সূরা ইয়াসিন

আল-কুরআন · 30 পারার মধ্যে পারা 30

পারা 30 (আমপারা)

564 আয়াত · 37টি সূরা

সূরা আন-নাবা, সূরা আন-নাযিআত, সূরা আবাসা, সূরা আত-তাকভীর, সূরা আল-ইনফিতার, সূরা আল-মুতাফফিফীন, সূরা আল-ইনশিকাক, সূরা আল-বুরুজ, সূরা আত-তারিক, সূরা আল-আলা, সূরা আল-গাশিয়া, সূরা আল-ফাজর, সূরা আল-বালাদ, সূরা আশ-শামস, সূরা আল-লাইল, সূরা আদ-দুহা, সূরা আল-ইনশিরাহ, সূরা আত-তীন, সূরা আল-আলাক, সূরা আল-কাদর, সূরা আল-বায়্যিনাহ, সূরা আয-যিলযাল, সূরা আল-আদিয়াত, সূরা আল-কারিআ, সূরা আত-তাকাসুর, সূরা আল-আসর, সূরা আল-হুমাযা, সূরা আল-ফীল, সূরা কুরাইশ, সূরা আল-মাঊন, সূরা আল-কাউসার, সূরা আল-কাফিরূন, সূরা আন-নাসর, সূরা আল-লাহাব, সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক, সূরা আন-নাস

পারা 30 সূরা আন-নাবা, আয়াত 1 থেকে শুরু হয়ে সূরা আন-নাস, আয়াত 6 পর্যন্ত বিস্তৃত। সূরা আন-নাবা যে শব্দ দিয়ে শুরু, সে অনুসারে এটি আমপারা নামে পরিচিত। নিচে সূরা অনুযায়ী এর সব 564টি আয়াত আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ দেওয়া হলো।

দেখান

সূরা আন-নাবা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    عَمَّ يَتَسَآءَلُونَ ﴿١﴾

    আম্মা ইয়াতাসাআলূন।

    তারা কী বিষয় সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে?

  2. 2

    عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ ﴿٢﴾

    আনিন নাবাইল আযীম।

    সেই মহাসংবাদ সম্পর্কে,

  3. 3

    ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ ﴿٣﴾

    আল্লাযী হুম ফীহি মুখতালিফূন।

    যে বিষয়ে তারা মতভেদ করছে।

  4. 4

    كَلَّا سَيَعۡلَمُونَ ﴿٤﴾

    কাল্লা সায়ালামূন।

    কখনো না, অচিরেই তারা জানতে পারবে।

  5. 5

    ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ ﴿٥﴾

    ছুম্মা কাল্লা সায়ালামূন।

    তারপর কখনোই না, তারা অচিরেই জানতে পারবে।

  6. 6

    أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا ﴿٦﴾

    আলাম নাজআলিল আরদা মিহাদা।

    আমি কি জমিনকে তাদের জন্যে শয্যা বানাইনি?

  7. 7

    وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا ﴿٧﴾

    ওয়াল জিবালা আওতাদা।

    আর পর্বতসমূহকে পেরেক?

  8. 8

    وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا ﴿٨﴾

    ওয়া খালাকনাকুম আযওয়াজা।

    আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি (নারী-পুরুষে) জোড়ায় জোড়ায়।

  9. 9

    وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا ﴿٩﴾

    ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা।

    আর আমি তোমাদের নিদ্রাকে (কর্মবিরতীর মাধ্যমে) বানিয়েছি বিশ্রাম।

  10. 10

    وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا ﴿١٠﴾

    ওয়া জাআলনাল লাইলা লিবাসা।

    আর আমি রাতকে আবরণ করেছি।

  11. 11

    وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا ﴿١١﴾

    ওয়া জাআলনান নাহারা মাআশা।

    আর আমি দিনকে বানিয়েছি জীবিকার্জনের সময়।

  12. 12

    وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا ﴿١٢﴾

    ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা।

    আর আমি তোমাদের ওপরে বানিয়েছি সাতটি সুদৃঢ় আকাশ।

  13. 13

    وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا ﴿١٣﴾

    ওয়া জাআলনা সিরাজাও ওয়াহ্হাজা।

    আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ (সূর্য)।

  14. 14

    وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا ﴿١٤﴾

    ওয়া আনযালনা মিনাল মুসিরাতি মাআন ছাজ্জাজা।

    আর আমি মেঘমালা থেকে মুষলধারে (বৃষ্টির) পানি বর্ষণ করেছি।

  15. 15

    لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا ﴿١٥﴾

    লিনুখরিজা বিহী হাব্বাও ওয়া নাবাতা।

    যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি।

  16. 16

    وَجَنَّٰتٍ أَلۡفَافًا ﴿١٦﴾

    ওয়া জান্নাতিন আলফাফা।

    আর ঘন উদ্যানসমূহ।

  17. 17

    إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا ﴿١٧﴾

    ইন্না ইয়াওমাল ফাসলি কানা মীকাতা।

    নিশ্চয় বিচার-ফয়সালার দিন নির্ধারিত আছে।

  18. 18

    يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا ﴿١٨﴾

    ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতূনা আফওয়াজা।

    সেদিন শিঙ্গায় (দ্বিতীয়বার) ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে উপস্থিত হবে।

  19. 19

    وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا ﴿١٩﴾

    ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা।

    আর সেদিন আসমানকে খুলে দেওয়া হবে, ফলে তা বহু খোলা দরজায় পরিণত হবে।

  20. 20

    وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ﴿٢٠﴾

    ওয়া সুয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা।

    আর পর্বতমালাকে চালিত করা হবে। ফলে সেগুলো (ধুলিকণার রূপ ধারণ করে) মরিচিকায় পরিণত হবে।

  21. 21

    إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا ﴿٢١﴾

    ইন্না জাহান্নামা কানাত মিরসাদা।

    নিশ্চয় জাহান্নাম (তার অধিবাসীদের জন্য) গোপন ফাঁদ,

  22. 22

    لِّلطَّٰغِينَ مَـَٔابٗا ﴿٢٢﴾

    ল্লিত তাগীনা মাআবা।

    সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।

  23. 23

    لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا ﴿٢٣﴾

    লাবিছীনা ফীহা আহকাবা।

    সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে।

  24. 24

    لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا ﴿٢٤﴾

    লা ইয়াযূকূনা ফীহা বারদাও ওয়া লা শারাবা।

    সেখানে তারা কোন ঠাণ্ডা ও পানীয় (কিছুই) আস্বাদন করবে না।

  25. 25

    إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا ﴿٢٥﴾

    ইল্লা হামীমাও ওয়া গাস্সাকা।

    ফুটন্ত পানি ও (জাহান্নামীদের প্রবাহিত) পুঁজ ছাড়া।

  26. 26

    جَزَآءٗ وِفَاقًا ﴿٢٦﴾

    জাযাআও ওয়িফাকা।

    (কুফরী ও ভ্রষ্টতার) উপযুক্ত প্রতিফলস্বরূপ।

  27. 27

    إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا ﴿٢٧﴾

    ইন্নাহুম কানূ লা ইয়ারজূনা হিসাবা।

    নিশ্চয় তারা (দুনিয়ার জীবনে) হিসাব-নিকাশের ভয় করত না।

  28. 28

    وَكَذَّبُواْ بِـَٔايَٰتِنَا كِذَّابٗا ﴿٢٨﴾

    ওয়া কায্যাবূ বিআয়াতিনা কিয্যাবা।

    আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে মিথ্যা প্রতিপন্ন করেছিল।

  29. 29

    وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا ﴿٢٩﴾

    ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা।

    আর আমি (আমলনামার) সব কিছুই লিখিতভাবে সংরক্ষণ করেছি।

  30. 30

    فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا ﴿٣٠﴾

    ফাযূকূ ফালান নাযীদাকুম ইল্লা আযাবা।

    সুতরাং তোমরা (শাস্তির) স্বাদ গ্রহণ করো। আর আমি তো কেবল তোমাদের (শাস্তির ওপর) শাস্তিই বৃদ্ধি করবো।

  31. 31

    إِنَّ لِلۡمُتَّقِينَ مَفَازًا ﴿٣١﴾

    ইন্না লিল মুত্তাকীনা মাফাযা।

    নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সফলতা (জান্নাত)।

  32. 32

    حَدَآئِقَ وَأَعۡنَٰبٗا ﴿٣٢﴾

    হাদাইকা ওয়া আনাবা।

    উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।

  33. 33

    وَكَوَاعِبَ أَتۡرَابٗا ﴿٣٣﴾

    ওয়া কাওয়াইবা আতরাবা।

    আর সমবয়স্কা উঠন্ত যৌবনা তরুণী।

  34. 34

    وَكَأۡسٗا دِهَاقٗا ﴿٣٤﴾

    ওয়া কাসান দিহাকা।

    আর পরিপূর্ণ পানপাত্র।

  35. 35

    لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوٗا وَلَا كِذَّٰبٗا ﴿٣٥﴾

    লা ইয়াসমাঊনা ফীহা লাগওয়াও ওয়া লা কিয্যাবা।

    তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।

  36. 36

    جَزَآءٗ مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابٗا ﴿٣٦﴾

    জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা।

    তোমার রবের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দানস্বরূপ।

  37. 37

    رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَمَا بَيۡنَهُمَا ٱلرَّحۡمَٰنِۖ لَا يَمۡلِكُونَ مِنۡهُ خِطَابٗا ﴿٣٧﴾

    রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকূনা মিনহু খিতাবা।

    যিনি আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর রব, পরম করুণাময়। তারা তাঁর সামনে কথা বলার সামর্থ্য রাখবে না।

  38. 38

    يَوۡمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلۡمَلَٰٓئِكَةُ صَفّٗاۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنۡ أَذِنَ لَهُ ٱلرَّحۡمَٰنُ وَقَالَ صَوَابٗا ﴿٣٨﴾

    ইয়াওমা ইয়াকূমুর রূহু ওয়াল মালাইকাতু সাফ্ফাল লা ইয়াতাকাল্লামূনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া কালা সাওয়াবা।

    সেদিন রূহ (জিবরীল) ও ফিরিশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, যাকে পরম করুণাময় অনুমতি দিবেন সে ছাড়া অন্যরা কোন কথা বলবে না। আর সে সঠিক কথাই বলবে।

  39. 39

    ذَٰلِكَ ٱلۡيَوۡمُ ٱلۡحَقُّۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا ﴿٣٩﴾

    যালিকাল ইয়াওমুল হাক্কু ফামান শাআত তাখাযা ইলা রাব্বিহী মাআবা।

    ঐ দিনটি সত্য। অতএব, যে (মুক্তি লাভ করতে) চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।

  40. 40

    إِنَّآ أَنذَرۡنَٰكُمۡ عَذَابٗا قَرِيبٗا يَوۡمَ يَنظُرُ ٱلۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدَاهُ وَيَقُولُ ٱلۡكَافِرُ يَٰلَيۡتَنِي كُنتُ تُرَٰبَۢا ﴿٤٠﴾

    ইন্না আনযারনাকুম আযাবান কারীবাই ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকূলুল কাফিরু ইয়া লাইতানী কুনতু তুরাবা।

    নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ দেখতে পাবে, তার দু’হাত কী (আমলনামা) অগ্রে প্রেরণ করেছে এবং কাফির (আফসোস করে) বলবে: ‘হায়, আমি যদি মাটি হতাম!’

পুরো সূরা পড়ুন: সূরা আন-নাবা · সূরা আন-নাবা তিলাওয়াত শুনুন

সূরা আন-নাযিআত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا ﴿١﴾

    ওয়ান নাযিআতি গারকা।

    শপথ নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারী ফিরিশতাদের।

  2. 2

    وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا ﴿٢﴾

    ওয়ান নাশিতাতি নাশতা।

    আর শপথ মৃদুভাবে (মু'মিনদের রূহ) বন্ধনমুক্তকারী ফিরিশতাদের।

  3. 3

    وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا ﴿٣﴾

    ওয়াস সাবিহাতি সাবহা।

    আর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর নির্দেশ পালনে) দ্রুতবেগে সাঁতরে চলে।

  4. 4

    فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا ﴿٤﴾

    ফাস সাবিকাতি সাবকা।

    আরো শপথ (আল্লাহর নির্দেশ পালনে) তীব্র গতিতে এগিয়ে চলা ফিরিশতাদের।

  5. 5

    فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا ﴿٥﴾

    ফাল মুদাব্বিরাতি আমরা।

    অতঃপর শপথ সকল কার্যনির্বাহকারী ফিরিশতাদের।

  6. 6

    يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾

    ইয়াওমা তারজুফুর রাজিফাহ।

    সেদিন (শিঙ্গায় প্রথম ফুৎকারে) জমিন প্রকম্পিত হবে।

  7. 7

    تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾

    তাতবাউহার রাদিফাহ।

    তাকে অনুসরণ করবে দ্বিতীয় কম্পনকারী (শিঙ্গাধ্বনি)।

  8. 8

    قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ ﴿٨﴾

    কুলূবুই ইয়াওমাইযিও ওয়াজিফাহ।

    সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।

  9. 9

    أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ ﴿٩﴾

    আবসারুহা খাশিআহ।

    তাদের দৃষ্টিসমূহ (অপমানে) অবনত থাকবে।

  10. 10

    يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ ﴿١٠﴾

    ইয়াকূলূনা আইন্না লামারদূদূনা ফিল হাফিরাহ।

    তারা বলে, ‘আমরা কি সত্যিই (মৃত্যুর পর) আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হব?’

  11. 11

    أَءِذَا كُنَّا عِظَٰمٗا نَّخِرَةٗ ﴿١١﴾

    আইযা কুন্না ইযামান নাখিরাহ।

    আমরা যখন জীর্ণ-ক্ষয়প্রাপ্ত হাড়ে পরিণত হব, তখনও (কি পুনরুত্থিত হব)?

  12. 12

    قَالُواْ تِلۡكَ إِذٗا كَرَّةٌ خَاسِرَةٞ ﴿١٢﴾

    কালূ তিলকা ইযান কার্রাতুন খাসিরাহ।

    তারা বলে: ‘তাহলে তা তো হবে, এক সর্বনাশা প্রত্যাবর্তন।’

  13. 13

    فَإِنَّمَا هِيَ زَجۡرَةٞ وَٰحِدَةٞ ﴿١٣﴾

    ফা ইন্নামা হিয়া যাজরাতুও ওয়াহিদাহ।

    বস্তুত তা তো হবে মাত্র একটি প্রবল হুংকার।

  14. 14

    فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾

    ফা ইযা হুম বিস সাহিরাহ।

    তৎক্ষণাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।

  15. 15

    هَلۡ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾

    হাল আতাকা হাদীছু মূসা।

    হে রাসূল! মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?

  16. 16

    إِذۡ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلۡوَادِ ٱلۡمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾

    ইয নাদাহু রাব্বুহূ বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া।

    যখন তার রব তাকে পবিত্র ‘তুওয়া’ উপত্যকায় ডেকেছিলেন,

  17. 17

    ٱذۡهَبۡ إِلَىٰ فِرۡعَوۡنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾

    ইযহাব ইলা ফিরআওনা ইন্নাহূ তাগা।

    (তখন তিনি বলেছিলেনঃ) ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালঙ্ঘন করেছে।’

  18. 18

    فَقُلۡ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾

    ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা।

    অতঃপর তাকে বলো: ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি (কুফরী ও পাপাচার থেকে) পবিত্র হবে?’

