সূরা ইয়াসিন

114টির মধ্যে 44 নম্বর সূরা · পারা 25

সূরা আদ-দুখান الدخان

59 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 64 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মক্কায় অবতীর্ণ সূরা দুখান 59 আয়াতের। এতে কুরআন এক বরকতময় রাতে অবতীর্ণ হওয়ার কথা জানানো হয়েছে; আসন্ন ধোঁয়া এবং আগের জাতিগুলোর পরিণতির মাধ্যমে অস্বীকারকারীদের সতর্ক করা হয়েছে।

সূরা আদ-দুখান আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    حمٓ ﴿١﴾

    হা মীম।

    হা-মীম।

  2. 2

    وَٱلۡكِتَٰبِ ٱلۡمُبِينِ ﴿٢﴾

    ওয়াল কিতাবিল মুবীন।

    সুস্পষ্ট কিতাব আল-কুরআনের শপথ।

  3. 3

    إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةٖ مُّبَٰرَكَةٍۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ ﴿٣﴾

    ইন্না আনযালনাহু ফী লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরীন।

    নিশ্চয় আমি এটি নাযিল করেছি বরকতময় (কদরের) রাতে; নিশ্চয় আমি সতর্ককারী।

  4. 4

    فِيهَا يُفۡرَقُ كُلُّ أَمۡرٍ حَكِيمٍ ﴿٤﴾

    ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম।

    সে রাতে প্রত্যেক সুনির্ধারিত বিষয় পৃথকভাবে নির্ধারণ করা হয়।

  5. 5

    أَمۡرٗا مِّنۡ عِندِنَآۚ إِنَّا كُنَّا مُرۡسِلِينَ ﴿٥﴾

    আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলীন।

    আমার নির্দেশক্রমে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী।

  6. 6

    رَحۡمَةٗ مِّن رَّبِّكَۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٦﴾

    রাহমাতাম মির রাব্বিকা ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।

    তোমার রবের পক্ষ থেকে রহমতস্বরূপ। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

  7. 7

    رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَآۖ إِن كُنتُم مُّوقِنِينَ ﴿٧﴾

    রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মূকিনীন।

    যিনি আসমানসমূহ, জমিন ও এ দু‘য়ের মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।

  8. 8

    لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحۡيِۦ وَيُمِيتُۖ رَبُّكُمۡ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلۡأَوَّلِينَ ﴿٨﴾

    লা ইলাহা ইল্লা হুওয়া ইউহয়ী ওয়া ইউমীতু রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আওওয়ালীন।

    তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই; তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষদের রব।

  9. 9

    بَلۡ هُمۡ فِي شَكّٖ يَلۡعَبُونَ ﴿٩﴾

    বাল হুম ফী শাক্কিই ইয়ালআবূন।

    বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে খেলতামাশা করছে।

  10. 10

    فَٱرۡتَقِبۡ يَوۡمَ تَأۡتِي ٱلسَّمَآءُ بِدُخَانٖ مُّبِينٖ ﴿١٠﴾

    ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখানিম মুবীন।

    অতএব হে রাসূল! অপেক্ষা কর সেদিনের, যেদিন স্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে আকাশ।

  11. 11

    يَغۡشَى ٱلنَّاسَۖ هَٰذَا عَذَابٌ أَلِيمٞ ﴿١١﴾

    ইয়াগশান নাসা হাযা আযাবুন আলীম।

    যা মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে: এটি যন্ত্রণাদায়ক শাস্তি।

  12. 12

    رَّبَّنَا ٱكۡشِفۡ عَنَّا ٱلۡعَذَابَ إِنَّا مُؤۡمِنُونَ ﴿١٢﴾

    রাব্বানাক শিফ আন্নাল আযাবা ইন্না মুমিনূন।

    ‘হে আমাদের রব! আমাদের থেকে শাস্তি দূর করুন; নিশ্চয় আমরা মু‘মিন হব।’

  13. 13

    أَنَّىٰ لَهُمُ ٱلذِّكۡرَىٰ وَقَدۡ جَآءَهُمۡ رَسُولٞ مُّبِينٞ ﴿١٣﴾

    আন্না লাহুমুয যিকরা ওয়া কাদ জাআহুম রাসূলুম মুবীন।

    এখন কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে; অথচ ইতঃপূর্বে তাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনাকারী রাসূল এসেছিল?

  14. 14

    ثُمَّ تَوَلَّوۡاْ عَنۡهُ وَقَالُواْ مُعَلَّمٞ مَّجۡنُونٌ ﴿١٤﴾

    ছুম্মা তাওয়াল্লাও আনহু ওয়া কালূ মুআল্লামুম মাজনূন।

    তারপর তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং বলেছিল: ‘এ তো এক প্রশিক্ষত পাগল।’

  15. 15

    إِنَّا كَاشِفُواْ ٱلۡعَذَابِ قَلِيلًاۚ إِنَّكُمۡ عَآئِدُونَ ﴿١٥﴾

    ইন্না কাশিফুল আযাবি কালীলান ইন্নাকুম আইদূন।

    নিশ্চয় আমি ক্ষণকালের জন্য শাস্তি দূর করব; নিশ্চয় তোমরা পূর্বাবস্থায় ফিরে যাবে।

  16. 16

    يَوۡمَ نَبۡطِشُ ٱلۡبَطۡشَةَ ٱلۡكُبۡرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ ﴿١٦﴾

