আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 29
পারা 29 (তাবারাকাল্লাযী পারা)
431 আয়াত · 11টি সূরা
সূরা আল-মুলক, সূরা আল-কলম, সূরা আল-হাক্কাহ, সূরা আল-মাআরিজ, সূরা নূহ, সূরা আল-জ্বিন, সূরা আল-মুযযাম্মিল, সূরা আল-মুদ্দাসসির, সূরা আল-কিয়ামাহ, সূরা আল-ইনসান, সূরা আল-মুরসালাত
পারা 29 সূরা আল-মুলক, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আল-মুরসালাত, আয়াত 50 পর্যন্ত বিস্তৃত। সূরা আল-মুলক যে শব্দ দিয়ে শুরু, সে অনুসারে এটি তাবারাকাল্লাযী পারা নামে পরিচিত। নিচে সূরা অনুযায়ী এর সব 431টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।
সূরা আল-মুলক
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
تَبَٰرَكَ ٱلَّذِي بِيَدِهِ ٱلۡمُلۡكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٌ ﴿١﴾
তাবারাকাল লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদীর।
বরকতময় ও মহিমান্বিত সেই সত্ত্বা (আল্লাহ), যাঁর হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব। আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।
- 2
ٱلَّذِي خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ أَحۡسَنُ عَمَلٗاۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ ﴿٢﴾
আল্লাযী খালাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আয়্যুকুম আহসানু আমালাও ওয়া হুওয়াল আযীযুল গাফূর।
যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম? আর তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
- 3
ٱلَّذِي خَلَقَ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗاۖ مَّا تَرَىٰ فِي خَلۡقِ ٱلرَّحۡمَٰنِ مِن تَفَٰوُتٖۖ فَٱرۡجِعِ ٱلۡبَصَرَ هَلۡ تَرَىٰ مِن فُطُورٖ ﴿٣﴾
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাওয়ুতিন ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতূর।
যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি কোনো অসামঞ্জস্যতা (খুঁত) দেখতে পাবে না। তুমি আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি (ফাটল) দেখতে পাও কি?
- 4
ثُمَّ ٱرۡجِعِ ٱلۡبَصَرَ كَرَّتَيۡنِ يَنقَلِبۡ إِلَيۡكَ ٱلۡبَصَرُ خَاسِئٗا وَهُوَ حَسِيرٞ ﴿٤﴾
ছুম্মার জিইল বাসারা কার্রাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুওয়া হাসীর।
অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি লাঞ্ছিত ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে ।
- 5
وَلَقَدۡ زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِمَصَٰبِيحَ وَجَعَلۡنَٰهَا رُجُومٗا لِّلشَّيَٰطِينِۖ وَأَعۡتَدۡنَا لَهُمۡ عَذَابَ ٱلسَّعِيرِ ﴿٥﴾
ওয়া লাকাদ যায়্যান্নাস সামাআদ দুনয়া বিমাসাবীহা ওয়া জাআলনাহা রুজূমাল লিশ শায়াতীনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর।
আমি (পৃথিবীর) নিকটবর্তী আসমানকে প্রদীপমালা (নক্ষত্ররাজি) দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি। আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছি, জ্বলন্ত আগুনের আযাব।
- 6
وَلِلَّذِينَ كَفَرُواْ بِرَبِّهِمۡ عَذَابُ جَهَنَّمَۖ وَبِئۡسَ ٱلۡمَصِيرُ ﴿٦﴾
ওয়া লিল লাযীনা কাফারূ বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর।
আর যারা তাদের রবের সাথে কুফরী করেছে, (কিয়ামত দিবসে) তাদের জন্য রয়েছে, জাহান্নামের শাস্তি। আর কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তনস্থল!
- 7
إِذَآ أُلۡقُواْ فِيهَا سَمِعُواْ لَهَا شَهِيقٗا وَهِيَ تَفُورُ ﴿٧﴾
ইযা উলকূ ফীহা সামিঊ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফূর।
যখন তাদেরকে সেখানে (জাহান্নামে) নিক্ষেপ করা হবে, তখন তারা তার বিকট শব্দ শুনতে পাবে। আর তা উথলাতে থাকবে।
- 8
تَكَادُ تَمَيَّزُ مِنَ ٱلۡغَيۡظِۖ كُلَّمَآ أُلۡقِيَ فِيهَا فَوۡجٞ سَأَلَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ نَذِيرٞ ﴿٨﴾
তাকাদু তামায়্যাযু মিনাল গাইযি কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
প্রচণ্ড ক্রোধে তা (জাহান্নাম) ছিন্ন-ভিন্ন হওয়ার উপক্রম হবে। যখনই তাতে (কাফিরদের) কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তার প্রহরীরা (ফিরিশতাগণ) তাদেরকে জিজ্ঞাসা করবে: ‘(দুনিয়াতে) তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি?’
- 9
قَالُواْ بَلَىٰ قَدۡ جَآءَنَا نَذِيرٞ فَكَذَّبۡنَا وَقُلۡنَا مَا نَزَّلَ ٱللَّهُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ كَبِيرٖ ﴿٩﴾
কালূ বালা কাদ জাআনা নাযীরুন ফাকায্যাবনা ওয়া কুলনা মা নায্যালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর।
তারা (কাফিররা) বলবে: ‘হ্যাঁ, অবশ্যই আমাদের নিকট সতর্ককারী (রাসূল) এসেছিল। তখন আমরা তাঁর প্রতি মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম: ‘আল্লাহ কিছুই নাযিল করেননি। তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ।’
- 10
وَقَالُواْ لَوۡ كُنَّا نَسۡمَعُ أَوۡ نَعۡقِلُ مَا كُنَّا فِيٓ أَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ﴿١٠﴾
ওয়া কালূ লাও কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফী আসহাবিস সাঈর।
আর তারা (আফসোস করে) বলবে: ‘যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না।’
- 11
فَٱعۡتَرَفُواْ بِذَنۢبِهِمۡ فَسُحۡقٗا لِّأَصۡحَٰبِ ٱلسَّعِيرِ ﴿١١﴾
ফাতারাফূ বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর।
অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য।
- 12
إِنَّ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ لَهُم مَّغۡفِرَةٞ وَأَجۡرٞ كَبِيرٞ ﴿١٢﴾
ইন্নাল লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গাইবি লাহুম মাগফিরাতুও ওয়া আজরুন কাবীর।
নিশ্চয় যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে, (সেই রবের পক্ষ থেকে) ক্ষমা ও বড় প্রতিদান (জান্নাত)।
- 13
وَأَسِرُّواْ قَوۡلَكُمۡ أَوِ ٱجۡهَرُواْ بِهِۦٓۖ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ ﴿١٣﴾
ওয়া আসির্রূ কাওলাকুম আওয়িজ হারূ বিহী ইন্নাহূ আলীমুম বিযাতিস সুদূর।
আর হে মানুষ! তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো, নিশ্চয় তিনি অন্তরসমূহে যা আছে, সে বিষয়ে সম্যক অবগত।
- 14
أَلَا يَعۡلَمُ مَنۡ خَلَقَ وَهُوَ ٱللَّطِيفُ ٱلۡخَبِيرُ ﴿١٤﴾
আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুওয়াল লাতীফুল খাবীর।
যিনি সৃষ্টি করেছেন, তিনি কি (গোপন বস্তুর খবর) জানেন না? অথচ তিনি অতি সূক্ষ্মদর্শী, পূর্ণ অবহিত।
- 15
هُوَ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ ذَلُولٗا فَٱمۡشُواْ فِي مَنَاكِبِهَا وَكُلُواْ مِن رِّزۡقِهِۦۖ وَإِلَيۡهِ ٱلنُّشُورُ ﴿١٥﴾
হুওয়াল লাযী জাআলা লাকুমুল আরদা যালূলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ মির রিযকিহী ওয়া ইলাইহিন নুশূর।
তিনিই তো তোমাদের (বসবাসের) জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর রিযক থেকে তোমরা আহার করো। আর তাঁর নিকটই (তোমাদের) পুনরুত্থান।
- 16
ءَأَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يَخۡسِفَ بِكُمُ ٱلۡأَرۡضَ فَإِذَا هِيَ تَمُورُ ﴿١٦﴾
আআমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফা ইযা হিয়া তামূর।
তোমরা কি এ ব্যাপারে নির্ভয় হয়ে গেছ যে, যিনি আসমানে আছেন, তিনি তোমাদেরসহ জমিনকে ধসিয়ে দেবেন না? তখন তা প্রবলভাবে কেঁপে উঠবে।
- 17
أَمۡ أَمِنتُم مَّن فِي ٱلسَّمَآءِ أَن يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗاۖ فَسَتَعۡلَمُونَ كَيۡفَ نَذِيرِ ﴿١٧﴾
আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতালামূনা কাইফা নাযীর।
নাকি তোমরা নিরাপদ হয়ে গেছো যে, যিনি আসমানে আছেন, তিনি তোমাদের ওপর পাথর নিক্ষেপকারী ঝড়ো হাওয়া পাঠাবেন না ? তখন অচিরেই তোমরা জানতে পারবে, কেমন ছিল আমার সতর্কবাণী।
- 18
وَلَقَدۡ كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَكَيۡفَ كَانَ نَكِيرِ ﴿١٨﴾
ওয়া লাকাদ কায্যাবাল লাযীনা মিন কাবলিহিম ফাকাইফা কানা নাকীর।
আর অবশ্যই তাদের পূর্ববর্তীরাও (এভাবেই) অস্বীকার করেছিল। ফলে কেমন ছিল, আমার প্রত্যাখ্যান (এর শাস্তি)?
- 19
أَوَلَمۡ يَرَوۡاْ إِلَى ٱلطَّيۡرِ فَوۡقَهُمۡ صَٰٓفَّٰتٖ وَيَقۡبِضۡنَۚ مَا يُمۡسِكُهُنَّ إِلَّا ٱلرَّحۡمَٰنُۚ إِنَّهُۥ بِكُلِّ شَيۡءِۭ بَصِيرٌ ﴿١٩﴾
আওয়ালাম ইয়ারাও ইলাত তাইরি ফাওকাহুম সাফ্ফাতিও ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমানু ইন্নাহূ বিকুল্লি শাইইম বাসীর।
তারা কি তাদের ওপর উড্ডয়নরত পাখিদের দিকে লক্ষ্য করে না, যারা কখনো ডানা প্রসারিত করে, আবার কখনো গুটিয়ে নেয়? পরম করুণাময় ছাড়া আর কেউই তাদেরকে (আকাশে) ধরে রাখেন না। নিশ্চয়ই তিনি সবকিছু সম্যক দ্রষ্টা।
- 20
أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي هُوَ جُندٞ لَّكُمۡ يَنصُرُكُم مِّن دُونِ ٱلرَّحۡمَٰنِۚ إِنِ ٱلۡكَٰفِرُونَ إِلَّا فِي غُرُورٍ ﴿٢٠﴾
আম্মান হাযাল লাযী হুওয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দূনির রাহমানি ইনিল কাফিরূনা ইল্লা ফী গুরূর।
(আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দিতে চান) পরম করুণাময় ছাড়া এমন কে আছে, যে তোমাদের জন্য সৈন্যবাহিনী হয়ে তোমাদের সাহায্য করবে? কাফিররা তো কেবল প্রতারণার মধ্যেই নিমজ্জিত।
- 21
أَمَّنۡ هَٰذَا ٱلَّذِي يَرۡزُقُكُمۡ إِنۡ أَمۡسَكَ رِزۡقَهُۥۚ بَل لَّجُّواْ فِي عُتُوّٖ وَنُفُورٍ ﴿٢١﴾
আম্মান হাযাল লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহূ বাল লাজ্জূ ফী উতুওওয়িও ওয়া নুফূর।
অথবা এমন কে আছে, যে তোমাদেরকে রিযক দান করবে যদি আল্লাহ তাঁর রিযক বন্ধ করে দেন? বরং কাফিররা অহংকার ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে।
- 22
أَفَمَن يَمۡشِي مُكِبًّا عَلَىٰ وَجۡهِهِۦٓ أَهۡدَىٰٓ أَمَّن يَمۡشِي سَوِيًّا عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ ﴿٢٢﴾
আফামাই ইয়ামশী মুকিব্বান আলা ওয়াজহিহী আহদা আম্মাই ইয়ামশী সাওয়িয়্যান আলা সিরাতিম মুসতাকীম।
যে ব্যক্তি (মুশরিক অবস্থায়) উপুড় হয়ে মুখের ওপর ভর দিয়ে চলে সে কি অধিক হিদায়াতপ্রাপ্ত নাকি সেই (মু’মিন) ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে?
- 23
قُلۡ هُوَ ٱلَّذِيٓ أَنشَأَكُمۡ وَجَعَلَ لَكُمُ ٱلسَّمۡعَ وَٱلۡأَبۡصَٰرَ وَٱلۡأَفۡـِٔدَةَۚ قَلِيلٗا مَّا تَشۡكُرُونَ ﴿٢٣﴾
কুল হুওয়াল লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালীলাম মা তাশকুরূন।
হে রাসূল! তুমি বলো: ‘তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তরসমূহ দিয়েছেন। তোমরা খুব অল্পই নি‘আমতের শুকরিয়া আদায় করো।
- 24
قُلۡ هُوَ ٱلَّذِي ذَرَأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ وَإِلَيۡهِ تُحۡشَرُونَ ﴿٢٤﴾
কুল হুওয়াল লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারূন।
হে রাসূল! তুমি বলো: ‘তিনিই তোমাদেরকে জমিনে সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁর কাছেই তোমাদেরকে (কিয়ামত দিবসে) সমবেত করা হবে।’
- 25
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴿٢٥﴾
ওয়া ইয়াকূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকীন।
আর তারা (পুনরুত্থান অস্বীকারকারীরা) বলে: যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে বলো, ‘সে অঙ্গীকার কখন বাস্তবায়িত হবে?
- 26
قُلۡ إِنَّمَا ٱلۡعِلۡمُ عِندَ ٱللَّهِ وَإِنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٞ ﴿٢٦﴾
কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবীন।
হে রাসূল! বলো: ‘এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই নিকট। আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র।’
- 27
فَلَمَّا رَأَوۡهُ زُلۡفَةٗ سِيٓـَٔتۡ وُجُوهُ ٱلَّذِينَ كَفَرُواْ وَقِيلَ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تَدَّعُونَ ﴿٢٧﴾
ফালাম্মা রাআওহু যুলফাতান সীআত ওয়ুজূহুল লাযীনা কাফারূ ওয়া কীলা হাযাল লাযী কুনতুম বিহী তাদ্দাঊন।
অতঃপর তারা যখন তা (কিয়ামত দিবস) আসন্ন দেখতে পাবে, তখন কাফিরদের চেহারা মলিন হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে: ‘এটাই হলো তা, যা (সংঘটিত হওয়ার জন্যে) তোমরা দাবী করছিলে।’
- 28
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَهۡلَكَنِيَ ٱللَّهُ وَمَن مَّعِيَ أَوۡ رَحِمَنَا فَمَن يُجِيرُ ٱلۡكَٰفِرِينَ مِنۡ عَذَابٍ أَلِيمٖ ﴿٢٨﴾
কুল আরাআইতুম ইন আহলাকানিয়াল্লাহু ওয়া মাম মাইয়া আও রাহিমানা ফামাই ইউজীরুল কাফিরীনা মিন আযাবিন আলীম।
(হে রাসূল!) বলো: ‘তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে এবং আমার সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তাহলে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে?’
- 29
قُلۡ هُوَ ٱلرَّحۡمَٰنُ ءَامَنَّا بِهِۦ وَعَلَيۡهِ تَوَكَّلۡنَاۖ فَسَتَعۡلَمُونَ مَنۡ هُوَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴿٢٩﴾
কুল হুওয়ার রাহমানু আমান্না বিহী ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতালামূনা মান হুওয়া ফী দালালিম মুবীন।
হে রাসূল! তুমি বলো: ‘তিনিই পরম করুণাময়। আমরা তাঁর প্রতি ঈমান এনেছি এবং তাঁর ওপর তাওয়াক্কুল করেছি। কাজেই তোমরা অচিরেই জানতে পারবে, কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে?’
- 30
قُلۡ أَرَءَيۡتُمۡ إِنۡ أَصۡبَحَ مَآؤُكُمۡ غَوۡرٗا فَمَن يَأۡتِيكُم بِمَآءٖ مَّعِينِۭ ﴿٣٠﴾
কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাই ইয়াতীকুম বিমাইম মাঈন।
হে রাসূল! তুমি বলো: ‘তোমরা ভেবে দেখেছ কি, যদি তোমাদের পানি ভূগর্ভে চলে যায়, তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দিবে?’
পুরো সূরা পড়ুন: সূরা আল-মুলক · সূরা আল-মুলক তিলাওয়াত শুনুন
সূরা আল-কলম
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ ﴿١﴾
নূন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরূন।
নূন; কলমের শপথ এবং তারা (মানুষ কলম দিয়ে) যা লিখে, তার শপথ!
- 2
مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ ﴿٢﴾
মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনূন।
(হে রাসূল!) তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও।
- 3
وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ ﴿٣﴾
ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনূন।
আর নিশ্চয় তোমার জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন পুরস্কার।
- 4
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ ﴿٤﴾
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আর নিশ্চয় তুমি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।
- 5
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ ﴿٥﴾
ফাসাতুবসিরু ওয়া ইউবসিরূন।
অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং (মিথ্যারোপকারী) তারাও দেখতে পাবে-
- 6
بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ ﴿٦﴾
বিআয়্যিকুমুল মাফতূন।
তোমাদের মধ্যে কে পাগল!
