চয় জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতণ্ডা এটি সুনিশ্চিত সত্য (ঘটনা)।

  65. 65

    قُلۡ إِنَّمَآ أَنَا۠ مُنذِرٞۖ وَمَا مِنۡ إِلَٰهٍ إِلَّا ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٦٥﴾

    কুল ইন্নামা আনা মুনযিরুও ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।

    হে রাসূল! তুমি বলো: ‘আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোন (সত্য) ইলাহ নেই। যিনি এক, প্রবল প্রতাপশালী।’

  66. 66

    رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴿٦٦﴾

    রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আযীযুল গাফ্ফার।

    যিনি আসমানসমূহ ও জমিন এবং এতদুভয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে, সব কিছুর রব। তিনি মহাপরাক্রমশালী, মহাক্ষমাশীল।

  67. 67

    قُلۡ هُوَ نَبَؤٌاْ عَظِيمٌ ﴿٦٧﴾

    কুল হুওয়া নাবাউন আযীম।

    হে রাসূল! তুমি বলো: ‘অবশ্যই এটি এক মহাসংবাদ।’

  68. 68

    أَنتُمۡ عَنۡهُ مُعۡرِضُونَ ﴿٦٨﴾

    আনতুম আনহু মুরিদূন।

    ‘তোমরা এ মহা সংবাদ থেকে মুখ ফিরিয়ে আছ।’

  69. 69

    مَا كَانَ لِيَ مِنۡ عِلۡمِۭ بِٱلۡمَلَإِ ٱلۡأَعۡلَىٰٓ إِذۡ يَخۡتَصِمُونَ ﴿٦٩﴾

    মা কানা লিয়া মিন ইলমিম বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমূন।

    ‘ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোন জ্ঞানই ছিল না যখন তারা বাদানুবাদ করছিল।’

  70. 70

    إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ﴿٧٠﴾

    ইই ইঊহা ইলায়্যা ইল্লা আন্নামা আনা নাযীরুম মুবীন।

    আমার কাছে তো এ ওহীই এসেছে যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।’

  71. 71

    إِذۡ قَالَ رَبُّكَ لِلۡمَلَٰٓئِكَةِ إِنِّي خَٰلِقُۢ بَشَرٗا مِّن طِينٖ ﴿٧١﴾

    ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তীন।

    হে রাসূল! তুমি সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার রব ফিরিশতাদের উদ্দেশ্যে বলেছিলেন: ‘নিশ্চয় আমি মাটি হতে মানুষ (আদমকে) সৃষ্টি করব।’

  72. 72

    فَإِذَا سَوَّيۡتُهُۥ وَنَفَخۡتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُواْ لَهُۥ سَٰجِدِينَ ﴿٧٢﴾

    ফা ইযা সাওওয়াইতুহূ ওয়া নাফাখতু ফীহি মির রূহী ফাকাঊ লাহূ সাজিদীন।

    ‘অতঃপর যখন আমি তাকে সুঠাম করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিবো, তখন তোমরা তার সম্মানে সাজদাবনত হয়ে যাও।’

  73. 73

    فَسَجَدَ ٱلۡمَلَٰٓئِكَةُ كُلُّهُمۡ أَجۡمَعُونَ ﴿٧٣﴾

    ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাঊন।

    ফলে ফিরিশতারা (স্বীয় রবের নির্দেশে) সকলেই সাজদাবনত হল।

  74. 74

    إِلَّآ إِبۡلِيسَ ٱسۡتَكۡبَرَ وَكَانَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴿٧٤﴾

    ইল্লা ইবলীসাস তাকবারা ওয়া কানা মিনাল কাফিরীন।

    ইবলীস (শয়তান) ছাড়া, সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল।

  75. 75

    قَالَ يَٰٓإِبۡلِيسُ مَا مَنَعَكَ أَن تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِيَدَيَّۖ أَسۡتَكۡبَرۡتَ أَمۡ كُنتَ مِنَ ٱلۡعَالِينَ ﴿٧٥﴾