    ইয়াওমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমূন।

    যেদিন আমি মহাপ্রচণ্ডভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয়ই আমরা প্রতিশোধ গ্রহণ করব।

  17. 17

    ۞ وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَهُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَهُمۡ رَسُولٞ كَرِيمٌ ﴿١٧﴾

    ওয়া লাকাদ ফাতান্না কাবলাহুম কাওমা ফিরআওনা ওয়া জাআহুম রাসূলুন কারীম।

    আর আমি অবশ্যই এদের পূর্বে ফির‘আউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম এবং তাদের কাছে এসেছিল এক সম্মানিত রাসূল (মূসা),

  18. 18

    أَنۡ أَدُّوٓاْ إِلَيَّ عِبَادَ ٱللَّهِۖ إِنِّي لَكُمۡ رَسُولٌ أَمِينٞ ﴿١٨﴾

    আন আদ্দূ ইলায়্যা ইবাদাল্লাহি ইন্নী লাকুম রাসূলুন আমীন।

    ‘আল্লাহর বান্দাদেরকে (বানূ ইসরাইলকে) আমার কাছে ফিরিয়ে দাও; নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।’

  19. 19

    وَأَن لَّا تَعۡلُواْ عَلَى ٱللَّهِۖ إِنِّيٓ ءَاتِيكُم بِسُلۡطَٰنٖ مُّبِينٖ ﴿١٩﴾

    ওয়া আল লা তালূ আলাল্লাহি ইন্নী আতীকুম বিসুলতানিম মুবীন।

    ‘আর আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না। নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব।’

  20. 20

    وَإِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُمۡ أَن تَرۡجُمُونِ ﴿٢٠﴾

    ওয়া ইন্নী উযতু বিরাব্বী ওয়া রাব্বিকুম আন তারজুমূন।

    ‘আর নিশ্চয় আমি তোমাদের পাথর মেরে হত্যা করা থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আশ্রয় চাচ্ছি।’

  21. 21

    وَإِن لَّمۡ تُؤۡمِنُواْ لِي فَٱعۡتَزِلُونِ ﴿٢١﴾

    ওয়া ইল লাম তুমিনূ লী ফাতাযিলূন।

    ‘আর তোমরা যদি আমার ওপর ঈমান না আনো, তবে তোমরা আমাকে ছেড়ে যাও।’

  22. 22

    فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوۡمٞ مُّجۡرِمُونَ ﴿٢٢﴾

    ফাদাআ রাব্বাহূ আন্না হাউলাই কাওমুম মুজরিমূন।

    অতঃপর সে তার রবকে ডেকে বলল: ‘নিশ্চয় এরা এক অপরাধী সম্প্রদায়।’

  23. 23

    فَأَسۡرِ بِعِبَادِي لَيۡلًا إِنَّكُم مُّتَّبَعُونَ ﴿٢٣﴾

    ফা আসরি বিইবাদী লাইলান ইন্নাকুম মুত্তাবাঊন।

    আল্লাহ মূসাকে বললেনঃ ‘তাহলে আমার বান্দাদের নিয়ে রাতে বেরিয়ে পড়; নিশ্চয় তোমাদেরকে পিছু ধাওয়া করা হবে।’

  24. 24

    وَٱتۡرُكِ ٱلۡبَحۡرَ رَهۡوًاۖ إِنَّهُمۡ جُندٞ مُّغۡرَقُونَ ﴿٢٤﴾

    ওয়াতরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকূন।

    আর সমুদ্রকে শান্ত রেখে (পার হয়ে) যাও, নিশ্চয় তারা হবে এক ডুবন্ত বাহিনী।’

  25. 25

    كَمۡ تَرَكُواْ مِن جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٢٥﴾

    কাম তারাকূ মিন জান্নাতিও ওয়া উয়ূন।

    তারা কত বাগান ও ঝর্ণা ফেলে রেখে গিয়েছে!

  26. 26

    وَزُرُوعٖ وَمَقَامٖ كَرِيمٖ ﴿٢٦﴾

    ওয়া যুরূইও ওয়া মাকামিন কারীম।

    এবং শস্যক্ষেত্র ও মনোরম আবাসস্থলসমূহ (রেখে গিয়েছে)!

  27. 27

    وَنَعۡمَةٖ كَانُواْ فِيهَا فَٰكِهِينَ ﴿٢٧﴾

    ওয়া নামাতিন কানূ ফীহা ফাকিহীন।

    আর কতোই না বিলাস-সামগ্রী, যাতে তারা আনন্দ উপভোগ করত!

  28. 28

    كَذَٰلِكَۖ وَأَوۡرَثۡنَٰهَا قَوۡمًا ءَاخَرِينَ ﴿٢٨﴾

    কাযালিকা ওয়া আওরাছনাহা কাওমান আখারীন।

    এমনটিই হয়েছিল এবং আমি এগুলোর উত্তরাধিকারী করেছিলাম অন্য জাতিকে।

  29. 29

    فَمَا بَكَتۡ عَلَيۡهِمُ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ وَمَا كَانُواْ مُنظَرِينَ ﴿٢٩﴾

    ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানূ মুনযারীন।

    অতঃপর তাদের জন্য আসমান ও জমিন(-এর অধিবাসীরা কেউ) কাঁদেনি এবং তারা অবকাশপ্রাপ্ত ছিল না।

  30. 30

    وَلَقَدۡ نَجَّيۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ مِنَ ٱلۡعَذَابِ ٱلۡمُهِينِ ﴿٣٠﴾

