সূরা ইয়াসিন

114টির মধ্যে 29 নম্বর সূরা · পারা 20-21

সূরা আল-আনকাবূত العنكبوت

69 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 85 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মক্কায় নাযিল হওয়া সূরা আনকাবূতের আয়াতসংখ্যা 69। পরীক্ষা ছাড়া ঈমান হয় না, এ কথা এতে জানানো হয়েছে; পূর্ববর্তী নবীদের সংগ্রাম থেকে উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের ওপর নির্ভরকারীদের অবস্থাকে মাকড়সার জালের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মুমিনদের ধৈর্য ও অবিচলতার আহ্বান জানানো হয়েছে।

সূরা আল-আনকাবূত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    الٓمٓ ﴿١﴾

    আলিফ লাম মীম।

    আলিফ-লাম-মীম।

  2. 2

    أَحَسِبَ ٱلنَّاسُ أَن يُتۡرَكُوٓاْ أَن يَقُولُوٓاْ ءَامَنَّا وَهُمۡ لَا يُفۡتَنُونَ ﴿٢﴾

    আহাসিবান নাসু আই ইউতরাকূ আই ইয়াকূলূ আমান্না ওয়া হুম লা ইউফতানূন।

    মানুষ কি মনে করে নিয়েছে যে, ‘আমরা ঈমান এনেছি’, বললেই তাদের ছেড়ে দেয়া হবে, আর তাদেরকে (ঈমানের সত্যতার) পরীক্ষা করা হবে না?

  3. 3

    وَلَقَدۡ فَتَنَّا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۖ فَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ صَدَقُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡكَٰذِبِينَ ﴿٣﴾

    ওয়া লাকাদ ফাতান্নাল লাযীনা মিন কাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকূ ওয়া লায়ালামান্নাল কাযিবীন।

    আর আমি তো তাদের পূর্ববর্তী লোকদেরকে পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নিবেন, কারা (ঈমানের ক্ষেত্রে) সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নিবেন, কারা মিথ্যাবাদী।

  4. 4

    أَمۡ حَسِبَ ٱلَّذِينَ يَعۡمَلُونَ ٱلسَّيِّـَٔاتِ أَن يَسۡبِقُونَاۚ سَآءَ مَا يَحۡكُمُونَ ﴿٤﴾

    আম হাসিবাল লাযীনা ইয়ামালূনাস সায়্যিআতি আই ইয়াসবিকূনা সাআ মা ইয়াহকুমূন।

    নাকি যারা (শিরক ও অন্যান্য) পাপ কাজ করে তারা মনে করে নিয়েছে যে, তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে? কতইনা নিকৃষ্ট, যা তারা ফয়সালা করে!

  5. 5

    مَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ ٱللَّهِ فَإِنَّ أَجَلَ ٱللَّهِ لَأٓتٖۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٥﴾

    মান কানা ইয়ারজূ লিকাআল্লাহি ফা ইন্না আজালাল্লাহি লাআতিও ওয়া হুওয়াস সামীউল আলীম।

    যে ব্যক্তি (কিয়ামতের দিন) আল্লাহর সাক্ষাৎ কামনা করে (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহর নির্ধারিত সময় আসবেই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

  6. 6

    وَمَن جَٰهَدَ فَإِنَّمَا يُجَٰهِدُ لِنَفۡسِهِۦٓۚ إِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ عَنِ ٱلۡعَٰلَمِينَ ﴿٦﴾

    ওয়া মান জাহাদা ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহী ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামীন।

    আর যে চেষ্টা করে সে তো তার নিজের জন্যই চেষ্টা করে। নিশ্চয় আল্লাহ সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের ওপর অটল এবং গুনাহ থেকে দূরে থাকতে এবং তাঁর রাস্তায় জিহাদ করতে প্রাণপণ চেষ্টা করে।

  7. 7

    وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَنَجۡزِيَنَّهُمۡ أَحۡسَنَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ ﴿٧﴾

    ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লানুকাফ্ফিরান্না আনহুম সায়্যিআতিহিম ওয়া লানাজযিয়ান্নাহুম আহসানাল লাযী কানূ ইয়ামালূন।

    আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দিবো এবং আমি অবশ্যই তাদের (দুনিয়ার) আমলের চেয়ে তাদেরকে (পরকালে) আরো উত্তম প্রতিদান দিবো।

  8. 8

    وَوَصَّيۡنَا ٱلۡإِنسَٰنَ بِوَٰلِدَيۡهِ حُسۡنٗاۖ وَإِن جَٰهَدَاكَ لِتُشۡرِكَ بِي مَا لَيۡسَ لَكَ بِهِۦ عِلۡمٞ فَلَا تُطِعۡهُمَآۚ إِلَيَّ مَرۡجِعُكُمۡ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٨﴾

    ওয়া ওয়াস্সাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনাও ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বী মা লাইসা লাকা বিহী ইলমুন ফালা তুতিহুমা ইলায়্যা মারজিউকুম ফা উনাব্বিউকুম বিমা কুনতুম তামালূন।

    আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তবে যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছুকে শরীক করতে বাধ্য করার চেষ্টা করে, যার সম্পর্কে তোমার কোনো ইলম নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন; অতঃপর আমি তোমাদের জানিয়ে দেব তোমরা যা করতে।

  9. 9

    وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُدۡخِلَنَّهُمۡ فِي ٱلصَّٰلِحِينَ ﴿٩﴾

    ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লানুদখিলান্নাহুম ফিস সালিহীন।

    আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, অবশ্যই আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবো।

  10. 10

    وَمِنَ ٱلنَّاسِ مَن يَقُولُ ءَامَنَّا بِٱللَّهِ فَإِذَآ أُوذِيَ فِي ٱللَّهِ جَعَلَ فِتۡنَةَ ٱلنَّاسِ كَعَذَابِ ٱللَّهِۖ وَلَئِن جَآءَ نَصۡرٞ مِّن رَّبِّكَ لَيَقُولُنَّ إِنَّا كُنَّا مَعَكُمۡۚ أَوَلَيۡسَ ٱللَّهُ بِأَعۡلَمَ بِمَا فِي صُدُورِ ٱلۡعَٰلَمِينَ ﴿١٠﴾

    ওয়া মিনান নাসি মাই ইয়াকূলু আমান্না বিল্লাহি ফা ইযা ঊযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতান নাসি কাআযাবিল্লাহি ওয়া লাইন জাআ নাসরুম মির রাব্বিকা লায়াকূলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফী সুদূরিল আলামীন।

    আর মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে, ‘আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি’, অতঃপর যখন আল্লাহর পথে (ঈমানের ব্যাপারে) তাদেরকে কষ্ট দেয়া হয়, তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর শাস্তির মতো মনে করে। আর যদি তোমার রবের পক্ষ থেকে কোনো বিজয় আসে, তখন অবশ্যই তারা বলে, ‘নিশ্চয় আমরা তোমাদের সাথে ছিলাম।’ সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে, আল্লাহ কি তা সম্পর্কে সম্যক অবগত নন?

  11. 11

    وَلَيَعۡلَمَنَّ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيَعۡلَمَنَّ ٱلۡمُنَٰفِقِينَ ﴿١١﴾

    ওয়া লায়ালামান্নাল্লাহুল লাযীনা আমানূ ওয়া লায়ালামান্নাল মুনাফিকীন।

    আর আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা ঈমান এনেছে এবং অবশ্যই জেনে নেবেন কারা মুনাফিক।

  12. 12

    وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُواْ ٱتَّبِعُواْ سَبِيلَنَا وَلۡنَحۡمِلۡ خَطَٰيَٰكُمۡ وَمَا هُم بِحَٰمِلِينَ مِنۡ خَطَٰيَٰهُم مِّن شَيۡءٍۖ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١٢﴾

    ওয়া কালাল লাযীনা কাফারূ লিল লাযীনা আমানুত তাবিঊ সাবীলানা ওয়ালনাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলীনা মিন খাতায়াহুম মিন শাইইন ইন্নাহুম লাকাযিবূন।

    আর কাফিররা মুমিনদেরকে বলে: ‘তোমরা আমাদের পথ (ধর্ম) অনুসরণ করো। তাহলে আমরা তোমাদের গুনাহসমূহের বোঝা বহন করব।’ অথচ তারা তাদের গুনাহসমূহের কিছুই বহন করবে না। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

  13. 13

    وَلَيَحۡمِلُنَّ أَثۡقَالَهُمۡ وَأَثۡقَالٗا مَّعَ أَثۡقَالِهِمۡۖ وَلَيُسۡـَٔلُنَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عَمَّا كَانُواْ يَفۡتَرُونَ ﴿١٣﴾

    ওয়া লায়াহমিলুন্না আছকালাহুম ওয়া আছকালাম মাআ আছকালিহিম ওয়া লায়ুসআলুন্না ইয়াওমাল কিয়ামাতি আম্মা কানূ ইয়াফতারূন।

    আর অবশ্যই তারা বহন করবে, তাদের (পাপের)বোঝা এবং তাদের (পাপের) বোঝার সাথে আরো কিছু (অনুসারীদের পাপের) বোঝা। আর তারা কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে, যা তারা মিথ্যা বানাতো।

  14. 14

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦ فَلَبِثَ فِيهِمۡ أَلۡفَ سَنَةٍ إِلَّا خَمۡسِينَ عَامٗا فَأَخَذَهُمُ ٱلطُّوفَانُ وَهُمۡ ظَٰلِمُونَ ﴿١٤﴾

    ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহী ফালাবিছা ফীহিম আলফা সানাতিন ইল্লা খামসীনা আমান ফা আখাযাহুমুত তূফানু ওয়া হুম যালিমূন।

    আর আমি অবশ্যই নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিলো। অতঃপর ( কুফরীর কারণে) মহা-প্লাবন তাদেরকে গ্রাস করলো, এমতাবস্থায় যে, তারা ছিলো যালিম।

  15. 15

    فَأَنجَيۡنَٰهُ وَأَصۡحَٰبَ ٱلسَّفِينَةِ وَجَعَلۡنَٰهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ ﴿١٥﴾

    ফা আনজাইনাহু ওয়া আসহাবাস সাফীনাতি ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামীন।

    অতঃপর আমি তাকে এবং নৌকার সঙ্গীদেরকে উদ্ধার করলাম এবং সেটিকে সৃষ্টিকুলের জন্য একটি নিদর্শন বানালাম।

  16. 16

    وَإِبۡرَٰهِيمَ إِذۡ قَالَ لِقَوۡمِهِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُۖ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿١٦﴾

    ওয়া ইবরাহীমা ইয কালা লিকাওমিহি বুদুল্লাহা ওয়াত্তাকূহু যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তালামূন।

    আর তুমি স্মরণ করো ইবরাহীমকে, যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা আল্লাহর ইবাদাত করো এবং (আদেশ-নিষেধ মেনে) তাঁর তাকওয়া অবলম্বন করো; এটি তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানতে।’

  17. 17

    إِنَّمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا وَتَخۡلُقُونَ إِفۡكًاۚ إِنَّ ٱلَّذِينَ تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ لَكُمۡ رِزۡقٗا فَٱبۡتَغُواْ عِندَ ٱللَّهِ ٱلرِّزۡقَ وَٱعۡبُدُوهُ وَٱشۡكُرُواْ لَهُۥٓۖ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿١٧﴾

    ইন্নামা তাবুদূনা মিন দূনিল্লাহি আওছানাও ওয়া তাখলুকূনা ইফকান ইন্নাল লাযীনা তাবুদূনা মিন দূনিল্লাহি লা ইয়ামলিকূনা লাকুম রিযকান ফাবতাগূ ইনদাল্লাহির রিযকা ওয়াবুদূহু ওয়াশকুরূ লাহূ ইলাইহি তুরজাঊন।

    তোমরা তো আল্লাহ ছাড়া কেবল মূর্তিগুলোরই ইবাদত করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ। নিশ্চয় তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, তারা তোমাদের জন্য কোনো রিযিকের মালিক নয়। সুতরাং তোমরা আল্লাহর কাছেই রিযিক তালাশ কর, তাঁরই ইবাদত করো এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। তাঁরই কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।

  18. 18

    وَإِن تُكَذِّبُواْ فَقَدۡ كَذَّبَ أُمَمٞ مِّن قَبۡلِكُمۡۖ وَمَا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ ﴿١٨﴾

    ওয়া ইন তুকায্যিবূ ফাকাদ কায্যাবা উমামুম মিন কাবলিকুম ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবীন।

