114টির মধ্যে 58 নম্বর সূরা · পারা 28
সূরা আল-মুজাদালা المجادلة
22 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 105 নম্বর নম্বর
মদীনায় অবতীর্ণ সূরা মুজাদালা 22 আয়াতের। এতে যিহারের বিধান ব্যাখ্যা করা হয়েছে; গোপন বৈঠক, মজলিসের আদব ও মুনাফিকদের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুমিনদের পথনির্দেশ দেওয়া হয়েছে।
সূরা আল-মুজাদালা আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
قَدۡ سَمِعَ ٱللَّهُ قَوۡلَ ٱلَّتِي تُجَٰدِلُكَ فِي زَوۡجِهَا وَتَشۡتَكِيٓ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ يَسۡمَعُ تَحَاوُرَكُمَآۚ إِنَّ ٱللَّهَ سَمِيعُۢ بَصِيرٌ ﴿١﴾
কাদ সামিআল্লাহু কাওলাল লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহি ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ুরাকুমা ইন্নাল্লাহা সামীউম বাসীর।
আল্লাহ অবশ্যই সেই নারীর কথা শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে (যিহার প্রসঙ্গে) বাদানুবাদ করছিল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছিল। আর আল্লাহ তোমাদের উভয়ের কথোপকথন শুনছিলেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
- 2
ٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِنكُم مِّن نِّسَآئِهِم مَّا هُنَّ أُمَّهَٰتِهِمۡۖ إِنۡ أُمَّهَٰتُهُمۡ إِلَّا ٱلَّٰٓـِٔي وَلَدۡنَهُمۡۚ وَإِنَّهُمۡ لَيَقُولُونَ مُنكَرٗا مِّنَ ٱلۡقَوۡلِ وَزُورٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَعَفُوٌّ غَفُورٞ ﴿٢﴾
আল্লাযীনা ইউযাহিরূনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল লাঈ ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকূলূনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যূরাও ওয়া ইন্নাল্লাহা লাআফুওওয়ুন গাফূর।
তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে যিহার করে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়। তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। আর তারা অবশ্যই অসঙ্গত ও অসত্য কথা বলে। আর নিশ্চয় আল্লাহ অধিক পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল।
- 3
وَٱلَّذِينَ يُظَٰهِرُونَ مِن نِّسَآئِهِمۡ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُواْ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مِّن قَبۡلِ أَن يَتَمَآسَّاۚ ذَٰلِكُمۡ تُوعَظُونَ بِهِۦۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿٣﴾
ওয়াল লাযীনা ইউযাহিরূনা মিন নিসাইহিম ছুম্মা ইয়াঊদূনা লিমা কালূ ফাতাহরীরু রাকাবাতিম মিন কাবলি আই ইয়াতামাস্সা যালিকুম তূআযূনা বিহী ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।
আর যারা তাদের স্ত্রীদের সাথে ‘যিহার’ করে, অতঃপর তারা যা বলেছে তা থেকে যদি ফিরে আসে, তবে একে অপরকে স্পর্শ করার (মিলনের) পূর্বে একটি দাস মুক্ত করবে। (এ বিধান) এর মাধ্যমে তোমাদেরকে উপদেশ দেয়া হচ্ছে। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।
- 4
فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ مِن قَبۡلِ أَن يَتَمَآسَّاۖ فَمَن لَّمۡ يَسۡتَطِعۡ فَإِطۡعَامُ سِتِّينَ مِسۡكِينٗاۚ ذَٰلِكَ لِتُؤۡمِنُواْ بِٱللَّهِ وَرَسُولِهِۦۚ وَتِلۡكَ حُدُودُ ٱللَّهِۗ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٌ أَلِيمٌ ﴿٤﴾
ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন কাবলি আই ইয়াতামাস্সা ফামাল লাম ইয়াসতাতি ফা ইতআমু সিত্তীনা মিসকীনান যালিকা লিতুমিনূ বিল্লাহি ওয়া রাসূলিহী ওয়া তিলকা হুদূদুল্লাহি ওয়া লিল কাফিরীনা আযাবুন আলীম।
অতঃপর যে (দাসমুক্ত করার সামর্থ্য) না পায়, সে তাদের উভয়ের মিলিত হওয়ার আগে একাধারে দুই মাস সিয়াম পালন করবে। আর যে তা করতে অক্ষম হবে, সে ষাটজন মিসকীনকে খাদ্য দেবে। এ বিধান এ জন্য যে, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান রাখো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমারেখা। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
- 5
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥ كُبِتُواْ كَمَا كُبِتَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَقَدۡ أَنزَلۡنَآ ءَايَٰتِۭ بَيِّنَٰتٖۚ وَلِلۡكَٰفِرِينَ عَذَابٞ مُّهِينٞ ﴿٥﴾
ইন্নাল লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহূ কুবিতূ কামা কুবিতাল লাযীনা মিন কাবলিহিম ওয়া কাদ আনযালনা আয়াতিম বায়্যিনাতিও ওয়া লিল কাফিরীনা আযাবুম মুহীন।
নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করা হবে যেভাবে অপদস্থ করা হয়েছিল, তাদের পূর্বেকার জাতিদেরকে। আর আমি নাযিল করেছি সুস্পষ্ট প্রমাণাদি। বস্তুত কাফিরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি।
- 6
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوٓاْۚ أَحۡصَىٰهُ ٱللَّهُ وَنَسُوهُۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿٦﴾
ইয়াওমা ইয়াবআছুহুমুল্লাহু জামীআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলূ আহসাহুল্লাহু ওয়া নাসূহু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ।
যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তারা যে আমল করেছিল, তা তাদেরকে জানিয়ে দিবেন। আল্লাহ তা হিসাব করে রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে। আর আল্লাহ প্রত্যেক বিষয়ে প্রত্যক্ষদর্শী।
- 7
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۖ مَا يَكُونُ مِن نَّجۡوَىٰ ثَلَٰثَةٍ إِلَّا هُوَ رَابِعُهُمۡ وَلَا خَمۡسَةٍ إِلَّا هُوَ سَادِسُهُمۡ وَلَآ أَدۡنَىٰ مِن ذَٰلِكَ وَلَآ أَكۡثَرَ إِلَّا هُوَ مَعَهُمۡ أَيۡنَ مَا كَانُواْۖ ثُمَّ يُنَبِّئُهُم بِمَا عَمِلُواْ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٌ ﴿٧﴾
আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকূনু মিন নাজওয়া ছালাছাতিন ইল্লা হুওয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুওয়া সাদিসুহুম ওয়া লা আদনা মিন যালিকা ওয়া লা আকছারা ইল্লা হুওয়া মাআহুম আইনা মা কানূ ছুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলূ ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম।
হে রাসূল! তুমি কি লক্ষ্য করনি যে, আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে, নিশ্চয় আল্লাহ তা জানেন? তিন জনের কোন গোপন শলা-পরামর্শ হয় না, যাতে চতুর্থজন হিসেবে আল্লাহ থাকেন না, আর পাঁচ জনেরও হয় না, যাতে ষষ্ঠজন হিসেবে তিনি থাকেন না। (সংখায়) তারা এর চেয়ে কম হোক কিংবা বেশি হোক, তিনি তো তাদের সঙ্গেই আছেন, তারা যেখানেই থাকুক না কেন। তারপর কিয়ামতের দিন তিনি তাদেরকে তাদের আমল সম্পর্কে জানিয়ে দিবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত।
- 8
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ نُهُواْ عَنِ ٱلنَّجۡوَىٰ ثُمَّ يَعُودُونَ لِمَا نُهُواْ عَنۡهُ وَيَتَنَٰجَوۡنَ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِۖ وَإِذَا جَآءُوكَ حَيَّوۡكَ بِمَا لَمۡ يُحَيِّكَ بِهِ ٱللَّهُ وَيَقُولُونَ فِيٓ أَنفُسِهِمۡ لَوۡلَا يُعَذِّبُنَا ٱللَّهُ بِمَا نَقُولُۚ حَسۡبُهُمۡ جَهَنَّمُ يَصۡلَوۡنَهَاۖ فَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿٨﴾
আলাম তারা ইলাল লাযীনা নুহূ আনিন নাজওয়া ছুম্মা ইয়াঊদূনা লিমা নুহূ আনহু ওয়া ইয়াতানাজাওনা বিল ইছমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া ইযা জাঊকা হায়্যাওকা বিমা লাম ইউহায়্যিকা বিহিল্লাহু ওয়া ইয়াকূলূনা ফী আনফুসিহিম লাওলা ইউআয্যিবুনাল্লাহু বিমা নাকূলু হাসবুহুম জাহান্নামু ইয়াসলাওনাহা ফাবিসাল মাসীর।
হে রাসূল! তুমি কি তাদের (সেসব ইয়াহূদীদের) প্রতি লক্ষ্য করনি, যাদেরকে গোপন শলা-পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? তারপরও তারা তারই পুনরাবৃত্তি করল, যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। আর তারা পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের জন্য গোপন পরামর্শ করে। হে রাসূল! তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি। আর তারা মনে মনে বলে: ‘আমরা যা বলি, তার জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন?’ (জেনে রেখো,) তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল!
- 9
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا تَنَٰجَيۡتُمۡ فَلَا تَتَنَٰجَوۡاْ بِٱلۡإِثۡمِ وَٱلۡعُدۡوَٰنِ وَمَعۡصِيَتِ ٱلرَّسُولِ وَتَنَٰجَوۡاْ بِٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ وَٱتَّقُواْ ٱللَّهَ ٱلَّذِيٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٩﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা তানাজাইতুম ফালা তাতানাজাও বিল ইছমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূলি ওয়া তানাজাও বিল বির্রি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহাল লাযী ইলাইহি তুহশারূন।