    কালা ইয়া ইবলীসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদায়্যা আসতাকবারতা আম কুনতা মিনাল আলীন।

    আল্লাহ বললেন: ‘হে ইবলীস, আমি আমার দু’হাতে যাকে (আদমকে) সৃষ্টি করেছি তার প্রতি সাজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’

  76. 76

    قَالَ أَنَا۠ خَيۡرٞ مِّنۡهُ خَلَقۡتَنِي مِن نَّارٖ وَخَلَقۡتَهُۥ مِن طِينٖ ﴿٧٦﴾

    কালা আনা খাইরুম মিনহু খালাকতানী মিন নারিও ওয়া খালাকতাহূ মিন তীন।

    ইবলীস বলল: ‘আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে।’

  77. 77

    قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ ﴿٧٧﴾

    কালা ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম।

    তিনি ( ইবলীসকে) বললেন: ‘তুমি এখান (জান্নাত) থেকে বের হয়ে যাও। কেননা নিশ্চয় তুমি অভিশপ্ত বিতাড়িত।

  78. 78

    وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ ﴿٧٨﴾

    ওয়া ইন্না আলাইকা লানাতী ইলা ইয়াওমিদ দীন।

    আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার ওপর আমার লা‘নত বলবৎ থাকবে।’

  79. 79

    قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴿٧٩﴾

    কালা রাব্বি ফা আনযিরনী ইলা ইয়াওমি ইউবআছূন।

    সে (ইবলীস) বলল: ‘হে আমার রব, আমাকে সে দিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তারা পুনরুত্থিত হবে।’

  80. 80

    قَالَ فَإِنَّكَ مِنَ ٱلۡمُنظَرِينَ ﴿٨٠﴾

    কালা ফা ইন্নাকা মিনাল মুনযারীন।

    আল্লাহ বললেন: আচ্ছা তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হলে-

  81. 81

    إِلَىٰ يَوۡمِ ٱلۡوَقۡتِ ٱلۡمَعۡلُومِ ﴿٨١﴾

    ইলা ইয়াওমিল ওয়াকতিল মালূম।

    ‘ নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।'

  82. 82

    قَالَ فَبِعِزَّتِكَ لَأُغۡوِيَنَّهُمۡ أَجۡمَعِينَ ﴿٨٢﴾

    কালা ফাবিইয্যাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন।

    সে (ইবলীস) বলল: ‘আপনার ইজ্জতের শপথ! আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করে ছাড়ব।’

  83. 83

    إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ ﴿٨٣﴾

    ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন।

    তবে তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া।

  84. 84

    قَالَ فَٱلۡحَقُّ وَٱلۡحَقَّ أَقُولُ ﴿٨٤﴾

    কালা ফাল হাক্কু ওয়াল হাক্কা আকূল।

    আল্লাহ বললেন: ‘সত্য আমার পক্ষ থেকে, আর আমি সত্য-ই বলি...

  85. 85

    لَأَمۡلَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنۡهُمۡ أَجۡمَعِينَ ﴿٨٥﴾

    লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাঈন।

    আমি অবশ্যই জাহান্নামকে তোমাকে এবং তাদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, তাদের সবাইকে দিয়ে পরিপূর্ণ করব।

  86. 86

    قُلۡ مَآ أَسۡـَٔلُكُمۡ عَلَيۡهِ مِنۡ أَجۡرٖ وَمَآ أَنَا۠ مِنَ ٱلۡمُتَكَلِّفِينَ ﴿٨٦﴾

    কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিও ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফীন।

    হে রাসূল! তুমি বলো: ‘এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আর আমি লৌকিকতা প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত নই।’

