সূরা ইয়াসিন

114টির মধ্যে 59 নম্বর সূরা · পারা 28

সূরা আল-হাশর الحشر

24 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 101 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মদীনায় অবতীর্ণ 24 আয়াতের সূরা হাশর বনু নাদীরকে মদীনা থেকে বহিষ্কারের ঘটনা বর্ণনা করে অঙ্গীকার ভঙ্গের পরিণতি, যুদ্ধ ছাড়া পাওয়া সম্পদের বণ্টন এবং মুহাজির ও আনসারদের ভ্রাতৃত্ব আলোচনা করেছে; আল্লাহর সুন্দর নামসমূহ উল্লেখকারী আয়াত দিয়ে এটি শেষ হয়েছে।

সূরা আল-হাশর আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    سَبَّحَ لِلَّهِ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿١﴾

    সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।

    আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করেছে। আর তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

  2. 2

    هُوَ ٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن دِيَٰرِهِمۡ لِأَوَّلِ ٱلۡحَشۡرِۚ مَا ظَنَنتُمۡ أَن يَخۡرُجُواْۖ وَظَنُّوٓاْ أَنَّهُم مَّانِعَتُهُمۡ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُواْۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَۚ يُخۡرِبُونَ بُيُوتَهُم بِأَيۡدِيهِمۡ وَأَيۡدِي ٱلۡمُؤۡمِنِينَ فَٱعۡتَبِرُواْ يَٰٓأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ ﴿٢﴾

    হুওয়াল লাযী আখরাজাল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওওয়ালিল হাশরি মা যানানতুম আই ইয়াখরুজূ ওয়া যান্নূ আন্নাহুম মানিআতুহুম হুসূনুহুম মিনাল্লাহি ফা আতাহুমুল্লাহু মিন হাইছু লাম ইয়াহতাসিবূ ওয়া কাযাফা ফী কুলূবিহিমুর রুবা ইউখরিবূনা বুয়ূতাহুম বিআইদীহিম ওয়া আইদিল মুমিনীনা ফাতাবিরূ ইয়া উলিল আবসার।

    আহলে কিতাবদের মধ্যে যারা কুফরী করেছিল তিনিই তাদেরকে (চুক্তি ভঙ্গের কারণে) প্রথমবারের মত তাদের ঘর-বাড়ি (মদীনা) থেকে (সিরিয়ার দিকে) বহিষ্কার করেছিলেন। (হে মু’মিনগণ!) তোমরা ধারণাও করনি যে, তারাবেরিয়ে যাবে। আর তারা ধারণা করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর (পাকড়াও এবং) শাস্তি থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে আসল যা তারা কল্পনাও করতে পারেনি এবং আল্লাহ তাদের অন্তরসমূহে এমন ভীষণ ত্রাস সঞ্চার করলেন যে, তারা তাদের বাড়ি-ঘর (ভিতর থেকে) নিজেদের হাতে এবং মু’মিনদের হাতে (বাহির থেকে) ধ্বংস করতে শুরু করল। অতএব হে দৃষ্টিমান লোকেরা! তোমরা (তাদের শাস্তি দেখে) উপদেশ গ্রহণ করো।’

  3. 3

    وَلَوۡلَآ أَن كَتَبَ ٱللَّهُ عَلَيۡهِمُ ٱلۡجَلَآءَ لَعَذَّبَهُمۡ فِي ٱلدُّنۡيَاۖ وَلَهُمۡ فِي ٱلۡأٓخِرَةِ عَذَابُ ٱلنَّارِ ﴿٣﴾

    ওয়া লাওলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআয্যাবাহুম ফিদ দুনয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার।

    আর যদি আল্লাহ তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন এবং তাদের জন্য আখিরাতে রয়েছে জাহান্নামের শাস্তি।

  4. 4

    ذَٰلِكَ بِأَنَّهُمۡ شَآقُّواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۖ وَمَن يُشَآقِّ ٱللَّهَ فَإِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٤﴾

    যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া মাই ইউশাক্কিল্লাহা ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।

    এটি (এ শাস্তি) এ জন্য যে, নিশ্চয় তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। আর যে কেউ-ই আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নিশ্চয় আল্লাহ তাঁকে শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।

  5. 5

    مَا قَطَعۡتُم مِّن لِّينَةٍ أَوۡ تَرَكۡتُمُوهَا قَآئِمَةً عَلَىٰٓ أُصُولِهَا فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيُخۡزِيَ ٱلۡفَٰسِقِينَ ﴿٥﴾

    মা কাতাতুম মিল লীনাতিন আও তারাকতুমূহা কাইমাতান আলা উসূলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ুখযিয়াল ফাসিকীন।

    হে মু’মিনরা! (বানূন নাদীর যুদ্ধে) তোমরা যে সব খেজুর গাছ কেটে ফেলেছো অথবা সেগুলোকে (না কেটে) তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো, তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি (অঙ্গীকার ভঙ্গকারী ইয়াহূদী) ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন।

  6. 6

    وَمَآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡهُمۡ فَمَآ أَوۡجَفۡتُمۡ عَلَيۡهِ مِنۡ خَيۡلٖ وَلَا رِكَابٖ وَلَٰكِنَّ ٱللَّهَ يُسَلِّطُ رُسُلَهُۥ عَلَىٰ مَن يَشَآءُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ ﴿٦﴾

    ওয়া মা আফাআল্লাহু আলা রাসূলিহী মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিও ওয়া লা রিকাবিও ওয়া লাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহূ আলা মাই ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদীর।

    আর আল্লাহ (বনূ নযীরের) ইয়াহূদীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোন ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি। বরং আল্লাহ তাঁর রাসূলগণকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব (বিজয়) দান করেন। আল্লাহ সবকিছুর ওপর সর্বশক্তিমান।

