সূরা ইয়াসিন

114টির মধ্যে 30 নম্বর সূরা · পারা 21

সূরা আর-রূম الروم

60 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 84 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মক্কায় নাযিল হওয়া সূরা রূমের আয়াতসংখ্যা 60। পারসিকদের কাছে পরাজয়ের পরে কয়েক বছরের মধ্যে বাইযান্টাইনরা বিজয়ী হবে, এই সংবাদ এতে দেওয়া হয়েছে; বিশ্বজগতে আল্লাহর নিদর্শন ও মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সূরা আর-রূম আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    الٓمٓ ﴿١﴾

    আলিফ লাম মীম।

    আলিফ-লাম-মীম।

  2. 2

    غُلِبَتِ ٱلرُّومُ ﴿٢﴾

    গুলিবাতির রূম।

    (পারস্য কর্তৃক) রোমানরা পরাজিত হয়েছে।

  3. 3

    فِيٓ أَدۡنَى ٱلۡأَرۡضِ وَهُم مِّنۢ بَعۡدِ غَلَبِهِمۡ سَيَغۡلِبُونَ ﴿٣﴾

    ফী আদনাল আরদি ওয়া হুম মিম বাদি গালাবিহিম সায়াগলিবূন।

    নিকটবর্তী অঞ্চলে (সিরিয়ায়), কিন্তু তারা তাদের এ পরাজয়ের পর অচিরেই বিজয় লাভ করবে,

  4. 4

    فِي بِضۡعِ سِنِينَۗ لِلَّهِ ٱلۡأَمۡرُ مِن قَبۡلُ وَمِنۢ بَعۡدُۚ وَيَوۡمَئِذٖ يَفۡرَحُ ٱلۡمُؤۡمِنُونَ ﴿٤﴾

    ফী বিদই সিনীনা লিল্লাহিল আমরু মিন কাবলু ওয়া মিম বাদু ওয়া ইয়াওমাইযিই ইয়াফরাহুল মুমিনূন।

    কয়েক বছরের মধ্যেই। (এ ঘটনার) পূর্বের ও পরের সকল ফয়সালা আল্লাহরই। আর (রোমকদের বিজয়ে) সেদিন মুমিনরা আনন্দিত হবে,

  5. 5

    بِنَصۡرِ ٱللَّهِۚ يَنصُرُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلرَّحِيمُ ﴿٥﴾

    বিনাসরিল্লাহি ইয়ানসুরু মাই ইয়াশাউ ওয়া হুওয়াল আযীযুর রাহীম।

    আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন। আর তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু।

  6. 6

    وَعۡدَ ٱللَّهِۖ لَا يُخۡلِفُ ٱللَّهُ وَعۡدَهُۥ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٦﴾

    ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু ওয়াদাহূ ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।

    এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাঁর ওয়াদা খেলাফ করেন না। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  7. 7

    يَعۡلَمُونَ ظَٰهِرٗا مِّنَ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ عَنِ ٱلۡأٓخِرَةِ هُمۡ غَٰفِلُونَ ﴿٧﴾

    ইয়ালামূনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলূন।

    তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সম্পর্কে জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল।

  8. 8

    أَوَلَمۡ يَتَفَكَّرُواْ فِيٓ أَنفُسِهِمۗ مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَآ إِلَّا بِٱلۡحَقِّ وَأَجَلٖ مُّسَمّٗىۗ وَإِنَّ كَثِيرٗا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآيِٕ رَبِّهِمۡ لَكَٰفِرُونَ ﴿٨﴾

    আওয়ালাম ইয়াতাফাক্কারূ ফী আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মাও ওয়া ইন্না কাছীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরূন।

    তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না, আল্লাহ আসমানসমূহ ও জমিন এবং এ দু’য়ের মধ্যবর্তী সব কিছুই যথাযথভাবে ও এক নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন? আর নিশ্চয় বহু লোক (কিয়ামত দিবসে) তাদের রবের সাক্ষাতে অবিশ্বাসী।

  9. 9

    أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَأَثَارُواْ ٱلۡأَرۡضَ وَعَمَرُوهَآ أَكۡثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِۖ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ ﴿٩﴾

    আওয়ালাম ইয়াসীরূ ফিল আরদি ফায়ানযুরূ কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলিহিম কানূ আশাদ্দা মিনহুম কুওওয়াতাও ওয়া আছারুল আরদা ওয়া আমারূহা আকছারা মিম্মা আমারূহা ওয়া জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়া লাকিন কানূ আনফুসাহুম ইয়াযলিমূন।

    তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যাতে দেখে নিতে পারে তাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল? তারা তো এদের চেয়ে শক্তিতে ছিল অধিক; তারা জমিন চাষ করেছে এবং তা এদের চেয়ে বেশি আবাদ করেছে। তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ এসেছিলেন। ফলে আল্লাহ তাদের ওপর জুলুম করেননি; বরং তারা নিজেরাই নিজেদের ওপর জুলুম করতো।

  10. 10

    ثُمَّ كَانَ عَٰقِبَةَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔواْ ٱلسُّوٓأَىٰٓ أَن كَذَّبُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَكَانُواْ بِهَا يَسۡتَهۡزِءُونَ ﴿١٠﴾

    ছুম্মা কানা আকিবাতাল লাযীনা আসাউস সূআ আন কায্যাবূ বিআয়াতিল্লাহি ওয়া কানূ বিহা ইয়াসতাহযিঊন।

    তারপর যারা (শিরক ও পাপের মাধ্যমে) মন্দ কাজ করেছিলো তাদের পরিণামও মন্দ হয়েছিলো। কারণ তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছিলো এবং সেগুলো নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো।

  11. 11

    ٱللَّهُ يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿١١﴾

    আল্লাহু ইয়াবদাউল খালকা ছুম্মা ইউঈদুহূ ছুম্মা ইলাইহি তুরজাঊন।

    আল্লাহ ( পূর্ব নমুনা ছাড়াই ) সৃষ্টির সূচনা করেন, তারপর তিনিই তার পুনরাবৃত্তি করবেন। তারপর তাঁর কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে।

  12. 12

    وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُبۡلِسُ ٱلۡمُجۡرِمُونَ ﴿١٢﴾

    ওয়া ইয়াওমা তাকূমুস সাআতু ইউবলিসুল মুজরিমূন।

    আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা (আল্লাহর রহমত থেকে) হতাশ হয়ে পড়বে।

  13. 13

    وَلَمۡ يَكُن لَّهُم مِّن شُرَكَآئِهِمۡ شُفَعَٰٓؤُاْ وَكَانُواْ بِشُرَكَآئِهِمۡ كَٰفِرِينَ ﴿١٣﴾

    ওয়া লাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ ওয়া কানূ বিশুরাকাইহিম কাফিরীন।

    আর তাদের শরীকরা তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরীকদেরকে (উপাস্যগুলোকে) অস্বীকার করবে।

  14. 14

    وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يَوۡمَئِذٖ يَتَفَرَّقُونَ ﴿١٤﴾

    ওয়া ইয়াওমা তাকূমুস সাআতু ইয়াওমাইযিই ইয়াতাফার্রাকূন।

    আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন তারা (আমলের ভিন্নতার দরুন বিভিন্ন দলে) বিভক্ত হয়ে পড়বে।

  15. 15

    فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَهُمۡ فِي رَوۡضَةٖ يُحۡبَرُونَ ﴿١٥﴾

    ফা আম্মাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফী রাওদাতিই ইউহবারূন।

    অতএব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারা (সেদিন) জান্নাতের বাগিচায় আনন্দ উৎফুল্লে থাকবে।

  16. 16

    وَأَمَّا ٱلَّذِينَ كَفَرُواْ وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا وَلِقَآيِٕ ٱلۡأٓخِرَةِ فَأُوْلَٰٓئِكَ فِي ٱلۡعَذَابِ مُحۡضَرُونَ ﴿١٦﴾

    ওয়া আম্মাল লাযীনা কাফারূ ওয়া কায্যাবূ বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফা উলাইকা ফিল আযাবি মুহদারূন।

    পক্ষান্তরে যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহকে ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদেরকে (জাহান্নামের ভয়াবহ) শাস্তির মধ্যে উপস্থিত করা হবে।

  17. 17

    فَسُبۡحَٰنَ ٱللَّهِ حِينَ تُمۡسُونَ وَحِينَ تُصۡبِحُونَ ﴿١٧﴾

    ফাসুবহানাল্লাহি হীনা তুমসূনা ওয়া হীনা তুসবিহূন।

    কাজেই তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।

  18. 18

    وَلَهُ ٱلۡحَمۡدُ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَعَشِيّٗا وَحِينَ تُظۡهِرُونَ ﴿١٨﴾

    ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যাও ওয়া হীনা তুযহিরূন।

    আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাঁরই জন্য সকল প্রশংসা; আর সন্ধ্যাকালে (আসরের সময়) এবং যখন তোমরা (যোহরের সময়) মধ্যাহ্নে উপনীত হও (তখনও তাঁরই প্রশংসা)।

  19. 19

    يُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَيُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّ وَيُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَاۚ وَكَذَٰلِكَ تُخۡرَجُونَ ﴿١٩﴾

    ইউখরিজুল হায়্যা মিনাল মায়্যিতি ওয়া ইউখরিজুল মায়্যিতা মিনাল হায়্যি ওয়া ইউহয়িল আরদা বাদা মাওতিহা ওয়া কাযালিকা তুখরাজূন।

    তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। আর তিনি জমিনকে জীবিত (সজীব) করেন তার মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর। আর এভাবেই তোমাদেরকে (মাটির নিচ থেকে ) বের করা হবে।

  20. 20

    وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ إِذَآ أَنتُم بَشَرٞ تَنتَشِرُونَ ﴿٢٠﴾