  19. 19

    وَأَهۡدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخۡشَىٰ ﴿١٩﴾

    ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা।

    ‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথপ্রদর্শন করবো, যাতে তুমি তাঁকে ভয় করো?’

  20. 20

    فَأَرَىٰهُ ٱلۡأٓيَةَ ٱلۡكُبۡرَىٰ ﴿٢٠﴾

    ফা আরাহুল আয়াতাল কুবরা।

    অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।

  21. 21

    فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾

    ফাকায্যাবা ওয়া আসা।

    কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হলো।

  22. 22

    ثُمَّ أَدۡبَرَ يَسۡعَىٰ ﴿٢٢﴾

    ছুম্মা আদবারা ইয়াসআ।

    তারপর সে (ষড়যন্ত্র করার জন্যে) পেছনে ফিরে গেলো।

  23. 23

    فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾

    ফাহাশারা ফানাদা।

    অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল,

  24. 24

    فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلۡأَعۡلَىٰ ﴿٢٤﴾

    ফাকালা আনা রাব্বুকুমুল আলা।

    অতঃপর সে (ফিরাউন) বলল: ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব।’

  25. 25

    فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلۡأٓخِرَةِ وَٱلۡأُولَىٰٓ ﴿٢٥﴾

    ফা আখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল ঊলা।

    অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার শাস্তিতে পাকড়াও করলেন।

  26. 26

    إِنَّ فِي ذَٰلِكَ لَعِبۡرَةٗ لِّمَن يَخۡشَىٰٓ ﴿٢٦﴾

    ইন্না ফী যালিকা লাইবরাতাল লিমাই ইয়াখশা।

    নিশ্চয় যে আল্লাহকে ভয় করে, তার জন্য এতে রয়েছে শিক্ষা।

  27. 27

    ءَأَنتُمۡ أَشَدُّ خَلۡقًا أَمِ ٱلسَّمَآءُۚ بَنَىٰهَا ﴿٢٧﴾

    আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা।

    (হে পুনরুত্থান অস্বীকারকারীরা!) তোমাদেরকে সৃষ্টি করা কি অধিক কঠিন, নাকি আসমানকে? তিনিই তো তা নির্মাণ করেছেন।

  28. 28

    رَفَعَ سَمۡكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾

    রাফাআ সামকাহা ফাসাওওয়াহা।

    তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন।

  29. 29

    وَأَغۡطَشَ لَيۡلَهَا وَأَخۡرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾

    ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা।

    আর (সূর্যাস্ত ঘটিয়ে) তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং (সূর্য উদিত করে) এর দিনকে প্রকাশ করেছেন।

  30. 30

    وَٱلۡأَرۡضَ بَعۡدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾

    ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা।

    এরপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন।

  31. 31

    أَخۡرَجَ مِنۡهَا مَآءَهَا وَمَرۡعَىٰهَا ﴿٣١﴾

    আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা।

    তিনি এর (জমিনের) ভিতর থেকে তার পানি ও উদ্ভিদরাজি বের করেছেন।

  32. 32

    وَٱلۡجِبَالَ أَرۡسَىٰهَا ﴿٣٢﴾

    ওয়াল জিবালা আরসাহা।

    আর তিনি পর্বতমালাকে দৃঢ়ভাবে গেড়ে দিয়েছেন।

  33. 33

    مَتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ﴿٣٣﴾

    মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম।

    (তিনি এ সব কিছু সৃষ্টি করেছেন) তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।

  34. 34

    فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلۡكُبۡرَىٰ ﴿٣٤﴾

    ফা ইযা জাআতিত তাম্মাতুল কুবরা।

    অতঃপর যখন মহাপ্রলয় (কিয়ামত) আসবে।

  35. 35

    يَوۡمَ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾

    ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ।

    সেদিন মানুষ একে একে সব (ভালো-মন্দ) স্মরণ করবে, যা সে (দুনিয়াতে করার) চেষ্টা করেছে।

  36. 36

    وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾

    ওয়া বুর্রিযাতিল জাহীমু লিমাই ইয়ারা।

    আর জাহান্নামকে দর্শকদের সম্মুখে প্রকাশ করা হবে ।

  37. 37

    فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾

    ফা আম্মা মান তাগা।

    সুতরাং যে সীমালঙ্ঘন করেছে,

  38. 38

    وَءَاثَرَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿٣٨﴾

    ওয়া আছারাল হায়াতাদ দুনয়া।

    এবং দুনিয়ার জীবনকে (পরকালীন জীবনের ওপর) অগ্ৰাধিকার দিয়েছে,

  39. 39

    فَإِنَّ ٱلۡجَحِيمَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿٣٩﴾

    ফা ইন্নাল জাহীমা হিয়াল মাওয়া।

    নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।

  40. 40

    وَأَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفۡسَ عَنِ ٱلۡهَوَىٰ ﴿٤٠﴾

    ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহী ওয়া নাহান নাফসা আনিল হাওয়া।

    পক্ষান্তরে যে স্বীয় রবের সামনে (হিসাব নিকাশের জন্যে) দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে,

  41. 41

    فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ ﴿٤١﴾

    ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।

    নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।

  42. 42

    يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا ﴿٤٢﴾

    ইয়াসআলূনাকা আনিস সাআতি আয়্যানা মুরসাহা।

    হে রাসূল! তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন সংঘটিত হবে?’

  43. 43

    فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ ﴿٤٣﴾

    ফীমা আনতা মিন যিকরাহা।

    এর আলোচনার সাথে তোমার সম্পর্ক কী!

  44. 44

    إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾

    ইলা রাব্বিকা মুনতাহাহা।

    এর চূড়ান্ত জ্ঞান তো একমাত্র তোমার রবের কাছেই রয়েছে।

  45. 45

    إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا ﴿٤٥﴾

    ইন্নামা আনতা মুনযিরু মাই ইয়াখশাহা।

    তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।

  46. 46

    كَأَنَّهُمۡ يَوۡمَ يَرَوۡنَهَا لَمۡ يَلۡبَثُوٓاْ إِلَّا عَشِيَّةً أَوۡ ضُحَىٰهَا ﴿٤٦﴾

    কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাওনাহা লাম ইয়ালবাছূ ইল্লা আশিয়্যাতান আও দুহাহা।

    যেদিন তারা কিয়ামত দেখতে পাবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।

পুরো সূরা পড়ুন: সূরা আন-নাযিআত · সূরা আন-নাযিআত তিলাওয়াত শুনুন

সূরা আবাসা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    عَبَسَ وَتَوَلَّىٰٓ ﴿١﴾

    আবাসা ওয়া তাওয়াল্লা।

    সে (রাসূল) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিলো।

  2. 2

    أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ ﴿٢﴾

    আন জাআহুল আমা।

    কারণ, তার কাছে অন্ধ লোকটি আগমন করেছে।

  3. 3

    وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ ﴿٣﴾

    ওয়া মা ইউদরীকা লাআল্লাহূ ইয়ায্যাক্কা।

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে যে, সে (অন্ধ লোকটি) হয়ত পরিশুদ্ধ হত।

  4. 4

    أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ ﴿٤﴾

    আও ইয়ায্যাক্কারু ফাতানফাআহুয যিকরা।

    অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।

  5. 5

    أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ ﴿٥﴾

    আম্মা মানিস তাগনা।

    পক্ষান্তরে যে (ঈমান না এনে) বেপরোয়া হয়েছে,

  6. 6

    فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ ﴿٦﴾

    ফা আনতা লাহূ তাসাদ্দা।

    তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো।

  7. 7

    وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ ﴿٧﴾

    ওয়া মা আলাইকা আল্লা ইয়ায্যাক্কা।

    অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোন দায়-দায়িত্ব বর্তাবে না।

  8. 8

    وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ ﴿٨﴾

    ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ।

    পক্ষান্তরে, যে তোমার কাছে (কল্যাণের অনুসন্ধানে) ছুটে আসল,

  9. 9

    وَهُوَ يَخۡشَىٰ ﴿٩﴾

    ওয়া হুওয়া ইয়াখশা।

    এমতাবস্থায় যে, সে (তার রবকে) ভয় করে,

  10. 10

    فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ ﴿١٠﴾

    ফা আনতা আনহু তালাহ্হা।

    অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।

  11. 11

    كَلَّآ إِنَّهَا تَذۡكِرَةٞ ﴿١١﴾

    কাল্লা ইন্নাহা তাযকিরাহ।

    কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।

  12. 12

    فَمَن شَآءَ ذَكَرَهُۥ ﴿١٢﴾

    ফামান শাআ যাকারাহ।

    কাজেই আল্লাহকে যে স্মরণ করতে চায়, সে যেন তাকে স্মরণ করে।

  13. 13

    فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ ﴿١٣﴾

    ফী সুহুফিম মুকার্রামাহ।

    এ আল-কুরআন আছে সম্মানিত সহীফাসমূহে।

  14. 14

    مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ ﴿١٤﴾

    মারফূআতিম মুতাহ্হারাহ।

    যা সুউচ্চ স্থানে উত্থিত ও পবিত্রাবস্থায় রয়েছে।

  15. 15

    بِأَيۡدِي سَفَرَةٖ ﴿١٥﴾

    বিআইদী সাফারাহ।

    যা রয়েছে (ফিরিশতাদের মধ্যকার) বার্তাবাহকদের হাতে,

  16. 16

    كِرَامِۭ بَرَرَةٖ ﴿١٦﴾

    কিরামিম বারারাহ।

    যারা মহাসম্মানিত, পুণ্যবান।

  17. 17

    قُتِلَ ٱلۡإِنسَٰنُ مَآ أَكۡفَرَهُۥ ﴿١٧﴾

    কুতিলাল ইনসানু মা আকফারাহ।

    মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!

  18. 18

    مِنۡ أَيِّ شَيۡءٍ خَلَقَهُۥ ﴿١٨﴾

    মিন আয়্যি শাইইন খালাকাহ।

    আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?

  19. 19

    مِن نُّطۡفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ ﴿١٩﴾

    মিন নুতফাতিন খালাকাহূ ফাকাদ্দারাহ।

    তিনি তাকে তো সামান্য শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।

  20. 20

    ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ ﴿٢٠﴾

    ছুম্মাস সাবীলা ইয়াস্সারাহ।

    তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।

  21. 21

    ثُمَّ أَمَاتَهُۥ فَأَقۡبَرَهُۥ ﴿٢١﴾

    ছুম্মা আমাতাহূ ফা আকবারাহ।

    তারপর তিনিই তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।

  22. 22

    ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ ﴿٢٢﴾

    ছুম্মা ইযা শাআ আনশারাহ।

    অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন।

  23. 23

    كَلَّا لَمَّا يَقۡضِ مَآ أَمَرَهُۥ ﴿٢٣﴾

    কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহ।

    কখনোই নয়! আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন, সে এখনো তা পালন করেনি।

  24. 24

    فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ ﴿٢٤﴾

    ফালয়ানযুরিল ইনসানু ইলা তাআমিহ।

    কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।

  25. 25

    أَنَّا صَبَبۡنَا ٱلۡمَآءَ صَبّٗا ﴿٢٥﴾

    আন্না সাবাবনাল মাআ সাব্বা।

    নিশ্চয় আমি মুষলধারে বৃষ্টির পানি বর্ষণ করি।

  26. 26

    ثُمَّ شَقَقۡنَا ٱلۡأَرۡضَ شَقّٗا ﴿٢٦﴾

    ছুম্মা শাকাকনাল আরদা শাক্কা।

    তারপর আমি জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি।

  27. 27

    فَأَنۢبَتۡنَا فِيهَا حَبّٗا ﴿٢٧﴾

    ফা আমবাতনা ফীহা হাব্বা।

    অতঃপর তাতে আমি শস্য উৎপন্ন করি,

  28. 28

    وَعِنَبٗا وَقَضۡبٗا ﴿٢٨﴾

    ওয়া ইনাবাও ওয়া কাদবা।

    আঙ্গুর ও শাক-সবজি,

  29. 29

    وَزَيۡتُونٗا وَنَخۡلٗا ﴿٢٩﴾

    ওয়া যাইতূনাও ওয়া নাখলা।

    যায়তূন ও খেজুর,

  30. 30

    وَحَدَآئِقَ غُلۡبٗا ﴿٣٠﴾

    ওয়া হাদাইকা গুলবা।

    ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ।

  31. 31

    وَفَٰكِهَةٗ وَأَبّٗا ﴿٣١﴾

    ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা।

    (আরো উৎপন্ন করলাম) ফলমূল ও পশুখাদ্য (তৃণগুল্ম।)।

  32. 32

    مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ ﴿٣٢﴾

    মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম।

    এগুলো তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।

  33. 33

    فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ ﴿٣٣﴾

    ফা ইযা জাআতিস সাখ্খাহ।

    অতঃপর যখন বিকট আওয়াজ (দ্বিতীয় শিঙ্গাধ্বনি) আসবে,

  34. 34

    يَوۡمَ يَفِرُّ ٱلۡمَرۡءُ مِنۡ أَخِيهِ ﴿٣٤﴾

    ইয়াওমা ইয়াফির্রুল মারউ মিন আখীহ।

    সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে,

  35. 35

    وَأُمِّهِۦ وَأَبِيهِ ﴿٣٥﴾

    ওয়া উম্মিহী ওয়া আবীহ।

    এবং তার মা ও তার বাবা থেকে,

  36. 36

    وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ ﴿٣٦﴾

    ওয়া সাহিবাতিহী ওয়া বানীহ।

    তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।

  37. 37

    لِكُلِّ ٱمۡرِيٕٖ مِّنۡهُمۡ يَوۡمَئِذٖ شَأۡنٞ يُغۡنِيهِ ﴿٣٧﴾

    লিকুল্লিম রিইম মিনহুম ইয়াওমাইযিন শানুই ইউগনীহ।

    সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে ব্যস্ত করে রাখবে।

  38. 38

    وُجُوهٞ يَوۡمَئِذٖ مُّسۡفِرَةٞ ﴿٣٨﴾

    ওয়ুজূহুই ইয়াওমাইযিম মুসফিরাহ।

    সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।

  39. 39

    ضَاحِكَةٞ مُّسۡتَبۡشِرَةٞ ﴿٣٩﴾

    দাহিকাতুম মুসতাবশিরাহ।

    (আল্লাহর প্রস্তুতকৃত নি‘আমত দেখে) তারা সহাস্য, প্রফুল্ল থাকবে।

  40. 40

    وَوُجُوهٞ يَوۡمَئِذٍ عَلَيۡهَا غَبَرَةٞ ﴿٤٠﴾

    ওয়া ওয়ুজূহুই ইয়াওমাইযিন আলাইহা গাবারাহ।

    আর সেদিন কিছু কিছু চেহারা হবে ধূলায় ধূসরিত।

  41. 41

    تَرۡهَقُهَا قَتَرَةٌ ﴿٤١﴾

    তারহাকুহা কাতারাহ।

    কালিমা-মলিনতায় সেগুলোকে আচ্ছন্ন করবে।

  42. 42

    أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَفَرَةُ ٱلۡفَجَرَةُ ﴿٤٢﴾

    উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাহ।

    তারাই কাফির, পাপাচারী।

পুরো সূরা পড়ুন: সূরা আবাসা · সূরা আবাসা তিলাওয়াত শুনুন

সূরা আত-তাকভীর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ﴿١﴾

    ইযাশ শামসু কুওওয়িরাত।

    সূর্যকে যখন গুটিয়ে নেয়া হবে।

  2. 2

    وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ﴿٢﴾

    ওয়া ইযান নুজূমুন কাদারাত।

    আর নক্ষত্ররাজি যখন খসে পড়বে ।

  3. 3

    وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ﴿٣﴾

    ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত।

    আর পর্বতগুলোকে যখন (তার অবস্থান থেকে) সরিয়ে দেয়া হবে।

  4. 4

    وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ﴿٤﴾

    ওয়া ইযাল ইশারু উত্তিলাত।

    আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।

  5. 5

    وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ﴿٥﴾

    ওয়া ইযাল ওয়ুহূশু হুশিরাত।

    আর যখন বন্য পশুগুলোকে (হাশরের ময়দানে মানুষের সাথে) সমবেত করা হবে।

  6. 6

    وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ﴿٦﴾

    ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত।

    আর যখন সমুদ্রগুলোকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা হবে।

  7. 7

    وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ﴿٧﴾

    ওয়া ইযান নুফূসু যুওওয়িজাত।

    আর যখন (ভালো ও মন্দ) আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।

  8. 8

    وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ﴿٨﴾

    ওয়া ইযাল মাওঊদাতু সুইলাত।

    আর যখন জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে।

  9. 9

    بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ﴿٩﴾

    বিআয়্যি যামবিন কুতিলাত।

    কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?