  7. 7

    مَّآ أَفَآءَ ٱللَّهُ عَلَىٰ رَسُولِهِۦ مِنۡ أَهۡلِ ٱلۡقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ كَيۡ لَا يَكُونَ دُولَةَۢ بَيۡنَ ٱلۡأَغۡنِيَآءِ مِنكُمۡۚ وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ ﴿٧﴾

    মা আফাআল্লাহু আলা রাসূলিহী মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়া লির রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকীনি ওয়াবনিস সাবীলি কাই লা ইয়াকূনা দূলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহূ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।

    আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তাঁর রাসূলকে ফায় হিসেবে (বিনা যুদ্ধে) যা দিয়েছেন তা আল্লাহর, রাসূলের, (তাঁর) আত্মীয়-স্বজনদের, ইয়াতীমদের, মিসকীন ও মুসাফিরদের, যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। হে মু‘মিনগণ! রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো। আর আল্লাহকেই ভয় করো। নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর।

  8. 8

    لِلۡفُقَرَآءِ ٱلۡمُهَٰجِرِينَ ٱلَّذِينَ أُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأَمۡوَٰلِهِمۡ يَبۡتَغُونَ فَضۡلٗا مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٰنٗا وَيَنصُرُونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلصَّٰدِقُونَ ﴿٨﴾

    লিল ফুকারাইল মুহাজিরীনাল লাযীনা উখরিজূ মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগূনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানাও ওয়া ইয়ানসুরূনাল্লাহা ওয়া রাসূলাহূ উলাইকা হুমুস সাদিকূন।

    (এই সম্পদগুলো) সেই দরিদ্র মুহাজিরদের জন্য, যারা নিজেদের ঘরবাড়ি ও ধন-সম্পদ থেকে বিতাড়িত হয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের সাহায্য করে। তারাই সত্যবাদী (ঈমানদার)।

  9. 9

    وَٱلَّذِينَ تَبَوَّءُو ٱلدَّارَ وَٱلۡإِيمَٰنَ مِن قَبۡلِهِمۡ يُحِبُّونَ مَنۡ هَاجَرَ إِلَيۡهِمۡ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمۡ حَاجَةٗ مِّمَّآ أُوتُواْ وَيُؤۡثِرُونَ عَلَىٰٓ أَنفُسِهِمۡ وَلَوۡ كَانَ بِهِمۡ خَصَاصَةٞۚ وَمَن يُوقَ شُحَّ نَفۡسِهِۦ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٩﴾

    ওয়াল লাযীনা তাবাওওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন কাবলিহিম ইউহিব্বূনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদূনা ফী সুদূরিহিম হাজাতাম মিম্মা ঊতূ ওয়া ইউছিরূনা আলা আনফুসিহিম ওয়া লাও কানা বিহিম খাসাসাতুও ওয়া মাই ইঊকা শুহ্হা নাফসিহী ফা উলাইকা হুমুল মুফলিহূন।

    আর মুহাজিরদের আগমনের পূর্বে যারা (যে সব আনসাররা) মদীনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল, তারা তাদের কাছে হিজরত করে আসা মুহাজিরদেরকে ভালোবাসে, আর তারা মুহাজিরদেরকে যা প্রদান করা হয়েছে, সে জন্য তাদের অন্তরে (না পাওয়া জনিত) কোন ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের ওপর তাদেরকে (মুহাজিরদেরকে) অগ্রাধিকার দেয়। বস্তুত যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই সফলকাম।

  10. 10

    وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعۡدِهِمۡ يَقُولُونَ رَبَّنَا ٱغۡفِرۡ لَنَا وَلِإِخۡوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلۡإِيمَٰنِ وَلَا تَجۡعَلۡ فِي قُلُوبِنَا غِلّٗا لِّلَّذِينَ ءَامَنُواْ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٞ رَّحِيمٌ ﴿١٠﴾

    ওয়াল লাযীনা জাঊ মিম বাদিহিম ইয়াকূলূনা রাব্বানাগ ফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযীনা সাবাকূনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলূবিনা গিল্লাল লিল লাযীনা আমানূ রাব্বানা ইন্নাকা রাঊফুর রাহীম।

    আর যারা তাদের পরবর্তীতে এসেছে তারা বলে: ‘হে আমাদের রব, আমাদেরকে ও ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং যারা ঈমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোন বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি স্নেহশীল, পরম দয়ালু।

  11. 11

    ۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نَافَقُواْ يَقُولُونَ لِإِخۡوَٰنِهِمُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ لَئِنۡ أُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَكُمۡ وَلَا نُطِيعُ فِيكُمۡ أَحَدًا أَبَدٗا وَإِن قُوتِلۡتُمۡ لَنَنصُرَنَّكُمۡ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّهُمۡ لَكَٰذِبُونَ ﴿١١﴾

    আলাম তারা ইলাল লাযীনা নাফাকূ ইয়াকূলূনা লিইখওয়ানিহিমুল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি লাইন উখরিজতুম লানাখরুজান্না মাআকুম ওয়া লা নুতীউ ফীকুম আহাদান আবাদাও ওয়া ইন কূতিলতুম লানানসুরান্নাকুম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবূন।

    হে রাসূল! তুমি কি মুনাফিকদেরকে দেখনি যারা আহলে কিতাবের (ইয়াহূদীদের) মধ্য হতে তাদের কাফির ভাইদেরকে বলে: ‘তোমাদেরকে (মদীনা থেকে) বের করে দেয়া হলে আমরাও তোমাদের সাথে অবশ্যই বেরিয়ে যাবো এবং তোমাদের (স্বার্থের) ব্যাপারে আমরা কখনোই কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যুদ্ধ করা হলে আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো।’ আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, তারা অবশ্যই মিথ্যাবাদী।

