114টির মধ্যে 79 নম্বর সূরা · পারা 30
সূরা আন-নাযিআত النازعات
46 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 81 নম্বর নম্বর
মক্কায় অবতীর্ণ 46 আয়াতের সূরা নাযিআত কিয়ামতের প্রচণ্ড সত্যতা বর্ণনা করে; মূসা ও ফিরআউনের কাহিনি শিক্ষা হিসেবে তুলে ধরে এবং রবের সামনে দাঁড়াতে ভয় করে নিজের মনকে মন্দ প্রবৃত্তি থেকে বিরত রাখা মানুষদের জান্নাতের সুসংবাদ দেয়।
সূরা আন-নাযিআত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا ﴿١﴾
ওয়ান নাযিআতি গারকা।
শপথ নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারী ফিরিশতাদের।
- 2
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا ﴿٢﴾
ওয়ান নাশিতাতি নাশতা।
আর শপথ মৃদুভাবে (মু'মিনদের রূহ) বন্ধনমুক্তকারী ফিরিশতাদের।
- 3
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا ﴿٣﴾
ওয়াস সাবিহাতি সাবহা।
আর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর নির্দেশ পালনে) দ্রুতবেগে সাঁতরে চলে।
- 4
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا ﴿٤﴾
ফাস সাবিকাতি সাবকা।
আরো শপথ (আল্লাহর নির্দেশ পালনে) তীব্র গতিতে এগিয়ে চলা ফিরিশতাদের।
- 5
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ﴿٥﴾
ফাল মুদাব্বিরাতি আমরা।
অতঃপর শপথ সকল কার্যনির্বাহকারী ফিরিশতাদের।
- 6
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾
ইয়াওমা তারজুফুর রাজিফাহ।
সেদিন (শিঙ্গায় প্রথম ফুৎকারে) জমিন প্রকম্পিত হবে।
- 7
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾
তাতবাউহার রাদিফাহ।
তাকে অনুসরণ করবে দ্বিতীয় কম্পনকারী (শিঙ্গাধ্বনি)।
- 8
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ﴿٨﴾
কুলূবুই ইয়াওমাইযিও ওয়াজিফাহ।
সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
- 9
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ﴿٩﴾
আবসারুহা খাশিআহ।
তাদের দৃষ্টিসমূহ (অপমানে) অবনত থাকবে।
- 10
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ﴿١٠﴾
ইয়াকূলূনা আইন্না লামারদূদূনা ফিল হাফিরাহ।
তারা বলে, ‘আমরা কি সত্যিই (মৃত্যুর পর) আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হব?’
- 11
أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ﴿١١﴾
আইযা কুন্না ইযামান নাখিরাহ।
আমরা যখন জীর্ণ-ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হব, তখনও (কি পুনরুত্থিত হব)?
- 12
قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ﴿١٢﴾
কালূ তিলকা ইযান কার্রাতুন খাসিরাহ।
তারা বলে: ‘তাহলে তা তো হবে, এক সর্বনাশা প্রত্যাবর্তন।’
- 13
فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ﴿١٣﴾
ফা ইন্নামা হিয়া যাজরাতুও ওয়াহিদাহ।
বস্তুত তা তো হবে মাত্র একটি প্রবল হুংকার।
- 14
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾
ফা ইযা হুম বিস সাহিরাহ।
তৎক্ষণাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
- 15
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾
হাল আতাকা হাদীছু মূসা।
হে রাসূল! মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
- 16
إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾
ইয নাদাহু রাব্বুহূ বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া।
যখন তার রব তাকে পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় ডেকেছিলেন,
- 17
ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾
ইযহাব ইলা ফিরআওনা ইন্নাহূ তাগা।
(তখন তিনি বলেছিলেনঃ) ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।’
- 18
فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾
ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা।
অতঃপর তাকে বলো: ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি (কুফরী ও পাপাচার থেকে) পবিত্র হবে?’
- 19
وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ﴿١٩﴾
ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা।
‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করবো, যাতে তুমি তাঁকে ভয় করো?’