    আর যদি তোমরা (মুহাম্মাদ-এর আনিত বিধানকে) মিথ্যা প্রতিপন্ন করো, তবে তোমাদের পূর্বে অনেক জাতিও (এ ভাবেই) মিথ্যা প্রতিপন্ন করেছিলো। মূলত রাসূলের ওপর দায়িত্ব তো কেবল আমার বাণী সুস্পষ্টভাবে পৌঁছানো।

  19. 19

    أَوَلَمۡ يَرَوۡاْ كَيۡفَ يُبۡدِئُ ٱللَّهُ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥٓۚ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٞ ﴿١٩﴾

    আওয়ালাম ইয়ারাও কাইফা ইউবদিউল্লাহুল খালকা ছুম্মা ইউঈদুহূ ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর।

    তারা কি দেখে না, আল্লাহ কীভাবে সৃষ্টিকে প্রথমবার সৃষ্টি করেন, তারপর তিনি তা পুনরায় সৃষ্টি করবেন? নিশ্চয় এটি আল্লাহর জন্য সহজ।

  20. 20

    قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ بَدَأَ ٱلۡخَلۡقَۚ ثُمَّ ٱللَّهُ يُنشِئُ ٱلنَّشۡأَةَ ٱلۡأٓخِرَةَۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٢٠﴾

    কুল সীরূ ফিল আরদি ফানযুরূ কাইফা বাদাআল খালকা ছুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাতা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর।

    তুমি (তাদেরকে) বলো: ‘তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো’ কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন, তারপর (মৃত্যুর পর) তিনিই দ্বিতীয়বার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান।

  21. 21

    يُعَذِّبُ مَن يَشَآءُ وَيَرۡحَمُ مَن يَشَآءُۖ وَإِلَيۡهِ تُقۡلَبُونَ ﴿٢١﴾

    ইউআয্যিবু মাই ইয়াশাউ ওয়া ইয়ারহামু মাই ইয়াশাউ ওয়া ইলাইহি তুকলাবূন।

    তিনি যাকে ইচ্ছা (ইনসাফের ভিত্তিতে) শাস্তি দিবেন এবং যাকে ইচ্ছা দয়া করবেন, আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।

  22. 22

    وَمَآ أَنتُم بِمُعۡجِزِينَ فِي ٱلۡأَرۡضِ وَلَا فِي ٱلسَّمَآءِۖ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٖ ﴿٢٢﴾

    ওয়া মা আনতুম বিমুজিযীনা ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া মা লাকুম মিন দূনিল্লাহি মিও ওয়া লিয়্যিও ওয়া লা নাসীর।

    আর তোমরা পৃথিবীতেও (আল্লাহকে) অক্ষম করতে পারবে না, আকাশেও না। আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সাহায্যকারীও নেই।

  23. 23

    وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَلِقَآئِهِۦٓ أُوْلَٰٓئِكَ يَئِسُواْ مِن رَّحۡمَتِي وَأُوْلَٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿٢٣﴾

    ওয়াল লাযীনা কাফারূ বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহী উলাইকা ইয়াইসূ মির রাহমাতী ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম।

    আর যারা আল্লাহর আয়াতসমূহ ও (কিয়ামত দিবসে) তাঁর সাক্ষাৎ অস্বীকার করে, তারাই আমার রহমত থেকে হতাশ হবে এবং তাদের জন্যই রয়েছে (জাহান্নামের) যন্ত্রণাদায়ক শাস্তি।

  24. 24

    فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱقۡتُلُوهُ أَوۡ حَرِّقُوهُ فَأَنجَىٰهُ ٱللَّهُ مِنَ ٱلنَّارِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٢٤﴾

    ফামা কানা জাওয়াবা কাওমিহী ইল্লা আন কালুক তুলূহু আও হার্রিকূহু ফা আনজাহুল্লাহু মিনান নারি ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইউমিনূন।

    অতঃপর ( তাওহীদের দাওয়াত দিলে) ইবরাহীমের জাতির জবাব শুধু এটাই ছিলো যে, তারা বললো: ‘ওকে তোমরা হত্যা করো অথবা জ্বালিয়ে দাও।’ অতঃপর আল্লাহ তাআলা আগুন থেকে তাকে রক্ষা করলেন। নিশ্চয় এই ঘটনার মধ্যে বহু নিদর্শন রয়েছে মু’মিন সম্প্রদায়ের জন্যে।

  25. 25

    وَقَالَ إِنَّمَا ٱتَّخَذۡتُم مِّن دُونِ ٱللَّهِ أَوۡثَٰنٗا مَّوَدَّةَ بَيۡنِكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ ثُمَّ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَكۡفُرُ بَعۡضُكُم بِبَعۡضٖ وَيَلۡعَنُ بَعۡضُكُم بَعۡضٗا وَمَأۡوَىٰكُمُ ٱلنَّارُ وَمَا لَكُم مِّن نَّٰصِرِينَ ﴿٢٥﴾

    ওয়া কালা ইন্নামাত তাখাযতুম মিন দূনিল্লাহি আওছানাম মাওয়াদ্দাতা বাইনিকুম ফিল হায়াতিদ দুনয়া ছুম্মা ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরু বাদুকুম বিবাদিও ওয়া ইয়ালআনু বাদুকুম বাদাও ওয়া মাওয়াকুমুন নারু ওয়া মা লাকুম মিন নাসিরীন।

    আর ইবরাহীম (তার সম্প্রদায়কে) বললো: ‘দুনিয়ার জীবনে তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও পরিচয় রক্ষা করার জন্যই তো তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তিদেরকে গ্রহণ করেছো। তারপর কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পর পরস্পরকে লা‘নত করবে, আর তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম এবং (সেদিন) তোমাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী।’

  26. 26

    ۞ فَـَٔامَنَ لَهُۥ لُوطٞۘ وَقَالَ إِنِّي مُهَاجِرٌ إِلَىٰ رَبِّيٓۖ إِنَّهُۥ هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٢٦﴾

    ফা আমানা লাহূ লূত, ওয়া কালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বী ইন্নাহূ হুওয়াল আযীযুল হাকীম।

    আর লূত তার (ইবরাহীমের)ওপর ঈমান আনলো। আর ইবরাহীম বললো: ‘আমি আমার রবের দিকে হিজরত করছি। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  27. 27

    وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَجَعَلۡنَا فِي ذُرِّيَّتِهِ ٱلنُّبُوَّةَ وَٱلۡكِتَٰبَ وَءَاتَيۡنَٰهُ أَجۡرَهُۥ فِي ٱلدُّنۡيَاۖ وَإِنَّهُۥ فِي ٱلۡأٓخِرَةِ لَمِنَ ٱلصَّٰلِحِينَ ﴿٢٧﴾

    ওয়া ওয়াহাবনা লাহূ ইসহাকা ওয়া ইয়াকূবা ওয়া জাআলনা ফী যুর্রিয়্যাতিহিন নুবুওওয়াতা ওয়াল কিতাবা ওয়া আতাইনাহু আজরাহূ ফিদ দুনয়া ওয়া ইন্নাহূ ফিল আখিরাতি লামিনাস সালিহীন।

    আর আমি তাকে ইসহাক ও ইয়াকুব দান করলাম এবং তার বংশধরদের মধ্যে নবুওয়াত ও কিতাব প্রদান করলাম। আর আমি তাকে দুনিয়াতে তার প্রতিদান দিয়েছিলাম এবং নিশ্চয় সে আখিরাতে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে।

  28. 28

    وَلُوطًا إِذۡ قَالَ لِقَوۡمِهِۦٓ إِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلۡفَٰحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنۡ أَحَدٖ مِّنَ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٨﴾

    ওয়া লূতান ইয কালা লিকাওমিহী ইন্নাকুম লাতাতূনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামীন।

    আর স্মরণ করো লূত- এর কথা, যখন সে তার জাতির লোকদেরকে বলেছিলো: ‘নিশ্চয় তোমরা এমন অশ্লীল (সমকামিতা) কাজ করো, যা সৃষ্টিকুলের কেউ তোমাদের আগে করেনি।’

  29. 29

    أَئِنَّكُمۡ لَتَأۡتُونَ ٱلرِّجَالَ وَتَقۡطَعُونَ ٱلسَّبِيلَ وَتَأۡتُونَ فِي نَادِيكُمُ ٱلۡمُنكَرَۖ فَمَا كَانَ جَوَابَ قَوۡمِهِۦٓ إِلَّآ أَن قَالُواْ ٱئۡتِنَا بِعَذَابِ ٱللَّهِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ ﴿٢٩﴾

    আইন্নাকুম লাতাতূনার রিজালা ওয়া তাকতাঊনাস সাবীলা ওয়া তাতূনা ফী নাদীকুমুল মুনকারা ফামা কানা জাওয়াবা কাওমিহী ইল্লা আন কালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকীন।

    তোমরা কি কামতৃপ্তির জন্য পুরুষদের কাছে গমন করছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্য গর্হিত কাজ করছ? জবাবে তার সম্প্রদায় কেবল বলল: ‘আমাদের উপর আল্লাহর শাস্তি নিয়ে এসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।’

  30. 30

    قَالَ رَبِّ ٱنصُرۡنِي عَلَى ٱلۡقَوۡمِ ٱلۡمُفۡسِدِينَ ﴿٣٠﴾

    কালা রাব্বিন সুরনী আলাল কাওমিল মুফসিদীন।

    সে বলল: ‘হে আমার রব! আমাকে এই (নিকৃষ্ট গুনাহের মাধ্যমে) বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করুন।’

  31. 31

    وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَآ إِبۡرَٰهِيمَ بِٱلۡبُشۡرَىٰ قَالُوٓاْ إِنَّا مُهۡلِكُوٓاْ أَهۡلِ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِۖ إِنَّ أَهۡلَهَا كَانُواْ ظَٰلِمِينَ ﴿٣١﴾

    ওয়া লাম্মা জাআত রুসুলুনা ইবরাহীমা বিল বুশরা কালূ ইন্না মুহলিকূ আহলি হাযিহিল কারয়াতি ইন্না আহলাহা কানূ যালিমীন।

    আর আমার ফিরিশতারা যখন ইবরাহীমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তখন তারা বলেছিলো: ‘নিশ্চয় আমরা এ (সাদূম) জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করবো। নিশ্চয় এর অধিবাসীরা যালিম।

  32. 32

    قَالَ إِنَّ فِيهَا لُوطٗاۚ قَالُواْ نَحۡنُ أَعۡلَمُ بِمَن فِيهَاۖ لَنُنَجِّيَنَّهُۥ وَأَهۡلَهُۥٓ إِلَّا ٱمۡرَأَتَهُۥ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ﴿٣٢﴾

    কালা ইন্না ফীহা লূতান কালূ নাহনু আলামু বিমান ফীহা লানুনাজ্জিয়ান্নাহূ ওয়া আহলাহূ ইল্লাম রাআতাহূ কানাত মিনাল গাবিরীন।

    ইবরাহীম বললো: ‘নিশ্চয় সেখানে লূত আছে।’ ফিরিশতাগণ বললো: ‘আমরা ভালো করেই জানি সেখানে কারা আছে। আমরা অবশ্যই তাকে ও তার পরিবারকে (ধ্বংস থেকে) রক্ষা করবো; তবে তার স্ত্রীকে নয়, সে হবে পিছনে পড়ে থাকা লোকদের একজন।’

  33. 33

    وَلَمَّآ أَن جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗاۖ وَقَالُواْ لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ إِنَّا مُنَجُّوكَ وَأَهۡلَكَ إِلَّا ٱمۡرَأَتَكَ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ ﴿٣٣﴾

    ওয়া লাম্মা আন জাআত রুসুলুনা লূতান সীআ বিহিম ওয়া দাকা বিহিম যারআও ওয়া কালূ লা তাখাফ ওয়া লা তাহযান ইন্না মুনাজ্জূকা ওয়া আহলাকা ইল্লাম রাআতাকা কানাত মিনাল গাবিরীন।

    আর যখন আমার ফিরিশতারা লূতের কাছে আসলো, তখন তাদের জন্যে সে চিন্তিত হয়ে পড়লো এবং তাদের রক্ষায় নিজেকে অক্ষম মনে করলো। আর ফিরিশতারা বললো: ‘আপনি ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না; আপনাকে ও আপনার পরিবারকে আমরা (ধ্বংস থেকে) রক্ষা করবো; তবে আপনার স্ত্রীকে নয়, সে হবে পিছনে পড়ে থাকা (ধ্বংসপ্রাপ্ত) লোকদের একজন।’