  87. 87

    إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٨٧﴾

    ইন হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।

    সৃষ্টিকুলের জন্য এ ( কুরআন) তো উপদেশ ছাড়া আর কিছু নয়।

  88. 88

    وَلَتَعۡلَمُنَّ نَبَأَهُۥ بَعۡدَ حِينِۭ ﴿٨٨﴾

    ওয়া লাতালামুন্না নাবাআহূ বাদা হীন।

    আর অচিরেই তোমরা (মৃত্যুর পরে) এর সংবাদ জানতে পারবে।

পুরো সূরা পড়ুন: সূরা সোয়াদ · সূরা সোয়াদ তিলাওয়াত শুনুন

সূরা আয-যুমার, আয়াত 1-31

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ ﴿١﴾

    তানযীলুল কিতাবি মিনাল্লাহিল আযীযিল হাকীম।

    এই কিতাব (আল কুরআন) পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

  2. 2

    إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴿٢﴾

    ইন্না আনযালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাবুদিল্লাহা মুখলিসাল লাহুদ দীন।

    নিশ্চয়ই আমরা তোমার প্রতি সত্যসহ এ কিতাব নাযিল করেছি। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত কর, তাঁর জন্য দীনকে একনিষ্ঠ করে।

  3. 3

    أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ ﴿٣﴾

    আলা লিল্লাহিদ দীনুল খালিসু ওয়াল লাযীনাত তাখাযূ মিন দূনিহী আওলিয়াআ মা নাবুদুহুম ইল্লা লিয়ুকার্রিবূনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফী মা হুম ফীহি ইয়াখতালিফূনা ইন্নাল্লাহা লা ইয়াহদী মান হুওয়া কাযিবুন কাফ্ফার।

    জেনে রেখো, (শিরকমুক্ত) বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য আল্লাহর জন্যই। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে: ‘আমরা কেবল এজন্যই তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে।’ যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিশ্চয় আল্লাহ চরম মিথ্যাবাদী ও কাফিরকে হিদায়াত দেন না। তারা মূর্তি, দেবতা ও তাগূতকে অভিভাবক মনে করে।

  4. 4

    لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ ﴿٤﴾

    লাও আরাদাল্লাহু আই ইয়াত্তাখিযা ওয়ালাদাল লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ সুবহানাহূ হুওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।

    আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন, তবে তিনি যা সৃষ্টি করেছেন, তা থেকে যাকে ইচ্ছা (সন্তানরূপে) বেছে নিতেন। তিনি মহাপবিত্র! তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয়, সর্বময় কর্তৃত্বশালী।

  5. 5

    خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ ﴿٥﴾

    খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাওওয়িরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাওওয়িরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখ্খারাশ শামসা ওয়াল কামারা কুল্লুই ইয়াজরী লিআজালিম মুসাম্মান আলা হুওয়াল আযীযুল গাফ্ফার।

    তিনি (এক মহান উদ্দেশ্যে) যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে এবং সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

  6. 6

    خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ ﴿٦﴾

    খালাকাকুম মিন নাফসিও ওয়াহিদাতিন ছুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনযালা লাকুম মিনাল আনআমি ছামানিয়াতা আযওয়াজিই ইয়াখলুকুকুম ফী বুতূনি উম্মাহাতিকুম খালকাম মিম বাদি খালকিন ফী যুলুমাতিন ছালাছিন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুওয়া ফা আন্না তুসরাফূন।

    তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন। আর চতুষ্পদ জন্তু থেকে তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আট জোড়া; তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে: এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, তিনটি অন্ধকারে; তিনিই হলেন আল্লাহ; তোমাদের রব; রাজত্ব তাঁরই; তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? পৃথিবীর প্রথম ব্যক্তি আদম এবং তার জোড়া হলো স্ত্রী হাওয়া।

  7. 7

    إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿٧﴾

    ইন তাকফুরূ ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরূ ইয়ারদাহু লাকুম ওয়া লা তাযিরু ওয়াযিরাতুও ওয়িযরা উখরা ছুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালূনা ইন্নাহূ আলীমুম বিযাতিস সুদূর।