হে মুমিনগণ! তোমরা যখন গোপনে শলা-পরামর্শ করবে, তখন তোমরা যেন গুনাহ, সীমালঙ্ঘন ও রাসূলের বিরুদ্ধাচরণের ব্যাপারে গোপন শলা-পরামর্শ না করো। আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে গোপন পরামর্শ করো। তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর কাছে তোমাদেরকে সমবেত করা হবে।
- 10
إِنَّمَا ٱلنَّجۡوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـًٔا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ ﴿١٠﴾
ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল লাযীনা আমানূ ওয়া লাইসা বিদার্রিহিম শাইআন ইল্লা বিইযনিল্লাহি ওয়া আলাল্লাহি ফালয়াতাওয়াক্কালিল মুমিনূন।
মূলত,গোপন শলা-পরামর্শ তো শয়তানের প্ররোচনায় হয়, মু‘মিনদেরকে দুঃখ দেওয়ার জন্য। আর আল্লাহর অনুমতি ছাড়া শয়তান তাদের কোনোই ক্ষতি করতে পারে না। অতএব আল্লাহরই ওপর মু’মিনরা যেন তাওয়াক্কুল করে।
- 11
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قِيلَ لَكُمۡ تَفَسَّحُواْ فِي ٱلۡمَجَٰلِسِ فَٱفۡسَحُواْ يَفۡسَحِ ٱللَّهُ لَكُمۡۖ وَإِذَا قِيلَ ٱنشُزُواْ فَٱنشُزُواْ يَرۡفَعِ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنكُمۡ وَٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ دَرَجَٰتٖۚ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ ﴿١١﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা কীলা লাকুম তাফাস্সাহূ ফিল মাজালিসি ফাফসাহূ ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কীলান শুযূ ফানশুযূ ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানূ মিনকুম ওয়াল লাযীনা ঊতুল ইলমা দারাজাতিও ওয়াল্লাহু বিমা তামালূনা খাবীর।
হে মুমিনগণ! তোমাদেরকে যখন বলা হয়, ‘মজলিসে স্থান প্রশস্ত করে দাও’, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহ তোমাদের জন্য (ইহকাল ও পরকালে) প্রশস্ততা দান করবেন। আর যখন বলা হয়, ‘তোমরা উঠে যাও’, তখন তোমরা উঠে যাবে। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা বহু স্তরে উন্নীত করবেন। আর তোমরা যা কিছু করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।
- 12
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نَٰجَيۡتُمُ ٱلرَّسُولَ فَقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَةٗۚ ذَٰلِكَ خَيۡرٞ لَّكُمۡ وَأَطۡهَرُۚ فَإِن لَّمۡ تَجِدُواْ فَإِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمٌ ﴿١٢﴾
ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমূ বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতান যালিকা খাইরুল লাকুম ওয়া আতহারু ফা ইল লাম তাজিদূ ফা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।
হে মুমিনগণ! তোমরা যখন রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তখন তোমাদের এরূপ কথার পূর্বে কিছু সাদাকা পেশ করো। এটি তোমাদের জন্য অধিক উত্তম ও পবিত্রকর; কিন্তু যদি তোমরা (দান করতে) সক্ষম না হও , কেননা আল্লাহ পরম ক্ষমাশীল, অতিশয় দয়ালু।
- 13
ءَأَشۡفَقۡتُمۡ أَن تُقَدِّمُواْ بَيۡنَ يَدَيۡ نَجۡوَىٰكُمۡ صَدَقَٰتٖۚ فَإِذۡ لَمۡ تَفۡعَلُواْ وَتَابَ ٱللَّهُ عَلَيۡكُمۡ فَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَطِيعُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١٣﴾
আআশফাকতুম আন তুকাদ্দিমূ বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাতিন ফা ইয লাম তাফআলূ ওয়া তাবাল্লাহু আলাইকুম ফা আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আতীউল্লাহা ওয়া রাসূলাহূ ওয়াল্লাহু খাবীরুম বিমা তামালূন।
তোমরা কি (রাসূলের সাথে) একান্ত পরামর্শের পূর্বে সাদাকা পেশ করতে (অভাবের) ভয় করছো? অত:পর তোমরা যখন সাদাকা দিতে পারলে না, আর আল্লাহও তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো।জেনে রেখো, তোমরা যে আমলই করো, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।
- 14
۞ أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ تَوَلَّوۡاْ قَوۡمًا غَضِبَ ٱللَّهُ عَلَيۡهِم مَّا هُم مِّنكُمۡ وَلَا مِنۡهُمۡ وَيَحۡلِفُونَ عَلَى ٱلۡكَذِبِ وَهُمۡ يَعۡلَمُونَ ﴿١٤﴾
আলাম তারা ইলাল লাযীনা তাওয়াল্লাও কাওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়া লা মিনহুম ওয়া ইয়াহলিফূনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামূন।
হে রাসূল! তুমি কি তাদের (মুনাফিকদের) প্রতি লক্ষ্য করনি, যারা এমন এক সম্প্রদায়ের (ইহূদীদের) সাথে বন্ধুত্ব করে যাদের ওপর আল্লাহর গজব নিপতিত হয়েছে? তারা তোমাদের দলভুক্ত নয় এবং তোমরাও তাদের দলভুক্ত নও। আর তারা জেনে শুনেই মিথ্যার উপর শপথ করে।