- 7
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ ﴿٧﴾
ইন্না রাব্বাকা হুওয়া আলামু বিমান দাল্লা আন সাবীলিহী ওয়া হুওয়া আলামু বিল মুহতাদীন।
নিশ্চয় তোমার রব সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে, যারা তাঁর সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত।
- 8
فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ ﴿٨﴾
ফালা তুতিইল মুকায্যিবীন।
কাজেই তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।
- 9
وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ ﴿٩﴾
ওয়াদ্দূ লাও তুদহিনু ফায়ুদহিনূন।
তারা কামনা করে, যদি তুমি তাদের সাথে আপোষকামী হও, তবে তারাও তোমার সাথে আপোষকারী হবে।
- 10
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ ﴿١٠﴾
ওয়া লা তুতি কুল্লা হাল্লাফিম মাহীন।
আর তুমি (বাতিলের পক্ষে) অধিক শপথকারী, প্রত্যেক লাঞ্ছিত ব্যক্তির অনুসরণ করো না।
- 11
هَمَّازٖ مَّشَّآءِۭ بِنَمِيمٖ ﴿١١﴾
হাম্মাযিম মাশ্শাইম বিনামীম।
যে পিছনে নিন্দাকারী ও চোগলখুরী করে বেড়ায়,
- 12
مَّنَّاعٖ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾
মান্নাইল লিল খাইরি মুতাদিন আছীম।
ভালো কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ,
- 13
عُتُلِّۭ بَعۡدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾
উতুল্লিম বাদা যালিকা যানীম।
রূঢ় স্বভাবের, তদুপরি জারজ।
- 14
أَن كَانَ ذَا مَالٖ وَبَنِينَ ﴿١٤﴾
আন কানা যা মালিও ওয়া বানীন।
এ কারণে যে, সে ছিল ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।
- 15
إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿١٥﴾
ইযা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতীরুল আওওয়ালীন।
যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনীমাত্র’।
- 16
سَنَسِمُهُۥ عَلَى ٱلۡخُرۡطُومِ ﴿١٦﴾
সানাসিমুহূ আলাল খুরতূম।
অচিরেই আমি তার শুঁড়ের (নাকের) ওপর দাগ দিয়ে (বিশ্রী করে) দিবো।
- 17
إِنَّا بَلَوۡنَٰهُمۡ كَمَا بَلَوۡنَآ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ إِذۡ أَقۡسَمُواْ لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِينَ ﴿١٧﴾
ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাতি ইয আকসামূ লায়াসরিমুন্নাহা মুসবিহীন।
নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে; যখন তারা এই বলে শপথ করেছিল যে, অবশ্যই তারা সকাল বেলা বাগানের ফল আহরণ করবে।
- 18
وَلَا يَسۡتَثۡنُونَ ﴿١٨﴾
ওয়া লা ইয়াসতাছনূন।
আর তারা (শপথ করার সময়) ‘ইন শা ‘ আল্লাহ’ বলেনি।
- 19
فَطَافَ عَلَيۡهَا طَآئِفٞ مِّن رَّبِّكَ وَهُمۡ نَآئِمُونَ ﴿١٩﴾
ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমূন।
অতঃপর তোমার রবের পক্ষ থেকে (রাতের বেলা) সে বাগানে এক বিপর্যয় (আগুন) এসে পড়ল, তখন তারা ছিল ঘুমন্ত।
- 20
فَأَصۡبَحَتۡ كَٱلصَّرِيمِ ﴿٢٠﴾
ফা আসবাহাত কাস সারীম।
ফলে তা (পুড়ে) কালো বর্ণের হয়ে গেল।
- 21
فَتَنَادَوۡاْ مُصۡبِحِينَ ﴿٢١﴾
ফাতানাদাও মুসবিহীন।
তারপর সকাল হতেই তারা একে অপরকে ডেকে বলল:
- 22
أَنِ ٱغۡدُواْ عَلَىٰ حَرۡثِكُمۡ إِن كُنتُمۡ صَٰرِمِينَ ﴿٢٢﴾
আনিগ দূ আলা হারছিকুম ইন কুনতুম সারিমীন।
‘তোমরা যদি (সত্যিই) ফল আহরণ করতে চাও, তাহলে সকাল সকাল তোমাদের বাগানে চলো।’
- 23
فَٱنطَلَقُواْ وَهُمۡ يَتَخَٰفَتُونَ ﴿٢٣﴾
ফানতালাকূ ওয়া হুম ইয়াতাখাফাতূন।
তারপর তারা নিম্নস্বরে একথা বলতে বলতে (বাগানের দিকে) চলতে লাগলো,
- 24
أَن لَّا يَدۡخُلَنَّهَا ٱلۡيَوۡمَ عَلَيۡكُم مِّسۡكِينٞ ﴿٢٤﴾
আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকীন।
(যাতে) ‘আজ সেখানে তোমাদের কাছে যেন কোন অভাবী প্রবেশ করতে না পারে।’
- 25
وَغَدَوۡاْ عَلَىٰ حَرۡدٖ قَٰدِرِينَ ﴿٢٥﴾
ওয়া গাদাও আলা হারদিন কাদিরীন।
আর তারা ভোর বেলা দৃঢ় প্রত্যয় নিয়ে বাগানে গেল।
- 26
فَلَمَّا رَأَوۡهَا قَالُوٓاْ إِنَّا لَضَآلُّونَ ﴿٢٦﴾
ফালাম্মা রাআওহা কালূ ইন্না লাদাল্লূন।
তারপর তারা যখন (ভস্মীভূত অবস্থায়) বাগানটি দেখল, তখন তারা বলল, ‘অবশ্যই আমরা পথ হারিয়ে ফেলেছি।’
- 27
بَلۡ نَحۡنُ مَحۡرُومُونَ ﴿٢٧﴾
বাল নাহনু মাহরূমূন।
‘বরং আমরা তো বঞ্চিত।’
- 28
قَالَ أَوۡسَطُهُمۡ أَلَمۡ أَقُل لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُونَ ﴿٢٨﴾
কালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাওলা তুসাব্বিহূন।
তাদের মধ্যকার ভালো ব্যক্তিটি বললো: ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা কেন আল্লাহর তাসবীহ পাঠ করছ না ?’
- 29
قَالُواْ سُبۡحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ ﴿٢٩﴾
কালূ সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমীন।
তারা বললো: ‘আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমরাযালিম ছিলাম।’
- 30
فَأَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلَىٰ بَعۡضٖ يَتَلَٰوَمُونَ ﴿٣٠﴾
ফা আকবালা বাদুহুম আলা বাদিই ইয়াতালাওয়ামূন।
তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল।
- 31
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ ﴿٣١﴾
কালূ ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন।
তারা বললো: ‘হায়, আমাদের ধ্বংস! নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’
- 32
عَسَىٰ رَبُّنَآ أَن يُبۡدِلَنَا خَيۡرٗا مِّنۡهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ ﴿٣٢﴾
আসা রাব্বুনা আই ইউবদিলানা খাইরাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবূন।
আশা করা যায়, আমাদের রব (এ বাগানের পরিবর্তে) আমাদেরকে এর চেয়েও উৎকৃষ্টতর বিনিময় দিবেন। অবশ্যই আমরা আমাদের রবের অভিমুখী হওয়ার এবং তার কাছে (ক্ষমার) আশাবাদী।
- 33
كَذَٰلِكَ ٱلۡعَذَابُۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ ﴿٣٣﴾
কাযালিকাল আযাবু ওয়া লাআযাবুল আখিরাতি আকবারু লাও কানূ ইয়ালামূন।
(যারা আমার অবাধ্য হয় তাদেরকে) এভাবেই শাস্তি দিয়ে থাকি। আর পরকালের শাস্তি অবশ্যই আরো মারাত্মক; যদি তারা জানত।
- 34
إِنَّ لِلۡمُتَّقِينَ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتِ ٱلنَّعِيمِ ﴿٣٤﴾
ইন্না লিল মুত্তাকীনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম।
নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নি‘আমতপূর্ণ জান্নাত।
- 35
أَفَنَجۡعَلُ ٱلۡمُسۡلِمِينَ كَٱلۡمُجۡرِمِينَ ﴿٣٥﴾
আফানাজআলুল মুসলিমীনা কাল মুজরিমীন।
তবে কি আমি মুসলিমদেরকে অপরাধীদের (কাফিরদের) মতই গণ্য করবো?
- 36
مَا لَكُمۡ كَيۡفَ تَحۡكُمُونَ ﴿٣٦﴾
মা লাকুম কাইফা তাহকুমূন।
হে মুশরিকরা! তোমাদের কী হল, তোমরা কিভাবে (এ অবিচারমূলক) ফয়সালা করছো?
- 37
أَمۡ لَكُمۡ كِتَٰبٞ فِيهِ تَدۡرُسُونَ ﴿٣٧﴾
আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসূন।
তোমাদের কাছে কি কোন কিতাব আছে, যাতে তোমরা পাঠ করছ?
- 38
إِنَّ لَكُمۡ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾
ইন্না লাকুম ফীহি লামা তাখায়্যারূন।
নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে, তোমরা যা পছন্দ করো ?
- 39
أَمۡ لَكُمۡ أَيۡمَٰنٌ عَلَيۡنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ إِنَّ لَكُمۡ لَمَا تَحۡكُمُونَ ﴿٣٩﴾
আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াওমিল কিয়ামাতি ইন্না লাকুম লামা তাহকুমূন।
অথবা তোমাদের জন্য কি আমার ওপর কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন পাকাপোক্ত অঙ্গীকার রয়েছে যে, তোমরা তাই পাবে, যা তোমরা ফয়সালা করবে?
- 40
سَلۡهُمۡ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾
সালহুম আয়্যুহুম বিযালিকা যাঈম।
হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, এ ব্যাপারে কে যিম্মাদার?
- 41
أَمۡ لَهُمۡ شُرَكَآءُ فَلۡيَأۡتُواْ بِشُرَكَآئِهِمۡ إِن كَانُواْ صَٰدِقِينَ ﴿٤١﴾
আম লাহুম শুরাকাউ ফালয়াতূ বিশুরাকাইহিম ইন কানূ সাদিকীন।
অথবা তাদের জন্য কি (আল্লাহ ছাড়া) অনেক শরীক (মনগড়া উপাস্যরা) আছে? তাহলে তারা তাদের শরীকদেরকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়ে থাকে।
- 42
يَوۡمَ يُكۡشَفُ عَن سَاقٖ وَيُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسۡتَطِيعُونَ ﴿٤٢﴾
ইয়াওমা ইউকশাফু আন সাকিও ওয়া ইউদআওনা ইলাস সুজূদি ফালা ইয়াসতাতীঊন।
সেদিন (মহান আল্লাহর) পায়ের গোছা উন্মোচন করা হবে। আর মানুষকে সাজদাহ করার জন্য ডাকা হবে; কিন্তু তারা (মুনাফিক ও কাফিররা) সাজদাহ করতে সক্ষম হবে না।
- 43
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۖ وَقَدۡ كَانُواْ يُدۡعَوۡنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمۡ سَٰلِمُونَ ﴿٤٣﴾
খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুও ওয়া কাদ কানূ ইউদআওনা ইলাস সুজূদি ওয়া হুম সালিমূন।
তাদের চক্ষুসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে; অথচ তাদেরকে তো (দুনিয়াতে) সুস্থ-নিরাপদ অবস্থায় সাজদাহ করার জন্য ডাকা হতো (তখন তো তারা সাজদাহ করেনি) ।
- 44
فَذَرۡنِي وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلۡحَدِيثِۖ سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُونَ ﴿٤٤﴾
ফাযারনী ওয়া মাই ইউকায্যিবু বিহাযাল হাদীছি সানাসতাদরিজুহুম মিন হাইছু লা ইয়ালামূন।
অতএব, আমাকে এবং যারা এ বাণীকে মিথ্যা বলে তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে (শাস্তির দিকে) নিয়ে যাব যে, তারা টেরও পাবে না।
- 45
وَأُمۡلِي لَهُمۡۚ إِنَّ كَيۡدِي مَتِينٌ ﴿٤٥﴾
ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।
আমি তাদেরকে কিছু কাল পর্যন্ত অবকাশ দেই। অবশ্যই আমার কৌশল অত্যন্ত শক্তিশালী।
- 46
أَمۡ تَسۡـَٔلُهُمۡ أَجۡرٗا فَهُم مِّن مَّغۡرَمٖ مُّثۡقَلُونَ ﴿٤٦﴾
আম তাসআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুছকালূন।
হে রাসূল! তুমি কি তাদের কাছে (সত্যের দিকে আহ্বানের বিনিময়ে) পারিশ্রমিক চাচ্ছ? ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে!
- 47
أَمۡ عِندَهُمُ ٱلۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُونَ ﴿٤٧﴾
আম ইনদাহুমুল গাইবু ফাহুম ইয়াকতুবূন।
নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে? ফলে তারা (নিজেদের পছন্দ মতো) তা লিখে রাখছে।
- 48
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلۡحُوتِ إِذۡ نَادَىٰ وَهُوَ مَكۡظُومٞ ﴿٤٨﴾
ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হূতি ইয নাদা ওয়া হুওয়া মাকযূম।
অতএব, (হে রাসূল!) তুমি তোমার রবের ফয়সালার জন্য ধৈর্যধারণ করো। আর মাছের সঙ্গী (ইউনুস)-এর মতো হয়ো না, যখন সে অন্তরবেদনায় অবদমিত অবস্থায় তার রবকে ডেকেছিল।
- 49
لَّوۡلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعۡمَةٞ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلۡعَرَآءِ وَهُوَ مَذۡمُومٞ ﴿٤٩﴾
লাওলা আন তাদারাকাহূ নিমাতুম মির রাব্বিহী লানুবিযা বিল আরাই ওয়া হুওয়া মাযমূম।
যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।
- 50
فَٱجۡتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ ﴿٥٠﴾
ফাজতাবাহু রাব্বুহূ ফাজাআলাহূ মিনাস সালিহীন।
তারপর তার রব তাকে (পুনরায়) মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।
- 51
وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُواْ لَيُزۡلِقُونَكَ بِأَبۡصَٰرِهِمۡ لَمَّا سَمِعُواْ ٱلذِّكۡرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجۡنُونٞ ﴿٥١﴾
ওয়া ইই ইয়াকাদুল লাযীনা কাফারূ লায়ুযলিকূনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকূলূনা ইন্নাহূ লামাজনূন।
আর কাফিররা যখন এ উপদেশবাণী (আল-কুরআন) শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টির দ্বারা তোমাকে ফেলে দিতেই উদ্যত হয়। আর তারা বলে, ‘সে তো অবশ্যই এক পাগল।’
- 52
وَمَا هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٥٢﴾
ওয়া মা হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।
আর এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।
সূরা আল-হাক্কাহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
ٱلۡحَآقَّةُ ﴿١﴾
আলহাক্কাহ।
অবশ্যম্ভাবী সত্য ঘটনা (কিয়ামত)।
- 2
مَا ٱلۡحَآقَّةُ ﴿٢﴾
মাল হাক্কাহ।
অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?
- 3
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحَآقَّةُ ﴿٣﴾
ওয়া মা আদরাকা মাল হাক্কাহ।
আর হে রাসূল! কিসে তোমাকে জানাবে অবশ্যম্ভাবী সত্য ঘটনা কী?
- 4
كَذَّبَتۡ ثَمُودُ وَعَادُۢ بِٱلۡقَارِعَةِ ﴿٤﴾
কায্যাবাত ছামূদু ওয়া আদুম বিল কারিআহ।
সামূদ ও ‘আদ সম্প্রদায় মহাপ্রলয়কে মিথ্যারোপ করেছিল।
- 5
فَأَمَّا ثَمُودُ فَأُهۡلِكُواْ بِٱلطَّاغِيَةِ ﴿٥﴾
ফা আম্মা ছামূদু ফা উহলিকূ বিত তাগিয়াহ।
আর সামূদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিকট শব্দ দ্বারা।
- 6
وَأَمَّا عَادٞ فَأُهۡلِكُواْ بِرِيحٖ صَرۡصَرٍ عَاتِيَةٖ ﴿٦﴾
ওয়া আম্মা আদুন ফা উহলিকূ বিরীহিন সারসারিন আতিয়াহ।
আর ‘আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা।
- 7
سَخَّرَهَا عَلَيۡهِمۡ سَبۡعَ لَيَالٖ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومٗاۖ فَتَرَى ٱلۡقَوۡمَ فِيهَا صَرۡعَىٰ كَأَنَّهُمۡ أَعۡجَازُ نَخۡلٍ خَاوِيَةٖ ﴿٧﴾
সাখ্খারাহা আলাইহিম সাবআ লায়ালিও ওয়া ছামানিয়াতা আয়্যামিন হুসূমান ফাতারাল কাওমা ফীহা সারআ কাআন্নাহুম আজাযু নাখলিন খাওয়িয়াহ।
যা তিনি তাদের ওপর সাত রাত ও আট দিন একটানা প্রবাহিত করেছিলেন। ফলে তুমি (তখন সেখানে উপস্থিত থাকলে) তাদেরকে সেখানে লুটিয়ে পড়ে থাকতে দেখতে, যেন তারা ভেতর থেকে ফাঁপা খেজুর গাছের কাণ্ড।
- 8
فَهَلۡ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٖ ﴿٨﴾
ফাহাল তারা লাহুম মিম বাকিয়াহ।
অতঃপর তুমি কি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাও?