    তোমরা যদি কুফরী কর তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না এবং তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন। আর কোন বোঝা বহনকারী, অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তোমরা (দুনিয়াতে) যে আমল করতে, তিনি তা তোমাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় তিনি অন্তরে যা (লুকায়িত) আছে, সে সম্পর্কে সম্যক অবগত।

  8. 8

    ۞ وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ ﴿٨﴾

    ওয়া ইযা মাস্সাল ইনসানা দুর্রুন দাআ রাব্বাহূ মুনীবান ইলাইহি ছুম্মা ইযা খাওওয়ালাহূ নিমাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদঊ ইলাইহি মিন কাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লা আন সাবীলিহী কুল তামাত্তা বিকুফরিকা কালীলান ইন্নাকা মিন আসহাবিন নার।

    আর যখন মানুষকে কোনো দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে একনিষ্ঠচিত্তে তার রবকে ডাকে এবং তাঁরই দিকে ফিরে আসে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দান করেন, তখন সে পূর্বে যে কারণে তাঁকে ডাকছিল তা ভুলে যায় এবং আল্লাহর সমকক্ষ স্থির করে, যাতে মানুষকে তাঁর পথ থেকে বিচ্যুত করতে পারে। বলুন, ‘তুমি তোমার কুফরী নিয়ে কিছুকাল ভোগ করে নাও; নিশ্চয়ই তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত।’

  9. 9

    أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿٩﴾

    আম্মান হুওয়া কানিতুন আনাআল লাইলি সাজিদাও ওয়া কাইমাই ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজূ রাহমাতা রাব্বিহী কুল হাল ইয়াসতাওয়িল লাযীনা ইয়ালামূনা ওয়াল লাযীনা লা ইয়ালামূনা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব।

    যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত কামনা করে, হে রাসূল! তুমি বলো: ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।

  10. 10

    قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ ﴿١٠﴾

    কুল ইয়া ইবাদিল লাযীনা আমানুত তাকূ রাব্বাকুম লিল লাযীনা আহসানূ ফী হাযিহিদ দুনয়া হাসানাতুও ওয়া আরদুল্লাহি ওয়াসিআতুন ইন্নামা ইউওয়াফ্ফাস সাবিরূনা আজরাহুম বিগাইরি হিসাব।

    হে রাসূল! তুমি বলো: ‘হে আমার মু’মিন বান্দারা! যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ। আর আল্লাহর জমিন প্রশস্ত। নিশ্চয় ধৈর্যশীলদেরকে (পরকালে) বিনা হিসেবে পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে।’

  11. 11

    قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ ﴿١١﴾

    কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল লাহুদ দীন।

    হে রাসূল! বলো: ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন আল্লাহর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে ইবাদাত করি ।’

  12. 12

    وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ ﴿١٢﴾

    ওয়া উমিরতু লিআন আকূনা আওওয়ালাল মুসলিমীন।

    ‘আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’

  13. 13

    قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ ﴿١٣﴾

    কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াওমিন আযীম।

    হে রাসূল! বলো: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’

  14. 14

    قُلِ ٱللَّهَ أَعۡبُدُ مُخۡلِصٗا لَّهُۥ دِينِي ﴿١٤﴾

    কুলিল্লাহা আবুদু মুখলিসাল লাহূ দীনী।

    হে রাসূল! বলো: ‘আমি (খাঁটি মনে) আল্লাহর-ই জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করে তারই ইবাদাত করি।’

  15. 15

    فَٱعۡبُدُواْ مَا شِئۡتُم مِّن دُونِهِۦۗ قُلۡ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ ﴿١٥﴾

    ফাবুদূ মা শিতুম মিন দূনিহী কুল ইন্নাল খাসিরীনাল লাযীনা খাসিরূ আনফুসাহুম ওয়া আহলীহিম ইয়াওমাল কিয়ামাতি আলা যালিকা হুওয়াল খুসরানুল মুবীন।

    অতএব, (হে মুশরিকরা!) তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ইচ্ছা ইবাদত করো।’ বলুন, ‘নিশ্চয় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্ত করবে। জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি।’