    ওয়া লাকাদ নাজ্জাইনা বানী ইসরাঈলা মিনাল আযাবিল মুহীন।

    আর অবশ্যই আমি বানূ ইসরাঈলকে লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে উদ্ধার করেছিলাম,

  31. 31

    مِن فِرۡعَوۡنَۚ إِنَّهُۥ كَانَ عَالِيٗا مِّنَ ٱلۡمُسۡرِفِينَ ﴿٣١﴾

    মিন ফিরআওনা ইন্নাহূ কানা আলিয়াম মিনাল মুসরিফীন।

    ফির‘আউন থেকে, নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়।

  32. 32

    وَلَقَدِ ٱخۡتَرۡنَٰهُمۡ عَلَىٰ عِلۡمٍ عَلَى ٱلۡعَٰلَمِينَ ﴿٣٢﴾

    ওয়া লাকাদিখ তারনাহুম আলা ইলমিন আলাল আলামীন।

    আর আমি জ্ঞাতসারেই তাদেরকে (সমসাময়িক) সকল সৃষ্টির ওপর প্রাধান্য দিয়েছিলাম।

  33. 33

    وَءَاتَيۡنَٰهُم مِّنَ ٱلۡأٓيَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٞاْ مُّبِينٌ ﴿٣٣﴾

    ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফীহি বালাউম মুবীন।

    আর আমি তাদেরকে এমন নিদর্শনাবলি দিয়েছিলাম যাতে ছিল সুস্পষ্ট পরীক্ষা।

  34. 34

    إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ ﴿٣٤﴾

    ইন্না হাউলাই লায়াকূলূন।

    নিশ্চয় তারা বলেই থাকে,

  35. 35

    إِنۡ هِيَ إِلَّا مَوۡتَتُنَا ٱلۡأُولَىٰ وَمَا نَحۡنُ بِمُنشَرِينَ ﴿٣٥﴾

    ইন হিয়া ইল্লা মাওতাতুনাল ঊলা ওয়া মা নাহনু বিমুনশারীন।

    ‘আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এবং আমরা (এই মৃত্যুর পর) পুনরুত্থিত হবার নই।’

  36. 36

    فَأۡتُواْ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٣٦﴾

    ফাতূ বিআবাইনা ইন কুনতুম সাদিকীন।

    ‘অতএব, হে মুহাম্মাদ! তোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পিতৃপুরুষদেরকে নিয়ে এসো।’

  37. 37

    أَهُمۡ خَيۡرٌ أَمۡ قَوۡمُ تُبَّعٖ وَٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ أَهۡلَكۡنَٰهُمۡۚ إِنَّهُمۡ كَانُواْ مُجۡرِمِينَ ﴿٣٧﴾

    আহুম খাইরুন আম কাওমু তুব্বাইও ওয়াল লাযীনা মিন কাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানূ মুজরিমীন।

    তারা কি শ্রেষ্ঠ নাকি তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্বে (‘আদ ও সামূদ জাতির) যারা ছিল তারা? আমি তাদেরকে ধ্বংস করেছিলাম। নিশ্চয় তারা ছিল অপরাধী।

  38. 38

    وَمَا خَلَقۡنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ ﴿٣٨﴾

    ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবীন।

    আর আমি আসমানসমূহ, জমিন এবং এ দু’য়ের মধ্যকার যা কিছু আছে, তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।

  39. 39

    مَا خَلَقۡنَٰهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴿٣٩﴾

    মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া লাকিন্না আকছারাহুম লা ইয়ালামূন।

    আমি এ দু’টোকে যথাযথভাবেই সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

  40. 40

    إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ مِيقَٰتُهُمۡ أَجۡمَعِينَ ﴿٤٠﴾

    ইন্না ইয়াওমাল ফাসলি মীকাতুহুম আজমাঈন।

    নিশ্চয় ফয়সালার দিনটি তাদের সকলের জন্যই নির্ধারিত সময়।

  41. 41

    يَوۡمَ لَا يُغۡنِي مَوۡلًى عَن مَّوۡلٗى شَيۡـٔٗا وَلَا هُمۡ يُنصَرُونَ ﴿٤١﴾

    ইয়াওমা লা ইউগনী মাওলান আম মাওলান শাইআও ওয়া লা হুম ইউনসারূন।

    সেদিন এক বন্ধু অপর বন্ধুর কোন কাজে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

  42. 42

    إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُۚ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٤٢﴾

    ইল্লা মার রাহিমাল্লাহু ইন্নাহূ হুওয়াল আযীযুর রাহীম।

    তবে সে ছাড়া, যার প্রতি আল্লাহ অনুগ্রহ করেন। নিশ্চয় তিনিই মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  43. 43

    إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ ﴿٤٣﴾

    ইন্না শাজারাতায যাক্কূম।

    নিশ্চয় যাক্কূম বৃক্ষ

  44. 44

    طَعَامُ ٱلۡأَثِيمِ ﴿٤٤﴾

    তাআমুল আছীম।

    পাপীর খাদ্য;

  45. 45

    كَٱلۡمُهۡلِ يَغۡلِي فِي ٱلۡبُطُونِ ﴿٤٥﴾

    কাল মুহলি ইয়াগলী ফিল বুতূন।

    গলিত তামার মত, (যা প্রচণ্ড গরমে) পেটের মধ্যে ফুটতে থাকবে,

  46. 46

    كَغَلۡيِ ٱلۡحَمِيمِ ﴿٤٦﴾

    কাগালয়িল হামীম।

    ফুটন্ত পানির মত।

  47. 47

    خُذُوهُ فَٱعۡتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلۡجَحِيمِ ﴿٤٧﴾