- 20
فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ﴿٢٠﴾
ফা আরাহুল আয়াতাল কুবরা।
অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
- 21
فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾
ফাকায্যাবা ওয়া আসা।
কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হলো।
- 22
ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ﴿٢٢﴾
ছুম্মা আদবারা ইয়াসআ।
তারপর সে (ষড়যন্ত্র করার জন্যে) পেছনে ফিরে গেলো।
- 23
فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾
ফাহাশারা ফানাদা।
অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল,
- 24
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ﴿٢٤﴾
ফাকালা আনা রাব্বুকুমুল আলা।
অতঃপর সে (ফিরাউন) বলল: ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’
- 25
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ﴿٢٥﴾
ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল ঊলা।
অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার শাস্তিতে পাকড়াও করলেন।
- 26
إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ﴿٢٦﴾
ইন্না ফী যালিকা লাইবরাতাল লিমাই ইয়াখশা।
নিশ্চয় যে আল্লাহকে ভয় করে, তার জন্য এতে রয়েছে শিক্ষা।
- 27
ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ﴿٢٧﴾
আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা।
(হে পুনরুত্থান অস্বীকারকারীরা!) তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন, নাকি আসমানকে? তিনিই তো তা নির্মাণ করেছেন।
- 28
رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾
রাফাআ সামকাহা ফাসাওওয়াহা।
তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন।
- 29
وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾
ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা।
আর (সূর্যাস্ত ঘটিয়ে) তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং (সূর্য উদিত করে) এর দিনকে প্রকাশ করেছেন।
- 30
وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾
ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা।
এরপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন।
- 31
أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ﴿٣١﴾
আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা।
তিনি এর (জমিনের) ভিতর থেকে তার পানি ও উদ্ভিদরাজি বের করেছেন।
- 32
وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ﴿٣٢﴾
ওয়াল জিবালা আরসাহা।
আর তিনি পর্বতমালাকে দৃঢ়ভাবে গেড়ে দিয়েছেন।
- 33
مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ﴿٣٣﴾
মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম।
(তিনি এ সব কিছু সৃষ্টি করেছেন) তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
- 34
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ﴿٣٤﴾
ফা ইযা জাআতিত তাম্মাতুল কুবরা।
অতঃপর যখন মহাপ্রলয় (কিয়ামত) আসবে।
- 35
يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾
ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ।
সেদিন মানুষ একে একে সব (ভালো-মন্দ) স্মরণ করবে, যা সে (দুনিয়াতে করার) চেষ্টা করেছে।
- 36
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾
ওয়া বুর্রিযাতিল জাহীমু লিমাই ইয়ারা।
আর জাহান্নামকে দর্শকদের সম্মুখে প্রকাশ করা হবে ।
- 37
فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾
ফা আম্মা মান তাগা।
সুতরাং যে সীমালঙ্ঘন করেছে,
- 38
وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿٣٨﴾
ওয়া আছারাল হায়াতাদ দুনয়া।
এবং দুনিয়ার জীবনকে (পরকালীন জীবনের ওপর) অগ্ৰাধিকার দিয়েছে,
- 39
فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿٣٩﴾
ফা ইন্নাল জাহীমা হিয়াল মাওয়া।
নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
- 40
وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ﴿٤٠﴾
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহী ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।
পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে (হিসাব নিকাশের জন্যে) দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে,
- 41
فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿٤١﴾
ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
- 42
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ﴿٤٢﴾
ইয়াসআলূনাকা আনিস সাআতি আয়্যানা মুরসাহা।
হে রাসূল! তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন সংঘটিত হবে?’
- 43
فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ﴿٤٣﴾
ফীমা আনতা মিন যিকরাহা।
এর আলোচনার সাথে তোমার সম্পর্ক কী!