    ওয়া মিন আয়াতিহী আন খালাকাকুম মিন তুরাবিন ছুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরূন।

    আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন; তারপর হঠাৎই তোমরা মানুষ হয়ে (বংশ বৃদ্ধির মাধ্যমে) সর্বত্র ছড়িয়ে পড়ছ।

  21. 21

    وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنۡ خَلَقَ لَكُم مِّنۡ أَنفُسِكُمۡ أَزۡوَٰجٗا لِّتَسۡكُنُوٓاْ إِلَيۡهَا وَجَعَلَ بَيۡنَكُم مَّوَدَّةٗ وَرَحۡمَةًۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ ﴿٢١﴾

    ওয়া মিন আয়াতিহী আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনূ ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াতাফাক্কারূন।

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে জাতির জন্য, যারা চিন্তা করে।

  22. 22

    وَمِنۡ ءَايَٰتِهِۦ خَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَٱخۡتِلَٰفُ أَلۡسِنَتِكُمۡ وَأَلۡوَٰنِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّلۡعَٰلِمِينَ ﴿٢٢﴾

    ওয়া মিন আয়াতিহী খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফী যালিকা লাআয়াতিল লিল আলিমীন।

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয় এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলি রয়েছে।

  23. 23

    وَمِنۡ ءَايَٰتِهِۦ مَنَامُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَٱبۡتِغَآؤُكُم مِّن فَضۡلِهِۦٓۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَسۡمَعُونَ ﴿٢٣﴾

    ওয়া মিন আয়াতিহী মানামুকুম বিল লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলিহী ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াসমাঊন।

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ থেকে তোমাদের (জীবিকা) অন্বেষণ। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে জাতির জন্য যারা (উপদেশ গ্রহণের উদ্দেশ্যে) শোনে।

  24. 24

    وَمِنۡ ءَايَٰتِهِۦ يُرِيكُمُ ٱلۡبَرۡقَ خَوۡفٗا وَطَمَعٗا وَيُنَزِّلُ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَيُحۡيِۦ بِهِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿٢٤﴾

    ওয়া মিন আয়াতিহী ইউরীকুমুল বারকা খাওফাও ওয়া তামাআও ওয়া ইউনায্যিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ী বিহিল আরদা বাদা মাওতিহা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইয়াকিলূন।

    আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও আশার সঞ্চারকরূপে বিদ্যুৎচমক দেখান, আর আসমান থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন। অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর পুনর্জীবিত করেন। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্ন জাতির জন্যে নিদর্শনাবলি রয়েছে।

  25. 25

    وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن تَقُومَ ٱلسَّمَآءُ وَٱلۡأَرۡضُ بِأَمۡرِهِۦۚ ثُمَّ إِذَا دَعَاكُمۡ دَعۡوَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ إِذَآ أَنتُمۡ تَخۡرُجُونَ ﴿٢٥﴾

    ওয়া মিন আয়াতিহী আন তাকূমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহী ছুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি ইযা আনতুম তাখরুজূন।

    আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তাঁর আদেশেই আকাশ ও পৃথিবী স্থিত রয়েছে; তারপর তিনি যখন তোমাদেরকে পৃথিবী থেকে একবার আহ্বান করবেন, তখনই তোমরা (কবর থেকে) বেরিয়ে আসবে।

  26. 26

    وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ كُلّٞ لَّهُۥ قَٰنِتُونَ ﴿٢٦﴾

    ওয়া লাহূ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল লাহূ কানিতূন।

    আর আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব তাঁরই। সবকিছু তাঁরই অনুগত।

  27. 27

    وَهُوَ ٱلَّذِي يَبۡدَؤُاْ ٱلۡخَلۡقَ ثُمَّ يُعِيدُهُۥ وَهُوَ أَهۡوَنُ عَلَيۡهِۚ وَلَهُ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰ فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٢٧﴾

    ওয়া হুওয়াল লাযী ইয়াবদাউল খালকা ছুম্মা ইউঈদুহূ ওয়া হুওয়া আহওয়ানু আলাইহি ওয়া লাহুল মাছালুল আলা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।

    আর তিনিই সৃষ্টিকে প্রথমবার শুরু করেন, তারপর তিনি তা পুনরায় ফিরিয়ে আনেন; আর এটি তাঁর জন্য আরও সহজ। আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ উপমা (গুণাবলি) তাঁরই জন্য। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  28. 28

    ضَرَبَ لَكُم مَّثَلٗا مِّنۡ أَنفُسِكُمۡۖ هَل لَّكُم مِّن مَّا مَلَكَتۡ أَيۡمَٰنُكُم مِّن شُرَكَآءَ فِي مَا رَزَقۡنَٰكُمۡ فَأَنتُمۡ فِيهِ سَوَآءٞ تَخَافُونَهُمۡ كَخِيفَتِكُمۡ أَنفُسَكُمۡۚ كَذَٰلِكَ نُفَصِّلُ ٱلۡأٓيَٰتِ لِقَوۡمٖ يَعۡقِلُونَ ﴿٢٨﴾

    দারাবা লাকুম মাছালাম মিন আনফুসিকুম হাল লাকুম মিম মা মালাকাত আইমানুকুম মিন শুরাকাআ ফী মা রাযাকনাকুম ফা আনতুম ফীহি সাওয়াউন তাখাফূনাহুম কাখীফাতিকুম আনফুসাকুম কাযালিকা নুফাস্সিলুল আয়াতি লিকাওমিই ইয়াকিলূন।

    তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের জন্য একটি উপমা পেশ করেন। আমি তোমাদের যে জীবিকা দান করেছি, তাতে তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের মধ্যে কি কেউ অংশীদার আছে, ফলে তোমরা ও তারা এতে সমান হয়ে যাও এবং তোমরা তাদেরকে তেমনই ভয় কর যেমন নিজেদের সমপর্যায়ের লোককে ভয় কর? এভাবেই আমি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করি এমন জাতির জন্য যারা চিন্তা করে।

  29. 29

    بَلِ ٱتَّبَعَ ٱلَّذِينَ ظَلَمُوٓاْ أَهۡوَآءَهُم بِغَيۡرِ عِلۡمٖۖ فَمَن يَهۡدِي مَنۡ أَضَلَّ ٱللَّهُۖ وَمَا لَهُم مِّن نَّٰصِرِينَ ﴿٢٩﴾

    বালিত তাবাআল লাযীনা যালামূ আহওয়াআহুম বিগাইরি ইলমিন ফামাই ইয়াহদী মান আদাল্লাল্লাহু ওয়া মা লাহুম মিন নাসিরীন।

    বরং যালিমরা কোনো জ্ঞান ছাড়া নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। অতএব, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন, তাকে কে সৎপথে পরিচালিত করতে পারে? আর তাদের জন্য (আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার) কোনো সাহায্যকারীও নেই।

  30. 30

    فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ حَنِيفٗاۚ فِطۡرَتَ ٱللَّهِ ٱلَّتِي فَطَرَ ٱلنَّاسَ عَلَيۡهَاۚ لَا تَبۡدِيلَ لِخَلۡقِ ٱللَّهِۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلۡقَيِّمُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴿٣٠﴾

    ফা আকিম ওয়াজহাকা লিদ দীনি হানীফান ফিতরাতাল্লাহিল লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কায়্যিমু ওয়া লাকিন্না আকছারান নাসি লা ইয়ালামূন।

    সুতরাং তুমি একনিষ্ঠ হয়ে তোমার মুখমণ্ডল (সমস্ত মনোযোগ) এই দীনের দিকে স্থির রাখো, একেবারে খাঁটি তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে। এটি আল্লাহর সেই স্বভাবগত দীন (ফিতরাত), যার ওপর তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। এটিই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দীন; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

  31. 31

    ۞ مُنِيبِينَ إِلَيۡهِ وَٱتَّقُوهُ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَلَا تَكُونُواْ مِنَ ٱلۡمُشۡرِكِينَ ﴿٣١﴾

    মুনীবীনা ইলাইহি ওয়াত্তাকূহু ওয়া আকীমুস সালাতা ওয়া লা তাকূনূ মিনাল মুশরিকীন।

    তোমরা (তাওবা করে) তাঁর অভিমুখী হও এবং তাঁকে ভয় করো, সালাত কায়িম করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না।

  32. 32

    مِنَ ٱلَّذِينَ فَرَّقُواْ دِينَهُمۡ وَكَانُواْ شِيَعٗاۖ كُلُّ حِزۡبِۭ بِمَا لَدَيۡهِمۡ فَرِحُونَ ﴿٣٢﴾

    মিনাল লাযীনা ফার্রাকূ দীনাহুম ওয়া কানূ শিয়াআন কুল্লু হিযবিম বিমা লাদাইহিম ফারিহূন।

    তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা নিজেদের দ্বীনকে খণ্ড-বিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে-উপদলে বিভক্ত হয়েছে; প্রত্যেক দলই নিজেদের কাছে যা আছে, তা নিয়েই আত্মতুষ্ট-উল্লসিত।

  33. 33

    وَإِذَا مَسَّ ٱلنَّاسَ ضُرّٞ دَعَوۡاْ رَبَّهُم مُّنِيبِينَ إِلَيۡهِ ثُمَّ إِذَآ أَذَاقَهُم مِّنۡهُ رَحۡمَةً إِذَا فَرِيقٞ مِّنۡهُم بِرَبِّهِمۡ يُشۡرِكُونَ ﴿٣٣﴾

    ওয়া ইযা মাস্সান নাসা দুর্রুন দাআও রাব্বাহুম মুনীবীনা ইলাইহি ছুম্মা ইযা আযাকাহুম মিনহু রাহমাতান ইযা ফারীকুম মিনহুম বিরাব্বিহিম ইউশরিকূন।

