114টির মধ্যে 41 নম্বর সূরা · পারা 24-25
সূরা ফুসসিলাত فصلت
54 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 61 নম্বর নম্বর
মক্কায় অবতীর্ণ সূরা ফুসসিলাত 54 আয়াতের। এতে কুরআন যে স্পষ্ট ও বোধগম্য কিতাব, তার কথা, এ থেকে মুখ ফিরিয়ে নেওয়া লোকদের পরিণতি এবং সোজা পথে অবিচল মানুষদের দেওয়া সুসংবাদ বর্ণিত হয়েছে।
সূরা ফুসসিলাত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
حمٓ ﴿١﴾
হা মীম।
হা-মীম।
- 2
تَنزِيلٞ مِّنَ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ ﴿٢﴾
তানযীলুম মিনার রাহমানির রাহীম।
এ আল কুরআন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।
- 3
كِتَٰبٞ فُصِّلَتۡ ءَايَٰتُهُۥ قُرۡءَانًا عَرَبِيّٗا لِّقَوۡمٖ يَعۡلَمُونَ ﴿٣﴾
কিতাবুন ফুস্সিলাত আয়াতুহূ কুরআনান আরাবিয়্যাল লিকাওমিই ইয়ালামূন।
এটি এমন এক কিতাব, যার আয়াতগুলো আল কুরআনরূপে আরবী ভাষায়, জ্ঞানী সম্প্রদায়ের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে।
- 4
بَشِيرٗا وَنَذِيرٗا فَأَعۡرَضَ أَكۡثَرُهُمۡ فَهُمۡ لَا يَسۡمَعُونَ ﴿٤﴾
বাশীরাও ওয়া নাযীরান ফা আরাদা আকছারুহুম ফাহুম লা ইয়াসমাঊন।
সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে (এ কুরআন অবতীর্ণ হয়েছে); কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে তারা তা শোনে না।
- 5
وَقَالُواْ قُلُوبُنَا فِيٓ أَكِنَّةٖ مِّمَّا تَدۡعُونَآ إِلَيۡهِ وَفِيٓ ءَاذَانِنَا وَقۡرٞ وَمِنۢ بَيۡنِنَا وَبَيۡنِكَ حِجَابٞ فَٱعۡمَلۡ إِنَّنَا عَٰمِلُونَ ﴿٥﴾
ওয়া কালূ কুলূবুনা ফী আকিন্নাতিম মিম্মা তাদঊনা ইলাইহি ওয়া ফী আযানিনা ওয়াকরুও ওয়া মিম বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন ফামাল ইন্নানা আমিলূন।
আর তারা বলে: ‘(হে মুহাম্মাদ) তুমি আমাদেরকে যে বিষয়ের দিকে দাওয়াত দিচ্ছ, সে বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত (তালাবদ্ধ), আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা আর তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়। অতএব তুমি তোমার কাজ করে যাও, নিশ্চয় আমরাও আমাদের কাজ করে যাব।
- 6
قُلۡ إِنَّمَآ أَنَا۠ بَشَرٞ مِّثۡلُكُمۡ يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞ فَٱسۡتَقِيمُوٓاْ إِلَيۡهِ وَٱسۡتَغۡفِرُوهُۗ وَوَيۡلٞ لِّلۡمُشۡرِكِينَ ﴿٦﴾
কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইঊহা ইলায়্যা আন্নামা ইলাহুকুম ইলাহুও ওয়াহিদুন ফাসতাকীমূ ইলাইহি ওয়াসতাগফিরূহু ওয়া ওয়াইলুল লিল মুশরিকীন।
হে রাসূল! তুমি বল: ‘আমি কেবল তোমাদের মত একজন মানুষ। আমার কাছে এ মর্মে ওহী পাঠানো হয় যে, তোমাদের (সত্য) ইলাহ কেবল এক ইলাহ। অতএব তোমরা তাঁর পথে দৃঢ়ভাবে অটল থাক এবং তাঁর কাছে ক্ষমা চাও।’ আর মুশরিকদের জন্য দুর্ভোগ;
- 7
ٱلَّذِينَ لَا يُؤۡتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلۡأٓخِرَةِ هُمۡ كَٰفِرُونَ ﴿٧﴾
আল্লাযীনা লা ইউতূনায যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরূন।
যারা যাকাত দেয় না। আর তারাই আখিরাতের অস্বীকারকারী।
- 8
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ﴿٨﴾
ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গাইরু মামনূন।
নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন চিরস্থায়ী প্রতিদান (জান্নাত)।
- 9
۞ قُلۡ أَئِنَّكُمۡ لَتَكۡفُرُونَ بِٱلَّذِي خَلَقَ ٱلۡأَرۡضَ فِي يَوۡمَيۡنِ وَتَجۡعَلُونَ لَهُۥٓ أَندَادٗاۚ ذَٰلِكَ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٩﴾
কুল আইন্নাকুম লাতাকফুরূনা বিল লাযী খালাকাল আরদা ফী ইয়াওমাইনি ওয়া তাজআলূনা লাহূ আনদাদান যালিকা রাব্বুল আলামীন।
বলুন, ‘তোমরা কি সত্যিই তাঁকে অস্বীকার করছ, যিনি দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন? আর তোমরা তাঁর জন্য সমকক্ষ স্থির করছ? তিনিই তো সকল জগতের রব।’
- 10
وَجَعَلَ فِيهَا رَوَٰسِيَ مِن فَوۡقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقۡوَٰتَهَا فِيٓ أَرۡبَعَةِ أَيَّامٖ سَوَآءٗ لِّلسَّآئِلِينَ ﴿١٠﴾
ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফীহা ওয়া কাদ্দারা ফীহা আকওয়াতাহা ফী আরবাআতি আয়্যামিন সাওয়াআল লিস সাইলীন।
আর তিনি জমিনের উপরিভাগে দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন, আর তিনি চারদিনের মধ্যে তাতে জীবিকা নির্ধারণ করে দিয়েছেন। এ সম্পর্কে যারা জানতে চায়, তাদের জন্য এটাই হবে সঠিক উত্তর।
- 11
ثُمَّ ٱسۡتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِيَ دُخَانٞ فَقَالَ لَهَا وَلِلۡأَرۡضِ ٱئۡتِيَا طَوۡعًا أَوۡ كَرۡهٗا قَالَتَآ أَتَيۡنَا طَآئِعِينَ ﴿١١﴾
ছুম্মাস তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়া লিল আরদি তিয়া তাওআন আও কারহান কালাতা আতাইনা তাইঈন।
তারপর তিনি আসমান সৃষ্টির দিকে মনোনিবেশ করলেন, তখন তা ছিল ধোঁয়া। তারপর তিনি আসমান ও জমিনকে বললেন: ‘তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় আমার নির্দেশের অনুগত হও। তারা উভয়ে বলল: ‘আমরা স্বেচ্ছায় অনুগত হয়ে এসে গেলাম।’
- 12
فَقَضَىٰهُنَّ سَبۡعَ سَمَٰوَاتٖ فِي يَوۡمَيۡنِ وَأَوۡحَىٰ فِي كُلِّ سَمَآءٍ أَمۡرَهَاۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَحِفۡظٗاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴿١٢﴾
ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফী ইয়াওমাইনি ওয়া আওহা ফী কুল্লি সামাইন আমরাহা ওয়া যায়্যান্নাস সামাআদ দুনয়া বিমাসাবীহা ওয়া হিফযান যালিকা তাকদীরুল আযীযিল আলীম।
তারপর তিনি দু’দিনে আসমানসমূহকে সাত আসমানে পরিণত করলেন। আর প্রত্যেক আসমানে তার কার্যাবলী ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমি (দুনিয়ার) নিকটবর্তী আসমানকে প্রদীপমালা (তারকারাজি)-র দ্বারা সুসজ্জিত করেছি এবংসুরক্ষিত করেছি। এগুলো হল মহা পরাক্রমশালী সর্বজ্ঞের নির্ধারণ।
- 13
فَإِنۡ أَعۡرَضُواْ فَقُلۡ أَنذَرۡتُكُمۡ صَٰعِقَةٗ مِّثۡلَ صَٰعِقَةِ عَادٖ وَثَمُودَ ﴿١٣﴾
ফা ইন আরাদূ ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিছলা সাইকাতি আদিও ওয়া ছামূদ।
তবুও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলে দাও: ‘আদ ও সামূদের ভয়াবহ শাস্তির মতই এক মহা শাস্তি সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করছি।’
- 14
إِذۡ جَآءَتۡهُمُ ٱلرُّسُلُ مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ وَمِنۡ خَلۡفِهِمۡ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّا ٱللَّهَۖ قَالُواْ لَوۡ شَآءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَٰٓئِكَةٗ فَإِنَّا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ كَٰفِرُونَ ﴿١٤﴾
ইয জাআতহুমুর রুসুলু মিম বাইনি আইদীহিম ওয়া মিন খালফিহিম আল্লা তাবুদূ ইল্লাল্লাহা কালূ লাও শাআ রাব্বুনা লাআনযালা মালাইকাতান ফা ইন্না বিমা উরসিলতুম বিহী কাফিরূন।
যখন তাদের অগ্র ও পশ্চাৎ থেকে (ধারাবাহিকভাবে) রাসূলগণ তাদের কাছে দাওয়াত নিয়ে এলো যে, ‘তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করো না।’ তখন তারা বলেছিল: ‘যদি আমাদের রব ইচ্ছা করতেন, তাহলে অবশ্যই (রাসূল হিসাবে) ফিরিশতা নাযিল করতেন। অতএব, তোমাদেরকে যা দিয়ে পাঠানো হয়েছে, নিশ্চয় আমরা তা অস্বীকার করলাম।
- 15
فَأَمَّا عَادٞ فَٱسۡتَكۡبَرُواْ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَقَالُواْ مَنۡ أَشَدُّ مِنَّا قُوَّةًۖ أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ ٱلَّذِي خَلَقَهُمۡ هُوَ أَشَدُّ مِنۡهُمۡ قُوَّةٗۖ وَكَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ ﴿١٥﴾