- 44
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾
ইলা রাব্বিকা মুনতাহাহা।
এর চূড়ান্ত জ্ঞান তো একমাত্র তোমার রবের কাছেই রয়েছে।
- 45
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ﴿٤٥﴾
ইন্নামা আনতা মুনযিরু মাই ইয়াখশাহা।
তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
- 46
كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ﴿٤٦﴾
কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাওনাহা লাম ইয়ালবাছূ ইল্লা আশিয়্যাতান আও দুহাহা।
যেদিন তারা কিয়ামত দেখতে পাবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।
সূরা আন-নাযিআত তিলাওয়াত শুনুন
এক নজরে
- সূরা নং:
- 114টির মধ্যে 79
- নামের অর্থ:
- প্রাণ হরণকারীগণ
- আয়াত সংখ্যা:
- 46
- নাযিলের স্থান:
- মক্কা
- নাযিলের ক্রম:
- 81
- পারা (জুয):
- 30
সূরা আন-নাযিআত পরিচিতি
সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে শপথ করা “আন-নাযিআত” শব্দ থেকে। এর অর্থ “টেনে ছিঁড়ে বের করা দল”; অধিকাংশ মুফাসসির বলেছেন, এর মাধ্যমে অস্বীকারকারীদের প্রাণ কঠোরভাবে নেওয়া ফেরেশতাদের বোঝানো হয়েছে।
এটি মক্কায় অবতীর্ণ এবং 46 আয়াতের। মুসহাফের ক্রমে 79তম, প্রচলিত অবতরণের ক্রমে 81তম সূরা এবং 30তম পারায় রয়েছে।
চৌত্রিশতম আয়াতে কিয়ামতকে “আত-তাম্মাতুল কুবরা” (সবচেয়ে বড় বিপর্যয়) বলা হয়েছে। চল্লিশ ও একচল্লিশতম আয়াতে বলা হয়েছে, যে রবের সামনে দাঁড়াতে ভয় করে এবং নিজের মনকে প্রবৃত্তি থেকে বিরত রাখে, তার আবাস জান্নাত। আত্মশুদ্ধির বিষয়ে এ আয়াতগুলো প্রায়ই স্মরণ করা হয়।
সূরা আন-নাযিআত নাযিলের প্রেক্ষাপট
সূরাটি মক্কী যুগে এমন পরিবেশে অবতীর্ণ হয়, যখন মুশরিকরা “পচে যাওয়া হাড় হওয়ার পর কি আবার জীবিত হব?” বলে আখিরাত অস্বীকার করত এবং নবী (সা.)-কে কিয়ামত কখন হবে জিজ্ঞেস করত।
সূরার অবতরণ সম্পর্কে নির্দিষ্ট ঘটনা বর্ণিত হয়নি। তাদের প্রশ্নের জবাবে সূরাটি জানায়, কিয়ামতের সময় কেবল আল্লাহর জ্ঞানে রয়েছে এবং নবী (সা.)-এর দায়িত্ব হলো তাকে ভয়কারীদের সতর্ক করা। ফিরআউনের কাহিনি স্মরণ করানো শক্তি ও সম্পদে অহংকারী মক্কার নেতাদের জন্যও স্পষ্ট সতর্কবাণী।
সূরা আন-নাযিআত: বিষয়বস্তু
প্রাণ টেনে বের করা, ধীরে বের করা, সাঁতারের মতো ভেসে চলা, প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়া এবং কাজ পরিচালনাকারী সত্তাদের শপথ দিয়ে সূরাটি শুরু হয়েছে। জানানো হয়েছে, পৃথিবী কাঁপানো প্রথম কম্পনের পর দ্বিতীয়টি আসবে; সেদিন হৃদয় কাঁপবে ও দৃষ্টি অবনত হবে। “পচে যাওয়া হাড় হওয়ার পর কি?”, অস্বীকারকারীদের কথার জবাবে বলা হয়েছে, তা কেবল একটিমাত্র প্রচণ্ড ধ্বনি।