- 15
أَعَدَّ ٱللَّهُ لَهُمۡ عَذَابٗا شَدِيدًاۖ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿١٥﴾
আআদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান ইন্নাহুম সাআ মা কানূ ইয়ামালূন।
আল্লাহ তাদের জন্য (পরকালের) কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। নিশ্চয় তারা ( কুফরির) যে কাজ করেছিল তা কতই না মন্দ!
- 16
ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِ فَلَهُمۡ عَذَابٞ مُّهِينٞ ﴿١٦﴾
ইত্তাখাযূ আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দূ আন সাবীলিল্লাহি ফালাহুম আযাবুম মুহীন।
তারা (মুনাফিকরা) তাদের শপথগুলোকে ঢাল বানিয়েছে। ফলে তারা (মানুষকে) আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। তাই তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।
- 17
لَّن تُغۡنِيَ عَنۡهُمۡ أَمۡوَٰلُهُمۡ وَلَآ أَوۡلَٰدُهُم مِّنَ ٱللَّهِ شَيۡـًٔاۚ أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلنَّارِۖ هُمۡ فِيهَا خَٰلِدُونَ ﴿١٧﴾
লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদূন।
(কিয়ামতের দিন) আল্লাহর (শাস্তির) মোকাবিলায় তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের কোন কাজেই আসবে না। এরাই জাহান্নামের আগুনের অধিবাসী। তারা সেখানে চিরস্থায়ী হবে।
- 18
يَوۡمَ يَبۡعَثُهُمُ ٱللَّهُ جَمِيعٗا فَيَحۡلِفُونَ لَهُۥ كَمَا يَحۡلِفُونَ لَكُمۡ وَيَحۡسَبُونَ أَنَّهُمۡ عَلَىٰ شَيۡءٍۚ أَلَآ إِنَّهُمۡ هُمُ ٱلۡكَٰذِبُونَ ﴿١٨﴾
ইয়াওমা ইয়াবআছুহুমুল্লাহু জামীআন ফায়াহলিফূনা লাহূ কামা ইয়াহলিফূনা লাকুম ওয়া ইয়াহসাবূনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুম হুমুল কাযিবূন।
সেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, তখন তারা আল্লাহর নিকট এমন শপথ করবে, যেমন (দুনিয়াতে মু’মিন হওয়ার ব্যাপারে) তোমাদের নিকট শপথ করে থাকে। আর তারা মনে করে যে, এতে (এ মিথ্যা শপথের মাধ্যমে) তারা ভালো কিছুর ওপর রয়েছে। জেনে রেখো, নিশ্চয় তারা মিথ্যাবাদী।
- 19
ٱسۡتَحۡوَذَ عَلَيۡهِمُ ٱلشَّيۡطَٰنُ فَأَنسَىٰهُمۡ ذِكۡرَ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱلشَّيۡطَٰنِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱلشَّيۡطَٰنِ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿١٩﴾
ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফা আনসাহুম যিকরাল্লাহি উলাইকা হিযবুশ শাইতানি আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরূন।
শয়তান এদের ওপর চেপে বসেছে এবং তাদেরকে আল্লাহর যিকর ভুলিয়ে দিয়েছে। এরাই শয়তানের দল। জেনে রাখো, নিশ্চয় শয়তানের দল (ইহকালে ও পরকালে) ক্ষতিগ্রস্ত হবে।
- 20
إِنَّ ٱلَّذِينَ يُحَآدُّونَ ٱللَّهَ وَرَسُولَهُۥٓ أُوْلَٰٓئِكَ فِي ٱلۡأَذَلِّينَ ﴿٢٠﴾
ইন্নাল লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহূ উলাইকা ফিল আযাল্লীন।
নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে, তারা চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।
- 21
كَتَبَ ٱللَّهُ لَأَغۡلِبَنَّ أَنَا۠ وَرُسُلِيٓۚ إِنَّ ٱللَّهَ قَوِيٌّ عَزِيزٞ ﴿٢١﴾
কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলী ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীয।
আল্লাহ লিখে (নির্ধারণ করে) দিয়েছেন যে, ‘আমি ও আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী হবো।’ নিশ্চয় আল্লাহ মহা শক্তিমান, মহা পরাক্রমশালী।
- 22
لَّا تَجِدُ قَوۡمٗا يُؤۡمِنُونَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ يُوَآدُّونَ مَنۡ حَآدَّ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَلَوۡ كَانُوٓاْ ءَابَآءَهُمۡ أَوۡ أَبۡنَآءَهُمۡ أَوۡ إِخۡوَٰنَهُمۡ أَوۡ عَشِيرَتَهُمۡۚ أُوْلَٰٓئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ ٱلۡإِيمَٰنَ وَأَيَّدَهُم بِرُوحٖ مِّنۡهُۖ وَيُدۡخِلُهُمۡ جَنَّٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ رَضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ أُوْلَٰٓئِكَ حِزۡبُ ٱللَّهِۚ أَلَآ إِنَّ حِزۡبَ ٱللَّهِ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ﴿٢٢﴾
লা তাজিদু কাওমাই ইউমিনূনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ইউওয়াদ্দূনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহূ ওয়া লাও কানূ আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলূবিহিমুল ঈমানা ওয়া আয়্যাদাহুম বিরূহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু উলাইকা হিযবুল্লাহি আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহূন।