  34. 34

    إِنَّا مُنزِلُونَ عَلَىٰٓ أَهۡلِ هَٰذِهِ ٱلۡقَرۡيَةِ رِجۡزٗا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُواْ يَفۡسُقُونَ ﴿٣٤﴾

    ইন্না মুনযিলূনা আলা আহলি হাযিহিল কারয়াতি রিজযাম মিনাস সামাই বিমা কানূ ইয়াফসুকূন।

    নিশ্চয় আমরা এ জনপদবাসীর ওপর আসমান থেকে শাস্তি নাযিল করবো। কারণ তারা (সমকামীতার) পাপাচার করতো।

  35. 35

    وَلَقَد تَّرَكۡنَا مِنۡهَآ ءَايَةَۢ بَيِّنَةٗ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿٣٥﴾

    ওয়া লাকাত তারাকনা মিনহা আয়াতাম বায়্যিনাতাল লিকাওমিই ইয়াকিলূন।

    আর অবশ্যই আমি (ধ্বংসপ্রাপ্ত) ঐ জনপদে সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি বোধশক্তিসম্পন্ন সম্প্রদায়ের জন্য।

  36. 36

    وَإِلَىٰ مَدۡيَنَ أَخَاهُمۡ شُعَيۡبٗا فَقَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱرۡجُواْ ٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ ﴿٣٦﴾

    ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবান ফাকালা ইয়া কাওমি বুদুল্লাহা ওয়ারজুল ইয়াওমাল আখিরা ওয়া লা তাছাও ফিল আরদি মুফসিদীন।

    আর আমি মাদইয়ানে পাঠিয়েছিলাম তাদের ভাই শু‘আইবকে। অতঃপর সে বললো: ‘হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদাত করো, (তাঁর ইবাদাতের মাধ্যমে) শেষ দিবসের প্রতিদানের আশা করো এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়িও না।

  37. 37

    فَكَذَّبُوهُ فَأَخَذَتۡهُمُ ٱلرَّجۡفَةُ فَأَصۡبَحُواْ فِي دَارِهِمۡ جَٰثِمِينَ ﴿٣٧﴾

    ফাকায্যাবূহু ফা আখাযাতহুমুর রাজফাতু ফা আসবাহূ ফী দারিহিম জাছিমীন।

    কিন্তু তারা তাকে অস্বীকার করলো; ফলে ভূমিকম্প তাদেরকে আক্রান্ত করলো। অতঃপর নিজেদের বাড়ি-ঘরেই তারা চেহারার উপর উপুড় হয়ে মরে রইলো।

  38. 38

    وَعَادٗا وَثَمُودَاْ وَقَد تَّبَيَّنَ لَكُم مِّن مَّسَٰكِنِهِمۡۖ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيۡطَٰنُ أَعۡمَٰلَهُمۡ فَصَدَّهُمۡ عَنِ ٱلسَّبِيلِ وَكَانُواْ مُسۡتَبۡصِرِينَ ﴿٣٨﴾

    ওয়া আদাও ওয়া ছামূদা ওয়া কাত তাবায়্যানা লাকুম মিম মাসাকিনিহিম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবীলি ওয়া কানূ মুসতাবসিরীন।

    আর ‘আদ ও সামূদ জাতিকেও (আমি ধ্বংস করেছি)। নিশ্চয়ই তাদের বসতভিটা থেকে তোমাদের জন্য তা স্পষ্ট হয়ে গেছে। শয়তান তাদের কাজকর্মকে তাদের কাছে সুশোভিত করে দেখিয়েছিল, ফলে সে তাদেরকে সঠিক পথ থেকে বিরত রেখেছিল; অথচ তারা ছিল বোধশক্তিসম্পন্ন।

  39. 39

    وَقَٰرُونَ وَفِرۡعَوۡنَ وَهَٰمَٰنَۖ وَلَقَدۡ جَآءَهُم مُّوسَىٰ بِٱلۡبَيِّنَٰتِ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ وَمَا كَانُواْ سَٰبِقِينَ ﴿٣٩﴾

    ওয়া কারূনা ওয়া ফিরআওনা ওয়া হামানা ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বায়্যিনাতি ফাসতাকবারূ ফিল আরদি ওয়া মা কানূ সাবিকীন।

    আর আমি কারূন, ফির‘আউন ও হামানকে (ধ্বংস করেছি)। অবশ্যই তাদের কাছে মূসা প্রমাণসহ এসেছিলো। অতঃপর তারা জমিনে অহংকার করেছিলো; এতৎসত্ত্বেও তারা আমার শাস্তি এড়াতে পারেনি।

  40. 40

    فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴿٤٠﴾

    ফাকুল্লান আখাযনা বিযামবিহী ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবাও ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়া লাকিন কানূ আনফুসাহুম ইয়াযলিমূন।

    অতঃপর প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের মধ্যে কাউকে আমি প্রেরণ করেছিলাম প্রস্তরবৃষ্টি, কাউকে আঘাত করেছিল বিকট চিৎকার, কাউকে আমি ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলাম এবং কাউকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল।

  41. 41

    مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ أَوۡلِيَآءَ كَمَثَلِ ٱلۡعَنكَبُوتِ ٱتَّخَذَتۡ بَيۡتٗاۖ وَإِنَّ أَوۡهَنَ ٱلۡبُيُوتِ لَبَيۡتُ ٱلۡعَنكَبُوتِۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٤١﴾

    মাছালুল লাযীনাত তাখাযূ মিন দূনিল্লাহি আওলিয়াআ কামাছালিল আনকাবূতিত তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ূতি লাবাইতুল আনকাবূতি লাও কানূ ইয়ালামূন।

    যারা ( উপকার ও সুপারিশের আশায়) আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে (আক্রমণ থেকে বাঁচার জন্য) ঘর বানায়। অথচ মাকড়সার ঘরই সবচাইতে দুর্বল ঘর; যদি তারা জানতো।

  42. 42

    إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يَدۡعُونَ مِن دُونِهِۦ مِن شَيۡءٖۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٤٢﴾

    ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদঊনা মিন দূনিহী মিন শাইইও ওয়া হুওয়াল আযীযুল হাকীম।

    নিশ্চয়ই আল্লাহ জানেন তারা তাঁকে বাদ দিয়ে যাদেরকে আহ্বান করে তাদের কোনোই অস্তিত্ব নেই (তারা কিছুই নয়)। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  43. 43

    وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِۖ وَمَا يَعۡقِلُهَآ إِلَّا ٱلۡعَٰلِمُونَ ﴿٤٣﴾

    ওয়া তিলকাল আমছালু নাদরিবুহা লিন নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমূন।

    আর এসব দৃষ্টান্ত আমি মানুষের জন্যই পেশ করে থাকি; কিন্তু জ্ঞানীরা ছাড়া কেউ তা বুঝে না।

  44. 44

    خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لِّلۡمُؤۡمِنِينَ ﴿٤٤﴾

    খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইন্না ফী যালিকা লাআয়াতাল লিল মুমিনীন।

    আল্লাহ যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন; নিশ্চয় এতে নিদর্শন রয়েছে মু’মিনদের জন্য।

  45. 45

    ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ ﴿٤٥﴾

    উতলু মা ঊহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবারু ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাঊন।

    (হে রাসূল!) তোমার প্রতি যে কিতাব (আল কুরআন) ওয়াহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়িম করো। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন, যা কিছু তোমরা করো।

  46. 46

    ۞ وَلَا تُجَٰدِلُوٓاْ أَهۡلَ ٱلۡكِتَٰبِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡهُمۡۖ وَقُولُوٓاْ ءَامَنَّا بِٱلَّذِيٓ أُنزِلَ إِلَيۡنَا وَأُنزِلَ إِلَيۡكُمۡ وَإِلَٰهُنَا وَإِلَٰهُكُمۡ وَٰحِدٞ وَنَحۡنُ لَهُۥ مُسۡلِمُونَ ﴿٤٦﴾

    ওয়া লা তুজাদিলূ আহলাল কিতাবি ইল্লা বিল লাতী হিয়া আহসানু ইল্লাল লাযীনা যালামূ মিনহুম ওয়া কূলূ আমান্না বিল লাযী উনযিলা ইলাইনা ওয়া উনযিলা ইলাইকুম ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদুও ওয়া নাহনু লাহূ মুসলিমূন।

    তোমরা উত্তম (ও যুক্তিসঙ্গত ) পন্থা ছাড়া আহলে কিতাবদের সাথে বিতর্ক করো না; তবে তাদের মধ্যে যারা যুলম করেছে, তাদের কথা আলাদা। আর তোমরা (কিতাবীদেরকে) বলো: ‘আমরা ঈমান এনেছি, আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে এবং তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে, তার প্রতি এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই। আর আমরা তাঁরই সমীপে আত্মসমর্পণকারী।’

  47. 47

    وَكَذَٰلِكَ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَۚ فَٱلَّذِينَ ءَاتَيۡنَٰهُمُ ٱلۡكِتَٰبَ يُؤۡمِنُونَ بِهِۦۖ وَمِنۡ هَٰٓؤُلَآءِ مَن يُؤۡمِنُ بِهِۦۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلۡكَٰفِرُونَ ﴿٤٧﴾

    ওয়া কাযালিকা আনযালনা ইলাইকাল কিতাবা ফাল লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনূনা বিহী ওয়া মিন হাউলাই মাই ইউমিনু বিহী ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরূন।

    আর এভাবেই আমি তোমার প্রতি কিতাব (আল কুরআন) নাযিল করেছি। অতএব, আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান রাখে এবং এদেরও (মক্কাবাসীদেরও) কেউ কেউ এর প্রতি ঈমান রাখে। আর কাফিররা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না।

  48. 48

    وَمَا كُنتَ تَتۡلُواْ مِن قَبۡلِهِۦ مِن كِتَٰبٖ وَلَا تَخُطُّهُۥ بِيَمِينِكَۖ إِذٗا لَّٱرۡتَابَ ٱلۡمُبۡطِلُونَ ﴿٤٨﴾

    ওয়া মা কুনতা তাতলূ মিন কাবলিহী মিন কিতাবিও ওয়া লা তাখুত্তুহূ বিয়ামীনিকা ইযাল লারতাবাল মুবতিলূন।

    আর এর পূর্বে তুমি কোনো কিতাব পাঠ করতে না এবং নিজ হাতে তা লিখতে না; (যদি তুমি এমন করতে) তবে মিথ্যাবাদীরা অবশ্যই সন্দেহ পোষণ করত।

  49. 49

    بَلۡ هُوَ ءَايَٰتُۢ بَيِّنَٰتٞ فِي صُدُورِ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَۚ وَمَا يَجۡحَدُ بِـَٔايَٰتِنَآ إِلَّا ٱلظَّٰلِمُونَ ﴿٤٩﴾

    বাল হুওয়া আয়াতুম বায়্যিনাতুন ফী সুদূরিল লাযীনা ঊতুল ইলমা ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লায যালিমূন।

    বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে এটি একটি সুষ্পষ্ট নিদর্শন। আর যালিমরা ছাড়া আমার আয়াতসমূহকে কেউ অস্বীকার করে না।

  50. 50

    وَقَالُواْ لَوۡلَآ أُنزِلَ عَلَيۡهِ ءَايَٰتٞ مِّن رَّبِّهِۦۚ قُلۡ إِنَّمَا ٱلۡأٓيَٰتُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ ﴿٥٠﴾

    ওয়া কালূ লাওলা উনযিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহী কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন।

    আর তারা (মুশরিকরা) বলে: ‘তার কাছে তার রবের পক্ষ থেকে নিদর্শনসমূহ নাযিল করা হয় না কেনো?’ তুমি (তাদেরকে) বলো: ‘নিদর্শনসমূহ তো আল্লাহর কাছে রয়ছে। আর আমি তো কেবল একজন প্রকাশ্য সতর্ককারী।’

  51. 51

    أَوَلَمۡ يَكۡفِهِمۡ أَنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ يُتۡلَىٰ عَلَيۡهِمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَرَحۡمَةٗ وَذِكۡرَىٰ لِقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٥١﴾

    আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনযালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম ইন্না ফী যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিই ইউমিনূন।

