সূরা ইয়াসিন

114টির মধ্যে 60 নম্বর সূরা · পারা 28

সূরা আল-মুমতাহিনা الممتحنة

13 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 91 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মদীনায় অবতীর্ণ 13 আয়াতের সূরা মুমতাহিনা মুমিনদের ইসলামের শত্রুদের সঙ্গে গোপন ঘনিষ্ঠতা না রাখার উপদেশ দেয়; যারা যুদ্ধ করে না তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার উৎসাহিত করে এবং হিজরতকারী মুমিন নারীদের বিধান জানায়।

সূরা আল-মুমতাহিনা আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ عَدُوِّي وَعَدُوَّكُمۡ أَوۡلِيَآءَ تُلۡقُونَ إِلَيۡهِم بِٱلۡمَوَدَّةِ وَقَدۡ كَفَرُواْ بِمَا جَآءَكُم مِّنَ ٱلۡحَقِّ يُخۡرِجُونَ ٱلرَّسُولَ وَإِيَّاكُمۡ أَن تُؤۡمِنُواْ بِٱللَّهِ رَبِّكُمۡ إِن كُنتُمۡ خَرَجۡتُمۡ جِهَٰدٗا فِي سَبِيلِي وَٱبۡتِغَآءَ مَرۡضَاتِيۚ تُسِرُّونَ إِلَيۡهِم بِٱلۡمَوَدَّةِ وَأَنَا۠ أَعۡلَمُ بِمَآ أَخۡفَيۡتُمۡ وَمَآ أَعۡلَنتُمۡۚ وَمَن يَفۡعَلۡهُ مِنكُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ ٱلسَّبِيلِ ﴿١﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাত্তাখিযূ আদুওওয়ী ওয়া আদুওওয়াকুম আওলিয়াআ তুলকূনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারূ বিমা জাআকুম মিনাল হাক্কি ইউখরিজূনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনূ বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফী সাবীলী ওয়াবতিগাআ মারদাতী তুসির্রূনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম ওয়া মাই ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবীল।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছ; অথচ যে সত্য (দ্বীন) তোমাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করছে এবং রাসূলকে ও তোমাদেরকে এ অপরাধে (মক্কা থেকে) বহিষ্কার করেছে যে, তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমরা যদি আমার পথে জিহাদে ও আমার সন্তুষ্টি লাভের জন্যে বের হও, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছ? অথচ তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি (আল্লাহ) জানি। তোমাদের মধ্যে যে এমন করবে, সে সরল পথ হতে বিচ্যুত হবে।

  2. 2

    إِن يَثۡقَفُوكُمۡ يَكُونُواْ لَكُمۡ أَعۡدَآءٗ وَيَبۡسُطُوٓاْ إِلَيۡكُمۡ أَيۡدِيَهُمۡ وَأَلۡسِنَتَهُم بِٱلسُّوٓءِ وَوَدُّواْ لَوۡ تَكۡفُرُونَ ﴿٢﴾

    ইই ইয়াছকাফূকুম ইয়াকূনূ লাকুম আদাআও ওয়া ইয়াবসুতূ ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিস সূই ওয়া ওয়াদ্দূ লাও তাকফুরূন।

    (অথচ) তারা যদি তোমাদেরকে কাবু করতে পারে, তবে তারা তোমাদের শত্রুতে পরিণত হবে এবং হাত ও জবান দ্বারা তোমাদের ক্ষতি সাধন করবে। তারা কামনা করে যদি তোমরা কুফরী করতে!

  3. 3

    لَن تَنفَعَكُمۡ أَرۡحَامُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡۚ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ يَفۡصِلُ بَيۡنَكُمۡۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٞ ﴿٣﴾

    লান তানফাআকুম আরহামুকুম ওয়া লা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম ওয়াল্লাহু বিমা তামালূনা বাসীর।

    কিয়ামত দিবসে তোমাদের আত্মীয়তা ও সন্তান-সন্ততি তোমাদের কোন উপকার করতে পারবে না। আল্লাহ তোমাদের মাঝে ফায়সালা করে দিবেন। তোমরা যা কর আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

  4. 4

    قَدۡ كَانَتۡ لَكُمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ فِيٓ إِبۡرَٰهِيمَ وَٱلَّذِينَ مَعَهُۥٓ إِذۡ قَالُواْ لِقَوۡمِهِمۡ إِنَّا بُرَءَٰٓؤُاْ مِنكُمۡ وَمِمَّا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ كَفَرۡنَا بِكُمۡ وَبَدَا بَيۡنَنَا وَبَيۡنَكُمُ ٱلۡعَدَٰوَةُ وَٱلۡبَغۡضَآءُ أَبَدًا حَتَّىٰ تُؤۡمِنُواْ بِٱللَّهِ وَحۡدَهُۥٓ إِلَّا قَوۡلَ إِبۡرَٰهِيمَ لِأَبِيهِ لَأَسۡتَغۡفِرَنَّ لَكَ وَمَآ أَمۡلِكُ لَكَ مِنَ ٱللَّهِ مِن شَيۡءٖۖ رَّبَّنَا عَلَيۡكَ تَوَكَّلۡنَا وَإِلَيۡكَ أَنَبۡنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ﴿٤﴾

    কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফী ইবরাহীমা ওয়াল লাযীনা মাআহূ ইয কালূ লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তাবুদূনা মিন দূনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনূ বিল্লাহি ওয়াহদাহূ ইল্লা কাওলা ইবরাহীমা লিআবীহি লাআসতাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাইইর রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীর।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের জন্য অবশ্যই ইবরাহীম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তারা যখন স্বীয় (কাফির) সম্প্রদায়কে বলছিল: ‘তোমাদের সাথে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যা কিছুর উপাসনা করো, তা হতে আমরা সম্পর্কমুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হল শক্ৰতা ও বিদ্বেষ চিরকালের জন্য; যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো।’ তবে স্বীয় পিতার প্রতি ইবরাহীমের উক্তিটি ব্যতিক্রম: ‘আমি অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো, আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোন অধিকার রাখি না।’ (ইবরাহীম ও তার অনুসারীগণ বলেছিল,) হে আমাদের রব, আমরা আপনার ওপরই তাওয়াক্কুল করি, আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে।

  5. 5

    رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ وَٱغۡفِرۡ لَنَا رَبَّنَآۖ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٥﴾

    রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল লাযীনা কাফারূ ওয়াগফির লানা রাব্বানা ইন্নাকা আনতাল আযীযুল হাকীম।

    ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না। হে আমাদের রব, আপনি আমাদের ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

  6. 6

    لَقَدۡ كَانَ لَكُمۡ فِيهِمۡ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَۚ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلۡغَنِيُّ ٱلۡحَمِيدُ ﴿٦﴾

    লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া মাই ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুওয়াল গানিয়্যুল হামীদ।

    নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহর (ক্ষমা) ও শেষ দিবসের (কল্যাণ ও মুক্তির) প্রত্যাশা করে। আর যে ব্যক্তি (এ উত্তম আদর্শ থেকে) মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক, নিশ্চয় আল্লাহ তো অভাবমুক্ত, সপ্রশংসিত।

  7. 7

    ۞ عَسَى ٱللَّهُ أَن يَجۡعَلَ بَيۡنَكُمۡ وَبَيۡنَ ٱلَّذِينَ عَادَيۡتُم مِّنۡهُم مَّوَدَّةٗۚ وَٱللَّهُ قَدِيرٞۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٞ ﴿٧﴾

    আসাল্লাহু আই ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল লাযীনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দাতাও ওয়াল্লাহু কাদীরুও ওয়াল্লাহু গাফূরুর রাহীম।

    যাদের সাথে তোমরা শত্রুতা করছো, আশা করা যায়, আল্লাহ(তোমাদের শত্রুদেরকে ইসলামে দীক্ষিত করার মাধ্যমে) তোমাদের ও তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। আর আল্লাহ সর্ব শক্তিমান এবং আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু।

  8. 8

    لَّا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ لَمۡ يُقَٰتِلُوكُمۡ فِي ٱلدِّينِ وَلَمۡ يُخۡرِجُوكُم مِّن دِيَٰرِكُمۡ أَن تَبَرُّوهُمۡ وَتُقۡسِطُوٓاْ إِلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ ﴿٨﴾

    লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলূকুম ফিদ দীনি ওয়া লাম ইউখরিজূকুম মিন দিয়ারিকুম আন তাবার্রূহুম ওয়া তুকসিতূ ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতীন।

    দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি-ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন।

  9. 9

    إِنَّمَا يَنۡهَىٰكُمُ ٱللَّهُ عَنِ ٱلَّذِينَ قَٰتَلُوكُمۡ فِي ٱلدِّينِ وَأَخۡرَجُوكُم مِّن دِيَٰرِكُمۡ وَظَٰهَرُواْ عَلَىٰٓ إِخۡرَاجِكُمۡ أَن تَوَلَّوۡهُمۡۚ وَمَن يَتَوَلَّهُمۡ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ﴿٩﴾

    ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা কাতালূকুম ফিদ দীনি ওয়া আখরাজূকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারূ আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাওহুম ওয়া মাই ইয়াতাওয়াল্লাহুম ফা উলাইকা হুমুয যালিমূন।

    আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর-বাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেয়ার ব্যাপারে একে অন্যকে সহযোগিতা করেছে। এরপরও (তোমাদের মধ্যে) যারা তাদের সাথে বন্ধুত্ব করে, তারাই তো যালিম।

  10. 10

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا جَآءَكُمُ ٱلۡمُؤۡمِنَٰتُ مُهَٰجِرَٰتٖ فَٱمۡتَحِنُوهُنَّۖ ٱللَّهُ أَعۡلَمُ بِإِيمَٰنِهِنَّۖ فَإِنۡ عَلِمۡتُمُوهُنَّ مُؤۡمِنَٰتٖ فَلَا تَرۡجِعُوهُنَّ إِلَى ٱلۡكُفَّارِۖ لَا هُنَّ حِلّٞ لَّهُمۡ وَلَا هُمۡ يَحِلُّونَ لَهُنَّۖ وَءَاتُوهُم مَّآ أَنفَقُواْۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ أَن تَنكِحُوهُنَّ إِذَآ ءَاتَيۡتُمُوهُنَّ أُجُورَهُنَّۚ وَلَا تُمۡسِكُواْ بِعِصَمِ ٱلۡكَوَافِرِ وَسۡـَٔلُواْ مَآ أَنفَقۡتُمۡ وَلۡيَسۡـَٔلُواْ مَآ أَنفَقُواْۚ ذَٰلِكُمۡ حُكۡمُ ٱللَّهِ يَحۡكُمُ بَيۡنَكُمۡۖ وَٱللَّهُ عَلِيمٌ حَكِيمٞ ﴿١٠﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনূহুন্নাল্লাহু আলামু বিঈমানিহিন্না ফা ইন আলিমতুমূহুন্না মুমিনাতিন ফালা তারজিঊহুন্না ইলাল কুফ্ফারি লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লূনা লাহুন্না ওয়া আতূহুম মা আনফাকূ ওয়া লা জুনাহা আলাইকুম আন তানকিহূহুন্না ইযা আতাইতুমূহুন্না উজূরাহুন্না ওয়া লা তুমসিকূ বিইসামিল কাওয়াফিরি ওয়াসআলূ মা আনফাকতুম ওয়ালয়াসআলূ মা আনফাকূ যালিকুম হুকমুল্লাহি ইয়াহকুমু বাইনাকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম।

    হে মুমিনগণ! তোমাদের কাছে মু’মিন নারীরা হিজরত করে আসলে তোমরা তাদের (ঈমানের সত্যতা) পরীক্ষা করে দেখো। আল্লাহ তো তাদের ঈমান সম্পর্কে অধিক অবগত আছেন। অতঃপর যদি তোমরা জানতে পার যে, তারা সত্তিই মু’মিন নারী, তাহলে তাদেরকে আর কাফিরদের নিকট ফেরত পাঠিও না। কারণ মু’মিন নারীগণ কাফির স্বামীদের জন্য বৈধ নয় এবং কাফিররাও তাদের জন্য বৈধ নয়। কাফির স্বামীরা (মোহর হিসেবে) যা ব্যয় করেছে, তা তাদেরকে ফিরিয়ে দাও। তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোন অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের প্রাপ্য মোহর প্রদান করো। আর তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না, তোমরা যা ব্যয় করেছ, তা তোমরা (তাদের কাফির স্বামীদের কাছে) ফেরত চাও। আর তারা (ইসলামে দীক্ষিতা স্ত্রীদের জন্যে) যা ব্যয় করেছে, তা যেন তারা তোমাদের কাছে চেয়ে নেয়। এটাআল্লাহর বিধান। তিনি তোমাদের মাঝে ফয়সালা করেন। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

  11. 11

    وَإِن فَاتَكُمۡ شَيۡءٞ مِّنۡ أَزۡوَٰجِكُمۡ إِلَى ٱلۡكُفَّارِ فَعَاقَبۡتُمۡ فَـَٔاتُواْ ٱلَّذِينَ ذَهَبَتۡ أَزۡوَٰجُهُم مِّثۡلَ مَآ أَنفَقُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ أَنتُم بِهِۦ مُؤۡمِنُونَ ﴿١١﴾

    ওয়া ইন ফাতাকুম শাইউম মিন আযওয়াজিকুম ইলাল কুফ্ফারি ফাআকাবতুম ফা আতুল লাযীনা যাহাবাত আযওয়াজুহুম মিছলা মা আনফাকূ ওয়াত্তাকুল্লাহাল লাযী আনতুম বিহী মুমিনূন।