  10. 10

    وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ﴿١٠﴾

    ওয়া ইযাস সুহুফু নুশিরাত।

    আর যখন (বান্দাদের) আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।

  11. 11

    وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ﴿١١﴾

    ওয়া ইযাস সামাউ কুশিতাত।

    আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।

  12. 12

    وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ﴿١٢﴾

    ওয়া ইযাল জাহীমু সুইরাত।

    আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে।

  13. 13

    وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ﴿١٣﴾

    ওয়া ইযাল জান্নাতু উযলিফাত।

    আর যখন জান্নাতকে (মুত্তাকীদের) নিকটবর্তী করা হবে।

  14. 14

    عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ﴿١٤﴾

    আলিমাত নাফসুম মা আহদারাত।

    তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে (আমল হিসাবে) কী উপস্থিত করেছে!

  15. 15

    فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ﴿١٥﴾

    ফালা উকসিমু বিল খুন্নাস।

    সুতরাং আমি শপথ করছি আত্মগোপনকারী (অদৃশ্য হয়ে যাওয়া) তারকাসমূহের।

  16. 16

    ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ﴿١٦﴾

    আলজাওয়ারিল কুন্নাস।

    যা (নিজ নিজ কক্ষপথে) চলমান এবং (দৃষ্টির আড়ালে) অদৃশ্য হয়ে যায়।

  17. 17

    وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ﴿١٧﴾

    ওয়াল লাইলি ইযা আসআস।

    আর শপথ রাতের, যখন তা বিদায় নেয়।

  18. 18

    وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨﴾

    ওয়াস সুবহি ইযা তানাফ্ফাস।

    আর শপথ সকালের, যখন তার আলো বিকশিত হয়।

  19. 19

    إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ﴿١٩﴾

    ইন্নাহূ লাকাওলু রাসূলিন কারীম।

    নিশ্চয় এ আল-কুরআন সম্মানিত রাসূলের বাণী।

  20. 20

    ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ﴿٢٠﴾

    যী কুওওয়াতিন ইনদা যিল আরশি মাকীন।

    যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মহা মর্যাদাবান।

  21. 21

    مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ﴿٢١﴾

    মুতাইন ছাম্মা আমীন।

    (আসমনাবাসীদের কাছে) মান্যবর, সেখানে সে (ওহী পৌঁছানোর কাজে) বিশ্বস্ত।

  22. 22

    وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ﴿٢٢﴾

    ওয়া মা সাহিবুকুম বিমাজনূন।

    আর তোমাদের সাথী (মুহাম্মাদ) পাগল নয়।

  23. 23

    وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ﴿٢٣﴾

    ওয়া লাকাদ রাআহু বিল উফুকিল মুবীন।

    আর সে তাকে (জিবরীলকে) আকাশের সুস্পষ্ট দিগন্তে দেখেছে।

  24. 24

    وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ﴿٢٤﴾

    ওয়া মা হুওয়া আলাল গাইবি বিদানীন।

    আর সে (মুহাম্মাদ) তো গায়িব সম্পর্কে কৃপণ নয়।

  25. 25

    وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ﴿٢٥﴾

    ওয়া মা হুওয়া বিকাওলি শাইতানির রাজীম।

    আর এ আল-কুরআন কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।

  26. 26

    فَأَيۡنَ تَذۡهَبُونَ ﴿٢٦﴾

    ফা আইনা তাযহাবূন।

    সুতরাং, তোমরা কোথায় যাচ্ছ?

  27. 27

    إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿٢٧﴾

    ইন হুওয়া ইল্লা যিকরুল লিল আলামীন।

    এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।

  28. 28

    لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ﴿٢٨﴾

    লিমান শাআ মিনকুম আই ইয়াসতাকীম।

    তোমাদের মধ্যকার যে ব্যক্তি সরল পথে চলতে চায়, তার জন্য।

  29. 29

    وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿٢٩﴾

    ওয়া মা তাশাঊনা ইল্লা আই ইয়াশাআল্লাহু রাব্বুল আলামীন।

    আর তোমরা ইচ্ছা করতে পারো না, যদি সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা না করেন।

পুরো সূরা পড়ুন: সূরা আত-তাকভীর · সূরা আত-তাকভীর তিলাওয়াত শুনুন

সূরা আল-ইনফিতার

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ ﴿١﴾

    ইযাস সামাউন ফাতারাত।

    যখন আসমান বিদীর্ণ হবে।

  2. 2

    وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ﴿٢﴾

    ওয়া ইযাল কাওয়াকিবুন তাছারাত।

    আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।

  3. 3

    وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ﴿٣﴾

    ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত।

    আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে।

  4. 4

    وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ﴿٤﴾

    ওয়া ইযাল কুবূরু বুছিরাত।

    আর যখন কবরগুলো (মৃতদের পুনরুত্থানের জন্যে) উন্মোচিত করা হবে।

  5. 5

    عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ﴿٥﴾

    আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখ্খারাত।

    তখন প্রত্যেকেই জানতে পারবে, সে আগে কী আমল প্রেরণ করেছে এবং পেছনে কী আমল ছেড়ে এসেছে।

  6. 6

    يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ ﴿٦﴾

    ইয়া আয়্যুহাল ইনসানু মা গার্রাকা বিরাব্বিকাল কারীম।

    হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিল?

  7. 7

    ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ﴿٧﴾

    আল্লাযী খালাকাকা ফাসাওওয়াকা ফাআদালাক।

    যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন।

  8. 8

    فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ ﴿٨﴾

    ফী আয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক।

    যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেভাবেই তিনি তোমাকে গঠন করেছেন।

  9. 9

    كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ﴿٩﴾

    কাল্লা বাল তুকায্যিবূনা বিদ দীন।

    কখনোই নয়; বরং তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার কর।

  10. 10

    وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ ﴿١٠﴾

    ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন।

    আর নিশ্চয় তোমাদের ওপর সংরক্ষক ফিরিশতাগণ নিযুক্ত রয়েছে।

  11. 11

    كِرَامٗا كَٰتِبِينَ ﴿١١﴾

    কিরামান কাতিবীন।

    সম্মানিত লেখকবৃন্দ,

  12. 12

    يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ﴿١٢﴾

    ইয়ালামূনা মা তাফআলূন।

    তারা জানে তোমরা যা করো।

  13. 13

    إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ ﴿١٣﴾

    ইন্নাল আবরারা লাফী নাঈম।

    নিশ্চয় সৎকর্মপরায়ণরা (কিয়ামত দিবসে) থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে (জান্নাতে) ।

  14. 14

    وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ ﴿١٤﴾

    ওয়া ইন্নাল ফুজ্জারা লাফী জাহীম।

    আর নিশ্চয় পাপাচারীরা থাকবে (জাহান্নামের) প্রজ্বলিত আগুনে।

  15. 15

    يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ ﴿١٥﴾

    ইয়াসলাওনাহা ইয়াওমাদ দীন।

    প্রতিদান দিবসে তারা সেখানে প্রবেশ করবে।

  16. 16

    وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ ﴿١٦﴾

    ওয়া মা হুম আনহা বিগাইবীন।

    আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।

  17. 17

    وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ﴿١٧﴾

    ওয়া মা আদরাকা মা ইয়াওমুদ দীন।

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

  18. 18

    ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ ﴿١٨﴾

    ছুম্মা মা আদরাকা মা ইয়াওমুদ দীন।

    তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

  19. 19

    يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ ﴿١٩﴾

    ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআও ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ।

    সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আর সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ইনফিতার · সূরা আল-ইনফিতার তিলাওয়াত শুনুন

সূরা আল-মুতাফফিফীন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ ﴿١﴾

    ওয়াইলুল লিল মুতাফ্ফিফীন।

    ধ্বংস তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়।

  2. 2

    ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ ﴿٢﴾

    আল্লাযীনা ইযাক তালূ আলান নাসি ইয়াসতাওফূন।

    যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।

  3. 3

    وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ ﴿٣﴾

    ওয়া ইযা কালূহুম আও ওয়াযানূহুম ইউখসিরূন।

    আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওযন করে দেয়, তখন কম দেয়।

  4. 4

    أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ ﴿٤﴾

    আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবঊছূন।

    তারা কি বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে?

  5. 5

    لِيَوۡمٍ عَظِيمٖ ﴿٥﴾

    লিয়াওমিন আযীম।

    এক মহা দিবসে?

  6. 6

    يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ ﴿٦﴾

    ইয়াওমা ইয়াকূমুন নাসু লিরাব্বিল আলামীন।

    যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে (হিসাবের জন্য) দাঁড়াবে।

  7. 7

    كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ ﴿٧﴾

    কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফী সিজ্জীন।

    কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা আছে সিজ্জীনে।

  8. 8

    وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ ﴿٨﴾

    ওয়া মা আদরাকা মা সিজ্জীন।

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?

  9. 9

    كِتَٰبٞ مَّرۡقُومٞ ﴿٩﴾

    কিতাবুম মারকূম।

    লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।

  10. 10

    وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ ﴿١٠﴾

    ওয়াইলুই ইয়াওমাইযিল লিল মুকায্যিবীন।

    সেদিন অস্বীকারকারীদের জন্য ধ্বংস অনিবার্য।

  11. 11

    ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوۡمِ ٱلدِّينِ ﴿١١﴾

    আল্লাযীনা ইউকায্যিবূনা বিয়াওমিদ দীন।

    যারা প্রতিদান দিবসকে অস্বীকার করে।

  12. 12

    وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعۡتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾

    ওয়া মা ইউকায্যিবু বিহী ইল্লা কুল্লু মুতাদিন আছীম।

    আর সকল সীমালঙ্ঘনকারী পাপাচারী ব্যতীত কেউ এ দিবসকে অস্বীকার করে না।

  13. 13

    إِذَا تُتۡلَىٰ عَلَيۡهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلۡأَوَّلِينَ ﴿١٣﴾

    ইযা তুতলা আলাইহি আয়াতুনা কালা আসাতীরুল আওওয়ালীন।

    যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে: ‘(এগুলো হলো) পূর্বেকার জাতিদের রূপকথা।’

  14. 14

    كَلَّاۖ بَلۡۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُواْ يَكۡسِبُونَ ﴿١٤﴾

    কাল্লা বাল, রানা আলা কুলূবিহিম মা কানূ ইয়াকসিবূন।

    কখনো নয়; বরং তারা যা (যে পাপ) অর্জন করত তা-ই তাদের অন্তরসমূহকে ঢেকে দিয়েছে।

  15. 15

    كَلَّآ إِنَّهُمۡ عَن رَّبِّهِمۡ يَوۡمَئِذٖ لَّمَحۡجُوبُونَ ﴿١٥﴾

    কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন।

    কখনো নয়; নিশ্চয় সেদিন তারা তাদের রবের দর্শন থেকে পর্দার আড়ালে থাকবে।

  16. 16

    ثُمَّ إِنَّهُمۡ لَصَالُواْ ٱلۡجَحِيمِ ﴿١٦﴾

    ছুম্মা ইন্নাহুম লাসালুল জাহীম।

    তারপর নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।

  17. 17

    ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِي كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ﴿١٧﴾

    ছুম্মা ইউকালু হাযাল লাযী কুনতুম বিহী তুকায্যিবূন।

    তারপর তাদেরকে বলা হবে: ‘এটাই সে শাস্তি যা তোমরা অস্বীকার করতে।’

  18. 18

    كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡأَبۡرَارِ لَفِي عِلِّيِّينَ ﴿١٨﴾

    কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফী ইল্লিয়্যীন।

    কখনো নয়; নিশ্চয় আনুগত্যশীল লোকদের আমলনামা থাকবে ইল্লিয়্যীনে।

  19. 19

    وَمَآ أَدۡرَىٰكَ مَا عِلِّيُّونَ ﴿١٩﴾

    ওয়া মা আদরাকা মা ইল্লিয়্যূন।

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘ইল্লিয়্যীন’ কী?