    এটা কি তাদের জন্য (নিদর্শন হিসেবে) যথেষ্ট নয় যে, নিশ্চয় আমি তোমার প্রতি কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যা তাদের নিকট তিলাওয়াত করা হয়? নিশ্চয় এর মধ্যে রহমত ও উপদেশ রয়েছে সেই জাতির জন্য, যারা ঈমান আনে।

  52. 52

    قُلۡ كَفَىٰ بِٱللَّهِ بَيۡنِي وَبَيۡنَكُمۡ شَهِيدٗاۖ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡبَٰطِلِ وَكَفَرُواْ بِٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٥٢﴾

    কুল কাফা বিল্লাহি বাইনী ওয়া বাইনাকুম শাহীদাই ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল লাযীনা আমানূ বিল বাতিলি ওয়া কাফারূ বিল্লাহি উলাইকা হুমুল খাসিরূন।

    (হে রাসূল!) বলো: ‘আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, তা তিনি জানেন। আর যারা বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত।’

  53. 53

    وَيَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَلَوۡلَآ أَجَلٞ مُّسَمّٗى لَّجَآءَهُمُ ٱلۡعَذَابُۚ وَلَيَأۡتِيَنَّهُم بَغۡتَةٗ وَهُمۡ لَا يَشۡعُرُونَ ﴿٥٣﴾

    ওয়া ইয়াসতাজিলূনাকা বিল আযাবি ওয়া লাওলা আজালুম মুসাম্মাল লাজাআহুমুল আযাবু ওয়া লায়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরূন।

    আর তারা তোমাকে দ্রুত শাস্তি এনে দিতে বলে। যদি নির্ধারিত সময় না থাকতো, তবে তাদের ওপর অবশ্যই শাস্তি আসতো এবং তা আকস্মিকভাবে তাদের ওপর আসবেই; অথচ তারা টেরও পাবে না।

  54. 54

    يَسۡتَعۡجِلُونَكَ بِٱلۡعَذَابِ وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةُۢ بِٱلۡكَٰفِرِينَ ﴿٥٤﴾

    ইয়াসতাজিলূনাকা বিল আযাবি ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরীন।

    তারা তোমাকে দ্রুত শাস্তি এনে দিতে বলে। আর নিশ্চয় জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টন করবে।

  55. 55

    يَوۡمَ يَغۡشَىٰهُمُ ٱلۡعَذَابُ مِن فَوۡقِهِمۡ وَمِن تَحۡتِ أَرۡجُلِهِمۡ وَيَقُولُ ذُوقُواْ مَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٥٥﴾

    ইয়াওমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকূলু যূকূ মা কুনতুম তামালূন।

    যেদিন তাদের উপর থেকে এবং তাদের পায়ের নিচ থেকেও শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে, আর আল্লাহ বলবেন: ‘তোমরা যা করতে, তারই স্বাদ গ্রহণ কর।’

  56. 56

    يَٰعِبَادِيَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِنَّ أَرۡضِي وَٰسِعَةٞ فَإِيَّٰيَ فَٱعۡبُدُونِ ﴿٥٦﴾

    ইয়া ইবাদিয়াল লাযীনা আমানূ ইন্না আরদী ওয়াসিআতুন ফা ইয়্যায়া ফাবুদূন।

    হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, নিশ্চয় আমার জমিন প্রশস্ত; সুতরাং তোমরা আমারই ইবাদাত করো।

  57. 57

    كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۖ ثُمَّ إِلَيۡنَا تُرۡجَعُونَ ﴿٥٧﴾

    কুল্লু নাফসিন যাইকাতুল মাওতি ছুম্মা ইলাইনা তুরজাঊন।

    প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।

  58. 58

    وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَنُبَوِّئَنَّهُم مِّنَ ٱلۡجَنَّةِ غُرَفٗا تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ نِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ ﴿٥٨﴾

    ওয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লানুবাওওয়িআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা নিমা আজরুল আমিলীন।

    আর যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, তাদেরকে অবশ্যই আমি জান্নাতে এমন অট্টালিকায় বসবাস করতে দিবো, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে।সেখানে তারা চিরস্থায়ী হবে। কতইনা উত্তম আমলকারীদের প্রতিদান!

  59. 59

    ٱلَّذِينَ صَبَرُواْ وَعَلَىٰ رَبِّهِمۡ يَتَوَكَّلُونَ ﴿٥٩﴾

    আল্লাযীনা সাবারূ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালূন।

    যারা ধৈর্যধারণ করে এবং তাদের রবের ওপরই তাওয়াক্কুল করে।

  60. 60

    وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٦٠﴾

    ওয়া কাআয়্যিম মিন দাব্বাতিল লা তাহমিলু রিযকাহাল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুওয়াস সামীউল আলীম।

    আর (একটু ভেবে দেখো) এমন কত জীব-জন্তু তো এমন রয়েছে, যারা নিজেদের রিযক নিজেরা সঞ্চয় করে না। আল্লাহই তাদের রিযক দেন এবং তোমাদেরকেও। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।

  61. 61

    وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ لَيَقُولُنَّ ٱللَّهُۖ فَأَنَّىٰ يُؤۡفَكُونَ ﴿٦١﴾

    ওয়া লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখ্খারাশ শামসা ওয়াল কামারা লায়াকূলুন্নাল্লাহু ফা আন্না ইউফাকূন।

    আর তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করোঃ ‘কে আসমানসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন এবং চাঁদ ও সূর্যকে (তোমাদের জন্যে) নিয়োজিত করেছেন?’ তারা অবশ্যই বলবে: ‘আল্লাহ’। তাহলে (এক আল্লাহকে বাদ দিয়ে) কোথায় তাদের ফিরানো হচ্ছে?

  62. 62

    ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ﴿٦٢﴾

    আল্লাহু ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ মিন ইবাদিহী ওয়া ইয়াকদিরু লাহূ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।

    তিনি আল্লাহ, যিনি (তাঁর হিকমত অনুযায়ী) তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা করেন রিযক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করেন। নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সম্যক অবগত।

  63. 63

    وَلَئِن سَأَلۡتَهُم مَّن نَّزَّلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَحۡيَا بِهِ ٱلۡأَرۡضَ مِنۢ بَعۡدِ مَوۡتِهَا لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلِ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡقِلُونَ ﴿٦٣﴾

    ওয়া লাইন সাআলতাহুম মান নায্যালা মিনাস সামাই মাআন ফা আহয়া বিহিল আরদা মিম বাদি মাওতিহা লায়াকূলুন্নাল্লাহু কুলিল হামদু লিল্লাহি বাল আকছারুহুম লা ইয়াকিলূন।

    আর (হে রাসূল!) তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, ‘কে আসমান থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর সঞ্জীবিত করেন?’ তবে তারা অবশ্যই বলবে: ‘আল্লাহ’। (হে মুহাম্মাদ! তুমি তাদেরকে) বলো: ‘সকল প্রশংসা আল্লাহর।’ কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না।

  64. 64

    وَمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا لَهۡوٞ وَلَعِبٞۚ وَإِنَّ ٱلدَّارَ ٱلۡأٓخِرَةَ لَهِيَ ٱلۡحَيَوَانُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٦٤﴾

    ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনয়া ইল্লা লাহওয়ুও ওয়া লাইবুও ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাও কানূ ইয়ালামূন।

    আর এ দুনিয়ার জীবন বিনোদন ও খেল-তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো।

  65. 65

    فَإِذَا رَكِبُواْ فِي ٱلۡفُلۡكِ دَعَوُاْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ فَلَمَّا نَجَّىٰهُمۡ إِلَى ٱلۡبَرِّ إِذَا هُمۡ يُشۡرِكُونَ ﴿٦٥﴾

    ফা ইযা রাকিবূ ফিল ফুলকি দাআওয়ুল্লাহা মুখলিসীনা লাহুদ দীনা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার্রি ইযা হুম ইউশরিকূন।

    অতঃপর যখন তারা নৌকায় আরোহন করে, তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে; কিন্তু যখন তিনি তাদেরকে স্থলে পৌঁছে দেন, তখনই তারা শিরকে লিপ্ত হয়।

  66. 66

    لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡ وَلِيَتَمَتَّعُواْۚ فَسَوۡفَ يَعۡلَمُونَ ﴿٦٦﴾

    লিয়াকফুরূ বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাঊ ফাসাওফা ইয়ালামূন।

    যাতে আমি তাদেরকে যা (যে নি‘আমত) দিয়েছি, তারা তা অস্বীকার করে এবং (পার্থিব) ভোগ-বিলাসে মত্ত থাকে। অতঃপর শীঘ্রই তারা (এর পরিণাম) জানতে পারবে।

  67. 67

    أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا جَعَلۡنَا حَرَمًا ءَامِنٗا وَيُتَخَطَّفُ ٱلنَّاسُ مِنۡ حَوۡلِهِمۡۚ أَفَبِٱلۡبَٰطِلِ يُؤۡمِنُونَ وَبِنِعۡمَةِ ٱللَّهِ يَكۡفُرُونَ ﴿٦٧﴾

    আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনাও ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনূনা ওয়া বিনিমাতিল্লাহি ইয়াকফুরূন।

    তারা কি দেখে না যে, আমি ‘হারাম’ (মক্কা) কে নিরাপদ স্থান বানিয়েছি; অথচ তাদের আশ পাশ থেকে মানুষদেরকে ছিনিয়ে নেয়া হয়? এরপরও কি তারা বাতিলকেই (ভ্রান্ত দেবতার উপরই) বিশ্বাস করবে এবং আল্লাহর নি‘আমতকে অস্বীকার করবে?

  68. 68

    وَمَنۡ أَظۡلَمُ مِمَّنِ ٱفۡتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَوۡ كَذَّبَ بِٱلۡحَقِّ لَمَّا جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ ﴿٦٨﴾

    ওয়া মান আযলামু মিম্মানিফ তারা আলাল্লাহি কাযিবান আও কায্যাবা বিল হাক্কি লাম্মা জাআহূ আলাইসা ফী জাহান্নামা মাছওয়াল লিল কাফিরীন।

    আর সে ব্যক্তির চেয়ে বড় যালিম আর কে হতে পারে, যে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে অথবা তার নিকট সত্য আসার পরও তা অস্বীকার করে? আর জাহান্নামই কি কাফিরদের উপযুক্ত আবাসস্থল নয়?

  69. 69

    وَٱلَّذِينَ جَٰهَدُواْ فِينَا لَنَهۡدِيَنَّهُمۡ سُبُلَنَاۚ وَإِنَّ ٱللَّهَ لَمَعَ ٱلۡمُحۡسِنِينَ ﴿٦٩﴾

    ওয়াল লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন।

    আর যারা আমার পথে সাধনা ও সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ (হিদায়াত, সাহায্য ও সহযোগিতার মাধ্যমে) সৎকর্মশীলদের সাথে আছেন।

সূরা আল-আনকাবূত তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 29
নামের অর্থ:
মাকড়সা
আয়াত সংখ্যা:
69
নাযিলের স্থান:
মক্কা
নাযিলের ক্রম:
85
পারা (জুয):
20-21 (পারা 20: আয়াত 1-45, পারা 21: আয়াত 46-69)

সূরা আল-আনকাবূত পরিচিতি

আনকাবূত অর্থ “মাকড়সা”। আল্লাহ ছাড়া অন্যদের বন্ধু হিসেবে গ্রহণকারীদের অবস্থাকে মাকড়সার নিজের ঘর তৈরির সঙ্গে তুলনা করা এবং মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল ঘর, এ কথা জানানো 41. আয়াত থেকে সূরাটির নাম নেওয়া হয়েছে। এর আয়াতসংখ্যা 69 এবং এটি মুসহাফের ঊনত্রিশতম সূরা। সাধারণভাবে স্বীকৃত নাযিলের ক্রমে এর অবস্থান 85 এবং মক্কায় নাযিল হওয়া শেষ সূরাগুলোর একটি হিসেবে এটি গণ্য।

অধিকাংশ আলেমের মতে এটি মাক্কী। তবে কিছু আলেম মুনাফিকদের সম্পর্কে বলা প্রথম এগারো আয়াত মদিনায় নাযিল হয়েছে বলেছেন, আবার অল্পসংখ্যক আলেম সম্পূর্ণ সূরাটিকে মাদানী গণ্য করেছেন। এটি “আলিফ লাম মীম” অক্ষর দিয়ে শুরু হয়েছে।