    আর মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন তারা তাদের রবের প্রতি বিনীতভাবে ফিরে এসে তাঁকে ডাকতে থাকে। তারপর যখন তিনি তাদের স্বীয় রহমত আস্বাদন করান (বিপদ সরিয়ে দেন), তখন তাদের মধ্যকার একটি দল তাদের রবের সাথে শরীক করে;

  34. 34

    لِيَكۡفُرُواْ بِمَآ ءَاتَيۡنَٰهُمۡۚ فَتَمَتَّعُواْ فَسَوۡفَ تَعۡلَمُونَ ﴿٣٤﴾

    লিয়াকফুরূ বিমা আতাইনাহুম ফাতামাত্তাঊ ফাসাওফা তালামূন।

    ফলে আমি তাদের যা দিয়েছি তার প্রতি তারা অকৃতজ্ঞ হয়। সুতরাং তোমরা (দুনিয়াতে) ভোগ করে নাও; শীঘ্রই তোমরা জানতে পারবে। মুশরিকরা কিয়ামতের দিন বিপদমুক্তির নিয়ামতের কুফরীর পরিণাম নিজ চোখে দেখতে পাবে।

  35. 35

    أَمۡ أَنزَلۡنَا عَلَيۡهِمۡ سُلۡطَٰنٗا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُواْ بِهِۦ يُشۡرِكُونَ ﴿٣٥﴾

    আম আনযালনা আলাইহিম সুলতানান ফাহুওয়া ইয়াতাকাল্লামু বিমা কানূ বিহী ইউশরিকূন।

    নাকি আমি তাদের উপর এমন কোনো প্রমাণ (কিতাব বা দলিল) নাযিল করেছি, যা তাদের সেই শিরকের পক্ষেই কথা বলে, যাতে তারা লিপ্ত ছিল?

  36. 36

    وَإِذَآ أَذَقۡنَا ٱلنَّاسَ رَحۡمَةٗ فَرِحُواْ بِهَاۖ وَإِن تُصِبۡهُمۡ سَيِّئَةُۢ بِمَا قَدَّمَتۡ أَيۡدِيهِمۡ إِذَا هُمۡ يَقۡنَطُونَ ﴿٣٦﴾

    ওয়া ইযা আযাকনান নাসা রাহমাতান ফারিহূ বিহা ওয়া ইন তুসিবহুম সায়্যিআতুম বিমা কাদ্দামাত আইদীহিম ইযা হুম ইয়াকনাতূন।

    আর আমি যখন মানুষকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তাতে আনন্দিত হয়। পক্ষান্তরে যদি তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর অকল্যাণ পৌঁছে তখন তারা (আল্লাহর নি‘আমত থেকে) নিরাশ হয়ে পড়ে।

  37. 37

    أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ﴿٣٧﴾

    আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহা ইয়াবসুতুর রিযকা লিমাই ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিই ইউমিনূন।

    তারা কি লক্ষ্য করে না যে, নিশ্চয় আল্লাহ যার জন্য ইচ্ছা রিযক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। নিশ্চয় এতে নিদর্শনাবলি রয়েছে সে জাতির জন্য, যারা ঈমান আনে।

  38. 38

    فَـَٔاتِ ذَا ٱلۡقُرۡبَىٰ حَقَّهُۥ وَٱلۡمِسۡكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِۚ ذَٰلِكَ خَيۡرٞ لِّلَّذِينَ يُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٣٨﴾

    ফা আতি যাল কুরবা হাক্কাহূ ওয়াল মিসকীনা ওয়াবনাস সাবীলি যালিকা খাইরুল লিল লাযীনা ইউরীদূনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহূন।

    অতএব আত্মীয়-স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকীন ও (সম্বলহারা) মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। আর তারাই তো সফলকাম।

  39. 39

    وَمَآ ءَاتَيۡتُم مِّن رِّبٗا لِّيَرۡبُوَاْ فِيٓ أَمۡوَٰلِ ٱلنَّاسِ فَلَا يَرۡبُواْ عِندَ ٱللَّهِۖ وَمَآ ءَاتَيۡتُم مِّن زَكَوٰةٖ تُرِيدُونَ وَجۡهَ ٱللَّهِ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُضۡعِفُونَ ﴿٣٩﴾

    ওয়া মা আতাইতুম মির রিবাল লিয়ারবুওয়া ফী আমওয়ালিন নাসি ফালা ইয়ারবূ ইনদাল্লাহি ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরীদূনা ওয়াজহাল্লাহি ফা উলাইকা হুমুল মুদইফূন।

    আর তোমরা যে সুদ দাও, মানুষের সম্পদে তা বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে, তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না। পক্ষান্তরে, তোমরা যে যাকাত প্রদান কর আল্লাহর সন্তুষ্টি কামনায় (তা-ই বৃদ্ধি পায়), তারাই হলো প্রকৃত বহুগুণে বৃদ্ধি প্রাপ্তদের অন্তর্ভুক্ত।

  40. 40

    ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُمۡ ثُمَّ رَزَقَكُمۡ ثُمَّ يُمِيتُكُمۡ ثُمَّ يُحۡيِيكُمۡۖ هَلۡ مِن شُرَكَآئِكُم مَّن يَفۡعَلُ مِن ذَٰلِكُم مِّن شَيۡءٖۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴿٤٠﴾

    আল্লাহুল লাযী খালাকাকুম ছুম্মা রাযাকাকুম ছুম্মা ইউমীতুকুম ছুম্মা ইউহয়ীকুম হাল মিন শুরাকাইকুম মাই ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন সুবহানাহূ ওয়া তাআলা আম্মা ইউশরিকূন।

    আল্লাহ সেই সত্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনিই তোমাদেরকে রিযক দিয়েছেন। এরপর তিনি তোমাদের মৃত্যু দিবেন, পরে আবার তোমাদেরকে (পুনরুত্থানের জন্যে) জীবন দিবেন। তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, যে এ থেকে কোনো কিছু করতে পারবে? তিনি পবিত্র এবং তারা যাদের শরীক করে, তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে।

  41. 41

    ظَهَرَ ٱلۡفَسَادُ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ بِمَا كَسَبَتۡ أَيۡدِي ٱلنَّاسِ لِيُذِيقَهُم بَعۡضَ ٱلَّذِي عَمِلُواْ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ ﴿٤١﴾

    যাহারাল ফাসাদু ফিল বার্রি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বাদাল লাযী আমিলূ লাআল্লাহুম ইয়ারজিঊন।

    মানুষের হাতের উপার্জিত (কর্মের) কারণে স্থল ও সমুদ্রে বিপর্যয় প্রকাশ পেয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কৃতকর্মের কিছু অংশের স্বাদ আস্বাদন করান, যেন তারা ফিরে আসে।

  42. 42

    قُلۡ سِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَٱنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلُۚ كَانَ أَكۡثَرُهُم مُّشۡرِكِينَ ﴿٤٢﴾

    কুল সীরূ ফিল আরদি ফানযুরূ কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন কাবলু কানা আকছারুহুম মুশরিকীন।

    হে রাসূল! তুমি মুশরিকদেরকে বলো: ‘তোমরা জমিনে ভ্রমণ করো। আর দেখো পূর্ববর্তীদের পরিণাম কীরূপ হয়েছিলো।’ তাদের অধিকাংশই ছিল মুশরিক।

  43. 43

    فَأَقِمۡ وَجۡهَكَ لِلدِّينِ ٱلۡقَيِّمِ مِن قَبۡلِ أَن يَأۡتِيَ يَوۡمٞ لَّا مَرَدَّ لَهُۥ مِنَ ٱللَّهِۖ يَوۡمَئِذٖ يَصَّدَّعُونَ ﴿٤٣﴾

    ফা আকিম ওয়াজহাকা লিদ দীনিল কায়্যিমি মিন কাবলি আই ইয়াতিয়া ইয়াওমুল লা মারাদ্দা লাহূ মিনাল্লাহি ইয়াওমাইযিই ইয়াস্সাদ্দাঊন।

    সুতরাং হে রাসূল! তুমি তোমার নিজকে সরল-সঠিক দ্বীনের উপর কায়েম রাখো, আল্লাহর পক্ষ থেকে সেদিন আসার পূর্বে, যেদিন উপস্থিত হলে তাকে রুখে দেওয়ার কেউ থাকবে না, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে।

  44. 44

    مَن كَفَرَ فَعَلَيۡهِ كُفۡرُهُۥۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِأَنفُسِهِمۡ يَمۡهَدُونَ ﴿٤٤﴾

    মান কাফারা ফাআলাইহি কুফরুহূ ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদূন।

    যে কুফরী করে তার কুফরীর পরিণাম তার ওপরই বর্তাবে। আর যারা সৎকর্ম করে তারা তাদের নিজেদের জন্য (জান্নাতের) সুখ-শান্তির পথ সুগম করে।

  45. 45

    لِيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡكَٰفِرِينَ ﴿٤٥﴾

    লিয়াজযিয়াল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি মিন ফাদলিহী ইন্নাহূ লা ইউহিব্বুল কাফিরীন।

    যাতে আল্লাহ স্বীয় অনুগ্রহে প্রতিদান দেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদেরকে। নিশ্চয় তিনি কাফিরদের ভালোবাসেন না।

  46. 46

    وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَن يُرۡسِلَ ٱلرِّيَاحَ مُبَشِّرَٰتٖ وَلِيُذِيقَكُم مِّن رَّحۡمَتِهِۦ وَلِتَجۡرِيَ ٱلۡفُلۡكُ بِأَمۡرِهِۦ وَلِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦ وَلَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ﴿٤٦﴾