এরপর তুওয়া উপত্যকায় মূসাকে ডাকা এবং তাঁর ফিরআউনকে পরিশুদ্ধ হতে ও রবকে জানতে আহ্বান করার কথা বলা হয়েছে। ফিরআউনের “আমিই তোমাদের সর্বোচ্চ রব” বলে অহংকার এবং আল্লাহর দুনিয়া ও আখিরাতে তাকে শাস্তি দেওয়া শিক্ষা হিসেবে তুলে ধরা হয়েছে। আকাশ উঁচু করা, রাত ও দিন সাজানো, পৃথিবী বিছিয়ে দেওয়া এবং পাহাড় স্থির করার মতো প্রমাণ স্মরণ করানো হয়েছে।
সবচেয়ে বড় বিপর্যয় এলে যে সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, তার আবাস জাহান্নাম; যে নিজেকে মন্দ প্রবৃত্তি থেকে বিরত রেখেছে, তার আবাস জান্নাত, এ কথা জানানো হয়েছে। কিয়ামতের সময় কেবল আল্লাহ জানেন এবং তা দেখলে মানুষ মনে করবে দুনিয়ায় এক সন্ধ্যা বা এক সকালমাত্র ছিল, এ কথা স্মরণ করিয়ে সূরাটি শেষ হয়েছে।
সূরা আন-নাযিআত: ফজিলত
সূরা নাযিআতের বিশেষ কোনো সহীহ ফযীলতের হাদীস জানা যায় না। বুখারী তাঁর সহীহ গ্রন্থের তাফসীর অধ্যায়ে এই সূরার জন্য নির্ধারিত অধ্যায়ে সাহল ইবন সাদের এই বর্ণনা আনেন: নবী (সা.) মধ্যমা আঙুল ও শাহাদাত আঙুল পাশাপাশি দেখিয়ে বলেছিলেন, “আমি ও কিয়ামত এই দুই আঙুলের মতো প্রেরিত হয়েছি।” সূরার শেষ আয়াতগুলোও কিয়ামত কখন হবে জিজ্ঞাসাকারীদের উত্তর দেয়।
আবু দাউদের আবদুল্লাহ ইবন মাসউদ থেকে বর্ণিত একটি বর্ণনায় বলা হয়েছে, নবী (সা.) পরস্পর সদৃশ সূরাগুলো দুটি দুটি করে একই রাকাআতে পড়তেন, এবং নাযিআতকে মাআরিজের সঙ্গে উল্লেখ করা হয়েছে। আবু দাউদ জানিয়েছেন, সূরাগুলোর এই বিন্যাস ইবন মাসউদের ক্রম; আলবানীও হাদীসের মূল অংশকে সহীহ বলেছেন এবং সূরার তালিকাকে এই হুকুমের বাইরে রেখেছেন।
সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।
সূরা আন-নাযিআত তাফসীর
সূরা আন-নাযিআত: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।
আয়াত 1-10: তাফসীর
- 1
আল্লাহ ওই সব ফিরিশতার শপথ করলেন যারা নির্মমভাবে সজোরে কাফিরদের প্রাণ টেনে বের করেন।
- 2
তিনি ওই সব ফিরিশতাদেরও শপথ করলেন যারা মৃদুভাবে মুমিনদের প্রাণ গ্রহণ করেন।
- 3
তিনি সে সব ফিরিশতাদেরও শপথ করলেন যারা আল্লাহর নির্দেশে আসমান থেকে যমীনে সন্তরণ করেন।
- 4
তিনি আরো শপথ করলেন সে সব ফিরিশতার যারা আল্লাহর নির্দেশ পালনে তীব্র গতিতে অগ্রসর হোন।
- 5
অতঃপর শপথ করলেন সে সব ফিরিশতার যারা আল্লাহর নির্দেশিত সকল ফায়সালা নির্বাহ করেন তথা বান্দাদের আমলনামার উদ্দেশ্যে নিয়োজিত ফিরিশতাগণ। তিনি এ সবের নামে শপথ করলেন এ মর্মে যে, তিনি তাদের সবাইকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে অবশ্যই পুনরুত্থিত করবেন।
- 6
সে দিন শিঙ্গায় প্রথম ফুৎকারে যমীন প্রকম্পিত হবে।
- 7
এরপর আসবে দ্বিতীয় শিঙ্গাধ্বনি।
- 8
সে দিন কিছু মানুষের অন্তর হবে ভীত-সন্ত্রস্ত।
- 9
তাদের দৃষ্টিসমূহে অপমানের ছাপ পরিদৃষ্ট হবে।
- 10
তারা বলতো, আমরা মারা যাওয়ার পর কি আবার নতুন জীবনে ফিরে যাবো?!
আয়াত 11-20: তাফসীর
- 11
জরাজীর্ণ ও বিলুপ্তপ্রায় অস্থিতে পরিণত হওয়ার পরও?!