হে রাসূল! তুমি এমন জাতিকে পাবে না যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে; অথচ তারা বন্ধুত্ব করে ওদের সাথে যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে; যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। এরাই তারা, যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাতসমূহে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। জেনে রাখো, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম।
সূরা আল-মুজাদালা তিলাওয়াত শুনুন
এক নজরে
- সূরা নং:
- 114টির মধ্যে 58
- নামের অর্থ:
- অভিযোগকারিণী
- আয়াত সংখ্যা:
- 22
- নাযিলের স্থান:
- মদিনা
- নাযিলের ক্রম:
- 105
- পারা (জুয):
- 28
সূরা আল-মুজাদালা পরিচিতি
সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতের “তুজাদিলুকা” (তোমার সঙ্গে বিতর্ক করছিল) ক্রিয়া থেকে। এতে সেই নারীর কথা বলা হয়েছে, যিনি স্বামীর বিষয়ে নবী (সা.)-এর সঙ্গে বিতর্ক করেন এবং আল্লাহর কাছে নিজের দুঃখ জানান। এ কারণে একে “মুজাদালা” (বিতর্ক) অথবা “মুজাদিলা” (বিতর্ককারী নারী) বলা হয়; শুরুর কথাগুলোর কারণে “কাদ সামিআ” নামও দেওয়া হয়েছে।
সূরাটি মদীনায় অবতীর্ণ হয়েছে এবং এতে 22 আয়াত রয়েছে। মুসহাফে এর অবস্থান 58তম এবং এই সূরা দিয়ে 28তম পারা শুরু হয়েছে; অবতরণের ক্রমে এটি 105তম সূরা। সূত্রগুলোতে সাধারণত খাওলা বিনত সা'লাবা নামে উল্লেখিত এই নারীর অভিযোগের পর অবতীর্ণ প্রথম আয়াতগুলো যিহারের বিধান ব্যাখ্যা করেছে। জাহিলী যুগে যিহারকে বিয়ে শেষ করে দেওয়া কথা হিসেবে গণ্য করা হতো।
সূরা আল-মুজাদালা নাযিলের প্রেক্ষাপট
সূরাটি মাদানী যুগে অবতীর্ণ হয়েছে। সূত্রগুলোতে বর্ণিত হয়েছে, আউস ইবন সামিত রাগ করে স্ত্রী খাওলাকে “তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো” বলে জাহিলী যুগের যিহার করেছিলেন। সে সময় এই কথাকে বিবাহ শেষ করে দেওয়া গুরুতর কথা হিসেবে দেখা হতো। খাওলা নবী (সা.)-এর কাছে এসে নিজের অবস্থা জানান, সন্তান ও পরিবারের কথা ভেবে একটি সমাধান চান এবং আল্লাহর কাছে নিজের দুঃখ জানান। তখন সূরার প্রথম আয়াতগুলো অবতীর্ণ হয়।
বুখারী সনদ উল্লেখ না করে এবং নাসাঈ ও ইবন মাজাহ সনদসহ যে বর্ণনাটি দিয়েছেন, তাতে আয়িশা বলেছেন: “সমস্ত প্রশংসা আল্লাহর, যাঁর শ্রবণ সব শব্দকে পরিবেষ্টন করে। সেই নারী এসে নবী (সা.)-এর সঙ্গে কথা বলছিলেন; আমি ঘরের এক কোণে থেকেও তাঁর কথা শুনতে পাচ্ছিলাম না।”
সূরা আল-মুজাদালা: বিষয়বস্তু
স্বামীর বিষয়ে নবী (সা.)-এর সঙ্গে বিতর্ককারী এবং আল্লাহর কাছে প্রার্থনাকারী নারীর কথা আল্লাহ শুনেছেন, এই কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। স্ত্রীদের সঙ্গে যিহারকারীদের কথা অশোভন ও মিথ্যা, তাদের স্ত্রীরা তাদের মা নয়, এ কথা বলা হয়েছে। যিহারের কাফফারা হিসেবে একজন দাস মুক্ত করা; তাতে অক্ষম হলে একটানা দুই মাস রোযা রাখা; তাতেও অক্ষম হলে ষাট দরিদ্রকে খাওয়ানোর বিধান দেওয়া হয়েছে।
এরপর স্মরণ করানো হয়েছে, আল্লাহ আসমান ও জমিনের সবকিছু জানেন; তিনজনের গোপন আলাপের প্রতিটি স্থানে আল্লাহ তাদের চতুর্থ। পাপ, শত্রুতা ও রাসূলের অবাধ্যতার জন্য গোপন আলাপ নিষিদ্ধ করা হয়েছে; সৎকাজ ও তাকওয়া নিয়ে কথা বলার উপদেশ দেওয়া হয়েছে। মজলিসে জায়গা করে দেওয়ার আদেশ এবং মুমিন ও জ্ঞানপ্রাপ্তদের আল্লাহ বহু মর্যাদায় উন্নীত করবেন বলে জানানো হয়েছে। নবী (সা.)-এর সঙ্গে একান্তে কথা বলার আগে সদকা দেওয়ার আদেশ এবং পরবর্তী সহজ করার বিধান বর্ণিত হয়েছে। মুনাফিকরা নিজেদের শপথকে ঢাল বানায়, তা প্রকাশ করা হয়েছে। আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাসীরা আল্লাহ ও তাঁর রাসূলের শত্রুদের সঙ্গে ভালোবাসার বন্ধন গড়ে না, তারা স্বজন হলেও; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট, এই কথা জানিয়ে সূরাটি শেষ হয়েছে।
সূরা আল-মুজাদালা: ফজিলত
সূরা মুজাদালার ফযীলত জানানো কোনো সহীহ হাদীস পাওয়া যায়নি। কোনো কোনো তাফসীরে থাকা এবং এই সূরা পাঠকারীকে কিয়ামতের দিন আল্লাহর দল (হিযবুল্লাহ)-এর মধ্যে লেখা হবে, এই কথা বলা বাক্যটি উবাই ইবন কাবের ওপর আরোপিত এবং প্রতিটি সূরার জন্য আলাদা সওয়াব গণনাকারী বর্ণনা থেকে নেওয়া। ইবন হাজার ও মুনাভী এই কথাকে জাল (মাওযূ) বলে মূল্যায়ন করেছেন।