  12. 12

    لَئِنۡ أُخۡرِجُواْ لَا يَخۡرُجُونَ مَعَهُمۡ وَلَئِن قُوتِلُواْ لَا يَنصُرُونَهُمۡ وَلَئِن نَّصَرُوهُمۡ لَيُوَلُّنَّ ٱلۡأَدۡبَٰرَ ثُمَّ لَا يُنصَرُونَ ﴿١٢﴾

    লাইন উখরিজূ লা ইয়াখরুজূনা মাআহুম ওয়া লাইন কূতিলূ লা ইয়ানসুরূনাহুম ওয়া লাইন নাসারূহুম লায়ুওয়াল্লুন্নাল আদবারা ছুম্মা লা ইউনসারূন।

    বস্তুত তারা যদি বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা কখনো তাদের সাথে দেশত্যাগ করবে না। আর তাদের (ইয়াহূদীদের) সাথে যদি যুদ্ধ করা হয়, তবে এরা (মুনাফিকরা) কখনো তাদেরকে সাহায্য করবে না। আর যদিও তাদেরকেসাহায্য করে তবুও তারা অবশ্যই পিঠ দেখিয়ে পালাবে; এরপর তারা কোন সাহায্যই পাবে না।

  13. 13

    لَأَنتُمۡ أَشَدُّ رَهۡبَةٗ فِي صُدُورِهِم مِّنَ ٱللَّهِۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَفۡقَهُونَ ﴿١٣﴾

    লাআনতুম আশাদ্দু রাহবাতান ফী সুদূরিহিম মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কাওমুল লা ইয়াফকাহূন।

    প্রকৃতপক্ষে তোমরা তাদের (মুনাফিক ও ইয়াহূদীদের) অন্তরে আল্লাহর চাইতে অধিক বেশি ভয়ের কারণ; এটা এ কারণে যে, তারা এক নির্বোধ সম্প্রদায়।

  14. 14

    لَا يُقَٰتِلُونَكُمۡ جَمِيعًا إِلَّا فِي قُرٗى مُّحَصَّنَةٍ أَوۡ مِن وَرَآءِ جُدُرِۭۚ بَأۡسُهُم بَيۡنَهُمۡ شَدِيدٞۚ تَحۡسَبُهُمۡ جَمِيعٗا وَقُلُوبُهُمۡ شَتَّىٰۚ ذَٰلِكَ بِأَنَّهُمۡ قَوۡمٞ لَّا يَعۡقِلُونَ ﴿١٤﴾

    লা ইউকাতিলূনাকুম জামীআন ইল্লা ফী কুরাম মুহাস্সানাতিন আও মিও ওয়ারাই জুদুরিম বাসুহুম বাইনাহুম শাদীদুন তাহসাবুহুম জামীআও ওয়া কুলূবুহুম শাত্তা যালিকা বিআন্নাহুম কাওমুল লা ইয়াকিলূন।

    তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না; তবে সুরক্ষিত জনপদে অবস্থান করে অথবা প্রাচীরের আড়াল থেকে (যুদ্ধ করবে)। তাদের পারস্পরিক শত্রুতা অত্যন্ত প্রবল। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবে, অথচ তাদের অন্তরসমূহ পরস্পর বিচ্ছিন্ন। এটি এ কারণে যে, তারা এমন এক সম্প্রদায়, যারা বিবেক-বুদ্ধি প্রয়োগ করে না।

  15. 15

    كَمَثَلِ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ قَرِيبٗاۖ ذَاقُواْ وَبَالَ أَمۡرِهِمۡ وَلَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿١٥﴾

    কামাছালিল লাযীনা মিন কাবলিহিম কারীবান যাকূ ওয়া বালা আমরিহিম ওয়া লাহুম আযাবুন আলীম।

    তাদের দৃষ্টান্ত তাদের অল্পকাল পূর্বে অতিবাহিত (বদর যুদ্ধে নিহত মক্কার কাফির ও বনু কায়নুকার) লোকদের মতো; তারা নিজেদের কৃতকর্মের কুফল আস্বাদন করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

  16. 16

    كَمَثَلِ ٱلشَّيۡطَٰنِ إِذۡ قَالَ لِلۡإِنسَٰنِ ٱكۡفُرۡ فَلَمَّا كَفَرَ قَالَ إِنِّي بَرِيٓءٞ مِّنكَ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ ﴿١٦﴾

    কামাছালিশ শাইতানি ইয কালা লিল ইনসানিক ফুর ফালাম্মা কাফারা কালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামীন।

    তাদের দৃষ্টান্ত শয়তানের মতো; যখন সে মানুষকে বলে, ‘কুফরি করো।’ অতঃপর যখন সে কুফরি করে, তখন সে বলে, ‘নিশ্চয় আমি তোমার থেকে দায়মুক্ত। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি।’

  17. 17

    فَكَانَ عَٰقِبَتَهُمَآ أَنَّهُمَا فِي ٱلنَّارِ خَٰلِدَيۡنِ فِيهَاۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ ﴿١٧﴾

    ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন নারি খালিদাইনি ফীহা ওয়া যালিকা জাযাউয যালিমীন।

    তাদের (শয়তান ও তার অনুসারী) দু’জনের শেষ পরিণতি ছিল এই যে, তারা উভয়েই জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর এটাই যালিমদের প্রতিফল।

  18. 18

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَلۡتَنظُرۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ لِغَدٖۖ وَٱتَّقُواْ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٨﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানুত তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিও ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তামালূন।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহকে ভয় করো; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা, সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যে আমলই করো, নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।

  19. 19

    وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ نَسُواْ ٱللَّهَ فَأَنسَىٰهُمۡ أَنفُسَهُمۡۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ ﴿١٩﴾

    ওয়া লা তাকূনূ কাল লাযীনা নাসুল্লাহা ফা আনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকূন।