সূরা আল-আনকাবূত নাযিলের প্রেক্ষাপট

সূরা আনকাবূত মক্কা পর্বের শেষ বছরগুলোতে নাযিল হয়েছে, যখন মুসলমানরা তাদের বিশ্বাসের কারণে কঠোর নির্যাতন ও অত্যাচারের সম্মুখীন হচ্ছিল এবং তাদের কেউ কেউ নিজেদের দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছিল। ঈমান কেবল কথায় সীমাবদ্ধ থাকবে না, বরং বিপদের মুখে পরীক্ষিত হবে, এ কথা জানিয়ে সূরাটি মুমিনদের প্রস্তুত করে; 56. আয়াতে আল্লাহর পৃথিবী প্রশস্ত, এ কথা স্মরণ করিয়ে দিয়ে হিজরতের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

মুসলিমে বর্ণিত একটি বর্ণনা অনুযায়ী, সাদ ইবন আবু ওয়াক্কাস মুসলমান হলে তাঁর মা শপথ করেন যে, ছেলে তার ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তিনি খাবেনও না, পান করবেনও না। মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া, তবে তাঁরা শিরক করতে বাধ্য করলে তাঁদের আনুগত্য না করার বিধান জানানো আয়াত এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয় বলে বর্ণিত হয়েছে। এই বিধান সূরার 8. আয়াতে রয়েছে; একই ধরনের বক্তব্য সূরা লুকমানেও এসেছে।

সূরা আল-আনকাবূত: বিষয়বস্তু

মানুষ “আমরা ঈমান এনেছি” বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং পরীক্ষা করা হবে না, এমন ধারণা ভুল বলে জানিয়ে সূরাটি শুরু হয়েছে এবং পূর্ববর্তী উম্মতগুলোকেও পরীক্ষা করা হয়েছে বলে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে, তবে তাঁরা শিরক করতে বাধ্য করলে তাঁদের আনুগত্য করা হবে না বলে জানানো হয়েছে। বিপদের সময় ঈমান থেকে ফিরে যাওয়া ব্যক্তিদের এবং মুনাফিকদের আচরণ আলোচনা করা হয়েছে।

নূহ (আ.)-এর তাঁর জাতির মধ্যে দীর্ঘকাল অবস্থান করা, ইবরাহীম (আ.)-এর তাঁর জাতিকে মূর্তিপূজা ত্যাগের আহ্বান ও আগুন থেকে তাঁর উদ্ধার, লূত (আ.)-এর জাতির ধ্বংস, শুআইব (আ.) ও মাদইয়ানবাসী, আদ ও সামুদ জাতি এবং কারূন, ফিরআউন ও হামানের পরিণতি সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। মাকড়সার জালের উদাহরণ দিয়ে আল্লাহ ছাড়া অন্যের ওপর নির্ভরকারীদের অবস্থা ব্যাখ্যা করা হয়েছে।

কুরআন পাঠ ও নামায আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে; জানানো হয়েছে, নামায অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আহলে কিতাবের সঙ্গে সবচেয়ে উত্তম পন্থায় বিতর্ক করতে বলা হয়েছে। ওহী আসার আগে নবী (সা.) কোনো কিতাব পড়তেন না এবং লিখতেনও না, এ কথা বলা হয়েছে। প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, দুনিয়ার জীবন খেলা ও বিনোদন এবং প্রকৃত জীবন আখিরাতের আবাস, এ কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে। যারা আল্লাহর পথে চেষ্টা করে তাদের পথ দেখানো হবে, এই সুসংবাদ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আল-আনকাবূত: ফজিলত

সূরা আনকাবূতের ফযীলত সম্পর্কে কোনো সহীহ বর্ণনা নেই। সূরাটি মূলত তার ৪৫ নম্বর আয়াত দিয়ে স্মরণ করা হয়, যা জানায় যে নামায মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। ইবন কাসীর এই আয়াতের তাফসীরে আহমাদ ইবন হাম্বলের আবু হুরাইরা থেকে বর্ণিত একটি হাদীস আনেন: নবী (সা.)-কে এমন এক লোকের কথা বলা হয়েছিল, যে রাতে নামায পড়ে আর সকাল হলে চুরি করে; তিনি বলেছিলেন, “তুমি যে নামাযের কথা বলছ, সেটিই তাকে এ থেকে বিরত রাখবে।” আলবানী ও শুআইব আল-আরনাঊত এই হাদীসের সনদকে সহীহ বলেছেন।

নবী (সা.)-এর কথা হিসেবে ছড়িয়ে পড়া “যার নামায তাকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে না, সে আল্লাহ থেকে আরও দূরেই সরে যায়” বাক্যটি তাঁর দিকে সম্পর্কিত হিসেবে প্রমাণিত নয়; আলবানী এই বর্ণনাকে বাতিল বলেছেন। কুরতুবী এই কথাকে ইবন মাসউদ, ইবন আব্বাস, হাসান বসরী ও আমাশের নিজস্ব কথা হিসেবে বর্ণনা করেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আল-আনকাবূত তাফসীর

সূরা আল-আনকাবূত: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    আলিফ-লাম-মীম। সূরা বাকারাহর শুরুতে এ জাতীয় অক্ষরসমষ্টির বর্ণনা চলে গেছে।

  2. 2

    মানুষরা কি মনে করেছে যে, তারা আল্লাহর উপর ঈমান এনেছে বলে তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেয়া হবে। যে পরীক্ষার মাধ্যমে এ কথার সত্যতা উদঘাটন করা হবে যে, তারা কি সত্যিকারার্থেই মু’মিন?! মূলতঃ ব্যাপারটি তেমন নয় যা তারা ধারণা করেছে।

  3. 3

    আমি ইতিমধ্যে তাদের পূর্বের লোকদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ তা‘আলা অবশ্যই প্রকাশ্যভাবে জেনে নিবেন এবং তোমাদেরকেও পরিষ্কারভাবে জানিয়ে দিবেন ঈমানের ক্ষেত্রে সত্যবাদীদের সত্যতা এবং মিথ্যাবাদীদের মিথ্যা।

  4. 4

    বরং যারা শিরকের ন্যায় গুনাহ করে তারা কি মনে করে যে, তারা আমাকে অক্ষম করবে এবং আমার শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে? তাদের সিদ্ধান্ত কতোই না নিকৃষ্ট যা তারা সিদ্ধান্ত নিয়েছে! বস্তুতঃ তারা আল্লাহ তা‘আলাকে অক্ষম করতে পারবে না। না তারা তাঁর শাস্তি থেকে নাজাত পাবে যদি তারা কুফরির উপর মৃত্যু বরণ করে।

  5. 5

    যে ব্যক্তি কিয়ামতের দিন প্রতিদানের জন্য আল্লাহ তা‘আলার সাক্ষাতের আশা করে সে যেন জেনে রাখে যে, যে সময়টি আল্লাহ তা‘আলা সে জন্য নির্ধারণ করেছেন তা অচিরেই আসবে। বস্তুতঃ তিনি তাঁর বান্দাদের সকল কথাই শুনেন এবং তাদের সকল কাজের ব্যাপারেই জানেন। সেগুলোর কোন কিছুই তাঁর নাগালের বাইরে নয়। তিনি অচিরেই সেগুলোর প্রতিদান দিবেন।

  6. 6

    যে ব্যক্তি নিজকে আনুগত্যের উপর বাধ্য এবং গুনাহ থেকে দূরে সরানোর চেষ্টা করে উপরন্তু আল্লাহর পথে জিহাদ করে তার এ জিহাদ নিশ্চয়ই তার নিজের জন্য। কারণ, এর ফায়েদা তার দিকেই ফিরে আসবে। বস্তুতঃ আল্লাহ তা‘আলা তাঁর সকল সৃষ্টির অমুখাপেক্ষী। তাদের আনুগত্য তাঁর কোন কিছু বাড়িয়ে দিবে না। না তাদের বিরুদ্ধাচরণ তাঁর কোন কিছু কমিয়ে দিবে।

  7. 7

    যারা ঈমান এনেছে ও আমার পরীক্ষার উপর ধৈর্য ধারণ করেছে উপরন্তু তারা নেক আমল করেছে আমি তাদের নেক আমলের দরুন তাদের গুনাহগুলোকে অবশ্যই মুছে দেবো এবং পরকালে তাদের দুনিয়ার আমলের চেয়ে তাদেরকে আরো উত্তম প্রতিদান দেবো।

  8. 8

    আমি মানুষদেরকে আদেশ করেছি তাদের মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার ও তাদের প্রতি দয়া করতে। হে মানুষ! যদি তোমার মাতা-পিতা তোমার উপর আমার সাথে এমন কোন কিছুকে শরীক করতে বল প্রয়োগ করে -যার অংশীদারিত্বের ব্যাপারে তোমার কোন জ্ঞান নেই (যা একদা সা’দ বিন আবু ওয়াক্কাসের সাথে ঘটেছে তার মায়ের পক্ষ থেকে)- তাহলে তুমি এ ব্যাপারে তাদের অনুসরণ করো না। কারণ, ¯্রষ্টার অবাধ্য হয়ে তাঁর সৃষ্টির আনুগত্য করা যায় না। কিয়ামতের দিন কেবল আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তখন আমি তোমাদেরকে সংবাদ দেবো সে আমলগুলোর যা তোমরা দুনিয়ায় করতে। উপরন্তু তোমাদেরকে সেগুলোর প্রতিদানও দেবো।

  9. 9

    আর যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি তাদেরকে অবশ্যই কিয়ামতের দিন নেককারদের অন্তর্ভুক্ত করবো। নেককারদের সাথেই তাদের হাশর করবো এবং নেককারদের মতোই তাদেরকে তাদের প্রতিদান দেবো।

  10. 10

    কিছু কিছু মানুষ বলে: আমরা ঈমান এনেছি। তবে যখন কাফিররা তাকে তার ঈমানের ব্যাপারে কষ্ট দেয় তখন সে তাদের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে কাফিরদের সাথে তাল মিলিয়ে সে ঈমান থেকে ফিরে যায়। হে রাসূল! যদি আপনার প্রতিপালকের পক্ষ থেকে কোন সাহায্য এসে যায় তখন সে নিশ্চিতভাবেই বলে: হে মু’মিনরা! আমরা তো ঈমানের ব্যাপারে তোমাদের সাথেই ছিলাম। আল্লাহ তা‘আলা কি মানুষের অন্তর সম্পর্কে অধিক জানেন না?! তাঁর নিকট অন্তরের ঈমান ও কুফরি কোনটাই গোপন নয়। অতএব, তারা কিভাবে আল্লাহ তা‘আলাকে তাদের অন্তরের সংবাদ জানাতে চাচ্ছে। অথচ তিনি তাদের অন্তরের ব্যাপারে তাদের চেয়েও ভালো জানেন?!

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    আল্লাহ তা‘আলা নিশ্চয়ই জানেন তাঁর উপর সত্যিকারার্থে কে ঈমান এনেছে। তেমনিভাবে তিনি মুনাফিকদের সম্পর্কেও জানেন যারা কুফরিকে অন্তরে লুকিয়ে ঈমানকে প্রকাশ করে।

  2. 12

    কাফিররা এক আল্লাহর উপর ঈমান আনয়নকারী মু’মিনদেরকে বলে: তোমরা আমাদের ধর্ম এবং তাতে যা রয়েছে সেগুলোর অনুসরণ করো। আর আমরা তোমাদের গুনাহগুলো বহন করবো। ফলে সেগুলোর প্রতিদান কেবল আমাদেরকেই দেয়া হবে; তোমাদেরকে নয়। বস্তুতঃ তারা সেদিন নিজেদের কোন গুনাহই বহন করতে পারবে না। বরং তারা নিজেদের এমন কথায় সত্যিই মিথ্যাবাদী।

  3. 13

    বাতিলের দিকে আহŸানকারী মুশরিকরা তাদের নিজেদের গুনাহগুলো তো বহন করবেই বরং তারা তাদের দা’ওয়াতের অনুসারীদের গুনাহগুলোও বহন করবে। তবে অনুসারীদের গুনাহ এতটুকুও কম করা হবে না। উপরন্তু তাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তারা দুনিয়াতে কি কি বাতিল কাজ করেছে।

  4. 14

    আমি ইতিপূর্বে নূহ (আলাইহিস-সালাম) কে তাঁর সম্প্রদায়ের নিকট রাসূল করে পাঠিয়েছি। অতঃপর তিনি তাদের মাঝে ৯৫০ বছর অবস্থান করে তাদেরকে আল্লাহর তাওহীদের দিকে ডেকেছেন। কিন্তু তারা তাঁকে এ ব্যাপারে মিথ্যুক বলে নিজেদের কুফরির উপরই অটল থেকেছে। তাই এক মহা তুফান তাদেরকে পাকড়াও করেছে। কারণ, তারা আল্লাহর সাথে কুফরি ও তাঁর রাসূলদেরকে অস্বীকার করার কারণে নিজেদের উপর যুলুম করেছে। ফলে তারা পানিতে ডুবে ধ্বংস হয়ে গেলো।

  5. 15

    অতঃপর আমি নূহ (আলাইহিস-সালাম) ও তাঁর মু’মিন সাথীদেরকে নৌকায় উঠিয়ে প্লাবনে ডুবে গিয়ে ধ্বংস হওয়া থেকে রক্ষা করলাম। আর আমি নৌকাটিকে শিক্ষা গ্রহণকারী মানুষের জন্য শিক্ষণীয় একটি বিষয় বানিয়ে দিলাম।

  6. 16

    হে রাসূল! আপনি স্মরণ করুন ইব্রাহীম (আলাইহিস-সালাম) এর ঘটনা যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন: তোমরা এক আল্লাহর ইবাদাত করো এবং তাঁর আদেশ-নিষেধ মেনে তাঁর শাস্তিকে ভয় করো। এ আদেশকৃত বিষয়টি তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা ব্যাপারটি বুঝতে!