    ওয়া মিন আয়াতিহী আই ইউরসিলার রিয়াহা মুবাশ্শিরাতিও ওয়া লিয়ুযীকাকুম মির রাহমাতিহী ওয়া লিতাজরিয়াল ফুলকু বিআমরিহী ওয়া লিতাবতাগূ মিন ফাদলিহী ওয়া লাআল্লাকুম তাশকুরূন।

    আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে, তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, যাতে তিনি তোমাদেরকে তাঁর রহমতের স্বাদ আস্বাদন করান এবং তাঁর নির্দেশে নৌযান চলাচল করে; আর তোমরা যেন তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

  47. 47

    وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَٱنتَقَمۡنَا مِنَ ٱلَّذِينَ أَجۡرَمُواْۖ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ ٱلۡمُؤۡمِنِينَ ﴿٤٧﴾

    ওয়া লাকাদ আরসালনা মিন কাবলিকা রুসুলান ইলা কাওমিহিম ফাজাঊহুম বিল বায়্যিনাতি ফানতাকামনা মিনাল লাযীনা আজরামূ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনীন।

    আর হে রাসূল! অবশ্যই আমি তোমার পূর্বে রাসূলগণকে তাদের জাতির নিকট পাঠিয়েছিলাম। অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল। অতঃপর যারা অপরাধ করেছিলো, আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। আর মু’মিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য।

  48. 48

    ٱللَّهُ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَيَبۡسُطُهُۥ فِي ٱلسَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهُۥ كِسَفٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦۖ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ ﴿٤٨﴾

    আল্লাহুল লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুছীরু সাহাবান ফায়াবসুতুহূ ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহূ কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহী ফা ইযা আসাবা বিহী মাই ইয়াশাউ মিন ইবাদিহী ইযা হুম ইয়াসতাবশিরূন।

    আল্লাহই বাতাস প্রেরণ করেন। ফলে তা মেঘমালাকে ধাওয়া করে; অতঃপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড বিখণ্ড করে দেন, ফলে তুমি দেখতে পাও, তার মধ্য থেকে নির্গত হয় বৃষ্টিধারা। অতঃপর যখন তিনি তাঁর বান্দাদের মধ্যে যাদের ওপর ইচ্ছা বৃষ্টি বর্ষণ করেন, তখন তারা হয় আনন্দিত।

  49. 49

    وَإِن كَانُواْ مِن قَبۡلِ أَن يُنَزَّلَ عَلَيۡهِم مِّن قَبۡلِهِۦ لَمُبۡلِسِينَ ﴿٤٩﴾

    ওয়া ইন কানূ মিন কাবলি আই ইউনায্যালা আলাইহিম মিন কাবলিহী লামুবলিসীন।

    আর যদিও এর (বৃষ্টির) আগমনের পূর্বে তারা অবশ্যই নিরাশ-হতাশ হয়ে পড়েছিল।

  50. 50

    فَٱنظُرۡ إِلَىٰٓ ءَاثَٰرِ رَحۡمَتِ ٱللَّهِ كَيۡفَ يُحۡيِ ٱلۡأَرۡضَ بَعۡدَ مَوۡتِهَآۚ إِنَّ ذَٰلِكَ لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٥٠﴾

    ফানযুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বাদা মাওতিহা ইন্না যালিকা লামুহয়িল মাওতা ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।

    অতএব হে রাসূল! তুমি আল্লাহর রহমতের চিহ্নসমূহের প্রতি লক্ষ্য করো। কীভাবে তিনি জমিনের মৃত্যুর (শুকিয়ে যাওয়ার) পর তা জীবিত করেন। নিশ্চয় এভাবেই তিনি মৃতকে (পুনরুত্থানের জন্যে) জীবিতকারী এবং তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান।

  51. 51

    وَلَئِنۡ أَرۡسَلۡنَا رِيحٗا فَرَأَوۡهُ مُصۡفَرّٗا لَّظَلُّواْ مِنۢ بَعۡدِهِۦ يَكۡفُرُونَ ﴿٥١﴾

    ওয়া লাইন আরসালনা রীহান ফারাআওহু মুসফার্রাল লাযাল্লূ মিম বাদিহী ইয়াকফুরূন।

    আর যদি আমি (তাদের ক্ষেত ও শস্যাদির ওপর) এমন বাতাস প্রেরণ করি, যার ফলে তারা সেগুলোকে হলুদ রঙের দেখতে পায়, তখন তারা অকৃতজ্ঞ হয়ে পড়ে।

  52. 52

    فَإِنَّكَ لَا تُسۡمِعُ ٱلۡمَوۡتَىٰ وَلَا تُسۡمِعُ ٱلصُّمَّ ٱلدُّعَآءَ إِذَا وَلَّوۡاْ مُدۡبِرِينَ ﴿٥٢﴾

    ফা ইন্নাকা লা তুসমিউল মাওতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআআ ইযা ওয়া লাও মুদবিরীন।

    নিশ্চয় তুমি মৃতকে কথা শুনাতে পারবে না, বধিরকেও পারবেন না ডাক শুনাতে, যখন তারা (উপদেশ গ্রহণ না করে) পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায়।

  53. 53

    وَمَآ أَنتَ بِهَٰدِ ٱلۡعُمۡيِ عَن ضَلَٰلَتِهِمۡۖ إِن تُسۡمِعُ إِلَّا مَن يُؤۡمِنُ بِـَٔايَٰتِنَا فَهُم مُّسۡلِمُونَ ﴿٥٣﴾

    ওয়া মা আনতা বিহাদিল উময়ি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মাই ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমূন।

    আর তুমি অন্ধদেরকেও তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াতে আনতে পারবে না, তুমি শুধু তাদেরই শুনাতে পারবে যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে; কারণ তারা আত্মসমর্পণকারী।

  54. 54

    ۞ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَكُم مِّن ضَعۡفٖ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ ضَعۡفٖ قُوَّةٗ ثُمَّ جَعَلَ مِنۢ بَعۡدِ قُوَّةٖ ضَعۡفٗا وَشَيۡبَةٗۚ يَخۡلُقُ مَا يَشَآءُۚ وَهُوَ ٱلۡعَلِيمُ ٱلۡقَدِيرُ ﴿٥٤﴾

    আল্লাহুল লাযী খালাকাকুম মিন দাফিন ছুম্মা জাআলা মিম বাদি দাফিন কুওওয়াতান ছুম্মা জাআলা মিম বাদি কুওওয়াতিন দাফাও ওয়া শাইবাতাই ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুওয়াল আলীমুল কাদীর।

    আল্লাহই তিনি, যিনি তোমাদেরকে দুর্বল বস্তু (তুচ্ছ পানি) থেকে সৃষ্টি করেছেন; অতঃপর তিনি দুর্বলতার পর (যৌবনের) শক্তি দান করেছেন, তারপর শক্তির পর আবার (বার্ধক্যের) দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন; আর তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।

  55. 55

    وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُقۡسِمُ ٱلۡمُجۡرِمُونَ مَا لَبِثُواْ غَيۡرَ سَاعَةٖۚ كَذَٰلِكَ كَانُواْ يُؤۡفَكُونَ ﴿٥٥﴾

    ওয়া ইয়াওমা তাকূমুস সাআতু ইউকসিমুল মুজরিমূনা মা লাবিছূ গাইরা সাআতিন কাযালিকা কানূ ইউফাকূন।

    আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা (কবরে) মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। এভাবেই তারা (দুনিয়াতে) সত্যবিমুখ থেকেছে।

  56. 56

    وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَٱلۡإِيمَٰنَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِي كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوۡمِ ٱلۡبَعۡثِۖ فَهَٰذَا يَوۡمُ ٱلۡبَعۡثِ وَلَٰكِنَّكُمۡ كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴿٥٦﴾

    ওয়া কালাল লাযীনা ঊতুল ইলমা ওয়াল ঈমানা লাকাদ লাবিছতুম ফী কিতাবিল্লাহি ইলা ইয়াওমিল বাছি ফাহাযা ইয়াওমুল বাছি ওয়া লাকিন্নাকুম কুনতুম লা তালামূন।

    আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে: ‘তোমরা আল্লাহর লিখা মতো পুনরুত্থান দিবস পর্যন্ত (কবরে) অবস্থান করেছ। আর এটি পুনরুত্থান দিবস। কিন্তু তা তোমরা জানতে না।’

  57. 57

    فَيَوۡمَئِذٖ لَّا يَنفَعُ ٱلَّذِينَ ظَلَمُواْ مَعۡذِرَتُهُمۡ وَلَا هُمۡ يُسۡتَعۡتَبُونَ ﴿٥٧﴾

    ফায়াওমাইযিল লা ইয়ানফাউল লাযীনা যালামূ মাযিরাতুহুম ওয়া লা হুম ইউসতাতাবূন।

    অতঃপর যারা যুলম করেছে, সেদিন তাদের কোনো ওযর-আপত্তি উপকারে আসবে না এবং (তাদেরকে তাওবা করে আল্লাহকে) সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না।

  58. 58

    وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖۚ وَلَئِن جِئۡتَهُم بِـَٔايَةٖ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا مُبۡطِلُونَ ﴿٥٨﴾

    ওয়া লাকাদ দারাবনা লিন নাসি ফী হাযাল কুরআনি মিন কুল্লি মাছালিও ওয়া লাইন জিতাহুম বিআয়াতিল লায়াকূলান্নাল লাযীনা কাফারূ ইন আনতুম ইল্লা মুবতিলূন।

    আর অবশ্যই আমি মানুষের জন্য এই আল কুরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি। আর যদি তুমি তাদের কাছে (তোমার সত্যতার) কোনো প্রমাণ নিয়ে আসো, তবে অবশ্যই কাফিররা বলবেঃ ‘তোমরা তো বাতিলপন্থী ছাড়া আর কিছুই নও।’

  59. 59

    كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلَّذِينَ لَا يَعۡلَمُونَ ﴿٥٩﴾

    কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলূবিল লাযীনা লা ইয়ালামূন।

    এমনিভাবে আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহে যারা (সত্য সম্পর্কে কিছুই) জানে না।

  60. 60

    فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ وَلَا يَسۡتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ ﴿٦٠﴾

    ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কুও ওয়া লা ইয়াসতাখিফ্ফান্নাকাল লাযীনা লা ইঊকিনূন।

    অতএব তুমি ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আর যারা (পুনরুত্থান ও চূড়ান্ত হিসাবের বিষয়ে) দৃঢ় বিশ্বাস রাখে না, তারা যেন তোমাকে অস্থির করে না দেয় (এবং ধৈর্যচ্যুত না করে)।

সূরা আর-রূম তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 30
নামের অর্থ:
রোমান জাতি
আয়াত সংখ্যা:
60
নাযিলের স্থান:
মক্কা
নাযিলের ক্রম:
84
পারা (জুয):
21

সূরা আর-রূম পরিচিতি

দ্বিতীয় আয়াতে থাকা এবং পূর্ব রোম বা বাইযান্টাইনের জনগোষ্ঠীকে বোঝানো “রূম” শব্দ থেকে সূরাটির নাম নেওয়া হয়েছে। এটি মক্কায় নাযিল হয়েছে এবং এর আয়াতসংখ্যা 60। মুসহাফের ক্রমে এটি 30. সূরা এবং 21. পারায় রয়েছে; নাযিলের ক্রমে একে 84. সূরা গণ্য করা হয়।

সূরার শুরুতে জানানো হয়েছে, রোমানরা নিকটবর্তী একটি অঞ্চলে পরাজিত হয়েছে, কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে। এই সংবাদ কুরআনের দেওয়া গায়েবের সংবাদগুলোর সবচেয়ে পরিচিত উদাহরণগুলোর একটি বলে গণ্য। এ ছাড়া আল্লাহর অস্তিত্ব ও শক্তির নিদর্শনগুলো একের পর এক উল্লেখ করা “ওয়া মিন আয়াতিহী” বা “তাঁর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে” কথাগুলোর জন্য সূরাটি পরিচিত; স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করার কথা জানানো 21. আয়াত এগুলোর একটি।

সূরা আর-রূম নাযিলের প্রেক্ষাপট

সূরাটি মক্কা পর্বে নাযিল হয়েছে, যখন সাসানীয় পারসিকরা পূর্ব রোম বা বাইযান্টাইনের বিরুদ্ধে বড় বিজয় অর্জন করে এবং জেরুসালেম দখল করে (খ্রিষ্টীয় 614-615-এর কাছাকাছি)। মক্কার মুশরিকরা অগ্নিপূজারী পারসিকদের আহলে কিতাব গণ্য হওয়া রোমানদের ওপর বিজয়কে নিজেদের পক্ষে ব্যাখ্যা করে মুসলমানদের সামনে গর্ব করেছিল।

এমন পরিবেশে নাযিল হওয়া আয়াতগুলো জানায়, রোমানরা কয়েক বছরের মধ্যে (“বিদই সিনীন”, তিন থেকে নয় বছরের মধ্যে) আবার বিজয়ী হবে এবং সে দিন মুমিনরা আনন্দিত হবে। তিরমিযীর বর্ণনাগুলোতে এসেছে, এই সংবাদের ভিত্তিতে আবু বকর (রা.) মুশরিকদের সঙ্গে বাজি ধরেছিলেন। আবার তিরমিযীতে থাকা একটি বর্ণনা অনুযায়ী, পারসিকদের বিরুদ্ধে রোমানদের বিজয়ের সংবাদ মুসলমানদের বদরের বিজয় অর্জনের দিনগুলোর সঙ্গে মিলে যায়।

সূরা আর-রূম: বিষয়বস্তু

রোমানদের পরাজয় ও ভবিষ্যতে তাদের বিজয় অর্জনের সংবাদ দিয়ে সূরাটি শুরু হয়েছে; এরপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, অধিকাংশ মানুষ দুনিয়ার জীবনের কেবল বাহ্যিক দিক জানে, অথচ আখিরাত সম্পর্কে উদাসীন। পূর্ববর্তী জাতিগুলোর পরিণতির দিকে তাকানোর আহ্বান জানানো হয়েছে এবং কিয়ামতের দিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে, এ কথা বর্ণনা করা হয়েছে।

সূরার মাঝের অংশে আল্লাহর একত্ব ও শক্তি প্রকাশ করা প্রমাণগুলো উল্লেখ করা হয়েছে: মাটি থেকে মানুষের সৃষ্টি, স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করা, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, ভাষা ও বর্ণের ভিন্নতা, নিদ্রা, বিদ্যুৎ, বৃষ্টি এবং মৃত জমিকে জীবিত করা। মানুষকে আল্লাহ সৃষ্টির সময় দেওয়া স্বাভাবিক প্রকৃতি বা ফিতরাতের দিকে, অর্থাৎ একনিষ্ঠ দ্বীনের দিকে ফিরে যেতে বলা হয়েছে। বলা হয়েছে, সুদ আল্লাহর কাছে সম্পদ বাড়ায় না, আর আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া যাকাত বহুগুণ প্রতিদান এনে দেয়। স্থল ও সমুদ্রে দেখা দেওয়া বিপর্যয় মানুষের নিজেদের হাতের কাজের কারণে হয়েছে, এ কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। দুর্বলতা থেকে শক্তি এবং পরে আবার দুর্বলতায় মানুষের ফিরে যাওয়ার কথা বর্ণনা করে ধৈর্যের উপদেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আর-রূম: ফজিলত

সূরা রূমের বিশেষ কোনো সহীহ ফযীলতের বর্ণনা জানা যায় না। নাসাঈ ও আহমাদ ইবন হাম্বল একজন অনামা সাহাবী থেকে বর্ণনা করেছেন, নবী (সা.) এক ফজরের নামাযে সূরা রূম পড়েছিলেন এবং তাঁর তিলাওয়াতে গোলমাল হয়ে গিয়েছিল। নামাযের পর তিনি বলেছিলেন, যারা ঠিকমতো ওযু না করে জামাতে যোগ দেয়, তারা কুরআন তিলাওয়াতে গোলমাল ঘটায়। আলবানী এই বর্ণনাকে হাসান এবং শুআইব আল-আরনাঊত এর সনদকে হাসান বলেছেন; ইবনুল কাত্তান জানিয়েছেন, এর রাবীদের একজন শাবীবের অবস্থা অজ্ঞাত।

আবু দাউদে ইবন আব্বাস থেকে বর্ণনায় জানানো হয়েছে, সূরার ১৭ থেকে ১৯ নম্বর আয়াত যে সকালে পড়ে সে সেদিনের এবং যে সন্ধ্যায় পড়ে সে সেই রাতের ছুটে যাওয়া বিষয়ের ক্ষতিপূরণ পাবে; আলবানী এই বর্ণনাকে খুবই দুর্বল বলেছেন। কোনো কোনো তাফসীরে উবাই ইবন কাবের সূত্রে বর্ণিত, এই সূরা পাঠকারীকে আসমান ও যমীনের মাঝে আল্লাহর তাসবীহ পাঠকারী ফেরেশতাদের সংখ্যার দশগুণ সওয়াবের প্রতিশ্রুতি দেওয়া বর্ণনাটি হাদীসের আলেমদের কাছে জাল (মাওযূ) বলে গণ্য।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আর-রূম তাফসীর

সূরা আর-রূম: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    “আলিফ লা-ম মীম”। এসব আয়াতের ব্যাপারে সূরা বাক্বারায় আলোচনা করা হয়েছে।

  2. 2

    পারস্য রুমকে পরাজিত করেছে।

  3. 3

    পারস্যের সর্বাপেক্ষা নিকটবর্তী ভ‚মি সিরিয়ায় রূমরা পারস্যের হাতে পরাজিত হওয়ার পর পরই পাল্টা তাদেরকে পরাজিত করবে।

  4. 4

    যার মেয়াদ তিন বৎসর অপেক্ষা কম ও দশ বৎসর অপেক্ষা বেশী হবে না। রূমকে সাহায্য করার আগে ও পরে এবং পারস্যের রূমের বিজয় লাভের পূর্বাপর সকল বিষয়ই আল্লাহর ইচ্ছাধীন। আর যেদিন রূম পারস্যকে পরাজিত করবে সেদিন মুমিনগণ আনন্দিত হবেন।

  5. 5

    তারা আল্লাহ কর্র্তৃক রূমদের বিজয়ে আনন্দিত হবে। কেননা, তারা কিতাবধারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অন্যের উপর বিজয়ী করেন। তিনি এমন পরাক্রমশালী যাকে পরাস্তকারী কেউ নেই। তিনি তাঁর মুমিন বান্দাদের উপর দয়াশীল।

  6. 6

    এহেন সাহায্যের কথা আল্লাহর পক্ষ থেকে অঙ্গিকার স্বরূপ এসেছে। তার বাস্তবায়নে আল্লাহর অঙ্গিকারে মুমিনগণের বিশ্বাস দৃঢ়তর হয়। পক্ষান্তরে বেশীরভাগ মানুষ কুফুরিতে লিপ্ত থাকার কারণে তা বুঝতে পারেনা।

  7. 7

    তারা ঈমান ও শরীয়তের বিধান জানে না। তারা কেবল পার্থিব জীবনের বাহ্যিক বিষয়াদি বুঝতে চায়, যা উপভোগ ও বস্তুগত সভ্যতা রচনা করে মাত্র। তারা পরকাল সম্পর্কে তথা প্রকৃত জীবনের দিকে ভ্রƒক্ষেপ না করে মুখ ফিরিয়ে রাখে।

