সূরা ইয়াসিন

114টির মধ্যে 63 নম্বর সূরা · পারা 28

সূরা আল-মুনাফিকূন المنافقون

11 আয়াত · মাদানী · নাযিলের ক্রমে 104 নম্বর নম্বর

আয়াত তিলাওয়াত পরিচিতি তাফসীর প্রশ্নোত্তর

মদীনায় অবতীর্ণ 11 আয়াতের সূরা মুনাফিকূন বিশ্বাস না করেও বিশ্বাসী সাজার লোকদের আচরণ প্রকাশ করে এবং সম্পদ ও সন্তানের ভালোবাসা যেন আল্লাহর স্মরণে বাধা না হয়, সে বিষয়ে মুমিনদের সতর্ক করে।

সূরা আল-মুনাফিকূন আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ

দেখান

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا جَآءَكَ ٱلۡمُنَٰفِقُونَ قَالُواْ نَشۡهَدُ إِنَّكَ لَرَسُولُ ٱللَّهِۗ وَٱللَّهُ يَعۡلَمُ إِنَّكَ لَرَسُولُهُۥ وَٱللَّهُ يَشۡهَدُ إِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَكَٰذِبُونَ ﴿١﴾

    ইযা জাআকাল মুনাফিকূনা কালূ নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহূ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকীনা লাকাযিবূন।

    হে রাসূল! যখন তোমার কাছে মুনাফিকরা আসে, তখন তারা বলে: ‘আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল।’ এবং আল্লাহ জানেন যে, অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী।

  2. 2

    ٱتَّخَذُوٓاْ أَيۡمَٰنَهُمۡ جُنَّةٗ فَصَدُّواْ عَن سَبِيلِ ٱللَّهِۚ إِنَّهُمۡ سَآءَ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴿٢﴾

    ইত্তাখাযূ আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দূ আন সাবীলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানূ ইয়ামালূন।

    তারা তাদের (ঈমানের দাবির ওপর কৃত) শপথগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। অতঃপর (এর আড়ালে মানুষকে) তারা আল্লাহর পথ থেকে বিরত রেখেছে। নিশ্চয় তারা যা করে এসেছে, তা কতই না নিকৃষ্ট!

  3. 3

    ذَٰلِكَ بِأَنَّهُمۡ ءَامَنُواْ ثُمَّ كَفَرُواْ فَطُبِعَ عَلَىٰ قُلُوبِهِمۡ فَهُمۡ لَا يَفۡقَهُونَ ﴿٣﴾

    যালিকা বিআন্নাহুম আমানূ ছুম্মা কাফারূ ফাতুবিআ আলা কুলূবিহিম ফাহুম লা ইয়াফকাহূন।

    এটা এ জন্য যে, তারা (মুনাফিকীর ছলে) ঈমান এনেছে, তারপর কুফরী করেছে। ফলে তাদের অন্তরসমূহে মোহর লাগিয়ে দেয়া হয়েছে। তাই তারা বুঝতে পারছে না।

  4. 4

    ۞ وَإِذَا رَأَيۡتَهُمۡ تُعۡجِبُكَ أَجۡسَامُهُمۡۖ وَإِن يَقُولُواْ تَسۡمَعۡ لِقَوۡلِهِمۡۖ كَأَنَّهُمۡ خُشُبٞ مُّسَنَّدَةٞۖ يَحۡسَبُونَ كُلَّ صَيۡحَةٍ عَلَيۡهِمۡۚ هُمُ ٱلۡعَدُوُّ فَٱحۡذَرۡهُمۡۚ قَٰتَلَهُمُ ٱللَّهُۖ أَنَّىٰ يُؤۡفَكُونَ ﴿٤﴾

    ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইই ইয়াকূলূ তাসমা লিকাওলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদাতুই ইয়াহসাবূনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুওওয়ু ফাহযারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকূন।

    তারা (যখন তোমার বৈঠকে বসে) যেন দেয়ালে ঠেস দেয়া (নিষ্প্রাণ) কাঠের গুঁড়ি (অপদার্থ)। তারা প্রত্যেক আওয়াজকেই নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই প্রকৃত শত্রু; অতএব, তাদের সম্পর্কে সতর্ক থাকো। আল্লাহ তাদের ধ্বংস করুন! তারা কীভাবে সত্য থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে!"