    আর যদি তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ হাতছাড়া হয়ে কাফিরদের নিকট চলে যায়, অতঃপর যদি তোমরা যুদ্ধে জয়ী হয়ে গনীমত লাভ করো, তাহলে যাদের স্ত্রীরা চলে গেছে, তাদেরকে তারা যা (যে মোহরানা) ব্যয় করেছে, তার সমপরিমাণ (গনীমতের মাল থেকে) প্রদান করো। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা বিশ্বাসী।

  12. 12

    يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ إِذَا جَآءَكَ ٱلۡمُؤۡمِنَٰتُ يُبَايِعۡنَكَ عَلَىٰٓ أَن لَّا يُشۡرِكۡنَ بِٱللَّهِ شَيۡـٔٗا وَلَا يَسۡرِقۡنَ وَلَا يَزۡنِينَ وَلَا يَقۡتُلۡنَ أَوۡلَٰدَهُنَّ وَلَا يَأۡتِينَ بِبُهۡتَٰنٖ يَفۡتَرِينَهُۥ بَيۡنَ أَيۡدِيهِنَّ وَأَرۡجُلِهِنَّ وَلَا يَعۡصِينَكَ فِي مَعۡرُوفٖ فَبَايِعۡهُنَّ وَٱسۡتَغۡفِرۡ لَهُنَّ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٞ ﴿١٢﴾

    ইয়া আয়্যুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়িনাকা আলা আল লা ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াযনীনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতীনা বিবুহতানিই ইয়াফতারীনাহূ বাইনা আইদীহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসীনাকা ফী মারূফিন ফাবায়িহুন্না ওয়াসতাগফির লাহুন্নাল্লাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।

    হে নবী! যখন মুমিন নারীরা আপনার কাছে এসে এ মর্মে আপনার হাতে বাইআত করবে যে, তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, নিজেদের হাত-পায়ের মধ্য থেকে কোনো মিথ্যা অপবাদ (অর্থাৎ সন্তান সম্পর্কে মিথ্যা বংশপরিচয়) রচনা করে আনবে না এবং কোনো সৎ ও ন্যায্য কাজে আপনার অবাধ্য হবে না, তখন আপনি তাদের বাইআত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।

  13. 13

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِمۡ قَدۡ يَئِسُواْ مِنَ ٱلۡأٓخِرَةِ كَمَا يَئِسَ ٱلۡكُفَّارُ مِنۡ أَصۡحَٰبِ ٱلۡقُبُورِ ﴿١٣﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তাতাওয়াল্লাও কাওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসূ মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফ্ফারু মিন আসহাবিল কুবূর।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন। তারা তো আখিরাত সম্পর্কে নিরাশ হয়ে পড়েছে, যেমনিভাবে কাফিররা কবরবাসীদের ব্যাপারে নিরাশ হয়েছে।

সূরা আল-মুমতাহিনা তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 60
নামের অর্থ:
পরীক্ষিত নারী
আয়াত সংখ্যা:
13
নাযিলের স্থান:
মদিনা
নাযিলের ক্রম:
91
পারা (জুয):
28

সূরা আল-মুমতাহিনা পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে দশম আয়াতে হিজরত করে আসা মুমিন নারীদের “পরীক্ষা করার” আদেশ থেকে। শব্দটি দুইভাবে পড়া হয়: “মুমতাহানা” (পরীক্ষিত নারী) ও “মুমতাহিনা” (পরীক্ষাকারী)।

এটি মদীনায় অবতীর্ণ এবং 13 আয়াতের। মুসহাফের ক্রমে 60তম, প্রচলিত অবতরণের ক্রমে 91তম সূরা এবং 28তম পারায় রয়েছে।

হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মধ্যবর্তী সংবেদনশীল সময়ে অস্বীকারকারীদের সঙ্গে মুসলিমদের সম্পর্কের মানদণ্ড দিয়েছে এই সূরা। একদিকে শত্রুতাপূর্ণ আচরণকারীদের সঙ্গে বন্ধুত্ব নিষিদ্ধ করেছে; অন্যদিকে যারা ধর্মের কারণে যুদ্ধ করে না এবং মুসলিমদের আবাস থেকে বহিষ্কার করে না, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার নিষিদ্ধ নয় বলে স্পষ্ট জানিয়েছে।

সূরা আল-মুমতাহিনা নাযিলের প্রেক্ষাপট

মক্কা বিজয়ের প্রস্তুতির দিনগুলোতে ঘটে যাওয়া এক ঘটনার পর সূরার প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়; বুখারী ও মুসলিমে আলী থেকে তা বর্ণিত হয়েছে। সে অনুযায়ী, বদরে অংশগ্রহণকারী হাতিব ইবন আবু বালতাআ মক্কায় থাকা স্বজনদের রক্ষার উদ্দেশ্যে কুরাইশকে অভিযানের প্রস্তুতির খবর জানিয়ে একটি চিঠি পাঠান। নবী (সা.) বিষয়টি জানতে পেরে পথে চিঠিটি আটক করান। হাতিবের আন্তরিক ব্যাখ্যা গ্রহণ করা হয়; কিন্তু আয়াতগুলো জানায়, এ ধরনের গোপন ঘনিষ্ঠতা মুমিনদের উপযুক্ত নয়।