  7. 17

    হে মুশরিকরা! তোমরা এমন কিছু মূর্তির পূজা করছো যা তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে না। আর তোমরা যে সেগুলোকে ইবাদাতের উপযুক্ত বলে মনে করছো তা কিন্তু তোমাদের এক মিথ্যা উদ্ভাবন। নিশ্চয়ই তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তিগুলোর পূজা করছো সেগুলো তোমাদের কোন রিযিকের মালিক নয় যে তারা তোমাদেরকে রিযিক দিবে। তাই তোমরা আল্লাহর নিকটই রিযিক কামনা করো। কারণ, তিনিই হলেন রিযিকদাতা। আর তোমরা এককভাবে তাঁর ইবাদাত করো। আর তিনি যে তোমাদেরকে রিযিকের ন্যায় একটি গুরুত্বপূর্ণ নিয়ামত দিয়েছেন সে জন্য তাঁর কৃতজ্ঞতা আদায় করো। কিয়ামতের দিন হিসাব ও প্রতিদানের জন্য কেবল তাঁর কাছেই ফিরে যেতে হবে; মূর্তিগুলোর কাছে নয়।

  8. 18

    হে মুশরিকরা! তোমরা যদি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আনীত বিধানকে মিথ্যা বলে অস্বীকার করো তাহলে মনে রাখো এটি কোন নতুন বিষয় নয় বরং তোমাদের পূর্ববর্তী উম্মতরাও এমনিভাবে অস্বীকার করেছে যেমন: নূহ, আদ ও সামূদ জাতিসমূহ। মূলতঃ রাসূলের কাজই হলো সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়া। আর তিনি ইতিমধ্যেই তাঁর প্রতিপালক কর্তৃক নির্দেশিত বাণী তোমাদের নিকট পৌঁছিয়ে দিয়েছেন।

  9. 19

    এ মিথ্যারোপকারীরা কি দেখে না যে, কিভাবে আল্লাহ তা‘আলা তাঁর সৃষ্টির সূচনা করেন অতঃপর তা নিঃশেষ হয়ে গেলে সেটির পুনরাবর্তন করেন?! নিশ্চয়ই এটি আল্লাহর জন্য অতি সহজ। কারণ, তিনি হলেন এমন শক্তিশালী যাঁকে কোন কিছুই অক্ষম করতে পারে না।

  10. 20

    হে রাসূল! আপনি এ পুনরুত্থান অস্বীকারকারীদেরকে বলুন: তোমরা জমিনে ভ্রমণ করে একটু চিন্তা-ভাবনা করে দেখো যে, আল্লাহ তা‘আলা কিভাবে তাঁর সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর আল্লাহ তা‘আলা মানুষের মৃত্যুর পর তাদের পুনরুত্থান ও হিসাবের জন্য তাদেরকে আবারো দ্বিতীয় জীবন দিবেন। নিশ্চয়ই আল্লাহ তা‘আলা সবকিছু করতে সক্ষম। কোন কিছু তাঁকে অক্ষম করতে পারে না। তাই মানুষের পুনরুত্থানের ব্যাপারে কেউ তাঁকে অক্ষম করতে পারবে না যেমনিভাবে তাদের প্রথম সৃষ্টির ব্যাপারে কেউ তাঁকে অক্ষম করতে পারেনি।

আয়াত 21-30: তাফসীর
  1. 21

    তিনি তাঁর সৃষ্টির মধ্যকার যাকে চান তাঁর ইনসাফের ভিত্তিতে শাস্তি দেন এবং তাঁর সৃষ্টির মধ্যকার যাকে চান তাঁর কৃপার ভিত্তিতে দয়া করেন। আর কিয়ামতের দিন হিসাবের জন্য কেবল তাঁর কাছেই ফিরিয়ে আনা হবে যখন তিনি তোমাদেরকে নিজেদের কবর থেকে জীবিত উঠাবেন।

  2. 22

    তোমরা কখনো নিজেদের প্রতিপালককে হার মানাতে পারবে না। না তোমরা তাঁর শাস্তি থেকে দুনিয়া ও আকাশের কোথাও পালিয়ে যাবে। বস্তুতঃ আল্লাহ ছাড়া তোমাদের এমন কোন অভিভাবক নেই যে তোমাদের অভিভাবকত্ব করবে। না তোমাদের জন্য আল্লাহ ছাড়া এমন কোন সাহায্যকারী রয়েছে যে তোমাদের থেকে তাঁর শাস্তিকে দূরে সরিয়ে দিবে।

  3. 23

    যারা আল্লাহ তা‘আলার নিদর্শন ও কিয়ামত দিবসের তাঁর সাক্ষাতকে অস্বীকার করে বস্তুতঃ তারা আমার রহমত থেকে নিরাশ হলো। তাদের কুফরির দরুন তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বরং পরকালে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিই অপেক্ষা করছে।

  4. 24

    ইব্রাহীম (আলাইহিস-সালাম) যখন তাঁর সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদাত এবং তিনি ভিন্ন অন্য যে কোন মূর্তির পূজা পরিত্যাগ করতে আদেশ করলেন তখন এ কথা বলা ছাড়া তাদের আর কোন উত্তর ছিলো না যে, তোমরা নিজেদের মূর্তিগুলোর সাহায্যার্থে তাঁকে হত্যা করো অথবা তাঁকে আগুনে ফেলে দাও। অতঃপর তাঁকে আগুনে ফেলে দেয়া হলে আল্লাহ তা‘আলা তাঁকে আগুন থেকে রক্ষা করেন। নিশ্চয়ই তাঁকে আগুনে নিক্ষেপের পর তা থেকে রক্ষা করার মাঝে মু’মিন সম্প্রদায়ের জন্য অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কারণ, তারাই তো সাধারণত শিক্ষণীয় বিষয় দ্বারা লাভবান হয়ে থাকে।

  5. 25

    ইব্রাহীম (আলাইহিস-সালাম) তাঁর সম্প্রদায়কে বলেন: নিশ্চয়ই তোমরা মূর্তিগুলোকে মা’বূদ বানিয়ে নিয়েছো। দুনিয়ার জীবনে সেগুলোর পূজা করার ক্ষেত্রে নিজেদের পারস্পরিক ভালোবাসা ও পরিচয় রক্ষা করার নিমিত্তেই তোমরা সেগুলোর পূজা করছো। তবে কিয়ামতের দিন তোমাদের সেই ভালোবাসার বাঁধন ছিঁড়ে যাবে। আযাব দেখে তোমাদের একে অপর থেকে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিবে এবং একে অপরকে অভিশাপ দিবে। আর তোমাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। সেদিন আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য তোমাদের কোন সাহায্যকারী থাকবে না। না সে মূর্তিগুলো -আল্লাহ ব্যতিরেকে যেগুলোর তোমরা পূজা করছো, না অন্য কেউ।

  6. 26

    ফলে লুত (আলাইহিস-সালাম) তাঁর উপর ঈমান এনেছেন। আর ইব্রাহীম (আলাইহিস-সালাম) বললেন: আমি নিজ প্রতিপালকের দিকে তথা বরকতময় শাম এলাকার দিকে হিজরত করছি। তিনি এমন এক পরাক্রমশালী যাঁকে কখনো পরাজিত করা যায় না। না তাঁর দিকে যে হিজরত করে সে লাঞ্ছিত হয়। উপরন্তু তিনি তাঁর নির্ধারণ ও পরিচালনায় অত্যন্ত সুকৌশলী।

  7. 27

    আর আমি ইব্রাহীম (আলাইহিস-সালাম) কে দান করেছিলাম ইসহাকের ন্যায় একজন নেক সন্তান ও তার ছেলে ইয়া’ক‚ব। উপরন্তু আমি তাঁর সন্তানদের মাঝেই রেখেছিলাম নবুওয়াত ও আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। আর সুপ্রশংসা ও নেককার সন্তানদের মাধ্যমেই আমি দুনিয়াতে তাঁকে সত্যের উপর ধৈর্য ধারণের প্রতিদান দিয়েছি। উপরন্তু পরকালে তাঁকে নেককারদেরই প্রতিদান দেয়া হবে। দুনিয়ার প্রাপ্তির দরুন আল্লাহ তা‘আলা পরকালে তাঁর জন্য যে সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা রেখেছেন তা সামান্যও কম করা হবে না।

  8. 28

    হে রাসূল! আপনি স্মরণ করুন লুত (আলাইহিস-সালাম) এর কথা যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন: নিশ্চয়ই তোমরা এমন এক নিকৃষ্ট পাপ করছো যা করতে ইতিপূর্বে বিশ্বজগতের কেউ অগ্রসর হয়নি। তোমরাই সর্বপ্রথম এ গুনাহ উদ্ভাবন করেছো যা সুস্থ মানসিকতা বর্জন করে।

  9. 29

    তোমরা কি যৌন বাসনা পূরণার্থে পুরুষদের সাথে সমকামিতা করছো আর মুসাফিরদের গতিরোধ করছো? ফলে তারা তোমাদের এ অশ্লীল কাজে লিপ্ত হওয়ার ভয়ে তোমাদের পাশ দিয়ে যায় না। উপরন্তু তোমরা নিজেদের মজলিসে ঘৃণ্য কর্মকাÐ করো যেমন: উলঙ্গতা এবং তোমাদের পাশ দিয়ে যাওয়া মানুষদেরকে কথা ও কর্মের মাধ্যমে কষ্ট দেয়া। তাদেরকে এ ঘৃণ্য কর্মকাÐ থেকে নিষেধ করার পর তাঁর উদ্দেশ্যে এ কথা বলা ছাড়া তাদের আর কোন উত্তর ছিলো না যে, আপনি যদি নিজ দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে আমাদেরকে হুমকি দেয়া আল্লাহর সেই শাস্তিটা নিয়ে আসুন।

  10. 30

    লুত (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়ের গাদ্দারি এবং তাঁকে অবহেলাবশত আযাব নাযিলের কামনার পর তিনি তাঁর প্রতিপালককে ডেকে বললেন: হে আমার প্রতিপালক! আপনি আমাকে কুফরি ও নিকৃষ্ট গুনাহের প্রচার ও প্রসারের মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টিকারী সম্প্রদায়ের উপর সাহায্য করুন।

আয়াত 31-40: তাফসীর
  1. 31

    আমি যে ফিরিশতাদেরকে পাঠিয়েছি, তারা যখন ইব্রাহীম (আলাইহিস-সালাম) এর নিকট এসে তাঁকে ইসহাক এবং পরেবর্তীতে তাঁর ছেলে ইয়া’ক‚বের সুসংবাদ দিলেন তখন তারা তাঁকে এ কথাও বললেন: নিশ্চয়ই আমরা লুত সম্প্রদায়ের এলাকা তথা সাদুম এলাকাবাসীকে ধ্বংস করে দেবো। কারণ, এর অধিবাসীরা অশ্লীল কর্মকাÐ করে নিজেদের উপর যুলুম করেছে।