    তোমরা তাদের মতো হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল; ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। আর তারাই হল ফাসিক।

  20. 20

    لَا يَسۡتَوِيٓ أَصۡحَٰبُ ٱلنَّارِ وَأَصۡحَٰبُ ٱلۡجَنَّةِۚ أَصۡحَٰبُ ٱلۡجَنَّةِ هُمُ ٱلۡفَآئِزُونَ ﴿٢٠﴾

    লা ইয়াসতাওয়ী আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইযূন।

    জেনে রেখো, জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা (কখনই) সমান হতে পারে না। জান্নাতবাসীরাই হলো সফলকাম।

  21. 21

    لَوۡ أَنزَلۡنَا هَٰذَا ٱلۡقُرۡءَانَ عَلَىٰ جَبَلٖ لَّرَأَيۡتَهُۥ خَٰشِعٗا مُّتَصَدِّعٗا مِّنۡ خَشۡيَةِ ٱللَّهِۚ وَتِلۡكَ ٱلۡأَمۡثَٰلُ نَضۡرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمۡ يَتَفَكَّرُونَ ﴿٢١﴾

    লাও আনযালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহূ খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশয়াতিল্লাহি ওয়া তিলকাল আমছালু নাদরিবুহা লিন নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারূন।

    যদি আমরা এ কুরআন কোনো পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি অবশ্যই তাকে আল্লাহর ভয়ে অবনত ও বিদীর্ণ হতে দেখতে। আর এসব দৃষ্টান্ত আমরা মানুষের জন্য বর্ণনা করি, যাতে তারা চিন্তা-ভাবনা করে।

  22. 22

    هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ عَٰلِمُ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِۖ هُوَ ٱلرَّحۡمَٰنُ ٱلرَّحِيمُ ﴿٢٢﴾

    হুওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুওয়া আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুওয়ার রাহমানুর রাহীম।

    তিনিই আল্লাহ, যিনি ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই। তিনি অনুপস্থিত-উপস্থিত সব কিছুর জ্ঞান রাখেন। তিনিই পরম করুণাময়, অতি দয়ালু।

  23. 23

    هُوَ ٱللَّهُ ٱلَّذِي لَآ إِلَٰهَ إِلَّا هُوَ ٱلۡمَلِكُ ٱلۡقُدُّوسُ ٱلسَّلَٰمُ ٱلۡمُؤۡمِنُ ٱلۡمُهَيۡمِنُ ٱلۡعَزِيزُ ٱلۡجَبَّارُ ٱلۡمُتَكَبِّرُۚ سُبۡحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشۡرِكُونَ ﴿٢٣﴾

    হুওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল মালিকুল কুদ্দূসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আযীযুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকূন।

    তিনিই আল্লাহ; যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনিই অধিপতি, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, সত্যায়নকারী, (বান্দাদের আমলসমূহের) পর্যবেক্ষক, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত, তারা যা শরীক করে, তা হতে পবিত্র মহান।

  24. 24

    هُوَ ٱللَّهُ ٱلۡخَٰلِقُ ٱلۡبَارِئُ ٱلۡمُصَوِّرُۖ لَهُ ٱلۡأَسۡمَآءُ ٱلۡحُسۡنَىٰۚ يُسَبِّحُ لَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴿٢٤﴾

    হুওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওওয়িরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহূ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুওয়াল আযীযুল হাকীম।

    তিনিই আল্লাহ, (সব কিছুর) স্রষ্টা, (সর্ব প্রকার বস্তুর) উদ্ভাবক, আকৃতিদানকারী, তাঁর রয়েছে সুন্দর নামসমূহ; আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

সূরা আল-হাশর তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 59
নামের অর্থ:
সমাবেশ
আয়াত সংখ্যা:
24
নাযিলের স্থান:
মদিনা
নাযিলের ক্রম:
101
পারা (জুয):
28

সূরা আল-হাশর পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে দ্বিতীয় আয়াতে থাকা “হাশর” শব্দ থেকে। এর অর্থ সংগ্রহ করা, একত্র করে বের করে দেওয়া; আয়াতের “প্রথম নির্বাসন” কথাটি বনু নাদীরকে তাদের আবাস থেকে একযোগে বহিষ্কারের দিকে ইঙ্গিত করে।

এটি মদীনায় অবতীর্ণ এবং 24 আয়াতের। মুসহাফের ক্রমে 59তম, প্রচলিত অবতরণের ক্রমে 101তম সূরা এবং কুরআনের 28তম পারায় রয়েছে। বুখারীর বর্ণনা অনুযায়ী, ইবন আব্বাস একে “বনু নাদীরের সূরা” বলতে পছন্দ করতেন।

আসমান ও জমিনের সবকিছু আল্লাহর তাসবীহ করে, এই আয়াত দিয়ে সূরাটি শুরু হয়েছে। শেষ তিন আয়াতে আল্লাহর অনেক সুন্দর নাম একসঙ্গে উল্লেখ থাকায় মুসলিমরা এগুলো বিশেষ ভালোবাসার সঙ্গে পাঠ করে।

সূরা আল-হাশর নাযিলের প্রেক্ষাপট

সূরাটি হিজরতের চতুর্থ বছরে মদীনায় বসবাসকারী ইহুদী গোত্র বনু নাদীর সম্পর্কিত ঘটনাগুলোর পর অবতীর্ণ হয়। সূত্রগুলোতে বর্ণিত হয়েছে, নবী (সা.)-এর সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এই গোত্র তাঁকে হত্যার চেষ্টা করে এবং মুসলিমদের শত্রুদের সঙ্গে সহযোগিতা করে। এরপর অবরোধের শিকার বনু নাদীর কিছুদিন প্রতিরোধের পর বহনযোগ্য সম্পদ নিয়ে মদীনা ছাড়তে রাজি হয়।