ফা আম্মা আদুন ফাসতাকবারূ ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া কালূ মান আশাদ্দু মিন্না কুওওয়াতান আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল লাযী খালাকাহুম হুওয়া আশাদ্দু মিনহুম কুওওয়াতাও ওয়া কানূ বিআয়াতিনা ইয়াজহাদূন।
আর ‘আদ সম্প্রদায়, পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করেছিল এবং বলেছিল, ‘শক্তিতে আমাদের চেয়ে প্রবল আর কে আছে?’ তারা কি লক্ষ্য করেনি যে, আল্লাহ, যিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়েও অধিক শক্তিশালী? অথচ তারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করতেই থাকত।
- 16
فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا صَرۡصَرٗا فِيٓ أَيَّامٖ نَّحِسَاتٖ لِّنُذِيقَهُمۡ عَذَابَ ٱلۡخِزۡيِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَخۡزَىٰۖ وَهُمۡ لَا يُنصَرُونَ ﴿١٦﴾
ফা আরসালনা আলাইহিম রীহান সারসারান ফী আয়্যামিন নাহিসাতিল লিনুযীকাহুম আযাবাল খিযয়ি ফিল হায়াতিদ দুনয়া ওয়া লাআযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারূন।
অত:পর আমি তাদের উপর দুর্দিনে প্রচণ্ড ঝড়ো হাওয়া প্রেরণ করলাম, যাতে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তি আস্বাদন করাতে পারি। আর আখিরাতের শাস্তি তো অধিকতর লাঞ্ছনাদায়ক, উপরন্তু তাদেরকেসাহায্য করা হবে না।
- 17
وَأَمَّا ثَمُودُ فَهَدَيۡنَٰهُمۡ فَٱسۡتَحَبُّواْ ٱلۡعَمَىٰ عَلَى ٱلۡهُدَىٰ فَأَخَذَتۡهُمۡ صَٰعِقَةُ ٱلۡعَذَابِ ٱلۡهُونِ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ﴿١٧﴾
ওয়া আম্মা ছামূদু ফাহাদাইনাহুম ফাসতাহাব্বুল আমা আলাল হুদা ফা আখাযাতহুম সাইকাতুল আযাবিল হূনি বিমা কানূ ইয়াকসিবূন।
আর সামূদ জাতি, আমি তাদেরকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম; কিন্তু তারা হিদায়াতের পথে চলার পরিবর্তে অন্ধ (ভ্রষ্ট) পথে চলাই পছন্দ করেছিল। ফলে তাদেরকৃতকর্মের কারণেই লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল।
- 18
وَنَجَّيۡنَا ٱلَّذِينَ ءَامَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ ﴿١٨﴾
ওয়া নাজ্জাইনাল লাযীনা আমানূ ওয়া কানূ ইয়াত্তাকূন।
আর যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করত, আমি তাদেরকে (সে শাস্তি থেকে) রক্ষা করলাম।
- 19
وَيَوۡمَ يُحۡشَرُ أَعۡدَآءُ ٱللَّهِ إِلَى ٱلنَّارِ فَهُمۡ يُوزَعُونَ ﴿١٩﴾
ওয়া ইয়াওমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইঊযাঊন।
আর যেদিন আল্লাহর শত্রুদের আগুনের দিকে সমবেত করা হবে, সেদিন তাদেরকে (দলবদ্ধভাবে) একত্রে হেঁকিয়ে নিয়ে যাওয়া হবে।
- 20
حَتَّىٰٓ إِذَا مَا جَآءُوهَا شَهِدَ عَلَيۡهِمۡ سَمۡعُهُمۡ وَأَبۡصَٰرُهُمۡ وَجُلُودُهُم بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢٠﴾
হাত্তা ইযা মা জাঊহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলূদুহুম বিমা কানূ ইয়ামালূন।
অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের (কুফরী ও পাপাচার) কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে।
- 21
وَقَالُواْ لِجُلُودِهِمۡ لِمَ شَهِدتُّمۡ عَلَيۡنَاۖ قَالُوٓاْ أَنطَقَنَا ٱللَّهُ ٱلَّذِيٓ أَنطَقَ كُلَّ شَيۡءٖۚ وَهُوَ خَلَقَكُمۡ أَوَّلَ مَرَّةٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ﴿٢١﴾
ওয়া কালূ লিজুলূদিহিম লিমা শাহিত্তুম আলাইনা কালূ আনতাকানাল্লাহুল লাযী আনতাকা কুল্লা শাইইও ওয়া হুওয়া খালাকাকুম আওওয়ালা মার্রাতিও ওয়া ইলাইহি তুরজাঊন।
আর তারা (জাহান্নামীরা) তাদের চামড়াগুলোকে বলবে: ‘কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে?’ তারা বলবে: ‘আল্লাহ আমাদের বাকশক্তি দিয়েছেন, যিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন। তিনি তোমাদেরকেপ্রথমবার সৃষ্টি করেছেন এবং তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।'
- 22
وَمَا كُنتُمۡ تَسۡتَتِرُونَ أَن يَشۡهَدَ عَلَيۡكُمۡ سَمۡعُكُمۡ وَلَآ أَبۡصَٰرُكُمۡ وَلَا جُلُودُكُمۡ وَلَٰكِن ظَنَنتُمۡ أَنَّ ٱللَّهَ لَا يَعۡلَمُ كَثِيرٗا مِّمَّا تَعۡمَلُونَ ﴿٢٢﴾
ওয়া মা কুনতুম তাসতাতিরূনা আই ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া লা আবসারুকুম ওয়া লা জুলূদুকুম ওয়া লাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাছীরাম মিম্মা তামালূন।
তোমরা কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কান, চোখসমূহ ও চামড়াসমূহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না; বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা কিছু করতে, আল্লাহ তার অনেক কিছুই জানেন না।
- 23
وَذَٰلِكُمۡ ظَنُّكُمُ ٱلَّذِي ظَنَنتُم بِرَبِّكُمۡ أَرۡدَىٰكُمۡ فَأَصۡبَحۡتُم مِّنَ ٱلۡخَٰسِرِينَ ﴿٢٣﴾
ওয়া যালিকুম যান্নুকুমুল লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফা আসবাহতুম মিনাল খাসিরীন।
বস্তুত তোমাদের রবের ব্যাপারে এই কুধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে। ফলে তোমরা (ইহকাল ও পরকালে) ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে।
- 24
فَإِن يَصۡبِرُواْ فَٱلنَّارُ مَثۡوٗى لَّهُمۡۖ وَإِن يَسۡتَعۡتِبُواْ فَمَا هُم مِّنَ ٱلۡمُعۡتَبِينَ ﴿٢٤﴾
ফা ইই ইয়াসবিরূ ফান নারু মাছওয়াল লাহুম ওয়া ইই ইয়াসতাতিবূ ফামা হুম মিনাল মুতাবীন।
অতঃপর তারা ধৈর্যধারণ করলেও জাহান্নামই হবে তাদের আবাস। আর যদি তারা (আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য) ক্ষমাপ্রার্থনা ও অনুনয়-বিনয় করে, তবুও তারা সন্তুষ্টিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না।
- 25
۞ وَقَيَّضۡنَا لَهُمۡ قُرَنَآءَ فَزَيَّنُواْ لَهُم مَّا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَحَقَّ عَلَيۡهِمُ ٱلۡقَوۡلُ فِيٓ أُمَمٖ قَدۡ خَلَتۡ مِن قَبۡلِهِم مِّنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِۖ إِنَّهُمۡ كَانُواْ خَٰسِرِينَ ﴿٢٥﴾
ওয়া কায়্যাদনা লাহুম কুরানাআ ফাযায়্যানূ লাহুম মা বাইনা আইদীহিম ওয়া মা খালফাহুম ওয়া হাক্কা আলাইহিমুল কাওলু ফী উমামিন কাদ খালাত মিন কাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইন্নাহুম কানূ খাসিরীন।
আর আমরা তাদের জন্য এমন সঙ্গী (শয়তান) নির্ধারণ করে দিয়েছিলাম, যারা তাদের সামনে ও পেছনের (দুনিয়া ও আখিরাতের) কাজকে তাদের কাছে শোভনীয় করে দেখাত। আর তাদের ব্যাপারে সেই শাস্তির কথা সত্য হয়ে গেল, যেমনটি তাদের পূর্বে অতিবাহিত জিন ও মানুষের জাতিগুলোর ওপর সত্য হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
- 26
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لَا تَسۡمَعُواْ لِهَٰذَا ٱلۡقُرۡءَانِ وَٱلۡغَوۡاْ فِيهِ لَعَلَّكُمۡ تَغۡلِبُونَ ﴿٢٦﴾
ওয়া কালাল লাযীনা কাফারূ লা তাসমাঊ লিহাযাল কুরআনি ওয়াল গাও ফীহি লাআল্লাকুম তাগলিবূন।
আর কাফিররা বলত, ‘তোমরা এই কুরআন শুনো না এবং এতে (পড়ার সময়) হৈচৈ করো, যাতে তোমরা বিজয়ী হতে পারো।’
- 27
فَلَنُذِيقَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ عَذَابٗا شَدِيدٗا وَلَنَجۡزِيَنَّهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢٧﴾
ফালানুযীকান্নাল লাযীনা কাফারূ আযাবান শাদীদাও ওয়া লানাজযিয়ান্নাহুম আসওয়াআল লাযী কানূ ইয়ামালূন।
আর যারা কুফর করেছে, আমরা অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব এবং তারা যে কাজ করত তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজের প্রতিফল তাদেরকে অবশ্যই দেব।
- 28
ذَٰلِكَ جَزَآءُ أَعۡدَآءِ ٱللَّهِ ٱلنَّارُۖ لَهُمۡ فِيهَا دَارُ ٱلۡخُلۡدِ جَزَآءَۢ بِمَا كَانُواْ بِـَٔايَٰتِنَا يَجۡحَدُونَ ﴿٢٨﴾