- 12
তারা বলে, যদি আমরা প্রত্যাবর্তন করি তাহলে এটি হবে এমন ক্ষতিকর প্রত্যাবর্তন যার ভাগী হবে সত্যিই ক্ষতিগ্রস্ত।
- 13
পুনরুত্থানের বিষয়টি অতি সহজ। কেননা, তা শিঙ্গাধ্বনির দায়িত্বে নিয়োজিত ফিরিশতার একটি মহা গর্জন মাত্র।
- 14
ফলে তাৎক্ষণিক সবাই মাটির নীচে মৃত অবস্থা থেকে ভুপৃষ্ঠে জীবিত অবস্থায় ফিরে আসবে।
- 15
হে রাসূল! আপনার নিকট কি মূসা (আলাইহিস-সালাম) এর প্রতিপালকের সাথে ঘটে যাওয়া তাঁর ও তাঁর শত্রæ ফিরআউনের বৃত্তান্ত পৌঁছেছে?!
- 16
যখন তাঁর প্রতিপালক পবিত্র তুয়া উপত্যকায় তাঁকে আহŸান করেছিলেন।
- 17
তখন তিনি বলেছিলেন, আপনি ফিরআউনের নিকট গমন করুন। কেননা, সে যুলুম ও অহঙ্কারে সীমালঙ্ঘন করেছে।
- 18
অতঃপর তাকে বলুন: হে ফিরআউন! তুমি কি কুফরী ও পাপাচার থেকে পবিত্র হতে চাও?
- 19
আমি কি তোমাকে নিজ স্রষ্টা ও রক্ষক রবের সন্ধান দেবো। ফলে তুমি তাঁকে ভয় করবে ও তাঁর সন্তুষ্টির কাজ করবে এবং তাঁর অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকবে?
- 20
এ বলে মূসা (আলাইহিস-সালাম) তার সামনে আল্লাহ কর্তৃক রাসূল হিসেবে তাঁর প্রেরিত হওয়ার বড় নিদর্শন তথা হাত ও লাঠি প্রকাশ করলেন।
আয়াত 21-30: তাফসীর
- 21
কিন্তু ফিরআউন মূসা (আলাইহিস-সালাম) এর এ নিদর্শনগুলোর প্রতি মিথ্যারোপ করলো এবং মূসা (আলাইহিস-সালাম) এর নির্দেশ অমান্য করলো।
- 22
অতঃপর সে মূসা (আলাইহিস-সালাম) যা নিয়ে আগমন করেছেন সেটির উপর ঈমান আনয়ন থেকে বিমুখ হলো।
- 23
উপরন্তু সে মূসা (আলাইহিস-সালাম) কে পরাজিত করার উদ্দেশ্যে তার বাহিনীকে এ বলে ডাক দিয়ে সমবেত করলো যে,
- 24
আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। তাই আমি ছাড়া তোমরা অন্য কারো আনুগত্য করো না।
- 25
তখন আল্লাহ তাকে দুনিয়াতে সাগরে ডুবিয়ে এবং পরকালে কঠিন ভোগান্তিতে প্রবিষ্ট করে শাস্তি দিলেন।
- 26
আমি ফিরআউনকে ইহকাল ও পরকালে যে শাস্তি প্রদান করেছি তাতে অবশ্যই আল্লাহভীরুর জন্য রয়েছে বিশেষ উপদেশ। কেননা, সে-ই তো কেবল উপদেশাবলী দ্বারা উপকৃত হয়ে থাকে।
- 27
হে পুনরুত্থান অস্বীকারকারীরা! তোমাদেরকে সৃষ্টি করা আল্লাহর নিকট কঠিনতর, না কি তাঁর নির্মিত আসমান?!