মুনাফিকদের তাদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে পরে একা ফেলে যাওয়া, যুদ্ধ ছাড়া অর্জিত সম্পদ (ফাই) কার হবে এবং এই সম্পদে মুহাজিরদের অগ্রাধিকার দেওয়ার মতো বিষয়গুলোও এ সময় সামনে আসে; সূরাটি এসব বিষয় স্পষ্ট করেছে।

সূরা আল-হাশর: বিষয়বস্তু

সব সৃষ্টি আল্লাহর তাসবীহ করে, এ কথা স্মরণ করিয়ে সূরাটি শুরু হয়েছে। শক্ত দুর্গ থাকা সত্ত্বেও বনু নাদীরকে নিজেদের আবাস থেকে বহিষ্কারের ঘটনা শিক্ষা হিসেবে বলা হয়েছে। এরপর ব্যাখ্যা করা হয়েছে, যুদ্ধ ছাড়া অর্জিত ফাই সম্পদ আল্লাহ, তাঁর রাসূল, স্বজন, এতিম, দরিদ্র ও পথিকদের জন্য; সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে ঘুরতে থাকা ধনভান্ডারে পরিণত না হয়, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে।

সম্পদ ও আবাস ছেড়ে হিজরতকারী মুহাজির, তাদের সাদরে গ্রহণকারী এবং নিজেরা অভাবী হলেও তাদের অগ্রাধিকার দেওয়া আনসার এবং নিজেদের আগে ঈমান আনা মানুষদের জন্য দুআ করা পরবর্তী প্রজন্মের প্রশংসা করা হয়েছে। বনু নাদীরকে দেওয়া মুনাফিকদের ফাঁকা প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে।

শেষ অংশে মুমিনদের তাকওয়া অবলম্বন ও আগামী দিনের জন্য কী প্রস্তুত করেছে তা দেখার উপদেশ দেওয়া হয়েছে। কুরআন কোনো পাহাড়ে অবতীর্ণ হলে তা আল্লাহর ভয়ে চূর্ণবিচূর্ণ হতো বলে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহর সুন্দর নামসমূহ দিয়ে সূরাটি শেষ হয়েছে।

সূরা আল-হাশর: ফজিলত

মাকিল ইবন ইয়াসার থেকে তিরমিযীর একটি বর্ণনা অনুযায়ী, নবী (সা.) জানিয়েছেন, যে সকালে তিনবার “আঊযু বিল্লাহিস সামীইল আলীমি মিনাশ শাইতানির রাজীম” বলে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে, তার জন্য সন্ধ্যা পর্যন্ত দুআকারী ফেরেশতা নিয়োগ করা হবে; সে ওই দিন মারা গেলে শহীদ হিসেবে মারা যাবে। সন্ধ্যায় পাঠকারীর জন্যও একই সুসংবাদ দিয়েছেন। বর্ণনাটি আহমাদ ইবন হাম্বল ও দারিমীতেও রয়েছে।

তিরমিযী হাদীসটিকে “হাসান গরীব” বলেছেন; তবে অনেক হাদীসের আলেম সনদের এক রাবীর কারণে বর্ণনাটি যঈফ বলে উল্লেখ করেছেন। আল্লাহর নাম ও গুণাবলি নিয়ে চিন্তা করে এসব আয়াত পড়া অবশ্য সবসময়ই সুন্দর যিকর।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আল-হাশর তাফসীর

সূরা আল-হাশর: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    আসমান ও যমীনের সকল সৃষ্টি আল্লাহর সাথে যা কিছু বেমানান তা থেকে তাঁকে মহান ও পবিত্র বলে ঘোষণা দিয়েছে। তিনি পরাক্রমশালী; যাঁকে কেউ পরাস্ত করতে পারে না। তিনি তাঁর সৃষ্টি, বিধান ও ফায়সালায় প্রজ্ঞাময়।

  2. 2

    যে বনু নযীর আল্লাহকে অস্বীকার করেছে ও তাঁর রাসূল মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি মিথ্যারোপ করেছে তিনি তাদেরকে প্রথমবারের মতো মদীনা থেকে সিরিয়ার দিকে বহিষ্কার করেছেন। তারা হলো তাওরাতের অনুসারী এক ইহুদি সম্প্রদায়। তারা যখন নিজেদের চুক্তি ভঙ্গ করলো এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর বিপরীতে মুশরিকদের সাথে সঙ্গ দিলো। তিনি তাদেরকে সিরিয়া এলাকার দিকে বহিষ্কার করলেন। হে মুমিনরা! তোমরা ধারণা করো নি যে, তাদের এ সম্মান ও ক্ষমতা থাকা সত্তে¡ও তারা নিজেদের ঘর বাড়ী ছেড়ে চলে যাবে। তারা ধারণা করেছিলো যে, তাদের কর্তৃক নির্মিত সুদৃঢ় দূর্গগুলো তাদেরকে আল্লাহর পাকড়াও এবং তাঁর শাস্তি থেকে রক্ষা করবে। ফলে রাসূলকে উদ্দেশ্য করে তাদের সাথে যুদ্ধ করা ও তাদেরকে নিজেদের ঘর থেকে বহিষ্কার করার ব্যাপারে আল্লাহর নির্দেশের ফলশ্রæতিতে তাদের নিকট আল্লাহর পাকড়াও এমন সময় এসে পড়লো যখন তারা চিন্তাও করতে পারে নি। আল্লাহ তাদের অন্তরে এমন ভীষণ ভয় প্রবিষ্ট করলেন যে, মুসলমানরা যাতে তাদের ঘর বাড়ী দ্বারা উপকৃত না হতে পারে সেজন্য তারা নিজেদের হাতে ভিতর থেকে ঘরগুলো ভাঙ্গা শুরু করলো আর অপর দিকে মুসলমানরা সেগুলোকে বাহির থেকে ভাঙতে লাগলো। হে বিবেকবানরা! তোমরা কুফরির দরুন তাদের উপর পতিত শাস্তি থেকে উপদেশ গ্রহণ করো। যাতে তোমরাও তাদের মতো না হও। যার ফলশ্রæতিতে তাদের মতো তোমাদেরকেও প্রতিফল পেতে হয়।