দশম আয়াত হুদাইবিয়ার সন্ধির পর মক্কা ছেড়ে মদীনায় আশ্রয় নেওয়া মুমিন নারীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এই আয়াতে তাদের ঈমান পরীক্ষা করতে এবং তারা বিশ্বাসী বলে বোঝা গেলে অস্বীকারকারীদের কাছে ফেরত না পাঠাতে আদেশ দেওয়া হয়েছে।

সূরা আল-মুমতাহিনা: বিষয়বস্তু

আল্লাহ ও মুমিনদের শত্রুদের বন্ধু করা এবং তাদের প্রতি ভালোবাসা পোষণ নিষিদ্ধ করে সূরাটি শুরু হয়েছে। স্মরণ করানো হয়েছে, সুযোগ পেলে তারা মুমিনদের শত্রুতা করবে এবং কিয়ামতের দিনে স্বজন ও সন্তান কোনো উপকার করবে না।

এরপর ইবরাহীম ও তাঁর সঙ্গীদের মূর্তিপূজক জাতি থেকে সম্পর্ক ছিন্ন করার দৃঢ়তা মুমিনদের জন্য উত্তম আদর্শ হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহ শত্রুদের সঙ্গে শত্রুতাকে ভালোবাসায় বদলে দিতে পারেন বলে উল্লেখ করা হয়েছে। ধর্মের কারণে যারা যুদ্ধ করে না এবং আবাস থেকে বহিষ্কার করে না, তাদের প্রতি সদাচরণ ও ন্যায়বিচার নিষিদ্ধ নয়; নিষিদ্ধ হলো মুমিনদের বিরুদ্ধে যুদ্ধকারীদের সঙ্গে বন্ধুত্ব, এ কথা ব্যাখ্যা করা হয়েছে।

হিজরতকারী মুমিন নারীদের ঈমান পরীক্ষা, অস্বীকারকারী স্বামীদের কাছে ফেরত না পাঠানো এবং মোহর সম্পর্কিত বিধান জানানো হয়েছে। নবী (সা.)-এর কাছে বাইআতকারী নারীদের দায়িত্ব উল্লেখ করা হয়েছে। আল্লাহর ক্রোধের শিকার এক সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব না করার সতর্কবাণী দিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আল-মুমতাহিনা: ফজিলত

সূরা মুমতাহিনার দ্বাদশ আয়াত নবী (সা.)-এর বাইআত গ্রহণের কাজে সরাসরি যুক্ত ছিল। বুখারীতে আয়িশা (রা.)-এর বর্ণনা অনুযায়ী নবী (সা.) হিজরত করে আসা মুমিন নারীদের এই আয়াত দিয়ে পরীক্ষা করতেন, এবং আয়াতের শর্তগুলো যে মেনে নিত তাকে বলতেন, “আমি তোমার সঙ্গে বাইআত করলাম”; এই বাইআত তিনি কেবল মুখে নিতেন, তাঁর হাত কোনো নারীর হাত স্পর্শ করত না। বুখারীতেই উম্মু আতিয়্যা বর্ণনা করেন, বাইআতের সময় নবী (সা.) তাঁদের এই আয়াত পড়ে শুনিয়েছিলেন এবং মৃতের জন্য বিলাপ করতে নিষেধ করেছিলেন। উবাদা ইবন সামিতও বর্ণনা করেন, নবী (সা.) পুরুষদের কাছ থেকে একই নীতির ওপর অঙ্গীকার নিয়েছিলেন এবং “নারীদের আয়াত” পড়েছিলেন।

কোনো কোনো তাফসীরে থাকা, এই সূরা পাঠকারীর জন্য কিয়ামতের দিন মুমিন পুরুষ ও নারীরা শাফাআতকারী হবে, এই বর্ণনা সহীহ নয়; আত-তারাবুলুসী একে তাঁর অত্যন্ত দুর্বল ও জাল বর্ণনা সংকলনের গ্রন্থে উল্লেখ করেছেন।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আল-মুমতাহিনা তাফসীর