  5. 5

    وَإِذَا قِيلَ لَهُمۡ تَعَالَوۡاْ يَسۡتَغۡفِرۡ لَكُمۡ رَسُولُ ٱللَّهِ لَوَّوۡاْ رُءُوسَهُمۡ وَرَأَيۡتَهُمۡ يَصُدُّونَ وَهُم مُّسۡتَكۡبِرُونَ ﴿٥﴾

    ওয়া ইযা কীলা লাহুম তাআলাও ইয়াসতাগফির লাকুম রাসূলুল্লাহি লাওওয়াও রুঊসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দূনা ওয়া হুম মুসতাকবিরূন।

    আর এ সব মুনাফিককে যখন বলা হয়, ‘এসো, আল্লাহর রাসূল তোমাদের (প্রকাশিত অপরাধের) জন্য ক্ষমা প্রার্থনা করবেন’, তখন তারা অবজ্ঞাভরে তাদের মাথা ঘুরিয়ে নেয়। আর তুমি তাদেরকে দেখতে পাবে, তারা অহংকারভরে বিমুখ হয়ে আছে।

  6. 6

    سَوَآءٌ عَلَيۡهِمۡ أَسۡتَغۡفَرۡتَ لَهُمۡ أَمۡ لَمۡ تَسۡتَغۡفِرۡ لَهُمۡ لَن يَغۡفِرَ ٱللَّهُ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي ٱلۡقَوۡمَ ٱلۡفَٰسِقِينَ ﴿٦﴾

    সাওয়াউন আলাইহিম আসতাগফারতা লাহুম আম লাম তাসতাগফির লাহুম লাই ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল ফাসিকীন।

    হে রাসূল! তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়টি তাদের ক্ষেত্রে সমান। আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। অবশ্যই আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দেন না।

  7. 7

    هُمُ ٱلَّذِينَ يَقُولُونَ لَا تُنفِقُواْ عَلَىٰ مَنۡ عِندَ رَسُولِ ٱللَّهِ حَتَّىٰ يَنفَضُّواْۗ وَلِلَّهِ خَزَآئِنُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَفۡقَهُونَ ﴿٧﴾

    হুমুল লাযীনা ইয়াকূলূনা লা তুনফিকূ আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দূ ওয়া লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লাকিন্নাল মুনাফিকীনা লা ইয়াফকাহূন।

    তারাই (এসব মুনাফিকরাই) বলে: যারা আল্লাহর রাসূলের কাছে আছে, তোমরা তাদের জন্য খরচ করো না; যতক্ষণ না তারা তার কাছ থেকে সরে যায়। আর আসমানসমূহ ও জমিনের ধন-ভাণ্ডার তো আল্লাহরই; কিন্তু মুনাফিকরা তা বুঝে না।

  8. 8

    يَقُولُونَ لَئِن رَّجَعۡنَآ إِلَى ٱلۡمَدِينَةِ لَيُخۡرِجَنَّ ٱلۡأَعَزُّ مِنۡهَا ٱلۡأَذَلَّۚ وَلِلَّهِ ٱلۡعِزَّةُ وَلِرَسُولِهِۦ وَلِلۡمُؤۡمِنِينَ وَلَٰكِنَّ ٱلۡمُنَٰفِقِينَ لَا يَعۡلَمُونَ ﴿٨﴾

    ইয়াকূলূনা লাইর রাজানা ইলাল মাদীনাতি লায়ুখরিজান্নাল আআয্যু মিনহাল আযাল্লা ওয়া লিল্লাহিল ইয্যাতু ওয়া লিরাসূলিহী ওয়া লিল মুমিনীনা ওয়া লাকিন্নাল মুনাফিকীনা লা ইয়ালামূন।

    তারা বলে: ‘(এবার) যদি আমরা মদীনায় ফিরে যাই তাহলে সেখান থেকে (আমাদের) শক্তিশালীরা অবশ্যই দুর্বলদেরকে বহিষ্কার করবে।’ অথচ সকল মর্যাদা তো আল্লাহর, তাঁর রাসূলের ও মু’মিনদেরই; কিন্তু মুনাফিকরা তা জানে না।