    খুযূহু ফাতিলূহু ইলা সাওয়াইল জাহীম।

    ‘তোমরা ওকে ধর, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও।’

  48. 48

    ثُمَّ صُبُّواْ فَوۡقَ رَأۡسِهِۦ مِنۡ عَذَابِ ٱلۡحَمِيمِ ﴿٤٨﴾

    ছুম্মা সুব্বূ ফাওকা রাসিহী মিন আযাবিল হামীম।

    তারপর তার মাথার ওপর টগবগে ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।

  49. 49

    ذُقۡ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡكَرِيمُ ﴿٤٩﴾

    যুক ইন্নাকা আনতাল আযীযুল কারীম।

    ‘তুমি এই স্বাদ আস্বাদন কর, নিশ্চয় তুমিই সম্মানিত, অভিজাত।’

  50. 50

    إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمۡتَرُونَ ﴿٥٠﴾

    ইন্না হাযা মা কুনতুম বিহী তামতারূন।

    ‘নিশ্চয় এটা সেই শাস্তি যা সংঘটিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দেহ করতে।’

  51. 51

    إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٖ ﴿٥١﴾

    ইন্নাল মুত্তাকীনা ফী মাকামিন আমীন।

    নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,

  52. 52

    فِي جَنَّٰتٖ وَعُيُونٖ ﴿٥٢﴾

    ফী জান্নাতিও ওয়া উয়ূন।

    বাগ-বাগিচা ও ঝর্ণা ধারার মধ্যে,

  53. 53

    يَلۡبَسُونَ مِن سُندُسٖ وَإِسۡتَبۡرَقٖ مُّتَقَٰبِلِينَ ﴿٥٣﴾

    ইয়ালবাসূনা মিন সুনদুসিও ওয়া ইসতাবরাকিম মুতাকাবিলীন।

    তারা (জান্নাতে) পরিধান করবে পাতলা ও পুরু রেশমী বস্ত্র এবং বসবে মুখোমুখী হয়ে।

  54. 54

    كَذَٰلِكَ وَزَوَّجۡنَٰهُم بِحُورٍ عِينٖ ﴿٥٤﴾

    কাযালিকা ওয়া যাওওয়াজনাহুম বিহূরিন ঈন।

    (জান্নাতে) এরূপই ঘটবে, আর আমি তাদেরকে বিয়ে দিবো ডাগর নয়না হূরদের সাথে।

  55. 55

    يَدۡعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ ﴿٥٥﴾

    ইয়াদঊনা ফীহা বিকুল্লি ফাকিহাতিন আমিনীন।

    সেখানে তারা প্রশান্তচিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে।

  56. 56

    لَا يَذُوقُونَ فِيهَا ٱلۡمَوۡتَ إِلَّا ٱلۡمَوۡتَةَ ٱلۡأُولَىٰۖ وَوَقَىٰهُمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ ﴿٥٦﴾

    লা ইয়াযূকূনা ফীহাল মাওতা ইল্লাল মাওতাতাল ঊলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহীম।

    প্রথম মৃত্যুর পর সেখানে তারা আর মৃত্যু আস্বাদন করবে না। আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।

  57. 57

    فَضۡلٗا مِّن رَّبِّكَۚ ذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ ﴿٥٧﴾

    ফাদলাম মির রাব্বিকা যালিকা হুওয়াল ফাওযুল আযীম।

    (উপরোক্ত নি‘আমত) তোমার রবের অনুগ্রহস্বরূপ, এটাই তো মহা সাফল্য।

  58. 58

    فَإِنَّمَا يَسَّرۡنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ ﴿٥٨﴾

    ফা ইন্নামা ইয়াস্সারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারূন।

    অতঃপর, হে রাসূল! আমি তো তোমার (আরবী) ভাষায় আল-কুরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

  59. 59

    فَٱرۡتَقِبۡ إِنَّهُم مُّرۡتَقِبُونَ ﴿٥٩﴾

    ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবূন।

    অতএব তুমি অপেক্ষা কর, তারাও অপেক্ষাকারী।

সূরা আদ-দুখান তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 44
নামের অর্থ:
ধোঁয়া
আয়াত সংখ্যা:
59
নাযিলের স্থান:
মক্কা
নাযিলের ক্রম:
64
পারা (জুয):
25

সূরা আদ-দুখান পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে 10. আয়াতে থাকা “দুখান” শব্দ থেকে, যার অর্থ “ধোঁয়া”; এই আয়াতে আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে এমন দিনের কথা বলা হয়েছে।

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 59 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 44তম এবং এটি 25তম পারায় রয়েছে; অবতরণের ক্রমে এটি 64তম সূরা এবং হাওয়ামীম সূরাগুলোর পঞ্চম। কুরআন অবতীর্ণ হওয়ার “বরকতময় রাত” (3. আয়াত) বলতে অধিকাংশ আলেমের মতে কদরের রাত বোঝানো হয়েছে; কেউ কেউ একে শবে বরাতও বলেছেন। ফিরআউন ও তার সেনাবাহিনীর ধ্বংস এবং তাদের রেখে যাওয়া বাগান ও প্রাসাদের মাধ্যমে দুনিয়ার নিয়ামতের ক্ষণস্থায়িত্ব সূরাটিতে মর্মস্পর্শী ভাষায় বর্ণিত হয়েছে।

