114টির মধ্যে 73 নম্বর সূরা · পারা 29
সূরা আল-মুযযাম্মিল المزمل
20 আয়াত · মাক্কী · নাযিলের ক্রমে 3 নম্বর নম্বর
মক্কায় প্রথম অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত 20 আয়াতের সূরা মুযযাম্মিল নবী (সা.)-কে রাতের নামায, ধীরে স্পষ্টভাবে কুরআন পাঠ ও ধৈর্যের আদেশ দিয়ে আসন্ন ভারী দায়িত্বের জন্য প্রস্তুত করে।
সূরা আল-মুযযাম্মিল আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
يَٰٓأَيُّهَا ٱلۡمُزَّمِّلُ ﴿١﴾
ইয়া আয়্যুহাল মুয্যাম্মিল।
হে বস্ত্রাবৃত নবী!
- 2
قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلٗا ﴿٢﴾
কুমিল লাইলা ইল্লা কালীলা।
রাতে (তাহাজ্জুদের) সালাতে দাঁড়াও, তবে রাতের অল্প অংশ বাদে।
- 3
نِّصۡفَهُۥٓ أَوِ ٱنقُصۡ مِنۡهُ قَلِيلًا ﴿٣﴾
নিসফাহূ আওয়িন কুস মিনহু কালীলা।
রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম (এক তৃতীয়াংশ)।
- 4
أَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ ٱلۡقُرۡءَانَ تَرۡتِيلًا ﴿٤﴾
আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা।
অথবা তার চেয়ে আরো কিছু বাড়াও (দুই তৃতীয়াংশ)। আর স্পষ্টভাবে ধীরে ধীরে আল-কুরআন তিলাওয়াত করো।
- 5
إِنَّا سَنُلۡقِي عَلَيۡكَ قَوۡلٗا ثَقِيلًا ﴿٥﴾
ইন্না সানুলকী আলাইকা কাওলান ছাকীলা।
নিশ্চয়ই আমি তোমার প্রতি এক ভারী বাণী (আল-কুরআন) নাযিল করব।
- 6
إِنَّ نَاشِئَةَ ٱلَّيۡلِ هِيَ أَشَدُّ وَطۡـٔٗا وَأَقۡوَمُ قِيلًا ﴿٦﴾
ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কীলা।
নিশ্চয় রাতের সময়গুলো আত্মসংযমের জন্য অধিক কার্যকর এবং (আল-কুরআন) স্পষ্টভাবে পাঠ করার জন্য অধিকতর উপযোগী।
- 7
إِنَّ لَكَ فِي ٱلنَّهَارِ سَبۡحٗا طَوِيلٗا ﴿٧﴾
ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা।
নিশ্চয় দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
- 8
وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا ﴿٨﴾
ওয়াযকুরিস মা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা।
আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁরই প্রতি মনোনিবেশ করো।
- 9
رَّبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذۡهُ وَكِيلٗا ﴿٩﴾
রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুওয়া ফাত্তাখিযহু ওয়াকীলা।
তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ করো।
- 10
وَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرٗا جَمِيلٗا ﴿١٠﴾
ওয়াসবির আলা মা ইয়াকূলূনা ওয়াহজুরহুম হাজরান জামীলা।
আর (মিথ্যারোপকারী) লোকেরা (কটূক্তি ও গালমন্দ) যা-ই বলে, তাতে তুমি ধৈর্যধারণ করো এবং সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলো।
- 11
وَذَرۡنِي وَٱلۡمُكَذِّبِينَ أُوْلِي ٱلنَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيلًا ﴿١١﴾