- 28
তিনি এর ছাদকে সুউচ্চ করতঃ একে এমনভাবে সুবিন্যস্ত করেছেন যে, তাতে কোনরূপ খুঁত, ফাটল কিংবা ত্রæটি নেই।
- 29
সূর্য অস্ত গেলে রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয়। আর সূর্য উদিত হলে দিন আলোকিত হয়।
- 30
আসমান সৃষ্টির পর তিনি যমীনকে বিস্তৃত করেছেন এবং তথায় এর উপকারী সম্পদসমূহ সুপ্ত রেখেছেন।
আয়াত 31-40: তাফসীর
- 31
তিনি তা থেকে পানিকে ঝর্নার আকৃতিতে প্রবাহিত করেছেন এবং সেখানে পশু চরে খাওয়ার নিমিত্তে তৃণলতা উৎপন্ন করেছেন।
- 32
তিনি পর্বতমালাকে যমীনের উপর স্থির করেছেন।
- 33
হে মানব সমাজ! এ সব কিছু তোমাদের এবং তোমাদের পশুজগতের উপকরার্থেই তৈরি করা হয়েছে। বস্তুতঃ যিনি এ সৃষ্টিকুল সৃষ্টি করলেন তিনি এদের সৃষ্টির কাজকে নতুনভাবে পুনর্বার সম্পন্ন করতে অপারগ নন।
- 34
অতঃপর যখন দ্বিতীয়বার শিঙ্গাধ্বনি শোনা যাবে যার আগ্রাসন সব কিছুতেই পরিব্যাপ্ত হবে এবং কিয়ামত সংঘটিত হবে।
- 35
সে দিন মানুষ যা কিছু ভালো বা মন্দ করেছে তা স্মরণ করবে।
- 36
জাহান্নামকে নিয়ে এসে দর্শকদের সম্মুখে উপস্থিত করা হবে।
- 37
অতএব, যে ব্যক্তি ভ্রষ্টতায় সীমালঙ্ঘন করেছে।
- 38
উপরন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে পরকালীন চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দিয়েছে।
- 39
তার আশ্রয়স্থল হবে জাহান্নামের আগুন।
- 40
নিচে আয়াত 41-এর সঙ্গে একত্রে ব্যাখ্যা করা হয়েছে।
আয়াত 41-46: তাফসীর
- 41
পক্ষান্তরে যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সামনে দÐায়মান হওয়ার কথা ভয় করে স্বীয় আত্মাকে তাঁর পক্ষ থেকে হারামকৃত মনোবৃত্তি চরিতার্থ করা থেকে বিরত রেখেছে তার আশ্রয়স্থল হবে জান্নাত।
- 42
হে রাসূল! এ সব পুনরুত্থানে অবিশ্বাসীরা আপনাকে জিজ্ঞেস করবে, কিয়ামত কখন হবে?
- 43
এ ব্যাপারে আপনার এমন কোন জ্ঞান নেই যে, আপনি তাদেরকে তা অবগত করতে পারেন। আর না এটি আপনার কোন বিষয়। বরং আপনার দায়িত্ব হলো কেবল সে দিনের উদ্দেশ্যে প্রস্তুতি নেয়া।
- 44
আপনার প্রতিপালকের নিকট এককভাবে কিয়ামতের জ্ঞান সীমাবদ্ধ।
- 45
আপনি কেবল তাকেই ভীতি প্রদর্শন করতে পারেন যে কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত। কেননা, সেই এ ভীতি প্রদর্শনে উপকৃত হবে।
- 46
তারা যে দিন কিয়ামত দিবসকে চাক্ষুষ দেখবে সে দিন তাদের নিকট মনে হবে, তারা যেন দুনিয়ার জীবনে কেবল এক সকাল কিংবা এক বিকাল অবস্থান করেছিলো।
সূরা আন-নাযিআত সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
সূরা আন-নাযিআত কত আয়াতের সূরা?
সূরা আন-নাযিআত মোট 46 আয়াতের সূরা।
আন-নাযিআত নামের অর্থ কী?
আন-নাযিআত নামের অর্থ “প্রাণ হরণকারীগণ”।
সূরা আন-নাযিআত মাক্কী না মাদানী?
সূরা আন-নাযিআত একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 81 নম্বর সূরা।
সূরা আন-নাযিআত কোন পারায়?
সূরা আন-নাযিআত রয়েছে 30 নম্বর পারায়।
সূরা আন-নাযিআত কুরআনের কত নম্বর সূরা?
সূরা আন-নাযিআত কুরআনের 79 নম্বর সূরা। এর আগে আছে সূরা আন-নাবা এবং পরে সূরা আবাসা।
এখানে কি সূরা আন-নাযিআত শোনা যাবে?
হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আন-নাযিআত রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।