যালিকা জাযাউ আদাইল্লাহিন নারু লাহুম ফীহা দারুল খুলদি জাযাআম বিমা কানূ বিআয়াতিনা ইয়াজহাদূন।
এই জাহান্নাম, আল্লাহর দুশমনদের প্রতিদান। সেখানে তাদের জন্য থাকবে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফলস্বরূপ।
- 29
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُواْ رَبَّنَآ أَرِنَا ٱلَّذَيۡنِ أَضَلَّانَا مِنَ ٱلۡجِنِّ وَٱلۡإِنسِ نَجۡعَلۡهُمَا تَحۡتَ أَقۡدَامِنَا لِيَكُونَا مِنَ ٱلۡأَسۡفَلِينَ ﴿٢٩﴾
ওয়া কালাল লাযীনা কাফারূ রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকূনা মিনাল আসফালীন।
আর কাফিররা বলবে: ‘হে আমাদের রব! জিন ও মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমাদের দেখিয়ে দিন, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখব, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়।
- 30
إِنَّ ٱلَّذِينَ قَالُواْ رَبُّنَا ٱللَّهُ ثُمَّ ٱسۡتَقَٰمُواْ تَتَنَزَّلُ عَلَيۡهِمُ ٱلۡمَلَٰٓئِكَةُ أَلَّا تَخَافُواْ وَلَا تَحۡزَنُواْ وَأَبۡشِرُواْ بِٱلۡجَنَّةِ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ ﴿٣٠﴾
ইন্নাল লাযীনা কালূ রাব্বুনাল্লাহু ছুম্মাস তাকামূ তাতানায্যালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফূ ওয়া লা তাহযানূ ওয়া আবশিরূ বিল জান্নাতিল লাতী কুনতুম তূআদূন।
নিশ্চয় যারা বলে: ‘আল্লাহই আমাদের রব’। অতঃপর অবিচল থাকে। (মৃত্যুর সময়) ফিরিশতারা তাদের কাছে নাযিল হয় (এবং বলে,) ‘তোমরা ভীত হয়ো না, দুশ্চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল।’
- 31
نَحۡنُ أَوۡلِيَآؤُكُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ وَلَكُمۡ فِيهَا مَا تَشۡتَهِيٓ أَنفُسُكُمۡ وَلَكُمۡ فِيهَا مَا تَدَّعُونَ ﴿٣١﴾
নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদ্দাঊন।
‘আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতেও। সেখানে (জান্নাতে) তোমাদের জন্য থাকবে, যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে, যা তোমরা কামনা করবে।
- 32
نُزُلٗا مِّنۡ غَفُورٖ رَّحِيمٖ ﴿٣٢﴾
নুযুলাম মিন গাফূরির রাহীম।
এটা পরম ক্ষমাশীল ও অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নস্বরূপ।
- 33
وَمَنۡ أَحۡسَنُ قَوۡلٗا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَٰلِحٗا وَقَالَ إِنَّنِي مِنَ ٱلۡمُسۡلِمِينَ ﴿٣٣﴾
ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া কালা ইন্নানী মিনাল মুসলিমীন।
আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, ‘অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত?’
- 34
وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ ﴿٣٤﴾
ওয়া লা তাসতাওয়িল হাসানাতু ওয়া লাস সায়্যিআতুদ ফা বিল লাতী হিয়া আহসানু ফা ইযাল লাযী বাইনাকা ওয়া বাইনাহূ আদাওয়াতুন কাআন্নাহূ ওয়া লিয়্যুন হামীম।
আর ভালো কাজ ও মন্দ কাজ সমান নয়। (মন্দকে) প্রতিহত করো এমন পন্থায় যা সর্বোত্তম; তখন দেখবে, তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে।
- 35
وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٖ ﴿٣٥﴾
ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল লাযীনা সাবারূ ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যূ হায্যিন আযীম।
আর এটি তারাই লাভ করবে যারা ধৈর্যধারণ করবে, আর এর অধিকারী কেবল তারাই হয়, যারা মহা ভাগ্যবান।
- 36
وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيۡطَٰنِ نَزۡغٞ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ﴿٣٦﴾
ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহি ইন্নাহূ হুওয়াস সামীউল আলীম।
আর যদি কখনো শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
- 37
وَمِنۡ ءَايَٰتِهِ ٱلَّيۡلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُۚ لَا تَسۡجُدُواْ لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ ٱلَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ﴿٣٧﴾
ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামারু লা তাসজুদূ লিশ শামসি ওয়া লা লিল কামারি ওয়াসজুদূ লিল্লাহিল লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তাবুদূন।
আর আল্লাহরনিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ । (হে মানুষ) তোমরা সূর্যকে সাজদা করো না এবং চাঁদকেও নয়। বরং তোমরা একমাত্র আল্লাহকে সাজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তাঁরই ইবাদাত করে থাকো।
- 38
فَإِنِ ٱسۡتَكۡبَرُواْ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ وَهُمۡ لَا يَسۡـَٔمُونَ۩ ﴿٣٨﴾
ফা ইনিস তাকবারূ ফাল লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহূনা লাহূ বিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুম লা ইয়াসআমূন।
অতএব যদি তারা অহংকার করে; নিশ্চয়ই তোমার রবের নিকটবর্তী ফেরেশতারা দিন-রাত তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা কখনো ক্লান্ত হয় না।
- 39
وَمِنۡ ءَايَٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلۡأَرۡضَ خَٰشِعَةٗ فَإِذَآ أَنزَلۡنَا عَلَيۡهَا ٱلۡمَآءَ ٱهۡتَزَّتۡ وَرَبَتۡۚ إِنَّ ٱلَّذِيٓ أَحۡيَاهَا لَمُحۡيِ ٱلۡمَوۡتَىٰٓۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿٣٩﴾
ওয়া মিন আয়াতিহী আন্নাকা তারাল আরদা খাশিআতান ফা ইযা আনযালনা আলাইহাল মাআহ তায্যাত ওয়া রাবাত ইন্নাল লাযী আহয়াহা লামুহয়িল মাওতা ইন্নাহূ আলা কুল্লি শাইইন কাদীর।
আল্লাহর আরেকটি নিদর্শন হল এই যে, তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক-অনুর্বর, অতঃপর যখন আমি তার ওপর (বৃষ্টির) পানি বর্ষণ করি, তখন তানড়ে ওঠে ও বেড়ে ওঠে। নিশ্চয়ই যিনি জমিনকে জীবিত করেন তিনি মৃতদেরও (পুনরুত্থান ঘটিয়ে) জীবিতকারী। নিশ্চয় তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
- 40
إِنَّ ٱلَّذِينَ يُلۡحِدُونَ فِيٓ ءَايَٰتِنَا لَا يَخۡفَوۡنَ عَلَيۡنَآۗ أَفَمَن يُلۡقَىٰ فِي ٱلنَّارِ خَيۡرٌ أَم مَّن يَأۡتِيٓ ءَامِنٗا يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ ٱعۡمَلُواْ مَا شِئۡتُمۡ إِنَّهُۥ بِمَا تَعۡمَلُونَ بَصِيرٌ ﴿٤٠﴾
ইন্নাল লাযীনা ইউলহিদূনা ফী আয়াতিনা লা ইয়াখফাওনা আলাইনা আফামাই ইউলকা ফিন নারি খাইরুন আম মাই ইয়াতী আমিনাই ইয়াওমাল কিয়ামাতি মালূ মা শিতুম ইন্নাহূ বিমা তামালূনা বাসীর।
নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে সত্য থেকে বিমুখ থাকে, তাদের অবস্থা আমার নিকট গোপন নয়। যাকে আগুনে নিক্ষেপ করা হবে সে কি উত্তম, না যে কিয়ামত দিবসে (শাস্তি থেকে) নিরাপদ হয়ে উপস্থিত হবে? হে মানুষ! তোমাদের যা ইচ্ছা আমল কর। নিশ্চয় তোমরা যা আমল করো, তিনি তার সম্যক দ্রষ্টা।
- 41
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِٱلذِّكۡرِ لَمَّا جَآءَهُمۡۖ وَإِنَّهُۥ لَكِتَٰبٌ عَزِيزٞ ﴿٤١﴾
ইন্নাল লাযীনা কাফারূ বিয যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহূ লাকিতাবুন আযীয।
নিশ্চয় যারা উপদেশ (আল কুরআন) আসার পরও তা অস্বীকার করে ; আর এটি নিশ্চয় এক (সংরক্ষিত ও) সম্মানিত গ্রন্থ।
- 42
لَّا يَأۡتِيهِ ٱلۡبَٰطِلُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَلَا مِنۡ خَلۡفِهِۦۖ تَنزِيلٞ مِّنۡ حَكِيمٍ حَمِيدٖ ﴿٤٢﴾
লা ইয়াতীহিল বাতিলু মিম বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহী তানযীলুম মিন হাকীমিন হামীদ।
এতে বাতিল অনুপ্রবেশ করতে পারে না, সামনের থেকেও না, পিছন থেকেও না। এটি প্রজ্ঞাময়, চিরপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।
- 43
مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدۡ قِيلَ لِلرُّسُلِ مِن قَبۡلِكَۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغۡفِرَةٖ وَذُو عِقَابٍ أَلِيمٖ ﴿٤٣﴾
মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কীলা লির রুসুলি মিন কাবলিকা ইন্না রাব্বাকা লাযূ মাগফিরাতিও ওয়া যূ ইকাবিন আলীম।
হে রাসূল! তোমাকে যা বলা হচ্ছে, তোমার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হয়েছিল। নিশ্চয় তোমার রব একান্তই ক্ষমাশীল এবং (অপরাধীদের জন্যে) যন্ত্রণাদায়ক শাস্তি প্রদানকারী।
- 44
وَلَوۡ جَعَلۡنَٰهُ قُرۡءَانًا أَعۡجَمِيّٗا لَّقَالُواْ لَوۡلَا فُصِّلَتۡ ءَايَٰتُهُۥٓۖ ءَا۬عۡجَمِيّٞ وَعَرَبِيّٞۗ قُلۡ هُوَ لِلَّذِينَ ءَامَنُواْ هُدٗى وَشِفَآءٞۚ وَٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ فِيٓ ءَاذَانِهِمۡ وَقۡرٞ وَهُوَ عَلَيۡهِمۡ عَمًىۚ أُوْلَٰٓئِكَ يُنَادَوۡنَ مِن مَّكَانِۭ بَعِيدٖ ﴿٤٤﴾
ওয়া লাও জাআলনাহু কুরআনান আজামিয়্যাল লাকালূ লাওলা ফুস্সিলাত আয়াতুহূ আআজামিয়্যুও ওয়া আরাবিয়্যুন কুল হুওয়া লিল লাযীনা আমানূ হুদাও ওয়া শিফাউও ওয়াল লাযীনা লা ইউমিনূনা ফী আযানিহিম ওয়াকরুও ওয়া হুওয়া আলাইহিম আমান উলাইকা ইউনাদাওনা মিম মাকানিম বাঈদ।
আর আমি যদি একে (আল কুরআনকে) অনারবী ভাষায় আল কুরআনরূপে নাযিল করতাম, তবে নিশ্চিতভাবেই তারা বলত: ‘এর আয়াতসমূহকে বিশদভাবে বর্ণিত হয়নি কেন? এটি অনারবী ভাষায় আর রাসূল আরবীভাষী! হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘কুরআন মূলত মু’মিনদের জন্য হিদায়াত ও (অন্তরের রোগের) নিরাময়। আর যারা ঈমান আনে না, তাদের কানে রয়েছে বধিরতা যেন আল কুরআন তাদের (অন্তরের) জন্য অন্ধত্ব (পর্দা) সরূপ। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান থেকে।
- 45
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡكِتَٰبَ فَٱخۡتُلِفَ فِيهِۚ وَلَوۡلَا كَلِمَةٞ سَبَقَتۡ مِن رَّبِّكَ لَقُضِيَ بَيۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَفِي شَكّٖ مِّنۡهُ مُرِيبٖ ﴿٤٥﴾
ওয়া লাকাদ আতাইনা মূসাল কিতাবা ফাখতুলিফা ফীহি ওয়া লাওলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফী শাক্কিম মিনহু মুরীব।
আর অবশ্যই আমি মূসাকে (তাওরাত) কিতাব দিয়েছিলাম। অতঃপর তাতে মতভেদ করা হয়। আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তবে এদের মধ্যে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় এরা এ সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত।
- 46
مَّنۡ عَمِلَ صَٰلِحٗا فَلِنَفۡسِهِۦۖ وَمَنۡ أَسَآءَ فَعَلَيۡهَاۗ وَمَا رَبُّكَ بِظَلَّٰمٖ لِّلۡعَبِيدِ ﴿٤٦﴾
মান আমিলা সালিহান ফালিনাফসিহী ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবীদ।
যে ব্যক্তি সৎকাজ করে সে তার নিজের জন্যই তা করে। আর যে অসৎকাজ করে তা (এর পরিণাম) তার ওপরই বর্তাবে। তোমার রব তাঁর বান্দাদের প্রতি মোটেই যুলমকারী নন।
- 47
۞ إِلَيۡهِ يُرَدُّ عِلۡمُ ٱلسَّاعَةِۚ وَمَا تَخۡرُجُ مِن ثَمَرَٰتٖ مِّنۡ أَكۡمَامِهَا وَمَا تَحۡمِلُ مِنۡ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلۡمِهِۦۚ وَيَوۡمَ يُنَادِيهِمۡ أَيۡنَ شُرَكَآءِي قَالُوٓاْ ءَاذَنَّٰكَ مَا مِنَّا مِن شَهِيدٖ ﴿٤٧﴾
ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআতি ওয়া মা তাখরুজু মিন ছামারাতিম মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনছা ওয়া লা তাদাউ ইল্লা বিইলমিহী ওয়া ইয়াওমা ইউনাদীহিম আইনা শুরাকাঈ কালূ আযান্নাকা মা মিন্না মিন শাহীদ।
কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয়। তাঁর জ্ঞান ছাড়া কোনো ফল তার আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না। আর যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন: ‘আমার শরিকরা কোথায়?’ তখন তারা বলবে: ‘আমরা আপনার কাছে ঘোষণা করছি যে, আমাদের মধ্যে কেউই এর সাক্ষী নয়।’
- 48
وَضَلَّ عَنۡهُم مَّا كَانُواْ يَدۡعُونَ مِن قَبۡلُۖ وَظَنُّواْ مَا لَهُم مِّن مَّحِيصٖ ﴿٤٨﴾
ওয়া দাল্লা আনহুম মা কানূ ইয়াদঊনা মিন কাবলু ওয়া যান্নূ মা লাহুম মিম মাহীস।
আর পূর্বে যাদেরকে (যেসব মূর্তিকে) তারা (উপাস্য হিসেবে) ডাকত, তারা (সেদিন) তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে, তাদের পলায়নের কোন জায়গা নেই।
- 49
لَّا يَسۡـَٔمُ ٱلۡإِنسَٰنُ مِن دُعَآءِ ٱلۡخَيۡرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٞ قَنُوطٞ ﴿٤٩﴾
লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইরি ওয়া ইম মাস্সাহুশ শার্রু ফায়াঊসুন কানূত।
মানুষ কল্যাণ প্রার্থনায় ক্লান্তি বোধ করে না; কিন্তু যদি অকল্যাণ তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে।
- 50
وَلَئِنۡ أَذَقۡنَٰهُ رَحۡمَةٗ مِّنَّا مِنۢ بَعۡدِ ضَرَّآءَ مَسَّتۡهُ لَيَقُولَنَّ هَٰذَا لِي وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةٗ وَلَئِن رُّجِعۡتُ إِلَىٰ رَبِّيٓ إِنَّ لِي عِندَهُۥ لَلۡحُسۡنَىٰۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بِمَا عَمِلُواْ وَلَنُذِيقَنَّهُم مِّنۡ عَذَابٍ غَلِيظٖ ﴿٥٠﴾
ওয়া লাইন আযাকনাহু রাহমাতাম মিন্না মিম বাদি দার্রাআ মাস্সাতহু লায়াকূলান্না হাযা লী ওয়া মা আযুন্নুস সাআতা কাইমাতাও ওয়া লাইর রুজিতু ইলা রাব্বী ইন্না লী ইনদাহূ লাল হুসনা ফালানুনাব্বিআন্নাল লাযীনা কাফারূ বিমা আমিলূ ওয়া লানুযীকান্নাহুম মিন আযাবিন গালীয।
আর আমি যদি তাকে দুঃখ-কষ্ট স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলে থাকে, ‘এটি আমার প্রাপ্য, আমার মনে হয় না কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নেয়া হয়; তবুও তার কাছে আমার জন্য শুধু কল্যাণই থাকবে।’ আল্লাহ বলেনঃ ‘অবশ্যই আমি কাফিরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করবো এবং অবশ্যই তাদেরকে (সে আমল অনুযায়ী) কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব।
- 51
وَإِذَآ أَنۡعَمۡنَا عَلَى ٱلۡإِنسَٰنِ أَعۡرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٖ ﴿٥١﴾
ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহী ওয়া ইযা মাস্সাহুশ শার্রু ফাযূ দুআইন আরীদ।
আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে বিমুখ হয় এবং দূরে সরে যায়; আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে (তা থেকে বাঁচার জন্য) দীর্ঘ দু‘আকারী হয়ে যায়।
- 52
قُلۡ أَرَءَيۡتُمۡ إِن كَانَ مِنۡ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرۡتُم بِهِۦ مَنۡ أَضَلُّ مِمَّنۡ هُوَ فِي شِقَاقِۭ بَعِيدٖ ﴿٥٢﴾
কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ছুম্মা কাফারতুম বিহী মান আদাল্লু মিম্মান হুওয়া ফী শিকাকিম বাঈদ।
হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, যদি তা (এই আল- কুরআন) আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার কর; তবে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে, যে ব্যক্তি (এর) ঘোর বিরোধিতায় লিপ্ত?’
- 53
سَنُرِيهِمۡ ءَايَٰتِنَا فِي ٱلۡأٓفَاقِ وَفِيٓ أَنفُسِهِمۡ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمۡ أَنَّهُ ٱلۡحَقُّۗ أَوَلَمۡ يَكۡفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿٥٣﴾
সানুরীহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফী আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহূ আলা কুল্লি শাইইন শাহীদ।
অচিরেই আমি তাদেরকে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলি দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে, এটি সত্য। হে রাসূল! তোমার রবের সম্পর্কে এটা কি যথেষ্ট নয় যে, তিনি সকল বিষয়েই সাক্ষী?