ওয়া যারনী ওয়াল মুকায্যিবীনা উলিন নামাতি ওয়া মাহ্হিলহুম কালীলা।
আর (ফয়সালার জন্যে) ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যারোপকারীদেরকে। আর তাদেরকে (মৃত্যু আসা পর্যন্ত) কিছুকাল অবকাশ দাও।
- 12
إِنَّ لَدَيۡنَآ أَنكَالٗا وَجَحِيمٗا ﴿١٢﴾
ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহীমা।
নিশ্চয় আমার নিকট রয়েছে ভারী শিকলসমূহ ও প্রজ্বলিত আগুন।
- 13
وَطَعَامٗا ذَا غُصَّةٖ وَعَذَابًا أَلِيمٗا ﴿١٣﴾
ওয়া তাআমান যা গুস্সাতিও ওয়া আযাবান আলীমা।
আর কাঁটাযুক্ত খাদ্য, যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
- 14
يَوۡمَ تَرۡجُفُ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ وَكَانَتِ ٱلۡجِبَالُ كَثِيبٗا مَّهِيلًا ﴿١٤﴾
ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাছীবাম মাহীলা।
যেদিন জমিন ও পাহাড়সমূহ প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান উড়ন্ত বালুকারাশিতে পরিণত হবে।
- 15
إِنَّآ أَرۡسَلۡنَآ إِلَيۡكُمۡ رَسُولٗا شَٰهِدًا عَلَيۡكُمۡ كَمَآ أَرۡسَلۡنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولٗا ﴿١٥﴾
ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআওনা রাসূলা।
নিশ্চয়ই আমি তোমাদের কাছে এমন এক রাসূল (মুহাম্মাদকে) পাঠিয়েছি, যিনি তোমাদের ওপর সাক্ষী হবেন; যেমন আমি ফির‘আউনের কাছে এক রাসূল (মূসাকে) পাঠিয়েছিলাম।
- 16
فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَٰهُ أَخۡذٗا وَبِيلٗا ﴿١٦﴾
ফাআসা ফিরআওনুর রাসূলা ফা আখাযনাহু আখযাও ওয়াবীলা।
কিন্তু ফির‘আউন রাসূলকে অমান্য করলো। তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে (শাস্তি দিয়ে) পাকড়াও করলাম।
- 17
فَكَيۡفَ تَتَّقُونَ إِن كَفَرۡتُمۡ يَوۡمٗا يَجۡعَلُ ٱلۡوِلۡدَٰنَ شِيبًا ﴿١٧﴾
ফাকাইফা তাত্তাকূনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল ওয়িলদানা শীবা।
অতএব তোমরা যদি কুফরী করো, তাহলে তোমরা (কিয়ামতের) সেদিন কীভাবে আত্মরক্ষা করবে, যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করে দিবে?
- 18
ٱلسَّمَآءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا ﴿١٨﴾
আস সামাউ মুনফাতিরুম বিহী কানা ওয়াদুহূ মাফঊলা।
সেদিন আসমান হবে বিদীর্ণ, আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
- 19
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا ﴿١٩﴾
ইন্না হাযিহী তাযকিরাতুন ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহী সাবীলা।
নিশ্চয় এ এক উপদেশ। সুতরাং যে তার রবের সান্নিধ্যে পৌঁছার পথ অবলম্বন করতে চায়, সে তা অবলম্বন করুক।
- 20
۞ إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ ﴿٢٠﴾
ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকূমু আদনা মিন ছুলুছায়িল লাইলি ওয়া নিসফাহূ ওয়া ছুলুছাহূ ওয়া তাইফাতুম মিনাল লাযীনা মাআকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা আলিমা আল লান তুহসূহু ফাতাবা আলাইকুম ফাকরাঊ মা তায়াস্সারা মিনাল কুরআনি আলিমা আন সায়াকূনু মিনকুম মারদা ওয়া আখারূনা ইয়াদরিবূনা ফিল আরদি ইয়াবতাগূনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারূনা ইউকাতিলূনা ফী সাবীলিল্লাহি ফাকরাঊ মা তায়াস্সারা মিনহু ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানাও ওয়া মা তুকাদ্দিমূ লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহি হুওয়া খাইরাও ওয়া আযামা আজরাও ওয়াসতাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।
হে রাসূল! নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা কখনো অর্ধরাত অথবা কখনো রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে (মু’মিনদের) যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা (নিরূপণ ও আয়ত্ত) করতে সক্ষম হবে না। তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকার) সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। আর সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে কার্যে হাসান (উত্তম ঋণ) দাও। আর তোমরা নিজেদের জন্য কল্যাণমূলক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে উৎকৃষ্টতর ও বড় প্রতিদান হিসেবে পাবে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
সূরা আল-মুযযাম্মিল তিলাওয়াত শুনুন
এক নজরে
- সূরা নং:
- 114টির মধ্যে 73
- নামের অর্থ:
- বস্ত্রাবৃত
- আয়াত সংখ্যা:
- 20
- নাযিলের স্থান:
- মক্কা
- নাযিলের ক্রম:
- 3
- পারা (জুয):
- 29
সূরা আল-মুযযাম্মিল পরিচিতি
সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতের “ইয়া আইয়ুহাল মুযযাম্মিল” সম্বোধন থেকে, যার অর্থ “হে বস্ত্রাবৃত ব্যক্তি”। এই সম্বোধন ওহীর প্রথম দিনগুলোতে বস্ত্রে আবৃত নবী (সা.)-এর প্রতি।
এটি মক্কায় অবতীর্ণ এবং 20 আয়াতের। মুসহাফের ক্রমে 73তম সূরা; প্রচলিত অবতরণের ক্রমে আলাক ও কালামের পরে তৃতীয় এবং 29তম পারায় রয়েছে। বিধানগুলোর কারণে শেষ আয়াতটি মদীনায় অবতীর্ণ হয়েছে বলেও কিছু আলেম বলেছেন।
চতুর্থ আয়াতে কুরআন “তারতীল”সহ, অর্থাৎ অর্থ নিয়ে চিন্তা করে ধীরে স্পষ্টভাবে পড়তে আদেশ দেওয়ায় সূরাটি কুরআন পাঠের আদবের একটি মৌলিক ভিত্তি বলে গণ্য।
সূরা আল-মুযযাম্মিল নাযিলের প্রেক্ষাপট
সূরাটি নবুওয়াতের প্রথম সময়ে অবতীর্ণ হয়, যখন ওহী শুরু হয়েছিল এবং নবী (সা.) বড় দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছিলেন। প্রথম আয়াতগুলোতে তাঁকে রাতের একাংশে উঠে নামায পড়তে ও কুরআন পাঠ করতে আদেশ দেওয়া হয়েছে।