- 9
وَجَآءَ فِرۡعَوۡنُ وَمَن قَبۡلَهُۥ وَٱلۡمُؤۡتَفِكَٰتُ بِٱلۡخَاطِئَةِ ﴿٩﴾
ওয়া জাআ ফিরআওনু ওয়া মান কাবলাহূ ওয়াল মুতাফিকাতু বিল খাতিআহ।
আর ফির‘আউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে দেয়া জনপদবাসীরা (লূত সম্প্রদায়) পাপাচারে লিপ্ত হয়েছিল।
- 10
فَعَصَوۡاْ رَسُولَ رَبِّهِمۡ فَأَخَذَهُمۡ أَخۡذَةٗ رَّابِيَةً ﴿١٠﴾
ফাআসাও রাসূলা রাব্বিহিম ফা আখাযাহুম আখযাতার রাবিয়াহ।
তারা তাদের রবের রাসূলকে অমান্য করেছিল। সুতরাং তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।
- 11
إِنَّا لَمَّا طَغَا ٱلۡمَآءُ حَمَلۡنَٰكُمۡ فِي ٱلۡجَارِيَةِ ﴿١١﴾
ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়াহ।
যখন (নূহের সময়) জলোচ্ছ্বাস হলো, অবশ্যই তখন আমি তোমাদেরকে (তোমাদের পিতামহদেরকে) নৌযানে আরোহণ করিয়েছি।
- 12
لِنَجۡعَلَهَا لَكُمۡ تَذۡكِرَةٗ وَتَعِيَهَآ أُذُنٞ وَٰعِيَةٞ ﴿١٢﴾
লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইয়াহা উযুনুও ওয়াইয়াহ।
যাতে একে আমি তোমাদের জন্যে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি এবং সংরক্ষণকারী কানগুলো তা সংরক্ষণ (স্মরণ) করতে পারে।
- 13
فَإِذَا نُفِخَ فِي ٱلصُّورِ نَفۡخَةٞ وَٰحِدَةٞ ﴿١٣﴾
ফা ইযা নুফিখা ফিস সূরি নাফখাতুও ওয়াহিদাহ।
অতঃপর যখন (প্রথমবার) শিংগায় ফুৎকার দেয়া হবে- একটি মাত্র ফুঁক।
- 14
وَحُمِلَتِ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ فَدُكَّتَا دَكَّةٗ وَٰحِدَةٗ ﴿١٤﴾
ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদাহ।
আর পৃথিবী ও পাহাড়সমূহকে তুলে নেওয়া হবে, অতঃপর এক আঘাতেই সেগুলো চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।
- 15
فَيَوۡمَئِذٖ وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ ﴿١٥﴾
ফায়াওমাইযিও ওয়াকাআতিল ওয়াকিআহ।
ফলে সে দিন মহাঘটনা (কিয়ামত) সংঘটিত হবে।
- 16
وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِيَ يَوۡمَئِذٖ وَاهِيَةٞ ﴿١٦﴾
ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিও ওয়াহিয়াহ।
আর আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেদিন তা হবে দুর্বল ও শিথিল।
- 17
وَٱلۡمَلَكُ عَلَىٰٓ أَرۡجَآئِهَاۚ وَيَحۡمِلُ عَرۡشَ رَبِّكَ فَوۡقَهُمۡ يَوۡمَئِذٖ ثَمَٰنِيَةٞ ﴿١٧﴾
ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন ছামানিয়াহ।
আর ফিরিশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রবের আরশকে আটজন ফিরিশতা তাদের ওপর বহন করবে।
- 18
يَوۡمَئِذٖ تُعۡرَضُونَ لَا تَخۡفَىٰ مِنكُمۡ خَافِيَةٞ ﴿١٨﴾
ইয়াওমাইযিন তুরাদূনা লা তাখফা মিনকুম খাফিয়াহ।
সেদিন তোমাদেরকে (আল্লাহর সামনে) উপস্থিত করা হবে। তোমাদের কোন গোপনীয়তাই গোপন থাকবে না।
- 19
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقۡرَءُواْ كِتَٰبِيَهۡ ﴿١٩﴾
ফা আম্মা মান ঊতিয়া কিতাবাহূ বিয়ামীনিহী ফায়াকূলু হাউমুক রাঊ কিতাবিয়াহ।
সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে (খুশিতে অন্যদেরকে ডেকে) বলবে: ‘এই নাও, আমার আমলনামা তোমরাও পড়ে দেখো।’
- 20
إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَٰقٍ حِسَابِيَهۡ ﴿٢٠﴾
ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ।
‘আমি (দুনিয়াতে জেনেছি ও) দৃঢ় বিশ্বাস পোষণ করেছি যে, একদিন আমি আমার হিসাবের সম্মুখীন হবো।’
- 21
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ﴿٢١﴾
ফাহুওয়া ফী ঈশাতির রাদিয়াহ।
সুতরাং সে সন্তোষজনক জীবনে থাকবে।
- 22
فِي جَنَّةٍ عَالِيَةٖ ﴿٢٢﴾
ফী জান্নাতিন আলিয়াহ।
সুউচ্চ জান্নাতে,
- 23
قُطُوفُهَا دَانِيَةٞ ﴿٢٣﴾
কুতূফুহা দানিয়াহ।
যার ফলমূল (ভক্ষণকারীদের) হাতের নাগালে থাকবে।
- 24
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَآ أَسۡلَفۡتُمۡ فِي ٱلۡأَيَّامِ ٱلۡخَالِيَةِ ﴿٢٤﴾
কুলূ ওয়াশরাবূ হানীআম বিমা আসলাফতুম ফিল আয়্যামিল খালিয়াহ।
(তাদেরকে বলা হবে,) বিগত দিনসমূহে তোমরা যে আমল করেছিলে, তার বিনিময়ে তোমরা তৃপ্তি সহকারে খাও এবং পান করো।’
- 25
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُوتَ كِتَٰبِيَهۡ ﴿٢٥﴾
ওয়া আম্মা মান ঊতিয়া কিতাবাহূ বিশিমালিহী ফায়াকূলু ইয়া লাইতানী লাম ঊতা কিতাবিয়াহ।
পক্ষান্তরে যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে (অনুশোচনা করে) বলবে: ‘হায়, আমাকে যদি আমার আমলনামা দেয়া না হতো!’
- 26
وَلَمۡ أَدۡرِ مَا حِسَابِيَهۡ ﴿٢٦﴾
ওয়া লাম আদরি মা হিসাবিয়াহ।
‘আর (হায় আফসোস!) আমি যদি আমার হিসাব না জানতাম!’
- 27
يَٰلَيۡتَهَا كَانَتِ ٱلۡقَاضِيَةَ ﴿٢٧﴾
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াহ।
‘হায়, মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হতো!’
- 28
مَآ أَغۡنَىٰ عَنِّي مَالِيَهۡۜ ﴿٢٨﴾
মা আগনা আন্নী মালিয়াহ।
‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।’
- 29
هَلَكَ عَنِّي سُلۡطَٰنِيَهۡ ﴿٢٩﴾
হালাকা আন্নী সুলতানিয়াহ।
‘আমার ক্ষমতাও নিঃশেষ হয়ে গেলো।’
- 30
خُذُوهُ فَغُلُّوهُ ﴿٣٠﴾
খুযূহু ফাগুল্লূহ।
(ফিরিশতাদেরকে বলা হবে,) ‘ তোমরা তাকে ধরো, অতঃপর তার গলায় বেড়ি পরিয়ে দাও।’
- 31
ثُمَّ ٱلۡجَحِيمَ صَلُّوهُ ﴿٣١﴾
ছুম্মাল জাহীমা সাল্লূহ।
‘তারপর তোমরা তাকে নিক্ষেপ করো জাহান্নামের (জ্বলন্ত) আগুনে।’
- 32
ثُمَّ فِي سِلۡسِلَةٖ ذَرۡعُهَا سَبۡعُونَ ذِرَاعٗا فَٱسۡلُكُوهُ ﴿٣٢﴾
ছুম্মা ফী সিলসিলাতিন যারউহা সাবঊনা যিরাআন ফাসলুকূহ।
‘তারপর তাকে বাঁধ এমন এক শেকলে, যার দৈর্ঘ্য হবে সত্তর হাত।’
- 33
إِنَّهُۥ كَانَ لَا يُؤۡمِنُ بِٱللَّهِ ٱلۡعَظِيمِ ﴿٣٣﴾
ইন্নাহূ কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম।
নিশ্চয় সে মহান আল্লাহর প্রতি ঈমান আনেনি,
- 34
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿٣٤﴾
ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকীন।
আর সে অভাবী-মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করত না।
- 35
فَلَيۡسَ لَهُ ٱلۡيَوۡمَ هَٰهُنَا حَمِيمٞ ﴿٣٥﴾
ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম।
অতএব, আজ এখানে তার কোন অন্তরঙ্গ বন্ধু থাকবে না।
- 36
وَلَا طَعَامٌ إِلَّا مِنۡ غِسۡلِينٖ ﴿٣٦﴾
ওয়া লা তাআমুন ইল্লা মিন গিসলীন।
আর ক্ষত-নিঃসৃত পুঁজ ছাড়া কোন খাদ্য থাকবে না,
- 37
لَّا يَأۡكُلُهُۥٓ إِلَّا ٱلۡخَٰطِـُٔونَ ﴿٣٧﴾
লা ইয়াকুলুহূ ইল্লাল খাতিঊন।
অপরাধীরাই শুধু তা খাবে।
- 38
فَلَآ أُقۡسِمُ بِمَا تُبۡصِرُونَ ﴿٣٨﴾
ফালা উকসিমু বিমা তুবসিরূন।
অতএব তোমরা যা কিছু দেখছ, আমি তার শপথ করছি।
- 39
وَمَا لَا تُبۡصِرُونَ ﴿٣٩﴾
ওয়া মা লা তুবসিরূন।
এবং তোমরা যা দেখতে পাওনা তারও শপথ করছি,
- 40
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ﴿٤٠﴾
ইন্নাহূ লাকাওলু রাসূলিন কারীম।
নিশ্চয়ই এ আল-কুরআন একজন সম্মানিত রাসূলের (আনীত) বাণী।
- 41
وَمَا هُوَ بِقَوۡلِ شَاعِرٖۚ قَلِيلٗا مَّا تُؤۡمِنُونَ ﴿٤١﴾
ওয়া মা হুওয়া বিকাওলি শাইরিন কালীলাম মা তুমিনূন।
আর এটি কোন কবির কথা নয়। এরপরও তোমরা খুব অল্পই ঈমান গ্রহণ করো।
- 42
وَلَا بِقَوۡلِ كَاهِنٖۚ قَلِيلٗا مَّا تَذَكَّرُونَ ﴿٤٢﴾
ওয়া লা বিকাওলি কাহিনিন কালীলাম মা তাযাক্কারূন।
আর এটি কোন গণকের কথাও নয়। এরপরও তোমরা কমই উপদেশ গ্রহণ করো।
- 43
تَنزِيلٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٤٣﴾
তানযীলুম মির রাব্বিল আলামীন।
বরং এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।
- 44
وَلَوۡ تَقَوَّلَ عَلَيۡنَا بَعۡضَ ٱلۡأَقَاوِيلِ ﴿٤٤﴾
ওয়া লাও তাকাওওয়ালা আলাইনা বাদাল আকাওয়ীল।
যদি সে (মুহাম্মাদ) আমার নামে কোন মিথ্যা রচনা করত,
- 45
لَأَخَذۡنَا مِنۡهُ بِٱلۡيَمِينِ ﴿٤٥﴾
লাআখাযনা মিনহু বিল ইয়ামীন।
তবে আমি স্বীয় ক্ষমতাবলে তাকে শক্তভাবে পাকড়াও করতাম।
- 46
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ ٱلۡوَتِينَ ﴿٤٦﴾
ছুম্মা লাকাতানা মিনহুল ওয়াতীন।
তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা (গ্রীবা) কেটে দিতাম।
- 47
فَمَا مِنكُم مِّنۡ أَحَدٍ عَنۡهُ حَٰجِزِينَ ﴿٤٧﴾
ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিযীন।
অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পরতো না।
- 48
وَإِنَّهُۥ لَتَذۡكِرَةٞ لِّلۡمُتَّقِينَ ﴿٤٨﴾
ওয়া ইন্নাহূ লাতাযকিরাতুল লিল মুত্তাকীন।
আর এ আল-কুরআন তো মুত্তাকীদের জন্য এক নিশ্চিত উপদেশ।
- 49
وَإِنَّا لَنَعۡلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ ﴿٤٩﴾
ওয়া ইন্না লানালামু আন্না মিনকুম মুকায্যিবীন।
আর নিশ্চয়ই আমরা জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ (এ কুরআনকে) মিথ্যা প্রতিপন্ন করে।
- 50
وَإِنَّهُۥ لَحَسۡرَةٌ عَلَى ٱلۡكَٰفِرِينَ ﴿٥٠﴾
ওয়া ইন্নাহূ লাহাসরাতুন আলাল কাফিরীন।
আর এ আল-কুরআন নিশ্চয় কাফিরদের জন্য এক নিশ্চিত অনুশোচনার কারণ।
- 51
وَإِنَّهُۥ لَحَقُّ ٱلۡيَقِينِ ﴿٥١﴾
ওয়া ইন্নাহূ লাহাক্কুল ইয়াকীন।
আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।
- 52
فَسَبِّحۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلۡعَظِيمِ ﴿٥٢﴾
ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম।
অতএব, হে রাসূল! তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।
পুরো সূরা পড়ুন: সূরা আল-হাক্কাহ · সূরা আল-হাক্কাহ তিলাওয়াত শুনুন
সূরা আল-মাআরিজ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ ﴿١﴾
সাআলা সাইলুম বিআযাবিও ওয়াকি।
একজন প্রশ্নকারী সেই অবধারিত শাস্তি কামনা করে প্রশ্ন করল।
- 2
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ ﴿٢﴾
ল্লিল কাফিরীনা লাইসা লাহূ দাফি।
যা কাফিরদের জন্যে অবধারিত, যার কোন প্রতিরোধকারী নেই।
- 3
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ ﴿٣﴾
মিনাল্লাহি যিল মাআরিজ।
এটি (এ শাস্তি আসবে) আল্লাহর পক্ষ থেকে, যিনি ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী,
- 4
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ ﴿٤﴾
তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফী ইয়াওমিন কানা মিকদারুহূ খামসীনা আলফা সানাহ।
ফিরিশতাগণ ও রূহ (জিবরীল) এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হবে, যার পরিমাণ (দুনিয়ার সময় গণনা হিসেবে) পঞ্চাশ হাজার বছর।
- 5
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا ﴿٥﴾
ফাসবির সাবরান জামীলা।
কাজেই, (হে রাসূল!) তুমি উত্তমরূপে ধৈর্যধারণ করো।
- 6
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا ﴿٦﴾
ইন্নাহুম ইয়ারাওনাহূ বাঈদা।
তারা (ঐ দিনের) শাস্তিকে সুদূর (ও অসম্ভব) মনে করে,
- 7
وَنَرَىٰهُ قَرِيبٗا ﴿٧﴾
ওয়া নারাহু কারীবা।
অথচ আমি দেখছি তা আসন্ন।
- 8
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ ﴿٨﴾
ইয়াওমা তাকূনুস সামাউ কাল মুহল।
সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।
- 9
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ﴿٩﴾
ওয়া তাকূনুল জিবালু কাল ইহন।
এবং পাহাড়সমূহ হয়ে যাবে ধুনিত রঙিন পশমের ন্যায়।
- 10
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا ﴿١٠﴾
ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা।
আর (সেদিন) এক অন্তরঙ্গ বন্ধু অপর অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নিবে না।
- 11
يُبَصَّرُونَهُمۡۚ يَوَدُّ ٱلۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِي مِنۡ عَذَابِ يَوۡمِئِذِۭ بِبَنِيهِ ﴿١١﴾
ইউবাস্সারূনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাও ইয়াফতাদী মিন আযাবি ইয়াওমিইযিম বিবানীহ।
তাদেরকে একে অপরের সামনে উপস্থিত করা হবে। সেদিনের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অপরাধী কামনা করবে, যদি সে তার সন্তানদের মুক্তিপণ হিসেবে দিতে পারত।
- 12
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ ﴿١٢﴾
ওয়া সাহিবাতিহী ওয়া আখীহ।
এবং তার স্ত্রী ও তার ভাইকেও (মুক্তিপণ হিসেবে দিতে পারত)।
- 13
وَفَصِيلَتِهِ ٱلَّتِي تُـٔۡوِيهِ ﴿١٣﴾
ওয়া ফাসীলাতিহিল লাতী তুওয়ীহ।
এবং তার সেই গোত্র-পরিজনকেও, যারা তাকে আশ্রয় দিত।
- 14
وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا ثُمَّ يُنجِيهِ ﴿١٤﴾
ওয়া মান ফিল আরদি জামীআন ছুম্মা ইউনজীহ।
এবং পৃথিবীতে যারা আছে, তাদের সবাইকেও; তারপরও যদি তা তাকে রক্ষা করতে পারত!
- 15
كَلَّآۖ إِنَّهَا لَظَىٰ ﴿١٥﴾
কাল্লা ইন্নাহা লাযা।
কখনো নয়! এটিতো লেলিহান আগুন।
- 16
نَزَّاعَةٗ لِّلشَّوَىٰ ﴿١٦﴾
নায্যাআতাল লিশ শাওয়া।
যা মাথার চামড়া খসিয়ে নিবে।
- 17
تَدۡعُواْ مَنۡ أَدۡبَرَ وَتَوَلَّىٰ ﴿١٧﴾
তাদঊ মান আদবারা ওয়া তাওয়াল্লা।
জাহান্নাম তাকে ডাকবে যে (দুনিয়াতে সত্যের প্রতি) পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং (তা থেকে) মুখ ফিরিয়ে নিয়েছিল।
- 18
وَجَمَعَ فَأَوۡعَىٰٓ ﴿١٨﴾
ওয়া জামাআ ফা আওআ।
আর সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর তা (আল্লাহর পথে ব্যয় না করে) আগলিয়ে রেখেছিল।
- 19
۞ إِنَّ ٱلۡإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا ﴿١٩﴾
ইন্নাল ইনসানা খুলিকা হালূআ।
নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে, অতি লোভী করে।
- 20
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعٗا ﴿٢٠﴾
ইযা মাস্সাহুশ শার্রু জাযূআ।
যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে অতিমাত্রায় উৎকণ্ঠিত (ধৈর্যহীন) হয়ে পড়ে।
- 21
وَإِذَا مَسَّهُ ٱلۡخَيۡرُ مَنُوعًا ﴿٢١﴾
ওয়া ইযা মাস্সাহুল খাইরু মানূআ।
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে অতিশয় কৃপণ হয়ে যায়।
- 22
إِلَّا ٱلۡمُصَلِّينَ ﴿٢٢﴾
ইল্লাল মুসাল্লীন।
তবে সালাত আদায়কারীগণ ছাড়া,
- 23
ٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ دَآئِمُونَ ﴿٢٣﴾
আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমূন।
যারা তাদের সালাতের ব্যাপারে নিয়মিত।
- 24
وَٱلَّذِينَ فِيٓ أَمۡوَٰلِهِمۡ حَقّٞ مَّعۡلُومٞ ﴿٢٤﴾
ওয়াল লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মালূম।
আর যাদের ধন-সম্পদে রয়েছে, নির্ধারিত অধিকার,
- 25
لِّلسَّآئِلِ وَٱلۡمَحۡرُومِ ﴿٢٥﴾
ল্লিস সাইলি ওয়াল মাহরূম।
এমন সব লোকদের, যারা (অন্যদের কাছে) চায় (অভাবী) এবং (জীবিকা থেকে) বঞ্চিত,
- 26
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ﴿٢٦﴾
ওয়াল লাযীনা ইউসাদ্দিকূনা বিয়াওমিদ দীন।
আর যারা প্রতিদান দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
- 27
وَٱلَّذِينَ هُم مِّنۡ عَذَابِ رَبِّهِم مُّشۡفِقُونَ ﴿٢٧﴾
ওয়াল লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকূন।
আর যারা তাদের রবের শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত থাকে।
- 28
إِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَأۡمُونٖ ﴿٢٨﴾
ইন্না আযাবা রাব্বিহিম গাইরু মামূন।
নিশ্চয় তাদের রবের শাস্তি থেকে কেউ নিরাপদ নয়।
- 29
وَٱلَّذِينَ هُمۡ لِفُرُوجِهِمۡ حَٰفِظُونَ ﴿٢٩﴾
ওয়াল লাযীনা হুম লিফুরূজিহিম হাফিযূন।
আর যারা তাদের যৌনাংগসমূহকে হিফাযতকারী।
- 30
إِلَّا عَلَىٰٓ أَزۡوَٰجِهِمۡ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَإِنَّهُمۡ غَيۡرُ مَلُومِينَ ﴿٣٠﴾
ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গাইরু মালূমীন।
তবে তাদের স্ত্রীগণ এবং অধিকারভুক্ত দাসীগণের ব্যাপার ভিন্ন। তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না।
- 31
فَمَنِ ٱبۡتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡعَادُونَ ﴿٣١﴾
ফামানিব তাগা ওয়ারাআ যালিকা ফা উলাইকা হুমুল আদূন।
তবে কেউ এদের বাইরে অন্যকে (যৌনসম্ভোগের জন্যে) কামনা করলে, তারা হবে সীমালঙ্ঘনকারী।
- 32
وَٱلَّذِينَ هُمۡ لِأَمَٰنَٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَٰعُونَ ﴿٣٢﴾
ওয়াল লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাঊন।
আর যারা নিজেদের আমানত ও অঙ্গীকার রক্ষাকারী,
- 33
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمۡ قَآئِمُونَ ﴿٣٣﴾
ওয়াল লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমূন।
আর যারা (সত্যের পক্ষে) সাক্ষ্যদানে অটল,
- 34
وَٱلَّذِينَ هُمۡ عَلَىٰ صَلَاتِهِمۡ يُحَافِظُونَ ﴿٣٤﴾
ওয়াল লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযূন।
আর যারা নিজেদের সালাতের হিফাযত করে,
- 35
أُوْلَٰٓئِكَ فِي جَنَّٰتٖ مُّكۡرَمُونَ ﴿٣٥﴾
উলাইকা ফী জান্নাতিম মুকরামূন।
(পরকালে) তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে।
- 36
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُواْ قِبَلَكَ مُهۡطِعِينَ ﴿٣٦﴾
ফামালিল লাযীনা কাফারূ কিবালাকা মুহতিঈন।
কাফিরদের কী হলো যে, তারা তোমার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটছে,
- 37
عَنِ ٱلۡيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ ﴿٣٧﴾
আনিল ইয়ামীনি ওয়া আনিশ শিমালি ইযীন।
ডান ও বাম দিক থেকে দলে দলে।
- 38
أَيَطۡمَعُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُدۡخَلَ جَنَّةَ نَعِيمٖ ﴿٣٨﴾
আয়াতমাউ কুল্লুম রিইম মিনহুম আই ইউদখালা জান্নাতা নাঈম।
তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে, তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে?