  9. 9

    يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تُلۡهِكُمۡ أَمۡوَٰلُكُمۡ وَلَآ أَوۡلَٰدُكُمۡ عَن ذِكۡرِ ٱللَّهِۚ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ ﴿٩﴾

    ইয়া আয়্যুহাল লাযীনা আমানূ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মাই ইয়াফআল যালিকা ফা উলাইকা হুমুল খাসিরূন।

    হে তোমরা যারা ঈমান এনেছ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান- সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ (সালাত ইত্যাদি) থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত।

  10. 10

    وَأَنفِقُواْ مِن مَّا رَزَقۡنَٰكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَ أَحَدَكُمُ ٱلۡمَوۡتُ فَيَقُولَ رَبِّ لَوۡلَآ أَخَّرۡتَنِيٓ إِلَىٰٓ أَجَلٖ قَرِيبٖ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ ٱلصَّٰلِحِينَ ﴿١٠﴾

    ওয়া আনফিকূ মিম মা রাযাকনাকুম মিন কাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাওতু ফায়াকূলা রাব্বি লাওলা আখ্খারতানী ইলা আজালিন কারীবিন ফা আস্সাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহীন।

    আর আমি (আল্লাহ) তোমাদেরকে যে রিযক দিয়েছি, তা থেকে ব্যয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে। কেননা (মৃত্যু আসলে) তখন সে বলবে: হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সাদাকা করতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম।

  11. 11

    وَلَن يُؤَخِّرَ ٱللَّهُ نَفۡسًا إِذَا جَآءَ أَجَلُهَاۚ وَٱللَّهُ خَبِيرُۢ بِمَا تَعۡمَلُونَ ﴿١١﴾

    ওয়া লাই ইউআখ্খিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তামালূন।

    আর আল্লাহ কখনো কোন প্রাণকেই অবকাশ দিবেন না, যখন তার (মৃত্যুর) নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা আমল করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।

সূরা আল-মুনাফিকূন তিলাওয়াত শুনুন

এক নজরে

সূরা নং:
114টির মধ্যে 63
নামের অর্থ:
মুনাফিকগণ
আয়াত সংখ্যা:
11
নাযিলের স্থান:
মদিনা
নাযিলের ক্রম:
104
পারা (জুয):
28

সূরা আল-মুনাফিকূন পরিচিতি

সূরাটির নাম নেওয়া হয়েছে প্রথম আয়াতে থাকা “মুনাফিকূন” শব্দ থেকে, যার অর্থ “দ্বিমুখী লোকেরা”। মুনাফিক সেই ব্যক্তি, যে বিশ্বাস না করেও মুসলিম সাজে এবং যার মন ও মুখের কথা মেলে না।

এটি মদীনায় অবতীর্ণ এবং 11 আয়াতের। মুসহাফের ক্রমে 63তম, প্রচলিত অবতরণের ক্রমে 104তম সূরা এবং 28তম পারায় রয়েছে।

কুরআনের অনেক মাদানী সূরায় মুনাফিকির বিষয় আলোচনা করা হয়েছে; এই সূরায় মুনাফিকদের কথা, শপথ ও মনের অবস্থা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। সহীহ বর্ণনা থেকে জানা যায়, নবী (সা.) জুমার নামাযে প্রথমে সূরা জুমুআ পড়ার পর দ্বিতীয় রাকআতে এই সূরা পড়তেন।

সূরা আল-মুনাফিকূন নাযিলের প্রেক্ষাপট

সূরাটিকে সূত্রগুলোতে সাধারণত হিজরতের পঞ্চম বা ষষ্ঠ বছরে সংঘটিত বনু মুস্তালিক (মুরাইসী) অভিযান থেকে ফেরার সময়ের ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত করা হয়।

বুখারী ও মুসলিমে যায়দ ইবন আরকাম থেকে বর্ণিত হয়েছে, এক সফরে বিবাদের সময় মুনাফিকদের অন্যতম নেতা আবদুল্লাহ ইবন উবাই বলেছিল, রাসূলুল্লাহর সঙ্গীদের জন্য ব্যয় করা উচিত নয় এবং মদীনায় ফিরলে শক্তিশালীরা যাদের দুর্বল মনে করে তাদের বের করে দেবে। যায়দ এটি নবী (সা.)-কে জানান; আবদুল্লাহ ইবন উবাই শপথ করে অস্বীকার করে। তখন এই সূরা অবতীর্ণ হয় এবং যায়দের কথা সত্য বলে প্রকাশিত হয়।