  2. 32

    ইব্রাহীম (আলাইহিস-সালাম) ফিরিশতাগণকে বললেন: নিশ্চয়ই আপনারা যে এলাকার অধিবাসীদেরকে ধ্বংস করতে চাচ্ছেন তাতে রয়েছেন লুত (আলাইহিস-সালাম)। অথচ তিনি যালিম নন। তখন ফিরিশতাগণ বললেন: আমরা জানি তাতে কে রয়েছে। নিশ্চয়ই আমরা তাঁকে ও তাঁর পরিবারবর্গকে অত্র এলাবাসীর উপর নাযিলকৃত ধ্বংস থেকে রক্ষা করবো। তবে তাঁর স্ত্রীকে নয়। কারণ, সে অবশিষ্ট ধ্বংসপ্রাপ্তদের মধ্যেই পরিগণিত। তাই আমরা তাকে ওদের সাথেই ধ্বংস করে দেবো।

  3. 33

    যে ফিরিশতাদেরকে আমি লুত (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়কে ধ্বংস করার জন্য পাঠিয়েছি, যখন তাঁরা লুত (আলাইহিস-সালাম) এর নিকট পৌঁছালেন তখন তাঁদের এ আগমন তাঁকে দুঃখিত ও ব্যথিত করলো। কারণ, তিনি তাঁদের ব্যাপারে তাঁর সম্প্রদায়ের অশ্লীলতার ভয় পাচ্ছিলেন। যেহেতু ফিরিশতাগণ পুরুষদের রূপেই তাঁর নিকট এসেছিলেন। আর তাঁর সম্প্রদায় মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথেই যৌন বাসনা পূরণ করে। তখন তাঁকে ফিরিশতাগণ বললেন: আপনি ভয় করবেন না। আপনার সম্প্রদায় আপনার কোন ক্ষতি করতে পারবে না। আর তাদেরকে ধ্বংস করার সংবাদেও আপনি চিন্তিত হবেন না। কারণ, আমরা আপনাকে ও আপনার পরিবারবর্গকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবো। তবে আপনার স্ত্রীকে নয়। কারণ, সে ধ্বংসপ্রাপ্ত অবশিষ্টদের মধ্যেই পরিগণিত। তাই আমরা তাকে ওদের সাথেই ধ্বংস করে দেবো।

  4. 34

    আমরা এ এলাকার অশ্লীল কর্মকাÐে লিপ্ত অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাযিল করবো। যা হলো শক্ত মাটির পাথর এবং যা হবে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গিয়ে নিকৃষ্ট অশ্লীল কর্মকাÐে লিপ্ত হওয়ার শাস্তি স্বরূপ। সেটি হলো মহিলাদেরকে বাদ দিয়ে পুরুষদের সাথে কাম-বাসনা পূরণ করা।

  5. 35

    বস্তুতঃ আমি যে এলাকাটিকে ধ্বংস করে দিয়েছি সেটিকে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন স্বরূপ রেখে দিয়েছি। কারণ, তারাই তো সাধারণত নিদর্শনাবলী কর্তৃক শিক্ষা গ্রহণ করে থাকে।

  6. 36

    আর আমি মাদয়ানবাসীদের নিকট তাদেরই বংশীয় ভাই শু‘আইব (আলাইহিস-সালাম) কে পাঠিয়েছি। তিনি বললেন: হে আমার সম্প্রদায়! তোমরা এক আল্লাহর ইবাদাত করো এবং তাঁর ইবাদাতের মাধ্যমে পরকালের প্রতিদানের আশা করো। আর তোমরা গুনাহ ও তার প্রসারের মাধ্যমে জমিনে ফাসাদ সৃষ্টি করো না।

  7. 37

    কিন্তু তাঁর সম্প্রদায় তাঁকে মিথ্যুক বলে প্রত্যাখ্যান করলো। ফলে তাদেরকে এক প্রচÐ ভ‚কম্পন পেয়ে বসলে তারা নিজ ঘরেই ধুলো মিশ্রিত চেহারার উপর উবু হয়ে নিশ্চল পড়ে থাকলো।

  8. 38

    তেমনিভাবে আমি হূদ সম্প্রদায় তথা আদকে এবং সালেহ সম্প্রদায় তথা সামূদকে ধ্বংস করে দিয়েছি। হে মক্কাবাসী! হাযরামাউত এলাকার হিজর ও শিহর গ্রামদ্বয়ের বাড়িঘর তোমাদের নিকট সুস্পষ্ট যা তাদের ধ্বংস হওয়াকে প্রমাণ করে। তাদের খালি বাড়িঘর এর সুস্পষ্ট সাক্ষী। বস্তুতঃ শয়তান তাদের কুফরি ও অন্যান্য অপকর্মকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে তাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। অথচ তারা রাসূলগণের শিক্ষার দরুন সত্য ও ভ্রষ্টতা এবং হিদায়েত ও গোমরাহির ব্যাপারে তী² দৃষ্টিসম্পন্ন ছিলো। কিন্তু তারা হিদায়েতের অনুসরণকে বাদ দিয়ে নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণকে পছন্দ করলো।

  9. 39

    আমি কারূন ও তার ঘরকে ধ্বসিয়ে দিয়ে তাকে ধ্বংস করেছি যখন সে মূসা (আলাইহিস-সালাম) এর সম্প্রদায়ের উপর অত্যাচার করেছে। আর ফিরআউন ও তার মন্ত্রী হামানকে সাগরে ডুবিয়ে মেরেছি। তাদের নিকট মূসা (আলাইহিস-সালাম) এমন সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছেন যেগুলো তাঁর সত্যতা প্রমাণ করে। কিন্তু তারা মিশরের জমিনে অহঙ্কার করে তাঁর উপর ঈমান আনেনি। বস্তুতঃ আমাকে ফাঁকি দিয়ে আমার আযাব থেকে বাঁচার তাদের কোন সুযোগ ছিলো না।

  10. 40

    ধ্বংসাত্মক শাস্তির মাধ্যমে আমি তাদের উপরোক্ত সবাইকে পাকড়াও করেছি। লুত সম্প্রদায়ের উপর আমি স্তরবিশিষ্ট শক্ত মাটির পাথর পাঠিয়েছি। সালিহ ও শুআইব (আলাইহিমাস-সালাম) এর সম্প্রদায়কে কঠিন বজ্র নিনাদ পাকড়াও করেছে। কারূন ও তার ঘরকে আমি জমিনে ধ্বসিয়ে দিয়েছি। নূহ, ফিরআউন ও হামান সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি। কোন গুনাহ ছাড়া এমনিতেই তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তা‘আলা তাদের উপর কোন যুলুম করেননি। বরং তারা গুনাহে লিপ্ত হয়ে নিজেদের উপর যুলুম করে নিজেরাই শাস্তির উপযুক্ত হয়েছে।

আয়াত 41-50: তাফসীর
  1. 41

    যে মুশরিকরা নিজেদের উপকার ও সুপারিশের আশায় আল্লাহ ছাড়া অন্য মূর্তিদেরকে ইবাদাতের জন্য গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। যে নিজের জন্য ঘর বানিয়েছে অন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য। অথচ মাকড়সার ঘরই সবচেয়ে দুর্বল ঘর। যে ঘর শত্রæকে প্রতিরোধ করতে পারে না। তেমনিভাবে তাদের মূর্তিগুলোও তাদের কোন লাভ-ক্ষতি কিংবা তাদের জন্য কোন সুপারিশ করতে পারবে না। যদি মুশরিকরা এ ব্যাপারটি জানতো তাহলে তারা আল্লাহ ছাড়া অন্য কোন মূর্তিকে ইবাদাতের জন্য গ্রহণ করতো না।

  2. 42

    আল্লাহ তা‘আলাকে বাদ দিয়ে তারা যাদের পূজা করে নিশ্চয়ই আল্লাহ তা‘আলা তা জানেন। এর কোন কিছুই তাঁর নিকট গোপন নয়। তিনি এক অপরাজেয় পরাক্রমশীল। তাঁর সৃষ্টি, পরিমাণ ও পরিচালনায় তিনি অত্যন্ত প্রজ্ঞাময়।

  3. 43

    এ সকল দৃষ্টান্ত যা আমি মানুষকে সচেতন করা এবং তাদেরকে সত্য দেখিয়ে দেয়া ও তার প্রতি হিদায়েতের জন্য উল্লেখ করেছি সেগুলো আল্লাহর শরীয়ত ও তাঁর হিকমতসমূহ সম্পর্কে অবগত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কেউ যথার্থভাবে বুঝতে পারে না।

  4. 44

    আল্লাহ তা‘আলা আকাশ ও জমিনকে একটি সত্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। সেগুলোকে বাতিল কোন উদ্দেশ্য নিয়ে কিংবা এমনিতেই তিনি সৃষ্টি করেননি। এ সৃষ্টির মাঝে নিশ্চয়ই মু’মিনদের জন্য আল্লাহর কুদরতের প্রতি একটি সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। কারণ, তারাই একমাত্র আল্লাহর সৃষ্টি কর্তৃক ¯্রষ্টার ব্যাপারে প্রমাণ গ্রহণ করে থাকে। আর কাফিররা নিজেদের মাঝে ও দুনিয়ার আনাচে-কানাচে থাকা অনেক নিদর্শনের পাশ দিয়েই তারা যায় তবে সেগুলো ¯্রষ্টার মহত্ত¡ ও তাঁর কুদরতের দিকে তাদের দৃষ্টিটুকু আকর্ষণ করতে সক্ষম হয় না।

  5. 45

    হে রাসূল! আল্লাহ তা‘আলা আপনার উপর যে কুর‘আনের ওহী পাঠিয়েছেন তা আপনি মানুষদেরকে পড়ে শুনান। আর আপনি পরিপূর্ণরূপে সালাত আদায় করুন। নিশ্চয়ই পরিপূর্ণরূপে আদায় করা সালাত সংশ্লিষ্ট ব্যক্তিকে গুনাহ ও মন্দ কাজে লিপ্ত হওয়া থেকে বাধা দেয়। কারণ, সালাত মানুষের অন্তরে এমন এক নূর সৃষ্টি করে যা তাকে গুনাহে লিপ্ত হওয়া থেকে বাধা ও সৎ কাজের পরামর্শ দেয়। মূলতঃ আল্লাহর স্মরণই সবকিছুর চেয়ে বড় ও মহান। আর আল্লাহ তা‘আলা জানেন, তোমরা কী করছো। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন নয়। তিনি অচিরেই তোমাদেরকে নিজেদের আমলের প্রতিদান দিবেন। ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ।

  6. 46

    আর তোমরা কিতাবধারীদের সাথে সর্বোত্তম পন্থা ও সুন্দরতম পদ্ধতি ব্যতীত বাদ-প্রতিবাদে লিপ্ত হয়ো না। যা হলো মূলতঃ সুন্দর উপদেশ ও সুস্পষ্ট প্রমাণাদির মাধ্যমে দা’ওয়াত। তবে হ্যাঁ যারা তোমাদের সাথে জেদ ও অহঙ্কার প্রদর্শনমূলক অনাচারে লিপ্ত হয় এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় তাদের সাথেই যুদ্ধ করো যে পর্যন্ত না তারা মুসলমান হয় কিংবা অপমানের গøানি নিয়ে ট্যাক্স প্রদানে সম্মত হয়। আর তোমরা ইহুদী ও খ্রিস্টানদেরকে বলে দাও যে, আমরা আমাদের উপর যে কুরআন অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান এনেছি তেমনিভাবে তোমাদের উপর যে তাওরাত ও ইঞ্জীল অবতীর্ণ হয়েছে তার উপরও ঈমান এনে থাকি। আমাদের এবং তোমাদের মা‘বূদও এক; তাঁর এবাদতে, প্রভুত্বে ও পূর্ণতায় কারো অংশিদারিত্ব নেই। আমরা কেবল তাঁরই উদ্দেশ্যে আনুগত্য স্বীকারকারী ও অনুনয়কারী।

  7. 47

    আর আমি তোমার পূর্ববর্তীদের উপর যেমনিভাবে কিতাবাদি অবতীর্ণ করেছি তেমনিভাবে তোমার উপরও কুরআন অবতীর্ণ করেছি। ফলে তাওরাত পাঠকারীদের কেউ কেউ ঈমান এনেছে যেমন: আব্দুল্লাহ ইবনু সালাম। কেননা তাদের কিতাবে তারা তাঁর বর্ণনা দেখতে পেয়েছে। মুশরিকদের মধ্য থেকেও কেউ কেউ তাঁর উপর ঈমান আনয়ন করে। বস্তুতঃ আমার নিদর্শনাবলীকে কেবল অস্বীকারকারী ব্যতীত আর কেউই অমান্য করেনা। যাদের অভ্যাসই হচ্ছে সত্য প্রকাশিত হওয়া সত্তে¡ও তা অস্বীকার করা।