সূরা আদ-দুখান নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কী যুগে সেই বছরগুলোতে অবতীর্ণ হয়, যখন কুরাইশ নবী (সা.)-এর দাওয়াতের বিরুদ্ধে জেদ করে দাঁড়িয়েছিল। বুখারী ও মুসলিমের একটি বর্ণনায় আবদুল্লাহ ইবন মাসঊদ বলেন, কুরাইশ অস্বীকারে অনড় থাকায় নবী (সা.) ইউসুফের যুগের মতো দুর্ভিক্ষের বছর আসার জন্য দুআ করেন। তখন এমন দুর্ভিক্ষ শুরু হয় যে মানুষ ক্ষুধার কারণে আকাশ ও মাটির মাঝখানে ধোঁয়ার মতো দেখতে পেত। ইবন মাসঊদের মতে, 10. আয়াতের ধোঁয়া এই ঘটনাকে বোঝায়। বর্ণনা অনুযায়ী, নবী (সা.)-এর কাছে বৃষ্টির দুআ চাওয়া হয়; দুর্ভিক্ষ দূর হয়ে গেলে মুশরিকরা আগের অবস্থায় ফিরে যায়।

অন্য কিছু সাহাবী ও মুফাসসির এই ধোঁয়াকে কিয়ামতের আগে দেখা দেওয়া বড় আলামতগুলোর একটি হিসেবে ব্যাখ্যা করেছেন।

সূরা আদ-দুখান: বিষয়বস্তু

সুস্পষ্ট কিতাবের শপথ করে কুরআন এক বরকতময় রাতে অবতীর্ণ হয়েছে এবং সেই রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় পৃথকভাবে নির্ধারিত হয়, এ কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। আসমান, জমিন ও এর মাঝখানে থাকা সবকিছুর রব আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথায় জোর দেওয়া হয়েছে।

এরপর অস্বীকারকারীদের সেই দিনের বিষয়ে সতর্ক করা হয়েছে, যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়া নিয়ে এসে মানুষকে ঢেকে ফেলবে। জানানো হয়েছে, শাস্তি সরিয়ে নিলে তারা আবার অস্বীকারে ফিরে যাবে। মূসাকে ফিরআউন ও তার জাতির কাছে পাঠানো, বনী ইসরাঈলকে উদ্ধার, ফিরআউন ও তার বাহিনীর ডুবে যাওয়া এবং তাদের রেখে যাওয়া বাগান, ঝরনা ও প্রাসাদ অন্যদের উত্তরাধিকার হওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে, তাদের জন্য আকাশও কাঁদেনি, পৃথিবীও কাঁদেনি। পুনরুত্থান অস্বীকারকারীদের তুব্বা জাতি এবং আগের জাতিগুলোর ধ্বংস স্মরণ করানো হয়েছে। আল্লাহ আসমান ও জমিন খেলাচ্ছলে সৃষ্টি করেননি বলে জানানো হয়েছে। পাপীর খাদ্য যাক্কুম গাছের সঙ্গে তাকওয়াবানদের নিরাপদ জান্নাতের জীবনের তুলনা করা হয়েছে। উপদেশ গ্রহণের জন্য কুরআন নবী (সা.)-এর ভাষায় সহজ করা হয়েছে, এ কথা বলে এবং তাঁকে অপেক্ষা করার উপদেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আদ-দুখান: ফজিলত

সূরা দুখানের ফযীলত সম্পর্কে তিরমিযীতে কিছু বর্ণনা রয়েছে। তার একটি অনুযায়ী, নবী (সা.) জানিয়েছেন, যে এক রাতে হা মীম আদ-দুখান পাঠ করে, সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আরেকটি বর্ণনায় বলা হয়েছে, জুমার রাতে এই সূরা পাঠকারীকে ক্ষমা করা হবে।

তবে তিরমিযী এই দুটি বর্ণনাকেই গরীব বলেছেন এবং উভয়ের সনদে একজন করে যঈফ রাবী থাকার কথা উল্লেখ করেছেন। হাদীসের আলেমরাও বর্ণনাগুলোকে যঈফ হিসেবে গ্রহণ করেছেন। তাই এসব বিশেষ প্রতিদানকে সহীহ হাদীস দিয়ে প্রতিষ্ঠিত তথ্যের মতো তুলে ধরা উচিত নয়। কুরআন পাঠের সাধারণ ফযীলত জানানো সহীহ হাদীসগুলো অবশ্য এই সূরার ক্ষেত্রেও প্রযোজ্য।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আদ-দুখান তাফসীর

সূরা আদ-দুখান: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    হা-মীম, এ সব যুক্তাক্ষরের অর্থের ব্যাপারে আলোচনা সূরা বাকারার শুরুতে করা হয়েছে।

  2. 2

    আল্লাহ হকের পথকে সুস্পষ্টভাবে বর্ণনাকারী কুরআনের নামে শপথ করলেন।

  3. 3

    আমি অতীব কল্যাণপূর্ণ কদরের রাতে কুরআন অবতীর্ণ করেছি। আমি এই কুরআন দ্বারা সতর্ককারী।

  4. 4

    উক্ত রজনীতে সকল চূড়ান্ত বিষয়াদি বন্টন করা হয়। যা রিযিক, আয়ু ইত্যাদিসহ উক্ত বছরে আল্লাহ যা কিছু সংঘটিত করবেন তার সাথে সম্পৃক্ত।