মুসলিমের একটি বর্ণনায় আয়িশা বলেন, এই সূরার শুরুর মাধ্যমে রাতের নামায ফরয করা হয়; নবী (সা.) ও সাহাবীরা এক বছর রাতের নামাযে উঠতেন। বারো মাস পর আল্লাহ সূরার শেষ অংশ অবতীর্ণ করে বিধান সহজ করেন এবং রাতের নামায নফলে পরিণত হয়। শেষ আয়াত পরে অবতীর্ণ হওয়ার বিষয় এই বর্ণনাও সমর্থন করে।
সূরা আল-মুযযাম্মিল: বিষয়বস্তু
বস্ত্রাবৃত নবীকে রাতের অর্ধেক, বা তার কিছু কম কিংবা বেশি সময় উঠে নামায পড়তে এবং কুরআন ধীরে স্পষ্টভাবে পাঠ করতে সূরাটি আদেশ দেয়। তাঁর ওপর ভারী বাণীর দায়িত্ব দেওয়া হবে; রাতে ওঠা অন্তরের ওপর বেশি প্রভাব ফেলে এবং পাঠের জন্য বেশি উপযোগী, এ কথা জানানো হয়েছে। রবের নাম স্মরণ, সম্পূর্ণভাবে তাঁর দিকে মনোনিবেশ এবং পূর্ব ও পশ্চিমের রব আল্লাহকে অভিভাবক হিসেবে গ্রহণ করার উপদেশ দেওয়া হয়েছে।
এরপর অস্বীকারকারীদের কথায় ধৈর্য ধরতে এবং সুন্দরভাবে তাদের থেকে সরে যেতে বলা হয়েছে। পৃথিবী ও পাহাড় কাঁপবে এমন দিনের দৃশ্য এবং ফিরআউনের কাছে পাঠানো রাসূলের অবাধ্যদের পরিণতি স্মরণ করানো হয়েছে। শিশুদের বৃদ্ধ করে দেবে এমন দিন থেকে কীভাবে বাঁচবে, এ প্রশ্ন করা হয়েছে।
শেষ আয়াতে অসুস্থ, রিযিকের জন্য সফরকারী ও আল্লাহর পথে যুদ্ধকারী থাকবে বলে কুরআনের যতটুকু সহজ তা পড়তে বলে দায়িত্ব হালকা করা হয়েছে। নামায, যাকাত, আল্লাহকে উত্তম ঋণ ও ইস্তিগফারের আদেশ দিয়ে সূরাটি শেষ হয়েছে।
সূরা আল-মুযযাম্মিল: ফজিলত
যামাখশারী ও বাইযাবীর তাফসীরে এমন একটি বর্ণনা আছে যে, সূরা মুযযাম্মিল পাঠকারীর দুনিয়া ও আখিরাতের বিপদ দূর করা হবে। মুহাম্মাদ আত-তারাবুলুসী খুবই দুর্বল ও জাল হাদীসের জন্য নির্ধারিত তাঁর আল-কাশফুল ইলাহী গ্রন্থে এই বর্ণনাকে মাওযূ বলেছেন। সূরা মুযযাম্মিল পাঠের সওয়াব সম্পর্কে কোনো সহীহ হাদীসও নেই।
ইবন কাসীর কুরআন ধীরে ধীরে পড়ার আদেশ দেওয়া চতুর্থ আয়াত ব্যাখ্যা করতে গিয়ে নবী (সা.)-এর তিলাওয়াতের বর্ণনাকারী বর্ণনাগুলো আনেন। বুখারীর বর্ণনা অনুযায়ী আনাস ইবন মালিককে নবী (সা.)-এর কিরাআত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “তিনি টেনে পড়তেন”, এবং বিসমিল্লাহকে শব্দে শব্দে টেনে পড়ে দেখিয়েছিলেন।
আবু দাউদ ও তিরমিযীর আবদুল্লাহ ইবন আমর থেকে বর্ণনা অনুযায়ী নবী (সা.) জানিয়েছেন, আখিরাতে কুরআনের অধিকারীকে বলা হবে, “পড়ো এবং ওপরে ওঠো; দুনিয়ায় যেভাবে তারতীলের সঙ্গে পড়তে, সেভাবেই পড়ো।” তিরমিযী এই হাদীসকে “হাসান সহীহ” বলেছেন।
সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।
সূরা আল-মুযযাম্মিল তাফসীর
সূরা আল-মুযযাম্মিল: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।
আয়াত 1-10: তাফসীর
- 1
হে বস্ত্রাবৃত! তথা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম)।
- 2
আপনি রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকী সময় নামায পড়ুন।