বুখারী অবশ্য মজলিসে জায়গা করে দেওয়ার আদেশ দেওয়া ১১ নম্বর আয়াতকে একটি অধ্যায়ের শিরোনাম করেছেন এবং এর অধীনে ইবন উমর থেকে সেই হাদীস বর্ণনা করেছেন, যেখানে নবী (সা.) কোনো ব্যক্তিকে অন্যকে তার জায়গা থেকে তুলে সেখানে বসতে নিষেধ করেছেন, বরং জায়গা করে প্রশস্ত হতে বলেছেন।
সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।
সূরা আল-মুজাদালা তাফসীর
সূরা আল-মুজাদালা: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।
আয়াত 1-10: তাফসীর
- 1
হে রাসূল! অবশ্যই আল্লাহ সেই মহিলার কথা শুনেছেন (যিনি হলেন খাওলা বিনতে সালাবা) যে আপনার সাথে তার স্বামীর ব্যাপারে (যিনি হলেন আওস ইবনু সামিত) বাদানুবাদে লিপ্ত হয়। যখন সে তার সাথে জেহার করে এবং আপনার নিকট তার স্বামীর ব্যাপারে অভিযোগ করে। আল্লাহ আপনাদের উভয়ের কথোপকথন শুনেন। বস্তুতঃ আল্লাহর নিকট কোন কিছুই গোপন নয়। আল্লাহ অবশ্যই স্বীয় বান্দাদের কথা শ্রবণকারী এবং তাদের আচরণ দর্শনকারী। তাঁর নিকট এর কোন কিছুই অজানা নয়।
- 2
যারা নিজেদের নারীদের সাথে জেহার করে এভাবে যে, সে নিজ স্ত্রীকে বলে, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো। তারা নিজেদের উক্ত কথায় মিথ্যা বলেছে। কেননা, তাদের স্ত্রীরা মূলতঃ তাদের মা নয়। বরং তাদের মা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। বস্তুতঃ তারা যখন এ কথা বলে তখন তারা ভয়ানক ও মিথ্যা কথাই বলে। বস্তুতঃ আল্লাহ ক্ষমাশীল ও মার্জনাকারী। তাই তিনি এ পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের উদ্দেশ্যে কাফফারা স্থির করেছেন।
- 3
যারা এমন জঘন্য কথা বলে অতঃপর যাকে কেন্দ্র করে এ কথা বলেছে তার সাথে মিলন করতে চায় তারা যেম মিলনের পূর্বে একটি গোলাম স্বাধীন করার মাধ্যমে কাফফারা আদায় করে। উপরোল্লিখিত এ বিধান তোমাদেরকে জেহার থেকে সতর্ক করার উদ্দেশ্যেই করা হলো। বস্তুতঃ তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পরিজ্ঞাত। তাঁর নিকট তোমাদের আমলের কোন কিছুই গোপন নয়।
- 4
তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন করার জন্য দাস না পায় সে যেন জেহারকৃত স্ত্রীর সাথে মিলনের পূর্বে একটানা দু’মাস রোযা রাখে। আর তাতে অপারগ হলে সে যেন ষাটজন মিসকীনকে খাবার খাওয়ায়। এ বিধান এ জন্য যে, যাতে করে তোমরা বিশ্বাস করতে পারো যে, আল্লাহ এ ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। ফলে তাঁর নির্দেশ মান্য করতে পারো। তোমাদের উদ্দেশ্যে বিধিবদ্ধ এ বিধান হলো আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে তাঁর নির্ধারিত সীমানা। ফলে তোমরা তা অতিক্রম করো না। বস্তুতঃ আল্লাহর বিধান ও তাঁর সীমানাসমূহকে অস্বীকাকারীদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি।
- 5
নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে শত্রæতা রাখে তাদেরকে অপমান ও অপদস্ত করা হয়েছে যেমন পূর্বেকার জাতিদেরকে অপমান ও অপদস্ত করা হয়েছে। অথচ আমি সুস্পষ্ট নিদর্শনাবলী অবতীর্ণ করেছি। বস্তুতঃ আল্লাহ, রাসূল ও তাঁর নিদর্শনগুলো অবিশ্বাসকারীদের জন্য রয়েছে অপমানকর শাস্তি।
- 6
আল্লাহ যে দিন তাদেরকে পুনরুত্থিত করবেন সে দিন তাদের মধ্যে কেউ বাদ পড়বে না। তখন তিনি তাদেরকে দুনিয়ার জীবনে কৃত অপকর্ম সম্পর্কে সংবাদ প্রদান করবেন। আল্লাহ এগুলোকে তাদের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছেন। ফলে তাদের আমলের কোন কিছুই বাদ পড়েনি। তারা ভুলে গিয়েছিলো। এখন তারা নিজেদের আমল নামায় তা লিপিবদ্ধ অবস্থায় পেয়ে গেছে। যা ছোট-বড় সকল আমল সংরক্ষণ করে রেখেছে। বস্তুতঃ আল্লাহ সকল বিষয়ে অবগত। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না।
- 7
হে রাসূল! আপনি কি ভেবে দেখেন না যে, আল্লাহ আসমান ও যমীনে যা কিছু রয়েছে সবই জানেন এবং এতদুভয়ের মাঝে যা কিছু রয়েছে তাঁর নিকট এর কোন কিছুই গোপন থাকে না। কোন তিনজনের সংলাপ হলেই তিনি তাঁর জ্ঞানের মাধ্যমে চতুর্থজন হিসাবে সেখানে উপস্থিত থাকেন। আর কোন পাঁচজনের সংলাপ হলেও তিনি তাঁর জ্ঞানের মাধ্যমে তাদের ষষ্ঠজন হিসাবে সেখানে উপস্থিত থাকেন। এতদপেক্ষা কম-বেশী যে সংখ্যাই হোক এবং তারা যেখানেই হোক আল্লাহ তাঁর জ্ঞানের মাধ্যমে তাদের সাথেই রয়েছেন। তাঁর নিকট তাদের কোন কথাই গোপন থাকে না। অতঃপর তিনি কিয়ামতের দিন তাদের আমল সম্পর্কে সংবাদ দিবেন। অবশ্যই আল্লাহ সর্ব বিষয়ে অবগত। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না।
- 8