- 54
أَلَآ إِنَّهُمۡ فِي مِرۡيَةٖ مِّن لِّقَآءِ رَبِّهِمۡۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءٖ مُّحِيطُۢ ﴿٥٤﴾
আলা ইন্নাহুম ফী মিরয়াতিম মিল লিকাই রাব্বিহিম আলা ইন্নাহূ বিকুল্লি শাইইম মুহীত।
জেনে রাখ, নিশ্চয় তারা (মুশরিকরা) তাদের রবের সাক্ষাতের বিষয়ে সন্দেহে রয়েছে; জেনে রাখ, নিশ্চয় আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।
সূরা ফুসসিলাত তিলাওয়াত শুনুন
এক নজরে
- সূরা নং:
- 114টির মধ্যে 41
- নামের অর্থ:
- বিশদভাবে বিবৃত
- আয়াত সংখ্যা:
- 54
- নাযিলের স্থান:
- মক্কা
- নাযিলের ক্রম:
- 61
- পারা (জুয):
- 24-25 (পারা 24: আয়াত 1-46, পারা 25: আয়াত 47-54)
সূরা ফুসসিলাত পরিচিতি
সূরাটির নাম নেওয়া হয়েছে তৃতীয় আয়াতের “ফুসসিলাত” শব্দ থেকে, যা কুরআনের আয়াতগুলো “স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে” বোঝায়। হা মীম দিয়ে শুরু হওয়া এবং এতে সিজদার আয়াত থাকার কারণে এটি “হা মীম আস-সাজদাহ” নামেও পরিচিত।
সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 54 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 41তম; এটি 24তম পারায় শুরু হয়ে 25তম পারায় চলেছে। অবতরণের ক্রমে এটি 61তম সূরা এবং হাওয়ামীম সূরাগুলোর দ্বিতীয়। তিলাওয়াতের সিজদা 37. আয়াতে নাকি 38. আয়াতে করা হবে, এ বিষয়ে মাযহাবগুলোর মধ্যে মতভেদ রয়েছে। মন্দকে সর্বোত্তম পদ্ধতিতে প্রতিহত করার উপদেশ দেওয়া 34. আয়াত এই সূরাতেই রয়েছে।
সূরা ফুসসিলাত নাযিলের প্রেক্ষাপট
সূরাটি মক্কী যুগে সেই বছরগুলোতে অবতীর্ণ হয়, যখন নবী (সা.)-এর দাওয়াতের প্রসারে উদ্বিগ্ন কুরাইশ নেতারা নানা প্রস্তাব দিয়ে তাঁকে তাঁর কাজ থেকে বিরত করার চেষ্টা করত। সীরাতের সূত্রগুলোতে বর্ণিত হয়েছে, কুরাইশের অন্যতম নেতা উতবা ইবন রবীআ নবী (সা.)-এর কাছে এসে সম্পদ, নেতৃত্ব ও মর্যাদার প্রস্তাব দেয়। নবী (সা.) তার কথা শেষ পর্যন্ত শোনার পর এই সূরার শুরুর অংশ পড়ে শোনান। বর্ণনা অনুযায়ী, উতবা যা শুনেছিল তাতে গভীরভাবে প্রভাবিত হয় এবং সঙ্গীদের কাছে ফিরে বলে, এই কথা কবিতা, জাদু কিংবা গণকের কথা নয়।
সীরাতের সূত্রগুলোতে এই ঘটনা হামযার ইসলাম গ্রহণের পরের ঘটনা হিসেবে বর্ণিত হয়েছে। মুশরিকদের “এই কুরআন শুনো না, পাঠ করার সময় গোলমাল করো” কথাটি (26. আয়াত) উল্লেখ করাও সে সময়ের পরিবেশ তুলে ধরে।
সূরা ফুসসিলাত: বিষয়বস্তু
কুরআন রহমান ও রহীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং জ্ঞানসম্পন্ন এক সম্প্রদায়ের জন্য আরবী ভাষায় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, এই কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। অস্বীকারকারীদের “আমাদের হৃদয় আবৃত” বলে মুখ ফিরিয়ে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নবী (সা.)-ও তাদের মতো একজন মানুষ, তবে তাঁর কাছে ওহী আসে।
এরপর পৃথিবী ও আসমান সৃষ্টির কথা বলা হয়েছে; আদ ও সামূদ জাতির পরিণতি দিয়ে অস্বীকারকারীদের সতর্ক করা হয়েছে। কিয়ামতের দিনে তাদের কান, চোখ ও চামড়া নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এর চিত্র তুলে ধরা হয়েছে। যারা “আমাদের রব আল্লাহ” বলে সোজা পথে অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নেমে এসে ভয় ও দুঃখ না করতে বলে এবং জান্নাতের সুসংবাদ দেয়। মন্দকে সর্বোত্তম পদ্ধতিতে প্রতিহত করার উপদেশ দেওয়া হয়েছে; এভাবে শত্রুতা বন্ধুত্বে পরিণত হতে পারে। সূর্য ও চাঁদকে নয়, তাদের সৃষ্টিকারী আল্লাহকে সিজদা করার আদেশ দেওয়া হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে, কুরআনের সামনে বা পেছন থেকে অসত্য তার কাছে আসতে পারে না। আল্লাহ মানুষকে বাইরের জগতে এবং তাদের নিজেদের মধ্যেও তাঁর নিদর্শন দেখাবেন এবং তিনি সবকিছুকে পরিবেষ্টন করে আছেন, এই কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।
সূরা ফুসসিলাত: ফজিলত
সূরা ফুসসিলাতের বিশেষ কোনো সহীহ ফযীলতের বর্ণনা জানা যায় না। বাইহাকীর শুআবুল ঈমান গ্রন্থে খালীল ইবন মুররা থেকে বর্ণিত, নবী (সা.) তাবারাকা ও হা-মীম আস-সাজদা না পড়ে ঘুমাতেন না, এই বর্ণনার সনদ বিচ্ছিন্ন: বাইহাকী একে মুনকাতি এবং সুয়ূতী মুরসাল বলেছেন। তিরমিযীতে থাকা, বিশুদ্ধতা নিয়ে বিতর্কিত অনুরূপ বর্ণনা এই সূরার নয়, বরং আলিফ লাম মীম তানযীল, অর্থাৎ সূরা সাজদার কথা বলে।
তাহাবীর মুশকিলুল আসার গ্রন্থে থাকা এবং শুআইব আল-আরনাঊত যার সনদকে হাসান পেয়েছেন, এমন একটি বর্ণনা অনুযায়ী আলী (রা.) কুরআনের সাজদাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী, যেগুলোকে “আযাইম” বলা হয়, সেগুলো হিসেবে আলিফ লাম মীম তানযীল, হা-মীম, নাজম ও আলাক সূরার সাজদাগুলোকে গণ্য করেছেন। হা-মীম দিয়ে শুরু হওয়া সাতটি সূরার মধ্যে সাজদার আয়াত কেবল ফুসসিলাতে থাকায় এখানে এই সূরাই উদ্দেশ্য বলে বোঝা যায়।
সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।
সূরা ফুসসিলাত তাফসীর
সূরা ফুসসিলাত: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।
আয়াত 1-10: তাফসীর
- 1
হা-মীম, এ সব ব্যাপারে আলোচনা সূরা বাকারার শুরুতে অতিক্রান্ত হয়েছে।
- 2
এই কুরআন পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
- 3
এটি এমন এক কিতাব যা আরবী কুরআনরূপে এসেছে এবং যার আয়াতগুলো জ্ঞানী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত ও পূর্ণাঙ্গভাবে বর্ণনা করা হয়েছে। কেননা, তারাই এর অর্থ ও এর মধ্যকার হকের পথনির্দেশনা থেকে উপকৃত হয়।
- 4
মু’মিনদেরকে আল্লাহ কর্তৃক প্রস্তুতকৃত মহা পুরস্কারের সুসংবাদ প্রদান ও কাফিরদেরকে আল্লাহর কষ্টদায়ক শাস্তি থেকে ভীতি প্রদর্শক হিসাবে এটি অবতীর্ণ হয়েছে। কিন্তু তাদের বেশীর ভাগই বিমুখ হয়েছে। ফলে তারা এর মধ্যকার হেদায়েতের বাণীগুলো গ্রহণ করার উদ্দেশ্যে শ্রবণ করে না।
- 5
আর তারা বলে, আমাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে আছে। ফলে সেগুলো তোমরা যে বিষয়ের প্রতি আমাদেরকে আহŸান করছো তা বুঝে না। আমাদের কানে তুলা রয়েছে। ফলে সেগুলো তা শ্রবণ করে না। আর আমাদের ও তোমার মাঝে অন্তরায় রয়েছে। ফলে তোমার কথা আমাদের নিকট পৌঁছে না। তাই তুমি তোমার নিয়মানুযায়ী আমল করো। আর আমরা আমাদের নিয়মানুযায়ী কাজ করতে থাকি। আমরা তোমার অনুসরণ করবো না।
- 6
হে রাসূল! আপনি এসব অবাধ্যদেরকে বলুন, আমার নিকট কেবল এ মর্মে প্রত্যাদেশ এসেছে যে, তোমাদের প্রকৃত মা’বূদ হলেন কেবল একজন। আর তিনি হলেন আল্লাহ। অতএব, তোমরা তাঁর জন্যই ইবাদাতকে একনিষ্ঠ করো এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো। যারা গাইরুল্লাহর ইবাদাতকারী কিংবা তাঁর সঙ্গে অন্যকে অংশী স্থাপনকারী তারা সুস্পষ্টভাবে ক্ষতিগ্রস্ত।
- 7
যারা স্বীয় সম্পদের যাকাত প্রদান করে না এবং তারা পরকালকে ও তার স্থায়ী নি‘আমত ও কষ্টদায়ক শাস্তিকে অবিশ্বাস করে।
- 8