সূরা আল-মুমতাহিনা: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    হে মুমিন সম্প্রদায়! তোমরা যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো ও তাঁর প্রবর্তিত বিধান অনুযায়ী আমল করে থাকো, তোমরা আমার ও তোমাদের শত্রæদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না; যাদেরকে তোমরা আপন জানবে ও ভালোবাসবে। অথচ তোমাদের নিকট তোমাদের রাসূলের পক্ষ থেকে যে দ্বীন এসেছে তারা সেটিকে অবিশ্বাস করছে। তারা রাসূলকে নিজ ঘর থেকে বের করে দেয়। তেমনিভাবে তোমাদেরকেও নিজেদের মক্কার ঘর থেকে বের করে দেয়। এ ক্ষেত্রে তারা নিকটাত্মীয় হওয়ার পরওয়া করে না। আর না জ্ঞাতি-বন্ধনের পরওয়া করে। এ সবের কারণ শুধু একটাই যে, তোমরা নিজেদের প্রতিপালক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো। তাই তোমরা এ কাজ করো না, যদি তোমরা আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টির উদ্দেশ্যে বেরিয়ে থাকো। তোমরা তাদের প্রতি ভালোবাসা প্রদর্শনমূলক তাদের নিকট মুসলমানদের সংবাদ গোপনে পৌঁছিয়ে থাকো। অথচ আমি তোমাদের প্রকাশ্য- অপ্রকাশ্য সব সংবাদই জানি। আমার নিকট এ সবের কোন কিছুই গোপন থাকে না। বস্তুতঃ যে ব্যক্তি কাফিরদের সাথে এ ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক রাখবে সে সরল পথ থেকে বিচ্যুত হবে এবং সত্যভ্রষ্ট হয়ে সঠিক পন্থা হারাবে।

  2. 2

    তারা যদি তোমাদেরকে হাতের নাগালে পায় তাহলে তাদের অন্তরে লুক্কায়িত শত্রæতার বহিঃপ্রকাশ ঘটাবে এবং তোমাদের প্রতি কষ্ট প্রদান ও আঘাতের হাত প্রসারিত করবে। নিজেদের জিহŸাকে গালমন্দ দ্বারা প্রলন্বিত করবে এবং তারা আকাক্সক্ষা পোষণ করবে যে, যাতে তোমরা আল্লাহ ও তদীয় রাসূলের সাথে কুফরী করে তাদের মতো হয়ে যাও।

  3. 3

    নিজেদের নিকটাত্মীয়তা কখনো তোমাদের কোন উপকার সাধন করবে না। আর না তোমাদের সন্তানরা। যখন তোমরা কাফিরদেরকে তাদের সুবিধার জন্য ভালোবাসবে। কিয়ামত দিবসে আল্লাহ তোমাদের মাঝে বিরহ সৃষ্টি করবেন। ফলে তোমাদের মধ্যকার জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। আর জাহান্নামীরা জাহান্নামে। অতএব, কেউ কারো উপকারে আসবে না। বস্তুতঃ আল্লাহ তোমাদের সকল কাজের সর্বদ্রষ্টা। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন থাকে না। তিনি অচিরেই তোমাদেরকে এর প্রতিদান দিবেন।

  4. 4

    হে মু’মিনরা! তোমাদের জন্য অবশ্যই ইবরাহীম (আলাইহিস-সালাম) ও তাঁর সঙ্গী মু’মিনদের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তারা যখন নিজেদের মধ্যকার কাফির জাতিকে বললো: আমরা তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে তোমাদের পূজ্য দেবতাগুলো থেকে মুক্ত। তোমরা যে ধর্মের উপর রয়েছো আমরা তা অবিশ্বাস করলাম। আর তোমাদের ও আমাদের মাঝে শত্রæতা ও ঘৃণা প্রকাশ হয়ে পড়লো। যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান আনয়ন করবে ও তাঁর সাথে কাউকে শরীক করবে না। তাই তোমাদেরও উচিৎ যে, তোমরাও তাদের মতো নিজেদের মধ্যকার কাফির সম্প্রদায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। তবে হ্যাঁ, ইবরাহীম (আলাইহিস-সালাম) নিজ পিতাকে যা বললো তা ভিন্ন কথা। যা ছিলো এই যে, আমি অবশ্যই আল্লাহর নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবো। ফলে তোমরা তাতে তাঁর অনুসরণ করো না। কেননা, তা ছিলো ইবরাহীম (আলাইহিস-সালাম) কর্তৃক তাঁর পিতার ব্যাপারে নিরাশ হওয়ার পূর্বের ব্যাপার। তাই কোন মু’মিনের জন্য মুশরিকের উদ্দেশ্যে ক্ষমা চাওয়া উচিৎ নয়। বস্তুতঃ আমি আপনার উপর থেকে আল্লাহর শাস্তিকে প্রতিহত করতে মোটেও সক্ষম নই। হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের সর্ব বিষয়ে আপনার উপর ভরসা করলাম এবং আপনার প্রতি তাওবা সহকারে প্রত্যাবর্তন করলাম। আর কিয়ামত দিবসে আপনার দিকেই প্রত্যাবর্তন।