  20. 20

    كِتَٰبٞ مَّرۡقُومٞ ﴿٢٠﴾

    কিতাবুম মারকূম।

    লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।

  21. 21

    يَشۡهَدُهُ ٱلۡمُقَرَّبُونَ ﴿٢١﴾

    ইয়াশহাদুহুল মুকার্রাবূন।

    (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরাই (ফিরিশতারাই) তা অবলোকন করে।

  22. 22

    إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٍ ﴿٢٢﴾

    ইন্নাল আবরারা লাফী নাঈম।

    নিশ্চয় আনুগত্যশীলরা (কিয়ামত দিবসে) সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে।

  23. 23

    عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ﴿٢٣﴾

    আলাল আরাইকি ইয়ানযুরূন।

    তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে।

  24. 24

    تَعۡرِفُ فِي وُجُوهِهِمۡ نَضۡرَةَ ٱلنَّعِيمِ ﴿٢٤﴾

    তারিফু ফী ওয়ুজূহিহিম নাদরাতান নাঈম।

    তুমি তাদের চেহারাসমূহে সুখ-স্বাচ্ছন্দ্যের লাবণ্যতা দেখতে পাবে।

  25. 25

    يُسۡقَوۡنَ مِن رَّحِيقٖ مَّخۡتُومٍ ﴿٢٥﴾

    ইউসকাওনা মির রাহীকিম মাখতূম।

    তাদেরকে মোহরকৃত বিশুদ্ধ পানীয় পান করানো হবে।

  26. 26

    خِتَٰمُهُۥ مِسۡكٞۚ وَفِي ذَٰلِكَ فَلۡيَتَنَافَسِ ٱلۡمُتَنَٰفِسُونَ ﴿٢٦﴾

    খিতামুহূ মিসকুও ওয়া ফী যালিকা ফালয়াতানাফাসিল মুতানাফিসূন।

    তার মোহর হবে মিসকের। আর (এ সম্মানজনক প্রতিদান পাওয়ার জন্য) প্রতিযোগিতাকারীদের উচিত এ বিষয়ে প্রতিযোগিতা করা।

  27. 27

    وَمِزَاجُهُۥ مِن تَسۡنِيمٍ ﴿٢٧﴾

    ওয়া মিযাজুহূ মিন তাসনীম।

    আর তার মিশ্রণ হবে তাসনীম (নামক ঝরনা) থেকে।

  28. 28

    عَيۡنٗا يَشۡرَبُ بِهَا ٱلۡمُقَرَّبُونَ ﴿٢٨﴾

    আইনাই ইয়াশরাবু বিহাল মুকার্রাবূন।

    তা (জান্নাতের উঁচু স্তরের) একটি ঝর্ণাধারা, যা থেকে (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত বান্দারা পান করবে।

  29. 29

    إِنَّ ٱلَّذِينَ أَجۡرَمُواْ كَانُواْ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ يَضۡحَكُونَ ﴿٢٩﴾

    ইন্নাল লাযীনা আজরামূ কানূ মিনাল লাযীনা আমানূ ইয়াদহাকূন।

    নিশ্চয় যারা অপরাধ করেছে, তারা (দুনিয়াতে) মু’মিনদেরকে নিয়ে হাসি-ঠাট্টা করতো।

  30. 30

    وَإِذَا مَرُّواْ بِهِمۡ يَتَغَامَزُونَ ﴿٣٠﴾

    ওয়া ইযা মার্রূ বিহিম ইয়াতাগামাযূন।

    আর (দুনিয়ায়) যখন তারা মু’মিনদের পাশ দিয়ে যেত, তখন তারা তাদেরকে নিয়ে চোখ টিপে বিদ্রুপ করত।

  31. 31

    وَإِذَا ٱنقَلَبُوٓاْ إِلَىٰٓ أَهۡلِهِمُ ٱنقَلَبُواْ فَكِهِينَ ﴿٣١﴾

    ওয়া ইযান কালাবূ ইলা আহলিহিমুন কালাবূ ফাকিহীন।

    আর যখন তারা পরিবার-পরিজনের কাছে ফিরে আসত, তখন তারা উৎফুল্ল হয়ে ফিরে আসত।

  32. 32

    وَإِذَا رَأَوۡهُمۡ قَالُوٓاْ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ ﴿٣٢﴾

    ওয়া ইযা রাআওহুম কালূ ইন্না হাউলাই লাদাল্লূন।

    আর যখন তারা মু’মিনদেরকে দেখত তখন বলতো: ‘নিশ্চয় এরা (বাপ-দাদার ধর্ম পরিহার করে) পথভ্রষ্ট।’

  33. 33

    وَمَآ أُرۡسِلُواْ عَلَيۡهِمۡ حَٰفِظِينَ ﴿٣٣﴾

    ওয়া মা উরসিলূ আলাইহিম হাফিযীন।

    অথচ তাদেরকে তো মু’মিনদের (আমলের) হিফাযতকারী হিসেবে পাঠানো হয়নি।

  34. 34

    فَٱلۡيَوۡمَ ٱلَّذِينَ ءَامَنُواْ مِنَ ٱلۡكُفَّارِ يَضۡحَكُونَ ﴿٣٤﴾

    ফাল ইয়াওমাল লাযীনা আমানূ মিনাল কুফ্ফারি ইয়াদহাকূন।

    অতএব আজ (কিয়ামত দিবসে) মুমিনরাই কাফিরদেরকে নিয়ে হাসাহাসি করবে।

  35. 35

    عَلَى ٱلۡأَرَآئِكِ يَنظُرُونَ ﴿٣٥﴾

    আলাল আরাইকি ইয়ানযুরূন।

    তারা সুসজ্জিত আসনে বসে (স্বীয় রবকে এবং সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতকে) দেখতে থাকবে।

  36. 36

    هَلۡ ثُوِّبَ ٱلۡكُفَّارُ مَا كَانُواْ يَفۡعَلُونَ ﴿٣٦﴾

    হাল ছুওওয়িবাল কুফ্ফারু মা কানূ ইয়াফআলূন।

    কাফিরদেরকে তাদের (দুনিয়ার) কৃতকর্মের উপযুক্ত প্রতিদান দেয়া হলো তো?

পুরো সূরা পড়ুন: সূরা আল-মুতাফফিফীন · সূরা আল-মুতাফফিফীন তিলাওয়াত শুনুন

সূরা আল-ইনশিকাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ ﴿١﴾

    ইযাস সামাউন শাক্কাত।

    যখন আসমান বিদীর্ণ হবে।

  2. 2

    وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴿٢﴾

    ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত।

    আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে।

  3. 3

    وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ ﴿٣﴾

    ওয়া ইযাল আরদু মুদ্দাত।

    আর যখন জমিনকে (টেনে) সম্প্রসারিত করা হবে।

  4. 4

    وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ ﴿٤﴾

    ওয়া আলকাত মা ফীহা ওয়া তাখাল্লাত।

    আর জমিন তার মধ্যে যা রয়েছে, তা নিক্ষেপ করবে এবং একেবারে শূন্য হয়ে যাবে।

  5. 5

    وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ ﴿٥﴾

    ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত।

    আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটা তো তাকে করতেই হবে।

  6. 6

    يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ ﴿٦﴾

    ইয়া আয়্যুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকীহ।

    হে মানুষ! তোমার রবের কাছে পৌঁছতে অবশ্যই তোমাকে (ভালো কিংবা মন্দ কাজের মাধ্যমে) কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর (কিয়ামত দিবসে) তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

  7. 7

    فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾

    ফা আম্মা মান ঊতিয়া কিতাবাহূ বিয়ামীনিহ।

    অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;

  8. 8

    فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا ﴿٨﴾

    ফাসাওফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা।

    তার হিসাব-নিকাশ অত্যন্ত সহজভাবেই নেওয়া হবে।

  9. 9

    وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا ﴿٩﴾

    ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহী মাসরূরা।

    আর সে তার পরিবার-পরিজনের কাছে প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে।

  10. 10

    وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ ﴿١٠﴾

    ওয়া আম্মা মান ঊতিয়া কিতাবাহূ ওয়ারাআ যাহরিহ।

    পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পিছনদিক থেকে (বাম হাতে) দেয়া হবে,

  11. 11

    فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا ﴿١١﴾

    ফাসাওফা ইয়াদঊ ছুবূরা।

    সে তখন (হতাশা ও ভয়ে) নিজের ধ্বংসকে (মৃত্যুকে) ডাকতে থাকবে।

  12. 12

    وَيَصۡلَىٰ سَعِيرًا ﴿١٢﴾

    ওয়া ইয়াসলা সাঈরা।

    আর সে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

  13. 13

    إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا ﴿١٣﴾

    ইন্নাহূ কানা ফী আহলিহী মাসরূরা।

    নিশ্চয় সে (দুনিয়াতে) তার পরিবার-পরিজনদের মধ্যে (কুফরী ও পাপাচার নিয়ে) আনন্দে ছিল।

  14. 14

    إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾

    ইন্নাহূ যান্না আল লাই ইয়াহূর।

    নিশ্চয় সে মনে করত যে, সে কখনো (পুনর্জীবনে) ফিরে যাবে না।

  15. 15

    بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا ﴿١٥﴾

    বালা ইন্না রাব্বাহূ কানা বিহী বাসীরা।

    হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।

  16. 16

    فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾

    ফালা উকসিমু বিশ শাফাক।

    অতঃপর আমি শপথ করছি, পশ্চিম আকাশের লালিমার!

  17. 17

    وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾

    ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক।

    আর রাতের শপথ এবং সে যা কিছু নিজের মধ্যে একত্র করে তার।

  18. 18

    وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾

    ওয়াল কামারি ইযাত তাসাক।

    আর চাঁদের শপথ, যখন তা পরিপূর্ণ হয়।

  19. 19

    لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ ﴿١٩﴾

    লাতারকাবুন্না তাবাকান আন তাবাক।

    অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।

  20. 20

    فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴿٢٠﴾

    ফামা লাহুম লা ইউমিনূন।

    অতএব তাদের কী হলো যে, তারা ঈমান আনছে না?

  21. 21

    وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩ ﴿٢١﴾

    ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদূন।

    আর যখন তাদের কাছে আল-কুরআন তিলাওয়াত করা হয়, তখন তারা সাজদা করে না।

  22. 22

    بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ ﴿٢٢﴾

    বালিল লাযীনা কাফারূ ইউকায্যিবূন।

    বরং কাফিররা মিথ্যারোপ করে।

  23. 23

    وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾

    ওয়াল্লাহু আলামু বিমা ইঊঊন।

    আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।

  24. 24

    فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾

    ফাবাশ্শিরহুম বিআযাবিন আলীম।

    অতএব ( রাসূল!) তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

  25. 25

    إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ ﴿٢٥﴾

    ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গাইরু মামনূন।

    কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান (জান্নাত)।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ইনশিকাক · সূরা আল-ইনশিকাক তিলাওয়াত শুনুন

সূরা আল-বুরুজ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ ﴿١﴾

    ওয়াস সামাই যাতিল বুরূজ।

    গ্রহ-নক্ষত্র শোভিত আসমানের শপথ!

  2. 2

    وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ ﴿٢﴾

    ওয়াল ইয়াওমিল মাওঊদ।

    আর প্রতিশ্রুত দিনের শপথ!

  3. 3

    وَشَاهِدٖ وَمَشۡهُودٖ ﴿٣﴾

    ওয়া শাহিদিও ওয়া মাশহূদ।

    আর শপথ সাক্ষ্যদাতার (নবীর) এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার (উম্মতের)!

  4. 4

    قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ ﴿٤﴾

    কুতিলা আসহাবুল উখদূদ।

    ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,

  5. 5

    ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ ﴿٥﴾

    আন নারি যাতিল ওয়াকূদ।

    (যে কুণ্ডে ছিলো) ইন্ধনপূর্ণ আগুন।

  6. 6

    إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ ﴿٦﴾

    ইয হুম আলাইহা কুঊদ।

    যখন তারা অগ্নিভরা কুণ্ডের কিনারায় উপবিষ্ট ছিলো।

  7. 7

    وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ ﴿٧﴾

    ওয়া হুম আলা মা ইয়াফআলূনা বিল মুমিনীনা শুহূদ।

    আর মুমিনদের সাথে তারা যা করছিল তার প্রত্যক্ষদর্শী ছিলো।

  8. 8

    وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ ﴿٨﴾

    ওয়া মা নাকামূ মিনহুম ইল্লা আই ইউমিনূ বিল্লাহিল আযীযিল হামীদ।

    আর তারা মু’মিনদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিলো।

  9. 9

    ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ ﴿٩﴾

    আল্লাযী লাহূ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ।

    (সেই আল্লাহ) যিনি আসমানসমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্বের একচ্ছত্র অধিপতি। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

  10. 10

    إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ ﴿١٠﴾

    ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনীনা ওয়াল মুমিনাতি ছুম্মা লাম ইয়াতূবূ ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারীক।

    নিশ্চয় যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে (এক আল্লাহর উপর ঈমান আনার কারণে)শাস্তি দিয়েছে, তারপর তারা (এ অন্যায়ের জন্য) তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।

  11. 11

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ ﴿١١﴾

    ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওযুল কাবীর।

    নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত; যার তলদেশে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ। এটাই বিরাট সফলতা।

  12. 12

    إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢﴾

    ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।

    নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।

  13. 13

    إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ ﴿١٣﴾

    ইন্নাহূ হুওয়া ইউবদিউ ওয়া ইউঈদ।

    নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই এগুলো পুনরায় সৃষ্টি করবেন।

  14. 14

    وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ ﴿١٤﴾

    ওয়া হুওয়াল গাফূরুল ওয়াদূদ।

    আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।

  15. 15

    ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ ﴿١٥﴾

    যুল আরশিল মাজীদ।

    মহা সম্মানিত আরশের অধিপতি,

  16. 16

    فَعَّالٞ لِّمَا يُرِيدُ ﴿١٦﴾

    ফাআলুল লিমা ইউরীদ।

    তিনি তা-ই করেন, যা তিনি চান।

  17. 17

    هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ ﴿١٧﴾

    হাল আতাকা হাদীছুল জুনূদ।

    হে রাসূল! তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে?

  18. 18

    فِرۡعَوۡنَ وَثَمُودَ ﴿١٨﴾

    ফিরআওনা ওয়া ছামূদ।

    ফির‘আউন ও সামূদের?

  19. 19

    بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ ﴿١٩﴾

    বালিল লাযীনা কাফারূ ফী তাকযীব।

    বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।

  20. 20

    وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ ﴿٢٠﴾

    ওয়াল্লাহু মিও ওয়ারাইহিম মুহীত।

    আর আল্লাহ তাদের পেছন দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন।

  21. 21

    بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ ﴿٢١﴾

    বাল হুওয়া কুরআনুম মাজীদ।

    বরং এটা সম্মানিত আল-কুরআন।

  22. 22

    فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ ﴿٢٢﴾

    ফী লাওহিম মাহফূয।

    সুরক্ষিত ফলকে (আল-লাওহুল মাহফূযে) লিপিবদ্ধ।

পুরো সূরা পড়ুন: সূরা আল-বুরুজ · সূরা আল-বুরুজ তিলাওয়াত শুনুন

সূরা আত-তারিক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿١﴾

    ওয়াস সামাই ওয়াত তারিক।

    শপথ আসমানের ও রাতে আগমনকারীর (নক্ষত্রের)!

  2. 2

    وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿٢﴾

    ওয়া মা আদরাকা মাত তারিক।

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

  3. 3

    ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ ﴿٣﴾

    আন নাজমুছ ছাকিব।

    উজ্জ্বল নক্ষত্র।

  4. 4

    إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ ﴿٤﴾

    ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিয।

    প্রত্যেক জীবের ওপরই রয়েছে সংরক্ষক (ফিরিশতা)।

  5. 5

    فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﴿٥﴾

    ফালয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিক।

    অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?

  6. 6

    خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ ﴿٦﴾

    খুলিকা মিম মাইন দাফিক।

    তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি (বীর্য) থেকে।

  7. 7

    يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ ﴿٧﴾

    ইয়াখরুজু মিম বাইনিস সুলবি ওয়াত তারাইব।

    যা নির্গত হয় (পুরুষের) মেরুদন্ড ও (নারীর) বুকের হাঁড়ের মধ্য থেকে।

  8. 8

    إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ ﴿٨﴾

    ইন্নাহূ আলা রাজইহী লাকাদির।

    নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম।

  9. 9

    يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ ﴿٩﴾

    ইয়াওমা তুবলাস সারাইর।

    যেদিন (তার) গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।

  10. 10

    فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ ﴿١٠﴾

    ফামা লাহূ মিন কুওওয়াতিও ওয়া লা নাসির।

    তখন তার কোন শক্তি এবং সাহায্যকারীও থাকবে না।

  11. 11

    وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ ﴿١١﴾

    ওয়াস সামাই যাতির রাজ।

    বৃষ্টি বর্ষণশীল আসমানের শপথ!

  12. 12

    وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ ﴿١٢﴾

    ওয়াল আরদি যাতিস সাদ।

    এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়!