আর যারা আল্লাহ ও তদীয় রাসূলগণে বিশ্বাসী হওয়ার পাশাপাশী নেক আমল করে তাদের জন্য রয়েছে অবিচ্ছিন্ন চিরস্থায়ী নি‘আমত তথা জান্নাত।
- 9
হে রাসূল! আপনি মুশরিকদেরকে ধমকির স্বরে বলুন, তোমরা কেন সেই আল্লাহকে অবিশ্বাস করো যিনি রবি ও সোম এই দু’দিনে যমীনকে সৃষ্টি করেছেন। উপরন্তু তাঁর জন্য সমকক্ষ স্থির করে তাদের ইবাদাত করছো?! অথচ তিনি সকল সৃষ্টিকুলের ¯্রষ্টা।
- 10
আর তার উপর সুদৃঢ় পাহাড় স্থির করেছেন। যাতে করে তাকে স্থির রাখে এবং সেগুলো নড়াচড়া না করে। আর চার দিনে তাতে মানুষ ও পশুকুলের জীবিকা নির্ধারণ করেছেন। যা পূর্বের দু’দিনের পরিপূরক। সে দিনদু’টো হলো মঙ্গল ও বুধ। এগুলো সম্পর্কে যে জিজ্ঞেস করতে চায় তার জন্য এটাই হবে সঠিক উত্তর।
আয়াত 11-20: তাফসীর
- 11
অতঃপর মহান আল্লাহ আসমান সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন। সে দিন তা ছিল ধূ¤্রপুঞ্জবিশেষ। তিনি তাকে ও যমীনকে বললেন, তোমরা উভয়ে ইচ্ছায়-অনিচ্ছায় আমার নির্দেশের অনুগত হও। এ নির্দেশকে এড়িয়ে চলার কোন উপায় নেই। তারা বললো, আমরা অনুগত হয়ে এসে গেলাম। হে আমাদের প্রতিপালক! আপনার ইচ্ছার বাহিরে আমাদের কোন পছন্দ নেই।
- 12
অতঃপর আল্লাহ আসমান সমূহের সৃষ্টি বৃহস্পতি ও শুক্র দু’দিনে পূর্ণ করলেন। বস্তুতঃ এর মাধ্যমে আসমান-যমীনের সৃষ্টি ছয় দিনে পূর্ণ হলো। আল্লাহ প্রত্যেক আসমানে তার জন্য নির্ধারিত বিষয় এবং আনুগত্য ও ইবাদাতের ব্যাপারে প্রত্যাদেশ অবতীর্ণ করলেন। আর আমি দুনিয়ার আসমানকে তারকারাজি দ্বারা সৌন্দর্য প্রদান করেছি এবং এর মাধ্যমে আসমানকে শয়তানদের চোরাই পথে শ্রবণের পথ রুদ্ধ করেছি। উল্লেখিত সবগুলো বিষয় সেই পরাক্রমশালীর নির্ধারণ যাঁকে কেউ পরাজিত করতে পারে না। যিনি তদীয় সৃষ্টির ব্যাপারে পরিজ্ঞাত।
- 13
হে রাসূল! তারা যদি আপনার দ্বারা আনিত বিষয়ের উপর ঈমান আনতে অস্বীকার করে তাহলে আপনি তাদেরকে বলুন, আমি তোমাদেরকে এমন এক শাস্তি পতিত হওয়ার ভয় দেখাচ্ছি যা পতিত হয়েছিলো হূদ, আদ, সালেহ ও সামূদের উপর যখন তারা উভয়কে মিথ্যা প্রতিপন্ন করেছিলো।
- 14
যখন তাদে নিকট তাদের রাসূলগণ ধারাবাহিকভাবে এই দা‘ওয়াত নিয়ে এলো যে, এক আল্লহ ব্যতীত তারা যেন অন্য কারো ইবাদাত না করে। তখন তাদের মধ্যকার কাফিররা বললো, আমাদের প্রতিপালক চাইলে আমাদের উদ্দেশ্যে রাসূল হিসাবে ফিরিশতা পাঠাতে পারতেন। তাই আমরা তোমাদের কর্তৃত আনিত বিষয়কে অবিশ্বাস করলাম। কেননা, তোমরা তো আমাদের মতই মানুষ।
- 15
হূদের জাতি আদের কিছু বর্ণনা হলো এই যে, তারা কুফরী করার পাশাপাশি যমীনে অন্যায়ভাবে দাম্ভিকতা প্রদর্শন করে। আর তাদের আশপাশের লোকদের উপর অবিচার করে। এ ছাড়া তারা নিজেদের ক্ষমতার অন্ধ দাপট দেখিয়ে এ পর্যন্ত বলে যে, আমাদের চেয়ে কে অধিক শক্তিশালী?! তাদের ধারণা অনুযায়ী তাদের অপেক্ষা শক্তিশালী আর কেউ নেই। আল্লাহ তাদের প্রতিবাদ জানিয়ে বলেন, তারা কি জানে না ও প্রত্যক্ষ করে না যে, আল্লাহই তাদেরকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে শক্তি নিহিত রেখেছেন। যে শক্তি তাদেরকে ঔদ্ধত্য শিখিয়েছে। সুতরাং তিনিই সর্বাপেক্ষা বেশী শক্তিশালী?! আর তারা হূদ (আলাইহিস-সালাম) যে সব নিদর্শনাবলী নিয়ে এসেছিলেন সেগুলোও অবিশ্বাস করতো।
- 16
তাই আমি তাদের উপর তাদের দুর্দিনে বিরক্তিকর শব্দসহ শাস্তিপূর্ণ বায়ু প্রেরণ করলাম। যাতে করে তাদেরকে পাথিব জীবনে অপমানকর শাস্তি আস্বাদন করাই। বস্তুতঃ পরকালের অপেক্ষমাণ শাস্তি সমধিক অপমানকর। আর তারা তাদেরকে শাস্তি থেকে উদ্ধারকারী হিসাবে সাহায্যের জন্য কাউকে পাবে না।
- 17
আর আমি সালেহের জাতি সামূদকে সত্যের পথ বাতলে দেয়ার মাধ্যমে দিক নির্দেশনা দিলাম। কিন্তু তারা হেদায়েতের উপর ভ্রষ্টতাকে প্রাধান্য দিলো। ফলে তাদের কৃত কুফরী ও পাপের বিনিময়ে তাদেরকে অপমানকর শাস্তি পাকড়াও করলো।
- 18
আর অমি আল্লাহ ও তদীয় রাসূলে বিশ্বাসীদেরকে রেহাই দিলাম। বস্তুতঃ তারা আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহকে ভয় করতো। তাই তাদেরকে সেই শাস্তি থেকে উদ্ধার করেছি যা তাদের জাতির উপর নিপতিত হয়েছিলো।
- 19
আর যে দিন আল্লাহ তাঁর শত্রæদেরকে জাহান্নামে সমবেত করবেন সে দিন জাহান্নামের রক্ষী তাদের প্রথম অংশকে শেষ অংশের দিকে ফিরিয়ে দিয়ে বিন্যস্ত করবে। তখন তারা আগুন থেকে পালানোরও পথ পাবে না।
- 20
অবশেষে যখন জাহান্নামের নিকট হাঁকিয়ে আনা হবে এবং তারা দুনিয়ায় কৃত তাদের আমলকে অস্বীকার করতে লাগবে তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের বিরুদ্ধে তাদের কুফরী ও পাপাচারের বিষয়ে সাক্ষ্য দিবে সাক্ষ্য দিবে।
আয়াত 21-30: তাফসীর
- 21
কাফিররা তাদের চামড়াকে বলবে: তোমরা আমাদের বিরুদ্ধে দুনিয়ায় কৃতকর্মের উপর কেন সাক্ষ্য দিচ্ছো?! প্রতিউত্তরে তাদের চামড়া বলবে: আমাদেরকে সেই প্রতিপালক কথা বলার শক্তি দিয়েছেন যিনি সবাইকে কথা বলার শক্তি দিয়ে থাকেন। তিনিই তোমাদেরকে দুনিয়ায় প্রথমবার সৃষ্টি করেছেন। আর হিসাব ও প্রতিদানের জন্য তাঁর দিকেই পরকালে তোমরা প্রত্যাবর্তিত হবে।
- 22
আর তোমরা পাপ কারার সময় তা গোপন রাখতে না যে, এখন তোমাদের কর্ণ, চক্ষু ও ত্বক তার সাক্ষ্য প্রদান করবে না। কেননা, তোমরা হিসাব ও মরণোত্তর শাস্তিতে বিশ্বাসী নও বরং তোমরা ধারণা করো যে, তোমাদের অনেক কাজের কথা মহান আল্লাহর অজানা। ফলে তোমরা বিভ্রান্ত হচ্ছো।
- 23
বস্তুতঃ তোমাদের রবের ব্যাপারে এই কুধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে। ফলে তোমরা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছ।
- 24
অতএব, যাদের বিপক্ষে তাদের কান, চোখ ও ত্বক সাক্ষ্য প্রদান করেছে তারা যদি ধৈর্য ধারণ করে তো করলো। নচেৎ তারা যদি শাস্তি থেকে মুক্ত হতে চায় কিংবা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তবে তারা তা অর্জন করতে পারবে না। আর না তারা আদৗ জান্নাতে প্রবেশ করতে পারবে।
- 25
আর আমি এ সব কাফিরদের সাথে শয়তান সহযোগীদেরকে যুক্ত করে দিয়েছি। ওরা সর্বদা তাদের সামনে দুনিয়ার কাজকর্ম তথা কুফরী ও পাপাচার এবং পরকালের শাস্তি ও প্রতিদানকে সুন্দর করে তুলে ধরে। ফলে তাদেরকে তার স্মরণ ও সে জন্য আমলের কথা ভুলিয়ে রাখে। পূর্বেকার জিন ও মানবজাতির মতো তাদের জন্যও শাস্তি অবধারিত। তারা সবাই ক্ষতিগ্রস্ত। কেননা, তারা নিজেরা এবং তাদের পরিবারবর্গ সকলেই কিয়ামতের দিন জান্নামে প্রবেশ করবে।
- 26
কাফিররা যখন প্রামাণিক বিতর্কে ব্যর্থ হলো তখন তারা পরস্পর উপদেশ দিয়ে বলতে লাগলো যে, মুহাম্মদ যে কুরআন তোমাদের সামনে পাঠ করে তা তোমরা শ্রবণ করো না। আর তাতে যা রয়েছে তোমরা তা মান্যও করো না। বরং তোমরা তার কুরআন পাঠের সময় চিৎকার করবে ও উচ্চ-বাচ্চ্য করবে যেন তার উপর বিজয়ী হতে পারো। ফলে সে এর তিলাওয়াত ও এর প্রতি আহŸান করা ছেড়ে দিবে এবং আমরা তা থেকে রেহাই পেয়ে যাবো।
- 27
যারা আল্লাহ ও তদীয় রাসূলগণে অবিশ্বাসী আমি তাদেরকে কিয়ামত দিবসে কঠিন শাস্তি আস্বাদন করাবো। আর তাদের শিরক ও পাপের শাস্তি হিসাবে খুবই মন্দ প্রতিদান দেবো।