  8. 8

    মিথ্যারোপকারী মুশরিকরা কি তাদের নিজেদের নফসকে নিয়ে এতটুকু চিন্তা করেনা যে, আল্লাহ তা কীভাবে সৃষ্টি ও বিন্যস্ত করলেন? আল্লাহ পাক আসমান-যমীন সত্য সহকারেই সৃষ্টি করেছেন; অনর্থক নয়। উভয়ের জন্য স্থায়ী থাকার একটি মেয়াদ নির্ধারণ করেছেন। আর বহু মানুষ ক্বিয়ামত দিবসে স্বীয় প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী। ফলে তারা পুনরুত্থানের জন্য স্বীয় প্রতিপালকের পছন্দসই আমল নিয়ে প্রস্তুতি নেয় না।

  9. 9

    এরা কেন যমীনে ভ্রমণ করে না, যাতে পূর্বসূরী মিথ্যাচারকারীদের পরিণাম নিয়ে ভাবতে পারে? যারা তাদের অপেক্ষা আরো শক্তিশালী ছিল, যমীনকে শস্যাদি ও আবাসন দ্বারা তারা অনেক বেশী আবাদ ও পরিবর্ধন করেছিল। তাদের নিকট আল্লাহর একত্ববাদের সুস্পষ্ট দলীল-প্রমাণাদি নিয়ে তাদের রাসূলগণ আগমন করেছিলেন। তারা তাদেরকে মিথ্যারোপ করেছিল। ফলে আল্লাহ তাদেরকে ধংস করে আদৗ জুলুম করেন নি। বরং তারা কুফুরী করার মাধ্যমে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে নিজেদের উপর নিজেরাই জুলুম করেছে।

  10. 10

    আতঃপর যারা শিরক ও পাপের মাধ্যমে মন্দ আমল করেছিল তাদের পরিণামও চূড়ান্ত পর্যায়ের মন্দ হয়েছে। কেননা, তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যারোপ করেছিল, সেগুলো নিয়ে ঠাট্টা বিদ্রƒপ করেছিল।

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    আল্লাহ পাক কোনরূপ নমুমা ব্যতিরেকেই প্রথমবার সৃষ্টি করেন। অতঃপর তাকে নস্যাত করে পুনরায় সৃষ্টি করবেন। আর ক্বিয়ামত দিবসে শুধু তাঁরই নিকট হিসাব ও প্রতিদান নেয়ার জন্য তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে।

  2. 12

    যে দিন ক্বিয়ামত কায়েম হবে সেদিন আপরাধীরা আল্লাহর রহমত থেকে নিরাস হবে এবং তাদের আশা ভঙ্গ হবে। কেননা, আল্লাহর সাথে কুফরি করার পক্ষে তাদের দলীল সেদিন শেষ হয়ে যাবে।

  3. 13

    দুনিয়াতে তারা যাদের এবাদত করতো তাদের সেইসব অংশীদাররা সুপারিশ করে তাদেরকে শাস্তি থেকে রক্ষা দেয়ার জন্যও এগিয়ে আসবে না। বরং তারা এদেরকে অস্বীকার করবে। এমনকি একান্ত প্রয়োজনের সময় তারা তাদেরকে অপমানিত ও লাঞ্ছিত করবে। কেননা, তারা সবাই সমানভাবে ধ্বংস হবে।

  4. 14

    আর যেদিন ক্বিয়ামত কায়েম হবে সেদিন পৃথিবীতে মানুষের আমলের ভিন্নতার দরুন ফলাফলেও তারা ভিন্ন হবে। তাদের কেউ ইল্লিঈনে উন্নিত হবে। আবার কেউ সর্বাধিক নিচে সিজ্জীনে অবস্থান করবে।

  5. 15

    যারা আল্লাহর উপর ঈমান আনবে ও তাঁর নিকট সন্তোষজনক নেক আমল করবে তারা জন্নাতে অশেষ ও আবারিত নি‘আমত লাভে সানন্দে বসবাস করবে।

  6. 16

    পক্ষান্তরে যারা আল্লাহর উপর কুফুরি করেছে এবং আমার রাসূলের উপর অবতীর্ণ আয়াতসমূহ অস্বীকার করেছে, এমনিভাবে পুনরুত্থান এবং হিসাবকেও অস্বীকার করেছে তাদের জন্য শাস্তি অবধারিত।

  7. 17

    তাই তোমরা বিকাল বেলায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সেটা হচ্ছে মাগরিব ও এশার সময়। এমনিভাবে সকাল বেলায়ও তাঁর পবিত্রতা বর্ণনা করো। যা হচ্ছে ফজরের সময়।

  8. 18

    তাঁর জন্য এককভাবে সকল প্রশংসা। আসমানসমূহে ফিরিশতাগণ তাঁর প্রশংসা করে। আবার যমীনে সকল সৃষ্টি তাঁর জন্য প্রশংসা করে। তোমরাও আসরের সময় এবং জোহরের সময় তাঁর প্রশংসা করো।

  9. 19

    তিনি জীবিতকে মৃত থেকে বের করেন। যেমন: মানূষকে বীর্য থেকে ও বাচ্চাকে ডিম থেকে বের করা। তেমনিভাবে মৃতকে জীবিত থেকে বের করেন। যেমন: মানুষ থেকে বীর্যকে বের করা এবং মুরগী থেকে ডিমকে বের করা। এমনিভাবে যমীনকে বারি বর্ষণ ও শস্যাদি উৎপাদনের মাধ্যমে শুকিয়ে জাওয়ার পর জীবিত করা। আর এহেন যমীন মরে যাওয়ার পর জীবিত হওয়ার মত তোমরাও কবর থেকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে বেরিয়ে আসবে।

  10. 20

    আল্লাহর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরণের প্রমাণ বহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের পিতাকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতঃপর তোমরা মানব বংশ বৃদ্ধির মাধ্যমে প্রাচ্য-প্রতীচ্য পর্যন্ত ছড়িয়ে পড়েছো

আয়াত 21-30: তাফসীর
  1. 21

    তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরণের প্রমাণবহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের উদ্দেশ্যে তোমাদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। যার মূল উপাদানে মিল থাকার ফলে তোমাদের অন্তর তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারে এবং তিনি তোমাদের আর তাদের মাঝে দয়া ও মমতা ঢেলে দিয়েছেন। উপরোল্লেখিত বিষয়ে চিন্তাশীলদের জন্য সুস্পষ্ট দলীল প্রমাণাদি নিহিত রয়েছে। কেননা, তাঁরাই কেবল তাঁদের বিবেককে কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন।

  2. 22

    তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরণের প্রমাণ বহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে যে, তিনি আসমান-যমীন সৃষ্টি করেছেন এবং তোমাদের ভাষা ও বর্ণে পার্থক্য রচনা করেছেন। উপরোল্লেখিত বিষয়ে জ্ঞানী ও বিচক্ষণদের জন্য বহু নিদর্শন রয়েছে।

  3. 23

    তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরণের প্রমাণবহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে, তোমাদের কাজের ক্লান্তি থেকে আরাম গ্রহণের নিমিত্ত রাত ও দিনের ঘুম। তাঁর নিদর্শনাবলীর মধ্যে অরো রয়েছে যে, তিনি দিনকে তোমাদের প্রতিপালকের নিকট থেকে রিযিক অন্বেষণের উদ্দেশ্যে কাজে-কর্মে ছড়িয়ে পড়ার উপায় বানিয়েছেন। নিশ্চয়ই এতে চিন্তা-ভাবনা ও উপদেশ গ্রহণের উদ্দেশ্যে শ্রবণকারীদের জন্য রয়েছে বহু নিদর্শন ও প্রমাণাদি।

  4. 24

    তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরণের প্রমাণবহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের উদ্দেশ্যে আসমানে বিদ্যুৎ চমকান এবং এর মাধ্যমে তোমাদের উপর বজ্রপাতের ভয় ও বৃষ্টিপাতের আশার মধ্যে সমন্বয় ঘটান। আসমান থেকে বৃষ্টিপাতের ফলে যমীন খরার পর শস্যাদি উদ্গত করার শক্তি খোঁজে পায়। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য রয়েছে সুস্পষ্ট নিদর্শন ও প্রমাণাদি। ফলে তারা এর মাধ্যমে মৃত্যুর পর হিসাব ও প্রতিদানের জন্য পুনরুত্থানের উপর প্রমাণ গ্রহণ করে।

  5. 25

    তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরণের প্রমাণবহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে যে, তাঁর নির্দেশে আসমান-যমীন পড়ে যাওয়া ও বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। অতঃপর যখন তিনি যমীন থেকে উঠে আসার আহŸান জানাবেন তখন ফিরিশতার ফুৎকারের মাধ্যমে তোমরা কবর থেকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে বেরিয়ে আসবে।

  6. 26

    আসমান ও যমীনে যা কিছু রয়েছে রাজত্ব, সিৃষ্টি ও ভাগ্যনির্ধারণের দিক থেকে সবই তাঁর অধীন। ফলে আসমান-যমীনে যারাই রয়েছে তারা সবাই তাঁর বশ্যতা স্বীকারকারী ও তাঁর নির্দেশের আনুগত্যকারী।

  7. 27

    তিনি কোনরূপ নমুনা ব্যতিরেকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর এটিকে ধ্বংস করে পুনর্বার তৈরী করবেন। আর পুনর্বার সৃষ্টি করা প্রথমবার সৃষ্টি করা অপেক্ষা সহজতর। বস্তুতঃ উভয় কাজই তাঁর নিকট সহজ। কেননা, তিনি যখন কোন কাজ করতে চান তখন শুধু হও বললেই হয়ে যায়। তাঁর রয়েছে পূর্ণতা ও মাহাত্ম্যের সকল প্রকার গুণাবলী। তিনি অপরাজেয় পরাক্রমশালী এবং তাঁর সৃষ্টি ও পরিচালনায় প্রজ্ঞাবান।