- 39
كَلَّآۖ إِنَّا خَلَقۡنَٰهُم مِّمَّا يَعۡلَمُونَ ﴿٣٩﴾
কাল্লা ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামূন।
কখনো নয়, নিশ্চয় আমি তাদেরকে (নগণ্য পানি থেকে) সৃষ্টি করেছি, যা তারা জানে।
- 40
فَلَآ أُقۡسِمُ بِرَبِّ ٱلۡمَشَٰرِقِ وَٱلۡمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ ﴿٤٠﴾
ফালা উকসিমু বিরাব্বিল মাশারিকি ওয়াল মাগারিবি ইন্না লাকাদিরূন।
অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের শপথ করছি যে, আমি অবশ্যই সক্ষম,
- 41
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيۡرٗا مِّنۡهُمۡ وَمَا نَحۡنُ بِمَسۡبُوقِينَ ﴿٤١﴾
আলা আন নুবাদ্দিলা খাইরাম মিনহুম ওয়া মা নাহনু বিমাসবূকীন।
তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি (তাদেরকে ধ্বংস করতে) অক্ষম নই।
- 42
فَذَرۡهُمۡ يَخُوضُواْ وَيَلۡعَبُواْ حَتَّىٰ يُلَٰقُواْ يَوۡمَهُمُ ٱلَّذِي يُوعَدُونَ ﴿٤٢﴾
ফাযারহুম ইয়াখূদূ ওয়া ইয়ালআবূ হাত্তা ইউলাকূ ইয়াওমাহুমুল লাযী ইঊআদূন।
অতএব হে রাসূল! তাদেরকে ছেড়ে দাও, তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল-তামাশা করুক; যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের , যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে।
- 43
يَوۡمَ يَخۡرُجُونَ مِنَ ٱلۡأَجۡدَاثِ سِرَاعٗا كَأَنَّهُمۡ إِلَىٰ نُصُبٖ يُوفِضُونَ ﴿٤٣﴾
ইয়াওমা ইয়াখরুজূনা মিনাল আজদাছি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবিই ইঊফিদূন।
যেদিন দ্রুতবেগে তারা কবর থেকে বের হয়ে আসবে, যেন তারা কোন লক্ষ্যের দিকে ছুটছে,
- 44
خَٰشِعَةً أَبۡصَٰرُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٞۚ ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلَّذِي كَانُواْ يُوعَدُونَ ﴿٤٤﴾
খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন যালিকাল ইয়াওমুল লাযী কানূ ইঊআদূন।
তাদের দৃষ্টি হবে অবনত, আর লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে। এ-ই সেই দিন, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হতো।
পুরো সূরা পড়ুন: সূরা আল-মাআরিজ · সূরা আল-মাআরিজ তিলাওয়াত শুনুন
সূরা নূহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
إِنَّآ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ أَنۡ أَنذِرۡ قَوۡمَكَ مِن قَبۡلِ أَن يَأۡتِيَهُمۡ عَذَابٌ أَلِيمٞ ﴿١﴾
ইন্না আরসালনা নূহান ইলা কাওমিহী আন আনযির কাওমাকা মিন কাবলি আই ইয়াতিয়াহুম আযাবুন আলীম।
নিশ্চয়ই আমরা নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম এ নির্দেশ দিয়ে যে, ‘তোমার সম্প্রদায়কে সতর্ক করে দাও, তাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে।
- 2
قَالَ يَٰقَوۡمِ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ ﴿٢﴾
কালা ইয়া কাওমি ইন্নী লাকুম নাযীরুম মুবীন।
নূহ (তার জাতিকে) বললো: ‘হে আমার জাতি! নিশ্চয় আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী,
- 3
أَنِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُ وَأَطِيعُونِ ﴿٣﴾
আনি বুদুল্লাহা ওয়াত্তাকূহু ওয়া আতীঊন।
‘এ বিষয়ে যে, তোমরা আল্লাহর ‘ইবাদাত করো, তাঁকে ভয় করো এবং আমার আনুগত্য করো।’
- 4
يَغۡفِرۡ لَكُم مِّن ذُنُوبِكُمۡ وَيُؤَخِّرۡكُمۡ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ أَجَلَ ٱللَّهِ إِذَا جَآءَ لَا يُؤَخَّرُۚ لَوۡ كُنتُمۡ تَعۡلَمُونَ ﴿٤﴾
ইয়াগফির লাকুম মিন যুনূবিকুম ওয়া ইউআখ্খিরকুম ইলা আজালিম মুসাম্মান ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখ্খারু লাও কুনতুম তালামূন।
‘আল্লাহ তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং (দুনিয়াতে) তোমাদেরকে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত (বেচে থাকার) অবকাশ দিবেন; আল্লাহর নির্ধারিত সময় আসলে কিছুতেই তা (মৃত্যু) বিলম্বিত করা হয় না, যদি তোমরা জানতে!’
- 5
قَالَ رَبِّ إِنِّي دَعَوۡتُ قَوۡمِي لَيۡلٗا وَنَهَارٗا ﴿٥﴾
কালা রাব্বি ইন্নী দাআওতু কাওমী লাইলাও ওয়া নাহারা।
সে (নূহ) বলল, ‘হে আমার রব! আমি তো আমার জাতিকে রাত-দিন (আপনার ইবাদাত ও একত্ববাদের প্রতি) আহ্বান করেছি।
- 6
فَلَمۡ يَزِدۡهُمۡ دُعَآءِيٓ إِلَّا فِرَارٗا ﴿٦﴾
ফালাম ইয়াযিদহুম দুআঈ ইল্লা ফিরারা।
‘কিন্তু আমার আহ্বান কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে।’
- 7
وَإِنِّي كُلَّمَا دَعَوۡتُهُمۡ لِتَغۡفِرَ لَهُمۡ جَعَلُوٓاْ أَصَٰبِعَهُمۡ فِيٓ ءَاذَانِهِمۡ وَٱسۡتَغۡشَوۡاْ ثِيَابَهُمۡ وَأَصَرُّواْ وَٱسۡتَكۡبَرُواْ ٱسۡتِكۡبَارٗا ﴿٧﴾
ওয়া ইন্নী কুল্লামা দাআওতুহুম লিতাগফিরা লাহুম জাআলূ আসাবিআহুম ফী আযানিহিম ওয়াসতাগশাও ছিয়াবাহুম ওয়া আসার্রূ ওয়াসতাকবারুস তিকবারা।
আর আমি যখনই তাদেরকে আহ্বান করেছি, যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন, তখনই তারা তাদের আঙুলগুলো নিজেদের কানে দিয়েছে, নিজেদের কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছে, (কুফরির ওপর) অটল থেকেছে এবং প্রবল অহংকার করেছে।
- 8
ثُمَّ إِنِّي دَعَوۡتُهُمۡ جِهَارٗا ﴿٨﴾
ছুম্মা ইন্নী দাআওতুহুম জিহারা।
‘তারপর আমি তাদেরকে প্রকাশ্যে আহ্বান করেছি।’
- 9
ثُمَّ إِنِّيٓ أَعۡلَنتُ لَهُمۡ وَأَسۡرَرۡتُ لَهُمۡ إِسۡرَارٗا ﴿٩﴾
ছুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা।
‘অতঃপর তাদেরকে আমি উচ্চস্বরে এবং অতি গোপনেও দাওয়াত দিয়েছি।’
- 10
فَقُلۡتُ ٱسۡتَغۡفِرُواْ رَبَّكُمۡ إِنَّهُۥ كَانَ غَفَّارٗا ﴿١٠﴾
ফাকুলতুস তাগফিরূ রাব্বাকুম ইন্নাহূ কানা গাফ্ফারা।
অতঃপর (তাদেরকে) বলেছি: ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল।’
- 11
يُرۡسِلِ ٱلسَّمَآءَ عَلَيۡكُم مِّدۡرَارٗا ﴿١١﴾
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা।
‘তিনি তোমাদের ওপর প্রচুর (উপকারী) বৃষ্টি বর্ষণ করবেন,
- 12
وَيُمۡدِدۡكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَيَجۡعَل لَّكُمۡ جَنَّٰتٖ وَيَجۡعَل لَّكُمۡ أَنۡهَٰرٗا ﴿١٢﴾
ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিও ওয়া বানীনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিও ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
‘আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদেরকে দান করবেন বাগ-বাগিচা এবং নদী-নালা।’
- 13
مَّا لَكُمۡ لَا تَرۡجُونَ لِلَّهِ وَقَارٗا ﴿١٣﴾
মা লাকুম লা তারজূনা লিল্লাহি ওয়াকারা।
‘তোমাদের কী হল, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছ না?’
- 14
وَقَدۡ خَلَقَكُمۡ أَطۡوَارًا ﴿١٤﴾
ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা।
‘অথচ তিনি তোমাদেরকে পৰ্যায়ক্রমে সৃষ্টি করেছেন।’
- 15
أَلَمۡ تَرَوۡاْ كَيۡفَ خَلَقَ ٱللَّهُ سَبۡعَ سَمَٰوَٰتٖ طِبَاقٗا ﴿١٥﴾
আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা।
‘তোমরা কি লক্ষ্য করো না যে, কীভাবে আল্লাহ স্তরে স্তরে সপ্তাকাশ সৃষ্টি করেছেন?’
- 16
وَجَعَلَ ٱلۡقَمَرَ فِيهِنَّ نُورٗا وَجَعَلَ ٱلشَّمۡسَ سِرَاجٗا ﴿١٦﴾
ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা।
‘আর এগুলোর মধ্যে চাঁদকে সৃষ্টি করেছেন আলোকরূপে আর সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপরূপে।’
- 17
وَٱللَّهُ أَنۢبَتَكُم مِّنَ ٱلۡأَرۡضِ نَبَاتٗا ﴿١٧﴾
ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা।
‘আর আল্লাহ তোমাদেরকে উদ্গত করেছেন মাটি থেকে।’
- 18
ثُمَّ يُعِيدُكُمۡ فِيهَا وَيُخۡرِجُكُمۡ إِخۡرَاجٗا ﴿١٨﴾
ছুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা।
‘তারপর তিনি (মৃত্যুর পর) তোমাদেরকে তাতে ফিরিয়ে নিবেন এবং নিশ্চিতভাবে তোমাদেরকে পুনরুত্থিত করবেন।’
- 19
وَٱللَّهُ جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ بِسَاطٗا ﴿١٩﴾
ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা।
‘আর আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য (বসবাসের উপযোগী করে) বিছানার মতো বিছিয়ে দিয়েছেন।’
- 20
لِّتَسۡلُكُواْ مِنۡهَا سُبُلٗا فِجَاجٗا ﴿٢٠﴾
লিতাসলুকূ মিনহা সুবুলান ফিজাজা।
‘যাতে তোমরা সেখানে প্রশস্ত পথে চলতে পারো।’
- 21
قَالَ نُوحٞ رَّبِّ إِنَّهُمۡ عَصَوۡنِي وَٱتَّبَعُواْ مَن لَّمۡ يَزِدۡهُ مَالُهُۥ وَوَلَدُهُۥٓ إِلَّا خَسَارٗا ﴿٢١﴾
কালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাওনী ওয়াত্তাবাঊ মাল লাম ইয়াযিদহু মালুহূ ওয়া ওয়ালাদুহূ ইল্লা খাসারা।
নূহ বললেন, ‘হে আমার রব! তারা আমার অবাধ্য হয়েছে এবং এমন একজনের অনুসরণ করেছে, যার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তার ক্ষতি ছাড়া আর কিছুই বাড়ায়নি।’
- 22
وَمَكَرُواْ مَكۡرٗا كُبَّارٗا ﴿٢٢﴾
ওয়া মাকারূ মাকরান কুব্বারা।
‘আর তারা (নবীর বিরুদ্ধে) ভয়ানক ষড়যন্ত্র করেছে।’
- 23
وَقَالُواْ لَا تَذَرُنَّ ءَالِهَتَكُمۡ وَلَا تَذَرُنَّ وَدّٗا وَلَا سُوَاعٗا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسۡرٗا ﴿٢٣﴾
ওয়া কালূ লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়াআও ওয়া লা ইয়াগূছা ওয়া ইয়াঊকা ওয়া নাসরা।
আর তারা (নিজেদের অনুসারীদেরকে) বলেছে: ‘তোমরা তোমাদের উপাস্যদের বর্জন করো না; বর্জন করো না ওয়াদ, সুওয়া‘, ইয়াগূছ, ইয়া‘ঊক ও নাসরকে।’
- 24
وَقَدۡ أَضَلُّواْ كَثِيرٗاۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا ضَلَٰلٗا ﴿٢٤﴾
ওয়া কাদ আদাল্লূ কাছীরাও ওয়া লা তাযিদিয যালিমীনা ইল্লা দালালা।
‘বস্তুত তারা অনেককে পথভ্রষ্ট করেছে, আর (হে আল্লাহ) আপনি যালিমদেরকে ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়াবেন না।’
- 25
مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمۡ أُغۡرِقُواْ فَأُدۡخِلُواْ نَارٗا فَلَمۡ يَجِدُواْ لَهُم مِّن دُونِ ٱللَّهِ أَنصَارٗا ﴿٢٥﴾
মিম্মা খাতীআতিহিম উগরিকূ ফা উদখিলূ নারান ফালাম ইয়াজিদূ লাহুম মিন দূনিল্লাহি আনসারা।
তাদের পাপের কারণে তাদেরকে (দুনিয়াতে) ডুবিয়ে দেয়া হলো, অতঃপর আগুনে প্রবেশ করানো হলো। তারা নিজেদের সাহায্যকারী হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে পায়নি।
- 26
وَقَالَ نُوحٞ رَّبِّ لَا تَذَرۡ عَلَى ٱلۡأَرۡضِ مِنَ ٱلۡكَٰفِرِينَ دَيَّارًا ﴿٢٦﴾
ওয়া কালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরীনা দায়্যারা।
আর নূহ বললো: ‘হে আমার রব! জমিনের ওপর কোন গৃহবাসী কাফিরকে অবশিষ্ট রাখবেন না।’
- 27
إِنَّكَ إِن تَذَرۡهُمۡ يُضِلُّواْ عِبَادَكَ وَلَا يَلِدُوٓاْ إِلَّا فَاجِرٗا كَفَّارٗا ﴿٢٧﴾
ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লূ ইবাদাকা ওয়া লা ইয়ালিদূ ইল্লা ফাজিরান কাফ্ফারা।
‘আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং দুষ্কৃতকারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না।’
- 28
رَّبِّ ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِمَن دَخَلَ بَيۡتِيَ مُؤۡمِنٗا وَلِلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِۖ وَلَا تَزِدِ ٱلظَّٰلِمِينَ إِلَّا تَبَارَۢا ﴿٢٨﴾
রাব্বিগ ফির লী ওয়া লিওয়ালিদায়্যা ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়া লিল মুমিনীনা ওয়াল মুমিনাতি ওয়া লা তাযিদিয যালিমীনা ইল্লা তাবারা।
‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মু’মিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি যালিমদের আর কিছুই বাড়িয়ে দিবেন না।’