- 28
আল্লাহর শত্রæদের জন্যই উপরোক্ত প্রতিদান যারা তাঁকে ও তাঁর রাসূলদেরকে অবিশ্বাস ও অমান্য করেছে। তথা তাদের জন্য রয়েছে জাহান্নাম। যেখানে তারা চিরদিন থাকবে। এই প্রতিদান মূলতঃ আল্লাহর নিদর্শনাবলী সুস্পষ্ট হয়ে যাওয়ার পরও সেগুলোকে অগ্রাহ্য করা এবং তাঁর উপর বিশ্বাস স্থাপন না করার প্রতিদান।
- 29
যারা আল্লাহ ও তদীয় রাসূলদেরকে অবিশ্বাস করেছে তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমাদেরকে মানব ও দানবের উভয়বিধ বিভ্রান্তকারীদেরকে দেখিয়ে দিন: একতো ইবলিস যে কুফরী ও তার প্রতি আহŸানের সূচনা করেছে। আর অন্যজন হলো আদমের ওই সন্তান যে হত্যার প্রচলন ঘটিয়েছে। আমরা তাদেরকে আমাদের পদতলে পিশিয়ে দেবো যেন তারা জাহান্নামের অতল গহŸরে তলিয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয় যারা সর্বাপেক্ষা কঠিন শাস্তিপ্রাপ্ত হবে।
- 30
যারা বলে যে, আমাদের প্রতিপালক আল্লাহ, তিনি ব্যতীত আমাদের কোন রব নেই। আর তাঁর আাদেশ-নিষেধ মান্য করার উপর অটল থাকে তাদের মুমূর্ষু অবস্থায় তাদের নিকট ফিরিশতারা এই বার্তা নিয়ে অবতরণ করেন যে, তোমরা মৃত্যু ও তার পরবর্তী বিষয়ে ভীত হয়ো না। আর না তোমরা পিছনে ফেলে আসা দুনিয়ার বিষয় নিয়ে চিন্তিত হবে। বরং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ঈমান ও নেক আমলের বিনিময়ে যার অঙ্গীকার তোমাদের সাথে করা হয়েছিলো।
আয়াত 31-40: তাফসীর
- 31
আমি দুনিয়ার জীবনে তোমাদের অভিভাবক হিসাবে তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করেছি ও তোমাদেরকে হিফাজত করেছি। আর আমি তোমাদের পরকালীন জীবনেরও অভিভাবক। ফলে তোমাদের উদ্দেশ্যে আমার অভিভাকত্ব সব সময়ের। তোমাদের জন্য জান্নাতে রয়েছে আকর্ষণীয় ও লোভনীয় এমন বস্তু যা তোমাদের মন চায়। সেই সাথে তোমরা আরো যা কামনা করবে তাই পাবে।
- 32
যা তোমাদের আপ্যায়নের উদ্দেশ্যে প্রস্তুতকৃত জীবিকা হিসেবে ব্যবস্থা করা হয়েছে ওই রবের পক্ষ থেকে যিনি বান্দাদের মধ্য থেকে তাওবাকারীদের পাপ মার্জনাকারী ও তাদের প্রতি দয়াবান।
- 33
সে ব্যক্তি অপেক্ষা উত্তম কেউ নেই যে আল্লাহর একত্ববাদ ও শরীয়ত অনুযায়ী আমলের প্রতি আহŸান করে এবং তার প্রতিপালককে সন্তুষ্টকারী নেক আমল করে আর বলে যে, আমি আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণপূর্বক তাঁর আনুগত্যকারী। বস্তুতঃ যে এই কাজ করে তার কথা সর্বোত্তম।
- 34
আল্লাহকে সন্তুষ্টকারী পুণ্য ও তাঁকে অসন্তুষ্টকারী পাপ কখনো সমান হয় না। তোমরা মন্দ আচরণকারী মানুষের অনিষ্টকে উত্তম আচরণ দ্বারা প্রতিহত করো। সহসা দেখবে ইতিপূর্বে যার সাথে সদ্ব্যবহার করেছো তোমার ও তার মধ্যে শত্রæতা থাকা সত্তে¡ও সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেছে।
- 35
আর এই প্রশংসনীয় স্বভাবের জন্য শুধু যারা কষ্ট ও মানুষের অসদাচরণে ধৈর্যশীল তাদেরকেই তাওফীক প্রদান করা হয়। বস্তুতঃ এতে প্রচুর পরিমাণ ও পর্যাপ্ত কল্যাণ রয়েছে। সে কারণে কেবল মহা সৌভাগ্যবান ব্যক্তি ব্যতীত অন্য কেউ এর তাওফীক লাভে ধন্য হবে না।
- 36
যদি কখনো শয়তান তোমাকে কুকর্মের প্ররোচনা দেয় তবে তুমি আল্লাহর সাহায্য আঁকড়ে ধরো ও তাঁর নিকট আশ্রয় কামনা করো। অবশ্যই তিনি তোমার কথা শ্রবণকারী, তোমার অবস্থা সম্পর্কে পরিজ্ঞাত।
- 37
আল্লাহর মাহাত্ম্য ও একত্ববাদের উপর প্রমাণ বহনকারী নিদর্শনাবলীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে দিবা-নিশি এবং উভয়ের পরম্পরা। আরো রয়েছে চন্দ্র-সূর্য। হে মানব সম্প্রদায়! তোমরা চন্দ্র-সূর্যের ইবাদাত করো না। বরং এককভাবে ওই আল্লাহর ইবাদাত করো যিনি এসব সৃষ্টি করেছেন। যদি তোমরা প্রকৃতই আল্লাহর ইবাদাত করে থাকো।
- 38
যদি তারা অহঙ্কার করে ও বিমুখ হয় আর ¯্রষ্টা আল্লাহর উদ্দেশ্যে সাজদা না দেয় তবে রাত-দিন আল্লাহর নিকটতম ফিরিশতারা তাঁর পবিত্রতা বর্ণনা ও প্রশংসা করে যাচ্ছে। তারা তাঁর ইবাদাতে সামান্যতম ক্লান্তি বোধ করে না।
- 39
আল্লাহর মাহাত্ম্য, একত্ব ও পুনরুত্থান ঘটানোর ক্ষমতার উপর প্রমাণবাহী বিষয়াদির মধ্যে রয়েছে আপনি যমীনকে লতাপাতাবিহীন দেখ। অতঃপর যখন আমি তার উপর বৃষ্টিপাত করি তখন তার ভিতরকার বীজ বেড়ে উঠার ফলে সে নাড়া দেয় ও উঁচু হয়। যিনি এই মৃত যমীনকে উদ্ভিদের সাহায্যে জীবিত করলেন তিনি অবশ্যই মৃতদেরকে জীবিত করতে, হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থান ঘটাতে সক্ষম। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তিনি শুষ্ক যমীন সজীব করার কাজে অসমর্থ নন। আর না তিনি মৃতদেরকে জীবিত করা ও তাদেরকে কবর থেকে পুনরুত্থানে অপারগ।
- 40
যারা আল্লাহর আয়াতসমূহের ক্ষেত্রে হক থেকে বিমুখ থাকে সেগুলোকে অবিশ্বাস করা, মিথ্যারোপ করা ও বিকৃত করার মাধ্যমে তাদের আবস্থা আমার নিকট গোপন নয়। বরং আমি তাদের অবস্থা জানি। তবে কি যাকে আগুনে নিক্ষেপ করা হবে সে ভাল, না কি যে ব্যক্তি কিয়ামত দিবসে শাস্তি থেকে নিরাপদ হয়ে আগমন করবে সে? হে লোক সকল! তোমরা ভালো-মন্দ যা ইচ্ছা আমল করো। কেননা, আমি তোমাদের উদ্দেশ্যে ভালো-মন্দ সবই বাতলে দিয়েছি। তোমরা এতদুভয়ের মধ্যে যা করো তা তিনি জানেন। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন থাকে না।
আয়াত 41-50: তাফসীর
- 41
যাদের নিকট আল্লাহর পক্ষ থেকে কুরআন আসার পর তারা তা অবিশ্বাস করে তাদেরকে অবশ্যই কিয়ামত দিবসে শাস্তি দেয়া হবে। বস্তুতঃ এটি হলো এক রক্ষিত ও সম্মানী কিতাব। কোন বিকৃতকারী একে বিকৃত করতে পারবে না। আর না কোন পরিবর্তনকারী একে পরিবর্তন করতে পারবে।
- 42
একে সম্মুখ কিংবা পেছন থেকে বাতিল স্পর্শ করতে পারে না। চাই কম-বিশী করে হোক আর পরিবর্তন কিংবা বিকৃত করে হোক। এটি সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি তাঁর সৃষ্টি, নিরূপণে ও বিধান রচনায় প্রজ্ঞাবান। তিনি সর্বাবস্থায় প্রশংসনীয়।
- 43
হে রাসূল! আপনাকে মিথ্যারোপমূলক যা বলা হচ্ছে তা আপনার পূর্বেকার রাসূলদেরকেও বলা হয়েছে। তাই আপনি ধৈর্য ধারণ করুন। কেননা, আপনার প্রতিপালক তাঁর তাওবাকারী বান্দাদের তাওবা কবুলকারী। পক্ষান্তরে যে নিজে বারংবার পাপে অভ্যস্ত ও তাঁর প্রতি তাওবা করে না তার জন্য তিনি কষ্টদায়ক শাস্তি প্রদানকারী।
- 44
আমি যদি এই কুরআন অনারবী ভাষায় অবতীর্ণ করতাম তাহলে কাফিররা অবশ্যই বলতো, যদি এর আয়াতগুলো বুঝিয়ে বলা হতো তাহলে আমরা তা বুঝে নিতাম। তবে কি কুরআন অনারবী ভাষায় নাযিল হবে, আর তা নিয়ে আগমনকারী আরবীভাষী হবে? হে রাসূল! আপনি এদেরকে বলে দিন, কুরআন মূলতঃ তাদের জন্য বিপথগামী হওয়া থেকে হেদায়ত এবং অজ্ঞতা ও তার প্রভাব জাতীয় রোগের নিরাময় যারা আল্লাহতে বিশ্বাসী ও তদীয় রাসূলগণকে সত্যায়নকারী। পক্ষান্তরে যারা আল্লাহতে বিশ্বাসী নয় তাদের কানে রয়েছে বধিরতা; তাতে রয়েছে জড়তা। ফলে তারা তা বুঝেনা। এসব গুণাবলী কর্তৃক গুণান্বিত ব্যক্তিদের উদাহরণ হলো দূর থেকে আহŸানকৃত ব্যক্তির ন্যায়। এমতাবস্থায় কীভাবে তারা আহŸানকারীর ডাক শুনবে?!