মদীনার সমাজে মুনাফিকি ক্রমে স্পষ্ট হয়ে ওঠার সময় সূরাটি মুমিনদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

সূরা আল-মুনাফিকূন: বিষয়বস্তু

মুনাফিকরা নবী (সা.) আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়ার সময় মিথ্যা বলে এবং নিজেদের শপথকে ঢাল করে মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, এ কথা জানিয়ে সূরাটি শুরু হয়েছে। তাদের চেহারা ও কথা মানুষকে মুগ্ধ করলেও তারা দেয়ালে ঠেস দেওয়া কাঠের মতো অন্তঃসারশূন্য এবং প্রতিটি আওয়াজকে নিজেদের বিরুদ্ধে মনে করে, এ কথা বলা হয়েছে।

“এসো, রাসূলুল্লাহ তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন” বলা হলে তারা মাথা ফিরিয়ে নেয়, রাসূলুল্লাহর সঙ্গীদের জন্য ব্যয় না করতে বলে এবং মদীনায় ফিরলে শক্তিশালীরা দুর্বলদের বের করে দেবে বলে, এসব উল্লেখ করা হয়েছে। এর জবাবে জোর দিয়ে বলা হয়েছে, প্রকৃত ইযযত, অর্থাৎ শক্তি ও সম্মান আল্লাহ, তাঁর রাসূল ও মুমিনদেরই।

শেষ অংশে মুমিনদের উপদেশ দেওয়া হয়েছে, সম্পদ ও সন্তান যেন তাদের আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। মৃত্যু এসে “হে আমার রব, আমাকে আরেকটু সময় দিলে আমি সদকা করতাম” বলার আগেই আল্লাহর দেওয়া রিযিক থেকে ব্যয় করতে বলা হয়েছে।

সূরা আল-মুনাফিকূন: ফজিলত

সহীহ মুসলিমে আবু হুরাইরা ও ইবন আব্বাস থেকে বর্ণিত হাদীস অনুযায়ী, নবী (সা.) জুমার নামাযের প্রথম রাকআতে সূরা জুমুআ এবং দ্বিতীয় রাকআতে সূরা মুনাফিকূন পড়তেন। একই সূত্রে বর্ণিত হয়েছে, আবু হুরাইরাও এক জুমার নামাযে ইমামতি করার সময় এই দুটি সূরা পড়েছিলেন এবং বলেছিলেন, তিনি নবী (সা.)-কে এমন করতে শুনেছেন।

এই বর্ণনাগুলোর কারণে জুমার নামাযের দ্বিতীয় রাকআতে সূরা মুনাফিকূন পাঠ করা সুন্নাত হিসেবে গ্রহণ করা হয়েছে। সাপ্তাহিক সমাবেশের দিনে মুমিনদের মুনাফিকির লক্ষণ এবং দুনিয়ার ব্যস্ততা আল্লাহর স্মরণ থেকে বিরত করার বিপদ স্মরণ করানো এই সুন্নাতের তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সূরাটি সম্পর্কে এই লেখাগুলো Yasin Suresi অ্যাপের জন্য লেখা হয়েছে।

সূরা আল-মুনাফিকূন তাফসীর

সূরা আল-মুনাফিকূন: প্রতিটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, আল-মুখতাসার ফী তাফসীরিল কুরআনিল কারীম থেকে।

আয়াত 1-10: তাফসীর
  1. 1

    হে রাসূল! যখন আপনার মজলিসে ইসলাম প্রকাশকারী ও কুফরী গোপনকারী মুনাফিকরা উপস্থিত হয় তখন তারা বলে: আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহর সত্য রাসূল। আল্লাহ জানেন যে, নিশ্চয়ই আপনি তাঁর সত্য রাসূল এবং আল্লাহ এটিও জানেন যে, মুনাফিকরা আপনি আল্লাহর রাসূল হওয়ার মর্মে তাদের অন্তর থেকে যে সাক্ষীর দাবি করে তাতে তারা মিথ্যুক।