  13. 13

    إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ ﴿١٣﴾

    ইন্নাহূ লাকাওলুন ফাসল।

    নিশ্চয় এ আল-কুরআন (হক ও বাতিলের মধ্যে) ফয়সালাকারী।

  14. 14

    وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ ﴿١٤﴾

    ওয়া মা হুওয়া বিল হাযল।

    আর এটি কোন তামাশা নয়।

  15. 15

    إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا ﴿١٥﴾

    ইন্নাহুম ইয়াকীদূনা কাইদা।

    নিশ্চয় তারা (মিথ্যারোপকারীরা) ভীষণ চক্রান্ত করছে।

  16. 16

    وَأَكِيدُ كَيۡدٗا ﴿١٦﴾

    ওয়া আকীদু কাইদা।

    আর আমিও (আমার দ্বীনকে বিজয়ী এবং বাতিলকে প্রতিহত করতে) ভীষণ কৌশল অবলম্বন করছি।

  17. 17

    فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا ﴿١٧﴾

    ফামাহ্হিলিল কাফিরীনা আমহিলহুম রুওয়াইদা।

    অতএব, হে রাসূল! তুমি সে কৌশল দেখার জন্যে) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।

পুরো সূরা পড়ুন: সূরা আত-তারিক · সূরা আত-তারিক তিলাওয়াত শুনুন

সূরা আল-আলা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ﴿١﴾

    সাব্বিহিস মা রাব্বিকাল আলা।

    হে রাসূল! তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো,

  2. 2

    ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾

    আল্লাযী খালাকা ফাসাওওয়া।

    যিনি (সুসামঞ্জস্য করে) সৃষ্টি করেন, অতঃপর (তার অবয়বকে) সুঠাম করেন।

  3. 3

    وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ ﴿٣﴾

    ওয়াল লাযী কাদ্দারা ফাহাদা।

    আর যিনি নির্ধারণ করেন, অতঃপর (তাদেরকে মানানসই) পথনির্দেশ দেন।

  4. 4

    وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ﴿٤﴾

    ওয়াল লাযী আখরাজাল মারআ।

    আর যিনি (জমিন থেকে) ঘাস ও তৃণ-লতা উৎপন্ন করেন।

  5. 5

    فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ ﴿٥﴾

    ফাজাআলাহূ গুছাআন আহওয়া।

    অতঃপর তা কালো শুষ্ক খড়-কুটায় পরিণত করেন।

  6. 6

    سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ ﴿٦﴾

    সানুকরিউকা ফালা তানসা।

    হে রাসূল! আমি অচিরেই তোমাকে (আল-কুরআন) পড়িয়ে দিবো, অতঃপর তুমি তা ভুলবে না।

  7. 7

    إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ ﴿٧﴾

    ইল্লা মা শাআল্লাহু ইন্নাহূ ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা।

    তবে আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপনীয়।

  8. 8

    وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ ﴿٨﴾

    ওয়া নুয়াস্সিরুকা লিল ইউসরা।

    আর আমি তোমার জন্য সহজ (দ্বীন ও নেক আমলের) পথ সুগম করে দেব।

  9. 9

    فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ﴿٩﴾

    ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা।

    হে রাসূল! তুমি (আল-কুরআন দ্বারা মানুষকে) উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসু হয়।

  10. 10

    سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ ﴿١٠﴾

    সায়ায্যাক্কারু মাই ইয়াখশা।

    অচিরেই সে-ই উপদেশ গ্রহণ করে, যে (আল্লাহকে) ভয় করে।

  11. 11

    وَيَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ﴿١١﴾

    ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা।

    আর হতভাগাই তা এড়িয়ে যায়।

  12. 12

    ٱلَّذِي يَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ﴿١٢﴾

    আল্লাযী ইয়াসলান নারাল কুবরা।

    যে (জাহান্নামের) ভয়াবহ আগুনে প্রবেশ করবে।

  13. 13

    ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحۡيَىٰ ﴿١٣﴾

    ছুম্মা লা ইয়ামূতু ফীহা ওয়া লা ইয়াহয়া।

    অতঃপর সে সেখানে মরবেও না এবং (বাঁচার মতো) বাঁচবেও না।

  14. 14

    قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ﴿١٤﴾

    কাদ আফলাহা মান তাযাক্কা।

    অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করেছে, যে পবিত্রতা লাভ করেছে।

  15. 15

    وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿١٥﴾

    ওয়া যাকারাস মা রাব্বিহী ফাসাল্লা।

    আর সে তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে।

  16. 16

    بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَيَوٰةَ ٱلدُّنۡيَا ﴿١٦﴾

    বাল তুছিরূনাল হায়াতাদ দুনয়া।

    বরং তোমরা দুনিয়ার জীবনকে (পরকালের জীবনের ওপর) প্রাধান্য দিচ্ছ।

  17. 17

    وَٱلۡأٓخِرَةُ خَيۡرٞ وَأَبۡقَىٰٓ ﴿١٧﴾

    ওয়াল আখিরাতু খাইরুও ওয়া আবকা।

    অথচ আখিরাতই সর্বোত্তম ও স্থায়ী।

  18. 18

    إِنَّ هَٰذَا لَفِي ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﴿١٨﴾

    ইন্না হাযা লাফিস সুহুফিল ঊলা।

    নিশ্চয় এটা (এ নির্দেশ ও সংবাদগুলো) পূর্ববর্তী সহীফাসমূহে (লিখিত) আছে।

  19. 19

    صُحُفِ إِبۡرَٰهِيمَ وَمُوسَىٰ ﴿١٩﴾

    সুহুফি ইবরাহীমা ওয়া মূসা।

    ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-আলা · সূরা আল-আলা তিলাওয়াত শুনুন

সূরা আল-গাশিয়া

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ﴿١﴾

    হাল আতাকা হাদীছুল গাশিয়াহ।

    হে রাসূল! তোমার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামত দিবসের) সংবাদ এসেছে?

  2. 2

    وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ﴿٢﴾

    ওয়ুজূহুই ইয়াওমাইযিন খাশিআহ।

    সেদিন অনেক চেহারা হবে লাঞ্ছিত অপমানিত-অবনমিত ।

  3. 3

    عَامِلَةٞ نَّاصِبَةٞ ﴿٣﴾

    আমিলাতুন নাসিবাহ।

    কর্মক্লান্ত, পরিশ্রান্ত।

  4. 4

    تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ﴿٤﴾

    তাসলা নারান হামিয়াহ।

    তারা প্রবেশ করবে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে।

  5. 5

    تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ﴿٥﴾

    তুসকা মিন আইনিন আনিয়াহ।

    তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে।

  6. 6

    لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ﴿٦﴾

    লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারী।

    তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া আর কোন খাদ্য থাকবে না।

  7. 7

    لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ﴿٧﴾

    লা ইউসমিনু ওয়া লা ইউগনী মিন জূ।

    তা (ভক্ষণকারীকে) মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

  8. 8

    وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ﴿٨﴾

    ওয়ুজূহুই ইয়াওমাইযিন নাইমাহ।

    সেদিন অনেক চেহারা হবে আনন্দোজ্জ্বল।

  9. 9

    لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ﴿٩﴾

    লিসায়িহা রাদিয়াহ।

    তারা নিজেদের (দুনিয়ার) কাজের সাফল্যে থাকবে সন্তুষ্ট-পরিতৃপ্ত।

  10. 10

    فِي جَنَّةٍ عَالِيَةٖ ﴿١٠﴾

    ফী জান্নাতিন আলিয়াহ।

    সুউচ্চ জান্নাতে,

  11. 11

    لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ﴿١١﴾

    লা তাসমাউ ফীহা লাগিয়াহ।

    সেখানে তারা কোন অসার বাক্য শুনবে না।

  12. 12

    فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ﴿١٢﴾

    ফীহা আইনুন জারিয়াহ।

    সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,

  13. 13

    فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ﴿١٣﴾

    ফীহা সুরুরুম মারফূআহ।

    সেখানে থাকবে সুউচ্চ খাট-পালঙ্ক।

  14. 14

    وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ﴿١٤﴾

    ওয়া আকওয়াবুম মাওদূআহ।

    আর সদা প্রস্তুত পানপাত্রসমূহ।

  15. 15

    وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ﴿١٥﴾

    ওয়া নামারিকু মাসফূফাহ।

    আর সারি সারি বালিশসমূহ।

  16. 16

    وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ﴿١٦﴾

    ওয়া যারাবিয়্যু মাবছূছাহ।

    আর বিস্তৃত বিছানো গালিচাসমূহ।

  17. 17

    أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ﴿١٧﴾

    আফালা ইয়ানযুরূনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত।

    তারা কি উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

  18. 18

    وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ﴿١٨﴾

    ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত।

    আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

  19. 19

    وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ﴿١٩﴾

    ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত।

    আর পর্বতমালার দিকে (দৃষ্টি দেয় না যে,) কীভাবে তা স্থাপন করা হয়েছে?

  20. 20

    وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ﴿٢٠﴾

    ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত।

    আর জমিনের দিকে, কীভাবে তা (বসবাসের জন্যে) সমতল বিছানো হয়েছে?

  21. 21

    فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ﴿٢١﴾

    ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির।

    অতএব, হে রাসূল! তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।

  22. 22

    لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ﴿٢٢﴾

    লাসতা আলাইহিম বিমুসাইতির।

    তুমি তাদের ওপর বল প্রয়োগকারী নও।

  23. 23

    إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾

    ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার।

    তবে যে (ঈমান থেকে) মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,

  24. 24

    فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ﴿٢٤﴾

    ফায়ুআয্যিবুহুল্লাহুল আযাবাল আকবার।

    ফলে আল্লাহ তাকে (জাহান্নামে প্রবিষ্ট করে) কঠিন শাস্তি দিবেন।

  25. 25

    إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ﴿٢٥﴾

    ইন্না ইলাইনা ইয়াবাহুম।

    নিশ্চয় (মুত্যুর পর) আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।

  26. 26

    ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ﴿٢٦﴾

    ছুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম।

    তারপর নিশ্চয় তাদের (আমলের) হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-গাশিয়া · সূরা আল-গাশিয়া তিলাওয়াত শুনুন

সূরা আল-ফাজর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلۡفَجۡرِ ﴿١﴾

    ওয়াল ফাজর।

    শপথ ফজরের,

  2. 2

    وَلَيَالٍ عَشۡرٖ ﴿٢﴾

    ওয়া লায়ালিন আশর।

    শপথ (যুলহাজ্জের প্রথম) দশ রাতের,

  3. 3

    وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ ﴿٣﴾

    ওয়াশ শাফই ওয়াল ওয়াতর।

    শপথ জোড় ও বিজোড়ের।

  4. 4

    وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ ﴿٤﴾

    ওয়াল লাইলি ইযা ইয়াসর।

    শপথ রাতের, যখন তা বিদায় নেয়।

  5. 5

    هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ ﴿٥﴾

    হাল ফী যালিকা কাসামুল লিযী হিজর।

    নিশ্চয়ই এগুলোর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য শপথ রাখা হয়েছে?

  6. 6

    أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ﴿٦﴾

    আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ।

    হে রাসূল! তুমি কি দেখোনি তোমার রব কিরূপ আচরণ করেছেন, ‘আদ জাতির সাথে?

  7. 7

    إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ ﴿٧﴾

    ইরামা যাতিল ইমাদ।

    (যারা ছিলো) ইরাম গোত্রভুক্ত, তারা ছিল সুউচ্চ স্তম্ভের (মতো দেহাবয়বের) অধিকারী?

  8. 8

    ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ ﴿٨﴾

    আল্লাতী লাম ইউখলাক মিছলুহা ফিল বিলাদ।

    যাদের সমতুল্য (অন্য কোন জাতিকে) কোন দেশে সৃষ্টি করা হয়নি।

  9. 9

    وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ ﴿٩﴾

    ওয়া ছামূদাল লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ।

    আর (তোমার রব কীরূপ আচরণ করেছিলেন) সামূদ সম্প্রদায়ের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?

  10. 10

    وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ ﴿١٠﴾

    ওয়া ফিরআওনা যিল আওতাদ।

    আর কীলক গেঁথে শাস্তি প্রদানকারী ফির‘আউনের প্রতি?

  11. 11

    ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ ﴿١١﴾

    আল্লাযীনা তাগাও ফিল বিলাদ।

    যারা দেশে দেশে সীমালঙ্ঘন করেছিল।

  12. 12

    فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ ﴿١٢﴾

    ফা আকছারূ ফীহাল ফাসাদ।

    অতঃপর তারা সেখানে বিপর্যয় বৃদ্ধি করেছিল।

  13. 13

    فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ ﴿١٣﴾

    ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব।

    ফলে তোমার রব তাদের ওপর শাস্তির কশাঘাত করলেন।

  14. 14

    إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ ﴿١٤﴾

    ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ।

    নিশ্চয় তোমার রব (মানুষের আমলগুলোর প্রতি) সতর্ক দৃষ্টি রাখেন।

  15. 15

    فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ ﴿١٥﴾

    ফা আম্মাল ইনসানু ইযা মাব তালাহু রাব্বুহূ ফা আকরামাহূ ওয়া নাআমাহূ ফায়াকূলু রাব্বী আকরামান।

    আর মানুষ তো এমন যে, যখন তার রব তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং (সম্পদ ও সন্তানাদি দ্বারা) অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে: ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’

  16. 16

    وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ ﴿١٦﴾

    ওয়া আম্মা ইযা মাব তালাহু ফাকাদারা আলাইহি রিযকাহূ ফায়াকূলু রাব্বী আহানান।

    পক্ষান্তরে যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার ওপর তার রিযককে সঙ্কুচিত করে দেন, তখন সে বলে: ‘আমার রব আমাকে অপমান করেছেন।’

  17. 17

    كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ ﴿١٧﴾

    কাল্লা বাল লা তুকরিমূনাল ইয়াতীম।

    কখনো নয়; বরং তোমরা ইয়াতীমদের প্রতি দয়া-অনুগ্রহ প্রদর্শন করো না।

  18. 18

    وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿١٨﴾

    ওয়া লা তাহাদ্দূনা আলা তাআমিল মিসকীন।

    আর তোমরা মিসকীনদের (অভুক্তদেরকে) খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না।

  19. 19

    وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا ﴿١٩﴾

    ওয়া তাকুলূনাত তুরাছা আকলাল লাম্মা।

    আর তোমরা (উত্তরাধিকারীদের প্রাপ্য অংশ না দিয়ে) উত্তরাধিকারের সমস্ত সম্পত্তিই গোগ্রাসে ভক্ষণ করো।

  20. 20

    وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا ﴿٢٠﴾

    ওয়া তুহিব্বূনাল মালা হুব্বান জাম্মা।

    আর তোমরা ধন-সম্পদকে অতিশয় ভালোবাস।

  21. 21

    كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا ﴿٢١﴾

    কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা।

    কখনোই (ব্যাপারটি এমন) নয়; যখন জমিনকে সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ করা হবে।

  22. 22

    وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا ﴿٢٢﴾

    ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফ্ফান সাফ্ফা।

    আর যখন তোমার রব (বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য) উপস্থিত হবেন এবং ফিরিশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন।

  23. 23

    وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ ﴿٢٣﴾

    ওয়া জীআ ইয়াওমাইযিম বিজাহান্নামা ইয়াওমাইযিই ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা।

    আর সেদিন (সকলের সামনে) জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ (ত্রুটি-বিচ্যুতির কথা) স্মরণ করবে; কিন্তু সেই স্মরণ কী তার কোন উপকারে আসবে?

  24. 24

    يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي ﴿٢٤﴾

    ইয়াকূলু ইয়া লাইতানী কাদ্দামতু লিহায়াতী।

    সে (আফসোস করে) বলবে: ‘হায়! যদি আমি আমার এ জীবনের জন্য কিছু (নেক আমল) আগে পাঠাতাম!’