  3. 3

    যদি আল্লাহ তাদের উপর নিজেদের ঘর থেকে বেরিয়ে পড়ার কথা অবধারিত না করতেন তাহলে তিনি তাদেরকে দুনিয়াতে হত্যা ও বন্দী করার মাধ্যমে শাস্তি প্রদান করতেন যেমন তাদের ভাই বনু কুরাইযার সাথে করেছিলেন। তাদের জন্য পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। তথায় তারা চিরদিন অবস্থান করবে।

  4. 4

    তাদের ভাগ্যে যা জুটলো তা এ জন্য যে, তারা নিজেদের কুফরী ও অঙ্গীকার ভঙ্গ কারার মাধ্যমে আল্লাহ ও তদীয় রাসূলের সাথে শত্রæতা করেছে। বস্তুতঃ যে ব্যক্তি আল্লাহর সাথে শত্রæতা পোষণ করে সে জেনে রাখুক, আল্লাহ কঠিন শাস্তির অধিকারী। তাই সে তাঁর কঠিন শাস্তির ভাগী হবে।

  5. 5

    হে মুমিনরা! তোমরা বনু নযীর যুদ্ধে আল্লাহর শত্রæদেরকে রাগান্বিত করার জন্য যে খেজুর বৃক্ষ কেটে ফেলেছো কিংবা তা থেকে উপকৃত হওয়ার জন্য যাকে তার শেকড়ের উপর দÐায়মান অবস্থায় রেখে দিয়েছো তা সবই আল্লাহর নির্দেশে। এটি তাদের ধারণা অনুযায়ী যমীনে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে নয়। যেন আল্লাহ তাঁর আনুগত্য থেকে বেরিয়ে পড়া, অঙ্গীকার ভঙ্গকারী ও বিশ্বস্ততার পথ পরিহার করে প্রতারণার পথ অবলম্বনকারী ইহুদিদেরকে অপমান করেন।

  6. 6

    আল্লাহ তাঁর রাসূলের প্রতি বনু নযীরের যে সম্পদ ফেরত দিয়েছেন যার উদ্দেশ্যে তোমরা আরোহণের ঘোড়া কিংবা উট দৌড়াও নি এবং তাতে তোমাদের কোন কষ্টও করতে হয়নি। বরং আল্লাহ তাঁর রাসূলগণকে যার উপর ইচ্ছা বিজয়ী করেন। তাই তিনি তাঁর রাসূলকে বনু নযীরের উপর বিজয়ী করেছেন। ফলে তাদের অঞ্চলকে বিনা যুদ্ধে তিনি জয় করেন। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে সক্ষম। তাঁকে কোন বস্তুই আপারগ করতে পারে না।

  7. 7

    আল্লাহ কোনরূপ যুদ্ধ ব্যতিরেকে গ্রামবাসীর যে সম্পদ দ্বারা তদীয় রাসূলের উপর অনুগ্রহ করেছেন তা আল্লাহর। তিনি যার জন্য ইচ্ছা নির্ধারণ করতে পারেন। তা হলো রাসূল এবং তাঁর নিকটাত্মীয় বনু হাশিম ও বনু আব্দিল মুত্তালিবের মালিকানাধীন। তাদের জন্য এটি তাদের সাদাকা থেকে বঞ্চিত থাকার বদলা স্বরূপ। তেমনিভাবে তা হলো এতীম, দরিদ্র ও যে পথিকের সম্বল নিঃশেষিত হয়ে গিয়েছে তাদের জন্য। যাতে করে সম্পদ দরিদ্রদেরকে বাদ রেখে শুধু ধনীদের মাঝে আদান প্রদান না হয়। হে মু’মিন সম্প্রদায়! রাসূল তোমাদেরকে বিনা যুদ্ধে লব্ধ সম্পদ থেকে যা প্রদান করেন তা গ্রহণ করো এবং তিনি যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো। আর তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা। তাই তোমরা তাঁর শাস্তিকে ভয় করো।

  8. 8

    আর এ সম্পদের কিছু অংশ আল্লাহর পথের ওই সকল দরিদ্র মুহাজিরদের জন্য ব্যয় করা হবে যাদেরকে তাদের সম্পদ ও সন্তান পরিহার করতে বাধ্য করা হয়েছে। তারা আশা রাখে যে, আল্লাহ তাদের উপর দুনিয়াতে জীবিকার মাধ্যমে আর পরকালে সন্তুষ্টির মাধ্যমে অনুগ্রহ করবেন। তারা আল্লাহ ও তদীয় রাসূলকে আল্লাহর পথে জিহাদের মাধ্যমে সাহায্য করে। উপরোক্ত বৈশিষ্ট্যে গুণান্বিত ব্যক্তিরাই প্রকৃতপক্ষে দৃঢ় ঈমানদার।

  9. 9

    যে সব আনসারী মুহাজিরদের পূর্বে মদীনায় অবতরণ করেছে এবং আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়নকে পছন্দ করেছে তারা তাদের নিকট মক্কা থেকে আসা হিজরতকারীদেরকে ভালো বাসে। আল্লাহর পথে হিজরতকারীরা বিনা যুদ্ধে লব্ধ সম্পদ থেকে এমন কিছু লাভ করলে তারা কোনরূপ হিংসা-বিদ্বেষ রাখে না যা তারা পায় নি। বরং তারা পার্থিব বিষয়ে মুহাজিরদেরকে তাদের নিজেদের উপর প্রাধান্য দেয়। যদিও বা তারা দারিদ্র ও অভাবগ্রস্ত। বস্তুতঃ আল্লাহ যাকে সম্পদের প্রতি অন্তরের লোভ থেকে রেহাই দিয়েছেন ফলে সে তা তাঁর পথে ব্যয় করে তারাই নিজেদের আশার বস্তু লাভ ও ভয়ের বস্তু থেকে মুক্তি প্রাপ্তির মাধ্যমে সফলকাম।