হে রাসূল! আপনি কি সেসব ইহুদীকে দেখেন না, যারা কোন মু’মিনকে দেখলে কানাকানি করতো। তাই আল্লাহ তাদেরকে কানাকানি থেকে নিষেধ করলেন। তদুপরি তারা আল্লাহ যে বিষয়ে নিষেধ করেছেন তার প্রতি প্রত্যাবর্তন করে এবং পাপের কানাকানিতে লিপ্ত হয়। যথা মু’মিনদের সমালোচনা, তাদের উপর চড়াও হওয়া ও রাসূলের অবাধ্যতা। হে রাসূল! যখন তারা আপনার নিকট আসে তখন এমন অভিবাদন জানায় যদ্বারা আল্লাহ আপনাকে অভিবাদন জানান নি। তা হলো তাদের কথা “আস-সামু আলাইকা”। এদ্বারা তাদের উদ্দেশ্য ছিলো আপনি যেন মারা যান এবং তারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর প্রতি মিথ্যারোপ করতে গিয়ে বলে: আমাদের কথার ফলে আল্লাহ কেন আমাদেরকে শাস্তি দেন না? কেননা, তিনি যদি তাঁর নবুওয়াতের দাবিতে সত্য হতেন তাহলে আল্লাহ আমাদের কথার উপর শাস্তি দিতেন! তাদের কথার জন্য জাহান্নামই তাদের শাস্তি হিসাবে যথেষ্ট। তারা জ্বলন্ত আগুনের কষ্ট পোহাবে। কতোই না নিকৃষ্ট তাদের ঠিকানা।
- 9
হে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর প্রবর্তিত শরীয়তের উপর আমলকারী! তোমরা পাপ, শত্রæতা ও রাসূলের অবাধ্যতার কাজে কানাকানি করো না। যাতে তোমরা ইহুদিদের মতো হয়ে না যাও। বরং তোমরা আল্লাহর আনুগত্যের বিষয় ও তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকার কাজে কানাকানি করো। আর তোমরা আল্লাহর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করো। কেননা, কিয়ামত দিবসে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে তাঁর কাছেই তোমরা সমবেত হবে।
- 10
পাপ, শত্রæতা ও রাসূলের অবাধ্যতার কাজে কানাকানি শয়তান কর্তৃক প্রলোভন ও তার চেলাদেরকে প্ররোচনা দেয়ার নামান্তর। যাতে করে মু’মিনদের অন্তরে দুশ্চিন্তা প্রবিষ্ট করে যে, তাদের জন্য ফন্দি আঁটা হচ্ছে। বস্তুতঃ আল্লাহর অনুমতি ও ইচ্ছা ব্যতীত শয়তান ও তার প্রলোভন কোন ক্ষতি করতে পারে না। মুমিনদের উচিৎ সর্ব বিষয়ে আল্লাহর উপর ভরসা করা।
আয়াত 11-20: তাফসীর
- 11
হে আল্লাহর উপর ঈমান আনয়নকারী ও তাঁর প্রবর্তিত শরীয়তের উপর আমলকারী! তোমাদের বৈঠকসমূহকে প্রশস্ত করতে বলা হলে তোমরা তা প্রশস্ত করো। তাহলে আল্লাহ তোমাদের ইহকাল ও পরকালে প্রশস্ততা প্রদান করবেন। তোমাদেরকে কোন বৈঠক থেকে উঠে যেতে বলা হলে তোমরা সেখান থেকে উঠে যাও। যাতে সেখানে সম্মানী ব্যক্তিরা বসতে পারে। আল্লাহ তা‘আলা ঈমানদার ও জ্ঞানীদের মর্যাদা বিরাট আকারে বহু গুণে উন্নীত করেন। আল্লাহ তোমাদের সমূহ আমল সম্পর্কে অবগত। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন থাকে না। অচিরেই তিনি এর প্রতিদান দিবেন।
- 12
যখন সাহাবীগণ নবী (সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম) এর সাথে বেশী বেশী চুপিসারে কথা বলতে লাগলেন তখন আল্লাহ বলেন, হে মুমিনরা! তোমরা যখন রাসূলের সাথে চুপিসারে কথা বলতে চাও তখন এর পূর্বে সাদাকা পেশ করো। এ দান তোমাদের জন্য অনেক উত্তম ও পবিত্র। যেহেতু এতে আল্লাহর আনুগত্য রয়েছে যা অন্তরকে পরিচ্ছন্ন করে। তবে যদি দান করার মতো কোন কিছু না পাও তাহলে কোন সমস্যা নেই। কেননা, আল্লাহ তাঁর বান্দাদের পাপের প্রতি ক্ষমাশীল ও তাদের প্রতি অত্যন্ত দয়াপরবশ। যেহেতু তিনি তাদের জন্য সহজ বিধানই প্রবর্তন করেন।
- 13
তোমরা কি রাসূলের সাথে চুপিসারে কথা বলার সময় দান পেশ করতে অভাবের ভয় করছো?! যদি তোমরা আদিষ্ট বিষয়ে আমল না করো আর আল্লাহ তা পরিত্যাগের অনুমতি দানপূর্বক তাওবা কবুল করেন তাহলে তোমরা পূর্ণাঙ্গরূপে নামায আদায় করো এবং তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। আর আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করো। বস্তুতঃ আল্লাহ তোমাদের সকল আমল সম্পর্কে অবগত। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন নয়। অচিরেই তিনি তোমাদেরকে এর প্রতিদান দিবেন।
- 14
হে রাসূল! আপনি কি ওই সব মুনাফিককে দেখেন নি যারা কুফরী ও পাপের কারণে আল্লাহর গজবে নিপতিত ইহুদিদের সাথে বন্ধুত্ব করে। এ মুনাফিকরা না মুমিন, না ইহুদি। বরং তারা দোদুল্যমান অবস্থায় রয়েছে। না এই পক্ষে; না ওই পক্ষে। তারা এই মর্মে শপথ করে যে, তারা সত্যিই মুসলিম এবং তারা মুসলমানদের সংবাদ ইহুদিদের নিকট পৌঁছায় নি। অথচ তারা নিজেদের উক্ত শপথে মিথ্যাবাদী।
- 15
তিনি তাদের উদ্দেশ্যে পরকালের কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। তিনি তাদেরকে জাহান্নামের সর্বনি¤œ স্তরে প্রবিষ্ট করবেন। কেননা, তারা দুনিয়ায় কুফরীর মতো নিকৃষ্ট কাজে লিপ্ত ছিলো।
- 16
তারা নিজেদের মিথ্যা শপথগুলোকে কুফরীর কারণে হত্যার শিকার হওয়া থেকে বাঁচার উপায় বানিয়েছে। তাই তো তারা নিজেদের রক্ত ও সম্পদ রক্ষার্থে তদ্বারা ইসলাম প্রকাশ করে থাকে। এর ফলশ্রæতিতে তারা মুসলমানদেরকে অপমান ও নিরুৎসাহিত করার মাধ্যমে মানুষকে হক থেকে বিরত রাখে। তাই তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি যা তাদেরকে অপমান ও অপদস্ত করবে।