  25. 25

    فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ ﴿٢٥﴾

    ফায়াওমাইযিল লা ইউআয্যিবু আযাবাহূ আহাদ।

    অতঃপর সেদিন আল্লাহর শাস্তির মতো (কঠিন) শাস্তি কেউ দিতে পারবে না।

  26. 26

    وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ ﴿٢٦﴾

    ওয়া লা ইঊছিকু ওয়া ছাকাহূ আহাদ।

    আর কেউ (শিকল দিয়ে) তাঁর বাঁধার মতো বাঁধতে পারবে না।

  27. 27

    يَٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ ﴿٢٧﴾

    ইয়া আয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ।

    (মুমিনদেরকে বলা হবে,) হে প্রশান্ত আত্মা!

  28. 28

    ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ ﴿٢٨﴾

    ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ।

    তুমি তোমার (প্রাপ্ত মহা প্রতিদান নিয়ে) রবের প্রতি সন্তুষ্টচিত্তে ফিরে এসো, তাঁর প্রিয়ভাজন হয়ে।

  29. 29

    فَٱدۡخُلِي فِي عِبَٰدِي ﴿٢٩﴾

    ফাদখুলী ফী ইবাদী।

    অতঃপর আমার (নেককার) বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।

  30. 30

    وَٱدۡخُلِي جَنَّتِي ﴿٣٠﴾

    ওয়াদখুলী জান্নাতী।

    আর আমার জান্নাতে প্ৰবেশ করো।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ফাজর · সূরা আল-ফাজর তিলাওয়াত শুনুন

সূরা আল-বালাদ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﴿١﴾

    লা উকসিমু বিহাযাল বালাদ।

    আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।

  2. 2

    وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ ﴿٢﴾

    ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ।

    আর (হে রাসূল!) এই নগরীতে (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা) আপনার জন্য বৈধ করা হয়েছে।

  3. 3

    وَوَالِدٖ وَمَا وَلَدَ ﴿٣﴾

    ওয়া ওয়ালিদিও ওয়া মা ওয়ালাদ।

    শপথ জনকের (মানবজাতির পিতা আদমের) এবং তাঁর সন্তানদের।

  4. 4

    لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ ﴿٤﴾

    লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ।

    নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার নানা কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।

  5. 5

    أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ ﴿٥﴾

    আয়াহসাবু আল লাই ইয়াকদিরা আলাইহি আহাদ।

    সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার ওপর ক্ষমতাবান হবে না?

  6. 6

    يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا ﴿٦﴾

    ইয়াকূলু আহলাকতু মালাল লুবাদা।

    সে বলে: ‘আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।’

  7. 7

    أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾

    আয়াহসাবু আল লাম ইয়ারাহূ আহাদ।

    সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?

  8. 8

    أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ ﴿٨﴾

    আলাম নাজআল লাহূ আইনাইন।

    আমি কি তার জন্য দু’টি চোখ (দেখার জন্য) বানাইনি?

  9. 9

    وَلِسَانٗا وَشَفَتَيۡنِ ﴿٩﴾

    ওয়া লিসানাও ওয়া শাফাতাইন।

    আর একটি জিহবা ও দু’টি ঠোঁট (দেইনি)?

  10. 10

    وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ ﴿١٠﴾

    ওয়া হাদাইনাহুন নাজদাইন।

    আর আমি কি তাকে (কল্যাণ ও অকল্যাণের) দু’টি পথ প্রদর্শন করিনি?

  11. 11

    فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ ﴿١١﴾

    ফালাক তাহামাল আকাবাহ।

    কিন্তু সে সেই দুর্গম গিরিপথ অতিক্রম করার সাহস করেনি।

  12. 12

    وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ ﴿١٢﴾

    ওয়া মা আদরাকা মাল আকাবাহ।

    আর কীসে তোমাকে জানাবে, দুর্গম গিরিপথটি কী?

  13. 13

    فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾

    ফাক্কু রাকাবাহ।

    তা হচ্ছে, দাস মুক্তকরণ।

  14. 14

    أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ ﴿١٤﴾

    আও ইতআমুন ফী ইয়াওমিন যী মাসগাবাহ।

    অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা।

  15. 15

    يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ ﴿١٥﴾

    ইয়াতীমান যা মাকরাবাহ।

    ইয়াতীম আত্মীয়-স্বজনকে (আহার পৌঁছানো),

  16. 16

    أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ ﴿١٦﴾

    আও মিসকীনান যা মাতরাবাহ।

    অথবা ধূলি-মলিন মিসকীনকে (কিছু দান করা)।

  17. 17

    ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ ﴿١٧﴾

    ছুম্মা কানা মিনাল লাযীনা আমানূ ওয়া তাওয়াসাও বিস সাবরি ওয়া তাওয়াসাও বিল মারহামাহ।

    অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় ,যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছে , আর পরস্পরকে দয়া-অনুগ্রহের উপদেশ দিয়েছে ।

  18. 18

    أُوْلَٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ ﴿١٨﴾

    উলাইকা আসহাবুল মাইমানাহ।

    তারাই সৌভাগ্যবান (ডানপন্থী)।

  19. 19

    وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ ﴿١٩﴾

    ওয়াল লাযীনা কাফারূ বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমাহ।

    আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হতভাগা (বামপন্থী)।

  20. 20

    عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ ﴿٢٠﴾

    আলাইহিম নারুম মুসাদাহ।

    (কিয়ামত দিবসে) তাদের ওপর ছেয়ে থাকবে অবরুদ্ধ আগুন।

পুরো সূরা পড়ুন: সূরা আল-বালাদ · সূরা আল-বালাদ তিলাওয়াত শুনুন

সূরা আশ-শামস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا ﴿١﴾

    ওয়াশ শামসি ওয়া দুহাহা।

    শপথ সূর্যের ও তার আলোর।

  2. 2

    وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا ﴿٢﴾

    ওয়াল কামারি ইযা তালাহা।

    শপথ চাঁদের, যখন তা সূর্যাস্ত হওয়ার পর আবির্ভূত হয়।

  3. 3

    وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ﴿٣﴾

    ওয়ান নাহারি ইযা জাল্লাহা।

    শপথ দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে।

  4. 4

    وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا ﴿٤﴾

    ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা।

    শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।

  5. 5

    وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ﴿٥﴾

    ওয়াস সামাই ওয়া মা বানাহা।

    শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন।

  6. 6

    وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا ﴿٦﴾

    ওয়াল আরদি ওয়া মা তাহাহা।

    শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।

  7. 7

    وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا ﴿٧﴾

    ওয়া নাফসিও ওয়া মা সাওওয়াহা।

    শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্তভাবে গঠন করেছেন।

  8. 8

    فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا ﴿٨﴾

    ফা আলহামাহা ফুজূরাহা ওয়া তাকওয়াহা।

    অতঃপর তিনি তাকে তার (বর্জনীয়) পাপ এবং তার (অবলম্বনীয়) তাকওয়ার বোধ দান করলেন।

  9. 9

    قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا ﴿٩﴾

    কাদ আফলাহা মান যাক্কাহা।

    নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।

  10. 10

    وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا ﴿١٠﴾

    ওয়া কাদ খাবা মান দাস্সাহা।

    এবং সে ব্যর্থ হয়েছে, যে তাকে (নফসকে) কলুষিত করেছে।

  11. 11

    كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ ﴿١١﴾

    কায্যাবাত ছামূদু বিতাগওয়াহা।

    সামূদ জাতি আপন অবাধ্যতাবশত মিথ্যারোপ করেছিল।

  12. 12

    إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا ﴿١٢﴾

    ইযিন বাআছা আশকাহা।

    যখন তাদের মধ্যকার সর্বাধিক হতভাগা লোকটি তৎপর হয়ে উঠল।

  13. 13

    فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا ﴿١٣﴾

    ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা।

    তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলেছিল: ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান করার পালা সম্পর্কে সাবধান হও।’

  14. 14

    فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا ﴿١٤﴾

    ফাকায্যাবূহু ফাআকারূহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওওয়াহা।

    কিন্তু তারা তাকে (সালিহকে) মিথ্যা প্রতিপন্ন করলো এবং উষ্ট্রীকে যবহ করলো। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে (বিকট আওয়াজ দিয়ে) ধ্বংস করে দিলেন। অতঃপর তিনি সবাইকে (শাস্তি দানে) সমান বলে পরিগণিত করলেন।

  15. 15

    وَلَا يَخَافُ عُقۡبَٰهَا ﴿١٥﴾

    ওয়া লা ইয়াখাফু উকবাহা।

    আর আল্লাহ এর পরিণামকে ভয় করেন না।

পুরো সূরা পড়ুন: সূরা আশ-শামস · সূরা আশ-শামস তিলাওয়াত শুনুন

সূরা আল-লাইল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ ﴿١﴾

    ওয়াল লাইলি ইযা ইয়াগশা।

    শপথ রাতের, যখন তা (অন্ধকার দিয়ে সবকিছু) ঢেকে দেয়।

  2. 2

    وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ ﴿٢﴾

    ওয়ান নাহারি ইযা তাজাল্লা।

    শপথ দিনের, যখন তা আলোকিত হয়।

  3. 3

    وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ ﴿٣﴾

    ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনছা।

    শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।

  4. 4

    إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ ﴿٤﴾

    ইন্না সায়াকুম লাশাত্তা।

    হে মানব সমাজ! নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের।

  5. 5

    فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ ﴿٥﴾

    ফা আম্মা মান আতা ওয়াত্তাকা।

    সুতরাং যে দান করলো এবং তাকওয়া অবলম্বন করলো,

  6. 6

    وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ ﴿٦﴾

    ওয়া সাদ্দাকা বিল হুসনা।

    আর উত্তম বিষয়কে সত্য বলে গ্রহণ করলো,

  7. 7

    فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ ﴿٧﴾

    ফাসানুয়াস্সিরুহূ লিল ইউসরা।

    তাহলে আমি তার জন্য সহজ পথে চলা সুগম করে দিবো।

  8. 8

    وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ ﴿٨﴾

    ওয়া আম্মা মাম বাখিলা ওয়াসতাগনা।

    পক্ষান্তরে যে (আল্লাহর পথে ব্যয় না করে) কার্পণ্য করলো এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ (অমুখাপেক্ষী) মনে করলো,

  9. 9

    وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ ﴿٩﴾

    ওয়া কায্যাবা বিল হুসনা।

    আর উত্তম বিষয়কে মিথ্যারোপ করলো,

  10. 10

    فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ ﴿١٠﴾

    ফাসানুয়াস্সিরুহূ লিল উসরা।

    তবে আমি তার জন্য কঠিন পথে চলা সুগম করে দিবো।

  11. 11

    وَمَا يُغۡنِي عَنۡهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ ﴿١١﴾

    ওয়া মা ইউগনী আনহু মালুহূ ইযা তারাদ্দা।

    আর তার (রাশি রাশি) ধনসম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত (ধ্বংস) হবে।

  12. 12

    إِنَّ عَلَيۡنَا لَلۡهُدَىٰ ﴿١٢﴾

    ইন্না আলাইনা লাল হুদা।

    নিশ্চয় সঠিক পথ প্রদর্শন করাই আমার (আল্লাহর) দায়িত্ব।

  13. 13

    وَإِنَّ لَنَا لَلۡأٓخِرَةَ وَٱلۡأُولَىٰ ﴿١٣﴾

    ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল ঊলা।

    আর অবশ্যই আমার মালিকানাতেই রয়েছে পরকাল ও ইহকাল।

  14. 14

    فَأَنذَرۡتُكُمۡ نَارٗا تَلَظَّىٰ ﴿١٤﴾

    ফা আনযারতুকুম নারান তালায্যা।

    অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি (জাহান্নামের) প্রজ্বলিত আগুন সম্পর্কে,

  15. 15

    لَا يَصۡلَىٰهَآ إِلَّا ٱلۡأَشۡقَى ﴿١٥﴾

    লা ইয়াসলাহা ইল্লাল আশকা।

    তাতে নিতান্ত হতভাগা ছাড়া কেউ প্রবেশ করবে না,

  16. 16

    ٱلَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ ﴿١٦﴾

    আল্লাযী কায্যাবা ওয়া তাওয়াল্লা।

    যে মিথ্যারোপ করেছে এবং (আল্লাহর আদেশ পালন থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে।

  17. 17

    وَسَيُجَنَّبُهَا ٱلۡأَتۡقَى ﴿١٧﴾

    ওয়া সায়ুজান্নাবুহাল আতকা।

    আর তা (জাহান্নাম) থেকে দূরে রাখা হবে পরম মুত্তাকীকে।

  18. 18

    ٱلَّذِي يُؤۡتِي مَالَهُۥ يَتَزَكَّىٰ ﴿١٨﴾

    আল্লাযী ইউতী মালাহূ ইয়াতাযাক্কা।

    যে তার সম্পদ (আল্লাহর পথে) ব্যয় করে নিজেকে আত্মশুদ্ধির উদ্দেশ্যে,

  19. 19

    وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعۡمَةٖ تُجۡزَىٰٓ ﴿١٩﴾

    ওয়া মা লিআহাদিন ইনদাহূ মিন নিমাতিন তুজযা।

    আর তার প্রতি কারো এমন কোন অনুগ্রহ নেই, যার প্রতিদান তাকে দিতে হবে।

  20. 20

    إِلَّا ٱبۡتِغَآءَ وَجۡهِ رَبِّهِ ٱلۡأَعۡلَىٰ ﴿٢٠﴾

    ইল্লাব তিগাআ ওয়াজহি রাব্বিহিল আলা।

    (সে স্বীয় সম্পদ ব্যয় করে) কেবল তার মহান রবের চেহারা দেখার (সন্তুষ্টির) প্রত্যাশায়।

  21. 21

    وَلَسَوۡفَ يَرۡضَىٰ ﴿٢١﴾

    ওয়া লাসাওফা ইয়ারদা।

    আর অচিরেই সে (সম্মানজনক এ প্রতিদান লাভে) সন্তুষ্ট হবে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-লাইল · সূরা আল-লাইল তিলাওয়াত শুনুন

সূরা আদ-দুহা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلضُّحَىٰ ﴿١﴾

    ওয়াদ দুহা।

    শপথ আলোকোজ্জ্বল দিনের,

  2. 2

    وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ ﴿٢﴾

    ওয়াল লাইলি ইযা সাজা।

    শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।

  3. 3

    مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ ﴿٣﴾

    মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা।

    হে রাসূল! তোমার রব (ওহী বিরতির মাধ্যমে)তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।

  4. 4

    وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ ﴿٤﴾

    ওয়া লাল আখিরাতু খাইরুল লাকা মিনাল ঊলা।

    আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।

  5. 5

    وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ ﴿٥﴾

    ওয়া লাসাওফা ইউতীকা রাব্বুকা ফাতারদা।

    আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।

  6. 6

    أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ ﴿٦﴾

    আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা আওয়া।

    তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।

  7. 7

    وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ ﴿٧﴾

    ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।

    আর তিনি তোমাকে পেয়েছেন অনভিজ্ঞ (পথহারা) অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।

  8. 8

    وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ ﴿٨﴾

    ওয়া ওয়াজাদাকা আইলান ফা আগনা।

    তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।

  9. 9

    فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ ﴿٩﴾

    ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার।

    সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।

  10. 10

    وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ ﴿١٠﴾

    ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।

    আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিওনা।

  11. 11

    وَأَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ ﴿١١﴾

    ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিছ।

    আর তোমার রবের অনুগ্রহ তুমি (অন্যদের নিকট) বর্ণনা করো।

পুরো সূরা পড়ুন: সূরা আদ-দুহা · সূরা আদ-দুহা তিলাওয়াত শুনুন

সূরা আল-ইনশিরাহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ ﴿١﴾

    আলাম নাশরাহ লাকা সাদরাক।

    আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?