  5. 5

    আমি আমার নিকট চূড়ান্ত সকল বিষয় বন্টন করি। আমি রাসূলদের প্রেরণকারী।

  6. 6

    হে রাসূল! আমি রাসূলদেরকে আপনার রবের পক্ষ থেকে ওদের উদ্দেশ্যে রহমত স্বরূপ প্রেরণ করে থাকি যাদের নিকট তাঁদেরকে প্রেরণ করি। তিনি স্বীয় বান্দাদের কথাসমূহ শ্রবণ করেন এবং তাদের কাজ ও নিয়তসমূহ সম্পর্কে জানেন। তাঁর নিকট এর কিছুই গোপন থাকে না ।

  7. 7

    তিনি আসমানসমূহ, যমীন ও এতদুভয়ের সব কিছুর মালিক। তোমরা যদি দৃঢ় বিশ্বাস রাখো তবে আমার রাসূলের উপর ঈমান আনয়ন করো।

  8. 8

    তিনি ব্যতীত অন্য কোন সত্যিকার মা’বূদ নেই। যে জীবন ও মরণ দিতে পারে। তিনি ব্যতীত কোন জীবিতকারী ও মৃত্যু প্রদানকারী নেই। যিনি তোমাদের ও তোমাদের পূর্বপূরুষদের প্রতিপালক।

  9. 9

    এ সব মুশরিকরা এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে না বরং তারা এ ব্যাপারে সন্দেহের মধ্যে নিমজ্জিত। তারা ডুবে থাকা বাতিল দিয়ে এ থেকে উদাসীনতা প্রদর্শন করে থাকে।

  10. 10

    অতএব, হে রাসূল! আপনি নিজ জাতির নিকটবর্তী শাস্তির অপেক্ষা করুন। যে দিন আসমান সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। যা তারা কঠিন বেদনা ভরে স্বচক্ষে অবলোকন করবে।

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    যা আপনার জাতিকে পরিবেষ্টিত করবে এবং তাদেরকে বলা হবে, তোমাদেরকে যে শাস্তি আক্রান্ত করেছে তা অত্যন্ত বেদনাদায়ক।

  2. 12

    ফলে তারা স্বীয় প্রতিপালকের দরবারে এই কামনা করবে, হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের থেকে প্রেরিত শাস্তি দূর করুন। আমাদের থেকে তা দূর করলে আমরা অবশ্যই আপনার উপর ঈমান আনবো।

  3. 13

    কীভাবে তারা উপদেশ গ্রহণ করবে ও স্বীয় প্রতিপালকের প্রতি অনুরাগী হবে? অথচ তাদের নিকট রিসালাতের বর্ণনা প্রদানকারী রাসূল আগমন করেছেন এবং তারা তাঁর সত্যতা ও আমনতদারিতার কথা জানতে পেরেছে।

  4. 14

    অতঃপর তাঁকে সত্যায়ন না করে তারা বলেছে, তিনি এমন এক শিষ্য যাকে অন্য কেউ শিক্ষা দিয়ে থাকে। তিনি রাসূল নন। তারা আরো বলে যে, তিনি একজন পাগল।

  5. 15

    বস্তুতঃ আমি যখন তোমাদের থেকে শাস্তিকে একটুখানি ফিরিয়ে রাখি তখনই তোমরা নিজেদের কুফরী ও পাপাচারের প্রতি প্রত্যাবর্তন করো।

  6. 16

    হে রাসূল! তাদের জন্য আপনি সে দিনের অপেক্ষা করুন যে দিন আপনার সম্প্রদায়ের কাফিরদেরকে বড় ধরনের পাকড়াও করা হবে তথা বদরের দিন। সে দিন আল্লাহকে অবিশ্বাস ও তদীয় রাসূলকে মিথ্যারাপ করার দরুন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবো।

  7. 17

    আমি তাদের পূর্বে ফিরআউন সম্প্রদায়কে পরীক্ষা করেছি। তাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এক সম্মানী রাসূল আগমন করেছেন যিনি তাদেরকে আল্লাহর একত্ববাদ ও ইবাদাতের প্রতি আহŸান করেন। তিনি হলেন মূসা (আলাইহিস-সালাম)।

  8. 18

    মূসা (আলাইহিস-সালাম) ফিরআউন ও তার জাতিকে বললেন, তোমরা আমার জন্য বনী ইসরাইলকে ছেড়ে দাও। তারা মূলতঃ আল্লাহর বান্দা। তাদেরকে তোমাদের দাসে পরিণত করা তোমাদের জন্য আদৗ উচিৎ নয়। আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর প্রেরিত রাসূল। তিনি আমাকে যে বিষয়ে তোমাদেরকে দা’ওয়াত দিতে নির্দেশ করেছেন সে ব্যাপারে আমি বিশ্বস্ত। তা থেকে আমি কোন কিছুই হ্রাসও করবো না; বৃদ্ধিও করবো না।

  9. 19

    তোমরা আল্লাহর ইবাদাত পরিহার করে এবং তাঁর বান্দাদের উপর বড়ত্ব প্রদর্শন করার মাধ্যমে অহঙ্কার করো না। আমি তোমাদের সামনে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসব।

  10. 20

    আমি তোমাদের পাথরের আঘাত জনিত মৃত্যু থেকে বাঁচার উদ্দেশ্যে আমার ও তোমাদের রবের নিকট আশ্রয় নিয়েছি।