  8. 48

    আর তুমি - হে রাসূল! - কুরআনের পূর্বে কোন কিতাব পড়তে না, আর না তুমি ডান হস্তে কোন কিছু লিখতে। কেননা তুমি নিরক্ষর; না তুমি পড়তে জানো আর না তুমি লিখতে জানো। যদি তুমি লিখতে ও পড়তে জানতে তবে মূর্খদের একদল তোমার নবুওয়াতে সন্দেহ পোষণ করে বসত এবং একে কেন্দ্র করে বলে দিত যে, তুমি পূর্বের কিতাবাদি দেখে লিখছো।

  9. 49

    বরং তোমার উপর অবতীর্ণ কুরআন হচ্ছে কিছু সুস্পষ্ট আয়াত যা জ্ঞানী ঈমানদারদের অন্তরে রয়েছে। বস্তুতঃ আমার নিদর্শনগুলো কুফর ও শিরক করে নিজেদের উপর জুলুমকারী ব্যতীত অন্য কেউ অস্বীকার করে না।

  10. 50

    মুশরিকরা বলে: মুহাম্মাদের উপর তাঁর প্রতিপালকের পক্ষ থেকে পূর্বের রাসূলদের নিদর্শনাবলীর ন্যায় কেন কোন কিছু অবতীর্ণ হয় না? হে রাসূল! তুমি এসব প্রস্তাবকারীদেরকে বলে দাও, নিদর্শনাবলী তো কেবল আল্লাহরই হাতে। তিনি যখন ইচ্ছা করেন অবতীর্ণ করবেন। আমি তা অবতীর্ণ করার কোন অধিকার রাখি না। আমি তো কেবল আল্লাহর শাস্তির সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী।

আয়াত 51-60: তাফসীর
  1. 51

    এসব নিদর্শনাবলীর ব্যাপারে প্রস্তাবকারীদের জন্য কি এতটুকুই যথেষ্ট নয় যে, আমি তোমার উপর কুরআন অবতীর্ণ করেছি যা তাদের সামনে পাঠ করা হয়। এহেন অবতীর্ণ কুরআনে রয়েছে ঈমানদার সম্প্রদায়ের জন্য রহমত ও উপদেশ। কারণ, তারাই কেবল এথেকে উপকৃত হয়। বস্তুতঃ তাদের উপর যা অবতীর্ণ করা হয়েছে তা পূর্বেকার রাসূলদের উপর যা অবতীর্ণ করা হয়েছিল তদপেক্ষা অনেক উত্তম।

  2. 52

    হে রাসূল!- আপনি বলে দিন, আমার আনীত বিষয়ের সত্যতা ও তোমাদের মিথ্যারোপের উপর আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি আসমান ও যমীনের সব কিছুই জানেন। তাঁর নিকট কোন কিছুই গোপন নয়। আর যারা আল্লাহ ব্যতীত অন্যের এবাদত করার মত বাতিলের উপর ঈমান এনেছে এবং এককভাবে এবাদতের হকদার আল্লাহর এবাদতকে অস্বীকার করেছে তারাই ক্ষতিগ্রস্ত। কারণ, তারা ঈমানের পরিবর্তে কুফরি গ্রহণ করেছে।

  3. 53

    হে রাসূল! মুশরিকদেরকে তুমি যে শাস্তির ভয় দেখিয়েছো সে ব্যাপারে তারা তাড়াহুড়া করছে। যদি আল্লাহ পাক সে জন্য কোন সময় নির্ধারণ না করতেন -যার কোন রদ-বদল নেই- তবে তাদের দাবি অনুযায়ী শাস্তি এসে পড়ত এবং তা তাদের অজান্তেই আকস্মিকভাবে এসে পড়ত।

  4. 54

    তারা তোমার অঙ্গীকারকৃত শাস্তির জন্য তাড়াহুড়া করছে; অথচ যে জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক কাফিরদের জন্য ওয়াদা করেছেন তা তাদেরকে ঘিরে রাখবে; তা থেকে পালানোর সেদিন কোন সুযোগ থাকবে না।

  5. 55

    সে শাস্তি তাদেরকে উপর থেকে ঘিরে রাখবে এবং নিচ থেকে বিছানা হয়ে থাকবে এবং আল্লাহ পাক তাদেরকে ধমকের স্বরে বলবেন, তোমারা যে শিরক ও অপরাধ করতে তার স্বাদ আস্বাদন করো।

  6. 56

    হে আমার ওই সব বান্দারা যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা যে জমিনে আমার এবাদত করতে অপারগ হও সেখান থেকে হিজরত করো। আমার যমীন তো প্রশস্ত, তাই কেবল আমারই এবাদত করো; আমার সাথে কাউকে শরীক করো না।

  7. 57

    আর মৃত্যুর ভয় যেন তোমাদেরকে হিজরত থেকে বিরত না রাখে। প্রতিটি মানুষ মাত্রই সে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। অতঃপর ক্বিয়ামতের দিন আমার নিকটই এককভাবে হিসাব ও প্রতিদানের জন্য উপস্থিত হতে হবে।

  8. 58

    আর যারা আল্লাহর উপর ঈমান আনে ও আল্লাহর সান্নিধ্য লাভে সহযোগী নেক আমল করে আমি তাদেরকে জান্নাতের এমন অট্টালিকায় স্থান দেবো যার তলদেশে নদ-নদি প্রবাহিত হবে। তারা তথায় চিরস্থায়ীভাবে থাকবে। সেখানে তাদেরকে কোন লয়-ক্ষয় স্পর্শ করবে না। আল্লাহর আনুগত্যের কতই না সুন্দর প্রতিদান।

  9. 59

    আল্লাহর আনুগত্য স্বীকারকারীদের কতই না উত্তম প্রতিদান যারা তাঁর আনুগত্য করতে এবং তাঁর অবাধ্যতা থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে। আর যারা সকল বিষয়ে কেবলই স্বীয় প্রকিপালকের উপর নির্ভরশীল।

  10. 60

    এমন যত সব প্রাণী রয়েছে যারা তাদের জীবিকা সংগ্রহ ও বহন করতে অসমর্থ আল্লাহই তাদের জীবিকার ব্যবস্থা করেন এবং তোমাদেরও। ফলে ক্ষুধার ভয়ে হিজরত পরিহার করাতে তোমাদের কোন ওজুহাত গৃহিত হবে না। তিনি তোমাদের সকল কথা শুনেন এবং তোমাদের সকল নিয়্যত ও কাজ সম্পর্কে ভালোভাবেই জানেন। তাঁর নিকট এর কোন কিছুই গোপন থাকে না। তিনি অচিরেই এসবের বদলা দেবেন।

আয়াত 61-69: তাফসীর
  1. 61

    হে রাসূল! আপনি যদি এ মুশরিকদেরকে প্রশ্ন করেন, কে আসমান ও যমীন সৃষ্টি করেছে এবং সেই চন্দ্র ও সূর্য যেগুলো একের পর এক আসতে থাকে সেগুলোর পরিচালনাই বা কে করে? তবে তারা অবশ্যই বলবে, এগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ। তদুপরি তারা কেন এক আল্লাহর উপর ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে রাখে এবং তাঁকে বাদ দিয়ে এমন সকল মা‘বূদকে ডাকে যারা না কোন উপকার করতে পারে আর না কোন অপকার?

  2. 62

    তিনি আল্লাহ, তাঁর জানা হিকমত অনুযায়ী তিনি যার উপর চান জীবিকা প্রশস্ত করেন আবার যার উপর চান তা সংকীর্ণ করেন। তিনি সকল বিষয়ে পরিজ্ঞাত, তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না। ফলে তাঁর নিকট বান্দাদের উপযোগী কোন ব্যবস্থা গ্রহণ করা সত্যিই অজানা নয়।

  3. 63

    হে রাসূল! আপনি যদি মুশরিকদেরকে প্রশ্ন করেন, কে আসমান থেকে পানি বর্ষিয়ে শুষ্ক জমিনে শস্যাদি উদ্গত করেছেন? প্রতিউত্তরে তারা অবশ্যই বলবে, আল্লাহই আসমান থেকে বারি বর্ষিয়ে সশ্য উদ্গত করেছেন। হে মুহাম্মদ! আপনি বলুন, ওই আল্লাহর প্রশংসা যিনি তোমাদের উদ্দেশ্যে দলীল প্রকাশ করেছেন বরং বাস্তবে যা দেখা যায় তা হলো, তাদের বেশির ভাগ লোকই বুঝেনা। কেননা যদি তারা সত্যিই বুঝত তবে তারা আদৌ এসব দেবতার পূজা করত না; যারা না কোন উপকার করতে পারে আর না কোন অপকার।

  4. 64

    দুনিয়ার এহেন জীবন যাতে কুপ্রবৃত্তির চাহিদা পূরণ ও উপভোগ রয়েছে তা কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের খেল তামাশা মাত্র যা অচিরেই শেষ হয়ে যাবে। পক্ষান্তরে পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন, যেহেতু তা চিরস্থায়ী। যদি তারা বোঝত তবে তারা স্থায়ী জীবনের উপর ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দিত না।

  5. 65

    মুশরিকরা যখন সাগরে নৌযানে চলে তখন তারা আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে যেন তিনি তাদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন আর যখন তিনি তাদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেন তখন তারা তাঁর সাথে অন্যদেরকে ডাকার মাধ্যমে শিরক করে।

  6. 66

    আমি তাদেরকে যেসব নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করার জন্য মুশরিক হয়ে ফিরে আসল। আর যাতে আমি তাদেরকে যেসব পার্থিব চাকচিক্য দান করেছি তা উপভোগ করে। অচিরেই তারা এর কুফল সম্পর্কে জানবে যখন তারা মৃত্যু বরণ করবে।

  7. 67

    এসব নিয়ামত অস্বীকারকারীরা কি আল্লাহর অপর আরেকটি নিয়ামত দেখে না যে, আমি তাদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার পাশাপাশি হারাম তথা মক্কা শরীফকে তাদের রক্ত ও সম্পদের নিরাপত্তার মাধ্যম বানিয়েছি। কেননা, মক্কার বাইরে অন্যদেরকে হামলা চালিয়ে তাদের জীবন নাশ করা হয়, তাদেরকে বন্দী করা হয়, তাদের নারী ও সন্তানদেরকে দাসে পরিণত করা হয় এবং তাদের সম্পদ লুন্ঠন করা হয়। এরপরও কি তারা তাদের তথাকথিত বাতিল দেবতার উপর বিশ্বাস রাখবে এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করে তা অস্বীকার করে যাবে?

  8. 68

    যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদারিত্বের মিথ্যারোপ করে কিংবা তদীয় রাসূল যে সত্য নিয়ে এসেছেন তার প্রতি মিথ্যারোপ করে সে ব্যক্তি অপেক্ষা বড় যালিম আর কেউ নেই। নিঃসন্দেহে এদের মত কাফিরদের ঠিকানা হবে জাহান্নাম।

  9. 69

    আর যারা আল্লাহর সন্তুষ্টির অন্বেষায় নিজেদের নফসের সাথে জিহাদ করেছে তাদেরকে আমি অবশ্যই সরল পথ দেখাবো। নিশ্চই আল্লাহ হিদায়েত, সাহায্য ও সহযোগিতার মাধ্যমে সৎকর্মশীলদের সাথেই আছেন।

সূরা আল-আনকাবূত সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আল-আনকাবূত কত আয়াতের সূরা?

সূরা আল-আনকাবূত মোট 69 আয়াতের সূরা।

আল-আনকাবূত নামের অর্থ কী?

আল-আনকাবূত নামের অর্থ “মাকড়সা”।

সূরা আল-আনকাবূত মাক্কী না মাদানী?

সূরা আল-আনকাবূত একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 85 নম্বর সূরা।

সূরা আল-আনকাবূত কোন পারায়?

সূরা আল-আনকাবূত 20 নম্বর পারায় শুরু হয়ে 21 নম্বর পারায় শেষ হয়েছে।

সূরা আল-আনকাবূত কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-আনকাবূত কুরআনের 29 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-কাসাস এবং পরে সূরা আর-রূম।

এখানে কি সূরা আল-আনকাবূত শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-আনকাবূত রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।