  2. 2

    وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ ﴿٢﴾

    ওয়া ওয়াদানা আনকা ওয়িযরাক।

    আর আমি তোমার থেকে তোমার বোঝা অপসারিত করেছি,

  3. 3

    ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ ﴿٣﴾

    আল্লাযী আনকাদা যাহরাক।

    যা (যে বোঝা) তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।

  4. 4

    وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ ﴿٤﴾

    ওয়া রাফানা লাকা যিকরাক।

    আর আমি তোমার (মর্যাদা বৃদ্ধির) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।

  5. 5

    فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا ﴿٥﴾

    ফা ইন্না মাআল উসরি ইউসরা।

    সুতরাং কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা।

  6. 6

    إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا ﴿٦﴾

    ইন্না মাআল উসরি ইউসরা।

    নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা (সস্তি)।

  7. 7

    فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ ﴿٧﴾

    ফা ইযা ফারাগতা ফানসাব।

    অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর (তোমার রবের) ইবাদাতে রত হও।

  8. 8

    وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب ﴿٨﴾

    ওয়া ইলা রাব্বিকা ফারগাব।

    আর তুমি তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশ করো।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ইনশিরাহ · সূরা আল-ইনশিরাহ তিলাওয়াত শুনুন

সূরা আত-তীন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ﴿١﴾

    ওয়াত তীনি ওয়ায যাইতূন।

    শপথ ‘তীন (ডুমুর) ও যায়তূন (জলপাই) ’ এর।

  2. 2

    وَطُورِ سِينِينَ ﴿٢﴾

    ওয়া তূরি সীনীন।

    শপথ ‘সিনাই’ পর্বতের,

  3. 3

    وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ﴿٣﴾

    ওয়া হাযাল বালাদিল আমীন।

    শপথ এই নিরাপদ নগরীর (মক্কার)।

  4. 4

    لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ﴿٤﴾

    লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়ীম।

    অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।

  5. 5

    ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ﴿٥﴾

    ছুম্মা রাদাদনাহু আসফালা সাফিলীন।

    তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।

  6. 6

    إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ﴿٦﴾

    ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গাইরু মামনূন।

    তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার (জান্নাত)।

  7. 7

    فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ﴿٧﴾

    ফামা ইউকায্যিবুকা বাদু বিদ দীন।

    সুতরাং, হে মানুষ! এত নিদর্শনাবলি প্রত্যক্ষ করার পরে) এরপরও কীসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?

  8. 8

    أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ﴿٨﴾

    আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমীন।

    আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন?

পুরো সূরা পড়ুন: সূরা আত-তীন · সূরা আত-তীন তিলাওয়াত শুনুন

সূরা আল-আলাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ ﴿١﴾

    ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক।

    হে রাসূল! পড় তোমার রবের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।

  2. 2

    خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ ﴿٢﴾

    খালাকাল ইনসানা মিন আলাক।

    তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক (জমাটবদ্ধ রক্তপিণ্ড) থেকে।

  3. 3

    ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ ﴿٣﴾

    ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।

    পড়, আর তোমার রব মহাদয়ালু।

  4. 4

    ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ ﴿٤﴾

    আল্লাযী আল্লামা বিল কালাম।

    যিনি (মানুষকে) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

  5. 5

    عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ ﴿٥﴾

    আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।

    তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।

  6. 6

    كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ ﴿٦﴾

    কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা।

    কখনো নয়, নিশ্চয় (পাপিষ্ঠ) মানুষ (আল্লাহর) সীমালঙ্ঘন করে থাকে।

  7. 7

    أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ ﴿٧﴾

    আর রাআহুস তাগনা।

    কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে।

  8. 8

    إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ ﴿٨﴾

    ইন্না ইলা রাব্বিকার রুজআ।

    হে মানুষ! নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে।

  9. 9

    أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ ﴿٩﴾

    আরাআইতাল লাযী ইয়ানহা।

    তুমি কি তাকে দেখেছ, যে নিষেধ করে।

  10. 10

    عَبۡدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾

    আবদান ইযা সাল্লা।

    এক বান্দা (মুহাম্মাদ)-কে, যখন সে (কা‘বায়) সালাত আদায় করে?

  11. 11

    أَرَءَيۡتَ إِن كَانَ عَلَى ٱلۡهُدَىٰٓ ﴿١١﴾

    আরাআইতা ইন কানা আলাল হুদা।

    তুমি কি লক্ষ্য করেছো, যদি সে হিদায়াতের ওপর থাকে,

  12. 12

    أَوۡ أَمَرَ بِٱلتَّقۡوَىٰٓ ﴿١٢﴾

    আও আমারা বিত তাকওয়া।

    অথবা তাকওয়ার নির্দেশ দেয়?

  13. 13

    أَرَءَيۡتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾

    আরাআইতা ইন কায্যাবা ওয়া তাওয়াল্লা।

    তুমি কি লক্ষ্য করেছো, যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?

  14. 14

    أَلَمۡ يَعۡلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾

    আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা।

    সে কি জানে না যে, নিঃসন্দেহে আল্লাহ (তার আচরণ) দেখেন?

  15. 15

    كَلَّا لَئِن لَّمۡ يَنتَهِ لَنَسۡفَعَۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾

    কাল্লা লাইল লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়াহ।

    কখনো নয়, যদি সেবিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে (জাহান্নামের দিকে) নিয়ে যাবো।

  16. 16

    نَاصِيَةٖ كَٰذِبَةٍ خَاطِئَةٖ ﴿١٦﴾

    নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ।

    সেই সম্মুখ চুলের গুচ্ছের অধিকারী ব্যক্তি (কথায়) মিথ্যাবাদী এবং (কর্মে) পাপিষ্ঠ।

  17. 17

    فَلۡيَدۡعُ نَادِيَهُۥ ﴿١٧﴾

    ফালয়াদউ নাদিয়াহ।

    অতএব, সে (নিজেকে উদ্ধার করতে) তার সভাসদদেরকে ডেকে আনুক।

  18. 18

    سَنَدۡعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾

    সানাদউয যাবানিয়াহ।

    অচিরেই আমি ডেকে নিবো জাহান্নামের (কঠিনচিত্ত) প্রহরীদেরকে।

  19. 19

    كَلَّا لَا تُطِعۡهُ وَٱسۡجُدۡۤ وَٱقۡتَرِب۩ ﴿١٩﴾

    কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াকতারিব।

    কখনো নয়; তুমি তার (আদেশ-নিষেধ কোনটারই) আনুগত্য করবে না। আর আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং (আনুগত্যের মাধ্যমে) তাঁর নৈকট্য লাভ করো।

পুরো সূরা পড়ুন: সূরা আল-আলাক · সূরা আল-আলাক তিলাওয়াত শুনুন

সূরা আল-কাদর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ ﴿١﴾

    ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কাদর।

    নিশ্চয় আমি আল-কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’।

  2. 2

    وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ ﴿٢﴾

    ওয়া মা আদরাকা মা লাইলাতুল কাদর।

    আর তোমাকে কীসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?

  3. 3

    لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ ﴿٣﴾

    লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।

    ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।

  4. 4

    تَنَزَّلُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ ﴿٤﴾

    তানায্যালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।

    সে রাতে ফিরিশতারা ও রূহ (জিবরীল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে (জমিনে) অবতরণ করে।

  5. 5

    سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ ﴿٥﴾

    সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।

    শান্তিময় সেই রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত (অব্যাহত) থাকে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-কাদর · সূরা আল-কাদর তিলাওয়াত শুনুন

সূরা আল-বায়্যিনাহ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ ﴿١﴾

    লাম ইয়াকুনিল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা মুনফাক্কীনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনাহ।

    আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তাদের কাছে সুস্পষ্ট দলিল-প্রমাণ না আসা পর্যন্ত তারা কিছুতেই সে কুফরী থেকে ফিরে আসতো না।

  2. 2

    رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ ﴿٢﴾

    রাসূলুম মিনাল্লাহি ইয়াতলূ সুহুফাম মুতাহ্হারাহ।

    (এ সুস্পষ্ট দলীল ও প্রমাণ হলো) আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল (মুহাম্মাদ), যে পবিত্র কিতাবসমূহ তিলাওয়াত করে শোনায়।

  3. 3

    فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ ﴿٣﴾

    ফীহা কুতুবুন কায়্যিমাহ।

    যাতে (লিপিবদ্ধ) আছে সুদৃঢ়-সঠিক বিধানসমূহ।

  4. 4

    وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ ﴿٤﴾

    ওয়া মা তাফার্রাকাল লাযীনা ঊতুল কিতাবা ইল্লা মিম বাদি মা জাআতহুমুল বায়্যিনাহ।

    আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা তো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই মতানৈক্যে জড়িয়ে পড়েছে।

  5. 5

    وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ﴿٥﴾

    ওয়া মা উমিরূ ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসীনা লাহুদ দীনা হুনাফাআ ওয়া ইউকীমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কায়্যিমাহ।

    অথচ তাদেরকে কেবল (আল-কুরআনে) এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে, সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর এটিই হলো সঠিক দ্বীন।

  6. 6

    إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ ﴿٦﴾

    ইন্নাল লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নারি জাহান্নামা খালিদীনা ফীহা উলাইকা হুম শার্রুল বারিয়্যাহ।

    নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। তারাই হলো নিকৃষ্ট সৃষ্টি।

  7. 7

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ ﴿٧﴾

    ইন্নাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়্যাহ।

    (পক্ষান্তরে) নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।

  8. 8

    جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ ﴿٨﴾

    জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরী মিন তাহতিহাল আনহারু খালিদীনা ফীহা আবাদার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।

    তাদের রবের কাছে তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য, যে স্বীয় রবকে ভয় করে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-বায়্যিনাহ · সূরা আল-বায়্যিনাহ তিলাওয়াত শুনুন

সূরা আয-যিলযাল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ﴿١﴾

    ইযা যুলযিলাতিল আরদু যিলযালাহা।

    (কিয়ামত দিবসে) যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে,

  2. 2

    وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ﴿٢﴾

    ওয়া আখরাজাতিল আরদু আছকালাহা।

    আর জমিন তার বোঝা বের করে দিবে,

  3. 3

    وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ﴿٣﴾

    ওয়া কালাল ইনসানু মা লাহা।

    আর মানুষ (আশ্চর্যান্বিত হয়ে) বলবে: ‘এর কী হল?’

  4. 4

    يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا ﴿٤﴾

    ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবারাহা।

    সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে,

  5. 5

    بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ﴿٥﴾

    বিআন্না রাব্বাকা আওহা লাহা।

    যেহেতু তোমার রব তাকে (এসব কথা প্রকাশ করার) নির্দেশ দিয়েছেন।

  6. 6

    يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ﴿٦﴾

    ইয়াওমাইযিই ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাও আমালাহুম।

    সেদিন মানুষ দলে দলে (হাশরের মাঠের দিকে) বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।

  7. 7

    فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ﴿٧﴾

    ফামাই ইয়ামাল মিছকালা যার্রাতিন খাইরাই ইয়ারাহ।

    অতএব, কেউ অণু পরিমাণ সৎকাজ করলে তা সে দেখতে পাবে।

  8. 8

    وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ﴿٨﴾

    ওয়া মাই ইয়ামাল মিছকালা যার্রাতিন শার্রাই ইয়ারাহ।

    (অনুরূপভাবে) কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে।

পুরো সূরা পড়ুন: সূরা আয-যিলযাল · সূরা আয-যিলযাল তিলাওয়াত শুনুন

সূরা আল-আদিয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا ﴿١﴾

    ওয়াল আদিয়াতি দাবহা।

    শপথ ঊর্ধশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,

  2. 2

    فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا ﴿٢﴾

    ফাল মূরিয়াতি কাদহা।

    অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়।

  3. 3

    فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا ﴿٣﴾

    ফাল মুগীরাতি সুবহা।

    অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,

  4. 4

    فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا ﴿٤﴾

    ফা আছারনা বিহী নাকআ।

    অতঃপর তারা (খুরের আঘাতে) ধুলোর মেঘ উড়িয়ে দেয়।

  5. 5

    فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا ﴿٥﴾

    ফাওয়াসাতনা বিহী জামআ।

    অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,

  6. 6

    إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ ﴿٦﴾

    ইন্নাল ইনসানা লিরাব্বিহী লাকানূদ।

    নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।

  7. 7

    وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ ﴿٧﴾

    ওয়া ইন্নাহূ আলা যালিকা লাশাহীদ।

    আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।

  8. 8

    وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ ﴿٨﴾

    ওয়া ইন্নাহূ লিহুব্বিল খাইরি লাশাদীদ।

    আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।

  9. 9

    ۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ ﴿٩﴾

    আফালা ইয়ালামু ইযা বুছিরা মা ফিল কুবূর।

    তবে কি সে জানে না, যখন কবরসমূহে যা আছে তা বের করে আনা হবে?

  10. 10

    وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ ﴿١٠﴾

    ওয়া হুস্সিলা মা ফিস সুদূর।

    আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।

  11. 11

    إِنَّ رَبَّهُم بِهِمۡ يَوۡمَئِذٖ لَّخَبِيرُۢ ﴿١١﴾

    ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর।

    নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।

পুরো সূরা পড়ুন: সূরা আল-আদিয়াত · সূরা আল-আদিয়াত তিলাওয়াত শুনুন

সূরা আল-কারিআ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    ٱلۡقَارِعَةُ ﴿١﴾

    আলকারিআহ।

    মহাভীতিপ্রদ শব্দ!

  2. 2

    مَا ٱلۡقَارِعَةُ ﴿٢﴾

    মাল কারিআহ।

    সে মহাভীতিপ্রদ শব্দ কী?

  3. 3

    وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ﴿٣﴾

    ওয়া মা আদরাকা মাল কারিআহ।

    হে রাসূল!) তোমাকে কীসে জানাবে, মহা আঘাতকারী সেই বিপর্যয় কী?

  4. 4

    يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ﴿٤﴾

    ইয়াওমা ইয়াকূনুন নাসু কাল ফারাশিল মাবছূছ।

    সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।

  5. 5

    وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ﴿٥﴾

    ওয়া তাকূনুল জিবালু কাল ইহনিল মানফূশ।

    আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।

  6. 6

    فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ﴿٦﴾

    ফা আম্মা মান ছাকুলাত মাওয়াযীনুহ।

    অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,

  7. 7

    فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ﴿٧﴾

    ফাহুওয়া ফী ঈশাতির রাদিয়াহ।

    সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।

  8. 8

    وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ﴿٨﴾

    ওয়া আম্মা মান খাফ্ফাত মাওয়াযীনুহ।

    আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,

  9. 9

    فَأُمُّهُۥ هَاوِيَةٞ ﴿٩﴾

    ফা উম্মুহূ হাওয়িয়াহ।

    তার আবাস হবে ’হাবিয়াহ’।

  10. 10

    وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ﴿١٠﴾

    ওয়া মা আদরাকা মা হিয়াহ।

    হে রাসূল! তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?