- 3
যদি চান তাহলে এর অর্ধেক কিংবা অর্ধেকের চেয়ে একটু কম পড়-ন। যা এক তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছায়।
- 4
কিংবা আরো একটু বাড়িয়ে দিন। যাতে আপনি দুই তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছাতে পারেন। আর আপনি যখন কুরআন পড়েন তখন তা সুস্পষ্টভাবে পাঠ করুন এবং তা পাঠে ধীরতা অবলম্বন করুন।
- 5
হে রাসূল! আমি অবশ্যই আপনার উপর কুরআন তথা ভারী বাণী অবতীর্ণ করবো। যেহেতু তাতে রয়েছে ফরয, দÐবিধি, বিধি-নিষেধ ও শিষ্টাচার ইত্যাদির বর্ণনা।
- 6
অবশ্যই রাতের সময়গুলো তিলাওয়াতের সাথে মনের আসক্তি এবং কথার সঠিকতার জন্য উপযুক্ত।
- 7
দিনের বেলায় আপনার নিজ আমলে ব্রতী হওয়ার দায়িত্ব রয়েছে। ফলে আপনি কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকেন। তাই আপনি রাতে নামায পড়ুন।
- 8
আর আপনি আল্লাহর বিভিন্ন প্রকার যিকিরে নিমগ্ন থাকুন এবং ইবাদাতকে খাঁটি করে তাঁর প্রতি মনোনিবেশ করুন।
- 9
তিনি পূর্বাচল ও পশ্চিমের রব। তিনি ব্যতীত সত্যিকার কোন মাবূদ নেই। তাই আপনি তাঁকে অভিভাবক হিসেবে গ্রহণ করুন। যাঁর উপর আপনি নিজ প্রতিটি কাজে ভরসা করবেন।
- 10
আপনাকে নিয়ে মিথ্যারোপকারীরা যত কট‚ক্তি ও গালমন্দ করুক না কেন আপনি এর উপর ধৈর্য ধারণ করুন। আর তাদেরকে এমনভাবে পরিহার করুন যাতে আর কোন কষ্ট অবশিষ্ট থাকে না।
আয়াত 11-20: তাফসীর
- 11
দুনিয়ার স্বাদ উপভোগে মত্ত মিথ্যারোপকারীদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন না। তাদের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। তাদের মৃত্যু আসা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন।
- 12
অবশ্যই আমার নিকট পরকালে রয়েছে ভারি শৃঙ্খল ও প্রজ্বলিত আগুন।
- 13
উপরন্তু এমন খাদ্য রয়েছে যার প্রচÐ তিক্ততার দরুন ঢোক গিলা যায় না। তদুপরি রয়েছে কষ্টদায়ক শাস্তি।
- 14
এ শাস্তি মিথ্যারাপকারীদের উপর সে দিন সংঘটিত হবে যেদিন যমীন ও পাহাড়সমূহ আন্দোলিত হবে এবং প্রচÐ বিভীষিকাময় অবস্থার দরুন পাহাড়সমূহ চলমান উড়ন্ত বালিকণায় পরিণত হবে।
- 15
আমি তোমাদের নিকট এমন এক রাসূল প্রেরণ করেছি যিনি কিয়ামত দিবসে তোমাদের আমলের উপর সাক্ষী হবেন। যেমনটি আমি ফিরআউনের নিকট মূসা (আলাইহিস-সালাম)কে রাসূল হিসাবে প্রেরণ করেছি।
- 16
ফিরআউন তখন তার প্রতি তার রবের পক্ষ থেকে প্রেরিত রাসূলের অবাধ্য হলো। ফলে আমি তাকে দুনিয়াতে ডুবিয়ে শাস্তি দেই। আর পরকালে তাকে কঠিন শাস্তি দেবো আগুন দিয়ে। তাই তোমরা নিজেদের রাসূলের অবাধ্য হয়ো না। ফলে তোমাদেরকেও তা পাবে যা তাকে পেয়েছে।
- 17
তাই তোমরা আল্লাহর সাথে কুফরী ও তাঁর রাসূলের প্রতি মিথ্যারোপ করে থাকলে এক দীর্ঘ ও কঠিন দিবসে কীভাবে নিজেদেরকে রক্ষা করবে। যে দিনের ভয়াবহতা ও দীর্ঘতার দরুন শিশুদের চুল সাদা হয়ে যাবে।
- 18