সূরা আল-জ্বিন
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
قُلۡ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ ٱسۡتَمَعَ نَفَرٞ مِّنَ ٱلۡجِنِّ فَقَالُوٓاْ إِنَّا سَمِعۡنَا قُرۡءَانًا عَجَبٗا ﴿١﴾
কুল ঊহিয়া ইলায়্যা আন্নাহুস তামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালূ ইন্না সামিনা কুরআনান আজাবা।
হে রাসূল! (তোমার উম্মতকে) বলো: ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে (আল-কুরআন তিলাওয়াত) শুনেছে। অতঃপর তারা (নিজ জাতির কাছে গিয়ে) বলেছে: ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি,
- 2
يَهۡدِيٓ إِلَى ٱلرُّشۡدِ فَـَٔامَنَّا بِهِۦۖ وَلَن نُّشۡرِكَ بِرَبِّنَآ أَحَدٗا ﴿٢﴾
ইয়াহদী ইলার রুশদি ফা আমান্না বিহী ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা।
‘যা সত্যের দিকে হিদায়াত করে; তাই আমরা এর প্রতি ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না।’
- 3
وَأَنَّهُۥ تَعَٰلَىٰ جَدُّ رَبِّنَا مَا ٱتَّخَذَ صَٰحِبَةٗ وَلَا وَلَدٗا ﴿٣﴾
ওয়া আন্নাহূ তাআলা জাদ্দু রাব্বিনা মাত তাখাযা সাহিবাতাও ওয়া লা ওয়া লাদা।
‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কাউকে স্ত্রী কিংবা সন্তান হিসেবে গ্রহণ করেননি।’
- 4
وَأَنَّهُۥ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى ٱللَّهِ شَطَطٗا ﴿٤﴾
ওয়া আন্নাহূ কানা ইয়াকূলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা।
‘আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহর ব্যাপারে অবাস্তব (শিরকী) কথা- বার্তা বলত।’
- 5
وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن تَقُولَ ٱلۡإِنسُ وَٱلۡجِنُّ عَلَى ٱللَّهِ كَذِبٗا ﴿٥﴾
ওয়া আন্না যানান্না আল লান তাকূলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা।
‘অথচ আমরা তো ধারণা করতাম যে, কোন মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করতে পারে না।’
- 6
وَأَنَّهُۥ كَانَ رِجَالٞ مِّنَ ٱلۡإِنسِ يَعُوذُونَ بِرِجَالٖ مِّنَ ٱلۡجِنِّ فَزَادُوهُمۡ رَهَقٗا ﴿٦﴾
ওয়া আন্নাহূ কানা রিজালুম মিনাল ইনসি ইয়াঊযূনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদূহুম রাহাকা।
আর নিশ্চয় কতিপয় (মূর্খ) মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিয়েছিল।
- 7
وَأَنَّهُمۡ ظَنُّواْ كَمَا ظَنَنتُمۡ أَن لَّن يَبۡعَثَ ٱللَّهُ أَحَدٗا ﴿٧﴾
ওয়া আন্নাহুম যান্নূ কামা যানানতুম আল লাই ইয়াবআছাল্লাহু আহাদা।
‘আর নিশ্চয় তারা (কতিপয় জিনরা) ধারণা করেছিল যেমন তোমরা (কতিপয় মানুষ) ধারণা করেছ যে, আল্লাহ কাউকে কখনই পুনরুত্থিত করবেন না।’
- 8
وَأَنَّا لَمَسۡنَا ٱلسَّمَآءَ فَوَجَدۡنَٰهَا مُلِئَتۡ حَرَسٗا شَدِيدٗا وَشُهُبٗا ﴿٨﴾
ওয়া আন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদাও ওয়া শুহুবা।
আর নিশ্চয়ই আমরা (ঊর্ধ্বজগতের সংবাদ জানতে চোরাই পথে) আসমানে পৌঁছাতে চেয়েছিলাম; কিন্তু দেখলাম, তা কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে।
- 9
وَأَنَّا كُنَّا نَقۡعُدُ مِنۡهَا مَقَٰعِدَ لِلسَّمۡعِۖ فَمَن يَسۡتَمِعِ ٱلۡأٓنَ يَجِدۡ لَهُۥ شِهَابٗا رَّصَدٗا ﴿٩﴾
ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকাইদা লিস সামই ফামাই ইয়াসতামিইল আনা ইয়াজিদ লাহূ শিহাবার রাসাদা।
‘আর আমরা ইতঃপূর্বে তো (ঊর্ধ্বজগতের) সংবাদ শোনার জন্য আসমানের বিভিন্ন ঘাটিতে বসতাম; কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য জ্বলন্ত উল্কাপিণ্ড প্রস্তুত পাবে।’
- 10
وَأَنَّا لَا نَدۡرِيٓ أَشَرٌّ أُرِيدَ بِمَن فِي ٱلۡأَرۡضِ أَمۡ أَرَادَ بِهِمۡ رَبُّهُمۡ رَشَدٗا ﴿١٠﴾
ওয়া আন্না লা নাদরী আশার্রুন উরীদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা।
আর নিশ্চয়ই আমরা (এ কঠোর পাহারার কারণ) বুঝতে পারছিলাম না, পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য কোনো অকল্যাণ চাওয়া হয়েছে, নাকি তাদের রব তাদের জন্য সৎপথের ইচ্ছা করেছেন।
- 11
وَأَنَّا مِنَّا ٱلصَّٰلِحُونَ وَمِنَّا دُونَ ذَٰلِكَۖ كُنَّا طَرَآئِقَ قِدَدٗا ﴿١١﴾
ওয়া আন্না মিন্নাস সালিহূনা ওয়া মিন্না দূনা যালিকা কুন্না তারাইকা কিদাদা।
‘আর নিশ্চয় আমাদের মধ্যে রয়েছে কতিপয় সৎকর্মশীল এবং কতিপয় এর ব্যতিক্রম (পাপিষ্ঠ কাফির)। আমরা ছিলাম বিভিন্ন মত ও পথের অনুসারী।’
- 12
وَأَنَّا ظَنَنَّآ أَن لَّن نُّعۡجِزَ ٱللَّهَ فِي ٱلۡأَرۡضِ وَلَن نُّعۡجِزَهُۥ هَرَبٗا ﴿١٢﴾
ওয়া আন্না যানান্না আল লান নুজিযাল্লাহা ফিল আরদি ওয়া লান নুজিযাহূ হারাবা।
‘আর আমরা এ দৃঢ় বিশ্বাস রাখি যে, আমরা কিছুতেই জমিনের মধ্যে আল্লাহকে অপারগ করতে পারব না এবং পালিয়েও কখনো তাকে অপারগ করতে পারব না।’
- 13
وَأَنَّا لَمَّا سَمِعۡنَا ٱلۡهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦۖ فَمَن يُؤۡمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخۡسٗا وَلَا رَهَقٗا ﴿١٣﴾
ওয়া আন্না লাম্মা সামিনাল হুদা আমান্না বিহী ফামাই ইউমিম বিরাব্বিহী ফালা ইয়াখাফু বাখসাও ওয়া লা রাহাকা।
‘আর নিশ্চয় আমরা যখন হিদায়াতের বাণী (আল-কুরআন) শুনলাম, তখন এর প্রতি ঈমান আনলাম। আর যে তার রবের প্রতি ঈমান আনে, সে না কোন ক্ষতির আশঙ্কা করবে এবং (পাপ বাড়িয়ে) না কোন অন্যায়ের।’
- 14
وَأَنَّا مِنَّا ٱلۡمُسۡلِمُونَ وَمِنَّا ٱلۡقَٰسِطُونَۖ فَمَنۡ أَسۡلَمَ فَأُوْلَٰٓئِكَ تَحَرَّوۡاْ رَشَدٗا ﴿١٤﴾
ওয়া আন্না মিন্নাল মুসলিমূনা ওয়া মিন্নাল কাসিতূনা ফামান আসলামা ফা উলাইকা তাহার্রাও রাশাদা।
‘আর নিশ্চয় আমাদের মধ্যে কিছু সংখ্যক আছে (আল্লাহর অনুগত) মুসলিম এবং আমাদের মধ্যে কিছু সংখ্যক সীমালঙ্ঘনকারী (কাফির)। কাজেই যারা ইসলাম গ্রহণ করেছে, তারাই সরল-সঠিক পথ বেছে নিয়েছে।’
- 15
وَأَمَّا ٱلۡقَٰسِطُونَ فَكَانُواْ لِجَهَنَّمَ حَطَبٗا ﴿١٥﴾
ওয়া আম্মাল কাসিতূনা ফাকানূ লিজাহান্নামা হাতাবা।
আর যারা সীমালঙ্ঘনকারী (সত্য থেকে বিচ্যুত), তারা জাহান্নামের জ্বালানি হবে।
- 16
وَأَلَّوِ ٱسۡتَقَٰمُواْ عَلَى ٱلطَّرِيقَةِ لَأَسۡقَيۡنَٰهُم مَّآءً غَدَقٗا ﴿١٦﴾
ওয়া আল্লাওয়িস তাকামূ আলাত তারীকাতি লাআসকাইনাহুম মাআন গাদাকা।
‘আর তারা যদি (ইসলামের) সঠিক পথে অবিচল থাকত, তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করাতাম।’
- 17
لِّنَفۡتِنَهُمۡ فِيهِۚ وَمَن يُعۡرِضۡ عَن ذِكۡرِ رَبِّهِۦ يَسۡلُكۡهُ عَذَابٗا صَعَدٗا ﴿١٧﴾
লিনাফতিনাহুম ফীহি ওয়া মাই ইউরিদ আন যিকরি রাব্বিহী ইয়াসলুকহু আযাবান সাআদা।
যাতে আমি তা দিয়ে তাদেরকে পরীক্ষা করতে পারি। আর যে তার রবের স্মরণ (আল-কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে তিনি কঠিন শাস্তিতে (জাহান্নামে) প্রবেশ করাবেন।
- 18
وَأَنَّ ٱلۡمَسَٰجِدَ لِلَّهِ فَلَا تَدۡعُواْ مَعَ ٱللَّهِ أَحَدٗا ﴿١٨﴾
ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদঊ মাআল্লাহি আহাদা।
আর নিশ্চয় মসজিদগুলো আল্লাহর জন্যই (নির্দিষ্ট)। কাজেই (সেখানে) তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না।
- 19
وَأَنَّهُۥ لَمَّا قَامَ عَبۡدُ ٱللَّهِ يَدۡعُوهُ كَادُواْ يَكُونُونَ عَلَيۡهِ لِبَدٗا ﴿١٩﴾
ওয়া আন্নাহূ লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদঊহু কাদূ ইয়াকূনূনা আলাইহি লিবাদা।
আর যখন আল্লাহর বান্দা তাঁকে আহ্বান করার জন্য (সালাতে) দাঁড়িয়েছিল, তখন তারা তার ওপর গাদাগাদি করে ভিড় করার উপক্রম হয়েছিল।
- 20
قُلۡ إِنَّمَآ أَدۡعُواْ رَبِّي وَلَآ أُشۡرِكُ بِهِۦٓ أَحَدٗا ﴿٢٠﴾
কুল ইন্নামা আদঊ রাব্বী ওয়া লা উশরিকু বিহী আহাদা।
হে রাসূল! তুমি (এসব মুশরিকদেরকে) বলো: ‘নিশ্চয় আমি আমার রবকেই ডাকি এবং তাঁর সাথে কাউকে শরীক করি না।’
- 21
قُلۡ إِنِّي لَآ أَمۡلِكُ لَكُمۡ ضَرّٗا وَلَا رَشَدٗا ﴿٢١﴾
কুল ইন্নী লা আমলিকু লাকুম দার্রাও ওয়া লা রাশাদা।
হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘নিশ্চয় আমি তোমাদের জন্য না কোন অকল্যাণ করার ক্ষমতা রাখি এবং না কোন কল্যাণ করার।’
- 22
قُلۡ إِنِّي لَن يُجِيرَنِي مِنَ ٱللَّهِ أَحَدٞ وَلَنۡ أَجِدَ مِن دُونِهِۦ مُلۡتَحَدًا ﴿٢٢﴾
কুল ইন্নী লাই ইউজীরানী মিনাল্লাহি আহাদুও ওয়া লান আজিদা মিন দূনিহী মুলতাহাদা।
হে রাসূল! বলো: ‘(আমি আল্লাহর অবাধ্য হলে)নিশ্চয় আল্লাহর কাছ থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না এবং তিনি ছাড়া কখনো আমি কোন আশ্রয়ও পাবো না।’
- 23
إِلَّا بَلَٰغٗا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦۚ وَمَن يَعۡصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا ﴿٢٣﴾
ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহী ওয়া মাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহূ ফা ইন্না লাহূ নারা জাহান্নামা খালিদীনা ফীহা আবাদা।
‘কেবল আল্লাহর বাণী ও তাঁর রিসালাত পৌঁছানোই আমার দায়িত্ব। আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করে, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাতে তারা চিরস্থায়ী হবে।’
- 24
حَتَّىٰٓ إِذَا رَأَوۡاْ مَا يُوعَدُونَ فَسَيَعۡلَمُونَ مَنۡ أَضۡعَفُ نَاصِرٗا وَأَقَلُّ عَدَدٗا ﴿٢٤﴾
হাত্তা ইযা রাআও মা ইঊআদূনা ফাসায়ালামূনা মান আদআফু নাসিরাও ওয়া আকাল্লু আদাদা।
অবশেষে যখন তারা (কিয়ামতের) সেই বিষয়টি প্রত্যক্ষ করবে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে, তখন তারা জানতে পারবে, কার সাহায্যকারী অধিক দুর্বল এবং কার সংখ্যা কম।
- 25
قُلۡ إِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٞ مَّا تُوعَدُونَ أَمۡ يَجۡعَلُ لَهُۥ رَبِّيٓ أَمَدًا ﴿٢٥﴾
কুল ইন আদরী আকারীবুম মা তূআদূনা আম ইয়াজআলু লাহূ রাব্বী আমাদা।
হে রাসূল!বলো: ‘আমি (নিজেই) জানি না, তোমাদেরকে যার (কিয়ামতের) প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা কি নিকটবর্তী, নাকি এর জন্য আমার রব কোন দীর্ঘ মেয়াদ নির্ধারণ করবেন?
- 26
عَٰلِمُ ٱلۡغَيۡبِ فَلَا يُظۡهِرُ عَلَىٰ غَيۡبِهِۦٓ أَحَدًا ﴿٢٦﴾
আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহী আহাদা।
তিনি সমস্ত অদৃশ্যের জ্ঞানী, আর তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না।
- 27
إِلَّا مَنِ ٱرۡتَضَىٰ مِن رَّسُولٖ فَإِنَّهُۥ يَسۡلُكُ مِنۢ بَيۡنِ يَدَيۡهِ وَمِنۡ خَلۡفِهِۦ رَصَدٗا ﴿٢٧﴾
ইল্লা মানির তাদা মির রাসূলিন ফা ইন্নাহূ ইয়াসলুকু মিম বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহী রাসাদা।
তবে তাঁর মনোনীত রাসূল ছাড়া। আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী (ফিরিশতা) নিযুক্ত করেন।
- 28
لِّيَعۡلَمَ أَن قَدۡ أَبۡلَغُواْ رِسَٰلَٰتِ رَبِّهِمۡ وَأَحَاطَ بِمَا لَدَيۡهِمۡ وَأَحۡصَىٰ كُلَّ شَيۡءٍ عَدَدَۢا ﴿٢٨﴾
লিয়ালামা আন কাদ আবলাগূ রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা।
যাতে প্রকাশ পায় যে, তারা (রাসূলগণ) তাদের রবের বার্তাসমূহ পৌঁছে দিয়েছেন। আর তাদের কাছে যা আছে, তা তিনি সম্পূর্ণরূপে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি প্রতিটি জিনিসের সংখ্যা নিখুঁতভাবে হিসাব করে রেখেছেন।
পুরো সূরা পড়ুন: সূরা আল-জ্বিন · সূরা আল-জ্বিন তিলাওয়াত শুনুন
সূরা আল-মুযযাম্মিল
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
يَٰٓأَيُّهَا ٱلۡمُزَّمِّلُ ﴿١﴾
ইয়া আয়্যুহাল মুয্যাম্মিল।
হে বস্ত্রাবৃত নবী!