  16. 16

    لَهُم مِّن فَوۡقِهِمۡ ظُلَلٞ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحۡتِهِمۡ ظُلَلٞۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ ﴿١٦﴾

    লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলালুন যালিকা ইউখাওওয়িফুল্লাহু বিহী ইবাদাহূ ইয়া ইবাদি ফাত্তাকূন।

    তাদের জন্য তাদের ওপরের দিকে থাকবে জাহান্নামের আগুনের মেঘমালা। আর তাদের নিচের দিকেও থাকবে অনুরূপ আগুনের মেঘমালা। উপরিউক্ত শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। ‘হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো।’

  17. 17

    وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ ﴿١٧﴾

    ওয়াল লাযীনাজ তানাবুত তাগূতা আই ইয়াবুদূহা ওয়া আনাবূ ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশ্শির ইবাদ।

    আর যারা তাগূতের উপাসনা পরিহার করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্য রয়েছে (জান্নাতের) সুসংবাদ। অতএব, হে রাসূল! তুমি আমার বান্দাদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও।

  18. 18

    ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ ﴿١٨﴾

    আল্লাযীনা ইয়াসতামিঊনাল কাওলা ফায়াত্তাবিঊনা আহসানাহূ উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব।

    যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন। আর তারাই বুদ্ধিমান।

  19. 19

    أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ ﴿١٩﴾

    আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফাআনতা তুনকিযু মান ফিন নার।

    যার ব্যাপারে (কুফরী ও পাপের কারণে) শাস্তির আদেশ অবধারিত হয়েছে। হে রাসূল! তুমি কি তাকে মুক্তি দিতে পারবে যে জাহান্নামে আছে?

  20. 20

    لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ ﴿٢٠﴾

    লাকিনিল লাযীনাত তাকাও রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়্যাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মীআদ।

    কিন্তু যারা স্বীয় রবকে (তাঁর আদেশ-নিষেধ মান্য কারার মাধ্যমে) ভয় করে, তাদের জন্য রয়েছে (জান্নাতে) সুউচ্চ আবাসস্থল, যার একটি অপরটির ওপর অবস্থিত। তার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি; আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

  21. 21

    أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ ﴿٢١﴾

    আলাম তারা আন্নাল্লাহা আনযালা মিনাস সামাই মাআন ফাসালাকাহূ ইয়ানাবীআ ফিল আরদি ছুম্মা ইউখরিজু বিহী যারআম মুখতালিফান আলওয়ানুহূ ছুম্মা ইয়াহীজু ফাতারাহু মুসফার্রান ছুম্মা ইয়াজআলুহূ হুতামান ইন্না ফী যালিকা লাযিকরা লিউলিল আলবাব।

    তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর জমিনে তা (নদ-নদী ও) ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়। ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের, অবশেষে তিনি তা খড়-খুটায় পরিণত করেন। অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে।

  22. 22

    أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ ﴿٢٢﴾

    আফামান শারাহাল্লাহু সাদরাহূ লিল ইসলামি ফাহুওয়া আলা নূরিম মির রাব্বিহী ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলূবুহুম মিন যিকরিল্লাহি উলাইকা ফী দালালিম মুবীন।

    আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের (জ্ঞানের) ওপর রয়েছে, অতএব ধ্বংস সে সব কঠিন হৃদয়ের লোকদের জন্য যারা আল্লাহর স্মরণ বিমুখ! তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।

  23. 23

    ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ ﴿٢٣﴾

    আল্লাহু নায্যালা আহসানাল হাদীছি কিতাবাম মুতাশাবিহাম মাছানিয়া তাকশাইর্রু মিনহু জুলূদুল লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম ছুম্মা তালীনু জুলূদুহুম ওয়া কুলূবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদাল্লাহি ইয়াহদী বিহী মাই ইয়াশাউ ওয়া মাই ইউদলিলিল্লাহু ফামা লাহূ মিন হাদ।