- 17
আল্লাহর নিকট তাদের সম্পদ ও সন্তানরা কোন উপকার সাধন করতে পারবে না। তারা জাহান্নামের অধিবাসী। তারা তথায় চিরস্থায়ী অবস্থানকারী হিসেবে প্রবেশ করবে। তাদের থেকে কখনো শাস্তি সরানো হবে না।
- 18
যে দিন আল্লাহ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন। তখন প্রতিদানের জন্য পুনরুত্থানে কাউকে বাদ রাখবেন না। তারা আল্লাহর নামে শপথ করে বলেবে যে, তারা কুফরী ও মুনাফিকীর উপর ছিলো না। বরং তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কার্যাবলী সম্পাদনকারী মুমিন ছিলো। হে মুমিনরা! তারা তাঁর নিকট হুবহু এভাবে শপথ করবে যেভাবে তোমাদের নিকট দুনিয়াতে এ বলে শপথ করে থাকে যে, তারা মুসলিম এবং তারা মনে করে যে, আল্লাহর সমীপে তাদের এ শপথ কোন উপকার সাধনে কিংবা অপকার দূরীকরণে কাজ দিবে। বরং জেনে রেখো, তারা তাদের দুনিয়া ও আখেরাতের এ শপথে মিথ্যুক।
- 19
তাদের উপর শয়তান চড়ে বসেছে। ফলে সে তার প্ররোচনার মাধ্যমে তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রেখেছে। তাই তারা আল্লাহর সন্তুষ্টির কাজ না করে বরং তাঁর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়েছে। এ সব বৈশিষ্ট্যের লোক হলো ইবলীসের অনুসারী ও তার চেলা-চামুÐা। জেনে রেখো, ইবলীসের অনুসারী ও চেলারা ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। কেননা, তারা হেদায়েতকে ভ্রষ্টতার বিনিময়ে এবং জান্নাতকে জাহান্নামের বিনিময়ে বিক্রি করেছে।
- 20
যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে শত্রæতা রাখে তারা সে সব লোকদের মধ্যে শামিল যে সব কাফির সম্প্রদায়কে আল্লাহ ইহকাল ও পরকালে অপমান ও অপদস্ত করেছেন।
আয়াত 21-22: তাফসীর
- 21
আল্লাহ তাঁর পূর্বের জ্ঞানে এ ফায়সালা করে ফেলেছেন যে, অবশ্যই আমি ও আমার রাসূলগণ দলীল ও প্রমাণের ভিত্তিতে আমাদের শত্রæদের উপর বিজয়ী হবো। বস্তুতঃ আল্লাহ স্বীয় রাসূলদের সাহায্যে ক্ষমতাবান। তিনি এমন প্ররাক্রমশালী যে শত্রæদের থেকে প্রতিশোধ গ্রহণে সক্ষম।
- 22
হে রাসূল! আপনি এমন কোন জাতি পাবেন না যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী। অথচ তারা ওদের সাথে বন্ধুত্ব রাখে যারা আল্লাহ ও তদীয় রাসূলের সাথে শত্রæতা পোষণ করে। যদিও বা এ সব শত্রæরা তাদের পিতা, পুত্র, ভ্রাতা কিংবা তার প্রতি সম্বন্ধিত স্বগোত্রীয় কেউ হয়ে থাকে। কেননা, ঈমান আল্লাহ ও তদীয় রাসূলের শত্রæদের সাথে বন্ধুত্বের পথে অন্তরায়। তেমনিভাবে ঈমানের সম্পর্ক অন্যসব সম্পর্ক অপেক্ষা উচ্চতর। তাই পারস্পরিক মুখোমুখী হলে তা প্রাধান্য পাবে। যারা আপনজন হওয়া সত্তে¡ও আল্লাহ ও তদীয় রাসূলের শত্রæদের সাথে বন্ধুত্ব রাখে না আল্লাহ তাদের মনে ঈমানকে বদ্ধমুল করেছেন। ফলে তা পরিবর্তন হয় না এবং তিনি তাদেরকে তাঁর পক্ষ থেকে প্রমাণাদি ও জ্যোতি দ্বারা শক্তিশালী করেছেন। উপরন্তু তিনি তাদেরকে কিয়ামত দিবসে এমন সব স্থায়ী উদ্যানে প্রবিষ্ট করবেন যার অট্টালিকা ও বৃক্ষরাজির তলদেশ দিয়ে নদ- নদী প্রবাহিত। তারা তথায় সর্বদা অবস্থান করবে। তাদের থেকে এর নিয়ামত বিদূরিত হবে না। আর না তারা তা থেকে নিঃশেষিত হবে। আল্লাহ তাদের উপর এমনভাবে সন্তুষ্ট হয়েছেন যে, তিনি আর আদৗ তাদের প্রতি অসন্তুষ্ট হবেন না এবং তারাও তাঁর উপর অফুরন্ত নিআমতের ফলে সন্তুষ্ট। তন্মধ্যে রয়েছে মহান আল্লাহর দর্শন। উপরোক্ত বৈশিষ্ট্যের আধিকারীরা আল্লাহর বাহিনী। যারা তাঁর আদেশ-নিষেধ মেনে চলে। জেনে রেখো, আল্লাহর বাহিনীই সফলকাম। যেহেতু তারা ইহকাল ও পরকালে নিজেদের চাহিদার বস্তু লাভ করবে এবং অনাকাক্সিক্ষত বস্তু থেকে রেহাই পাবে।
সূরা আল-মুজাদালা সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
সূরা আল-মুজাদালা কত আয়াতের সূরা?
সূরা আল-মুজাদালা মোট 22 আয়াতের সূরা।
আল-মুজাদালা নামের অর্থ কী?
আল-মুজাদালা নামের অর্থ “অভিযোগকারিণী”।
সূরা আল-মুজাদালা মাক্কী না মাদানী?
সূরা আল-মুজাদালা একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 105 নম্বর সূরা।
সূরা আল-মুজাদালা কোন পারায়?
সূরা আল-মুজাদালা রয়েছে 28 নম্বর পারায়।
সূরা আল-মুজাদালা কুরআনের কত নম্বর সূরা?
সূরা আল-মুজাদালা কুরআনের 58 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-হাদীদ এবং পরে সূরা আল-হাশর।
এখানে কি সূরা আল-মুজাদালা শোনা যাবে?
হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-মুজাদালা রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।