- 2
قُمِ ٱلَّيۡلَ إِلَّا قَلِيلٗا ﴿٢﴾
কুমিল লাইলা ইল্লা কালীলা।
রাতে (তাহাজ্জুদের) সালাতে দাঁড়াও, তবে রাতের অল্প অংশ বাদে।
- 3
نِّصۡفَهُۥٓ أَوِ ٱنقُصۡ مِنۡهُ قَلِيلًا ﴿٣﴾
নিসফাহূ আওয়িন কুস মিনহু কালীলা।
রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম (এক তৃতীয়াংশ)।
- 4
أَوۡ زِدۡ عَلَيۡهِ وَرَتِّلِ ٱلۡقُرۡءَانَ تَرۡتِيلًا ﴿٤﴾
আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতীলা।
অথবা তার চেয়ে আরো কিছু বাড়াও (দুই তৃতীয়াংশ)। আর স্পষ্টভাবে ধীরে ধীরে আল-কুরআন তিলাওয়াত করো।
- 5
إِنَّا سَنُلۡقِي عَلَيۡكَ قَوۡلٗا ثَقِيلًا ﴿٥﴾
ইন্না সানুলকী আলাইকা কাওলান ছাকীলা।
নিশ্চয়ই আমি তোমার প্রতি এক ভারী বাণী (আল-কুরআন) নাযিল করব।
- 6
إِنَّ نَاشِئَةَ ٱلَّيۡلِ هِيَ أَشَدُّ وَطۡـٔٗا وَأَقۡوَمُ قِيلًا ﴿٦﴾
ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কীলা।
নিশ্চয় রাতের সময়গুলো আত্মসংযমের জন্য অধিক কার্যকর এবং (আল-কুরআন) স্পষ্টভাবে পাঠ করার জন্য অধিকতর উপযোগী।
- 7
إِنَّ لَكَ فِي ٱلنَّهَارِ سَبۡحٗا طَوِيلٗا ﴿٧﴾
ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়ীলা।
নিশ্চয় দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
- 8
وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ وَتَبَتَّلۡ إِلَيۡهِ تَبۡتِيلٗا ﴿٨﴾
ওয়াযকুরিস মা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা।
আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁরই প্রতি মনোনিবেশ করো।
- 9
رَّبُّ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱتَّخِذۡهُ وَكِيلٗا ﴿٩﴾
রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুওয়া ফাত্তাখিযহু ওয়াকীলা।
তিনি পূর্ব ও পশ্চিমের রব, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। সুতরাং তাঁকেই তুমি কার্য সম্পাদনকারীরূপে গ্রহণ করো।
- 10
وَٱصۡبِرۡ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱهۡجُرۡهُمۡ هَجۡرٗا جَمِيلٗا ﴿١٠﴾
ওয়াসবির আলা মা ইয়াকূলূনা ওয়াহজুরহুম হাজরান জামীলা।
আর (মিথ্যারোপকারী) লোকেরা (কটূক্তি ও গালমন্দ) যা-ই বলে, তাতে তুমি ধৈর্যধারণ করো এবং সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলো।
- 11
وَذَرۡنِي وَٱلۡمُكَذِّبِينَ أُوْلِي ٱلنَّعۡمَةِ وَمَهِّلۡهُمۡ قَلِيلًا ﴿١١﴾
ওয়া যারনী ওয়াল মুকায্যিবীনা উলিন নামাতি ওয়া মাহ্হিলহুম কালীলা।
আর (ফয়সালার জন্যে) ছেড়ে দাও আমাকে এবং বিলাস সামগ্রীর অধিকারী মিথ্যারোপকারীদেরকে। আর তাদেরকে (মৃত্যু আসা পর্যন্ত) কিছুকাল অবকাশ দাও।
- 12
إِنَّ لَدَيۡنَآ أَنكَالٗا وَجَحِيمٗا ﴿١٢﴾
ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহীমা।
নিশ্চয় আমার নিকট রয়েছে ভারী শিকলসমূহ ও প্রজ্বলিত আগুন।
- 13
وَطَعَامٗا ذَا غُصَّةٖ وَعَذَابًا أَلِيمٗا ﴿١٣﴾
ওয়া তাআমান যা গুস্সাতিও ওয়া আযাবান আলীমা।
আর কাঁটাযুক্ত খাদ্য, যা গলায় আটকে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি।
- 14
يَوۡمَ تَرۡجُفُ ٱلۡأَرۡضُ وَٱلۡجِبَالُ وَكَانَتِ ٱلۡجِبَالُ كَثِيبٗا مَّهِيلًا ﴿١٤﴾
ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাছীবাম মাহীলা।
যেদিন জমিন ও পাহাড়সমূহ প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান উড়ন্ত বালুকারাশিতে পরিণত হবে।
- 15
إِنَّآ أَرۡسَلۡنَآ إِلَيۡكُمۡ رَسُولٗا شَٰهِدًا عَلَيۡكُمۡ كَمَآ أَرۡسَلۡنَآ إِلَىٰ فِرۡعَوۡنَ رَسُولٗا ﴿١٥﴾
ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআওনা রাসূলা।
নিশ্চয়ই আমি তোমাদের কাছে এমন এক রাসূল (মুহাম্মাদকে) পাঠিয়েছি, যিনি তোমাদের ওপর সাক্ষী হবেন; যেমন আমি ফির‘আউনের কাছে এক রাসূল (মূসাকে) পাঠিয়েছিলাম।
- 16
فَعَصَىٰ فِرۡعَوۡنُ ٱلرَّسُولَ فَأَخَذۡنَٰهُ أَخۡذٗا وَبِيلٗا ﴿١٦﴾
ফাআসা ফিরআওনুর রাসূলা ফা আখাযনাহু আখযাও ওয়াবীলা।
কিন্তু ফির‘আউন রাসূলকে অমান্য করলো। তাই আমি তাকে অত্যন্ত শক্তভাবে (শাস্তি দিয়ে) পাকড়াও করলাম।
- 17
فَكَيۡفَ تَتَّقُونَ إِن كَفَرۡتُمۡ يَوۡمٗا يَجۡعَلُ ٱلۡوِلۡدَٰنَ شِيبًا ﴿١٧﴾
ফাকাইফা তাত্তাকূনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল ওয়িলদানা শীবা।
অতএব তোমরা যদি কুফরী করো, তাহলে তোমরা (কিয়ামতের) সেদিন কীভাবে আত্মরক্ষা করবে, যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করে দিবে?
- 18
ٱلسَّمَآءُ مُنفَطِرُۢ بِهِۦۚ كَانَ وَعۡدُهُۥ مَفۡعُولًا ﴿١٨﴾
আস সামাউ মুনফাতিরুম বিহী কানা ওয়াদুহূ মাফঊলা।
সেদিন আসমান হবে বিদীর্ণ, আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে।
- 19
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا ﴿١٩﴾
ইন্না হাযিহী তাযকিরাতুন ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহী সাবীলা।
নিশ্চয় এ এক উপদেশ। সুতরাং যে তার রবের সান্নিধ্যে পৌঁছার পথ অবলম্বন করতে চায়, সে তা অবলম্বন করুক।
- 20
۞ إِنَّ رَبَّكَ يَعۡلَمُ أَنَّكَ تَقُومُ أَدۡنَىٰ مِن ثُلُثَيِ ٱلَّيۡلِ وَنِصۡفَهُۥ وَثُلُثَهُۥ وَطَآئِفَةٞ مِّنَ ٱلَّذِينَ مَعَكَۚ وَٱللَّهُ يُقَدِّرُ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَۚ عَلِمَ أَن لَّن تُحۡصُوهُ فَتَابَ عَلَيۡكُمۡۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنَ ٱلۡقُرۡءَانِۚ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرۡضَىٰ وَءَاخَرُونَ يَضۡرِبُونَ فِي ٱلۡأَرۡضِ يَبۡتَغُونَ مِن فَضۡلِ ٱللَّهِ وَءَاخَرُونَ يُقَٰتِلُونَ فِي سَبِيلِ ٱللَّهِۖ فَٱقۡرَءُواْ مَا تَيَسَّرَ مِنۡهُۚ وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَأَقۡرِضُواْ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗاۚ وَمَا تُقَدِّمُواْ لِأَنفُسِكُم مِّنۡ خَيۡرٖ تَجِدُوهُ عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٗا وَأَعۡظَمَ أَجۡرٗاۚ وَٱسۡتَغۡفِرُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ غَفُورٞ رَّحِيمُۢ ﴿٢٠﴾
ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকূমু আদনা মিন ছুলুছায়িল লাইলি ওয়া নিসফাহূ ওয়া ছুলুছাহূ ওয়া তাইফাতুম মিনাল লাযীনা মাআকা ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা আলিমা আল লান তুহসূহু ফাতাবা আলাইকুম ফাকরাঊ মা তায়াস্সারা মিনাল কুরআনি আলিমা আন সায়াকূনু মিনকুম মারদা ওয়া আখারূনা ইয়াদরিবূনা ফিল আরদি ইয়াবতাগূনা মিন ফাদলিল্লাহি ওয়া আখারূনা ইউকাতিলূনা ফী সাবীলিল্লাহি ফাকরাঊ মা তায়াস্সারা মিনহু ওয়া আকীমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানাও ওয়া মা তুকাদ্দিমূ লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহু ইনদাল্লাহি হুওয়া খাইরাও ওয়া আযামা আজরাও ওয়াসতাগফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম।
হে রাসূল! নিশ্চয় তোমার রব জানেন যে, তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশের কিছু কম, অথবা কখনো অর্ধরাত অথবা কখনো রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে (মু’মিনদের) যারা আছে তাদের মধ্য থেকে একটি দলও। আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন। তিনি জানেন যে, তোমরা তা (নিরূপণ ও আয়ত্ত) করতে সক্ষম হবে না। তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে। আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকার) সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে। অতএব তোমরা (সালাতে) আল-কুরআন থেকে যতটুকু সহজ ততটুকু তিলাওয়াত করো। আর সালাত কায়িম করো, যাকাত দাও এবং আল্লাহকে কার্যে হাসান (উত্তম ঋণ) দাও। আর তোমরা নিজেদের জন্য কল্যাণমূলক যা কিছু অগ্রে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে উৎকৃষ্টতর ও বড় প্রতিদান হিসেবে পাবে। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
পুরো সূরা পড়ুন: সূরা আল-মুযযাম্মিল · সূরা আল-মুযযাম্মিল তিলাওয়াত শুনুন
সূরা আল-মুদ্দাসসির
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ ﴿١﴾
ইয়া আয়্যুহাল মুদ্দাছ্ছির।
হে বস্ত্রাচ্ছাদিত (নবী)!
- 2
قُمۡ فَأَنذِرۡ ﴿٢﴾
কুম ফা আনযির।
ওঠ, এবং (মানুষকে) আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করো।
- 3
وَرَبَّكَ فَكَبِّرۡ ﴿٣﴾
ওয়া রাব্বাকা ফাকাব্বির।
আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।
- 4
وَثِيَابَكَ فَطَهِّرۡ ﴿٤﴾
ওয়া ছিয়াবাকা ফাতাহ্হির।
আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।
- 5
وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ ﴿٥﴾
ওয়ার রুজযা ফাহজুর।
আর অপবিত্রতা (শিরক) বর্জন করো।
- 6
وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ ﴿٦﴾
ওয়া লা তামনুন তাসতাকছির।
আর অধিক নেক আমল দ্বারা স্বীয় রবের ওপর অনুগ্রহ প্রদর্শন করো না।
- 7
وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ ﴿٧﴾
ওয়া লিরাব্বিকা ফাসবির।
আর তোমার রবের উদ্দেশ্যে ধৈর্যধারণ করো।
- 8
فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ ﴿٨﴾
ফা ইযা নুকিরা ফিন নাকূর।
অতঃপর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
- 9
فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ ﴿٩﴾
ফাযালিকা ইয়াওমাইযিই ইয়াওমুন আসীর।
আর সেদিন হবে কঠিন সংকটের দিন।
- 10
عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ ﴿١٠﴾
আলাল কাফিরীনা গাইরু ইয়াসীর।
যা কাফিরদের জন্য সহজ নয়।
- 11
ذَرۡنِي وَمَنۡ خَلَقۡتُ وَحِيدٗا ﴿١١﴾
যারনী ওয়া মান খালাকতু ওয়াহীদা।
(হে রাসূল!) আমাকে এবং যাকে আমি একাকী (নিঃসম্বল অবস্থায়) সৃষ্টি করেছি, তাকে আমার ওপর ছেড়ে দাও।
- 12
وَجَعَلۡتُ لَهُۥ مَالٗا مَّمۡدُودٗا ﴿١٢﴾
ওয়া জাআলতু লাহূ মালাম মামদূদা।
আর আমি তাকে দিয়েছি অঢেল ধন-সম্পদ,
- 13
وَبَنِينَ شُهُودٗا ﴿١٣﴾
ওয়া বানীনা শুহূদা।
আর (তার আচার-অনুষ্ঠানে) উপস্থিত পুত্রগণ।
- 14
وَمَهَّدتُّ لَهُۥ تَمۡهِيدٗا ﴿١٤﴾
ওয়া মাহ্হাত্তু লাহূ তামহীদা।
আর তার জন্য (জীবনের) সবকিছু সুপ্রস্তুত ও সহজ করে দিয়েছি।
- 15
ثُمَّ يَطۡمَعُ أَنۡ أَزِيدَ ﴿١٥﴾
ছুম্মা ইয়াতমাউ আন আযীদ।
এরপরও সে লোভ করে যে, আমি তাকে আরও বেশি দান করি।
- 16
كَلَّآۖ إِنَّهُۥ كَانَ لِأٓيَٰتِنَا عَنِيدٗا ﴿١٦﴾
কাল্লা ইন্নাহূ কানা লিআয়াতিনা আনীদা।
কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলির ঘোর বিরুদ্ধাচারী।
- 17
سَأُرۡهِقُهُۥ صَعُودًا ﴿١٧﴾
সাউরহিকুহূ সাঊদা।
আমি অচিরেই তাকে এক কঠিন আরোহনের (কষ্টকর শাস্তির) মুখোমুখি করব।
- 18
إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ ﴿١٨﴾
ইন্নাহূ ফাক্কারা ওয়া কাদ্দার।
নিশ্চয় সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো।
- 19
فَقُتِلَ كَيۡفَ قَدَّرَ ﴿١٩﴾
ফাকুতিলা কাইফা কাদ্দার।
অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?
- 20
ثُمَّ قُتِلَ كَيۡفَ قَدَّرَ ﴿٢٠﴾
ছুম্মা কুতিলা কাইফা কাদ্দার।
তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?
- 21
ثُمَّ نَظَرَ ﴿٢١﴾
ছুম্মা নাযার।
অতঃপর সে (কী বলবে তা ভেবে) তাকাল।
- 22
ثُمَّ عَبَسَ وَبَسَرَ ﴿٢٢﴾
ছুম্মা আবাসা ওয়া বাসার।
তারপর সে ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো।
- 23
ثُمَّ أَدۡبَرَ وَٱسۡتَكۡبَرَ ﴿٢٣﴾
ছুম্মা আদবারা ওয়াসতাকবার।
তারপর সে পিছনে ফিরলো এবং অহংকার করলো।
- 24
فَقَالَ إِنۡ هَٰذَآ إِلَّا سِحۡرٞ يُؤۡثَرُ ﴿٢٤﴾
ফাকালা ইন হাযা ইল্লা সিহরুই ইউছার।
অতঃপর সে বলল, ‘এ তো কেবল এক যাদু, যা (পূর্ববর্তীদের কাছ থেকে) বর্ণিত হয়ে আসছে।’
- 25
إِنۡ هَٰذَآ إِلَّا قَوۡلُ ٱلۡبَشَرِ ﴿٢٥﴾
ইন হাযা ইল্লা কাওলুল বাশার।
‘এটা তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়।’
- 26
سَأُصۡلِيهِ سَقَرَ ﴿٢٦﴾
সাউসলীহি সাকার।
অচিরেই আমি তাকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করাব।
- 27
وَمَآ أَدۡرَىٰكَ مَا سَقَرُ ﴿٢٧﴾
ওয়া মা আদরাকা মা সাকার।
আর (হে রাসূল!) কীসে তোমাকে জানাবে, ‘সাকার’ (জাহান্নাম) কী?
- 28
لَا تُبۡقِي وَلَا تَذَرُ ﴿٢٨﴾
লা তুবকী ওয়া লা তাযার।
এটা (শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অঙ্গ) অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।
- 29
لَوَّاحَةٞ لِّلۡبَشَرِ ﴿٢٩﴾
লাওওয়াহাতুল লিল বাশার।
সেটা চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে।
- 30
عَلَيۡهَا تِسۡعَةَ عَشَرَ ﴿٣٠﴾
আলাইহা তিসআতা আশার।
তার (সাক্বারের) ওপর (নিয়োজিত) রয়েছে, ঊনিশজন (প্রহরী ফিরিশতা)।
- 31
وَمَا جَعَلۡنَآ أَصۡحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةٗۖ وَمَا جَعَلۡنَا عِدَّتَهُمۡ إِلَّا فِتۡنَةٗ لِّلَّذِينَ كَفَرُواْ لِيَسۡتَيۡقِنَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَيَزۡدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِيمَٰنٗا وَلَا يَرۡتَابَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ وَٱلۡمُؤۡمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٞ وَٱلۡكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهۡدِي مَن يَشَآءُۚ وَمَا يَعۡلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَۚ وَمَا هِيَ إِلَّا ذِكۡرَىٰ لِلۡبَشَرِ ﴿٣١﴾
ওয়া মা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকাতাও ওয়া মা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল লাযীনা কাফারূ লিয়াসতাইকিনাল লাযীনা ঊতুল কিতাবা ওয়া ইয়াযদাদাল লাযীনা আমানূ ঈমানাও ওয়া লা ইয়ারতাবাল লাযীনা ঊতুল কিতাবা ওয়াল মুমিনূনা ওয়া লিয়াকূলাল লাযীনা ফী কুলূবিহিম মারাদুও ওয়াল কাফিরূনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাছালান কাযালিকা ইউদিল্লুল্লাহু মাই ইয়াশাউ ওয়া ইয়াহদী মাই ইয়াশাউ ওয়া মা ইয়ালামু জুনূদা রাব্বিকা ইল্লা হুওয়া ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার।
আর আমি জাহান্নামের প্রহরী হিসেবে ফেরেশতাদেরই নিযুক্ত করেছি। আর তাদের (প্রহরীদের) সংখ্যা আমি কেবল কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি, যাতে আহলে কিতাবরা নিশ্চিত বিশ্বাস লাভ করে, মুমিনদের ঈমান আরও বৃদ্ধি পায়, আহলে কিতাব ও মুমিনরা কোনো সন্দেহে না থাকে, আর যাদের অন্তরে রোগ রয়েছে এবং কাফিররা বলতে থাকে, ‘আল্লাহ এ উদাহরণ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?’ এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আর এটি তো মানুষের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়।
- 32
كَلَّا وَٱلۡقَمَرِ ﴿٣٢﴾
কাল্লা ওয়াল কামার।
কখনোই নয়, চাঁদের শপথ!
- 33
وَٱلَّيۡلِ إِذۡ أَدۡبَرَ ﴿٣٣﴾
ওয়াল লাইলি ইয আদবার।
রাতের শপথ, যখন তা বিদায় নেয়,
- 34
وَٱلصُّبۡحِ إِذَآ أَسۡفَرَ ﴿٣٤﴾
ওয়াস সুবহি ইযা আসফার।
প্রভাতের শপথ, যখন তা আলো ছড়ায়,
- 35
إِنَّهَا لَإِحۡدَى ٱلۡكُبَرِ ﴿٣٥﴾
ইন্নাহা লাইহদাল কুবার।
নিশ্চয় জাহান্নামের আগুন মহাবিপদসমূহের অন্যতম।
- 36
نَذِيرٗا لِّلۡبَشَرِ ﴿٣٦﴾
নাযীরাল লিল বাশার।
মানুষের জন্য (তা হবে) ভয়-ভীতি প্রদর্শনকারী,
- 37
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَتَقَدَّمَ أَوۡ يَتَأَخَّرَ ﴿٣٧﴾
লিমান শাআ মিনকুম আই ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখ্খার।
তোমাদের মধ্যে যে (ঈমান ও নেক আমলের মাধ্যমে) সামনের দিকে অগ্রসর হতে চায় অথবা (কুফরী ও পাপাচারের মাধ্যমে) পিছিয়ে থাকতে চায় , তার জন্য।
- 38
كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡ رَهِينَةٌ ﴿٣٨﴾
কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহীনাহ।
বস্তুত, প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কাছেই দায়বদ্ধ।
- 39
إِلَّآ أَصۡحَٰبَ ٱلۡيَمِينِ ﴿٣٩﴾
ইল্লা আসহাবাল ইয়ামীন।
কিন্তু ডান দিকের (মু’মিন) লোকেরা নয়,
- 40
فِي جَنَّٰتٖ يَتَسَآءَلُونَ ﴿٤٠﴾
ফী জান্নাতিই ইয়াতাসাআলূন।
তারা থাকবে জান্নাতসমূহে। সেখানে তারা একে অপরকে জিজ্ঞেস করবে,
- 41
عَنِ ٱلۡمُجۡرِمِينَ ﴿٤١﴾
আনিল মুজরিমীন।
অপরাধীদের সম্পর্কে,
- 42
مَا سَلَكَكُمۡ فِي سَقَرَ ﴿٤٢﴾
মা সালাকাকুম ফী সাকার।
কিসে তোমাদেরকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করালো?