  2. 2

    তারা নিজেদের ঈমানের দাবীর উপর কৃত শপথকে হত্যা ও বন্দী থেকে মুক্তির বাহানা বানিয়েছে এবং মানুষকে সন্দেহ ও বিভ্রান্তিতে ফেলে দিয়ে তাদেরকে ঈমান থেকে ফিরিয়ে রেখেছে। তারা যে মিথ্যা শপথ ও মুনাফিকী করছে তা কতোইনা মন্দ আচরণ!

  3. 3

    তা এ জন্য যে, তারা মুনাফিকীর ছলে ঈমান এনেছে এবং তা তাদের অন্তরে পৌঁছে নি। অতঃপর তারা গোপনে আল্লাহকে অস্বীকার করেছে। ফলে তিনি তাদের কুফরীর দরুন তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন। তাই তা তাদের অন্তরে প্রবেশ করে না এবং তারা এই মোহরের কারণে তাদের কোন্ কাজে কল্যাণ ও সুপথ রয়েছে তা বুঝতে পারে না।

  4. 4

    হে দৃষ্টিপাতকারী! তুমি যখন তাদেরকে দেখবে তখন তাদের উজ্জল ও তরুতাজা আকার-আকৃতি তোমাকে অভিভূত করবে। যদি তারা কথা বলে তাহলে তুমি তাদের কথা শ্রবণ করবে। কেননা, তা অলঙ্কৃত। হে রাসূল! আপনার বৈঠকে তারা যেন সাজিয়ে রাখা কাষ্ঠখÐ তথা বিবেকহীন দেহ মাত্র। কোন কিছুই বুঝে না ও ধারণ করে না। তারা কাপুরুষ হওয়ার দরুন প্রত্যেকটি শব্দকে বজ্র মনে করে। তারাই প্রকৃত শত্রæ। তাই তাদের থেকে সাবধান থাকুন হে রাসূল! যেন তারা আপনার কোন গোপন তথ্য ফাঁস করতে না পারে কিংবা আপনার উদ্দেশ্যে কোন দুরভিসন্ধি আঁটতে না পারে। আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। কীভাবে তারা সুস্পষ্ট দলীল প্রমাণ থাকা সত্তে¡ও সত্যভ্রষ্ট হয়?!

  5. 5

    যখন এ সব মুনাফিককে বলা হয়, তোমরা আল্লাহর রাসূলের নিকট নিজেদের পক্ষ থেকে প্রকাশিত অপরাধের ব্যাপারে ক্ষমা চাইতে আসো, তিনি তোমাদের উদ্দেশ্যে আল্লাহর নিকট ক্ষমা চাইবেন তখন তারা ঠাট্টা ও বিদ্রƒপমূলকভাবে নিজেদের মাথা ঘুরিয়ে ফেলে। আর আপনি তাদেরকে দেখবেন, যে ব্যাপারে তাদেরকে নির্দেশ দেয়া হয় তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। বস্তুতঃ তারা সত্য গ্রহণ ও তার প্রতি বশ্যতা স্বীকার থেকে অহঙ্কারবশত দূরে থাকে।

  6. 6

    হে রাসূল! তাদের পাপগুলোর উদ্দেশ্যে আপনার ক্ষমা চাওয়া আর না চাওয়া উভয়ই সমান। আল্লাহ তাদের পাপগুলো আদৗ ক্ষমা করবেন না। আল্লাহ তাঁর আনুগত্যের বাইরে থাকা সম্প্রদায়কে কখনো তাওফীক প্রদান করেন না। যারা তাঁর অবাধ্যতার উপর সর্বদা অটল ও অবিচল।

  7. 7

    তারাই বলে: তোমরা নিজেদের সম্পদগুলো রাসূলের নিকট থাকা ফকীর ও মদীনার আশপাশের বেদুঈনদের উপর খরচ করো না। যাতে তারা তাঁর থেকে দূরে সরে পড়ে। বস্তুতঃ আসমান ও যমীনসমূহের ভাÐার এককভাবে আল্লাহর। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা জীবিকা দিয়ে থাকেন। তবে মুনাফিকরা এ কথা জানে না যে, জীবিকার ভাÐারগুলো মহান আল্লাহর হাতে।