- 45
আর আমি মসূা (আলাইহিস-সালাম) কে তাওরাত প্রদান করেছি। কিন্তু তাতে মতানৈক্য করা হলো। ফলে কেউ তার উপর ঈমান আনয়ন করলো। আর কেউ তাকে অবিশ্বাস করলো। যদি আল্লাহ বান্দাদের মধ্যকার মতানৈক্যপূর্ণ বিষয়াদির ফায়সালা কিয়ামত দিবসে করার অঙ্গীকার না করতেন তাহলে তাওরাত নিয়ে মতানৈক্যকারীদের মধ্যে ফায়সালা করে ফেলতেন এবং কে হকের উপর আর কে বাতিলের উপর তা বাতলে দিতেন। এর মাধ্যমে হকপন্থীকে সস্মান দিতেন ও বাতিলপন্থীকে অসম্মান করতেন। বস্তুতঃ কাফিররা কুরআনের ব্যাপারে সন্দেহে নিমজ্জিত রয়েছে।
- 46
যে ব্যক্তি নেক আমল করলো তার নেক আমলের সুফল তার জন্যই থেকে যায়। কারো নেক আমল আল্লাহর কোন উপকার সাধনে সমর্থ নয়। আর যে ব্যক্তি মন্দ আমল করলো তার অপকারিতার খেসারত তাকেই দিতে হবে। আল্লাহকে তাঁর সৃষ্টির কোন মন্দ আমল ক্ষতিগ্রস্ত করবে না। তিনি সবাইকে এর উপযুক্ত প্রতিদান দিবেন। আর হে রাসূল! আপনার প্রতিপালক আপন বান্দাদের উপর জুলুমকারী নন। তিনি আদৗ কারো একটি পুণ্য হ্রাসকারী নন। আর না কারো জন্য একটি পাপ বৃদ্ধিকারী।
- 47
কিয়ামত সংঘটনের জ্ঞান কেবল আল্লাহর প্রতি এককভাবে ন্যস্ত। কেননা, এর খবর কেবল তিনিই জানেন। তিনি ব্যতীত এর খবর অন্য কেউ রাখে না। শস্যাদি যখন তার সংরক্ষক আবরণ থেকে বের হয়, মহিলা যে সন্তান ধারণ করে কিংবা প্রসব করে এ সবের খবর অবশ্যই তাঁর নিকটই রয়েছে। এগুলোর কিছুই তাঁর জ্ঞানের বাইরে নয়। যে দিন আল্লাহ ওই সকল মুশরিকদেরকে ধমকের স্বরে আহŸান করবেন যারা তাঁর ইবাদাতে এদেরকে শরীক করে থাকে। তিনি তাদেরকে বলবেন, তোমাদের তথাকথিত অংশীদাররা কোথায়? মুশরিকরা তখন বলবে, আমরা আপনার সামনে স্বীকার করছি যে, আমাদের মধ্যে কেউ এ কথার সাক্ষ্য দিবে না যে, আপনার কোন শরীক রয়েছে।
- 48
আজ তাদের থেকে আহŸানকৃত দেবতারা উধাও হয়ে গেছে এবং তারা বিশ্বাস করে নিয়েছে যে, আল্লাহর শাস্তি থেকে তাদের পালানোর কোন জায়গা ও সুযোগ নেই।
- 49
স্বাস্থ্য, সম্পদ, সন্তান ইত্যাদি নি‘আমত অন্বেষণে মানুষ ক্লান্ত হয় না। তবে যদি তাকে অভাব কিংবা রোগ ইত্যাদি পেয়ে বসে তখন সে আল্লাহর রহমত থেকে খুব বেশী নিরুৎসাহী ও নিরাশ হয়ে পড়ে।
- 50
আর আমি যদি তাকে বিপদগ্রস্ত ও রোগাক্রান্ত করার পর সুস্বাস্থ্য, ধনাঢ্যতা ও নিরাপত্তা প্রদান করি তাহলে সে অচিরেই বলবে, এটি আমারই। কেননা, আমি এর অধিকারী। আর আমি মনে করি না যে, কিয়ামত অনুষ্ঠিত হবে। একান্ত যদি ধরে নেয়া যায় যে, কিয়ামত অনুষ্ঠিত হবে তাহলে আল্লাহর নিকট আমার জন্য ধনাঢ্যতা ও সম্পদ থাকবে। যেভাবে আমি অধিকারী হিসাবে দুনিয়াতে তিনি আমাকে নি‘আমত প্রদান করেছেন ঠিক পরকালেও তা প্রদান করবেন। তাই আমি আল্লাহকে অস্বীকারকারীদেরকে তাদের কুফরী ও পাপাচারের সংবাদ অবশ্যই প্রদান করবো এবং তাদেরকে চরম পর্যায়ের কঠিন শাস্তি আস্বাদন করাবো।
আয়াত 51-54: তাফসীর
- 51
আমি যখন মানুষকে স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি নি‘আমত দ্বারা ধন্য করি তখন সে আল্লাহর স্মরণ ও আনুগত্য থেকে উদাসীন হয়ে পড়ে এবং সে অহঙ্কারবশতঃ পার্শ্বদেশ ফিরিয়ে নেয়। পক্ষান্তরে যখন তাকে রোগ ও অভাব ইত্যাদি পেয়ে বসে তখন সে আল্লাহর নিকট তার সকল সমস্যার কথা উল্লেখপূর্বক তা দূর করার জন্য দীর্ঘ দু‘আ শুরু করে। তবে তার প্রতিপালক যখন তাকে অনুগ্রহ করে তখন তাঁর শুকরিয়া আদায় করে না। আবার যখন তিনি তাকে বিপদে নিপতিত করেন তখন এর উপর ধৈর্য ধারণও করে না।
- 52
হে রাসূল! এসব মিথ্যারোপকারী মুশরিকদেরকে বলুন: তোমরা আমাকে অবগত করো যদি এই কুরআন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর তোমরা তা অবিশ্বাস করো ও তাকে মিথ্যারোপ করো এমতাবস্থায় তোমাদের পরিস্থিতি কেমন হবে?! আর সে ব্যক্তি অপেক্ষা কে অধিক পথভ্রষ্ট হতে পারে যে হকের কথা সুস্পষ্ট ও তার প্রমাণাদি এবং এর শক্তি প্রতিভাত হওয়ার পরও তা থেকে বিমুখ থাকে?!
- 53
অচিরেই আমি কুরাইশের কাফিরদেরকে মুসলিমদের বিজিত এলাকার দিগন্ত দেখাবো এবং মক্কা বিজয়ের মাধ্যমে তাদের ব্যক্তি সত্তায় তা ফুটিয়ে তুলবো। পরিশেষে তাদের কাছে এ কথা সুস্পষ্ট হবে যে, এই কুরআন এমন সত্য গ্রন্থ যাতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। এ সব মুশরিকদের জন্য কি যথেষ্ট নয় যে, কুরআনের সত্যতা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এই বলে সাক্ষ্য প্রদান দ্বারা সাব্যস্ত যে, এটি তাঁর পক্ষ থেকে?! আল্লাহ অপেক্ষা মহা সাক্ষ্যদাতা কেই বা আছে?! তারা সত্য চাইলে তাদের রবের সাক্ষ্যকেই যথেষ্ট মনে করতো।
- 54
জেনে রেখো, মুশরিকরা পুনরুত্থানকে অবিশ্বাস করার ফলে তারা স্বীয় রবের সাক্ষাতে অবিশ্বাসী। ফলে তারা পরকালে বিশ্বাস স্থাপনকারী নয়। তাই তারা এর উদ্দেশ্যে নেক আমল দ্বারা প্রস্তুতি নেয় না। জেনে রেখো, আল্লাহ জ্ঞান ও ক্ষমতায় সর্ব বিষয়কে পরিব্যাপ্তকারী।
সূরা ফুসসিলাত সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
সূরা ফুসসিলাত কত আয়াতের সূরা?
সূরা ফুসসিলাত মোট 54 আয়াতের সূরা।
ফুসসিলাত নামের অর্থ কী?
ফুসসিলাত নামের অর্থ “বিশদভাবে বিবৃত”।
সূরা ফুসসিলাত মাক্কী না মাদানী?
সূরা ফুসসিলাত একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 61 নম্বর সূরা।
সূরা ফুসসিলাত কোন পারায়?
সূরা ফুসসিলাত 24 নম্বর পারায় শুরু হয়ে 25 নম্বর পারায় শেষ হয়েছে।
সূরা ফুসসিলাত কুরআনের কত নম্বর সূরা?
সূরা ফুসসিলাত কুরআনের 41 নম্বর সূরা। এর আগে আছে সূরা গাফির এবং পরে সূরা আশ-শূরা।
এখানে কি সূরা ফুসসিলাত শোনা যাবে?
হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা ফুসসিলাত রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।