- 43
قَالُواْ لَمۡ نَكُ مِنَ ٱلۡمُصَلِّينَ ﴿٤٣﴾
কালূ লাম নাকু মিনাল মুসাল্লীন।
তারা বলবে: ‘(দুনিয়ার জীবনে) আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’
- 44
وَلَمۡ نَكُ نُطۡعِمُ ٱلۡمِسۡكِينَ ﴿٤٤﴾
ওয়া লাম নাকু নুতইমুল মিসকীন।
‘আর আমরা অভাবগ্রস্তকে খাবার দিতাম না।’
- 45
وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلۡخَآئِضِينَ ﴿٤٥﴾
ওয়া কুন্না নাখূদু মাআল খাইদীন।
‘আর আমরা (সত্যের বিরুদ্ধে) অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম।’
- 46
وَكُنَّا نُكَذِّبُ بِيَوۡمِ ٱلدِّينِ ﴿٤٦﴾
ওয়া কুন্না নুকায্যিবু বিয়াওমিদ দীন।
‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।’
- 47
حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلۡيَقِينُ ﴿٤٧﴾
হাত্তা আতানাল ইয়াকীন।
‘অবশেষে (এ অবস্থায়ই) আমাদের কাছে মৃত্যু আগমন করলো।’
- 48
فَمَا تَنفَعُهُمۡ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ ﴿٤٨﴾
ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন।
ফলে (কিয়ামত দিবসে) সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
- 49
فَمَا لَهُمۡ عَنِ ٱلتَّذۡكِرَةِ مُعۡرِضِينَ ﴿٤٩﴾
ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদীন।
অতঃপর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী আল-কুরআন হতে বিমুখ রয়েছে?
- 50
كَأَنَّهُمۡ حُمُرٞ مُّسۡتَنفِرَةٞ ﴿٥٠﴾
কাআন্নাহুম হুমুরুম মুসতানফিরাহ।
তারা (আল-কুরআন থেকে পলায়নে) যেন ভীত-সন্ত্রস্ত পলায়নকারী বন্য গাধা।
- 51
فَرَّتۡ مِن قَسۡوَرَةِۭ ﴿٥١﴾
ফার্রাত মিন কাসওয়ারাহ।
যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।
- 52
بَلۡ يُرِيدُ كُلُّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ أَن يُؤۡتَىٰ صُحُفٗا مُّنَشَّرَةٗ ﴿٥٢﴾
বাল ইউরীদু কুল্লুম রিইম মিনহুম আই ইউতা সুহুফাম মুনাশ্শারাহ।
বরং তাদের মধ্যকার প্রত্যেক (মুশরিক) ব্যক্তিই কামনা করে যে, তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।
- 53
كَلَّاۖ بَل لَّا يَخَافُونَ ٱلۡأٓخِرَةَ ﴿٥٣﴾
কাল্লা বাল লা ইয়াখাফূনাল আখিরাহ।
কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।
- 54
كَلَّآ إِنَّهُۥ تَذۡكِرَةٞ ﴿٥٤﴾
কাল্লা ইন্নাহূ তাযকিরাহ।
কখনো নয়! নিশ্চয় এ (আল-কুরআন) এক উপদেশবাণী।
- 55
فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿٥٥﴾
ফামান শাআ যাকারাহ।
অতএব যার ইচ্ছা সে তা (আল-কুরআন) থেকে উপদেশ গ্রহণ করুক।
- 56
وَمَا يَذۡكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ هُوَ أَهۡلُ ٱلتَّقۡوَىٰ وَأَهۡلُ ٱلۡمَغۡفِرَةِ ﴿٥٦﴾
ওয়া মা ইয়াযকুরূনা ইল্লা আই ইয়াশাআল্লাহু হুওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ।
আর আল্লাহ ইচ্ছা না করলে তারা (এ আল-কুরআন থেকে) উপদেশ গ্রহণ করবে না। তিনিই একমাত্র সেই সত্তা, যাঁকে ভয় করা উচিত এবং তিনিই ক্ষমা করার অধিকারী।
পুরো সূরা পড়ুন: সূরা আল-মুদ্দাসসির · সূরা আল-মুদ্দাসসির তিলাওয়াত শুনুন
সূরা আল-কিয়ামাহ
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ ﴿١﴾
লা উকসিমু বিয়াওমিল কিয়ামাহ।
আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!
- 2
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ ﴿٢﴾
ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওওয়ামাহ।
আমি আরো শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার!
- 3
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ ﴿٣﴾
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামাহ।
মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার (মৃত্যুর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা) হাড়গুলো একত্র করতে পারব না?
- 4
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ ﴿٤﴾
বালা কাদিরীনা আলা আন নুসাওওয়িয়া বানানাহ।
হ্যাঁ, অবশ্যই আমি তার আঙুলের ডগাগুলোও পূর্বের ন্যায় সুগঠিত করতে সক্ষম।
- 5
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ ﴿٥﴾
বাল ইউরীদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ।
বরং (পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে) মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
- 6
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ ﴿٦﴾
ইয়াসআলু আয়্যানা ইয়াওমুল কিয়ামাহ।
সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
- 7
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ ﴿٧﴾
ফা ইযা বারিকাল বাসার।
যখন চক্ষু হতচকিত হবে।
- 8
وَخَسَفَ ٱلۡقَمَرُ ﴿٨﴾
ওয়া খাসাফাল কামার।
আর চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে,
- 9
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ ﴿٩﴾
ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার।
আর সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
- 10
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ ﴿١٠﴾
ইয়াকূলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার্র।
সেদিন মানুষ বলবে: ‘পালাবার স্থান কোথায়?’
- 11
كَلَّا لَا وَزَرَ ﴿١١﴾
কাল্লা লা ওয়াযার।
কখনোই নয়, (আজকের দিন পালিয়ে যাওয়ার মত) কোন আশ্রয়স্থল নেই।
- 12
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ ﴿١٢﴾
ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুসতাকার্র।
সেদিন শুধু ঠাঁই হবে তোমার রবের নিকট।
- 13
يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ ﴿١٣﴾
ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিম বিমা কাদ্দামা ওয়া আখ্খার।
সেদিন মানুষকে অবহিত করা হবে কী (আমল) সে অগ্রে পাঠিয়েছে এবং পশ্চাতে রেখে গেছে।
- 14
بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ ﴿١٤﴾
বালিল ইনসানু আলা নাফসিহী বাসীরাহ।
বরং মানুষ তার নিজের (কাজকর্মের) ব্যাপারে সম্যক অবগত।
- 15
وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ ﴿١٥﴾
ওয়া লাও আলকা মাআযীরাহ।
যদিও সে (নিজেকে নির্দোষ প্রমাণের জন্য) নানা অজুহাত পেশ করে।
- 16
لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ ﴿١٦﴾
লা তুহার্রিক বিহী লিসানাকা লিতাজালা বিহ।
হে রাসূল! আল-কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত নাড়াচাড়া করো না।
- 17
إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ ﴿١٧﴾
ইন্না আলাইনা জামআহূ ওয়া কুরআনাহ।
নিশ্চয়ই (তোমার বক্ষদেশে) এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই।
- 18
فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ ﴿١٨﴾
ফা ইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহ।
অতঃপর আমি যখন আল-কুরআন পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ করো।
- 19
ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ ﴿١٩﴾
ছুম্মা ইন্না আলাইনা বায়ানাহ।
তারপর এর বর্ণনার (ব্যাখ্যার) দায়িত্ব আমারই।
- 20
كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ ﴿٢٠﴾
কাল্লা বাল তুহিব্বূনাল আজিলাহ।
কখনো না; বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাস।
- 21
وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ ﴿٢١﴾
ওয়া তাযারূনাল আখিরাহ।
আর তোমরা আখিরাতকে পরিত্যাগ করো।
- 22
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ ﴿٢٢﴾
ওয়ুজূহুই ইয়াওমাইযিন নাদিরাহ।
সেদিন কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল।
- 23
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ ﴿٢٣﴾
ইলা রাব্বিহা নাযিরাহ।
তারা তাদের রবের দিকে চেয়ে থাকবে।
- 24
وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ ﴿٢٤﴾
ওয়া ওয়ুজূহুই ইয়াওমাইযিম বাসিরাহ।
আর সেদিন অনেক চেহারা হবে বিবর্ণ-বিষণ্ণ।
- 25
تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ ﴿٢٥﴾
তাযুন্নু আই ইউফআলা বিহা ফাকিরাহ।
সে মনে করবে যে, তার ওপর এক মহাবিপর্যয়কর শাস্তি আপতিত হবে।
- 26
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ ﴿٢٦﴾
কাল্লা ইযা বালাগাতিত তারাকিই।
(মুশরিকরা যেমন ধারণা করে যে, মৃত্যুর পর তাদের কোনো শাস্তি হবে না, ব্যাপারটি) কখনোই তেমন নয়। যখন প্রাণ কণ্ঠাগত হবে।
- 27
وَقِيلَ مَنۡۜ رَاقٖ ﴿٢٧﴾
ওয়া কীলা মান, রাক।
আর বলা হবে, ‘কে আছে, যে তাকে ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে?’
- 28
وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ ﴿٢٨﴾
ওয়া যান্না আন্নাহুল ফিরাক।
আর সে (মৃত্যুর যন্ত্রণায় তখন) মনে করবে, ‘এটিই (দুনিয়া থেকে) বিদায়ক্ষণ।’
- 29
وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ ﴿٢٩﴾
ওয়ালতাফ্ফাতিস সাকু বিস সাক।
আর তখন (দুনিয়ার শেষ দিনে এবং আখিরাতের প্রথম দিনে) সকল বিপদাপদ একত্রিত হবে।
- 30
إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ ﴿٣٠﴾
ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক।
সেদিন তোমার রবের কাছেই সকলকে হাঁকিয়ে নেয়া হবে।
- 31
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ ﴿٣١﴾
ফালা সাদ্দাকা ওয়া লা সাল্লা।
সুতরাং, সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।
- 32
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿٣٢﴾
ওয়া লাকিন কায্যাবা ওয়া তাওয়াল্লা।
বরং সে (সত্যকে) মিথ্যারোপ করেছিল এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
- 33
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ ﴿٣٣﴾
ছুম্মা যাহাবা ইলা আহলিহী ইয়াতামাত্তা।
তারপর এ কাফির অহংকার প্রদর্শন করে পরিবার-পরিজনের কাছে চলে গিয়েছিল।
- 34
أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ ﴿٣٤﴾
আওলা লাকা ফা আওলা।
(আল্লাহ বলবেন,) দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
- 35
ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ ﴿٣٥﴾
ছুম্মা আওলা লাকা ফা আওলা।
তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!
- 36
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى ﴿٣٦﴾
আয়াহসাবুল ইনসানু আই ইউতরাকা সুদা।
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
- 37
أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ ﴿٣٧﴾
আলাম ইয়াকু নুতফাতাম মিম মানিয়্যিই ইউমনা।
সে কি (একসময়) বীর্যের স্খলিত শুক্রবিন্দু ছিল না?
- 38
ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ ﴿٣٨﴾
ছুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওওয়া।
অতঃপর সে ‘আলাকায় (জমাট রক্তপিণ্ডে) পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
- 39
فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﴿٣٩﴾
ফাজাআলা মিনহুয যাওজাইনিয যাকারা ওয়াল উনছা।
অতঃপর তিনি তা থেকে সৃষ্টি করেন,জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী।
- 40
أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ ﴿٤٠﴾
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আই ইউহয়াল মাওতা।
তিনি কি মৃতদের জীবিত করতে সক্ষম নন?
পুরো সূরা পড়ুন: সূরা আল-কিয়ামাহ · সূরা আল-কিয়ামাহ তিলাওয়াত শুনুন
সূরা আল-ইনসান
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
هَلۡ أَتَىٰ عَلَى ٱلۡإِنسَٰنِ حِينٞ مِّنَ ٱلدَّهۡرِ لَمۡ يَكُن شَيۡـٔٗا مَّذۡكُورًا ﴿١﴾
হাল আতা আলাল ইনসানি হীনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকূরা।
মানুষের উপর কি এমন এক সুদীর্ঘ সময় অতিক্রান্ত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
- 2
إِنَّا خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ مِن نُّطۡفَةٍ أَمۡشَاجٖ نَّبۡتَلِيهِ فَجَعَلۡنَٰهُ سَمِيعَۢا بَصِيرًا ﴿٢﴾
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালীহি ফাজাআলনাহু সামীআম বাসীরা।
আমি মানুষকে সৃষ্টি করেছি (পুরুষ ও নারীর) মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।
- 3
إِنَّا هَدَيۡنَٰهُ ٱلسَّبِيلَ إِمَّا شَاكِرٗا وَإِمَّا كَفُورًا ﴿٣﴾
ইন্না হাদাইনাহুস সাবীলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফূরা।
অবশ্যই আমি তাকে (রাসূলগণের মাধ্যমে) হিদায়াতের পথ প্রদর্শন করেছি, হয় সে (সে পথ অনুসরণ করে) কৃতজ্ঞ হবে অথবা (সে পথ থেকে ভ্রষ্ট হয়ে) অকৃতজ্ঞ হবে।
- 4
إِنَّآ أَعۡتَدۡنَا لِلۡكَٰفِرِينَ سَلَٰسِلَاْ وَأَغۡلَٰلٗا وَسَعِيرًا ﴿٤﴾
ইন্না আতাদনা লিল কাফিরীনা সালাসিলা ওয়া আগলালাও ওয়া সাঈরা।
নিশ্চয় আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্বলিত আগুন।
- 5
إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا ﴿٥﴾
ইন্নাল আবরারা ইয়াশরাবূনা মিন কাসিন কানা মিযাজুহা কাফূরা।
নিশ্চয় সৎকর্মশীলরা জান্নাতে এমন পানপাত্র থেকে (পবিত্র শরাব) পান করবে যাতে মিশ্রণ করা হবে (সুগন্ধ) কাফূর (কর্পূর)।
- 6
عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا ﴿٦﴾
আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরূনাহা তাফজীরা।
এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা এটিকে যথেচ্ছা প্রবাহিত করবে।
- 7
يُوفُونَ بِٱلنَّذۡرِ وَيَخَافُونَ يَوۡمٗا كَانَ شَرُّهُۥ مُسۡتَطِيرٗا ﴿٧﴾
ইঊফূনা বিন নাযরি ওয়া ইয়াখাফূনা ইয়াওমান কানা শার্রুহূ মুসতাতীরা।
তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে, যার অকল্যাণ হবে অনেক বিস্তীর্ণ।
- 8
وَيُطۡعِمُونَ ٱلطَّعَامَ عَلَىٰ حُبِّهِۦ مِسۡكِينٗا وَيَتِيمٗا وَأَسِيرًا ﴿٨﴾
ওয়া ইউতইমূনাত তাআমা আলা হুব্বিহী মিসকীনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা।
তারা খাদ্যের প্রতি (নিজেদের প্রয়োজন ও) আসক্তি থাকা সত্ত্বেও মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে।
- 9
إِنَّمَا نُطۡعِمُكُمۡ لِوَجۡهِ ٱللَّهِ لَا نُرِيدُ مِنكُمۡ جَزَآءٗ وَلَا شُكُورًا ﴿٩﴾
ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআও ওয়া লা শুকূরা।
তারা বলে: ‘আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোন প্রতিদান চাই না এবং কোন কৃতজ্ঞতাও না।
- 10
إِنَّا نَخَافُ مِن رَّبِّنَا يَوۡمًا عَبُوسٗا قَمۡطَرِيرٗا ﴿١٠﴾
ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবূসান কামতারীরা।
(তারা বলে:) আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ংকর ভীতিপ্রদ দিবসের ভয় করি।
- 11
فَوَقَىٰهُمُ ٱللَّهُ شَرَّ ذَٰلِكَ ٱلۡيَوۡمِ وَلَقَّىٰهُمۡ نَضۡرَةٗ وَسُرُورٗا ﴿١١﴾
ফাওয়াকাহুমুল্লাহু শার্রা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাদরাতাও ওয়া সুরূরা।
ফলে আল্লাহ তাদেরকে সেই দিবসের অকল্যাণ থেকে রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও উৎফুল্লতা।
- 12
وَجَزَىٰهُم بِمَا صَبَرُواْ جَنَّةٗ وَحَرِيرٗا ﴿١٢﴾
ওয়া জাযাহুম বিমা সাবারূ জান্নাতাও ওয়া হারীরা।
আর তারা যে ধৈর্যধারণ করেছিল তার পরিণামে তিনি তাদেরকে পুরস্কারস্বরূপ প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র।
- 13
مُّتَّكِـِٔينَ فِيهَا عَلَى ٱلۡأَرَآئِكِۖ لَا يَرَوۡنَ فِيهَا شَمۡسٗا وَلَا زَمۡهَرِيرٗا ﴿١٣﴾
মুত্তাকিঈনা ফীহা আলাল আরাইকি লা ইয়ারাওনা ফীহা শামসাও ওয়া লা যামহারীরা।