আয়াত 21-30: তাফসীর
  1. 21

    আমার আনিত বিষয় সত্য বলে মেনে নিতে না চাইলে তোমরা আমার থেকে দূরে অবস্থান করো এবং আমাকে কোনরূপ অনিষ্ট দ্বারা স্পর্শ করো না।

  2. 22

    তখন মূসা (আলাহিস-সালাম) স্বীয় রবকে এই বলে দু‘আ করলেন যে, ফিরআউন ও তার জাতি হলো এমন অপরাধী যারা তড়িৎ শাস্তি পাওয়ার উপযুক্ত।

  3. 23

    আল্লাহ মূসা (আলাহিস-সালাম) কে নির্দেশ দিলেন যেন তিনি নিজ জাতিকে নিয়ে রাতে ভ্রমণ করে। তিনি তাঁকে আরো জানিয়ে দিলেন যে, ফিরআউন ও তার জাতি তাঁদের পেছনে ছুটবে।

  4. 24

    তিনি তাঁকে নির্দেশ দিলেন যে, যখন তিনি ও তাঁর জাতি পার হয়ে যাবেন তখন যেন সাগরটিকে শান্ত অবস্থায় রেখে দেন। অবশ্যই ফিরআউন ও তার জাতি সাগরে ডুবে মরবে।

  5. 25

    ফিরাউন ও তার জাতি কতো বাগান আর ঝর্না রেখে গিয়েছে!

  6. 26

    আর কতোই না খামার ও সুন্দরতম বৈঠক খানা রেখে গিয়েছে!

  7. 27

    আর কতোই না আরাম-আয়েশের ভোগসামগ্রী রেখে গেছে!

  8. 28

    বস্তুতঃ তোমাদেরকে যেভাবে বর্ণনা দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে তাই ঘটে। আর আমি তাদের বাগান, ঝর্নাধারা, ক্ষেত-খামার ও আসনগুলোকে অন্য জাতির উত্তরাধিকারে পরিণত করেছি। যারা ছিলো বনী ইসরাইল।

  9. 29

    ফলে ফিরআউন ও তার জাতি ডুবার সময় তাদের জন্য আসমান ও যমীনবাসীর কেউ কাঁদে নি। আর না তারা তাওবার সুযোগ পেয়েছিলো।

  10. 30

    বস্তুতঃ আমি বনী ইসরাইলকে অপমানকর শাস্তি থেকে মুক্তি দিয়েছি। যখন ফিরআউন তাদের ছেলে-সন্তানদেরকে হত্যা করতো এবং কন্যা-সন্তানদেরকে জীবিত রাখতো।

আয়াত 31-40: তাফসীর
  1. 31

    আমি তাদেরকে ফিরআউনের শাস্তি থেকে নিস্কৃতি দিয়েছি। সে ছিলো অহঙ্কারী, আল্লাহর নির্দেশ ও তাঁর দ্বীনকে লঙ্ঘনকারী।

  2. 32

    আমি বনী ইসরাইলকে আমার জ্ঞানগোচরে অধিকহারে নবীদের মাধ্যমে সমসাময়িক সকলের উপর প্রাধান্য দিয়েছি।

  3. 33

    তাদেরকে এমন সব দলীল-প্রমাণাদি দিয়েছি যদ্বারা আমি মূসা (আলাহিস-সালাম) কে সহযোগিতা করেছি। যাতে তাদের জন্য মান্না-সালওয়ার মতো স্পষ্ট নি‘আমত রয়েছে।

  4. 34

    এ সব মিথ্যারোপকারী মুশরিক পুনরুত্থানকে অবিশ্বাস করতে গিয়ে বলে:

  5. 35

    এতো কেবল আমাদের একটাই মৃত্যু। এরপর আর কোন জীবন নেই। আর না আমরা এই মৃত্যুর পর পুনরুত্থিত হবো।

  6. 36

    তবে হে মুহাম্মদ! আপনি তোমার সাথীদেরসহ আমাদের মৃত পূর্বসূরীদেরকে জীবিত অবস্থায় নিয়ে আসো। যদি তোমরা নিজেদের উক্ত দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে, আল্লাহ মৃতদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।

  7. 37

    হে রাসূল! আপনার প্রতি মিথ্যারোপকারী এ সব মুশরিক কি ক্ষমতা ও প্রতিরক্ষায় ভালো, না কি তুব্বা ও তাদের পূর্ববর্তী আদ ও সামূদ জাতি। যাদের সবাইকে আমি ধ্বংস করেছি। তারা ছিলো সত্যিই অপরাধী।

  8. 38

    আমি আসমান, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী বস্তুসামগ্রীকে খেল-তামাশা স্বরূপ সৃষ্টি করি নি।

  9. 39

    বরং আমি আসমান ও যমীনকে এক মহৎ তাৎপর্যকে সামনে রেখে সৃষ্টি করেছি। কিন্তু বেশীর ভাগ মানুষ তা বুঝতে অক্ষম।

  10. 40

    নিশ্চয়ই কিয়ামত দিবস যাতে আল্লাহ বান্দাদের মধ্যে বিচার ফায়সালা করবেন তা সকল সৃষ্টির জন্য এক নির্ধারিত দিবস। সে দিন আল্লাহ সবাইকে সমবেত করবেন।