  5. 5

    হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের উপর কাফিরদেরকে বিজয়ী করে আমাদেরকে ফিৎনায় পরিণত করবেন না। তাতে করে তারা বলবে, যদি তারা সত্য পথের পথিক হতো তাহলে আমাদেরকে তাদের উপর বিজয় দেয়া হতো না। হে আমাদের প্রতিপালক! আমাদের পাপ ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি প্ররাক্রমশালী। যাঁকে পরাস্তকারী কেউ নেই। তিনি তাঁর সৃষ্টি, বিধান ও ফায়সালায় প্রজ্ঞাবান।

  6. 6

    এ উত্তম আদর্শ থেকে কেবল সে ব্যক্তিই শিক্ষা গ্রহণ করতে পারে যে আল্লাহর পক্ষ থেকে ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে থাকে। পক্ষান্তরে যে ব্যক্তি এ উত্তম আদর্শ থেকে বিরত থাকে সে যেন জেনে রাখে যে, আল্লাহ নিজ বান্দাদের ইবাদাতের অমুখাপেক্ষী। তিনি তাদের আনুগত্যের মুখাপেক্ষী নন। বস্তুতঃ তিনি সর্বাবস্থায় প্রশংসিত।

  7. 7

    হে মুমিনরা! হতে পারে আল্লাহ তোমাদের শ্রত্রæদেরকে ইসলামে দীক্ষিত করার মাধ্যমে তোমাদের ও তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করবেন। ফলে তারা তোমাদের দ্বীনী ভাই হিসাবে পরিগণিত হবে। বস্তুতঃ আল্লাহ ক্ষমতাবান। তিনি তাদের অন্তরগুলোকে ঈমানের দিকে ফিরিয়ে দিতে সক্ষম। আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যারা তাওবা করে তাদের প্রতি ক্ষমাশীল ও দয়াপরবশ।

  8. 8

    যারা ইসালামে দীক্ষিত হওয়ার দরুন তোমাদের সাথে যুদ্ধ করে নি আর তোমাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দেয় নি তাদের সাথে ভালো ব্যবহার দেখাতে আল্লাহ বাধা দেন না। তেমনিভাবে তাদের পাওনা বুঝিয়ে দিয়ে তাদের সাথে ইনসাফ করতেও কোন বাধা নেই। যেমন আসমা বিনতে আবী বকরের কাফির মা তাঁর নিকট আসলে তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট এ ব্যাপারে অনুমতি চান। ফলে তিনি তাঁকে তার সাথে সদাচরণের নির্দেশ দেন। অবশ্যই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। যারা নিজেদের সাথে এবং আপনজন ও অধীনস্থদের সাথে ইনসাফ করে।

  9. 9

    আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করতে নিষেধ করেন যারা ঈমান আনার কারণে তোমাদের সাথে শত্রæতা করে, তোমাদেরকে নিজেদের ঘর থেকে বের করে দেয় এবং তোমাদেরকে বের করার কাজে সহযোগিতা করে। বস্তুতঃ তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার ফলে নিজেদের উপর অবিচারকারী হবে।

  10. 10

    হে মুমিন সম্প্রদায়! তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো ও তাঁর প্রবর্তিত বিধান অনুযায়ী আমল করে থাকো তোমাদের নিকট যখন মুমিন নারীরা কুফরীর দেশ হতে ইসলামের দেশে হিজরত করে আসে তখন তোমরা তাদের ঈমানের সত্যতা যাচাই করবে। বস্তুতঃ আল্লাহ তাদের ঈমানের খবর জানেন। তাঁর নিকট তাদের অন্তরের কোন কিছুই গোপন থাকে না। যদি পরীক্ষার পর তাদের সত্যতা প্রকাশ পাওয়ার ভিত্তিতে তোমরা তাদের ঈমান সম্পর্কে নিশ্চিত হও তাহলে তাদেরকে নিজেদের কাফির স্বামীর কাছে ফেরত দিবে না। মুমিন নারীদের জন্য কাফির পুরুষদের সাথে বিয়ে বসা অবৈধ। আর কাফির পুরুষদের জন্য মুমিন নারীদেরকে বিয়ে করা অবৈধ। তবে তাদের স্বামীদেরকে তাদের প্রদত্ত মহর দিয়ে দাও। হে মুমিনরা! তোমরা তাদের ইদ্দত পার হওয়ার পর মহর পরিশোধ পূর্বক তাদেরকে বিয়ে করলে তাতে কোন বাধা নেই। বস্তুতঃ যার স্ত্রী কাফির কিংবা ইসলাম থেকে বেরিয়ে পড়েছে তাকে সে ধরে রাখবে না। কেননা, কুফরীর দরুন বিবাহ-বন্ধন ছুটে যায়। তোমরা কাফিরদের নিকট তোমাদের ধর্মচ্যুত স্ত্রীদেরকে দেয়া মহর ফেরত চাও। আর তারাও তোমাদের নিকট তাদের ইসলামে দীক্ষিতা স্ত্রীদের মহর ফেরত চাক। উপরোক্ত মহর আদান-প্রদান হলো আল্লাহর বিধান। তিনি তোমাদের মধ্যে যেভাবে ইচ্ছা ফয়সালা করেন। আল্লাহ স্বীয় বান্দাদের অবস্থা ও আমলের ব্যাপারে সম্যক অবগত। তাঁর নিকট এ সবের কোন কিছুই গোপন থাকে না। তিনি তাঁর বান্দাদের উদ্দেশ্যে যা প্রবর্তন করেন তাতে প্রজ্ঞাবান।