  11. 11

    نَارٌ حَامِيَةُۢ ﴿١١﴾

    নারুন হামিয়াহ।

    প্রজ্বলিত আগুন।

পুরো সূরা পড়ুন: সূরা আল-কারিআ · সূরা আল-কারিআ তিলাওয়াত শুনুন

সূরা আত-তাকাসুর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾

    আলহাকুমুত তাকাছুর।

    (হে মানুষ!) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে।

  2. 2

    حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ ﴿٢﴾

    হাত্তা যুরতুমুল মাকাবির।

    যতক্ষণ না তোমরা (মৃুত্যবরণ করে) কবরে গিয়ে পৌঁছোও।

  3. 3

    كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ﴿٣﴾

    কাল্লা সাওফা তালামূন।

    কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,

  4. 4

    ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ ﴿٤﴾

    ছুম্মা কাল্লা সাওফা তালামূন।

    তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই (এর পরিণতি সম্পর্কে) জানতে পারবে।

  5. 5

    كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ ﴿٥﴾

    কাল্লা লাও তালামূনা ইলমাল ইয়াকীন।

    কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞান লাভ করতে!

  6. 6

    لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ ﴿٦﴾

    লাতারাওয়ুন্নাল জাহীম।

    তোমরা (কিয়ামত দিবসে) অবশ্যই জাহান্নাম দেখবে;

  7. 7

    ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ ﴿٧﴾

    ছুম্মা লাতারাওয়ুন্নাহা আইনাল ইয়াকীন।

    তারপর (আবারো বলছি,) তোমরা তা দেখবে নিশ্চিতভাবে নিজেদের চোখে।

  8. 8

    ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾

    ছুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।

    তারপর সেদিন অবশ্যই তোমরা (আল্লাহ প্রদত্ত) নি‘আমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

পুরো সূরা পড়ুন: সূরা আত-তাকাসুর · সূরা আত-তাকাসুর তিলাওয়াত শুনুন

সূরা আল-আসর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَٱلۡعَصۡرِ ﴿١﴾

    ওয়াল আসর।

    সময়ের শপথ,

  2. 2

    إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ ﴿٢﴾

    ইন্নাল ইনসানা লাফী খুসর।

    নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।

  3. 3

    إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ ﴿٣﴾

    ইল্লাল লাযীনা আমানূ ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর।

    তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-আসর · সূরা আল-আসর তিলাওয়াত শুনুন

সূরা আল-হুমাযা

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ﴿١﴾

    ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ।

    দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দা করে,

  2. 2

    ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ﴿٢﴾

    আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ।

    যে (কাঁড়ি কাঁড়ি ) সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।

  3. 3

    يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ﴿٣﴾

    ইয়াহসাবু আন্না মালাহূ আখলাদাহ।

    সে মনে করে তার সম্পদ তাকে (দুনিয়াতে) চিরস্থায়ী করবে।

  4. 4

    كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ﴿٤﴾

    কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ।

    কখনো এমন নয়; অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ‘হুতামা’য়।

  5. 5

    وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ﴿٥﴾

    ওয়া মা আদরাকা মাল হুতামাহ।

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘হুতামা’ কী?

  6. 6

    نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ﴿٦﴾

    নারুল্লাহিল মূকাদাহ।

    এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।

  7. 7

    ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ﴿٧﴾

    আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ।

    যা (মানুষের শরীর ভেদ করে) হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।

  8. 8

    إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ﴿٨﴾

    ইন্নাহা আলাইহিম মুসাদাহ।

    নিশ্চয় তা তাদের ওপর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।

  9. 9

    فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ﴿٩﴾

    ফী আমাদিম মুমাদ্দাদাহ।

    দীর্ঘ খুঁটিসমূহে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-হুমাযা · সূরা আল-হুমাযা তিলাওয়াত শুনুন

সূরা আল-ফীল

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ ﴿١﴾

    আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল।

    হে রাসূল! তুমি কি লক্ষ্য করে দেখনি, তোমার রব (আবরাহার) হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?

  2. 2

    أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ ﴿٢﴾

    আলাম ইয়াজআল কাইদাহুম ফী তাদলীল।

    তিনি কি তাদের (কা‘বা ঘর ধ্বংসের) ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?

  3. 3

    وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ ﴿٣﴾

    ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবীল।

    আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে (আবাবীল) পাখি প্রেরণ করেছিলেন।

  4. 4

    تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ ﴿٤﴾

    তারমীহিম বিহিজারাতিম মিন সিজ্জীল।

    যেগুলো তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর।

  5. 5

    فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ ﴿٥﴾

    ফাজাআলাহুম কাআসফিম মাকূল।

    ফলে তিনি তাদেরকে (জন্তু জানোয়ারের) ভক্ষিত তৃণলতার মতো (ধ্বংস) করে দিলেন।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ফীল · সূরা আল-ফীল তিলাওয়াত শুনুন

সূরা কুরাইশ

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    لِإِيلَٰفِ قُرَيۡشٍ ﴿١﴾

    লিঈলাফি কুরাইশ।

    কুরায়শের অভ্যস্ততা ও আসক্তির কারণে,

  2. 2

    إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ ﴿٢﴾

    ঈলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ।

    শীতকালে ও গ্রীষ্মকালে তারা ভ্রমণে অভ্যস্ত হওয়ায়,

  3. 3

    فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ ﴿٣﴾

    ফালয়াবুদূ রাব্বা হাযাল বাইত।

    অতএব তারা যেন এ (কা‘বা) গৃহের রবের ‘ইবাদাত করে,

  4. 4

    ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ ﴿٤﴾

    আল্লাযী আতআমাহুম মিন জূইও ওয়া আমানাহুম মিন খাওফ।

    যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

পুরো সূরা পড়ুন: সূরা কুরাইশ · সূরা কুরাইশ তিলাওয়াত শুনুন

সূরা আল-মাঊন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾

    আরাআইতাল লাযী ইউকায্যিবু বিদ দীন।

    তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসের প্রতিদানকে অস্বীকার করে?

  2. 2

    فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ﴿٢﴾

    ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম।

    সে তো ওই ব্যক্তি, যে ইয়াতীমকে (গলা ধাক্কা দিয়ে) রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,

  3. 3

    وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿٣﴾

    ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকীন।

    আর সে মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করে না।

  4. 4

    فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ﴿٤﴾

    ফাওয়াইলুল লিল মুসাল্লীন।

    অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,

  5. 5

    ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ﴿٥﴾

    আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহূন।

    যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন,

  6. 6

    ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ﴿٦﴾

    আল্লাযীনা হুম ইউরাঊন।

    যারা লোক দেখানোর জন্য তা করে,

  7. 7

    وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ﴿٧﴾

    ওয়া ইয়ামনাঊনাল মাঊন।

    এবং ছোট-খাট গৃহসামগ্রী প্ৰদান করতে বিরত থাকে।

পুরো সূরা পড়ুন: সূরা আল-মাঊন · সূরা আল-মাঊন তিলাওয়াত শুনুন

সূরা আল-কাউসার

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ﴿١﴾

    ইন্না আতাইনাকাল কাওছার।

    হে নবী! নিশ্চয় আমি তোমাকে (নি‘আমতে পরিপূর্ণ) কাউছার দান করেছি।

  2. 2

    فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ﴿٢﴾

    ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।

    কাজেই তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানী করো।

  3. 3

    إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ﴿٣﴾

    ইন্না শানিআকা হুওয়াল আবতার।

    নিশ্চয় তোমার শত্রুই প্রকৃত অর্থে নির্বংশ।

পুরো সূরা পড়ুন: সূরা আল-কাউসার · সূরা আল-কাউসার তিলাওয়াত শুনুন

সূরা আল-কাফিরূন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ﴿١﴾

    কুল ইয়া আয়্যুহাল কাফিরূন।

    হে রাসূল! বল: ‘হে কাফিররা!

  2. 2

    لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ﴿٢﴾

    লা আবুদু মা তাবুদূন।

    ‘তোমরা যার (যে সব মূর্তির) ‘ইবাদত করো আমি তার ‘ইবাদত করি না।’

  3. 3

    وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ﴿٣﴾

    ওয়া লা আনতুম আবিদূনা মা আবুদ।

    ‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’

  4. 4

    وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ﴿٤﴾

    ওয়া লা আনা আবিদুম মা আবাত্তুম।

    ‘আর তোমরা যার ‘ইবাদাত করছো, আমি তার ‘ইবাদাতকারী নই।’

  5. 5

    وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ﴿٥﴾

    ওয়া লা আনতুম আবিদূনা মা আবুদ।

    ‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’

  6. 6

    لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ﴿٦﴾

    লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন।

    ‘তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন।’

পুরো সূরা পড়ুন: সূরা আল-কাফিরূন · সূরা আল-কাফিরূন তিলাওয়াত শুনুন

সূরা আন-নাসর

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ﴿١﴾

    ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ।

    হে রাসূল! যখন আল্লাহর সাহায্য ও (মক্কা) বিজয় আসবে,

  2. 2

    وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا ﴿٢﴾

    ওয়া রাআইতান নাসা ইয়াদখুলূনা ফী দীনিল্লাহি আফওয়াজা।

    তখন তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে।

  3. 3

    فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ﴿٣﴾

    ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু ইন্নাহূ কানা তাওওয়াবা।

    অতএব, তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।

পুরো সূরা পড়ুন: সূরা আন-নাসর · সূরা আন-নাসর তিলাওয়াত শুনুন

সূরা আল-লাহাব

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ﴿١﴾

    তাব্বাত ইয়াদা আবী লাহাবিও ওয়া তাব্ব।

    ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

  2. 2

    مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ﴿٢﴾

    মা আগনা আনহু মালুহূ ওয়া মা কাসাব।

    তার ধন-সম্পদ এবং সে যা উপাৰ্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোন কাজে আসবে না।

  3. 3

    سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ﴿٣﴾

    সায়াসলা নারান যাতা লাহাব।

    অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।

  4. 4

    وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ﴿٤﴾

    ওয়ামরাআতুহূ হাম্মালাতাল হাতাব।

    আর তার স্ত্রীও , যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,

  5. 5

    فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ﴿٥﴾

    ফী জীদিহা হাবলুম মিম মাসাদ।

    তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।

পুরো সূরা পড়ুন: সূরা আল-লাহাব · সূরা আল-লাহাব তিলাওয়াত শুনুন

সূরা আল-ইখলাস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ﴿١﴾

    কুল হুওয়াল্লাহু আহাদ।

    হে রাসূল! তুমি বলো: তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

  2. 2

    ٱللَّهُ ٱلصَّمَدُ ﴿٢﴾

    আল্লাহুস সামাদ।

    আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

  3. 3

    لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ﴿٣﴾

    লাম ইয়ালিদ ওয়া লাম ইঊলাদ।

    তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

  4. 4

    وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ﴿٤﴾

    ওয়া লাম ইয়াকুল লাহূ কুফুওয়ান আহাদ।

    আর তাঁর সমতুল্য-সদৃশ কেউ নেই।

পুরো সূরা পড়ুন: সূরা আল-ইখলাস · সূরা আল-ইখলাস তিলাওয়াত শুনুন

সূরা আল-ফালাক

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ﴿١﴾

    কুল আঊযু বিরাব্বিল ফালাক।

    হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে,

  2. 2

    مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾

    মিন শার্রি মা খালাক।

    (আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

  3. 3

    وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾

    ওয়া মিন শার্রি গাসিকিন ইযা ওয়াকাব।

    আরও (আশ্রয় চাচ্ছি) রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

  4. 4

    وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ﴿٤﴾

    ওয়া মিন শার্রিন নাফ্ফাছাতি ফিল উকাদ।

    আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,

  5. 5

    وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾

    ওয়া মিন শার্রি হাসিদিন ইযা হাসাদ।

    এবং (আশ্রয় চাচ্ছি) হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’

পুরো সূরা পড়ুন: সূরা আল-ফালাক · সূরা আল-ফালাক তিলাওয়াত শুনুন

সূরা আন-নাস

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহীম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  1. 1

    قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿١﴾

    কুল আঊযু বিরাব্বিন নাস।

    হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে,

  2. 2

    مَلِكِ ٱلنَّاسِ ﴿٢﴾

    মালিকিন নাস।

    (আশ্রয় চাই) মানুষের অধিপতির কাছে,

  3. 3

    إِلَٰهِ ٱلنَّاسِ ﴿٣﴾

    ইলাহিন নাস।

    (আশ্রয় চাই) মানুষের ইলাহ’র (সত্য উপাস্যের) কাছে,

  4. 4

    مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ﴿٤﴾

    মিন শার্রিল ওয়াসওয়াসিল খান্নাস।

    (আরও আশ্রয় চাই) কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে (কুমন্ত্রণা দিয়ে) দ্রুত আত্ম গোপন করে।

  5. 5

    ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ﴿٥﴾

    আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস।

    যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,

  6. 6

    مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ﴿٦﴾

    মিনাল জিন্নাতি ওয়ান নাস।

    (মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী শয়তান) জিনদের মধ্য থেকেও হতে পারে এবং মানুষের মধ্য থেকেও।

পুরো সূরা পড়ুন: সূরা আন-নাস · সূরা আন-নাস তিলাওয়াত শুনুন

পারা 30 সম্পর্কে প্রশ্নোত্তর

পারা 30 কোথায় শুরু আর কোথায় শেষ?

পারা 30 শুরু হয়েছে সূরা আন-নাবা, আয়াত 1 থেকে এবং শেষ হয়েছে সূরা আন-নাস, আয়াত 6-এ।

পারা 30-এ কোন কোন সূরা আছে?

পারা 30-এ আছে সূরা আন-নাবা, সূরা আন-নাযিআত, সূরা আবাসা, সূরা আত-তাকভীর, সূরা আল-ইনফিতার, সূরা আল-মুতাফফিফীন, সূরা আল-ইনশিকাক, সূরা আল-বুরুজ, সূরা আত-তারিক, সূরা আল-আলা, সূরা আল-গাশিয়া, সূরা আল-ফাজর, সূরা আল-বালাদ, সূরা আশ-শামস, সূরা আল-লাইল, সূরা আদ-দুহা, সূরা আল-ইনশিরাহ, সূরা আত-তীন, সূরা আল-আলাক, সূরা আল-কাদর, সূরা আল-বায়্যিনাহ, সূরা আয-যিলযাল, সূরা আল-আদিয়াত, সূরা আল-কারিআ, সূরা আত-তাকাসুর, সূরা আল-আসর, সূরা আল-হুমাযা, সূরা আল-ফীল, সূরা কুরাইশ, সূরা আল-মাঊন, সূরা আল-কাউসার, সূরা আল-কাফিরূন, সূরা আন-নাসর, সূরা আল-লাহাব, সূরা আল-ইখলাস, সূরা আল-ফালাক ও সূরা আন-নাস।

পারা 30-এ কত আয়াত?

পারা 30-এ মোট 564টি আয়াত আছে।

সূরা ইয়াসিন অ্যাপ

ইয়াসিনসহ পুরো কুরআন 11টি ভাষার অনুবাদসহ পড়ুন, নয়জন ক্বারীর কণ্ঠে আয়াত ধরে ধরে শুনুন এবং ফোনেই বুকমার্ক রেখে দিন।