  8. 28

    ওহে মুশরিকরা! আল্লাহ তোমাদের উদ্দেশ্যে তোমাদের নিজেদেরকে দিয়ে উদাহরণ পেশ করেছেন যে, তোমাদের দাস ও অধীনদের মধ্য থেকে কেউ কি তোমাদের ধন-সম্পত্তিতে শরীক রয়েছে, তোমরা যার অংশীদারিত্বের ভয় করো। যেমন: স্বাধীন শরীকদের ক্ষেত্রে ভয় করো যে, তারা তোমাদের সম্পদে ভাগ বসাবে। তোমরা কি নিজেদের জন্য তোমাদের দাসদের ক্ষেত্রে এমনটি হওয়ার কথা মেনে নিবে? নিঃসন্দেহে তোমারা এমন ব্যাপারে রাযি হবে না। অতএব আল্লাহ তাঁর রাজত্বে তাঁর সৃষ্টি ও দাসদের কেউ শরীক না হওয়ার ক্ষেত্রে আরো বেশী হক্বদার। এ ধরনের উপমা ও অন্যান্য পদ্ধতিতে আমি বিভিন্নভাবে জ্ঞানীদের উদ্দেশ্যে দলীল প্রমাণাদি বিশদভাবে বর্ণনা করে থাকি। কেননা, তারাই এর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন।

  9. 29

    তাদের গুমরাহীর কারণ দলীলের ক্রুটি বা তার ব্যাখ্যার ক্রুটি নয়। বরং তা হচ্ছে তাদের প্রবৃত্তির অনুসরণ এবং পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ। কেননা যাদেরকে আল্লাহ গুমরাহ করেন তাদেরকে কে হেদায়েত করতে পারে? বস্তুতঃ তাদেরকে সক্ষমতা দানের কেউ নেই। আর না তাদের কোন সাহয্যকারী রয়েছে। যে তাদের থেকে আল্লাহর আযাবকে প্রতিহত করতে পারে।

  10. 30

    অতএব হে রাসূল! আপনি ও আপনার সাহাবীগণ অন্যসব দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে ওই দ্বীনের প্রতি ধাবিত হোন যার পথনির্দেশ আল্লাহ দান করেছেন। এটি সেই ইসলাম যার উপর মানুষের স্বভাব স্থির করেছেন। আল্লাহর সৃষ্টির কোনরূপ পরিবর্তন নেই। এটিই সেই সরল দ্বীন যাতে কোনরূপ বক্রতা নেই। তবে বেশীরভাগ মানুষ একথা জানেনা যে, এটিই সঠিক দ্বীন।

আয়াত 31-40: তাফসীর
  1. 31

    আর তোমরা নিজেদের কৃত পাপ থেকে তাঁর প্রতি তাওবা করার মাধ্যমে প্রত্যাবর্তন করো এবং তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো। আর পূর্ণভাবে নামায কায়েম করো। ওইসব মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা সৃষ্টিগত স্বভাবের বিপরীতে আল্লাহর সাথে অন্যকে শরীক করে।

  2. 32

    আর ওইসব মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা তাদের দ্বীনকে পরিবর্তন করে কিছুর উপর ঈমান আনে আর কিছু অস্বীকার করে দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দল তাদের আদর্শ নিয়ে আনন্দিত। তারা মনে করে যে, তারাই হক্বের উপর রয়েছে। আর অন্যরা রয়েছে বাত্বিলের উপর।

  3. 33

    আর যখন মুশরিকদের কোন অসুখ, অভাব কিংবা খরা পায় তখন তারা আল্লাহর প্রতি অনুনয় সহকারে আশ্রয় কামনান্তে প্রার্থনা করে। যেন তিনি তাদের উপর আপতিত বিপদ সরিয়ে দেন। অতঃপর যখন তিনি তা দুর করে দেন তখন তাদের এক দল আল্লাহর সাথে অন্যকে শরীক করতে শুরু করে।

  4. 34

    তারা যদি আল্লাহর নি‘আমতকে আস্বীকার করে -যার অন্তর্ভুক্ত রয়েছে এহেন বিপদমুক্তি- আর তাদের সামনে বিদ্যমান পার্থিব উপাদান নিয়ে ভোগ-বিলাসে লিপ্ত হয়ে পড়ে তবে অচিরেই ক্বিয়ামতের দিন তারা দেখতে পাবে যে, তারা সুস্পষ্ট গুমরাহীর মধ্যে নিমজ্জিত ছিল।

  5. 35

    তাদেরকে আল্লাহর সাথে শিরক করতে কোন্ জিনিষ উদ্বুদ্ধ করল? অথচ এক্ষেত্রে তাদের নিকট কোন প্রমাণ অবশিষ্ট নেই। আমি তাদের নিকট এমন কোন কিতাব অবতীর্ণ করিনি যদ্বারা তারা আল্লাহর সাথে শিরক করার উপর প্রমাণ নিতে পারে। আর না তাদের সাথে এমন কোন কিতাব রয়েছে যা তাদের শিরক এর ব্যাপারে কথা বলে এবং তাদের কুফুরির সত্যতার স্বীকৃতি দেয়।

  6. 36

    আর আমি যখন মানুষকে আমার কোন নি‘আমত আস্বাদন করাই -যেমন: সুস্থতা ও ধনাঢ্যতা- তারা তখন অহঙ্কারমূলক আনন্দে উদ্বেলিত হয়। পক্ষান্তরে তাদেরকে যখন নিজেদের পাপের ফল হিসাবে অসুখ কিংবা অভাব পেয়ে বসে তখন তারা আল্লাহর নি‘আমত থেকে নিরাশ হয়ে পড়ে এবং তাদের উপর আপতিত বিপদ দূর হওয়ার আশা ছেড়ে দেয়।

  7. 37

    তারা কি দেখে না যে, আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার জন্য জীবিকা প্রশস্ত করেন। যেন পরীক্ষা করতে পারেন সে শুকরিয়া আদায় করে, না কি করে না। আবার কারো উপর তা সংকীর্ণ করেন যাতে পরীক্ষা করতে পারেন যে, সে সন্তুষ্ট থাকে নাকি অসন্তুষ্ট হয়। অবশ্যই জীবিকা প্রশস্ত করা ও সংকীর্ণ করার মধ্যে মুমিনদের জন্য আল্লাহর দয়া ও করুণার প্রমাণ রয়েছে।

  8. 38

    তাই হে মুসলিম! নিকটাত্মীয়ের ব্যাপারে তার সদাচার ও সম্পর্ক বজায় রাখার জন্য যা প্রযোজন তা দাও। অভাবীর প্রয়োজন মিটানোর জন্য যা প্রয়োজন তা দাও। সম্বলহারা মুসাফিরকে তার প্রয়োজন মোতাবিক দাও। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে এসব খাতে ব্যয় করা তাদের জন্য অতি উত্তম। যারা এসব সহযোগিতার কাজ করে তারাই ভয়াবহ শাস্তি থেকে মুক্তি ও জান্নাত লাভের মাধ্যমে সফলকাম হবে।

  9. 39

    আর তোমরা কাউকে বেশী ফেরত পাওয়ার আশায় যা কিছু দিয়ে থাকো তার প্রতিদান আল্লাহর নিকট বৃদ্ধি পাবে না। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি কামনান্তে শুধু প্রয়োজন মিটানোর খাতিরে যা দান করো -যাতে মানুষের নিকট কোন সম্মান বা প্রতিদান পাওয়ার আশা নেই- আল্লাহর নিকট এর প্রতিদান বহু গুণ বৃদ্ধি পাবে।

  10. 40

    আল্লাহ একাই তোমাদেরকে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি একাই রিযিক দিয়েছেন। অতঃপর একাই মৃত্যু দিবেন। আর তিনিই পুনরুত্থানের উদ্দেশ্যে জীবন দান করবেন। তোমরা আল্লাহর পরিবর্তে যেসব দেবতাদের দাসত্ব করো তারা কি এসবের কিঞ্চিৎ করতে পারে?! আল্লাহ মুশরিকদের আক্বিদা থেকে পবিত্র ও অনেক ঊর্ধ্বে।

আয়াত 41-50: তাফসীর
  1. 41

    মানুষের পাপের ফলে সম্পদে ঘাটতি ও শরীরে রোগ-ব্যাধির মাধ্যমে জলে-স্থলে ফাসাদ দেখা দিয়েছে। মূলতঃ তা এজন্য প্রকাশ পেয়েছে যে, আল্লাহ তাদের কৃতকর্মের কিছু ফলাফল আস্বাদন করান, যাতে তারা তাঁর প্রতি তাওবা করে।

  2. 42

    হে রাসূল! আপনি এসব মুশরিকদেরকে বলুন! তোমরা যমীনে চলে দেখ, মিথ্যারোপকারী জাতির কী পরিণতি হয়েছিল। তাদের পরিণতি খুবই মন্দ ছিল। তাদের বেশীরভাগ আল্লাহর সাথে শিরকে লিপ্ত ছিল। তারা আল্লাহর সাথে অন্যের এবাদত করত। আল্লাহর সাথে শরীক করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে।

  3. 43

    হে রাসূল! ক্বিয়ামত আসার পূর্বে তুমি তোমার চেহারাকে সরল ইসলাম ধর্মের উদ্দেশ্যে স্থির করো। যাতে কোনরূপ বক্রতা নেই। যেদিন উপস্থিত হলে তাকে রুখে দেওয়ার কেউ থাকবে না, সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। কেউ হবে জান্নাতের অধিবাসী। আর কেউ হবে জাহান্নামের শাস্তি ভোগকারী।