আয়াত 11-13: তাফসীর
  1. 11

    যদি ধরে নেয়া যায় যে, তোমাদের কিছু নারী ধর্মচ্যুত হয়ে কাফিরদের নিকট চলে গিয়েছে এবং তোমরা কাফিরদের নিকট তাদের মহর চাইলে তারা তা প্রদান করে নি এমতাবস্থায় তোমরা কাফিরদের থেকে গনীমতের যে সম্পদ লাভ করো তা থেকে যে সব নারী ধর্মচ্যুত হয়ে চলে গিয়েছে তাদের স্বামীদেরকে তাদের কর্তৃক মহর হিসাবে দেয়া অর্থ প্রদান করো। আর তোমরা যে আল্লাহতে বিশ্বাসী তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো।

  2. 12

    হে রাসূল! আপনার নিকট যখন মুমিন মহিলারা আগমন করে -যেমন মক্কা বিজয়ের সময় তারা এসেছিল- এ শপথ নিয়ে যে, তারা আল্লাহর সাথে কোন প্রকার শিরক করবে না বরং কেবল তাঁরই ইবাদাত করবে, তারা চুরি করবে না, ব্যভিচার করবে না, এমনকি জাহিলী যুগের প্রথা অনুসারে তাদের সন্তানদেরকে হত্যা করবে না, তাদের স্বামীদের সাথে জারজ সন্তানদেরকে জড়াবে না, ন্যায় কাজে আপনার অবাধ্যতা করবে না যথা বিলাপ করা, চুল মুÐানো ও গাল চাপড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা তাহলে আপনি তাদেরকে বায়আত করান এবং আপনার নিকট বায়আত গ্রহণের পর আল্লাহর নিকট তাদের পূর্বে কৃত পাপের জন্য ক্ষমা চান। আল্লাহ অবশ্যই তাঁর বান্দাদের মধ্যে যারা তাঁর নিকট ক্ষমা চায় তাদের প্রতি ক্ষমাশীল এবং তাদের ব্যাপারে দায়াপরবশ।

  3. 13

    হে মুমিন সম্প্রদায়! তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো এবং তাঁর প্রবর্তিত বিধান অনুযায়ী আমল করে থাকো তোমরা এমন জাতির সাথে বন্ধুত্ব করো না যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন এবং যারা পরকালে বিশ্বাসী নয়। বরং তারা সে ব্যাপারে এমনই নিরাশ যেমন তারা নিজেদের মৃতজনদের তাদের নিকট ফেরত আসার ব্যাপারে নিরাশ। যেহেতু তারা পুনরুত্থানে অবিশ্বাসী।

সূরা আল-মুমতাহিনা সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আল-মুমতাহিনা কত আয়াতের সূরা?

সূরা আল-মুমতাহিনা মোট 13 আয়াতের সূরা।

আল-মুমতাহিনা নামের অর্থ কী?

আল-মুমতাহিনা নামের অর্থ “পরীক্ষিত নারী”।

সূরা আল-মুমতাহিনা মাক্কী না মাদানী?

সূরা আল-মুমতাহিনা একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 91 নম্বর সূরা।

সূরা আল-মুমতাহিনা কোন পারায়?

সূরা আল-মুমতাহিনা রয়েছে 28 নম্বর পারায়।

সূরা আল-মুমতাহিনা কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-মুমতাহিনা কুরআনের 60 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-হাশর এবং পরে সূরা আস-সফ।

এখানে কি সূরা আল-মুমতাহিনা শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-মুমতাহিনা রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।