  10. 10

    যারা তাদের পরবর্তীতে এসেছে এবং সুন্দরভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করেছে আর কিয়ামত পর্যন্ত এ ধারা চালু থাকবে তারা বলে: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদেরকে ও আমাদের পূর্বে যারা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়ন করেছে তাদেরকে ক্ষমা করুন। আর আমাদের অন্তরে মুমিনদের ব্যাপারে কোনরূপ ক্ষোভ কিংবা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক! আপনি অবশ্যই দয়াময় ও স্নেহশীল।

আয়াত 11-20: তাফসীর
  1. 11

    হে রাসূল! আপনি কি তাদেরকে দেখেন নি যারা কুফরীকে লুকিয়ে রেখে ঈমান প্রকাশ করে। তারা বিকৃত বাইবেলের অনুসারী নিজেদের ইহুদি কাফির ভাইদেরকে বলে, তোমরা নিজেদের ঘরে অবস্থান করো। আমরা আদৗ তোমাদের অসহযোগিতা করবো না। আর না তোমাদেরকে কারো নিকট সমর্পণ করবো। যদি মুসলমানরা তোমাদেরকে সেখান থেকে বের করে দেয় তাহলে আমরাও তোমাদের সাথে জোটবদ্ধভাবে বেরিয়ে পড়বো। আমরা এমন কারো আনুগত্য করবো না যে আমাদেরকে তোমাদের সাথে বের হতে বারণ করবে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে আমরা তোমাদেরকে তাদের বিরুদ্ধে সহযোগিতা করবো। আল্লাহ সাক্ষী রয়েছেন যে, মুনাফিকরা ইহুদিদেরকে বের করে দিলে তারাও বের হবে এবং তাদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ লড়লে তারাও ওদের সঙ্গে লড়বে এমন দাবিতে নির্ঘাত মিথ্যবাদী।

  2. 12

    বস্তুতঃ মুসলমানরা ইহুদিদেরকে বের করে দিলে তারা ওদের সাথে বের হবে না এবং মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করলে তারা ওদেরকে সাহায্য-সহযোগিতা করবে না। আর যদিও তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য করে তবুও তারা ওদেরকে ছেড়ে পালিয়ে যাবে। অতঃপর আর মুনাফিকদেরকে সাহায্য করা হবে না বরং আল্লাহ তাদেরকে অপমান ও অপদস্ত করবেন।

  3. 13

    হে মুমিনরা! তোমরা মুনাফিক ও ইহুদিদের অন্তরে আল্লাহ অপেক্ষা আরো বেশী ভয়ের কারণ। উপরোল্লিখিত বিষয় তথা তোমাদের ব্যাপারে তাদের প্রচÐ ভয় এবং আল্লাহর ব্যাপারে তাদের হালকা ভয়ের কারণ হলো তারা মূলতঃ নির্বোধ ও অবুঝ জাতি। কেননা, তারা যদি বুঝতো তাহলে অবশ্যই এ কথা জানতো যে, আল্লাহ ভয়ের অধিক হকদার। যেহেতু তিনিই তোমাদেরকে তাদের উপর বিজয়ী করেছেন।

  4. 14

    হে মুমিনরা! তোমাদের সাথে ইহুদিরা একজোট হয়ে যুদ্ধ করলে কেবল চৌহদ্দি দ্বারা ঘেরা পাড়া কিংবা প্রাচীরের আড়াল থেকেই যুদ্ধ করবে। কেননা, তারা নিজেদের কাপুরুষতার ফলে তোমাদের মোকাবেলা করতে অক্ষম। তাদের পরস্পরের শত্রæতার ফলে তাদের মধ্যকার দ্ব›দ্ব অতি প্রকট। যদিও বা আপনি ধারণা করেন যে, তাদের কথা ও দল এক। কিন্তু বাস্তবতা হলো এই যে, তাদের অন্তর ভিন্ন ও বিভক্ত। এ অনৈক্য ও শত্রæতা এ জন্য যে, তারা বস্তুতঃ বিবেকহীন। কেননা, যদি তারা বুঝতো তাহলে সত্যকে চিনে এর অনুসরণ করতো এবং তাতে তারা মতানৈক্য করতো না।

  5. 15

    কুফরী ও শাস্তির ক্ষেত্রে এ সব ইহুদির উদাহরণ হলো কিছু কাল পূর্বেকার মক্কার মুশরিকদের ন্যায়। তারা নিজেদের কুফরীর নিকৃষ্টতম প্রতিফল আস্বাদন করেছে। ফলে বদর দিবসে তাদের মধ্যকার কাউকে হত্যা করা হয়েছে আবার কাউকে বন্দী করা হয়েছে। উপরন্তু তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি।

  6. 16

    মুনাফিকদের কথা শ্রবণ করার ক্ষেত্রে তাদের উদাহরণ হলো শয়তানের ন্যায়। যে মানুষের মাঝে কুফরীর কাজে আকর্ষণ সৃষ্টি করেছে। অতঃপর যখন সে তার প্ররোচনায় কুফরী করে বসলো তখন সে বলে উঠলো, আমি তোমার কুফরী আচরণ থেকে দায়মুক্ত। আমি সৃষ্টিকুলের প্রতিপালককে ভয় করি।