  4. 44

    যে আল্লাহর সাথে কুফুরি করলো তার কুফুরির অনিষ্ট তাকেই পাবে। পক্ষান্তরে যারা আল্লাহর সন্তুষ্টি কামনান্তে নেক আমল করলো তারা এর মাধ্যমে নিজেদের জন্য জান্নাতের পথ সুগম করলো। তারা সেখানে উপভোগের মধ্যে চিরদিন থাকবে।

  5. 45

    যাতে আল্লাহ ঈমানদার ও আল্লাহকে সন্তুষ্টকারী নেক আমলকারীদেরকে প্রতিদান দিতে পারেন। অবশ্য আল্লাহ তাঁর ও তাঁর রাসূলদের অস্বীকারকারীদেরকে ভাল বাসেন না। বরং তাদেরকে সর্বাপেক্ষা বেশী ঘৃণা করেন এবং অচিরেই ক্বিয়ামতের দিন তাদেরকে তিনি শাস্তি প্রদান করবেন।

  6. 46

    তাঁর ক্ষমতা ও একত্ববাদের উপর বড় ধরনের প্রমাণবহনকারী বিষয়াদির মধ্যে রয়েছে যে, তিনি বায়ুকে বৃষ্টি বর্ষণের সময় নিকটবর্তী হওয়ার সুসংবাদ পরিবেশনের জন্য প্রেরণ করেন। যেন বারি বর্ষণের পর তদ্বারা উর্বরতা ও সাবলম্বিতা অর্জন হয়। তাছাড়া বায়ুর মাধ্যমে যেন তাঁর ইচ্ছায় জাহাজ চলতে থাকে। যাতে করে সমুদ্রে ব্যবসার মাধ্যমে তাঁর অনুগ্রহ অন্বেষণ করে তাঁর নি‘আমতের শুকরিয়া আদায় করতে পারো। এতে করে তিনি তোমাদের উদ্দেশ্যে তা বৃদ্ধি করে দিবেন।

  7. 47

    হে রাসূল! আমি তোমার পূর্বে বহু জাতির নিকট রাসূলদেরকে প্রেরণ করেছি। তাঁরা তাদের নিকট তাঁদের সত্যতার প্রমাণবাহী দলীলসমূহ নিয়ে আগমন করেছেন। কিন্তু তারা রাসূলদের সাথে নিয়ে আসা সত্যকে অস্বীকার করলো। ফলে আমি মন্দ কাজের জন্য অপরাধীদের বদলা নিলাম এবং তাদেরকে আমার শাস্তি দ্বারা ধ্বংস করলাম। আর রাসূলদেরকে ও তাঁদের উপর ঈমান আনয়নকারীদেরকে বাঁচিয়ে দিলাম। বস্তুতঃ মুমিনদেরকে রক্ষা ও সাহায্য করা আমার নিজস্ব কর্তব্য।

  8. 48

    আল্লাহই বায়ুকে প্রেরণ করেন। ফলে সে মেঘমালাকে আন্দোলিত করে এবং আসমানে সেগুলোকে কম-বেশী যেভাবে ইচ্ছা প্রসারিত ও খÐ বিখÐ করে। তাই তুমি দেখতে পাও তা তার মধ্য দিয়ে অবতরণ করে। অতঃপর তাঁর বান্দাদের মধ্যে যাদেরকে তাঁর রহমতের বৃষ্টি পায় তারা এর মাধ্যমে আনন্দিত হয়। কেননা, এর ফলে উদ্ভিদ উৎপাদিত হয়। যার প্রতি তারা ও তাদের পশু-পক্ষি মুখাপেক্ষী।

  9. 49

    অথচ তারা ইতিপূর্বে আল্লাহ তাদের উপর বারি বর্ষণ করার আগ মুহূর্ত পর্যন্ত তা থেকে নিরাশ হয়ে পড়েছিল।

  10. 50

    অতএব হে রাসূল! আপনি বান্দাদের জন্য আল্লাহর রহমতের প্রতিচ্ছবির প্রতি লক্ষ্য করুন। তদ্বারা তিনি যমীনকে কিভাবে খরা ও শুকিয়ে যাওয়ার পর শস্যাদির মাধ্যমে জীবিত করেছেন। নিশ্চয়ই যিনি এহেন শুকনো যমীনকে জীবিত করেছেন তিনি মৃতদেরকে পুনরুত্থান দানকারী। তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান; তাঁকে অপারগ করতে পারে এমন কোন কিছুই নেই।

আয়াত 51-60: তাফসীর
  1. 51

    আমি যদি তাদের ক্ষেত ও শস্যাদির উপর এমন বায়ু প্রেরণ করি যা সেগুলোকে বিনষ্ট করে দেয়, ফলে তারা সেগুলোকে সবুজের পর পাংশু বর্ণের দেখতে পায় তদুপরি তারা আল্লাহ প্রদত্ত পূর্বের অঢেল নি‘আমতের প্রতি অকৃতজ্ঞই থেকে যাবে।

  2. 52

    যেমনিভাবে আপনি মৃত ও বধিরদের শুনাতে পারবেন না বিশেষ করে নিশ্চিতভাবে না শুনার উদ্দেশ্যে যখন তারা দূরে চলে যায় ঠিক তেমনিভাবে আপনি তাদের ন্যায় যারা উপদেশ গ্রহণ না করে তা থেকে মুখ ফিরিয়ে রাখে তাদেরকেও হেদায়েত প্রদান করতে পারবেন না।

  3. 53

    আর না আপনি তাকে সৎ পথে আনতে সমর্থ যে ব্যক্তি সরল পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়েছে। যেভাবে শুনলে উপকৃত হবে সেভাবে কেবল তাকেই শুনাতে পারবেন যে আমার আয়াতসমূহের উপর ঈমান রাখে। কেননা, কেবল সেই আপনার কথা থেকে উপকৃত হয়ে থাকে। এপ্রকৃতির লোকেরা আমার নির্দেশের অনুগত ও তার সামনে নত।

  4. 54

    হে মানব জাতি! আল্লাহই তোমাদেরকে নগণ্য পানি থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের শৈশবের দুর্বলতার পর যৌবনের শক্তি প্রদান করেছেন। আবার যৌবনের শক্তির পর প্রৌঢ় ও বার্ধক্যের দুর্বলতা প্রদান করেছেন। আল্লাহ শক্তি ও দুর্বলতার মধ্যে যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি সর্ব বিষয়ে জ্ঞাত। তাঁর নিকট কোন বস্তুই গোপন থাকেনা। তিনি সর্ব শক্তিমান। যাঁকে কোন কিছু অপারগ করতে পারেনা।

  5. 55

    আর ক্বিয়ামতের দিন অপরাধীরা শপথ করে বলবে যে, তারা ক্ববরে কেবল এক মুহূর্ত অবস্থান করেছিল। বস্ততঃ তারা যেভাবে ক্ববরে অবস্থানের সময় সম্পর্কে জানা থেকে বঞ্চিত ঠিক তদ্রƒপ পৃথিবীতে সত্য থেকেও তারা ছিল বঞ্চিত।

  6. 56

    আর যাদেরকে তিনি ইলম দান করেছেন তথা নবী ও ফিরিশতাগণ বলবেন: তোমরা আল্লাহর গাইবী ইলমে তোমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দিন লিখা ছিল তত দিনই অবস্থান করেছো যা আজ তোমরা অস্বীকার করছো।

  7. 57

    যেদিন আল্লাহ সৃষ্টিকুলকে হিসাবের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন সেদিন জালিমদের এসব মনগড়া ওযর কোন কাজে আসবে না। আর না তাদের উদ্দেশ্যে আল্লাহকে রাযী-খুশি করা ও তাঁর প্রতি অনুনয়-বিনয় করতে বলা হবে। কেননা, তখন সময় দানের অবকাশ শেষ হয়ে যাবে।

  8. 58

    আর আমি মানুষদের উদ্দেশ্যে দয়া স্বরূপ এহেন কোরআনের সব ধরনের উদাহরণ পেশ করেছি যাতে করে সত্য-মিথ্যা সুস্পষ্ট হয়ে পড়ে। আর হে রাসূল! আপনি যদি তাদের নিকট আপনার সত্যতার প্রমাণাদি উপস্থিত করেন তবে কাফিররা বলবে: তোমরা বাত্বিল কথা নিয়ে এসেছো।

  9. 59

    এদের অন্তরের সীলমোহরের ন্যায় ওই সকল লোকের অন্তরেও সীলমোহর লেগে যায় যাদের সামনে আপনার নিয়ে আসা প্রমাণাদি উপস্থাপন করা হলে তারা তা অগ্রাহ্য করে; তারা একে সত্য বলে মনে করে না।

  10. 60

    অতএব হে রাসূল! আপনার সম্প্রদায় কর্তৃক আপনাকে অস্বীকার করার উপর আপনি ধৈর্য ধারণ করুন। অবশ্যই সাহায্য ও প্রতিপত্তির ক্ষেত্রে আল্লাহর কৃত অঙ্গীকারই সত্য। তাতে কোনরূপ সন্দেহ নেই। আর যারা পুনরুত্থানে বিশ্বাসী নয় তারা যেন আপনাকে তাড়াহুড়া ও ধৈর্য হারিয়ে ফেলার দিকে ঠেলে না দেয়।

সূরা আর-রূম সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আর-রূম কত আয়াতের সূরা?

সূরা আর-রূম মোট 60 আয়াতের সূরা।

আর-রূম নামের অর্থ কী?

আর-রূম নামের অর্থ “রোমান জাতি”।

সূরা আর-রূম মাক্কী না মাদানী?

সূরা আর-রূম একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 84 নম্বর সূরা।

সূরা আর-রূম কোন পারায়?

সূরা আর-রূম রয়েছে 21 নম্বর পারায়।

সূরা আর-রূম কুরআনের কত নম্বর সূরা?

সূরা আর-রূম কুরআনের 30 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-আনকাবূত এবং পরে সূরা লুকমান।

এখানে কি সূরা আর-রূম শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আর-রূম রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।