আয়াত 41-50: তাফসীর
  1. 41

    সে দিন নিকটতম ব্যক্তি তার নিকটতমজনের উপকার করতে পারবে না। আর না কোন বন্ধু তার বন্ধুর উপকার করতে পারবে। তাদেরকে আল্লাহর শাস্তি থেকেও মুক্ত করতে পারবে না। কেননা, সে দিনের রাজত্ব কেবল আল্লাহর জন্য নির্ধারিত। কেউ তা দাবি করতে পারবে না।

  2. 42

    কেবল মানুষের মধ্যে যাকে আল্লাহ দয়া করবেন। কেননা, সে পূর্বে প্রেরিত নেক আমল দ্বাারা উপকৃত হবে। আল্লাহ সেই পরাক্রমশালী যাঁকে কেউ পরাস্ত করতে পারে না। তিনি তাঁর সৃষ্টি, নির্ধারণ ও পরিচালনায় প্রজ্ঞাবান।

  3. 43

    যে যাক্কুম বৃক্ষ আল্লাহ জাহান্নামের গভীরে উদ্গত করেছেন।

  4. 44

    এটি মহাপাপীর খাদ্য। আর সে হলো কাফির যে এর অভোগ্য ফল ভক্ষণ করবে।

  5. 45

    উক্ত ফল হলো কালো তেল তথা আলকাতরার মতো। যা প্রচÐ গরমের তাপে তাদের পেটে উৎলাতে থাকবে।

  6. 46

    চূড়ান্ত পর্যায়ের গরম পানির উৎলানোর মতো।

  7. 47

    জানান্নামের প্রহরীকে বলা হবে, তোমরা একে ধরো এবং কঠোর ও নির্দয়ভাবে তাকে জাহান্নামের মধ্যভাগে নিক্ষেপ করো।

  8. 48

    অতঃপর উক্ত শাস্তিপ্রাপ্ত ব্যক্তির মাথার উপর গরম পানি ঢেলে দাও। যাতে তার থেকে শাস্তি দূর না হয়।

  9. 49

    আর তাকে ঠাট্টার ছলে বলা হবে, এই স্বাদ আস্বাদন করো। কেননা, তুমি এমন পরাক্রমশালী যার সম্মান ক্ষুন্ন করা হয় না এবং তুমি আপন জাতির নিকট এক মহা মর্যাদাবান ব্যক্তি।

  10. 50

    এটা সেই শাস্তি যা সংঘটিত হওয়ার ব্যাপারে তোমরা সন্দিহান ছিলে। অথচ প্রত্যক্ষ করার মাধ্যমে তা দূর হয়ে গেলো।

আয়াত 51-59: তাফসীর
  1. 51

    অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাকওয়া অবলম্বনকারীরা তাদের বসবাস করার স্থানে সর্ব প্রকার কষ্ট থেকে নিরাপদে থাকবে।

  2. 52

    উদ্যান ও বহমান ঝর্না ধারার মাঝে।

  3. 53

    তারা জান্নাতে চিকন ও মোটা প্রকৃতির রেশমী কাপড় পরিধান করবে। একে অপরের সম্মুখ পানে তাকাবে। কেউ কারো পেছন দেখবে না।

  4. 54

    তাদেরকে যেমনিভাবে উল্লেখিত পুরস্কার দ্বারা সম্মাননা প্রদান করবো ঠিক তদ্রƒপ তাদেরকে সুন্দরী এমন নারীদের সাথে বিয়েও করাবো যারা হবে পদ্মলোচন চোখের অধিকারিণী।

  5. 55

    তারা তথায় তাদের সেবকদেরকে ডেকে তাদের পছন্দের ফল আনাবে। যেগুলো না ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। আর না তাতে কোন ক্ষতির সম্ভাবনা থাকবে।

  6. 56

    তারা তথায় চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে। সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না। কেবল সেটি ব্যতীত যা দুনিয়ার জীবনে প্রথমবার আস্বাদন করেছিলো। আর তাদের প্রতিপালক তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করবেন।

  7. 57

    উপরোক্ত নিয়ামত তথা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান ও জান্নাতে প্রবিষ্ট করা এটি আপনার রবের পক্ষ থেকে তাদের জন্য দয়া ও অনুগ্রহস্বরূপ। বস্তুতঃ এটিই সেই সফলতা যার সাথে কোন সফলতার তুলনা হয় না।

  8. 58

    হে রাসূল! আমি এই কুরআনকে আরবী ভাষায় অবতীর্ণ করার মাধ্যমে সহজ ও সরল করেছি। যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।

  9. 59

    অতএব, আপনি নিজ বিজয় ও তাদের ধ্বংসের অপেক্ষা করুন। তারা কিন্তু আপনার ধ্বংসের অপেক্ষায় রয়েছে।

সূরা আদ-দুখান সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আদ-দুখান কত আয়াতের সূরা?

সূরা আদ-দুখান মোট 59 আয়াতের সূরা।

আদ-দুখান নামের অর্থ কী?

আদ-দুখান নামের অর্থ “ধোঁয়া”।

সূরা আদ-দুখান মাক্কী না মাদানী?

সূরা আদ-দুখান একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 64 নম্বর সূরা।

সূরা আদ-দুখান কোন পারায়?

সূরা আদ-দুখান রয়েছে 25 নম্বর পারায়।

সূরা আদ-দুখান কুরআনের কত নম্বর সূরা?

সূরা আদ-দুখান কুরআনের 44 নম্বর সূরা। এর আগে আছে সূরা আয-যুখরুফ এবং পরে সূরা আল-জাসিয়া।

এখানে কি সূরা আদ-দুখান শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আদ-দুখান রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।