  8. 8

    তাদের নেতা আব্দুল্লাহ ইবনু উবাই বলে: আমরা যদি মদীনায় ফেরত যাই তাহলে আমাদের মধ্যে যারা সম্মানী তথা আমি ও আমার জাতি যারা অসম্মানী তথা মোহাম্মদ ও তার সাথীদেরকে অবশ্যই সেখান থেকে বের করে দেবো। অথচ সম্মান তো কেবল আল্লাহ, তদীয় রাসূল ও মুমিনদের জন্য। তা আব্দুল্লাহ ইবনু উবাই ও তার সাথীদের জন্য নয়। কিন্তু মুনাফিকরা জানে না যে, সম্মান মূলতঃ আল্লাহ, তদীয় রাসূল ও মুমিনদের জন্য।

  9. 9

    হে মুমিন সম্প্রদায়! তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো এবং তোমাদের উদ্দেশ্যে তাঁর রচিত বিধান অনুযায়ী আমল করে থাকো তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন ইসলামের ফরয বিধি-বিধান তথা নামায ইত্যাদি থেকে তোমাদেরকে উদাসীন করতে না পারে। বস্তুতঃ যাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদেরকে আল্লাহ ফরয ইবাদাত তথা নামায ইত্যাদি থেকে ব্যস্ত রাখে তারা সত্যিই ক্ষতিগ্রস্ত। যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও তাদের পরিবাবর্গকে ক্ষতির সম্মুখীন করবে।

  10. 10

    তোমরা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করো তোমাদের কারো নিকট মৃত্যু হাজির হওয়ার পূর্বে। যখন সে স্বীয় রবকে বলবে: হে আমার প্রতিপালক! আপনি কেন আমার জন্য একটুখানি সময় পিছিয়ে দিলেন না। যাতে করে আমি নিজ সম্পদ থেকে আল্লাহর পথে দান করতাম এবং আল্লাহর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতাম। যাদের আমল সংশোধন হয়েছে।

আয়াত 11-11: তাফসীর
  1. 11

    আল্লাহ কারো মেয়াদ শেষ হলে ও তার আয়ু ফুরিয়ে গেলে আদৗ তাকে পিছান না। আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সম্যক অবগত। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন থাকে না এবং তিনি অচিরেই তোমাদেরকে এর প্রতিদান দিবেন। আমল ভালো হলে প্রতিদানও ভালো হবে। পক্ষান্তরে আমল মন্দ হলে প্রতিদানও মন্দ হবে।

সূরা আল-মুনাফিকূন সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

সূরা আল-মুনাফিকূন কত আয়াতের সূরা?

সূরা আল-মুনাফিকূন মোট 11 আয়াতের সূরা।

আল-মুনাফিকূন নামের অর্থ কী?

আল-মুনাফিকূন নামের অর্থ “মুনাফিকগণ”।

সূরা আল-মুনাফিকূন মাক্কী না মাদানী?

সূরা আল-মুনাফিকূন একটি মাদানী সূরা, অর্থাৎ এটি মদিনা পর্বে নাযিল হয়েছে। নাযিলের ক্রম অনুযায়ী এটি 104 নম্বর সূরা।

সূরা আল-মুনাফিকূন কোন পারায়?

সূরা আল-মুনাফিকূন রয়েছে 28 নম্বর পারায়।

সূরা আল-মুনাফিকূন কুরআনের কত নম্বর সূরা?

সূরা আল-মুনাফিকূন কুরআনের 63 নম্বর সূরা। এর আগে আছে সূরা আল-জুমুআ এবং পরে সূরা আত-তাগাবুন।

এখানে কি সূরা আল-মুনাফিকূন শোনা যাবে?

হ্যাঁ। আয়াতগুলোর নিচের প্লেয়ারে 9 জন প্রসিদ্ধ ক্বারীর কণ্ঠে সূরা আল-মুনাফিকূন রয়েছে; তিলাওয়াত চলার সময় যে আয়াত পড়া হচ্ছে, তালিকায় সেটি চিহ্নিত হয়ে যায়।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।