আসমান এর ভয়াবহতার দরুন ফেটে পড়বে। বস্তুতঃ আল্লাহর অঙ্গীকার অবশ্যম্ভাবীরূপে সংঘটিত হবে।
- 19
এ উপদেশ যা কিয়ামত দিবসের বিভীষিকাময় ও কঠিন অবস্থার বর্ণনা সম্বলিত তা এমন এক উপদেশ যা থেকে মুমিনরা উপকৃত হয়। সুতরাং যে স্বীয় রবের সান্নিধ্যে পৌঁছার পথ ধরতে চায় সে যেন তা অবলম্বন করে।
- 20
হে রাসূল! আপনার প্রতিপালক জানেন যে, আপনি কখনো রাতের দু’ তৃতীয়াংশ অপেক্ষা কিছু কম সময় নামায পড়েন। আর কখনো অর্ধেক সময় নামায পড়েন। আবার কখনো এক তৃতীয়াংশ। আর আপনার সাথে মুমিনদের এক দল থাকে। বস্তুতঃ আল্লাহ রাত-দিন নির্ধারণ করেন এবং তিনি উভয়ের সময় নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা এর সময় নিরূপণ ও আয়ত্ত করতে অপারগ। ফলে উদ্দেশ্য সফল করতে এর অধিক পরিমাণ জেগে ইবাদাত করা তোমাদের পক্ষে কঠিন। তাই তিনি তোমাদের তাওবা কবুল করেছেন। অতএব, তোমরা রাতে যে পরিমাণ সম্ভব নামায পড়ো। হে মুমিনগণ! আল্লাহ জানেন যে, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ; যাকে অসুখ অতিষ্ঠ করে তুলেছে। আবার অপর দল মুসাফির যারা আল্লাহ প্রদত্ত জীবিকা অন্বেষণ করে। আর অপর দল কাফিরদের সাথে যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টি অন্বেষায় এবং তাঁর কালিমাকে সমুন্নত করার আশায়। এদের জন্য রাতের ইবাদাত কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই তোমরা সাধ্যমতো রাতের নামায পড়ো এবং পুঙ্খানুপুঙ্খরূপে ফরয নামায আদায় করো। আর তোমাদের সম্পদের যাকাত দাও এবং নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করো। বস্তুতঃ তোমরা কল্যাণমূলক যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তা তাঁর নিকট অপেক্ষাকৃত উত্তম ও বড় প্রতিদান হিসাবে পাবে। আর তোমরা আল্লাহর নিকট ক্ষমা চাও। আল্লাহ তাঁর বান্দাদের মধ্যে যারা তাঁর নিকট তাওবা করে তাদের প্রতি ক্ষমাশীল ও তাদের সাথে দয়াপরবশ।
সূরা আল-মুযযাম্মিল সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
সূরা আল-মুযযাম্মিল কত আয়াতের সূরা?
সূরা আল-মুযযাম্মিল মোট 20 আয়াতের সূরা।
আল-মুযযাম্মিল নামের অর্থ কী?
আল-মুযযাম্মিল নামের অর্থ “বস্ত্রাবৃত”।
সূরা আল-মুযযাম্মিল মাক্কী না মাদানী?
সূরা আল-মুযযাম্মিল একটি মাক্কী সূরা, অর্থাৎ এটি মক্কা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 3 নম্বর সূরা।
সূরা আল-মুযযাম্মিল কোন পারায়?
সূরা আল-মুযযাম্মিল রয়েছে 29 নম্বর পারায়।
সূরা আল-মুযযাম্মিল কুরআনের কত নম্বর সূরা?
সূরা আল-মুযযাম্মিল কুরআনের 73 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-জ্বিন এবং পরে সূরা আল-মুদ্দাসসির।
এখানে কি সূরা আল-মুযযাম্মিল শোনা যাবে?
হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-মুযযাম্মিল রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।