  7. 17

    ফলে শয়তান ও তার অনুসারীর শেষ পরিণতি এ হলো যে, অনুসরণীয় শয়তান ও তার অনুসারী মানুষ উভয়ে কিয়ামত দিবসে আগুনে থাকবে। তারা তথায় চিরকাল অবস্থান করবে। বস্তুতঃ তাদের এ প্রতীক্ষিত শাস্তি হলো ওই সকল জালিমের শাস্তি যারা আল্লাহর সীমালঙ্ঘনপূর্বক নিজেদের উপর অবিচার করেছে।

  8. 18

    হে মুমিন সম্প্রদায়! তোমরা যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো ও তাঁর প্রবর্তিত বিধান অনুযায়ী আমল করে থাকো তোমরা তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো এবং প্রতিটি ব্যক্তি যেন চিন্তা করে যে, কিয়ামত দিবসের উদ্দেশ্যে সে কী নেক আমল আগে প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ অবশ্যই তোমাদের আমল সম্পর্কে পরিজ্ঞাত। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন নয়। তাই তিনি অচিরেই এর প্রতিদান দিবেন।

  9. 19

    তোমরা ওদের মতো হয়ো না যারা আল্লাহকে তাঁর আদেশ-নিষেধ পরিহার করার মাধ্যমে ভুলে গিয়েছে। ফলে আল্লাহ তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন। তাই যে সব আমল তাদেরকে আল্লাহর গযব ও শাস্তি থেকে রক্ষা করবে সেগুলো তারা করে নি। বস্তুতঃ যারা আল্লাহকে ভুলে গিয়ে তাঁর নির্দেশ বাস্তবায়ন করে নি আর না তাঁর নিষিদ্ধ বিষয়াদি থেকে বিরত থেকেছে মূলতঃ তারা আল্লাহর আনুগত্যের বাইরে।

  10. 20

    জান্নাতী ও জাহান্নামী সমান হতে পারে না। বরং তারা যেমন দুনিয়াতে আমলের দিক থেকে ভিন্ন ছিলো ঠিক তেমনিভাবে তারা পরকালের প্রতিদানেও ভিন্ন হবে। বস্তুতঃ জান্নাতীরা নিজের স্বপ্ন পূরণে এবং ভয়ের বিষয় থেকে রক্ষা পাওয়ার মাধ্যমে সফল হবে।

আয়াত 21-24: তাফসীর
  1. 21

    হে রাসূল! আমি যদি এ কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে আপনি দেখতেন যে, কুরআনে বিদ্যমান কঠোর সাবধানমূলক উপদেশ এবং কঠিন শাস্তির ফলে তা প্রচÐ শক্ত হওয়া সত্তে¡ও আল্লাহর ভয়ে ভীত ও চুরমার হয়ে গিয়েছে। বস্তুতঃ আমি এ সব উপদেশ এ জন্য দিয়ে থাকি যাতে করে তারা বিবেককে কাজে লাগিয়ে উপদেশমূলক আয়াতগুলো থেকে উপকৃত হয়।

  2. 22

    নিচে আয়াত 23-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।

  3. 23

    তিনিই সেই আল্লাহ যিনি ব্যতীত অন্য কোন প্রকৃত মাবূদ নেই। তিনি অনুপস্থিত-উপস্থিত সব কিছুর জ্ঞান রাখেন। তাঁর নিকট এ সবের কোন কিছুই গোপন থাকে না। তিনি ইহকাল ও পরকালের পরম করুণাময় ও অতি দয়ালু। তাঁর রহমত জগতবাসীকে পরিব্যাপ্ত করেছে। তিনি অধিপতি, পবিত্র এবং সব ধরনের ত্রæটি ও দোষ থেকে মুক্ত। নিজ রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শনাবলী দ্বারা সত্যায়নকারী। নিজ বান্দাদের আমলসমূহের পর্যবেক্ষক। এমন পরাক্রমশালী যাকে পরাস্তকারী কেউ নেই। এমন প্রতাপশালী যিনি নিজ প্রতাপ দিয়ে সকল বস্তুকে করতলগত করে রেখেছেন। তিনি অহঙ্কারী। বস্তুতঃ মুশরিকরা আল্লাহর সাথে যে সব দেবতা প্রভৃতিকে শরীক করে তিনি তা থেকে মুক্ত ও পবিত্র।

  4. 24

    তিনিই সেই আল্লাহ যিনি সব কিছুর ¯্রষ্টা, সর্ব প্রকার বস্তুর উদ্ভাবক। তাঁর ইচ্ছানুযায়ী স্বীয় সৃষ্টিকে রূপদানকারী। তাঁর রয়েছে উচ্চতর গুণাবলীর উপর পরিব্যাপ্ত নামসমূহ। তাঁকে আসমান ও যমীনের সবাই সর্ব প্রকার ত্রæটি থেকে মুক্ত ঘোষণা করে। তিনি পরাক্রমশালী। তাঁকে কোন কিছুই পরাস্ত করতে পারে না। তিনি নিজ সৃষ্টি, ফায়সালা ও বিধানে প্রজ্ঞাবান।

সূরা আল-হাশর সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আল-হাশর কত আয়াতের সূরা?

সূরা আল-হাশর মোট 24 আয়াতের সূরা।

আল-হাশর নামের অর্থ কী?

আল-হাশর নামের অর্থ “সমাবেশ”।

সূরা আল-হাশর মাক্কী না মাদানী?

সূরা আল-হাশর একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 101 নম্বর সূরা।

সূরা আল-হাশর কোন পারায়?

সূরা আল-হাশর রয়েছে 28 নম্বর পারায়।

সূরা আল-হাশর কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-হাশর কুরআনের 59 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-মুজাদালা এবং পরে সূরা আল-মুমতাহিনা।

এখানে কি সূরা আল-হাশর শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-হাশর রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।