তারা সেখানে সুসজ্জিত আসনে হেলান দিয়ে থাকবে। তারা সেখানে না দেখবে অতিশয় গরম, আর না অত্যধিক ঠাণ্ডা।
- 14
وَدَانِيَةً عَلَيۡهِمۡ ظِلَٰلُهَا وَذُلِّلَتۡ قُطُوفُهَا تَذۡلِيلٗا ﴿١٤﴾
ওয়া দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতূফুহা তাযলীলা।
তাদের ওপর (জান্নাতের) গাছের ছায়া ঝুঁকে থাকবে এবং তার ফলমূলের থোকাসমূহ তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন করা হবে।
- 15
وَيُطَافُ عَلَيۡهِم بِـَٔانِيَةٖ مِّن فِضَّةٖ وَأَكۡوَابٖ كَانَتۡ قَوَارِيرَا۠ ﴿١٥﴾
ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাতিও ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারীরা।
আর তাদের চারপাশে ঘুরে ঘুরে রৌপ্যের পাত্র ও স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে (পানীয়) পরিবেশন করা হবে।
- 16
قَوَارِيرَاْ مِن فِضَّةٖ قَدَّرُوهَا تَقۡدِيرٗا ﴿١٦﴾
কাওয়ারীরা মিন ফিদ্দাতিন কাদ্দারূহা তাকদীরা।
রূপার ন্যায় স্বচ্ছ স্ফটিক পাত্র; যা পরিবেশনকারীরা (পানকারীদের চাহিদা অনুযায়ী) পরিমাপ করে পূর্ণ করবে।
- 17
وَيُسۡقَوۡنَ فِيهَا كَأۡسٗا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا ﴿١٧﴾
ওয়া ইউসকাওনা ফীহা কাসান কানা মিযাজুহা যানজাবীলা।
সেখানে তাদেরকে এমন এক পানপাত্র পান করানো হবে, যার মিশ্রণ হবে আদা।
- 18
عَيۡنٗا فِيهَا تُسَمَّىٰ سَلۡسَبِيلٗا ﴿١٨﴾
আইনান ফীহা তুসাম্মা সালসাবীলা।
জান্নাতের এক ঝর্ণা যার নাম হবে, সালসাবীল।
- 19
۞ وَيَطُوفُ عَلَيۡهِمۡ وِلۡدَٰنٞ مُّخَلَّدُونَ إِذَا رَأَيۡتَهُمۡ حَسِبۡتَهُمۡ لُؤۡلُؤٗا مَّنثُورٗا ﴿١٩﴾
ওয়া ইয়াতূফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদূনা ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানছূরা।
আর তাদের চারপাশে ঘুরাফেরা করবে চিরকিশোরেরা; তুমি তাদেরকে দেখলে মনে করবে, তারা যেন কতিপয় বিক্ষিপ্ত মুক্তা।
- 20
وَإِذَا رَأَيۡتَ ثَمَّ رَأَيۡتَ نَعِيمٗا وَمُلۡكٗا كَبِيرًا ﴿٢٠﴾
ওয়া ইযা রাআইতা ছাম্মা রাআইতা নাঈমাও ওয়া মুলকান কাবীরা।
আর তুমি যখন সেখানে দেখবে, তখন দেখতে পাবে নি‘আমতরাজি ও বিশাল সাম্রাজ্য।
- 21
عَٰلِيَهُمۡ ثِيَابُ سُندُسٍ خُضۡرٞ وَإِسۡتَبۡرَقٞۖ وَحُلُّوٓاْ أَسَاوِرَ مِن فِضَّةٖ وَسَقَىٰهُمۡ رَبُّهُمۡ شَرَابٗا طَهُورًا ﴿٢١﴾
আলিয়াহুম ছিয়াবু সুনদুসিন খুদরুও ওয়া ইসতাবরাকুও ওয়া হুল্লূ আসাওয়িরা মিন ফিদ্দাতিও ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহূরা।
তাদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক। আর তাদেরকে পরিধান করানো হবে রূপার চুড়ি এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়।
- 22
إِنَّ هَٰذَا كَانَ لَكُمۡ جَزَآءٗ وَكَانَ سَعۡيُكُم مَّشۡكُورًا ﴿٢٢﴾
ইন্না হাযা কানা লাকুম জাযাআও ওয়া কানা সায়ুকুম মাশকূরা।
(তাদেরকে বলা হবেঃ) ‘নিশ্চয় এটি তোমাদের পুরস্কার। আর তোমাদের প্রচেষ্টা (আমলসমূহ) ছিল প্রশংসাযোগ্য।’
- 23
إِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ تَنزِيلٗا ﴿٢٣﴾
ইন্না নাহনু নায্যালনা আলাইকাল কুরআনা তানযীলা।
হে রাসূল! নিশ্চয় আমি তোমার প্রতি পর্যায়ক্রমে আল-কুরআন নাযিল করেছি।
- 24
فَٱصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تُطِعۡ مِنۡهُمۡ ءَاثِمًا أَوۡ كَفُورٗا ﴿٢٤﴾
ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তুতি মিনহুম আছিমান আও কাফূরা।
কাজেই তোমার রবের হুকুমের জন্য ধৈর্যধারণ করো এবং তাদের মধ্য থেকে কোন পাপিষ্ঠ বা অকৃতজ্ঞ কাফিরের আনুগত্য করো না।
- 25
وَٱذۡكُرِ ٱسۡمَ رَبِّكَ بُكۡرَةٗ وَأَصِيلٗا ﴿٢٥﴾
ওয়াযকুরিস মা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা।
আর সকাল-সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো,
- 26
وَمِنَ ٱلَّيۡلِ فَٱسۡجُدۡ لَهُۥ وَسَبِّحۡهُ لَيۡلٗا طَوِيلًا ﴿٢٦﴾
ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহূ ওয়া সাব্বিহহু লাইলান তাওয়ীলা।
আর রাতের একাংশে (মাগরিব ও ‘ইশা) তার উদ্দেশ্যে সাজদাবনত হও এবং দীর্ঘ রাত ধরে তাঁর তাসবীহ পাঠ করো।
- 27
إِنَّ هَٰٓؤُلَآءِ يُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَآءَهُمۡ يَوۡمٗا ثَقِيلٗا ﴿٢٧﴾
ইন্না হাউলাই ইউহিব্বূনাল আজিলাতা ওয়া ইয়াযারূনা ওয়ারাআহুম ইয়াওমান ছাকীলা।
নিশ্চয় এরা দুনিয়ার জীবনকে ভালোবাসে আর তাদের সামনের এক কঠিন দিনকে উপেক্ষা করে চলে।
- 28
نَّحۡنُ خَلَقۡنَٰهُمۡ وَشَدَدۡنَآ أَسۡرَهُمۡۖ وَإِذَا شِئۡنَا بَدَّلۡنَآ أَمۡثَٰلَهُمۡ تَبۡدِيلًا ﴿٢٨﴾
নাহনু খালাকনাহুম ওয়া শাদাদনা আসরাহুম ওয়া ইযা শিনা বাদ্দালনা আমছালাহুম তাবদীলা।
আমিই তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের জোড়াগুলো আমিই শক্ত করে দিয়েছি। আর আমি চাইলে (তাদেরকে ধ্বংস করে) তাদের পরিবর্তে অনুরূপ জাতি সৃষ্টি করতে পারি।
- 29
إِنَّ هَٰذِهِۦ تَذۡكِرَةٞۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلٗا ﴿٢٩﴾
ইন্না হাযিহী তাযকিরাতুন ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহী সাবীলা।
নিশ্চয় এটি (এ সূরাটি) উপদেশ; অতএব যে চায় সে তার রবের পথ অবলম্বন করুক।
- 30
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ﴿٣٠﴾
ওয়া মা তাশাঊনা ইল্লা আই ইয়াশাআল্লাহু ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা।
আর আল্লাহ না চাইলে তোমরা ইচ্ছা করতে সক্ষম হবে না। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাবান।
- 31
يُدۡخِلُ مَن يَشَآءُ فِي رَحۡمَتِهِۦۚ وَٱلظَّٰلِمِينَ أَعَدَّ لَهُمۡ عَذَابًا أَلِيمَۢا ﴿٣١﴾
ইউদখিলু মাই ইয়াশাউ ফী রাহমাতিহী ওয়ায যালিমীনা আআদ্দা লাহুম আযাবান আলীমা।
তিনি যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করাবেন এবং যালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন (জাহান্নামের) যন্ত্রণাদায়ক শাস্তি।
পুরো সূরা পড়ুন: সূরা আল-ইনসান · সূরা আল-ইনসান তিলাওয়াত শুনুন
সূরা আল-মুরসালাত
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
- 1
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا ﴿١﴾
ওয়াল মুরসালাতি উরফা।
কল্যাণের উদ্দেশ্যে (অবিরাম) প্রেরিত বাতাসের শপথ!
- 2
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا ﴿٢﴾
ফাল আসিফাতি আসফা।
অতঃপর প্রচন্ড বেগে প্রবাহিত ঝড় হাওয়ার শপথ!
- 3
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا ﴿٣﴾
ওয়ান নাশিরাতি নাশরা।
মেঘমালা ও বৃষ্টি সঞ্চালনকারী বায়ুর শপথ!
- 4
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا ﴿٤﴾
ফাল ফারিকাতি ফারকা।
অতঃপর ওহী নিয়ে অবতরণকারী ফিরিশতাদের শপথ!
- 5
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا ﴿٥﴾
ফাল মুলকিয়াতি যিকরা।
অতঃপর উপদেশগ্রন্থ আনয়নকারী ফিরিশতার শপথ!
- 6
عُذۡرًا أَوۡ نُذۡرًا ﴿٦﴾
উযরান আও নুযরা।
অজুহাত দূরকারী এবং (আল্লাহর শাস্তি থেকে) সতর্ককারী হিসেবে।
- 7
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ ﴿٧﴾
ইন্নামা তূআদূনা লাওয়াকি।
নিশ্চয় তোমাদেরকে যে (পুনরুত্থান, হিসাব ও শাস্তির) প্ৰতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে।
- 8
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ ﴿٨﴾
ফা ইযান নুজূমু তুমিসাত।
যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে পড়বে,
- 9
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ ﴿٩﴾
ওয়া ইযাস সামাউ ফুরিজাত।
আর যখন আকাশ বিদীর্ণ করা হবে,
- 10
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ ﴿١٠﴾
ওয়া ইযাল জিবালু নুসিফাত।
আর যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে।
- 11
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتۡ ﴿١١﴾
ওয়া ইযার রুসুলু উক্কিতাত।
আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে,
- 12
لِأَيِّ يَوۡمٍ أُجِّلَتۡ ﴿١٢﴾
লিআয়্যি ইয়াওমিন উজ্জিলাত।
কোন দিনের জন্য এসব বিলম্বিত করা হয়েছিল?
- 13
لِيَوۡمِ ٱلۡفَصۡلِ ﴿١٣﴾
লিয়াওমিল ফাসল।
বিচার দিনের জন্য।
- 14
وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلۡفَصۡلِ ﴿١٤﴾
ওয়া মা আদরাকা মা ইয়াওমুল ফাসল।
আর কিসে তোমাকে জানাবে, বিচার দিবস কি?
- 15
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿١٥﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 16
أَلَمۡ نُهۡلِكِ ٱلۡأَوَّلِينَ ﴿١٦﴾
আলাম নুহলিকিল আওওয়ালীন।
আমি কি পূর্বেকার জাতিগুলোকে ধ্বংস করিনি?
- 17
ثُمَّ نُتۡبِعُهُمُ ٱلۡأٓخِرِينَ ﴿١٧﴾
ছুম্মা নুতবিউহুমুল আখিরীন।
অতঃপর তাদের পরবর্তী জাতিগুলোকেও (তাদের মতোই) ধ্বংস করি।
- 18
كَذَٰلِكَ نَفۡعَلُ بِٱلۡمُجۡرِمِينَ ﴿١٨﴾
কাযালিকা নাফআলু বিল মুজরিমীন।
এভাবেই আমি অপরাধীদের সঙ্গে আচরণ করে থাকি।
- 19
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿١٩﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 20
أَلَمۡ نَخۡلُقكُّم مِّن مَّآءٖ مَّهِينٖ ﴿٢٠﴾
আলাম নাখলুক্কুম মিম মাইম মাহীন।
আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি (বীর্য) থেকে সৃষ্টি করিনি?
- 21
فَجَعَلۡنَٰهُ فِي قَرَارٖ مَّكِينٍ ﴿٢١﴾
ফাজাআলনাহু ফী কারারিম মাকীন।
অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে (গর্ভাশয়ে)
- 22
إِلَىٰ قَدَرٖ مَّعۡلُومٖ ﴿٢٢﴾
ইলা কাদারিম মালূম।
এক নির্দিষ্ট কাল পর্যন্ত,
- 23
فَقَدَرۡنَا فَنِعۡمَ ٱلۡقَٰدِرُونَ ﴿٢٣﴾
ফাকাদারনা ফানিমাল কাদিরূন।
অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।
- 24
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٢٤﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 25
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ كِفَاتًا ﴿٢٥﴾
আলাম নাজআলিল আরদা কিফাতা।
আমি কি জমিনকে (সকল মানুষের জন্য) ধারণকারী বানাইনি?
- 26
أَحۡيَآءٗ وَأَمۡوَٰتٗا ﴿٢٦﴾
আহয়াআও ওয়া আমওয়াতা।
জীবিত ও মৃত সকলের জন্য?
- 27
وَجَعَلۡنَا فِيهَا رَوَٰسِيَ شَٰمِخَٰتٖ وَأَسۡقَيۡنَٰكُم مَّآءٗ فُرَاتٗا ﴿٢٧﴾
ওয়া জাআলনা ফীহা রাওয়াসিয়া শামিখাতিও ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা।
আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।
- 28
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٢٨﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 29
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿٢٩﴾
ইনতালিকূ ইলা মা কুনতুম বিহী তুকায্যিবূন।
(বলা হবে, হে মিথ্যারোপকারীরা!) তোমরা যা (শাস্তি) অস্বীকার করতে সেদিকে গমন করো।
- 30
ٱنطَلِقُوٓاْ إِلَىٰ ظِلّٖ ذِي ثَلَٰثِ شُعَبٖ ﴿٣٠﴾
ইনতালিকূ ইলা যিল্লিন যী ছালাছি শুআব।
যাও, তিন শাখা বিশিষ্ট আগুনের ধোঁয়ার ছায়ায়,
- 31
لَّا ظَلِيلٖ وَلَا يُغۡنِي مِنَ ٱللَّهَبِ ﴿٣١﴾
লা যালীলিও ওয়া লা ইউগনী মিনাল লাহাব।
যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।
- 32
إِنَّهَا تَرۡمِي بِشَرَرٖ كَٱلۡقَصۡرِ ﴿٣٢﴾
ইন্নাহা তারমী বিশারারিন কাল কাসর।
নিশ্চয় তা (জাহান্নাম) প্রাসাদসম অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করবে।
- 33
كَأَنَّهُۥ جِمَٰلَتٞ صُفۡرٞ ﴿٣٣﴾
কাআন্নাহূ জিমালাতুন সুফর।
যেন তা হলুদ বর্ণের উটের ন্যায়।
- 34
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٣٤﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 35
هَٰذَا يَوۡمُ لَا يَنطِقُونَ ﴿٣٥﴾
হাযা ইয়াওমু লা ইয়ানতিকূন।
এটা এমন এক দিন, যেদিন তারা কথা বলবে না।
- 36
وَلَا يُؤۡذَنُ لَهُمۡ فَيَعۡتَذِرُونَ ﴿٣٦﴾
ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরূন।
আর তাদেরকে অনুমতি দেওয়া হবে না; ফলে তারা কোনো অজুহাত পেশ করতে পারবে না।
- 37
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٣٧﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 38
هَٰذَا يَوۡمُ ٱلۡفَصۡلِۖ جَمَعۡنَٰكُمۡ وَٱلۡأَوَّلِينَ ﴿٣٨﴾
হাযা ইয়াওমুল ফাসলি জামানাকুম ওয়াল আওওয়ালীন।
এটি (সৃষ্টিকুলের মাঝে) ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তী জাতিসমূহকে আমি এক জায়গায় একত্র করেছি।
- 39
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ ﴿٣٩﴾
ফা ইন কানা লাকুম কাইদুন ফাকীদূন।
(আল্লাহর শাস্তি থেকে মুক্তির জন্য) তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো।
- 40
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٠﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 41
إِنَّ ٱلۡمُتَّقِينَ فِي ظِلَٰلٖ وَعُيُونٖ ﴿٤١﴾
ইন্নাল মুত্তাকীনা ফী যিলালিও ওয়া উয়ূন।
নিশ্চয় মুত্তাকীরা থাকবে (বৃক্ষরাজির) ছায়ায় ও ঝর্ণাবহুল স্থানে,
- 42
وَفَوَٰكِهَ مِمَّا يَشۡتَهُونَ ﴿٤٢﴾
ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহূন।
আর নিজেদের বাসনানুযায়ী ফলমূলের প্রাচুর্যের মধ্যে।
- 43
كُلُواْ وَٱشۡرَبُواْ هَنِيٓـَٔۢا بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَ ﴿٤٣﴾
কুলূ ওয়াশরাবূ হানীআম বিমা কুনতুম তামালূন।
(তাদেরকে বলা হবে:) ‘তোমরা (দুনিয়াতে) যে আমল করতে তার প্রতিদানস্বরূপ আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো;
- 44
إِنَّا كَذَٰلِكَ نَجۡزِي ٱلۡمُحۡسِنِينَ ﴿٤٤﴾
ইন্না কাযালিকা নাজযিল মুহসিনীন।
নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এমন-ই প্রতিদান দিয়ে থাকি।
- 45
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٥﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!
- 46
كُلُواْ وَتَمَتَّعُواْ قَلِيلًا إِنَّكُم مُّجۡرِمُونَ ﴿٤٦﴾
কুলূ ওয়া তামাত্তাঊ কালীলান ইন্নাকুম মুজরিমূন।
হে কাফিররা! তোমরা (দুনিয়াতে) আহার করো এবং ভোগ করো ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।
- 47
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٧﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের যাবতীয় দুর্ভোগ!
- 48
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرۡكَعُواْ لَا يَرۡكَعُونَ ﴿٤٨﴾
ওয়া ইযা কীলা লাহুমুর কাঊ লা ইয়ারকাঊন।
যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা রুকূ করো,’ তখন তারা রুকূ করত না।
- 49
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿٤٩﴾
ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।
মিথ্যারোপকারীদের জন্য সেদিনের (যাবতীয়) দুর্ভোগ!
- 50
فَبِأَيِّ حَدِيثِۭ بَعۡدَهُۥ يُؤۡمِنُونَ ﴿٥٠﴾
ফাবিআয়্যি হাদীছিম বাদাহূ ইউমিনূন।
কাজেই আল-কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?
পুরো সূরা পড়ুন: সূরা আল-মুরসালাত · সূরা আল-মুরসালাত তিলাওয়াত শুনুন
পারা 29 সম্পর্কে প্রশ্নোত্তর
পারা 29 কোথায় শুরু আর কোথায় শেষ?
পারা 29 শুরু হয়েছে সূরা আল-মুলক, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আল-মুরসালাত, আয়াত 50-এ।
পারা 29-এ কোন কোন সূরা আছে?
পারা 29-এ আছে সূরা আল-মুলক, সূরা আল-কলম, সূরা আল-হাক্কাহ, সূরা আল-মাআরিজ, সূরা নূহ, সূরা আল-জ্বিন, সূরা আল-মুযযাম্মিল, সূরা আল-মুদ্দাসসির, সূরা আল-কিয়ামাহ, সূরা আল-ইনসান ও সূরা আল-মুরসালাত।
পারা 29-এ কত আয়াত?
পারা 29-এ মোট 431টি আয়াত আছে।
সূরা ইয়াসিন অ্যাপ
ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।