    আল্লাহ নাযিল করেছেন সর্বোৎকৃষ্ট বাণী (আল কুরআন), সাদৃশ্যপূর্ণ একটি কিতাব যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।

  24. 24

    أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ ﴿٢٤﴾

    আফামাই ইয়াত্তাকী বিওয়াজহিহী সূআল আযাবি ইয়াওমাল কিয়ামাতি ওয়া কীলা লিয যালিমীনা যূকূ মা কুনতুম তাকসিবূন।

    যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা (জাহান্নামের) কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, আর যালিমদেরকে (ধমকির স্বরে) বলা হবে: ‘তোমরা যা অর্জন করতে, তার স্বাদ আস্বাদন কর।’

  25. 25

    كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ﴿٢٥﴾

    কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ফা আতাহুমুল আযাবু মিন হাইছু লা ইয়াশউরূন।

    তাদের পূর্বে যারা ছিল, তারাও (রাসূলদেরকে) মিথ্যারোপ করেছিল। ফলে তাদের প্রতি এমনভাবে শাস্তি এসেছিল যে, তারা অনুভব করতে পারেনি।

  26. 26

    فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلۡخِزۡيَ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٢٦﴾

    ফা আযাকাহুমুল্লাহুল খিযয়া ফিল হায়াতিদ দুনয়া ওয়া লাআযাবুল আখিরাতি আকবারু লাও কানূ ইয়ালামূন।

    ফলে আল্লাহ (শাস্তির মাধ্যমে) তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন। আর আখিরাতের শাস্তি নিশ্চয় আরো বড় কঠিন, যদি তারা জানত!

  27. 27

    وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٢٧﴾

    ওয়া লাকাদ দারাবনা লিন নাসি ফী হাযাল কুরআনি মিন কুল্লি মাছালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।

    আর নিশ্চয় আমি এই আল কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

  28. 28

    قُرۡءَانًا عَرَبِيًّا غَيۡرَ ذِي عِوَجٖ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ ﴿٢٨﴾

    কুরআনান আরাবিয়্যান গাইরা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকূন।

    বক্রতামুক্ত আরবী (ভাষায় নাযিলকৃত) আল কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে।

  29. 29

    ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٢٩﴾

    দারাবাল্লাহু মাছালার রাজুলান ফীহি শুরাকাউ মুতাশাকিসূনা ওয়া রাজুলান সালামাল লিরাজুলিন হাল ইয়াসতাওয়িয়ানি মাছালানিল হামদু লিল্লাহি বাল আকছারুহুম লা ইয়ালামূন।

    আল্লাহ (মুশরিক ও একত্ববাদীর) একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন: এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী; পক্ষান্তরে আরেক ব্যক্তি, যে এক মনিবের অনুগত, এ দু’জনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

  30. 30

    إِنَّكَ مَيِّتٞ وَإِنَّهُم مَّيِّتُونَ ﴿٣٠﴾

    ইন্নাকা মায়্যিতুও ওয়া ইন্নাহুম মায়্যিতূন।

    হে রাসূল! নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।

  31. 31

    ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ ﴿٣١﴾

    ছুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমূন।

    তারপর হে মানুষ! নিশ্চয় তোমরা কিয়ামতের দিন তোমাদের রবের সামনে পরস্পর বাক-বিতণ্ডা করবে।

পুরো সূরা পড়ুন: সূরা আয-যুমার · সূরা আয-যুমার তিলাওয়াত শুনুন

পারা 23 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 23 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 23 শুরু হয়েছে সূরা ইয়াসীন, আয়াত 28 থেকে এবং শেষ হয়েছে সূরা আয-যুমার, আয়াত 31-এ।

পারা 23-এ কোন কোন সূরা আছে?

পারা 23-এ আছে সূরা ইয়াসীন 28-83, সূরা আস-সাফফাত, সূরা সোয়াদ ও সূরা আয-যুমার 1-31।

পারা 23-এ কত আয়াত?

পারা 23-এ মোট 357টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।